Tag: Cruise Missile

Cruise Missile

  • Russia Ukraine War: কিভে আছড়ে পড়ল রাশিয়ার হাইপারসনিক মিসাইল, তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধালো ইউক্রেনবাসীর

    Russia Ukraine War: কিভে আছড়ে পড়ল রাশিয়ার হাইপারসনিক মিসাইল, তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধালো ইউক্রেনবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতভর আলোর ঝলকানিতে রাতের ঘুম উড়ে গেল ইউক্রেনের রাজধানী কিয়েভবাসীর। তীব্র রুশ হামলায় কেঁপে উঠল গোটা শহর। রাশিয়া-অধিকৃত পূর্ব ইউক্রেনে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে কিয়েভে ব্যাপক বোমাবর্ষণ (Russia Ukraine War) করা হয়।

    রাতের আকাশে তীব্র আলোর ঝলকানি (Russia Ukraine War)

    অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মধ্য কিয়েভে আঘাত হানে (Russian Hypersonic Missile)। ফুটেজে আঘাতের মুহূর্তে তীব্র আলোর ঝলকানি দেখা গিয়েছে। এরপরেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। ইউক্রেনের আধিকারিকরা জানান, হামলায় প্রায় ৬০০টি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলি ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারলেও, সবগুলি আটকানো যায়নি। জানা গিয়েছে, রাশিয়ার এই হামলায় লুকিয়ানিভস্কা মেট্রো স্টেশনের কাছের একটি ব্যবসা কেন্দ্র এবং পাশের বাজার সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলির মধ্যে একটি ছোট ক্যাফেও ছিল। আগের রুশ হামলার পর এটি ছ’বার পুনর্নির্মাণ ও ফের চালু করা হয়েছিল।

    রাশিয়ার কড়া সমালোচনা

    এই হামলায় চারজন নিহত হয়েছেন। জখম হয়েছেন বহু মানুষ। রাজধানী-সহ বিভিন্ন অঞ্চলে বাড়িঘর, স্কুল, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় বাসিন্দারা আশ্রয় নেন মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে। এক্স হ্যান্ডেলে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা রাশিয়ার কড়া সমালোচনা করে বলেন, “এই হামলা মিলিটারি টার্গেটে নয়, বরং সাধারণ মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে চালানো হয়েছে। তিনি লেখেন, “রাশিয়া কিয়েভ-সহ চেরকাসি, খারকিভ, ক্রোপিভনিতস্কি, ওডেসা, পোলতাভা, সুমি এবং ঝিতোমির অঞ্চলেও অন্যতম বৃহৎ রাতের হামলা চালিয়েছে।”

    জেলেনস্কির বক্তব্য

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ‘ওরেশনিক’ নামের একটি শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। ওরেশনিক এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির চেয়ে দশগুণ বেশি বেগে চলতে পারে এবং তিন, চার বা তারও বেশি তলা নীচে থাকা ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংস করার জন্য তৈরি। প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে রাশিয়া প্রথম ইউক্রেনের দ্নিপ্রো শহরে বহু-ওয়ারহেডযুক্ত ওরেশনিক ব্যবহার করেছিল (Russia Ukraine War)। চলতি বছরের জানুয়ারিতে পশ্চিমাঞ্চলীয় লভিভ এলাকায় দ্বিতীয়বার এটি ব্যবহার করা হয়। হামলার তীব্র নিন্দা করে জেলেনস্কি বলেন, “এটি সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামো—যেমন বাজার, স্কুল এবং জল সরবরাহ কেন্দ্র—লক্ষ্য করে চালানো হয়েছে (Russian Hypersonic Missile)।” রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক রবিবার জানিয়েছে, তারা ওরেশনিক-সহ অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের ‘সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র’, বিমানঘাঁটি এবং সামরিক-শিল্প পরিকাঠামোয় হামলা চালিয়েছে। যদিও তারা নির্দিষ্ট কোনও জায়গার নাম বলেনি। রাশিয়ার দাবি, এই হামলা ছিল রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলার প্রতিক্রিয়া (Russia Ukraine War)।

     

  • Cruise Missile: পরপর ৮৪টি মিসাইল হানা রাশিয়ার! ইউক্রেনকে উন্নত এয়ার ডিফেন্স দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের

    Cruise Missile: পরপর ৮৪টি মিসাইল হানা রাশিয়ার! ইউক্রেনকে উন্নত এয়ার ডিফেন্স দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিমিয়ায় (Crimea) ব্রিজ ভাঙার পর থেকেই আরও বেশি আগ্রাসী হয়ে পড়েছে রাশিয়া (Russia)। ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, গতকাল সকাল থেকেই পরপর মোট ৮৪ টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। আর এই হামলায় মোট প্রাণ হারিয়েছেন ১৪ জন আর আহত হয়েছেন ১২ জনেরও বেশি। অন্যদিকে রাশিয়ার এই হামলার পরই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে এসেছে ও উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    গতকাল ইউক্রেনের এই ভয়াবহ পরিস্থিতির পর আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা সহ আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।“ বাইডেন এই হামলায় নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। ক্রিমিয়ার ব্রিজ ভেঙে পড়ায় রাশিয়ার এই পদক্ষেপকে প্রতিশোধ হিসেবেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে পুরো ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

    আরও পড়ুন: ক্রিমিয়ার সেতু রাশিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ? এর পিছনের আসল ঘটনা জানেন কি?

    ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগালের মতে, এই হামলার ফলে আটটি অঞ্চল এবং কিয়েভ জুড়ে ১১টি “গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা” ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, পরপর হামলা চালানোর পর এই বোঝা যাচ্ছে যে, ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক সাফল্যের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছেন। ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, রাশিয়া ইরানিয়ান ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, “বেলারুশ থেকে শুরু করা হামলায় শত্রুরা ইরানী শাহেদ-১৩৬ ইউএভি ব্যবহার করছে।

    প্রসঙ্গত, শনিবারই রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় ব্রিজের ওপর বিস্ফোরণ ঘটানো হয়। ওই ব্রিজ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একমাত্র সংযোগকারী ব্রিজ। রাশিয়ার অভিযোগ ছিল, এই বিস্ফোরণ ইউক্রেনই ঘটিয়েছে। যার জেরে সেই দেশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে রাশিয়া। আর তারপর থেকেই দফায় দফায় ইউক্রেনের বড় শহরগুলিতে টার্গেট করে হামলা শুরু করে রাশিয়া।

LinkedIn
Share