Tag: Dalai Lama

Dalai Lama

  • Tawang: দালাই লামার উত্তরসূরি নির্বাচন, ফের খবরের শিরোনামে ভারতের তাওয়াং

    Tawang: দালাই লামার উত্তরসূরি নির্বাচন, ফের খবরের শিরোনামে ভারতের তাওয়াং

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ৯০তম জন্মদিন পালন করলেন ১৪তম দালাই লামা (Dalai Lama)। একই সঙ্গে চলছে তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রস্তুতিও। এহেন আবহে ফের একবার খবরের শিরোনামে উঠে এল ভারতের একটি হিমালয়ান মঠ তাওয়াংয়ের (Tawang) নাম। হয়তো এই মঠ থেকেই নির্বাচিত হবেন পঞ্চদশতম তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু। আর যদি তাই হয় তবে চিনের শতাব্দী প্রাচীন এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাবে ভারত। নাম ছিল সানগ্যাং গিয়াস্তো।তখন তাওয়াং ছিল এক ধর্মীয় ও সাংস্কৃতিক নেটওয়ার্কের অংশ, যা হিমালয় অঞ্চলের বিভিন্ন মঠকে মধ্য তিব্বতের সঙ্গে যুক্ত করত। এই দূরবর্তী প্রান্ত থেকেই পরবর্তীতে এই শিশুকে ষষ্ঠ দলাই লামা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

    ব্যতিক্রমী দালাই লামা (Tawang)

    তবে লাসায় তাঁর সিংহাসনে আরোহণের পথটি ছিল অত্যন্ত ব্যতিক্রমী। পঞ্চম দালাই লামার মৃত্যুর খবর প্রায় পনেরো বছর গোপন রেখেছিলেন সে দেশের শাসক।  রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাতে এবং পোতালা প্রাসাদের কাজ সম্পন্ন করতেই মৃত্যুর খবর গোপন করা হয়েছিল। শেষমেশ যখন পুনর্জন্ম খোঁজার সময় এল, তখন তাঁরা এদিক ওদিক খুঁজে শেষমেশ তাওয়াংয়ে খুঁজে পান শিশুটিকে। ১৬৮৮ সালে তাঁকে মধ্য তিব্বতে নিয়ে আসা হয়। গোপনে দেওয়া হয় শিক্ষা। এবং প্রায় এক দশক পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসানো হয়। সেই থেকেই হিমালয়ের কোলের ছোট্ট জনপদ তাওয়াং আধ্যাত্মিক ও রাজনৈতিক মানচিত্রে দখল করে নিয়েছে স্থায়ী আসন।

    আলোচনার কেন্দ্রে তাওয়াং

    আজ তিন শতকেরও বেশি সময় পরে ফের তাওয়াং আবারও দালাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। গত জুলাই মাসে দালাই লামা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে এই প্রতিষ্ঠানটি চলতে থাকবে এবং তাঁর পুনর্জন্ম চিহ্নিত করার প্রক্রিয়া সম্পূর্ণভাবে তাঁর নিজের দফতর গাদেন ফোদ্রাং ট্রাস্টের হাতে থাকবে, যা শীর্ষস্থানীয় তিব্বতি বৌদ্ধ নেতাদের (Dalai Lama) সঙ্গে পরামর্শ করে পরিচালিত হবে (Tawang)। বছরের পর বছর ধরে দালাই লামা স্পষ্ট করে বলে আসছেন যে তাঁর পুনর্জন্ম, অর্থাৎ পঞ্চদশ দালাই লামা, চিনের শাসনের অধীনে জন্ম নেবেন না। ২০২৫ সালের মার্চে প্রকাশিত ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’ শীর্ষক বইয়ে তিনি লেখেন, “নতুন দালাই লামা একটি স্বাধীন বিশ্বে জন্ম নেবেন।” বিশেষজ্ঞদের মতে, এই বাক্যটি খুব সচেতনভাবে বেছে নেওয়া হয়েছে, এবং সাধারণভাবে এটি চিন ও চিনের অধীনে থাকা তিব্বতের পুনর্জন্মস্থল হিসেবে প্রত্যাখ্যান বলেই ধরা হয়েছে। আগে একাধিকবার বক্তব্য রাখতে গিয়ে তিনি এও বলেছিলেন, ভারত, যেখানে তিনি ১৯৫৯ সাল থেকে নির্বাসনে রয়েছেন, সেটাই হতে পারে তাঁর পুনর্জন্মের সম্ভাব্য স্থান।

    উল্টো অবস্থান চিনের

    এর ঠিক উল্টো অবস্থান নিয়েছে বেজিং। চিনা কমিউনিষ্ট সরকার সাফ জানিয়ে দিয়েছে যে দালাই লামার যে কোনও বৈধ উত্তরসূরি অবশ্যই চিন সীমান্তের ভেতর থেকে হতে হবে এবং কমিউনিস্ট পার্টির অনুমোদন প্রাপ্ত হতে হবে। এর অর্থ, পরবর্তী দালাই লামার ওপর নিয়ন্ত্রণ মানেই তিব্বতের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ, এবং এর মাধ্যমে বৃহত্তর তিব্বতি জনগণের ওপরও চিনের প্রভাব বিস্তার। দালাই লামা ও চিনের এই দোটানার কারণেই ফের ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাওয়াং (Tawang)। পূর্ব হিমালয়ের উচ্চভূমিতে ভারত, ভুটান ও তিব্বতের সংযোগস্থলের কাছে রয়েছে তাওয়াং মনাস্ট্রি। এটি (Dalai Lama) স্রেফ একটি উপত্যকাই নয়, বরং সমগ্র তিব্বতীয় বৌদ্ধ জগতের ওপর এক বিশাল আধ্যাত্মিক ভৌগোলিক এলাকার ওপর প্রভাব বিস্তার করে। এটি আজ ভারতের বৃহত্তম মনাস্ট্রি এবং লাসার দ্রেপুং মনাস্ট্রির পর গেলুগ বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র।

    তাওয়াংয়ের প্রতিষ্ঠা

    তাওয়াং প্রতিষ্ঠিত হয় ১৬৮১ সালে মেরাগ লোদ্রে গ্যাতসো নামে এক সন্ন্যাসীর দ্বারা, যিনি পঞ্চম দালাই লামার ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। দালাই লামার নির্দেশেই এই মনাস্ট্রিটি নির্মিত হয়েছিল এবং এটি মূলত হিমালয়ের কিনারে অবস্থিত, সাংস্কৃতিকভাবে তিব্বতীয় কিন্তু ভৌগোলিকভাবে দূরবর্তী মন অঞ্চলে গেলুগ প্রভাব সুসংহত করার জন্য গড়ে তোলা হয়েছিল। এর ঠিক এক বছরের মধ্যেই ষষ্ঠ দালাই লামার আবির্ভাব তাওয়াংকে একটি সাধারণ ধর্মীয় কেন্দ্র থেকে গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ স্থানে রূপান্তরিত করে। তাঁর স্বীকৃতি এবং পরবর্তী কালে সিংহাসনে অধিষ্ঠান তাওয়াংকে স্থায়ীভাবে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের পবিত্র ভৌগোলিক মানচিত্রে জায়গা করে দেয়। এটি শুধু গেলুগ শিক্ষার ও সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রই নয়, বরং দালাই লামার পুনর্জন্মের বংশপরম্পরায় একটি আধ্যাত্মিকভাবে অনুমোদিত জন্মস্থান হিসেবেও প্রতিষ্ঠা পায় (Tawang)।

    দালাই লামার আধ্যাত্মিক প্রভাবের প্রতীক

    শুরুর সময় থেকেই এই মনাস্ট্রিটি কেবল উপাসনা ও শিক্ষার কেন্দ্র ছিল না, বরং তিব্বতের বাইরেও দালাই লামার আধ্যাত্মিক প্রভাবের একটি প্রতীক ছিল এটি। পরবর্তী কয়েক দশকে তাওয়াং মনাস্ট্রি তখনকার “মন-ইউল” নামে পরিচিত অঞ্চলের ধর্মীয় কেন্দ্র হিসেবে কাজ করেছে। এই অঞ্চলটি বর্তমানে ভারতের অরুণাচল প্রদেশ এবং ভুটানের কিছু অংশ নিয়ে গঠিত। মনাস্ট্রিটি কর আদায় করত, বিবাদ মেটাত এবং ধর্মীয় জীবন পরিচালনা করত। এর প্রধানরা যাঁদের রিনপোচে বলা হত তাঁদের অত্যন্ত সম্মান করা হত এবং তাঁরা প্রায়ই লাসার বড় বড় মনাস্ট্রিগুলিতে শিক্ষাগ্রহণ করে ফিরে আসতেন তাওয়াংয়ে (Dalai Lama)। তাওয়াং এবং তিব্বতের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান যেমন গ্যান্ডেন, সেরা এবং দ্রেপুংয়ের মধ্যে নিয়মিতভাবে তীর্থযাত্রী ও সন্ন্যাসীরা যাতায়াত করতেন। এর ফলে দূরবর্তী বিহারগুলিও মধ্য তিব্বতের শিক্ষামূলক ও আচারিক ক্যালেন্ডার অনুসরণ করত। ক্রমে তাওয়াং এমন একটি স্থান হয়ে ওঠে, যেখানে মোনপা পরিবারগুলির সন্ন্যাসীরা লাসায় না গিয়েও উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করতে পারত।

    লাসা দখল করে পিএলএ

    এই ধারাবাহিকতায় ছেদ পড়ে ১৯৫১ সালে, যখন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে। তবে চিনা পিপলস লিবারেশন আর্মি (PLA) লাসা দখল করার পর ও সীমান্ত বন্ধ হওয়ার পরেও তাওয়াং মঠের দালাই লামার প্রতি আধ্যাত্মিক আনুগত্য বজায় রাখে। ১৯৫৯ সালে দালাই লামা যখন ভারতে পালিয়ে আসেন, তিনিও তাওয়াং পেরিয়ে আসেন। সেখানে সন্ন্যাসী ও গ্রামবাসীরা তাঁকে সাদর অভ্যর্থনা জানান। পরে তেজপুর হয়ে শেষ পর্যন্ত ধর্মশালায় পৌঁছন তিনি (Tawang)। বর্তমান রাজনীতিতে এই ঘটনার প্রতীকী গুরুত্বও কম নয়। আজ তাওয়াং চিন-নিয়ন্ত্রিত তিব্বতের বাইরে গেলুগ পরম্পরার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। এটি সম্ভবত একমাত্র বড় মাপের মঠ যা এখনও ঐতিহাসিক গুরুত্ব ও তিব্বতের পুরোনো বিশ্বব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বজায় রেখেছে।

    সিঁদুরে মেঘ দেখছে চিন

    এতেই সিঁদুরে মেঘ দেখছে চিন। চিনা কমিউনিস্ট পার্টি দালাই লামার উত্তরাধিকার নির্বাচনকে একটি বিরল রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে। তার কারণ তিব্বতি বৌদ্ধধর্মকে স্থায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গত কয়েক দশক ধরে বেজিং চিনের ভেতরে থাকা প্রধান তিব্বতি বৌদ্ধ প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক তত্ত্বাবধানে আনতে সফল হয়েছে। কেবলমাত্র নির্বাসিত দালাই লামাই চিনা কর্তৃত্ব থেকে বিচ্ছিন্ন (Dalai Lama)। তাঁর মৃত্যু চিনের জন্য সেই কর্তৃত্বকে ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য একটি বিরল সুযোগ এনে দেবে। তাই চিন চাইছে, এমন একজন উত্তরাধিকারী তৈরি করতে যিনি চিনের ভেতরে জন্মাবেন, পার্টির তত্ত্বাবধানে বেড়ে উঠবেন এবং শেষ পর্যন্ত রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবেন (Tawang)।

  • Dalai Lama: দলাই লামার উত্তরসূরি নির্বাচন, চিনের নাক গলানোর প্রয়োজন নেই, জানিয়ে দিল ভারত

    Dalai Lama: দলাই লামার উত্তরসূরি নির্বাচন, চিনের নাক গলানোর প্রয়োজন নেই, জানিয়ে দিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর উত্তরসূরি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রচলিত প্রথা মেনেই তাঁর উত্তরসূরি নির্বাচন হবে। সেই অধিকার থাকবে তাঁদের সংস্থা গাদেন ফোদরাং ট্রাস্টের হাতেই।

    ভারতের জবাব (Dalai Lama)

    তিব্বতি ধর্মগুরুর ঘোষণার পরেই অসন্তোষ প্রকাশ করেছিল চিন। শি জিনপিংয়ের নাম না নিয়েই এর জবাব দিল ভারত (India Slams China)। তিব্বতি ধর্মগুরু নির্বাচনে চিনের নাক গলানোর বিষয়টি যে ভালো চোখে দেখা হচ্ছে না, সেকথা শি জিনপিংয়ের দেশকে বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, পরবর্তী দলাই লামা নির্বাচনের অধিকার রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বর্তমান দলাই লামার হাতেই। সাংবাদিক বৈঠকে রিজুজু বলেন, “বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলেন দলাই লামা। তাঁর অনুগামীরা চাইছেন, দলাই লামার ইচ্ছে অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাই উত্তরসূরি বেছে নিক। এর বাইরে অন্য কারও এই প্রক্রিয়ায় নাক গলানোর অধিকার নেই।”

    তিব্বতি এই ধর্মগুরুর ৯০তম জন্মদিন

    ৬ জুলাই ধর্মশালায় পালিত হবে তিব্বতি এই ধর্মগুরুর ৯০তম জন্মদিন। সেখানে কেন্দ্রের তরফে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। থাকবেন আরও এক মন্ত্রী রাজীব রঞ্জনও। ৯০তম জন্মদিনের কয়েক দিন আগেই বুধবার তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন দলাই লামা। তিনি জানিয়েছিলেন, ছ’শো বছরের প্রাচীন প্রথা ও ঐতিহ্য মেনেই চলবে আমাদের সংস্থার কাজকর্ম (Dalai Lama)। উত্তরসূরি নির্বাচনের অধিকার থাকবে কেবল গাদেন ফোদরাং ট্রাস্টের হাতেই। অন্য কেউ নাক গলাতে পারবে না।

    প্রসঙ্গত, ১৯৫৯ সালে মাত্র ২৩ বছর বয়সে লাসা (তিব্বতের রাজধানী) থেকে পালিয়ে গিয়েছিলেন দলাই লামা। কারণ সেই সময় তিব্বত আক্রমণ করেছিল চিন। তার পর থেকে চিন তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে দেগে দিয়েছে। পরে তিনি আশ্রয় নেন ভারতে। ওয়াকিবহাল মহলের (India Slams China) মতে, তাঁর সাম্প্রতিক এই ঘোষণাটি কেবল তাঁর আধ্যাত্মিক উত্তরাধিকারের পুনঃপ্রতিষ্ঠা নয়, চিনা রাষ্ট্রীয় হস্তক্ষেপ থেকে তিব্বতি বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের স্বাধীনতাকেও জোরালোভাবে তুলে ধরে (Dalai Lama)।

  • India China Relation: দলাই লামার নামে অরুণাচলের অনামী পর্বতশৃঙ্গের নামকরণ ভারতের, রেগে লাল চিন

    India China Relation: দলাই লামার নামে অরুণাচলের অনামী পর্বতশৃঙ্গের নামকরণ ভারতের, রেগে লাল চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ভারতীয় সেনার একটি পর্বতারোহী দল অরুণাচল প্রদেশের একটি অনামী পর্বতশৃঙ্গ জয় করে। শুধু জয় করাই নয়, ওই শৃঙ্গের নামকরণও করে দলটি। জানা গিয়েছে, তিব্বতের ষষ্ঠ দলাই লামার নামে ওই পর্বতের নাম রাখা হয়। এতেই রেগে লাল চিন। নামকরণের পর থেকেই চিনের মাথা ব্যাথা শুরু হয়ে গিয়েছে।

    ষষ্ঠ দলাই লামার নামে শৃঙ্গ (India china Relation)

    প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস বা নিমাস-এর একটি অভিযান করা হয় অরুণাচলে। সেখানে কর্নেল রণবীর সিং জামওয়ালের নেতৃত্বাধীন পর্বতারোহী দলটি অরুণাচলে ২০ হাজার ৯৪২ ফুট উচ্চতার একটি নামহীন শৃঙ্গ জয় করে। এরপর এই শৃঙ্গের নাম রাখা হয় ষষ্ঠ দালাই লামা সাংগ্যাং গ্যাতসো-র নামে। তিনি ১৬৮২ সালে মন তাওয়াং অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের (India china Relation) পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ষষ্ঠ দলাই লামা সাংগ্যাং গ্যাতসোর নামানুসারে পর্বত শিখরটির নামকরণ করা হল। এই নামের অর্থ ছিল, নিরন্তর জ্ঞান এবং মনপা সম্প্রদায়ের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা ভাব জানানো।” অরুণাচল (Arunachal) প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু পর্বতারোহণকারী নিমাস দলকে কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন৷ তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এই অভিযানের পরিচালক রণবীর জামওয়ালের নেতৃত্বে, তারা সফলভাবে অরুণাচল প্রদেশের মোন তাওয়াং অঞ্চলের গোরিচেন ম্যাসিফে একটি অজেয় শৃঙ্গজয় করেছে। ৬,৩৩৮ মিটার উঁচুতে পৌঁছানো একটি উল্লেখযোগ্য চিত্তাকর্ষক নজির।”

    আরও পড়ুনঃভারতে মিরাজ-রাফাল রক্ষণাবেক্ষণ কেন্দ্র খুলতে চায় ফরাসি সংস্থা দাসোল

    চিনের বক্তব্য

    এই ঘটনায় প্রতিক্রিয়া দেয় বেজিং। চিনের (India china Relation) বিদেশ দফতরের মুখপাত্র জিয়ান বলেন, “ভারতের এই নির্দিষ্ট নামকরণ সম্পর্কে আপত্তি রয়েছে। এই এলাকার অঞ্চলটি চিনের জায়গায়। চিন ধারাবাহিক ভাবে নিজেদের দখলে রেখেছে।” এখানেই থামেননি লিন জিয়ান। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে অরুণাচলকে ফের একবার চিনের ভূখণ্ড বলে দাবি করে তিনি আরও বলেন, “চিনা জাংনান ভূখণ্ডে তথাকথিত অরুণাচল প্রদেশকে স্থাপন করা ভারতের বেআইনি কাজ। ভারতের দাবিকে মান্যতা দেয় না চিন।”

    বেজিংয়ের দাবি খারিজ ভারতের

    যদিও, বেজিংয়ের দাবি পত্রপাঠ বিদায় করে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এরপর থেকে ভারত এবং চিনের (India china Relation) মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে অরুণাচল প্রদেশের একাধিক জায়গাগুলির নাম পরিবর্তন করে চলেছে বেজিং। সময়ে সময়ে ভারত ভূখণ্ডকে নিজের বলে দাবি করে থাকে চিন। পাল্টা বার বার চিনের অনৈতিক দাবিকে খারিজ করে দিয়ে থাকে ভারত। ভারত সরকার সবসময় এই বার্তা চিনকে দিয়ে থাকে যে অরুণাচল প্রদেশ, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ছিল, আছে এবং থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dalai Lama: ‘চিনে ফেরার কোনও কারণ নেই, ভারতই সেরা জায়গা’, বললেন দলাই লামা

    Dalai Lama: ‘চিনে ফেরার কোনও কারণ নেই, ভারতই সেরা জায়গা’, বললেন দলাই লামা

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে ফিরে যাওয়ার কোনও মানে নেই, ভারতই সর্বোত্তম জায়গা, এমনটাই জানালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। ফের তাঁর মুখে চিন প্রত্যাখ্যানের কথা শোনা গেল। তিনি সাফ জানিয়ে দিলেন, ভারতই তাঁর পছন্দের জায়গা। বাকি জীবন তিনি ভারতেই থাকতে চান। আর তিনি হিমাচল প্রদেশের কাঙরা জেলাতেই থাকতে চান।

    দলাই লামার ভারত পছন্দ…

    সম্প্রতি ঘটে যাওয়া ভারত-চিন সীমান্ত তাওয়াং-এ সংঘর্ষের প্রসঙ্গ এনে তাঁকে জিজ্ঞেস করা হলে, দলাই লামা (Dalai Lama) বলেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে – চিন আরও নমনীয় হচ্ছে। কিন্তু, চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই।” এই সংঘর্ষ নিয়ে তিনি চিনকে কিছু বার্তা দিতে চান কিনা, সেই নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই। ভারতই সেরা ও আমার পছন্দের জায়গা। পণ্ডিত নেহরুর পছন্দের জায়গা কাঙরাই আমার স্থায়ী ঠিকানা।”

    প্রসঙ্গত, ৯ ও ১০ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় জমিতে প্রবেশের চেষ্টা করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। তারপর থেকে ফের ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে তাওয়াং সেক্টরে উভয় পক্ষের সংঘর্ষে চিনা বাহিনীকে কড়া জবাব দিয়েছে ভারত। সংঘর্ষে ভারতীয় জওয়ানদের থেকে চিনা জওয়ানদের জখম হওয়ার সংখ্যা বেশি। ভারতে কোনও প্রাণহানি বা তেমন কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: মোদি সরকারের উপর আস্থা! ভারতীয় সেনার পাশে তাওয়াং মঠ

    এই ঘটনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিশ্চিত করেছিলেন যে, ৯ ডিসেম্বর ভারত-চিনের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে কয়েকজনই সামান্য আহত হয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন যে, এই ঘটনার পর চিনকে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

    আর এসব নিয়েই দলাই লামাকে এদিন জিজ্ঞেস করা হলে তিনি পরোক্ষভাবে চিন প্রত্যাখ্যানের কথাই বলেন। আর বলেন যে, ভারতই শ্রেষ্ঠ। আর তিনি চিনে কখনওই ফেরত যাবেন না। উল্লেখ্য, দলাই লামা ২-৩ দিন দিল্লিতেই থাকবেন। কারণ তাঁর কিছু সভা আছে। এর পর তিনি কিছু অনুষ্ঠানে যোগ দিতে বিহারের বোধগয়া যাবেন।

  • Indo-China Relation: মোদি-দলাই শুভেচ্ছা বিনিময়, ক্ষুব্ধ চিন, জবাব দিল ভারত  

    Indo-China Relation: মোদি-দলাই শুভেচ্ছা বিনিময়, ক্ষুব্ধ চিন, জবাব দিল ভারত  

    মাধ্যম নিউজ ডেস্ক: বালিতে (Bali) প্রকৃত নিয়ন্ত্রণরেখা (Line of Actual Control) থেকে সেনা সরানো নিয়ে বৈঠক করছে ভারত এবং চিন (Indo-China Meet)। এরই মাঝে দলাই লামাকে (Dalai Lama) কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হল। ধর্মগুরুর জন্মদিনকে কেন্দ্র করে ফের দ্বিপাক্ষিক তিক্ততা তৈরি হল। বুধবার তিব্বতের ধর্মগুরু দলাই লামার জন্মদিনে, তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং।    

    আরও পড়ুন: চিন থেকে উদ্ধার ৬০ লক্ষ বছরের পুরনো জায়েন্ট পান্ডার জীবাশ্ম

    চিনের চোখ রাঙানিকে অগ্রাহ্য করেই মোদি তাঁর ট্যুইটে শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছিলেন। তার চব্বিশ ঘণ্টার মধ্যে চিনের মুখপাত্র ঝাও লিঝিয়াং তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “চতুর্দশ দলাই লামার চিনবিরোধী বিচ্ছিন্নতাবাদী ভূমিকার কথা ভারতের স্বীকার করা উচিত। তিব্বতের তাস খেলে চিনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক ভারত। ভারতের উচিত চিনের প্রতি দায়বদ্ধতাকে মাথায় রেখে বিচার-বিবেচনা করে কাজ করা।” 

    আরও পড়ুন: শাওমির পর এবার ভিভো, ইডি-র নজরে চিনা মোবাইল সংস্থা, দেশজুড়ে তল্লাশি  
     
    চিনের এই ঝাঁঝ বন্ধ মুখে সহ্য করেনি ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই মন্তব্যের জবাব দিয়ে বলেন, “ধর্মগুরু দলাই লামা ভারতের সম্মানীয় অতিথি। ভারত সরকার ধারাবাহিক ভাবে তাঁকে সে ভাবেই দেখে এসেছে। তিনি একজন সম্মানীয় ধর্মীয় নেতা এবং ভারতে তাঁর অনেক ভক্ত রয়েছেন। বিশ্বজুড়ে ভক্তরা তাঁর জন্মদিন পালন করেন। ভারতে তাঁকে ধর্মীয় চর্চার সমস্ত স্বাধীনতা দেওয়া হয়েছে। দলাই লামার ৮৭তম জন্মদিনে প্রধানমন্ত্রীর ফোন করে শুভেচ্ছা জ্ঞাপনকে এই সামগ্রিক প্রেক্ষাপটে দেখা উচিত।”    

    দলাই লামাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। তাঁকেও ঝাও লিঝিয়াং মনে করিয়ে দিয়েছেন, ‘‘তিব্বতের বিষয়টি একান্তই চিনের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে কোনও রকম বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না বেজিং।” 

    তিব্বতের সরকারের সঙ্গে অন্য দেশের সুসম্পর্ককে বরাবর চিন-বিরোধী পদক্ষেপ হিসেবেই দেখে এসেছে বেজিং। এর আগে তিব্বতি ধর্মগুরু ও নেতাদের ধর্মশালায় আলোচনাসভা আয়োজনের ছা়ড়পত্রও দিয়েছে ভারত। চিনের অভিযোগ, ওই সব সভায় তিব্বতে বিদ্রোহ উস্কে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। ভারত অবশ্য় এমন অভিযোগকে কোনওদিনই গুরুত্ব দেয়নি। 

     

  • Dalai Lama: স্বাধীনতা নয়, অর্থপূর্ণ স্বায়ত্তশাসন চাইছি, বললেন দলাই লামা  

    Dalai Lama: স্বাধীনতা নয়, অর্থপূর্ণ স্বায়ত্তশাসন চাইছি, বললেন দলাই লামা  

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনারা (Chinese) এখন বুঝতে পারছেন আমি স্বাধীনতা (Independence) চাইছি না বরং অর্থপূর্ণ স্বায়ত্তশাসন (Meaningful Autonomy) এবং তিব্বতি বৌদ্ধ সংস্কৃতির সংরক্ষণ চাইছি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথাই বললেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)।

    শুক্রবার লেহ যাওয়ার কথা দলাইয়ের। বৃহস্পতিবার ভোরে হিমাচল প্রদেশের ধর্মশালা ছাড়েন তিনি। পরে সেখান থেকে চলে যান জম্মু। বৃষ্টি উপেক্ষা করেও বহু মানুষ তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সেখানে। এই জম্মু থেকেই তাঁর লেহ যাওয়ার কথা। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই তিব্বতি ধর্মগুরু। তিনি বলেন, কিছু চিনা কট্টরপন্থী আমাকে একজন বিচ্ছিন্নতাবাদী বলে মনে করেন। তাঁরা সব সময় আমার সমালোচনা করেন। কিন্তু এখন চিনারা বুঝতে পারছেন আমি স্বাধীনতা চাইছি না। বরং অর্থপূর্ণ স্বায়ত্তশাসন চাইছি। তিনি বলেন, তিব্বতি বৌদ্ধ সংস্কৃতিরও সংরক্ষণ চাইছি আমি। তাঁর সফরে চিনের আপত্তির বিষয়ে প্রশ্ন করা হলে দলাই বলেন, এটাই স্বাভাবিক। তবে চিনা জনগণ আপত্তি করছেন না। চিনারা বেশি করে তিব্বতীয় বৌদ্ধধর্মে আগ্রহ দেখাচ্ছেন। তিনি বলেন, কিছু চিনা পণ্ডিত বুঝতে পারছেন তিব্বতীয় বৌদ্ধধর্ম খুবই বৈজ্ঞানিক। পরিস্থিতি বদলাচ্ছে।

    আরও পড়ুন : চিনা যুদ্ধবিমান ছেড়ে ভারতের ‘তেজস’ কিনতে চলেছে মালয়েশিয়া?

    দেশে দেশে যুদ্ধের তিনি যে ঘোরতর বিরোধী, এদিন তা ফের উঠে এসেছে দলাইয়ের কথায়। তিব্বতি এই ধর্মগুরু বলেন, মানুষের কাছে আমার বার্তা, আমরা সকলে ভাইবোন। লড়াই করে কোনও লাভ নেই। আমার জাতি, আমার আদর্শের মতো সংকীর্ণ মানসিকতা থেকে লড়াই শুরু হয়। এই দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে সব বিবাদের সমাধানের ওপর আরও একবার জোর দিয়েছেন তিব্বতি এই ধর্মগুরু। চলতি মাসের শুরুর দিকে জন্মদিন ছিল দলাইয়ের। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। তা নিয়ে মোদির সমালোচনা করে শি জিনপিংয়ের সরকার। যদি তাকে পাত্তাই দেয়নি নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দালাই লামা দেশের একজন সম্মানীয় অতিথি। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো কর্তব্যের মধ্যেই পড়ে।

    আরও পড়ুন : বুমেরাং হচ্ছে চিনা ঋণের ফাঁদ?

     

  • Dalai Lama: দলাই লামাকে মোদির ফোন! জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরুর দীর্ঘায়ু কামনা করলেন প্রধানমন্ত্রী

    Dalai Lama: দলাই লামাকে মোদির ফোন! জন্মদিনে বৌদ্ধ ধর্মগুরুর দীর্ঘায়ু কামনা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা বিশ্ব তাঁকে চেনে অথচ নিজের জন্মভূমিতে ফেরার অধিকার নেই তাঁর। তিনি হলেন তেনজিং গিয়াস্তো, চতুর্দশ দলাই লামা।  ১৯৩৫ সালের ৬ জুলাই উত্তর পূর্বের তাতসের গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জন্মসূত্রে নাম ছিল লামো ধন্ডুপ। আজ তাঁর ৮৭-তম জন্মদিন। তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা-র ৮৭তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলাই লামার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। ট্যুইটবার্তায় মোদি লেখেন, ‘ধর্মগুরু দলাই লামাকে আগেই ফোন করে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

    [tw]


    [/tw]

    তিব্বত আগ্রাসনকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে চিনের বিরোধ বাধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিব্বতি বৌদ্ধ ধর্মের শীর্ষগুরু দলাই লামা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চান। ভারত দলাই লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ধর্মশালায় তাঁকে সংঘ স্থাপনের জায়গা দেয়। সেই থেকে ধর্মশালাতেই স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন দলাই লামা। তাঁর জন্মদিনে এদিন দেশ ও বিদেশের বহু রাজনৈতিক নেতা ও রাষ্ট্রনেতারা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

    দলাই লামা কথাটির অর্থ হল জ্ঞানসাগর। তেনজিংয়ের মধ্যে ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম ঘটেছে বলে মাত্র দু’বছর বয়সে তিনি চিহ্নিত হন লামো হিসেবে। করুণার বোধিসত্ত্ব হিসেবে পুনর্জন্ম নেবেন বলে মৃত্যুর আগেই জানিয়ে গিয়েছিলেন ত্রয়োদশ দলাই লামা। ১৯৫০ সালে ছ’বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন দলাই লামা। তিব্বত সরকারের প্রধান হিসেবে তাঁকে অভিষিক্ত করার প্রস্তুতি শুরু হয়। ৬১ বছর আগে, ১৯৫৯-এর মার্চের এক রাতে চিনের লাল ফৌজের লালচক্ষু উপেক্ষা করে পথে নেমে পড়েছিলেন দলাই লামা। সঙ্গী ছিলেন তাঁর  বৃদ্ধা মা, বোন, ছোট ভাই আর তাঁর কয়েক জন আধিকারিক। জানতেন না, তাঁর সামনে কী ভবিষ্যত্‍‌ অপেক্ষা করছে। ১৯৫৯ সালের ৩ এপ্রিল ভারত দলাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেয়। তাঁর নির্বাসিত সরকারকে জায়গা দেওয়া হয় হিমাচল প্রদেশের ধরমশালায়। তার পর, সেখান থেকেই তিব্বত মুক্ত করার দাবিতে চিনবিরোধী আন্দোলন সংগঠিত করেছেন দলাই লামা। যার স্বীকৃতি স্বরূপ ১৯৮৯ সালে তিনি পান নোবেল শান্তি পুরস্কার।

    আরও পড়ুন: ‘স্মোকিং কালী’ বিতর্ক, হাত ছাড়ল দল, তৃণমূলকে আনফলো মহুয়ার

    ভারত সরকারের সঙ্গে দলাই লামার সম্পর্ক যথেষ্ট ভালো। করোনা মোকাবিলায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে চিঠি লেখেন দলাই  লামা। এমনকি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদানও দেন তিনি। অসমে বন্যা দুর্গতদের সাহায্যেও এগিয়ে এসেছেন তিব্বতি ধর্মগুরু। তিনি মনে করেন ভারতই একমাত্র দেশ, যেখানে ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। নিজেদের অতীত-ঐতিহ্যকে ধরে রেখে নতুনকে বরণ করেছে ভারত। 

LinkedIn
Share