Tag: Delhi Airport

Delhi Airport

  • NEET ReTest: কংগ্রেসের র‍্যালির ট্র্যাফিকে আটকে নিট পরীক্ষায় বসতে পারলেন না ৩ ছাত্রী, বেঙ্গালুরুতে তীব্র বিতর্ক

    NEET ReTest: কংগ্রেসের র‍্যালির ট্র্যাফিকে আটকে নিট পরীক্ষায় বসতে পারলেন না ৩ ছাত্রী, বেঙ্গালুরুতে তীব্র বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের একটি রাজনৈতিক সমাবেশের (Congress Rally) জেরে তীব্র যানজট। সেই জটে আটকে পড়ে মাত্র দু’মিনিট দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোয় নিট ইউজি ২০২৬ রি-টেস্টে (NEET ReTest) বসতে পারলেন না তিন ছাত্রী। বেঙ্গালুরুর আরসি গভর্নমেন্ট কলেজ (RC Government College) পরীক্ষাকেন্দ্রের ঘটনা। এই ঘটনায় রাজনৈতিক মহলের পাশাপাশি ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবক মহলেও।

    পরীক্ষায় বসতে পারলেন না ৩ ছাত্রী (NEET ReTest)

    রবিবার নিটের রি-টেস্টের জন্য পরীক্ষার্থীদের দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বলা হয়েছিল। পরীক্ষাকেন্দ্রের নিয়ম অনুযায়ী, ঠিক দুপুর ১টা ৩০ মিনিটে মেন গেট বন্ধ করে দেওয়া হয়। ওই তিন ছাত্রী ১টা ৩২ মিনিটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন। তাই তাঁদের আর পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর ১টা ২৯ মিনিটে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে শেষবারের মতো ঘোষণা করা হয় যে ঠিক ১টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হবে। তবুও যানজটের কারণে ওই তিন ছাত্রী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি। পরীক্ষা মিস হয়ে যাওয়ার আশঙ্কায় তিন ছাত্রী মরিয়া হয়ে মেন গেটের রেলিং টপকে কেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তাঁরা ক্যাম্পাসে ঢুকেও পড়েন। কিন্তু ততক্ষণে পরীক্ষা হলের গেট সিল করে দেওয়া হয়েছিল। নিটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর কোনও পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। তাই তাঁদের ফিরে যেতে হয়।

    কংগ্রেসের র‍্যালির কারণে ব্যাপক ট্র্যাফিক জ্যাম

    ওই ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, তাঁরা যথেষ্ট সময় হাতে নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু শহরে কংগ্রেসের র‍্যালির কারণে ব্যাপক ট্র্যাফিক জ্যাম হওয়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে যায়। শুধু আরসি গভর্নমেন্ট কলেজ নয়, বেঙ্গালুরুর মল্লেশ্বরম এলাকার এমইএস পিইউ কলেজ (MES PU College) পরীক্ষাকেন্দ্রেও বহু পরীক্ষার্থী শেষ মুহূর্তে পৌঁছন। জ্যামে আটকে পড়ায় অনেকেই কার্যত দৌড়ে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন। ফলে বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।

    কংগ্রেসকে তোপ বিজেপির

    ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন  বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তাঁর অভিযোগ, হাজার হাজার ছাত্রছাত্রী যখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অংশ নিচ্ছেন, তখন কংগ্রেসের উচিত ছিল অন্য কোনও দিন র‍্যালির আয়োজন করা (NEET ReTest)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এমন একটি দিন বেছে নিয়েছে, যেদিন নিট রি-টেস্ট হচ্ছে। এর ফলে শহরের বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে (Congress Rally) এবং বহু পরীক্ষার্থী আতঙ্কের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন। তিনি পরীক্ষক সংস্থাকে ধন্যবাদও জানান। কারণ কয়েকটি কেন্দ্রে দেরিতে পৌঁছনো ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে তেজস্বী সূর্য বলেন, “এই ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে পরীক্ষার্থীদের স্বার্থের প্রতি সংবেদনশীলতার অভাবই।”

    বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী

    এদিকে, এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পদক্ষেপও চর্চায় এসেছে। প্রধানমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছলেও, তিনি সঙ্গে সঙ্গে নিজের সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হননি (NEET ReTest)। প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে রাস্তায় বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা ও সাময়িক বিধিনিষেধ জারি করা হয়। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, তাই তিনি প্রায় ৪৫ মিনিট বিমানবন্দরেই ঠায় বসে থাকেন। দুপুর ২টো নাগাদ, যখন পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, তখনই তিনি বিমানবন্দর ছাড়েন। উল্লেখ্য, ওডিশা ও পশ্চিমবঙ্গ সফর শেষে দিল্লিতে ফিরেছিলেন প্রধানমন্ত্রী।

    নিট রি-টেস্ট

    প্রসঙ্গত, নিট ইউজি ২০২৬ পরীক্ষা হয়েছিল গত ৩ মে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় সেই পরীক্ষা বাতিল করা হয়। সেই কারণেই এদিন আয়োজন করা হয়েছিল রি-টেস্টের। দেশের ৫৫১টি শহরের ৫,৪৪০টি কেন্দ্রে এবং বিদেশের ১৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় (NEET ReTest)। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনটিএ একাধিক কঠোর ব্যবস্থা নিয়েছিল। পরীক্ষাকক্ষে সিসিটিভির নজরদারি, ইসিআইএল এবং বিইএলের সরবরাহ করা জ্যামার, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, প্রত্যেক (Congress Rally) পরীক্ষা কক্ষে দু’জন করে ইনভিজিলেটর এবং অতিরিক্ত তদারকি কর্মী মোতায়েন করা হয়েছিল। প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল ভারতীয় বায়ুসেনা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধও জারি করা হয়েছিল (NEET ReTest)।

     

  • Weather Update: ঘন কুয়াশায় দেরিতে চলছে শতাধিক বিমান-ট্রেন, শীতে কাঁপছে উত্তর ভারত

    Weather Update: ঘন কুয়াশায় দেরিতে চলছে শতাধিক বিমান-ট্রেন, শীতে কাঁপছে উত্তর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে ঘন কুয়াশার কারণে চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে রেল-বিমান পরিষেবায়। মোট ১৫০টি বিমান খারাপ আবহাওয়ার (Weather Update) কারণে বিলম্বিত হয়েছে। বেশ কিছু বিমানের গতিপথও বদল করা হয়েছে। একই ভাবে বহু দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। অনেক ট্রেন একটি জায়গায় ঠায় দাঁড়িয়ে। এদিকে, উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম হিমালয়ের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং লাদাখে তুষারপাত এবং হালাকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন।

    ব্যাহত বিমান পরিষেবা (Weather Update)

    ঘন কুয়াশার কারণে এখনও পর্যন্ত ১৬৮টি উড়ানের নির্ধারিত গতিপথের বদল করা হয়েছে। ৮৪টি উড়ান খারাপ আবহাওয়ার (Weather Update) কারণে বাতিল করা হয়েছে। দিল্লি বিমানবন্দরের তরফ থেকে যাত্রীদের উদ্দেশে ঘন কুয়াশার কারণে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। যাত্রীদের পরিবর্তিত সময় সূচির দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে। দিল্লি থেকে গোয়াগামী এক যাত্রীকে ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে জানা গিয়েছে। ইন্ডিগো, স্পাইসজেট এবং ভিস্তারার মতো প্রধান বিমান সংস্থাগুলি জানিয়েছে যে, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি এবং কলকাতায় বিমানগুলির ওঠানামায় সমস্যা হচ্ছে। দিল্লি-কলকাতার বিমানকে কুয়াশার জন্য হায়দরাবাদে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

    দেরিতে চলছে ট্রেন

    পাশাপাশি ট্রেন পরিষেবাতেও ব্যাপাক সমস্যার সৃষ্টি হয়েছে। ১৮টি ট্রেন তার নির্ধারিত সময় থেকে বিলম্বে চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেল স্টেশন প্রচুর যাত্রী আটকে পড়েছেন। আজ দিল্লিতে এই বছরের শীতলতম দিন। সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। গত দুই সপ্তাহ ধরে অতরিক্ত শীতের (Weather Update) কারণে স্কুল বন্ধ থাকলেও আজ থেকে আংশিক ভাবে স্কুল খুলছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার দিল্লির তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি।

    কী জানিয়েছে আবহাওয়া দফতর

    মৌসম ভবনের (আইএমডি) সর্বশেষ আবহাওয়া বুলেটিনে উল্লেখ করেছে যে, আগামী ৪ থেক ৫ দিনের মধ্যে উত্তর ভারতের কিছু অংশে তীব্র শীতের প্রভাব থাকবে। সেই সঙ্গে আকাশ ঘন কুয়াশাচ্ছন্ন (Weather Update) হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ এবং ১৬ জানুয়ারিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় অতিরিক্ত শৈত্যপ্রবাহ চলবে। পাশপাশি উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে কুয়াশার প্রভাব থাকবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gold Trafficking: বিমানের শৌচালয় থেকে উদ্ধার সোনার বাট! দাম শুনলে অবাক হবেন

    Gold Trafficking: বিমানের শৌচালয় থেকে উদ্ধার সোনার বাট! দাম শুনলে অবাক হবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার বিমানের শৌচাগার থেকে উদ্ধার করা হল প্রায় দু কোটি টাকার সোনার বাট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভিতর থেকে উদ্ধার হয় চারটি সোনার বাট। জানা গিয়েছে, ওই বিমানটি আন্তর্জাতিক ও দেশীয়-দুই ক্ষেত্রেই উড়ানের জন্য ব্যবহার করা হয়েছিল। শুল্ক দফতরের আধিকারিকদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। এরপরেই উদ্ধার করা হয় সোনা (Gold Trafficking)।

    ঠিক কী ঘটেছিল?

    সূত্রের খবর, রবিবার দিল্লি বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে এসে দাঁড়ায় একটি আন্তর্জাতিক বিমানটি (Gold Trafficking)। সেই বিমানের শৌচালয়ে ঢুকেই অবাক বিমানকর্মীরা। শৌচালয়ের ভিতরে জলের সিঙ্কের নীচে আঠা দিয়ে আটকানো ছিল একটি ধূসর রঙের প্যাকেট। সেলোটেপে আটাকনো প্যাকেটের মুখ খুলতেই বেরিয়ে পড়ে চারটি সোনার বাট। শুল্ক দফতর সুত্রে খবর, ওই সোনার বাটের ওজন ৩,৯৬৯। যার মোট বাজার মূল্য ১ কোটি ৯৫ লক্ষ টাকা।

    আরও পড়ুন: কেওয়াইসি চেয়ে এসএমএস, লিঙ্কে ক্লিক করতেই উধাও লক্ষ লক্ষ টাকা! তারপর…

    শুল্ক দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বিমানবন্দরে কর্মরত শুল্ক দফরের কর্মীদের থেকেই এই সোনা লুকিয়ে রাখার খবর জানা যায় (Gold Trafficking)। তারপরে বিমান থেকে যাত্রীরা নেমে যেতেই তল্লাশি চলে। এরপর সোনার বাট উদ্ধার হতেই তা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা ওই সোনা নিয়ে কোথা থেকে আসছিলেন এবং সেই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে শুল্ক বিভাগ। খবর দেওয়া হয়েছে পুলিশেও। এক্ষেত্রে বাইরের দেশও জড়িত রয়েছে কিনা, তাও তদন্ত চালানো হচ্ছে। কারণ বাইরের কোনও দেশ থেকে এভাবে সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এর আগে  দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা— এইসব বিমানবন্দরেও এমন ঘটনা ঘটেছে (Gold Trafficking)।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Delhi Airport: এবার দিল্লি বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব মদ্যপ যুবকের, গ্রেফতার

    Delhi Airport: এবার দিল্লি বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব মদ্যপ যুবকের, গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি প্রস্রাব-কাণ্ডে যখন তোলপাড় দেশ, তখনই ফের এক বিমানযাত্রীর বিরুদ্ধে প্রস্রাব করার অভিযোগ উঠল। এবার বিমানে নয়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব করে গ্রেফতার হন এক ব্যক্তি। পরে জামিনে মুক্তিও পান তিনি। সূত্রের খবর অনুযায়ী, গত ৮ জানুয়ারি দিল্লি বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সেইসময় মত্ত অবস্থাতে ছিলেন ওই যাত্রী। এমনকী তাঁকে থামাতে গেলে সহযাত্রীদের হুমকিও দেন বলে অভিযোগ।

    ঠিক কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এর ৬ নম্বর প্রস্থান গেটের সামনে জৌহর আলি খান নামের এক যাত্রীকে প্রস্রাব করতে দেখা যায়। তিনি সেদিন দিল্লি থেকে সৌদি আরবের দাম্মাম যাওয়ার জন্য ফ্লাইট ধরতে এসেছিলেন। তার আগেই এমন কাণ্ড ঘটায় বিহারের বাসিন্দা জৌহর আলি খান।

    প্রকাশ্যে ওই যাত্রীকে এমন কাণ্ড ঘটাতে দেখে ঘাবড়ে যান উপস্থিত সকলেই। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। কয়েকজন তাঁকে নিরস্ত করার চেষ্টাও করেন। কিন্তু তিনি তাঁদের হুমকি দেন ও অশালীন ভাষা প্রয়োগ এবং অভব্য আচরণ করতেও দেখা যায় বলে অভিযোগ। এর পর ঘটনার কথা জানতে পেরেই তৎপর হয় বিমান কর্তৃপক্ষ। বিমানবন্দরের পুলিশ তাঁকে গ্রেফতারও করে। যদিও পরে বন্ড দিয়ে জামিনে মুক্তি পান জৌহর।

    দিল্লি পুলিশ জানিয়েছে যে, তাঁরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছে যে, টার্মিনাল ৩-এর গেট নং ৬-এ মত্ত অবস্থায় এক যাত্রী প্রকাশ্যে প্রস্রাব করেছেন। এর পাশাপাশি তিনি চিৎকার করছিলেন, অশালীন গালিগালাজও করছিলেন বলে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আইপিসি-র ২৯৪ নম্বর ধারা এবং ৫১০ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরবর্তীতে তাঁকে জামিনও দিয়ে দেওয়া হয়।

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মত্ত অবস্থায় শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করায় তোলপাড় পড়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এল প্রস্রাব-কাণ্ড।

LinkedIn
Share