Tag: Delhi High Court

Delhi High Court

  • Delhi High Court: নির্বাচনী বিধিভঙ্গ! প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

    Delhi High Court: নির্বাচনী বিধিভঙ্গ! প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টিকারী ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (PM Narendra Modi)। এই অভিযোগে প্রধানমন্ত্রীর  বিরুদ্ধে দাখিল হওয়া মামলা সোমবার খারিজ করল দিল্লি হাইকোর্টে (Delhi High Court)। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছে। এমনই অভিমত দিল্লি হাইকোর্টের। মামলায় কোনও সারবস্তুই নেই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল ধারণার উপর ভিত্তি করে এই মামলা দাখিল হয়। তাই মামলা খারিজ করা হল বলে দিলেন বিচারপতি সচিন দত্ত।

    কী বলল আদালত

    ধর্মের নামে ভোট চাওয়া এবং নানা ভাবে অন্য ধর্মকে নিয়ে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে মোদিকে ৬ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত করার আর্জিতে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী আনন্দ এস জোন্ধলে। সোমবার সেই মামলাই খারিজ করে দেয় উচ্চ আদালত। এর পাশাপাশি নির্বাচন কমিশনেও একই আর্জি জানিয়েছেন মামলাকারী। এ প্রসঙ্গে আদালতের বক্তব্য, কমিশন কী করবে, আদালত (Delhi High Court) তা নিয়ে নির্দেশ দিতে পারে না। কমিশন স্বাধীন, কমিশনই আইন অনুযায়ী যা করার করবে।

    আরও পড়ুুন: শুভেন্দুর গড়ে বিজেপির রোড শোয়ে বোমাবাজি তৃণমূলের! এনআইএ তদন্তের দাবি জানালেন সৌমেন্দু

    কেন মামলা

    মামলাকারী আইনজীবী আনন্দ এস জোন্ধলে মনে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মন্তব্যে নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘিত হয়েছে। সেটা বিবেচনা করার এক্তিয়ার নির্বাচন কমিশনের। উল্লেখ্য, গত মাসে রাজস্থান এবং মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াও বিজেপি নেতা জেপি নাড্ডার ট্যুইট ও ভাষণ এবং অনুরাগ ঠাকুরের ভাষণের কথাও মামলায় উল্লেখ করা হয়। মামলাকারী সহ বহু মানুষ এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ করা হয় মামলাতে। এদিন সেই সব অভিযোগই খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi High Court: স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে নিরঙ্কুশ অধিকার নেই স্ত্রীর, রায় দিল্লি হাইকোর্টের

    Delhi High Court: স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে নিরঙ্কুশ অধিকার নেই স্ত্রীর, রায় দিল্লি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বামীর মৃত্যুর পর তাঁর সম্পত্তি ভোগ করতে পারেন কোনও হিন্দু মহিলা। কিন্তু সেই সম্পত্তির ওপর নিরঙ্কুশ অধিকার থাকবে না তাঁর। একটি মামলায় রায় দিতে গিয়ে শুক্রবার এমনই মন্তব্য করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

    কী বলছে আদালত? (Delhi High Court)

    আদালত জানিয়েছে, কোনও হিন্দু মহিলার নিজস্ব কোনও আয় না থাকলে স্বামীর মৃত্যুর পর তিনি সেই সম্পত্তি ভোগ করতে পারেন। তবে স্ত্রী ছাড়াও প্রয়াত ব্যক্তির অন্য কোনও উত্তরাধিকার থাকলে তাঁর সম্পত্তির ওপর স্ত্রীর নিরঙ্কুশ অধিকার থাকে না। তাই ওই সম্পত্তি তিনি বিক্রি কিংবা স্থানান্তর করতে পারেন না। প্রয়াত স্বামীর সম্পত্তি নিয়ে স্ত্রী কী কী করতে পারেন, আর কী কী করতে পারেন না, তাও জানিয়েছে আদালত (Delhi High Court)।

    অধিকার আইনস্বীকৃত হলেও নিরঙ্কুশ নয়

    দিল্লি হাইকোর্ট জানিয়েছে, স্বামীর মৃত্যুর পর তাঁর সম্পত্তিতে হিন্দু মহিলার অধিকার আইনস্বীকৃত। তা ওই মহিলার অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করে। স্বামীর মৃত্যুর পর তাঁকে যাতে সন্তানদের ওপর নির্ভর করতে না হয়, তাই এই আইন। এসব ক্ষেত্রে স্ত্রী মৃত স্বামীর সম্পত্তি ভোগ ও তা থেকে আয়ও করতে পারেন। কিন্তু এর অর্থ, ওই সম্পত্তিতে তাঁর নিরঙ্কুশ অধিকার নয়। যে মামলার বিচার করতে গিয়ে এহেন মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট, তাতে এক ব্যক্তি মারা যাওয়ার আগে তাঁর সম্পত্তি বিশদে উইল করে গিয়েছেন। তাতে বলা হয়েছে, তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী আমৃত্যু ওই সম্পত্তি ভোগ করবেন। এই উইলে স্ত্রীকে সম্পত্তি বিক্রি করার অধিকার দেননি তাঁর প্রয়াত স্বামী।

    আরও পড়ুুন: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    ওই দম্পতির ছয় ছেলে, এক নাতনি। সম্পত্তির দাবি নিয়ে বিরোধের জেরে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। মামলার শুনানি শেষে দেওয়ানি আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে, যেহেতু স্বামীর মৃত্যুর আগে একটি উইল ছিল, তাই তেইশ বছর ধরে সেখানে বসবাস করার কারণে তাঁর স্ত্রী সম্পত্তির নিরঙ্কুশ মালিক হয়েছিলেন। এদিন আদালত সাফ জানিয়ে দিয়েছিলেন, স্বামীর মৃত্যুর আগে তাঁর সম্পত্তিতে ওই হিন্দু মহিলার কোনও অধিকার ছিল না। মৃত্যুর পরেও নিরঙ্কুশ অধিকার জন্মায় না (Delhi High Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

      

  • Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিন চেয়ে জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

    Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিন চেয়ে জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) Extraordinary Bail চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিল্লি হাইকোর্টে। সোমবারই তা খারিজ হয়ে গেল। ওই আর্জিতে বলা হয়েছিল, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যেন জামিন মঞ্জুর করা হয়। দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত মিত্র প্রীতম সিং-এর ডিভিশন বেঞ্চ আবেদনকারীর আর্জি খারিজ করে দেয় এবং এর পাশাপাশি আবেদনকারীকে ৭৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

    ভিত্তিহীন আর্জি

    এর কারণ হিসেবে দিল্লি হাইকোর্ট জানিয়েছে আর্জি একেবারেই ভিত্তিহীন। এর স্বপক্ষে কোনও কারণ নেই। এমনকি এই জনস্বার্থ আবেদনের জন্য অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আবেদনকারীকে কোনও পাওয়ার অফ অ্যাটর্নিও দেননি। দিল্লি হাইকোর্টেবল সাফ জানিয়েছে, আম আদমি পার্টির নেতা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন আদালতেরই নির্দেশে। জানা গিয়েছে, এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন ‘উই দা পিপল অফ ইন্ডিয়া’ নামে আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র। আদালতের আরও মন্তব্য একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের Extraordinary Bail দেওয়া যায় না।

    আবেদনকারীর বক্তব্য

    ওই আবেদনকারী আরও জানিয়েছেন, তাঁর আবেদন যে তিহার জেলে অসংখ্য দাগী অপরাধী সাজা কাটছে। তাদের মধ্যে বোম বিস্ফোরণ, ধর্ষণ খুন ডাকাতি এই সমস্ত মামলার অপরাধীরা রয়েছে। এরকম একটি পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। এ নিয়ে অস্থায়ী বিচারপতি মনমোহন আবেদনকারীর উদ্দেশে বলেন, আপনি কি রোজ আইনের ক্লাসে উপস্থিত থাকেন? আমার তো মনে হয় না! তার কারণ আপনি আইনের মূলনীতি আদর্শের কিছুই বোঝেন না।

    কেজরিওয়ালের আইনজীবীও এই জনস্বার্থ মামলার বিরোধী

    আদালত এদিন আরও বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, আবেদনকারী পার্সোনাল বন্ডে কেজরিওয়ালের মুক্তির দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তদন্তে মুখ্যমন্ত্রী কোনও প্রভাব খাটাবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ওই আবেদনকারী। ঘটনাক্রমে কেজরিওয়ালের (Arvind Kejriwal) হয়ে মামলা লড়ছেন যিনি রাহুল মেহেরা, তিনিও এই পিটিশনের বিরোধ করেছেন। এটিকে তিনি বলেছেন যে পাবলিসিটির জন্য এ ধরনের পিটিশন দাখিল করা হয়েছে। প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় মার্চের ২১ তারিখে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: জেলেই অরবিন্দ কেজরিওয়াল! তাঁর গ্রেফতারি বৈধ, জানাল দিল্লি হাইকোর্ট

    Arvind Kejriwal: জেলেই অরবিন্দ কেজরিওয়াল! তাঁর গ্রেফতারি বৈধ, জানাল দিল্লি হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি বৈধ। তাঁকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়নি, জানাল দিল্লি হাইকোর্ট। আপাতত তাঁকে তিহাড় জেলেই থাকতে হবে। এই দুর্নীতি মামলার তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও মানতে নারাজ দিল্লি হাইকোর্ট। আদালতের বক্তব্য, এই মামলাটি কেন্দ্র সরকার এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে নয় বরং দিল্লির মুখ্যমন্ত্রী এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যে।

    আদালতে সওয়াল জবাব

    ইডি আদালতে জানিয়েছে, কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি, তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আদালতে ইডি জানায় আবাগারি নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষমতার বলে প্রভাব খাটিয়েছেন কেজরিওয়াল। ঘুষ নিয়ে ফায়দা দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা ছিল আম আদমি পার্টির সুপ্রিমোর।  আবগারি নীতি তৈরি করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতারা প্রায় ১০০ কোটি টাকা ঘুষ পেয়েছিলেন। পাশাপাশি গোয়ায় যারা আপ-এর প্রার্থী হয়েছিলেন তাঁদের দলের তরফে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ভোটে লড়ার জন্য। অন্য দিকে, কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন গ্রেফতার করা হয়, তখন আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল। তাই তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত বুধবার দু’পক্ষের সওয়াল শোনার পর ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আপপ্রধানের মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল দিল্লি হাইকোর্ট।

    আদালতের পর্যবেক্ষণ

    দুই পক্ষের সওয়াল-জবাব শুনে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) অন্যদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন এবং অপরাধমূলক কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ইডি এই সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ আদালতে পেশ করতে পেরেছে। তাই এই গ্রেফতারিকে বেআইনি বলা যাবে না।  দিনের পর দিন তিনি যেভাবে হাজিরা এড়িয়ে গিয়েছেন, তাতে প্রমাণ হচ্ছে এই গ্রেফতারি প্রয়োজনীয়। এই দুর্নীতি মামলার তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও মানতে নারাজ দিল্লি হাইকোর্ট। আদালতের মতে, রাজনৈতিক বিবেচনা এবং সমীকরণ আদালতে টেনে আনা যাবে না। আইনের কাছে এসব অপ্রাসঙ্গিক। বিচারপতিরা আইনের কাছে দায়বদ্ধ, রাজনৈতিক পরিস্থিতির কাছে নয়। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আবেদনে এমনটাই জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে এই দাবি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IT Notice: ১৭০০ কোটি টাকা জরিমানা চেয়ে কংগ্রেসকে আয়কর দফতরের নোটিস

    IT Notice: ১৭০০ কোটি টাকা জরিমানা চেয়ে কংগ্রেসকে আয়কর দফতরের নোটিস

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে আরও বিপাকে জাতীয় কংগ্রেস (Congress)। রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দলের কাছে ১৭০০ কোটি টাকা চেয়ে নোটিস পাঠাল আয়কর দফতর (IT Notice)। কেন্দ্রীয় সংস্থাটির একটি সূত্র জানাচ্ছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত আয়কর সংক্রান্ত রিটার্ন পর্যালোচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে। বকেয়া কর, তার সুদ এবং জরিমানার অঙ্ক মিলিয়েই ১,৭০০ কোটি টাকা চাওয়া হয়েছে বলে ওই সূত্রের দাবি। 

    কী বলছে আয়কর দফতর

    কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত করছে আয়কর বিভাগ (IT Notice)। তাদের দেওয়া আয়করের পুনঃমূল্যায়ন করা হচ্ছে। ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ বছরগুলির জন্য আয়কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত আয়কর বিভাগের আদেশকে প্রথমে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল কংগ্রেস। ২২ মার্চ, কংগ্রেসের এই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা এবং বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ জানিয়েছিল, এই বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। এরপরই আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ-সহ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে। আয়কর আইনের ১৩(১) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলার পরেই পদক্ষেপ করা হয়েছে। 

    আদালতে কংগ্রেসের দাবি খারিজ

    এর আগে, বকেয়া কর হিসাবে কংগ্রেসকে  ২০১৮-১৯ মূল্যায়ন বর্ষের জন্য ১০৫ কোটি টাকা দেওয়ার নোটিস দিয়েছিল আয়কর দফতর (IT Notice)। সেই নোটিসে স্থগিতাদেশ চেয়েও দিল্লি হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে। বিচারপতিরা জানিয়েছিলেন ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের আদেশে নাক গলানোর প্রয়োজন বোধ করছেন না তাঁরা। এর আগে ১৪ লক্ষ টাকা হিসাবের গরমিলের অভিযোগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে ১৩৫ কোটি টাকা জরিমানা ও সুদ কেটে নেওয়া হয় বলে অভিযোগ।

    আরও পড়ুন: ‘কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে ১৪০ কোটি ভারতীয়’, আইনজীবীদের চিঠির পর তোপ মোদির

    লোকসভা ভোটে যাতে কংগ্রেস প্রচার, রাজনৈতিক কর্মসূচিতে অর্থ খরচ করতে না পারে, তার জন্যই প্রথমে কংগ্রেসকে আয়কর দফতরের নোটিস ও তার পরে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে এর আগে অভিযোগ তুলেছেন সনিয়া, রাহুল ও খড়্গে। যদিও কংগ্রেসের এই দাবিকে গুরুত্ব দেয়নি আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

     

  • Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে, অতঃ কিম?

    Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে, অতঃ কিম?

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিনের আবেদন খারিজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় আপাতত তাঁকে থাকতে হচ্ছে ইডি হেফাজতেই। দিল্লি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ৩ এপ্রিল।

    জামিনের আবেদন কেজরির (Arvind Kejriwal)

    গত বহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন আপ সুপ্রিমো। ইডির গ্রেফতারিতে তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডি এখনও তাঁর দোষ প্রমাণ করতে পারেনি বলেও জামিনের আবেদনপত্রে উল্লেখ করা হয়। এর পরেই বুধবার শুনানির পর ইডির জবাব তলব করে আদালত। জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে সাত দিন সময় দিয়েছে আদালত। জামিনের আবেদন খারিজ করে আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে (Arvind Kejriwal) এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।

    হেফাজতে নিতে চায় সিবিআই 

    ২৮ মার্চ শেষ হচ্ছে কেজরিওয়ালের ইডি হেফাজতের প্রথম দফার মেয়াদ। এদিনই তাঁকে দিল্লি আবগারি নীতি মামলায় হেফাজতে নিতে চায় সিবিআই। বৃহস্পতিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে কেজরিওয়ালের। তাঁকে ফের তোলা হবে আদালতে। সূত্রের খবর, সেখানেই তাঁকে হেফাজতে পেতে সওয়াল করবে সিবিআই।  

    আরও পড়ুুন: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য, আমেরিকাকে ‘সমঝে’ দিল ভারত

    এদিকে জেলে বসেই সরকার চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল। জেল থেকেই তিনি দিচ্ছেন যাবতীয় নির্দেশ। তা পালন করে চলেছেন আপ পরিচালিত মন্ত্রিসভার সদস্যরা। জানা গিয়েছে, জেল থেকেই চিঠি লিখে মন্ত্রীদের বিভিন্ন নির্দেশ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ওই চিঠি প্রকৃতই কেজরিওয়ালের লেখা কিনা, সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন দিল্লির বিজেপি নেতৃত্ব। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা অবশ্য বলেন, “আমি দিল্লিবাসীকে এই বলে আশ্বস্ত করতে চাই যে জেলে বসে সরকার চালানো যাবে না (Arvind Kejriwal)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: কেজরিওয়ালের আর্জি ফেরাল হাইকোর্ট, ‘‘মুখোশ খুলে দেবো’’, হুঙ্কার কনম্যান সুকেশের

    Arvind Kejriwal: কেজরিওয়ালের আর্জি ফেরাল হাইকোর্ট, ‘‘মুখোশ খুলে দেবো’’, হুঙ্কার কনম্যান সুকেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আবেদনের দ্রুত শুনানির আর্জি ফিরিয়ে দিল দিল্লি হাইকোর্ট। প্রসঙ্গত, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে সাত দিনের ইডি হেফাজতে পাঠিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জিই খারিজ করল হাইকোর্ট। অন্যদিকে, কেজরিওয়াল মামলায় এবার বিস্ফোরক দাবি করলেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারিও শোনা গিয়েছে জেলবন্দি এই ব্যবসায়ীর মুখে। সূত্রের খবর, সুকেশ রাজসাক্ষী হতেও আগ্রহী।

    কেজরিওয়ালের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি

    ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার সুকেশ বর্তমানে রয়েছেন তিহাড় জেলেই। জেলে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) স্বাগতও জানিয়েছেন তিনি। সুকেশ বলেন, ‘‘সত্যিটা এবার বেরিয়ে এসেছে। আমি তাঁকে (কেজরিওয়ালকে) তিহাড় জেলে স্বাগত জানাচ্ছি।’’ কেজরিওয়ালের হাঁড়ির খবর জানা সুকেশের আরও মন্তব্য, ‘‘আমি তাঁর মুখোশ খুলে দেব। আমি সরকারি সাক্ষী হব। সব প্রমাণ দেওয়া হয়ে গিয়েছে।’’ প্রসঙ্গত, এই মামলায় নাম জড়িয়েছে বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। এছাড়া অপর এক বলিউড অভিনেত্রী নোরা ফতেহির নামও উঠে এসেছিল এই মামলায়।

    অরবিন্দ কেজরিওয়ালই দুর্নীতির কিংপিন

    সুকেশ চন্দ্রশেখর আরও বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালই (Arvind Kejriwal) দুর্নীতির কিংপিন। তবে পিকচার অভি বাকি হ্যায়। আমার প্রিয় কেজরিওয়ালজি, আপনি যত চেষ্টাই করুন না কেন, সময় ঘনিয়ে এসেছে। ক্লাইম্যাক্সের অপেক্ষায় আছি। আপনার সমস্ত মিথ্যা, নাটকের এবার অবসান হতে চলেছে। আপনার ভাই-বোনেদের সঙ্গে আপনিও তিহার ক্লাবের সদস্য।’’ সুকেশ চন্দ্রশেখরের দাবি, ‘‘আবগারি দুর্নীতি মামলায় এবার প্যান্ডোরার বাক্স খুলে যাবে। কবিতা আক্কার গ্রেফতারির পর এবার দুর্নীতির পর্দাফাঁস হতে শুরু করবে। দুর্নীতির রাজা, আমার প্রিয় অরবিন্দ কেজরিওয়ালের সামনে এখন বড় বিপদ। তাঁর মুখোশ সকলের সামনে খুলে যাবে।’’

    আরও পড়ুন: ইন্ডি জোটে জট, কোচবিহার আসনে বামের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: সরকারি বাংলো খালি করতেই হবে! মহুয়ার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

    Mahua Moitra: সরকারি বাংলো খালি করতেই হবে! মহুয়ার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে আগেই মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাংসদ পদ খারিজ হয়েছে। তাঁকে দিল্লির সরকারি বাংলো খালি করতে নির্দেশ দেওয়া হয় এরপর। দিল্লির সরকারি বাংলো খালি করার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। বৃহস্পতিবারই তা খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে। দিল্লি হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, সরকারি বাংলোয় থাকার অধিকার হারিয়েছেন মহুয়া মৈত্র।

    বাংলো খালি করার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)

    কৃষ্ণনগর কেন্দ্রের বহিষ্কৃত এই তৃণমূল সাংসদকে বাংলো খালি করার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। বৃহস্পতিবারই সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। সেখানেই খারিজ হল তাঁর আবেদন। মামলায় আদালতের সাফ বক্তব্য, মহুয়াকে (Mahua Moitra) সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার ফলে তিনি আর ওই বাংলোয় থাকতে পারেন না।

    গত বছরের ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়

    গত মঙ্গলবারই মহুয়াকে বাংলো খালি করতে বলে কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। নোটিশে এও লেখা হয়, বাংলো খালি না হলে প্রয়োজনে বলপ্রয়োগের রাস্তাতেও যাওয়া হবে। প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। সেই সময়ই তাঁকে সময়সীমা দেওয়া হয় ৭ জানুয়ারির মধ্যে দিল্লিতে সরকারি বাংলো খালি করার। কিন্তু মহুয়া তার পরেও নির্দেশ মানেননি। গত ৮ জানুয়ারি, ফের নোটিশ আসে মহুয়ার (Mahua Moitra) কাছে। কেন এখনও বাংলো খালি করেননি, তিন দিনের মধ্যে তার কারণ জানাতে বলা হয় তাঁকে। এরপরে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন তৃণমূল সাংসদ। চলতি সপ্তাহের মঙ্গলবার আবার নোটিশ যায় মহুয়ার কাছে। মহুয়া হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার খারিজ হল তাঁর আবেদন।

     

    আরও পড়ুুন: “আমি বাংলা বলতে চাই, আপনারাও বাংলায় বলুন”, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্পকে ক্লিনচিট দিল্লি হাইকোর্টের, খারিজ যাবতীয় বিরোধী-মামলা

    Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্পকে ক্লিনচিট দিল্লি হাইকোর্টের, খারিজ যাবতীয় বিরোধী-মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিপথ প্রকল্পকে ক্লিনচিট দিল দিল্লি হাইকোর্ট (Agnipath Scheme)। খারিজ হয়ে গেল অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলে, “সেনা ও দেশের যুব সমাজের স্বার্থে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে আপত্তির কিছু নেই।”

     


     
     
    কেন্দ্র অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) ঘোষণা করার পর থেকেই দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া আসে। অনেকেই এই প্রকল্পের বিরোধীতায় সরব হন। আদালতে দায়ের করা হয় একাধিক মামলা। দিল্লি হাইকোর্টেও দায়ের হয়েছিল বেশ কিছু জনস্বার্থের মামলা। তারমধ্যে কয়েকটি মামলা করেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা।

    আরও পড়ুন: সুদূর ফ্রান্সে গিয়ে যোগ্যতা অর্জন, বাংলার ১১তম গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস

    বেশ কিছু মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালত সেই মামলা দিল্লি হাইকোর্টে পাঠায়। এছাড়া দেশের একাধিক হাইকোর্টে এই প্রকল্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের মূল বক্তব্য, জওয়ানদের চার বছরের চুক্তিতে নিয়োগ করা হলে সেনার সক্ষমতা হ্রাস পাবে। একইভাবে বিপাকে পড়বেন অবসরপ্রাপ্ত অগ্নিবীররা।

    কী বলেছেন বিচারপতি?

    দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি (Agnipath Scheme) সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের বক্তব্য, সেনা বাহিনীতে নিয়োগের বিষয়ে মামলাকারীরা প্রশ্ন তুলতে পারেন না। সেনাই ভাল জানে নিয়োগের ভালমন্দ। আদালতেরও হস্তক্ষেপ করার সুযোগ নেই। দিল্লি হাইকোর্ট গত বছরের ১৫ ডিসেম্বর অগ্নিপথ প্রকল্প নিয়ে তার রায় সংরক্ষণ করেছে।

    প্রসঙ্গত, সশস্ত্র বাহিনীতে যুবকদের নিয়োগের জন্য গত বছরের ১৪ জুন ‘অগ্নিপথ প্রকল্প’ (Agnipath Scheme) চালু করা হয়েছিল। নিয়ম অনুসারে, সাড়ে সতেরো ​​থেকে ২১ বছর বয়সী যুবকরা এই স্কিমের আওতায় সেনাবাহিনীতে আবেদন করার যোগ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

    Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় (Liquor Policy Case) অবশেষে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই মামলায় ৯ বার ইডি-র সমন এড়িয়েছিলেন কেজরিওয়াল। তাও শেষরক্ষা হলো না। বৃহস্পতিবারই এই মামলায় কেজরিওয়ালকে কোনও প্রকার রক্ষাকবচ দিতে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। এর পরই, এদিন সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার দলটিতে রয়েছেন ১২ জন আধিকারিক। জানা যায়, একেবারে, ওয়ারেন্ট নিয়ে শুরু হয় তল্লাশি। রাত ৯টা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন।

    আবগারি নীতি মামলায় গ্রেফতার (Arvind Kejriwal)

    আবগারি নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টির কয়েকজন নেতাকে। এঁদের মধ্যে রয়েছেন (Arvind Kejriwal) দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহও। চলতি সপ্তাহেই গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কে কবিতাকে। এবার গ্রেফতার হলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে, এই মামলায় ইডি ৯ বার সমন পাঠিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। নানা অজুহাতে প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।

    রক্ষাকবচ দিতে অস্বীকার করে হাইকোর্ট

    ইডি যাতে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। এদিন আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “ইডি নিশ্চয়তা দিক যে তাদের সমনে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ (Liquor Policy Case) করা হবে না।” কিন্তু, দিল্লির মুখ্যমন্ত্রীর যুক্তি ধোপে টেকেনি। মেলেনি রক্ষাকবচ। তার পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর দুয়ারে হাজির হয় ইডি। ঘণ্টাদুয়েক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। তবে, তার আগে, শেষ মরিয়া চেষ্টা করেছিলেন কেজরিওয়াল। গ্রেফতারি আসন্ন বুঝতে পেরে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন কেজরিওয়াল। আর্জি জানিয়েছিলেন জরুরিভিত্তিতে শুনানির। যদিও সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, মধ্যরাতে শুনানি হবে না এই মামলার। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়ায় রাতেই গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। 

    আরও পড়ুুন: তৃতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন তালিকায়?

    কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবন চত্বরে জারি ১৪৪ ধারা

    এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পরেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী, সমর্থকেরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা। শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে। দেশের ইতিহাসে কেজরিওয়ালই (Arvind Kejriwal) প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করে ইডি। তবে গ্রেফাতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি (Liquor Policy Case)। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share