Tag: Delhi Police FIR

  • CJP Protest: ‘আরশোলা’-দের বিক্ষোভের পর কড়া পদক্ষেপের প্রস্তুতি! দিল্লি পুলিশের নজরে তিন সংস্থা থেকে বহু নেটপ্রভাবী, ইউটিউবার

    CJP Protest: ‘আরশোলা’-দের বিক্ষোভের পর কড়া পদক্ষেপের প্রস্তুতি! দিল্লি পুলিশের নজরে তিন সংস্থা থেকে বহু নেটপ্রভাবী, ইউটিউবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে যন্তর মন্তরে বিক্ষোভের কয়েক দিন পরেই একাধিক নেটপ্রভাবী ও ইউটিউবারের বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ। পুলিশের রেডারে রয়েছে তিনটি (CJP Protest) বেসরকারি সংস্থাও। ডিজিটাল বিপণন, সোশাল মিডিয়া পরিচালনা এবং কনটেন্ট প্রমোশনের সঙ্গে যুক্ত ওই তিন সংস্থার নথিপত্র খতিয়ে দেখছে দিল্লি পুলিশের বিশেষ শাখা।

    পুলিশের নজরে একাধিক সোশাল মিডিয়ার হিসেব (CJP Protest)

    তদন্তকারী সংস্থাগুলির নজরে রয়েছে এমন (Delhi Police) একাধিক সোশাল মিডিয়ার হিসেব, যেগুলি থেকে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও প্ররোচনামূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। ডিজিটাল প্রমাণের ভিত্তিতে বিভিন্ন পোস্ট, ভিডিয়ো এবং সরাসরি সম্প্রচার খতিয়ে দেখছে পুলিশ। বিক্ষোভের সময় হিংসা ছড়ানো এবং গুজব ছড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়বস্তুর ভূমিকা ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। সংশ্লিষ্ট সোশাল মিডিয়ার হিসেবগুলির ভূমিকা পর্যালোচনা করার পর আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে প্রায় ১৮০টি সোশাল মিডিয়ার হিসেবকে তদন্তের আওতায় এনেছিল দিল্লি পুলিশ।

    বিক্ষোভকারীদের নিয়ে দিল্লি সরকারের বক্তব্য

    যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ চলাকালীন নথিভুক্ত এফআইআর প্রত্যাহারের বিষয়টি নিয়ে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ জানিয়েছিলেন, যাঁদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি মামলা রয়েছে অথবা যাঁরা বিক্ষোভের সময় হিংসা ও ভাঙচুরে জড়িত ছিলেন, তাঁরা এই সুবিধা পাবেন না। দিল্লি সরকারের স্বরাষ্ট্র দফতরও একটি বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সিজেপির নেতৃত্বে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কোনও বিরূপ আইনি পদক্ষেপ করবে না। তবে যাঁদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি অপরাধের ইতিহাস রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সুরক্ষা প্রযোজ্য হবে না। ২৮ জুলাই সুপ্রিম কোর্টের একটি নির্দেশের উল্লেখ করে এই অবস্থান জানানো হয় (CJP Protest)। আশিস সুদ আরও বলেন, “ভারত সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে নিজেদের মতের বিরোধিতা বা অসন্তোষ প্রকাশকারী ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না।” তবে যাঁদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি মামলা রয়েছে এবং যাঁরা হিংসা বা ভাঙচুরে জড়িত ছিলেন, তাঁদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না বলেও জানান তিনি।

    বিক্ষোভ ঘিরে ১৩টি এফআইআর

    নির্দোষ ছাত্রদের আশ্বস্ত করতেই দিল্লি সরকারের ওই বিবৃতি বলে জানান সুদ। তাঁর বক্তব্য, নির্দোষ ছাত্রদের ভয় পাওয়ার কোনও কারণ নেই (Delhi Police), এবং তাঁদের বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে না। এর আগে ২০ জুলাই সিজেপির ‘চলো সংসদ’ মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনায় দিল্লি পুলিশ ১৩টি এফআইআর নথিভুক্ত করেছিল। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া প্রায় ২,৮০০ জনের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক ইতিহাস থাকার তথ্য চিহ্নিত করা হয়েছে (CJP Protest)।

     

LinkedIn
Share