Tag: Democracy in India

Democracy in India

  • Sibi George: নরওয়ের সাংবাদিককে মুখের মতো দিল ভারতের বিদেশমন্ত্রক, কী বললেন সিবি জর্জ?

    Sibi George: নরওয়ের সাংবাদিককে মুখের মতো দিল ভারতের বিদেশমন্ত্রক, কী বললেন সিবি জর্জ?

    মাধ্যম নিউজ ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোয় সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সাংবিধানিক মূল্যবোধ এবং বৈচিত্র্যের পক্ষে সওয়াল করল (Sibi George) বিদেশমন্ত্রক (MEA)।   সোমবার এই আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময়। এই সময় সে দেশের সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় ভারতে সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে (Norway Journalist Row)। অসলোয় বিদেশমন্ত্রকের সেক্রেটারি (ওয়েস্ট) সিবি জর্জ নরওয়ের সাংবাদিকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। নরওয়ের এক সাংবাদিক বারবার ভারতের বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক আস্থার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, “আমরা কেন আপনাদের বিশ্বাস করব?”

    কী বললেন জর্জ (Sibi George)?

    এর জবাবে জর্জ বলেন, “আমাদের একটি সংবিধান আছে, যা জনগণের অধিকার এবং মৌলিক অধিকার নিশ্চিত করে। আমাদের দেশে নারীদের সমান অধিকার রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৭ সালেই আমরা নারীদের ভোটাধিকার দিয়েছিলাম। আমরা একসঙ্গে স্বাধীনতা অর্জন করেছি, এবং তাঁরাও সেই স্বাধীনতা পেয়েছেন।” তিনি এও বলেন, “অনেক দেশে নারীদের ভোটাধিকার ভারতের বহু দশক পরে এসেছে। কারণ আমরা সমতা ও মানবাধিকারে বিশ্বাস করি। মানবাধিকারের সবচেয়ে বড় উদাহরণ কী? সরকার পরিবর্তনের অধিকার, ভোট দেওয়ার অধিকার। আর সেটাই ভারতে হচ্ছে। এ নিয়ে আমরা গর্বিত।” প্রশ্নোত্তর-পর্বে ওই সাংবাদিক বারবার বাধা দিলে জর্জ দৃঢ়ভাবে বলেন,
    “দয়া করে আমায় উত্তর দিতে দিন, বাধা দেবেন না। আপনি প্রশ্ন করেছেন—এটি আমার প্রেস কনফারেন্স। আপনি জানতে চেয়েছেন কেন একটি দেশ ভারতের ওপর ভরসা করবে, আমায় সেই প্রশ্নের উত্তর দিতে দিন।”

    ভারতে রয়েছে আইনের শাসন

    ভারতের বহু ভাষাভিত্তিক এবং প্রাণবন্ত সংবাদমাধ্যমের প্রসঙ্গ তুলে জর্জ (Sibi George) বলেন, “আপনারা জানেন প্রতিদিন কত খবর প্রকাশিত হয়? শুধুমাত্র দিল্লিতেই অন্তত ২০০টি টিভি চ্যানেল রয়েছে—ইংরেজি, হিন্দি-সহ একাধিক ভাষায়। মানুষ ভারতের ব্যাপ্তি সম্পর্কে বোঝেন না।” তিনি বলেন, “ভারত এমন একটি দেশ, যে আইনের শাসনে বিশ্বাস করে। আমরা সবসময় নিয়ম মেনে চলেছি। আমরা নিয়ম অনুযায়ী কাজ করি। এটাই ভারতের সুনাম।”

    কোভিড-১৯-পর্বে ভারতের সাহায্য

    কোভিড-১৯-পর্বে ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো কার্যকলাপ এবং গণিত, সংস্কৃতি ও বিশ্ব ঐতিহ্যে ভারতের অবদানের কথাও উল্লেখ করেন জর্জ। তিনি (Sibi George) বলেন, “চারদিকে তাকালেই আপনি ভারতের সংযোগ দেখতে পাবেন। আপনার ফোনে যে সংখ্যা ব্যবহার করেন, তার উৎপত্তিও ভারতে। ‘শূন্যে’র উৎপত্তিও ভারতে। দাবার উৎপত্তি ভারতে। এই সভ্যতা নিয়ে আমরা গর্বিত (Norway Journalist Row)। আজ বিশ্ব যে যোগব্যায়ামকে সম্মান করে, তারও জন্ম ভারতে। ভারতের মহাকাব্য ও প্রাচীন গ্রন্থ রয়েছে।”

     

  • Democracy in India: ভারতের গণতন্ত্র ঢের বেশি ভাল, মুফতির মন্তব্য প্রসঙ্গে জিতেন্দ্র সিং, নিশানা করলেন বিবেকও

    Democracy in India: ভারতের গণতন্ত্র ঢের বেশি ভাল, মুফতির মন্তব্য প্রসঙ্গে জিতেন্দ্র সিং, নিশানা করলেন বিবেকও

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। তাঁর এই নিয়োগে খুশি তামাম ভারত (India)। এহেন আবহে ‘বেফাঁস’ মন্তব্য করে তাল কাটলেন জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি (PDP) নেত্রী মেহবুবা মুফতি। বেফাঁস মন্তব্যের জেরে মঙ্গলবার তাঁকে একহাত নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র প্রসাদ সিং। তাঁর দাবি, বিশ্বের যে কোনও দেশের চেয়ে ভারতের গণতন্ত্র (Democracy in India) ঢের বেশি ভাল। মুফতিকে মুখের মতো জবাব দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীও।

    ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি মনোনীত হওয়ার পরেই ট্যুইট করেন মুফতি। লেখেন, এটা গর্ব করার মতো মুহূর্ত যে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পাবে ব্রিটেন। গোটা ভারত তা উদযাপন করছে। তবে ব্রিটেন একজন জাতিগতভাবে সংখ্যালঘুকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেও, আমরা এখনও এনআরসি এবং সিএএ-র মতো বিভাজনকারী ও বৈষম্যমূলক আইনে শেকলবন্দি হয়ে রয়েছি।

    এদিন এই প্রসঙ্গেই নাম না করে মুফতিকে একহাত নিয়েছেন জিতেন্দ্র প্রসাদ। তিনি বলেন, যিনি ভারতের স্বাধীনতা ও ভারতীয় গণতন্ত্রের (Democracy in India) ইতিহাস জানেন, তিনি স্বীকার করবেন যে ভারতের গণতন্ত্র বিশ্বের যে কোনও দেশের তুলনায় ঢের ভাল। তিনি বলেন, আমি এ কথা বলতে পেরে গর্বিত যে বাজপেয়ির আমলে আমরা এপিজে আবদুল কালামকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে পেয়েছিলাম। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর পেয়েছিলাম রামনাথ কোবিন্দকে। এবং এখন পেয়েছি দ্রৌপদী মুর্মুকে।

    জিতেন্দ্র প্রসাদ বলেন, ঘটনাচক্রে এঁরা সবাই সমাজের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা দুর্বল শ্রেণির প্রতিনিধি। মুফতির নাম না করে তিনি বলেন, আপনি যদি ভাবেন জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ, তাহলে আমি মনে করি ভারতের রাষ্ট্রপতি জম্মু-কাশ্মীরেরও রাষ্ট্রপতি। তিনি বলেন, যাঁরা এই ধরনের কথা বলতে পারেন, তাঁরা জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মেনে নিতে বোধহয় দ্বিধাগ্রস্ত। মুফতিকে নিশানা করেছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, মেহবুবা মুফতিজি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি কোনও সংখ্যালঘুকে মেনে নেবেন?  সত্যি কথাটা বলুন তো।   

    আরও পড়ুন: ঋষি সুনকের নিয়োগ নিয়ে মুফতির মন্তব্য হতাশার জের, বলছে আরএসএস

    মুফতিকে উপযুক্ত জবাব দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীও। কাশ্মীর ফাইলসের ডিরেক্টর ট্যুইট বার্তায় লেখেন, যেদিন ভারতের সমস্ত মুসলমান কাফের শব্দটিকে নিষিদ্ধ করবে, শর্তহীনভাবে সরব হবেন ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, স্বীকার করবেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তাঁরা প্রথমে নিজেদের ভারতীয় এবং তারপর অন্যকিছু ভাববেন এবং একই উন্মাদনা নিয়ে বলবেন ভারত মাতা কী জয় এবং বন্দে মাতরম। আপনি প্রস্তুত?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share