Tag: Department of Telecommunications

Department of Telecommunications

  • Biometric Verification: জাল সিম ও বার্নার ফোনে সাইবার জালিয়াতি রুখতে সিম যাচাই ব্যবস্থায় বড় বদলের প্রস্তুতি কেন্দ্রের

    Biometric Verification: জাল সিম ও বার্নার ফোনে সাইবার জালিয়াতি রুখতে সিম যাচাই ব্যবস্থায় বড় বদলের প্রস্তুতি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাল সিম কার্ড ও বারবার বদলে ফেলা মোবাইল নম্বর ব্যবহার করে সাইবার জালিয়াতি রুখতে দেশের সিম কার্ড (Fake Sim Cards) যাচাই ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের টেলিযোগাযোগ দফতর (ডিওটি)।  নয়া ব্যবস্থায় প্রস্তাবিত কাঠামোর অধীনে গ্রাহকদের ফিজিক্যাল সিম ও ই-সিম (eSIM) উভয়ই সংগ্রহের ক্ষেত্রে বায়োমেট্রিক (Biometric Verification) বা আঙুলের ছাপ যাচাইকরণ বাধ্যতামূলক করা হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, টেলিযোগাযোগ মন্ত্রক একটি নতুন যাচাই ব্যবস্থা তৈরি করছে। প্রস্তাবিত কাঠামোয় সিম কার্ড চালু করার আগেই গ্রাহকের পরিচয় ও নথিপত্র তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। সিমের পাশাপাশি ই-সিম নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের কঠোর যাচাইয়ের ব্যবস্থা রাখা হবে। বর্তমানে সিম চালু হওয়ার পর একাধিক ধাপে পরিচয় যাচাই করা হতে পারে। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়ার পরিবর্তে সিম দেওয়ার আগেই গ্রাহকের পরিচয় ও তথ্য যাচাই সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। সরকারি আধিকারিকদের ধারণা, এর ফলে জাল বা চুরি করা পরিচয়পত্র ব্যবহার করে বেআইনিভাবে নেওয়া সিমের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

    নতুন ব্যবস্থায় জৈবিক পরিচয় যাচাই (Biometric Verification)

    নতুন সিম সংযোগ নেওয়ার সময় গ্রাহককে জৈবিক পরিচয় যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। গ্রাহক সিম নিন কিংবা ই-সিম নিন, উভয় ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হতে পারে।

    ই-সিমকেও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা থেকে স্পষ্ট, ফিজিক্যাল ও ডিজিটাল—দুই ধরনের সিম সংযোগের ক্ষেত্রেই একই যাচাই নীতি কার্যকর করতে চাইছে সরকার। এর ফলে ফিজিক্যাল সিম এবং ই-সিম চালুর প্রক্রিয়ার মধ্যে থাকা ফাঁকফোকর ব্যবহার করে প্রতারকদের জালিয়াতি করার সুযোগ কমবে (Biometric Verification)।

    জাল সিম ও বার্নার ফোনে নজর

    অনলাইন আর্থিক প্রতারণা, ভুয়ো পরিচয়ে যোগাযোগ, প্রতারণামূলক বার্তা পাঠানো, তোলাবাজি এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধে জাল সিম ও বার্নার ফোনকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করে অপরাধীরা। অপরাধ করার পর নম্বর বা সিম ফেলে দিয়ে নতুন সংযোগ নেওয়াও তাদের পরিচিত কৌশল (Biometric Verification)।

    সরকারের প্রস্তাবিত কঠোর যাচাই ব্যবস্থার লক্ষ্য হল, অপরাধীদের পক্ষে সহজে এমন পরিচয়হীন মোবাইল সংযোগ পাওয়ার সুযোগ বন্ধ করা, যা অপরাধ করার পর দ্রুত ফেলে দেওয়া যায়।

    টেলিযোগাযোগ নিরাপত্তা আরও জোরদার করার বৃহত্তর পরিকল্পনারই অংশ এই উদ্যোগ। মোবাইল সংযোগের অপব্যবহার করে সাইবার অপরাধ ঠেকানো এবং দেশের টেলিযোগাযোগ পরিকাঠামোকে আরও সুরক্ষিত করাই এর মূল লক্ষ্য।

    নতুন যাচাই ব্যবস্থার কাঠামো চূড়ান্ত হওয়ার পর টেলিযোগাযোগ দফতর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে (Fake Sim Cards)।

     

  • 5G in India: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী

    5G in India: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! পুজোর শুরুতেই আসতে চলেছে ৫জি পরিষেবা। অনেকদিন ধরেই ৫জি পরিষেবার জন্য অপেক্ষা করে বসেছিলেন দেশবাসী। ৫ জি এবছরই আসবে নাকি পরের বছর, এই নিয়েও অনেক জল্পনা করা হয়েছে। কিন্তু ন্যাশনাল ব্রডব্যান্ড মিশনের (National Broadband Mission) তরফে ট্যুইট করে জানানো হয়েছে যে, ১ অক্টোবর থেকেই দেশে শুরু হচ্ছে ৫জি পরিষেবা। এই পরিষেবা চালু করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

    ট্যুইটের মাধ্যমে জানানো হয়েছে, এই পরিষেবা চালু করার মাধ্যমে ভারতের ডিজিটাল ট্রান্সফরমেশন ও সংযোগকে এক উচ্চতায় নিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি আগামী ১ অক্টোবর এশিয়ার সবথেকে বড় টেকনোলজি প্রদর্শনী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ভারতে ৫জি পরিষেবা চালু করবেন। সূত্রের খবর, দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আয়োজন করা হবে।

    আরও পড়ুন: বাজেট ফোনে ৫জি সাপোর্ট ও ফিচার পাওয়া মুশিকল, মানছেন বিশেষজ্ঞরা

    উল্লেখ্য, এশিয়ার সবথেকে বড় টেলিকম, মিডিয়া ও প্রযুক্তি ফোরাম হল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) ও সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। আর এই প্রদর্শনী প্রগতি ময়দানে ১-৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেদিন এই অনুষ্ঠানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, ভারতী এয়ারটেলের সুনীল মিত্তল এবং ভোডাফোন আইডিয়া ইন্ডিয়ার প্রধান রবিন্দর তক্কর সহ তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ কেন্দ্রীয় মন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    টেলিকম দফতরের তরফে আগেই জানানো হয়েছে, প্রথম ধাপে দেশের ১৩টি শহরে শুরু হবে ৫জি  পরিষেবা। সেই ১৩টি শহরের মধ্যে রয়েছে কলকাতাও। তাছাড়া আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, লখনউ, মুম্বাই এবং পুনে শহরে শুরু হচ্ছে পরিষেবা। প্রসঙ্গত, সম্প্রতি গত মাসেই শেষ হয়েছে ৫জি স্পেকট্রাম নিলাম। এই নিলামে ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, আদানি নেটওয়ার্ক ও ভোডাফোন আইডিয়া অংশ নিয়েছিল। অর্থাৎ এই সংস্থাগুলিই ৫জি পরিষেবা দিতে সক্ষম হবে। তবে ৫জি নিলামে সবথেকে বেশি খরচ করেছে জিও।

LinkedIn
Share