Tag: Dhaka

Dhaka

  • Bangladesh Crisis: রেকর্ড মুদ্রাস্ফীতি! অস্থিরতার জেরে চরম অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ

    Bangladesh Crisis: রেকর্ড মুদ্রাস্ফীতি! অস্থিরতার জেরে চরম অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আর এই অস্থির পরিস্থিতির জেরে বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের (Economic crisis) সম্মুখীন বাংলাদেশ। বাংলাদেশ (Bangladesh Crisis) পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাই মাসে মুদ্রাস্ফীতির (Inflation) হার ছিল ১১.৬৬ শতাংশ। যা গত ১২ বছরের মধ্যে সর্বাধিক। শুধু তাই নয়, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতিও গত ১৩ বছরের রেকর্ড ভেঙে ১৪ শতাংশে পৌঁছেছে।

    কেন্দ্রীয় ব্যাঙ্কে বিধিনিষেধ

    সারা বাংলাদেশ (Bangladesh Crisis) জুড়ে বিক্ষোভের কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা (Supply chain) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিন্দু বিরোধিতা এবং কোটা সংস্কার আন্দোলনের জেরে সংকটের মুখোমুখি হচ্ছে দেশের ব্যবসায়িক খাতও। কারণ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই কেন্দ্রীয় ব্যাঙ্ক নগদ তোলার সর্বোচ্চ পরিমাণে বিধিনিষেধ আরোপ করেছে। প্রসঙ্গত, এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকরা ব্যাঙ্ক থেকে একদিনে ২ লক্ষ বাংলাদেশি টাকার বেশি তুলতে পারছেন না। মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউটের (MEI) নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি এবং মূল্যস্ফীতি ধীরগতিতে নামবে। ২০২৫ আর্থিক বছরে দেশের জিডিপি বৃদ্ধি ৫.৭ শতাংশে এবং মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে, যেখানে ২০২৪ অর্থবছরে জিডিপি বৃদ্ধি ৯.৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৯.৮ শতাংশে দাঁড়াবে।

    আরও পড়ুন: ‘ইলিশ দেব না’ হুঁশিয়ারি দেওয়া বাংলাদেশ ভারতের কাছে হাত পেতে নিল ডিম!

    বাংলাদেশি টাকার মান কমছে

    বাংলাদেশের (Bangladesh Crisis) বৈদেশিক মুদ্রার ভান্ডার ৩১ জুলাই ২০.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের মাসে ২১.৭৮ বিলিয়ন ডলার ছিল। এইভাবে বাংলাদেশের মুদ্রাভান্ডার থেকে প্রায় ১.৩ বিলিয়ন ডলার হ্রাস পাওয়ায় বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার কাওরান বাজারের (Kawran Bazar) বিক্রেতারা জানিয়েছেন, বাংলাদেশি টাকার মান কমতে থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার চাপে রয়েছেন খুচরো ব্যবসায়ীরা। ফলে ব্যবসায় লাভ করতে পারছেন না তাঁরাও। যদিও ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, আগামী মাসে দাম বাড়ানো যাবে বলে সরকারের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। ভারত সহ প্রতিবেশী দেশগুলি থেকে ডাল, ড্রাই ফ্রুটস, মশলাপাতি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ। কিন্তু পণ্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম আগামী দিনে আরও বাড়বে বলে অনুমান ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে কবে জিনিসপত্রের দাম স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে সকলে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Agartala Kolkata bus service: দুবছর পর ফের চালু হচ্ছে আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা, কবে থেকে? জেনে নিন

    Agartala Kolkata bus service: দুবছর পর ফের চালু হচ্ছে আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা, কবে থেকে? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চালু হচ্ছে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস পরিষেবা (Agartala Kolkata bus service)। বিষয়টি নিশ্চিত করেছে ত্রিপুরা (Tripura) সরকার। করোনার জন্যে দু’বছর বন্ধ ছিল এই বাস পরিষেবা। আগামী ১০ জুন ফের তা চালু হচ্ছে। 

    গত ২৮ এপ্রিল মাস থেকে এই বাস পরিষেবা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, যান্ত্রিক কিছু ত্রুটির কারণে তা স্থগিত হয়ে যায়। পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ”আগামী ১ জুন থেকে কৃষ্ণনগরে ত্রিপুরা সড়ক পরিবহণ কর্পোরেশনের কাউন্টার থেকে বাসের টিকিট মিলবে। যাত্রীদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকতে হবে।” আগরতলা-কলকাতা ভায়া ঢাকা (Agartala To Kolkata via Dhaka) বাস পরিষেবার জন্য যাত্রীপিছু ভাড়া লাগবে ২৩০০ টাকা। এর মধ্যে ট্র্যাভেলিং ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। ত্রিপুরা থেকে ঢাকার ভাড়া ১০০০ টাকা। 

    আরও পড়ুন: দেশে প্রথম! আসামে সংখ্যালঘু পরিচয়পত্র পেতে চলেছে এই ৬ সম্প্রদায়?

    টিআরডিসির ম্যানেজিং ডিরেক্টর রাজেশ কুমার দাস জানান, “এই রুটে বাস চালানোর জন্য দুই দেশের যে অনুমোদন দরকার তা পাওয়া গিয়েছে। এই বাস চালুর জন্য সীমান্তে শুল্ক ও অন্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। তাই এবার আর বাস চলাচল শুরু হতে কোনও সমস্যা হবে না।” 

    এই আন্তর্জাতিক বাস পরিষেবা পুনরায় চালু করার প্রস্তাব জানিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এবং সেদেশে ভারতীয় হাইকমিশনকে (Indian High commission in Bangladesh) চিঠি লিখেছিলেন রাজ্যের পরিবহণ দফতরের প্রধান সচিব এল এইচ ডার্লং। অন্যদিকে, সীমান্তে বাস পরিষেবা চালু করার জন্য নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের (MEA) যুগ্ম সচিবের কাছে একটি পৃথক চিঠি লেখেন রাজ্যের অতিরিক্ত সচিব এস চৌধুরীও।  

    আরও পড়ুন: বর্ষা ঢুকল কেরালায়, আগামী সপ্তাহেই কি বাংলায়?

    এই আন্তর্জাতিক বাস চলাচল শুরু হলে লাভবান হবেন ত্রিপুরাবাসীরা। কলকাতায় আসতে হবে অনেক বেশি বিমানের ভাড়া গুনতে হয় তাঁদের। অন্যদিকে, আসামে ধসের কারণে অনেকগুলি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে বা তাদের রুট বদলানো হয়েছে। আগরতলা থেকে ওই বাসে ঢাকা হয়ে কলকাতা আসতে সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা। এই দূরত্ব প্রায় ৫০০ কিলমিটার। কিন্তু গুয়াহাটি হয়ে ঘুরে আসতে ট্রেনে সময় লাগে প্রায় ৩৫ ঘণ্টা। অর্থাৎ এই পরিষেবা চালু হলে প্রায় অর্ধেক সময় লাগবে। অতিমারীর কারণে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করা হয় এই পরিষেবা।

     

        

LinkedIn
Share