Tag: Diabetes

Diabetes

  • Diabetes Symptoms: পায়ের এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা…

    Diabetes Symptoms: পায়ের এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা…

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে দ্রুত হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। পরিবর্তিত জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে এই রোগ দিনের পর দিন বেড়েই চলেছে। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে সারাজীবন ছাড়ে না। ডায়াবেটিস রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় বা শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা যতটা ইনসুলিন তৈরি হয় তা ব্যবহার করতে সক্ষম হয় না। টাইপ ১ ও টাইপ ২ এই দুধরণের ডায়াবেটিস বেশি দেখা যায়। ঝাপসা দৃষ্টি, গ্লুকোমা, ক্ষত নিরাময়ে দেরি, ক্লান্তি, ঘন ঘন মাথাব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, দ্রুত হৃদস্পন্দন, ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিসের প্রধান লক্ষণ। তবে আরও অনেক রকমের ডায়াবেটিসের ধরণ দেখা যায়। আর সেই ডায়াবেটিস রোগীদের দেহে নতুন উপসর্গও দেখা দিচ্ছে। ডায়াবেটিস রোগীদের পায়ে বেশ কিছু পরিবর্তন দেখা দেয় ও পায়ের এই লক্ষণগুলোই ডায়াবেটিস হওয়ার কারণ হতে পারে। সেগুলো হল-

    আরও পড়ুন: ইসিজি থেকে ডায়াবেটিস নির্ণয়, নয়া এআই অ্যালগরিদম নিয়ে হাজির ভারতীয় বিজ্ঞানীর দল

    পায়ে ব্যথা, অসাড়তা- ডায়াবেটিক নিউরোপ্যাথিতে পা, পায়ের পাতায়, হাতে ব্যথা অনুভূত হয়। এই ডায়াবেটিসে সাধারণত পায়ের নার্ভগুলো নষ্ট হয়ে যায়।

    ফুট আলসার- ডায়াবেটিক আলসার হলে আক্রান্ত স্থানের চামড়া পুরু হয়ে লাল গর্তের মতো সৃষ্টি হয়। গুরুতর ক্ষেত্রে এই গর্ত গভীর হয় ও হাড় পর্যন্ত ক্ষত পৌঁছে যায়। তখন যন্ত্রণার কারণে পা ফুলে যায় ও প্রচণ্ড ব্যথার সৃষ্টি হতে পারে।

    অ্যাথলেটস ফুট- এই ক্ষেত্রে পায়ে চুলকানি, পা লাল হয়ে যাওয়া, পা ফেটে যাওয়া ইত্যাদি দেখা যায়।

    ফাঙ্গাল ইনফেকশন- ডায়াবেটিস রোগীদের পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশন প্রায়ই দেখা যায়। এর ফলে নখের রং পরিবর্তন হয়ে যায়, নখ পাতলা হয়ে যায় ও সহজেই ভেঙে যায়।

    গ্যাংগ্রিন- গ্যাংগ্রিন বলতে বোঝায় আক্রান্ত স্থানে রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার কারণে শরীরের কোনো অংশে টিস্যুর মৃত্যু। যেখানেই রক্ত সরবরাহ হতে পারে না সেখানেই গ্যাংগ্রিন হতে পারে।

    আরও পড়ুন: ডায়াবেটিসে আক্রান্ত? এই ভেষজ খেলে নিয়ন্ত্রণে আসবে রক্তে শর্করার মাত্রা 

     

     

  • AI Algorithm: ইসিজি থেকে ডায়াবেটিস নির্ণয়, নয়া এআই অ্যালগরিদম নিয়ে হাজির ভারতীয় বিজ্ঞানীর দল

    AI Algorithm: ইসিজি থেকে ডায়াবেটিস নির্ণয়, নয়া এআই অ্যালগরিদম নিয়ে হাজির ভারতীয় বিজ্ঞানীর দল

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতের কিছু বিজ্ঞানী এক নতুন রকমের আর্টিফিসিয়াল অ্যালগরিদম তৈরি করেছেন। এর মাধ্যমে ইসিজিতেই ( ECG) ধরা পড়বে রোগীর ডায়াবেটিস (Diabetes) আছে কি না, বা ভবিষ্যতে হওয়ার কোনও সম্ভবনা (Prediabetes) আছে কি না? হৃদস্পন্দনের পরিমাপ করে ডাইবেটিসের অস্বিত্ব দেখা হবে। 

    ১,২৬২ জন মানুষের ওপর গবেষণাটি চালিয়েছে নাগপুরের লতা মেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের (Lata Medical Research Foundation) বিশেষজ্ঞদের একটি দল। প্রত্যেকের শরীরে ১০ সেকেন্ডের ইসিজি করা হয়। অ্যালগরিদমটির নাম দেওয়া হয়েছে ‘ডায়াবিটস’ (DiaBeats)। 

    আরও পড়ুন: কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পর বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে কর্বেভ্যাক্সও, অনুমোদন কেন্দ্রের

    প্রত্যেকের হৃদস্পন্দনের আলাদা আলাদা পরিমাপ করে মুহূর্তের মধ্যেই ডায়াবিটস আছে কী না তা বলে দেয় এই অ্যালগরিদম। ৯৭% ক্ষেত্রেই ডায়াবিটসের পর্যবেক্ষণ সঠিক হয়। লিঙ্গ, বয়স নির্বিশেষে এই পরীক্ষা করতে সক্ষম ডায়াবিটস।

    বিশেষজ্ঞদের দলের মতে, “যদি বেশি সংখ্যক মানুষের ওপর এই পরীক্ষা সফল নয়, তাহলে অল্প খরচ এবং পরিকাঠামোতে রোগ নির্ণয় করা সম্ভব হবে। 

    তাঁরা বলেন, “আমাদের তৈরি এই পদ্ধতিতে কম খরচে, ছোট পরিকাঠামো সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে। বেশি মানুষের ওপর এই গবেষণা সফল হলে, চিকিৎসার একটি নতুন দিক উন্মোচিত হবে।”

    আরও পড়ুন: অন্ত্রের স্বাস্থ্যের জন্য ডায়েটে রাখুন এই খাবারগুলো 2022-08-08 15:11:44

    এক বিশেষজ্ঞ জানান, এই অ্যালগোরিদমকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে নিলে, হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটা কমবে। 

    পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে বিশ্বজুড়ে ডায়াবেটিক রোগীর সংখ্যা মোট ৪.৬ কোটি ছিল। প্রথম ধাপেই যদি রোগ ধরা পড়ে তাহলে অনেক শারীরিক সমস্যাকেই নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মত বিশেষজ্ঞদের। 

    কিন্তু দেশের এত জনসংখ্যার কারণে সবার ডায়াবেটিস পরীক্ষা করা সম্ভব হয় না। অনেক জায়গায় সেই পরিকাঠামোও থাকে না। বিশেষজ্ঞদের ওই দলের বক্তব্য, এই অ্যালগরিদমের সাহায্যে কম খরচে, ছোট পরিকাঠামোতেই ডায়াবেটিস নির্ণয় সম্ভব। 

    বিশেষজ্ঞের ওই দল স্বীকার করে নিয়েছে, যে যাদের ওপর এই পরীক্ষা করা হয়েছে তারা সবাই-ই উচ্চ ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক সমস্যার রোগী। তাই সবার ওপর এই পরীক্ষা কতটা কার্যকরী হবে তা এখনই বলা সম্ভব নয়। যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন তাঁদের জন্যে একটু কম কার্যকর ডায়াবিটস।  

     

     

LinkedIn
Share