Tag: Dubai

Dubai

  • Dubai Tourist Multiple Visa: ভারতীয়দের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে দুবাই, কেন জানেন?

    Dubai Tourist Multiple Visa: ভারতীয়দের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে দুবাই, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা (Dubai Tourist Multiple Visa) দিচ্ছে দুবাই। এই ভিসায় ভারত ও গলফ দেশগুলিতে যাতায়াত করতে পারবেন তাঁরা। এ কথা জানিয়েছে দুবাই ডিপার্টমেন্ট অফ ইকনোমি অ্যান্ড ট্যুরিজম।

    প্রাক-করোনা পর্বের হিসেব

    জানা গিয়েছে, গত বছর ২.৪৬ মিলিয়ন ভারতীয় দুবাই গিয়েছিলেন। প্রাক-করোনা পর্বের পর এবার এটা বেড়েছে ২৫ শতাংশ। প্রতি বছরই দুবাই যাওয়ার মানুষের সংখ্যা বাড়ছে। এই সংখ্যাটাই ভারতের নম্বর ওয়ান সোর্স মার্কেট। ফি বছর যা বাড়ছে ৩৪ শতাংশ করে। এক বছর আগেও (Dubai Tourist Multiple Visa) ভারত থেকে দুবাই বেড়াতে গিয়েছিলেন ১.৮৪ মিলিয়ন পর্যটক। অথচ উনিশ সালে করোনা অতিমারি পর্বের আগে এ শহরে পা রেখেছেন ১.৯৭ মিলিয়ন ভারতীয় পর্যটক। করোনা-পর্বে নানা নিষেধাজ্ঞার জেরে দুবাই ঘুরতে যাওয়া পর্যটকের সংখ্যা কমলেও, ফের তা বাড়তে শুরু করেছে।

    মাল্টিপল এন্ট্রি ভিসা

    জানা গিয়েছে, এখন প্রাপ্ত বয়স্ক ভারতীয়রা মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে পাঁচ বছরের জন্য দুবাই চলে যেতে পারবেন। প্রতিবার তাঁরা সেখানে থাকতে পারবেন টানা তিন মাস করে। এই ভিসার মেয়াদ আবারও তিন মাসের জন্য এক্সটেন্ড করা হবে। তবে সারা বছরে সব মিলিয়ে ১৮০ দিনের বেশি করা হবে না। মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে গেলে আবেদনকারীকে কয়েকটি যোগ্যতামান পার হতে হবে। এরই একটি হল, ব্যাঙ্কে আবেদনকারীর অন্তত ৪ হাজার মার্কিন ডলার ব্যালেন্স থাকতে হবে। বিদেশি মুদ্রায় সম পরিমাণ অর্থ থাকলেও মিলবে ওই ভিসা।

    আরও পড়ুুন: সন্দেশখালিকাণ্ডে শর্তসাপেক্ষে সুকান্তকে ধর্নায় অনুমতি কলকাতা হাইকোর্টের

    এর পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে স্বাস্থ্য বিমাও। যে বিমা কার্যকরী হবে সংযুক্ত আরব আমির শাহিতে। এই ভিসার সাহায্যে আবেদনকারীরা ব্যবসা সংক্রান্ত নানা কাজে দুবাই যেতে-আসতে পারবেন। অবসর বিনোদনের জন্যও যেতে পারবেন ওই দেশে। দুবাই ডিপার্টমেন্ট অফ ইকনমি অ্যান্ড ট্যুরিজমের রিজিয়নাল হেড অফ প্রক্সিমিটি বাদের আলি হাবিব বলেন, “দুবাই একটি গুরুত্বপূর্ণ বাজার। ভারত আমাদের এই বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডি৩৩ এজেন্ডার লক্ষ্যে পৌঁছতেই ভারত এটা করবে। ক্রমেই দুবাই হবে উঠবে একটি বিজনেস হাব, লগ্নি ও ট্যুরিজম কেন্দ্র (Dubai Tourist Multiple Visa)।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • PM Modi: দুবাইতে স্কুল খুলছে সিবিএসই, আবু ধাবিতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    PM Modi: দুবাইতে স্কুল খুলছে সিবিএসই, আবু ধাবিতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পক্ষ্ম বিস্তার করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। খুব শীঘ্রই দুবাইতে স্কুল খুলছে তারা। মঙ্গলবার একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠান আহলান মোদি (বাংলায় তর্জমা করলে দাঁড়ায় হ্যালো মোদি)-তে যোগ দেন তিনি। সেখানেই জানান সিবিএইর স্কুল খোলার খবর।

    খোলা হবে স্কুল

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেড় লাখেরও বেশি ভারতীয় পড়ুয়া সংযুক্ত আরব আমিরশাহির স্কুলে পড়াশোনা করছে। গত মাসে দিল্লি আইআইটির এখানকার ক্যাম্পাসে মাস্টার্স কোর্স চালু হয়েছে। এবার দুবাইতে খুব শীঘ্রই খুলতে চলেছে সিবিএসই বোর্ডের স্কুল। এখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের সেরা শিক্ষাটা দেবে এই সব প্রতিষ্ঠান।” প্রধানমন্ত্রী বলেন, “এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু তাঁদের হৃদয় এক সুতোয় বাঁধা। তবে তাঁদের প্রত্যেকের হৃদয়ে বাজছে এক সুর – ভারত-সংযুক্ত আরব আমিরশাহি দোস্তি জিন্দাবাদ।”

    ভারত-প্রশস্তি 

    তিনি বলেন, “এই ঐতিহাসিক স্টেডিয়ামে আমাদের প্রত্যেকের হৃদস্পন্দনে, প্রত্যেকের শ্বাসে, প্রত্যেকের কণ্ঠে একই সুর বেজে চলেছে, ভারত-সংযুক্ত আরব আমিরশাহি বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।” প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেক ভারতীয়ই ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতে চান। কোন সেই দেশ যার অর্থনীতি দ্রুত সমৃদ্ধশালী হচ্ছে? ভারত। বিশ্বের কোন দেশে তৃতীয় বৃহত্তম স্টার্টআপ রয়েছে? আমাদের ভারত। কোন দেশ প্রথম চেষ্টায়ই পৌঁছে গিয়েছে বুধে? আমাদের ভারত।”ভারতের চন্দ্রযান মিশন সাফল্যের কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কণ্ঠে। তিনি বলেন, “বিশ্বের কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে? আমাদের ভারত। কোন দেশ নিজেদের চেষ্টায় ফাইভ-জি প্রযুক্তি তৈরি করেছে এবং ব্যবহার করা শুরু করে দিয়েছে? আমাদের ভারত। কোন দেশ একই সঙ্গে একশোটি স্যাটেলাইট লঞ্চের রেকর্ড করেছে? আমাদের ভারত।”

    প্রসঙ্গত, এদিন আবু ধাবি পৌঁছে প্রধানমন্ত্রী (PM Modi) বৈঠক করেন ইউএইর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। দুই দেশ অন্তত আটটি ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ, বিদ্যুৎ সংক্রান্ত বাণিজ্য এবং ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সংক্রান্ত বিষয়ও।

    আরও পড়ুুন: “আমি ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ”, সন্দেশখালিকাণ্ডে প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dubai Jackpot: ভাগ্যর চাকা ঘুরল! নতুন বছরে দুবাই জ্যাকপটে ৪৪ কোটি পেলেন ভারতীয় গাড়িচালক

    Dubai Jackpot: ভাগ্যর চাকা ঘুরল! নতুন বছরে দুবাই জ্যাকপটে ৪৪ কোটি পেলেন ভারতীয় গাড়িচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: গাড়ি চালিয়ে পেট চলত। কাজের সন্ধানেই পাড়ি দিয়েছিলেন দুবাইতে। সেখানে গিয়ে একটি লটারির টিকিট কাটতেই কেল্লাফতে। নতুন বছরেই ঘুরে গেল ভাগ্য। লটারি জিতে রাতারাতি কোটিপতি হলেন এক ভারতীয়। জ্যাকটপট জিতে ভাগ্য ফিরল মুনাওয়ার ফাইরুস নামে পেশায় ওই ভারতীয় গাড়িচালকের। জিতলেন ৪৪ কোটি টাকা। সোশ্যাল সাইটে এখন ভাইরাল তাঁর খবর।

    ৪৪ কোটি টাকার মালিক

    সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও একটি বেসরকারি সংস্থায় গাড়ির চালক হিসেবে যোগ দেন মুনাওয়ার। গত পাঁচ বছর ধরে প্রতি মাসে লটারির টিকিট কেটে আসছিলেন। কিন্তু জ্যাকপট জিতবেন, তা কখনও কল্পনাই করেননি। নতুন বছরে দুবাইয়ে প্রথম কোনও ব্যক্তি জ্যাকপট জয়ী হলেন। প্রথম পুরস্কার হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রায় ২০ মিলিয়ন দিরহাম বা ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকা জিতলেন মুনাওয়ার। ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকা জ্যাকপট জেতার ঘোর কিছুতেই কাটছে না তাঁর। তবে, পুরো ৪৪ কোটি টাকা পাবেন না মুনাওয়ার। দুবাইয়ের নিয়ম অনুসারে কর দিতে হবে তাঁকে। সেই সঙ্গে রয়েছে অনেক স্টেকহোল্ডার। তাদেরও অর্থের ভাগ দিতে হবে ভারতীয় গাড়িচালককে। 

    আরও পড়ুুন: “ক’জন ভিআইপি রয়েছেন? কী কী সুবিধা পাচ্ছেন?’’ এসএসকেএমের জবাব তলব হাইকোর্টের

    মুনাওয়ারের স্বপ্ন

    জানা গিয়েছে, নতুন বছরে মুনাওয়ার সহ মোট ১০ জন জ্যাকপট জিতেছেন। এই তালিকায় ভারতীয় ছাড়াও রয়েছে প্যালেস্তাইন, লেবানন এবং সৌদি আরবের নাগরিক। মুনাওয়ারের আগে জ্যাকপট জিতেছিলেন সুতেশ কুমার নামে একটি ভারতীয়। ২ কোটি টাকা বেশি পেয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২২ সালে রাতারাতি কোটিপতি হয়েছিলেন আরেক ভারতীয় গাড়িচালক। রুজির টানে দুবাইয়ে গিয়ে জ্যাকপট জিতে ভাগ্য ফিরে পেয়েছিলেন অজয় অগুলা নামে ওই ভারতীয়। লটারি কেটে ১৫ মিলিয়ন দিরহাম জিতেছিলেন অজয়। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা। ভারতীয় ওই গাড়িচালক ছিলেন দক্ষিণ ভারতের বাসিন্দা। জ্যাকপট জিতে মুনাওয়ার বলেন, “আমি এখনও নিশ্চিত নই কারণ আমি এটি ঘটবে বলে আশা করিনি। আমি এখনও হতবাক এবং আমার বিকল্পগুলি সম্পর্কে চিন্তা করার জন্য কিছু সময় নিতে হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দুবাইয়ে মোদি-মুইজ্জু বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হল জানেন?

    PM Modi: দুবাইয়ে মোদি-মুইজ্জু বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মালদ্বীপ সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে শুক্রবার সম্মত হলেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। দুবাইতে হয়েছে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন। এই সম্মেলনেই মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। সেখানেই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। ওই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কোর গ্রুপ গঠন নিয়েও হয়েছে আলোচনা।

    মুইজ্জুকে অভিনন্দন-বার্তা

    প্রসঙ্গত, মাস কয়েক আগে মালদ্বীপের ক্ষমতায় আসেন মুইজ্জু। তার পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। অভিনন্দন-বার্তায় তিনি (PM Modi) লিখেছিলেন, “মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মুইজ্জুকে অভিনন্দন জানাই। ভারত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক সহযোগিতা বৃদ্ধি ও ভারত-মালদ্বীপের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করার জন্য ভারত অঙ্গীকারবদ্ধ।”

    কী লিখলেন প্রধানমন্ত্রী?

    মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রেসিডেন্ট মুইজ্জু এবং আমি আজ একটি ফলপ্রসূ বৈঠক করেছি। বিভিন্ন ক্ষেত্রে কীভাবে ভারত-মালদ্বীপের বন্ধুত্ব আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশের লোকের স্বার্থেই কীভাবে এক সঙ্গে কাজ করা যায়, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি।” প্রধানমন্ত্রী অফিসের তরফেও জানানো হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের বাসিন্দাদের বন্ধন আরও দৃঢ় করতে ভারত-মালদ্বীপের সম্পর্ক শক্তপোক্ত করতে আলোচনায় বসেছিলেন (PM Modi) দুই দেশের রাষ্ট্রপ্রধানরা।

    মুইজ্জুরের আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন আবদুল্লা ইয়ামিন। তিনি ছিলেন চিনের ঘনিষ্ঠ। ২০১৩ সাল থেকে তাঁর পাঁচ বছরের জমানায় চিন-মালদ্বীপ সম্পর্ক বেশ গাঢ় হয়। পরে প্রেসিডেন্ট হন ইব্রাহিম মোহম্মদ সোলিহ। তাঁর আমলে ভারত-মালদ্বীপ সম্পর্কের উন্নতি হয়। গত সেপ্টেম্বরে পালাবদল ঘটে মালদ্বীপে। ক্ষমতায় আসেন মুইজ্জু। তার পর ফের এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে উদ্যোগী হয় ভারত।

    আরও পড়ুুন: “৭-৮টা সন্তান দিন রাশিয়ার মহিলারা”! কেন এরকম আর্জি রুশ প্রেসিডেন্ট পুতিনের?

    ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্র প্রধানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক, উন্নয়ন নিয়ে পারস্পরিক সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। কীভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। তাই দুই রাষ্ট্রপ্রধান চেয়েছেন একটি কোর গ্রুত গঠন (PM Modi) করতে। প্রসঙ্গত, এর ঠিক আগের দিনই মালদ্বীপ থেকে ৭৭ জন সৈনিককে ফেরত নিয়ে ভারতকে অনুরোধ করেছিল মালদ্বীপ সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • PM Modi: দুবাইতে মোদি, সেলফি তোলার হুড়োহুড়ি প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

    PM Modi: দুবাইতে মোদি, সেলফি তোলার হুড়োহুড়ি প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পোশাকি নাম ‘কপ-২৮’। বৃহস্পতিবার রাতেই দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। বিমানবন্দরে অবতরণের পরেই দুবাইতে থাকা প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে (PM Modi)। মোদিকে কাছে পেয়ে দুবাই প্রবাসী ভারতীয়দের ব্যাপক উন্মাদনাও দেখা গেল। ‘সারে জাহান সে আচ্ছা’ ও ‘বন্দেমাতরম’ গাইলেন সেদেশের প্রবাসী ভারতীয়রা। উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও।

    মোদিকে কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়ি

    ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রীকে (PM Modi) কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়িও পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যে হোটেলে থাকার বন্দোবস্ত করেছে আরব আমিরশাহির সরকার, তার সামনেও পৌঁছে যান প্রবাসী ভারতীয়রা। এদিন বিমানবন্দরে এবং হোটেলের বাইরে তাঁর প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) হাত মেলান এবং মোবাইলে সেলফিও তোলেন। এরপরেই তিনি হোটেলে চলে যান।

    দুবাই পৌঁছানোর পর মোদির ট্যুইট

    শুক্রবার ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী (PM Modi)। এর পাশাপাশি আরও তিনটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই সম্মেলনে ভারত ছাড়া আরও ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। দুবাইতে পৌঁছানোর পরে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘কপ-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ?

    PM Modi: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইতে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, আজ শুক্রবার ১ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী দুবাইতে শুরু হচ্ছে ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি ট্যুইট করে প্রধানমন্ত্রীর (PM Modi) দুবাই সফরের বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের মোকাবিলার পথ খুঁজতে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির এই সম্মেলন এবং সেখানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

    জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা 

    বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা হিসেবেই মনে করা হয় (PM Modi)। এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনের সাধারণ ইস্যু হিসেবে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত থাকেই। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে বসেছিল জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছিল। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।

    মোদির ট্যুইট

    জানা গিয়েছে, দুবাইতে আয়োজিত এই বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেবেন অন্যান্য উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জলবায়ু সম্মেলনে আসছেন না বলেই জানা গিয়েছে। দুবাই রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তরফ থেকে বিবৃতি সামনে এসেছে। ট্যুইটের মাধ্যমে তিনি (PM Modi) বলেন, ‘‘প্যারিস চুক্তির অধীনে জলবায়ু পরিবর্তনে মোকাবিলার অগ্রগতি নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।’’ প্রসঙ্গত এই সম্মেলনের পোশাকি নাম ‘COP28’.

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ভারতের পতাকা ভেসে উঠল বুর্জ খলিফায়, লেখা হল, ‘স্বাগতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’  

    PM Modi: ভারতের পতাকা ভেসে উঠল বুর্জ খলিফায়, লেখা হল, ‘স্বাগতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’  

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা বিজয় হয়েছে। জয় হয়েছে ফরাসিদের মন। এবার সংযুক্ত আরব আমিরশাহির মনও জয় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার ফ্রান্স থেকে আমিরশাহির উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে চোখ ধাঁধানো স্বাগত জানানো হয় তাঁকে। ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে এদিন বুর্জ খলিফায় (Burj Khalifa) আলোকমালায় ফুটে ওঠে ভারতের জাতীয় পতাকা। মোদির সফর উপলক্ষে আগে থেকেই সাজানো হয়েছিল আকাশচুম্বী এই অট্টালিকা।

    বুর্জ খলিফা

    গলফ দেশে অফিসিয়াল ভিজিটে এসেছেন প্রধানমন্ত্রী। তাই বুর্জ খলিফায় লেখা হল, ‘স্বাগতম সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’। বস্তুত, সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ের গগনচুম্বী অট্টালিকা বুর্জ খলিফা শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই বুর্জ খলিফাই সাজানো হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এদিন আবুধাবি বিমানবন্দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোদিকে (PM Modi)। সেখানে উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহেনও। 

    ট্যুইট প্রধানমন্ত্রীর

    গলফ দেশে আসার পর তাঁকে যে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে, সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘আজ আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহেন স্বয়ং।’ এই সফরে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেনের সঙ্গে। আলোচনা হবে বিভিন্ন জটিল দ্বিপাক্ষিক ইস্যুগুলি নিয়ে।

    আরও পড়ুুন: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    আবুধাবিতে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করার ঘণ্টাখানেক আগেই আমিরশাহির তরফে জানানো হয়, দুই দেশের পক্ষেই অর্থনৈতিক অংশীদারিত্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই দেশের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জিউদি বলেন, ‘২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভারতের তেল ছাড়া ব্যবসার পরিমাণ আশা করা হচ্ছে প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে।’ তিনি উল্লেখ করেন, আমিরশাহি ও ভারতের কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সুযোগ এবং বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে ভেবেই ডিজাইন করা হয়েছে।

    প্রসঙ্গত, ভারত (PM Modi) ও আমিরশাহির মধ্যে কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছিল ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি। চুক্তি লাগু হয়েছিল ওই বছরেরই ১ মে। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Abhishek Banerjee: দুবাইয়ে চোখের ভাল চিকিৎসা হয় না, তবু আপত্তি করিনি! কেন বললেন বিচারপতি?

    Abhishek Banerjee: দুবাইয়ে চোখের ভাল চিকিৎসা হয় না, তবু আপত্তি করিনি! কেন বললেন বিচারপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার অভিষেকের নাম মুখে না আনলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি (High Court Judge) বিবেক চৌধুরী বলেন, “দুবাইতে চোখের ভাল চিকিৎসা হয় না। তা জেনেও একজনকে অনুমতি দিয়েছিলাম। চিকিৎসার জন্য মামলাকারীর পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত।” সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে হাইকোর্টে মামলা করেন এই রাজ্যে বিচারাধীন এক মামলায় অভিযুক্ত মুম্বইয়ের এক ব্যবসায়ী। সেই মামলার শুনানি চলাকালীন এই কথা বলেন বিচারপতি।  

    আরও পড়ুন: ২১ হাজার নিয়োগে দুর্নীতি, কারচুপি ৯ হাজার ওএমআর শিটে, হাইকোর্টে সিট

    আদালতের সওয়াল

    দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) নামী এক পানশালার মালিক জিতেন্দ্র চান্দেরলাল নভলানি চোখের চিকিৎসার জন্য দুবাইয়ে যেতে চেয়ে অনুমতি চান। পুলিশ তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পর ওই ব্যবসায়ী কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানির সময়ে রাজ্যের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, এসএসকেএম হাসপাতালেই ভাল চিকিৎসা সম্ভব। এ জন্য কারও বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। তা শুনে বিচারপতি বিবেক চৌধুরী তাঁর পর্যবেক্ষণে বলেন, চিকিৎসার জন্য মামলাকারীর যা পছন্দ তাকে গুরুত্ব দেওয়া উচিত। কিছুদিন আগে একজন আবেদন করেছিলেন যে তিনি দুবাইয়ে চোখের চিকিৎসা করাবেন। এমনিতে চোখের চিকিৎসার জন্য দুবাইয়ের কোনও খ্যাতি নেই। তাও আদালত সেই আবেদন বাতিল করেনি। বিচারপতির কথায়, “আমরা জানি যে দুবাইয়ে ভাল চোখের চিকিৎসা হয় না। তবু আমরা আপত্তি করিনি।”

    আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি প্রার্থী এবং প্রাপককে তলব সিবিআই- এর

    প্রসঙ্গত,  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ সফরে যেতে চাইলে তাতে আপত্তি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে সওয়ালে বলেছিলেন, উনি বিদেশে গেলে আর ফিরবেন না। সুপ্রিম কোর্ট সেই যুক্তি শোনেনি। অভিষেক চিকিৎসার পর কলকাতায় ফিরে এসেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Gurugram Safari Park: গুরুগ্রামে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক

    Gurugram Safari Park: গুরুগ্রামে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার আরাবল্লী পাহাড়ে (Aravalli mountain range) বিশ্বের বৃহত্তম সাফারি পার্ক তৈরি করতে চলেছে হরিয়ানা সরকার (Haryana Govt)।

    সম্প্রতি সে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের (Manohar Lal Khattar) নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল একদিনের সফরে দুবাইয়ের (Dubai) শারজাহ সাফারি পার্ক (Sharjah Safari Park) পরিদর্শন করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর মুখ্যমন্ত্রী জানান, হরিয়ানার এনসিআর (NCR) অঞ্চলটি হবে সাফারি পার্ক তৈরির জন্য আদর্শস্থান। তিনি আরও জানান, জঙ্গল সাফারি পার্ক শুধুমাত্র যে পর্যটন শিল্পকে (Tourism Industry) উৎসাহিত করবে তাই নয়। দেশ-বিদেশ থেকে পর্যটক ভারতে এলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    প্রস্তাবিত এই সাফারি পার্কটি আনুমানিক ১০ হাজার একর জুড়ে বিস্তৃত থাকবে। হরিযানার গুরুগাঁও (অধূনা গুরুগ্রাম) এবং নুহ জেলা দুটিকে কভার করবে এই পার্কটি। সরকারি তরফে ঘোষণা করা হয়েছে এই পার্কটির কাজ সম্পন্ন হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড়ো সাফারি পার্ক। বর্তমানে ২০২২ সালে দুবাইতে উদ্বোধন হওয়া শারজাহ পার্কটি বিশ্বের সবচেয়ে বড়ো সাফারি পার্ক। শারজাহ পার্কটি দুই হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত।

    কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, হরিয়ানার (Haryana) পরিবেশ দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে। অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক (Internatonal) দুটি সংস্থাকে এই পার্কটি তৈরির জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই দু’ সংস্থার মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জয়ী সংস্থা প্রকল্পটির বরাত পারে।

    আরও পড়ুন: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের 

    প্রসঙ্গত, আরাবল্লী পর্বতমালায় বিভিন্ন প্রজাতির পাখি, বন্য পশু এবং প্রজাপতির বাস। হরিয়ানা সরকারের সমীক্ষা (Survey) অনুযায়ী, আরাবল্লী পর্বতে ১৮০ প্রজাতির পাখি, ১৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২৯ প্রজাতির জলজ প্রাণী এবং ৫৭ প্রজাতির প্রজাপতি পাওয়া গিয়েছে।

    হরিয়ানা সরকারের এই ঘোষণার পরেই সাধুবাদ জানিয়েছে পরিবেশ প্রেমীরা। বর্তমানে, পরিবেশের বিরুদ্ধে গিয়ে উন্নয়নকে হাতিয়ার করে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যগুলি। সেই ট্রেন্ডের বিপরীতে গিয়ে সাফারি পার্কের উদ্যোগে খুশি পরিবেশপ্রেমীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anant Ambani: দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির মালিক হলেন আম্বানির ছোট ছেলে, প্রতিবেশী শাহরুখ, বেকহ্যাম

    Anant Ambani: দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির মালিক হলেন আম্বানির ছোট ছেলে, প্রতিবেশী শাহরুখ, বেকহ্যাম

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। প্রায় প্রতিদিনই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকে আম্বানি পরিবার। এবারে আরও এক খবর সবার সামনে এল। দুবাইয়েও প্রাসাদ কিনে ফেললেন আম্বানি পরিবার। সম্প্রতি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় একাদশ তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। আর এমন সময়েই জানা গেল, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) দুবাইয়ের (Dubai) সবচেয়ে দামি বাড়িটি কিনে ফেলেছেন।

    জানা গিয়েছে, এই বিলাসবহুল বাড়িটির দাম ৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪০ কোটি টাকা। বাড়িটি দুবাইয়ের উপকূলবর্তী একটি ভিলা। সূত্রের খবর, পাম জুমেইরাহ (Palm Jumeirah) বিচে এই সম্পত্তি চলতি বছরের শুরুতেই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির জন্য কেনা হয়েছিল। তখন জানা যায়নি যে, এই সম্পত্তির মালিক কে, তবে সম্প্রতি এই খবরটি প্রকাশ্যে উঠে এসেছে। পাম জুমেইরার উত্তর দিকে অবস্থিত প্রাসাদের মত বাড়িটিতে মোট দশটি বেডরুম রয়েছে। এছাড়াও ক্লাব, স্পা, রেস্তোরাঁ এবং অ্যাপার্টমেন্ট টাওয়ার রয়েছে। পাশাপাশি রয়েছে ইনডোর এবং আউটডোর সুইমিং পুল-ও।

    আরও পড়ুন: ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়িতে থাকেন সৌদি যুবরাজ! এর দাম জানেন?

    বর্তমানে বিভিন্ন তারকা ও ধনকুবেরদের জন্য গন্তব্য হয়ে উঠেছে দুবাই। সেই দেশের তরফে ধনীদের ‘গোল্ডেন ভিসা’ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রে সম্পত্তি কেনার বিধিনিষেধও শিথিল করা হয়েছে। আর এই সুযোগেই আম্বানি পরিবার কিনে ফেললেন সবচেয়ে দামি বাড়ি। এছাড়াও বিভিন্ন তারকাদের মধ্যে বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতা বেড়েছে। অনন্ত আম্বানি ছাড়াও অনেক তারকাদের বাড়ি রয়েছে দুবাইয়ে। যেমন জানা গিয়েছে, আম্বানির অন্যতম প্রতিবেশী ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যাম ও বলিউড বাদশা শাহরুখ খান।

    এখানেই শেষ নয়, কিছু দিন আগেই ইংল্যান্ডে প্রায় ৬৩০ কোটির একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন মুকেশ আম্বানি। মুকেশ-কন্যা ইশাও নিউ ইয়র্কে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। আম্বানিদের সম্পত্তির নয়া সংযোজন হল অনন্ত আম্বানির দুবাইয়ের বিলাসবহুল এই বাড়ি।

     

LinkedIn
Share