Tag: East Bengal

East Bengal

  • Atk Mohun Bagan vs East Bengal: ফের ২-০ গোলে হারল ইস্টবেঙ্গল, ডার্বি জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন সবুজমেরুন সমর্থকরা

    Atk Mohun Bagan vs East Bengal: ফের ২-০ গোলে হারল ইস্টবেঙ্গল, ডার্বি জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন সবুজমেরুন সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এই নিয়ে টানা সপ্তম ডার্বি ম্যাচ (Derby match) হারলেন ইস্টবেঙ্গল দল। ২-০ গোলে জিতল মোহনবাগান (Mohun Bagan), এ বারও ভাগ্য ফিরল না ইস্টবেঙ্গলের (East Bengal)। এবারের ডার্বি যে একতরফা হবে না তা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন। কিন্তু  তা সত্ত্বেও অনেক বিশেষজ্ঞ এবছরের আইএসএলের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ধারণা যে ভুল ছিল না, প্রমাণ করে দিল সবুজমেরুণ ফুটবলাররা।
    দু’মাস আগেও অল্পের জন্য হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। আইএসএলের ডার্বি ম্যাচে (Derby match) কিছুতেই ভাগ্য বদল হচ্ছে না লাল হলুদের।
    প্রথম ম্যাচে মোহনবাগানের হার দেখে অনেক সমর্থকই শাপশাপান্ত করছিলেন কোচ জুয়ান ফেরান্দোকে। কেন তিনি রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিলেন? গোল করবেন কে? শনিবারের পর থেকে মনে হয় না সেই আওয়াজ আর উঠবে। ফেরান্দো বার বার বলেছেন, তাঁর দলে গোল করার লোক অনেক।
    আজকের ম্যাচের শুরু থেকে দাপট ছিল মোহনবাগানের (East Bengal Vs MohunBagan)। প্রথম ১৫ মিনিট আক্রমণে ঝড় তুলেছিলেন হুগো বুমোসরা। ৫ মিনিটে প্রথম গোল করার সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। বাঁদিক থেকে ঢুকে মাপা মাইনাস করেছিলেন দিমিত্রি পেত্রাতোস।ওভারল্যাপে উঠে আসা শুভাশিসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর রক্ষণাত্মক মানসিকতা ঝেড়ে ফেলে আক্রমণে উঠে আসে ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে এগিয়েও যেতে পারত লালহলুদ। বাঁদিক থেকে মহেশ সিং বাঁদিক থেকে মাপা সেন্টার করেন। শরীর বাঁকিয়ে দুরন্ত হেড করেন সেমবই হাওকিপ। বল গোলে ঢোকার মুখে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় বাঁচান এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। ২৩ মিনিটে জর্ডনকে নিজেদের বক্সের মধ্যে ফেলে দেন এটিকে মোহনবাগানের আশিস রাই। পেনাল্টির আবেদন করেছিলেন জর্ডন। রেফারি শ্রীকৃষ্ণ কর্ণপাত করেননি।
    ম্যাচের ৩১ মিনিটে গোল করার সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে (East Bengal Vs MohunBagan)। হুগো বুমোস বক্সের মধ্যে তিনজনকে ড্রিবল করেও গোলে রাখতে পারেননি। ৪২ মিনিটে বক্সের মধ্যে ক্লেইটন সিলভাকে ফেলে দেন প্রীতম কোটাল। ইস্টবেঙ্গল পেনাল্টি পেতে পারত। রেফারি আবার এড়িয়ে যান। ৪৫ মিনিটে হুগো বুমোস একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু তাঁর দুর্বল শট ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিতের হাতে চলে যায়। গোলের জন্য জুয়ান ফেরান্দোর অন্যতম ভরসা ছিলেন দিমিত্রি পেত্রাতোস। প্রথমার্ধে একেবারেই নিস্প্রভ ছিলেন সবুজমেরুণের এই স্ট্রাইকার। তাঁকে বল ধরার সুযোগ দিচ্ছিলেন না জর্ডন ডোহার্টি। ফলে সবুজমেরুণের গোলও আসেনি।

    [tw]


    [/tw]

    দ্বিতীয়ার্ধে পুরো অন্য ছবি। শুরু থেকেই ইস্টবেঙ্গলের ওপর ঝাঁপিয়ে পড়ে এটিকে মোহনবাগান (East Bengal Vs MohunBagan)। হুগো বুমোসের নেতৃত্বে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিল। এরই মাঝে ম্যাচের ৫৬ মিনিটে ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিতের ভুলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ৫৬ মিনিটে অবশেষে সেই কাঙ্খিত গোল পেয়ে যায় এটিকে মোহনবাগান। মাঝমাঠ থেকে বল পেয়ে অনেকটা এগিয়ে যান হুগো বুমোস। কিরিয়াকু বাধা দিতে এগিয়ে যাননি। ফলে বিনা বাধায় এগিয়ে গিয়ে শট নেন হুগো বুমো। বল কমলজিতের সামনে ড্রপ খেয়ে হাতে লেগে গোলে ঢুকে যায়।

    এগিয়ে গিয়ে মনোবল বেড়ে যায় এটিকে মোহবাগান ফুটবলারদের। একের পর এক আক্রমণ তুলে নিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় (East Bengal Vs MohunBagan)। ৬৫ মিনিটে পেত্রাতোসের সঙ্গে ওয়াল খেলে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন হুগো বুমোস। একজন লালহলুদ ডিফেন্ডারের পায়ে লেগে মনবীরের কাছে যায়। তাঁর শট আর এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। পরের দিকে অ্যালেক্স লিমা, এলিয়ান্দ্রোকে নামিয়েও কাজের কাজ হয়নি। ইস্টবেঙ্গলের কাছে একটাই সান্তনা ম্যাচের ইনজুরি সময়ে তুহিন দাসের একটা শট পোস্টে লাগা। যা এটিকে মোহনবাগানে গোলকিপার বিশাল কাইথের হাতে লেগে বল পোস্টে লেগে বেরিয়ে যায়।

    এ দিন ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ (East Bengal Vs MohunBagan) শুরু হয় সন্ধে ৭.৫০ মিনিটে। ২০ মিনিট পিছিয়ে যায় ম্যাচ। হায়দরাবাদ বনাম গোয়া ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণে ম্যাচটি বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। এই ম্যাচে দেরিতে শেষ হওয়ায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বিও শুরু হতে কিছুটা বেশি সময় লাগে। সম্প্রচারের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Durand Cup 2022: ঝড়-বৃষ্টি বাধা নয় কোনওটাই! উত্তেজনা তুঙ্গে, ডুরান্ড ডার্বি শুরু সন্ধ্যা ৬টায়

    Durand Cup 2022: ঝড়-বৃষ্টি বাধা নয় কোনওটাই! উত্তেজনা তুঙ্গে, ডুরান্ড ডার্বি শুরু সন্ধ্যা ৬টায়

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। আজ, রবিবার সন্ধ্যা ছ’টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup 2022) মঞ্চে মুখোমুখি এটিকে মোহন বাগান ও ইমামি ইস্ট বেঙ্গল। প্রায় আড়াই বছর পর কলকাতায় ফিরছে ডার্বি। স্বভাবতই টিকিটের চাহিদা তুঙ্গে। সরকারিভাবে ডার্বিতে ৬০ হাজার দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তাতেও টিকিটের হাহাকার কমানো যায়নি। ইস্ট-মোহন (Mohun Bagan) দুই শিবিরে টিকিটের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। রোদ, বৃষ্টি উপেক্ষে করে লম্বা লাইন দুই প্রধানের তাঁবুর সামনে। যে ছবি কলকাতা ময়দান দেখতে অভ্যস্ত ছিল। কিন্তু করোনার ফলে কলকাতার ফুটবলপ্রেমীরা ঘটি-বাঙালের চিরাচরিত লড়াইয়ের স্বাদ থেকে বঞ্চিত ছিল বহুদিন। শেষ দুই ডার্বি হয়েছিল গোয়ায় আইএসএলে। ক্লোজড ডোরে। আড়াই বছর পর গ্যালারি ভর্তি স্টেডিয়ামে নামবে দুই দল। তাই উত্তেজনা তুঙ্গে। শুধু কলকাতা নয়, শিলিগুড়ি, কোচবিহার সহ জেলার শহর থেকেও সমর্থকদের আগমন ঘটেছে ডার্বি উপলক্ষ্যে।

    শুধু টিকিট পেলেই হবে না, মাঠে ঢুকতে বেশ কিছু নিয়মও মানতে হবে সমর্থকদের। বিধাননগর পুলিশের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, দাহ্য প্রদার্থ, সিগারেট, লাইটার, দেশলাই, আতসবাজি, জলের বোতল, বড় ব্যাগ, হেলমেট নিয়ে মাঠে ঢোকা যাবে না। তবে রাখা যাবে মোবাইল, ছাতা

    তবে ডার্বিতে নামার আগে দুই দলের অবস্থা মোটেও ভালো নয়। গ্রুপে দু’টি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখতে পায়নি মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। সবুজ-মেরুন ব্রিগেড প্রথম ম্যাচে রাজস্থান এফসি’র কাছে হেরেছিল। ড্র করে পরের ম্যাচে। ইস্ট বেঙ্গল দু’টি ম্যাচেই ড্র করেছে। তাই পরের রাউন্ডে ওঠার ক্ষেত্রে এই ডার্বি খুবই গুরুত্বপূর্ণ দুই প্রধানের কাছে।

    আরও পড়ুন: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করতে পারে তাদের মাঝমাঠ। হায়দরাবাদ থেকে আসা অনিকেত যাদব এবং শৌভিক চক্রবর্তী ছন্দেই রয়েছেন। অবাক করেছেন তুহিন দাস। বাঁ দিক থেকে তাঁর উইং ধরে উঠে আসা এবং বল ভাসানো অনেকেরই নজর কেড়েছে। রক্ষণে জেরি লালরিনজুয়ালা এবং লালচুংনুঙ্গা ভরসা দিয়েছেন। মহম্মদ রাকিপকে খেলানো হলে তিনিও ভরসা দিতে পারেন। অন্যদিকে, আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

    তবে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। দল জিতলে সমর্থকরা অতীতের যাবতীয় ব্যর্থতা ভুলে প্রিয় ফুটবলারদের মাথায় তুলে নাচবেন। তাই মগজাস্ত্রের লড়াইয়ে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো না ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, কে কাকে টেক্কা দেন সেটাই দেখার!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Emami East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির, নাখুশ সমর্থকদের একাংশ

    Emami East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির, নাখুশ সমর্থকদের একাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে মিটল ইস্টবেঙ্গলের (East Bengal) বিনিয়োগ সমস্যা। ইমামি গ্রুপের (Emami Group) সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। এই বিনিয়োগ জট মেটায় আইএসএল (ISL) খেলায় আর কোনও বাধা রইল না লাল-হলুদ দলের।

    শ্রী সিমেন্ট বিনিয়োগ তুলে নেওয়ায় সমস্যায় পড়েছিল এই ক্লাব। বিনিয়োগকারী না থাকায় আইএসএল খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু এদিন ক্লাবকর্তা দেবব্রত সরকার এবং ইমামি গ্রুপের কর্ণধারদের সামনে ইস্টবেঙ্গল-ইমামি গাঁটছড়া ঘোষণা হওয়ায় হাঁফ ছাড়লেন সমর্থকরা। আইএসএল খেলা নিয়ে অনেকে যেমন খুশি, তেমনই ইমামির সাথে সম্পর্ক জুড়ে যাওয়ায় অখুশিও অনেক সমর্থক।   

    আরও পড়ুন: চিনে নিন বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের

    মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইমামি যেভাবে বিনিয়োগে রাজি হয়ে গেল তাতে অনেক সমর্থকই নাখুশ। তাঁদের কথায়, ক্লাবের এমন একটি পদক্ষেপ আসলে সৌরভকে অপমানিতই করল। শোনা যাচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় ম্যানচেস্টার ইউনাইটেড এই ক্লাবে বিনিয়োগ করতে পারে। তার মাঝেই এই সিদ্ধান্ত সামনে আসে। এমনকী মঙ্গলবার সকালবেলাও একটি অনুষ্ঠানে এসে সৌরভ আশার কথাই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “হ্যাঁ, ওঁদের সঙ্গে কথা হচ্ছে। বাকি অনেকের সঙ্গেই কথা হচ্ছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে, ততক্ষণ কিছু বলা যাবে না। ১০-১২ দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।” 

    ইমামি গ্রুপের অন্যতম কর্তা হলেন রাধে শ্যাম আগারওয়াল। আর অপর জন রাধে শ্যাম গোয়েঙ্কা। ইমামিদের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্কও পুরনো। বিজয় মালিয়ার কিংফিশার স্পনসর হিসেবে আসার আগেও ইস্টবেঙ্গলকে স্পনসর করেছিল ইমামি গোষ্ঠী। তারা ইনভেস্টর হিসেবে আসার পরেই সেই পুরনো জার্সির ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

     

LinkedIn
Share