Tag: espionage

espionage

  • NIA: উত্তরবঙ্গের সেনা ছাউনিতে নজরদারির অভিযোগ, কোচবিহারে গ্রেফতার বাংলাদেশি

    NIA: উত্তরবঙ্গের সেনা ছাউনিতে নজরদারির অভিযোগ, কোচবিহারে গ্রেফতার বাংলাদেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংরাবান্ধা অভিবাসন চেকপোস্ট থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে নিরাপত্তা সংস্থাগুলি (NIA)। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের অভিযোগ উঠেছে (Bangladeshi National ISI Links)। তবে এখনও পর্যন্ত এই অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি। ঘটনার তদন্ত চলছে।

    ধৃত ব্যক্তির নাম হুসেন মহম্মদ সেলিম। বয়স ৩০। তিনি বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। কয়েক দিন আগে পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, উত্তরবঙ্গের একাধিক সেনা ঘাঁটি ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত জায়গার ওপর নজরদারি চালিয়েছিলেন সেলিম।

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তাঁর গতিবিধির ওপর নজর রাখছিল বলে সূত্রের খবর। বাগডোগরা এবং হাসিমারা-সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেনা স্থাপনাগুলির আশপাশে তাঁর উপস্থিতি নজরে এসেছিল বলে খবর।

    বাংলাদেশে ফেরার সময় গ্রেফতার (NIA)

    বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা অভিবাসন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় সেলিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ থানায়।

    জাতীয় তদন্তকারী সংস্থা, গোয়েন্দা দফতর, সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা শাখা এবং কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ভারতে আসার উদ্দেশ্য, তাঁর গতিবিধি এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের কারণ জানার চেষ্টা চলছে।

    তদন্তকারীরা তাঁর ভ্রমণের বিবরণ, কোথায় কোথায় গিয়েছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং উত্তরবঙ্গের সেনা স্থাপনাগুলির বিষয়ে কোনও গোপন তথ্য সংগ্রহ করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন।

    পাকিস্তানি কূটনীতিকের পরিচয়পত্র উদ্ধারের দাবি

    তদন্ত চলাকালীন সেলিমের কাছ থেকে অনিল আসগর কলহোরোর নাম লেখা একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ওই ব্যক্তি ঢাকায় অবস্থিত পাক হাইকমিশনে কর্মরত এক কূটনীতিক বলে দাবি করা হচ্ছে।

    এই পরিচয়পত্র উদ্ধারের পর সেলিমের সঙ্গে পাকিস্তানি এবং কূটনৈতিক মহলের কোনও যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেনা সংক্রান্ত কোনও সংবেদনশীল তথ্য তাঁর হাতে পৌঁছেছিল কি না, তিনি কোনও গুরুত্বপূর্ণ কাঠামোর ছবি তুলেছিলেন বা তথ্য নথিবদ্ধ করেছিলেন কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে।

    দিনহাটায় গ্রেফতার চারজনের সঙ্গে যোগসূত্রের সন্দেহ

    প্রায় দু’মাস আগে কোচবিহারের দিনহাটায় পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ বাহিনী পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে চারজনকে গ্রেফতার করেছিল। সেই ঘটনার সঙ্গে সেলিমের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ধৃত চারজনের নাম সাইফুল হক, নূর নাসিরুদ্দিন মিঞা, মিঠু রহমান এবং রশিদুল হক।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অভিযোগ, ওই চারজন ভারতীয় মোবাইল ফোনের সিম কার্ড জোগাড় করে বাংলাদেশ ও নেপালের মাধ্যমে পাকিস্তানে পাঠানোর কাজে যুক্ত ছিলেন। তদন্তকারীদের সন্দেহ, ওই সিম কার্ডগুলি পরবর্তী সময়ে ভারতবিরোধী কার্যকলাপে ব্যবহার করা হয়েছিল।

    সেলিমের সঙ্গে ওই চারজনের কোনও যোগাযোগ, আর্থিক লেনদেন কিংবা অন্য কোনও ধরনের সম্পর্ক ছিল কি না, তা জানার চেষ্টা চলছে। দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না এবং সীমান্তবর্তী এলাকায় বৃহত্তর কোনও আন্তঃদেশীয় গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না, তাও তদন্ত করে দেখছেন (Bangladeshi National ISI Links) আধিকারিকরা।

    সেলিমের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, সম্ভাব্য বিদেশি যোগাযোগের সন্ধান এবং কোনও সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে কি না, তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি (NIA)।

     

  • Spying For Pakistan: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ৬, কীভাবে চলত নেটওয়ার্ক?

    Spying For Pakistan: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ৬, কীভাবে চলত নেটওয়ার্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির (Spying For Pakistan) অভিযোগে শনিবার ছ’জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (Ghaziabad) থানার পুলিশ। পুলিশ প্রথমে সুহেল মালিক, প্রবীণ, রাজ, শিবা এবং হৃতিককে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ষষ্ঠ অভিযুক্ত ইরাম ওরফে মাহাককে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যায় তাদের তোলা হয় আদালতে। বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত।

    সংবেদনশীল জায়গার ছবি পাকিস্তানে (Spying For Pakistan)

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দিল্লি, মুম্বই, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব এবং কর্নাটকের সংবেদনশীল জায়গার ছবি, ভিডিও এবং অবস্থানসংক্রান্ত তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিল। তারা দিল্লির সেনা ছাউনি এলাকা, সব রেলস্টেশন, জিআরপি, আরপিএফের পাশাপাশি মুম্বইয়ের রেলস্টেশন, প্রতিরক্ষা এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবেদনশীল জায়গার ছবি এবং ভিডিও ও লোকেশন পাকিস্তানে পাঠিয়েছে। মাস ছয়েক আগে সুহেল দিল্লি ক্যান্ট রেলওয়ে স্টেশনে একটি সৌরশক্তিচালিত ক্যামেরা বসিয়েছিল, যা থেকে সরাসরি ভিডিও ফিড পাঠানো হত পাকিস্তানের একটি নির্দিষ্ট নম্বরে। পাকিস্তানে এই তথ্য পাঠানোর জন্য অভিযুক্তরা ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেত বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৮টি মোবাইল ফোনে পাওয়া যোগাযোগ নম্বরগুলির তদন্ত করছে পুলিশ।

    কী জানাল পুলিশ

    জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে সুহেল ও রাজ বাল্মীকি দিল্লির (Spying For Pakistan) বাসিন্দা, তারা একে অপরের বন্ধু। বছরখানেক আগে তারা একসঙ্গে হোটেল ও ধাবায় কাজ করত। পরে চাকরি ছেড়ে দেয়। সুহেল চলে যায় মিরাটে। রাজ অর্থসঙ্কটে পড়লে সুহেল তাকে পাকিস্তানের চরবৃত্তির কাজে লাগায়। এরপর প্রবীণ, শিবা বাল্মীকি, রিতিক গঙ্গোয়ার এবং ইরামও এই দলে যোগ দেয়। প্রথমদিকে অভিযুক্তরা ছবি এবং ভিডিও পাঠাত সুহেলকে, সে আবার সেগুলি পাঠাত পাকিস্তানে, তার যোগাযোগ নম্বরে। পরে সবাই সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত হয় এবং তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। পুলিশ এও (Ghaziabad) জানিয়েছে, অভিযুক্তরা পাকিস্তান থেকে কিছু পার্সেলও পেয়েছিল। সুহেল কীভাবে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছিল, তা জানতে (Spying For Pakistan) তদন্ত শুরু করেছে পুলিশ।

     

LinkedIn
Share