Tag: Flight

Flight

  • ICC World Cup 2023: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    ICC World Cup 2023: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অতিথি নারায়ণ! এই বিশ্বাস নিয়েই বড় হয় ভারতীয়রা। ভারত সফরে এসে তেমনই অভিজ্ঞতা হল পাকিস্তানের ক্রিকেটারদের। সীমান্তে উত্তেজনা থাকলেও ভারত কখনও অতিথিদের ফেরায় না। তা ভালই বুঝছেন বাবর আজমরা। ভারতে আসা থেকে হায়দরাবাদেই ছিলেন বাবরেরা। দু’টি প্রস্তুতি ম্যাচ এবং প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ সেখানেই খেলেছে পাকিস্তান। ভারতের (ICC World Cup 2023) বিরুদ্ধে খেলতে বুধবার আহমেদাবাদে এসেছেন তাঁরা। হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক পাক ক্রিকেটাররা। বিমানে ওঠা থেকে বিমান ছাড়া পর্যন্ত সব কিছুই ছিল স্বাভাবিক। মাঝ আকাশে পাকিস্তান দলের জন্য একটি কেক নিয়ে আসেন বিমানসেবিকারা। বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে জয়ের জন্য বাবরদের অভিনন্দন জানান সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীরা।

    আতিথেয়তায় মুগ্ধ বাবরেরা

    কেক দেখে প্রথমে একটু বিস্মিত হয়েছিলেন বাবরেরা। কারণ বুঝতে পারেননি। তবে বিমানকর্মীদের উদ্যোগে তাঁরা উচ্ছ্বসিত। সবাই মিলে বিমানে কেক কেটে উৎসব পালন করেন পাক ক্রিকেটাররা। দলের কয়েক জন ক্রিকেটারকে ভিডিয়ো তুলতে দেখা গিয়েছে। বিমানকর্মীদের পাল্টা ধন্যবাদও জানিয়েছেন উচ্ছ্বসিত বাবরেরা। এখনও পর্যন্ত ভারত সফরের অভিজ্ঞতায় খুশি তাঁরা। কাঁটাতারের বৈরিতা এখনও ভারতে প্রত্যক্ষ করতে হয়নি তাঁদের। অন্য দলের মতোই সুযোগ-সুবিধা-আতিথেয়তা পেয়েছেন বাবররা। বরং নিরাপত্তার খাতিরে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    ভারতের বিরুদ্ধে খেলবেন কারা

    টানা দু’টি ম্যাচ জিতে শনিবার আহমেদাবাদে ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ শতরান করেছেন আবদুল্লাহ শফিক। ওপেনার হিসেবে তাই ইমাম উল হকের সঙ্গে থাকবেন শফিক। ইমাম প্রথম দু’টি ম্যাচে রান না পেলেও ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড খারাপ নয়। তিনে যথারীতি বাবর আজম নামবেন। তিনিও আগের দু’টি ম্যাচে রান পাননি। ভারতের বিরুদ্ধে ব্যাটে রান পেতে মরিয়া বাবর। আগের ম্যাচে সতরান পেয়েছেন মহম্মদ রিজওয়ানও। চারে নামবেন তিনি। আহমেদাবাদের পিচ স্পিন সহায়ক হওয়ায় দুই স্পিনার অলরাউন্ডার শাদাব খান এবং মহম্মদ নওয়া‌জ দলে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হাসান আলি যা ফর্মে রয়েছে, তাতে যে কোনও দল তাঁদের সমীহ করবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ায় (Air India Flight)! একের পর এক আজব ঘটনার সাক্ষী থাকছে এয়ার ইন্ডিয়া’র বিমানের যাত্রীরা। এবার এক যাত্রী মাঝ আকাশে বিমানের শৌচাগার ব্যবহার না করে আসনের পাশেই মলত্যাগ করেছেন বলে অভিযোগ। প্রস্রাব করা এবং থুতু ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আবার কাজের সময়সীমা শেষ, তাই আর বিমান চালাবেন না বলে, ৩৫০ জন যাত্রীকে ককপিটে ছেড়ে চলে গেলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট।

    ‘অভব্যতা’র অভিযোগ

    মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে নিজের সিটের পাশেই মলত্যাগ করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। প্রস্রাব করে থুতুও নাকি ফেলেছেন তিনি। গত ২৪ জুন মুম্বই থেকে দিল্লির দিকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ বিমান। সেখানেই ছিলেন রাম সিং। তাঁর আসনের নম্বর ১৭এফ। অভিযোগ, বিমানের আসনের ৯ নম্বর সারির কাছে তিনি প্রস্রাব, মলত্যাগ করেন। থুতুও ফেলেন। তাঁর আচরণে অসঙ্গতি দেখে বিমানকর্মীরা ওই যাত্রীকে প্রথমে মৌখিক ভাবে সতর্ক করেন। পরে তাঁকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে দেওয়া হয়।যাত্রীর আচরণের কথা পাইলটকে জানানো হয়। বিমান সংস্থাকেও খবর দেওয়া হয় তৎক্ষণাৎ। দিল্লি বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়ার তরফে নিরাপত্তারক্ষীদের পাঠিয়ে ওই যাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশে খবর দেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পুলিশ গ্রেফতার করে ওই যাত্রীকে। জানা গেছে, ওই যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুন: ১২ বছর পর পঞ্চায়েত প্রচারে মমতা! ‘‘বিজেপির কৃতিত্ব’’, বললেন সুকান্ত

    ককপিট ছাড়লেন পাইলট

    রবিবার লন্ডন থেকে দিল্লি আসার এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানটি দিল্লিতে অবতরণের সময় খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। এরফলে জরুরি অবতরণ করতে হয় রাজস্থানের জয়পুর এয়ারপোর্টে। নির্ধারিত সময় অনুসারে, রবিবার ভোর চারটে নাগাদ দিল্লি পৌঁছনোর কথা যদি এয়ার ইন্ডিয়ার বিমানটির। কিন্তু দিল্লির আবহাওয়া অনুকূল না থাকায় জয়পুরে নামতে হয়। জয়পুরে আপৎকালীন অবতরণের দু’ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে দিল্লি যাত্রার ছাড়পত্র পাওয়া যায়। তখনই বিমান চালাতে অস্বীকার করেন পাইলট। বিমানে ছিলেন ৩৫০ জন যাত্রী। পাইলটের দাবি, তাঁর ডিউটির সময়  পেরিয়ে গিয়েছে, এরপর বিমান চালাতে তিনি অপারগ। পাইলটের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে সত্যিই পাইলটের কাজের সময় শেষ হয়ে গিয়েছিল, বিকল্প ব্যবস্থা রাখা উচিৎ ছিল কোম্পানির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Snake in Flight: বিমানের ব্যাগেজে মিলল ২২টি সাপ, চেন্নাইয়ে আটক মহিলা যাত্রী

    Snake in Flight: বিমানের ব্যাগেজে মিলল ২২টি সাপ, চেন্নাইয়ে আটক মহিলা যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিভিন্ন প্রজাতির ২২টি সাপ নিয়ে উঠেছিলেন বিমানে (Snake in Flight)। কুয়ালামপুর থেকে ওঠা ওই মহিলা যাত্রীকে আটকানো হল চেন্নাই বিমানবন্দরে। সেখানেই ব্যাগেজ পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় বিমানবন্দরে থাকা শুল্ক দফতরের কর্তাদের। ব্যাগেজে মিলল বিভিন্ন প্রজাতির ২২টি সাপ। ট্যুইট-বার্তায় চেন্নাই শুল্ক বিভাগ জানিয়েছে, ২৮ তারিখে এক মহিলা যাত্রী যিনি একে ১৩ নম্বর ফ্লাইটে কুয়ালালামপুর থেকে উঠেছিলেন, তাঁকে শুল্ক দফতরের কর্তারা আটকেছেন। তাঁর ব্যাগেজ পরীক্ষা করে বিভিন্ন প্রজাতির ২২টি সাপের সন্ধান মেলে। একটি চ্যামেলিয়নও উদ্ধার হয়েছে। শুল্ক আইনে এবং বন্যপ্রাণ আইনে আটক করা হয়েছে সেগুলি।

    বিমানে সাপ (Snake in Flight)…

    জানুয়ারি মাসের প্রথম দিকেও প্রায় এরকমই একটি ঘটনা ঘটেছিল। সেবারও চেন্নাই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত হয়েছিল ৪৫টি বল পাইথন, তিনটি মার্মোসেট, তিনটি স্টার কচ্ছপ এবং আটটা কর্ন সাপ। শুল্ক দফতরের কর্তারা জানিয়েছেন, পরিত্যক্ত দুটি ব্যাগেজ থেকে সেবার উদ্ধার হয়েছিল ওই সাপ, মার্মোসেট, স্টার কচ্ছপ এবং কর্ন সাপ। ব্যঙ্কক থেকে উঠেছিলেন ওই যাত্রী। উদ্ধার হওয়া প্রাণীগুলিকে পরের দিনই ফের ব্যাঙ্কক পাঠিয়ে দেওয়া হয়।

    আরও পড়ুুন: ‘বিজয়া দশমীর মতো উৎসবে পরিণত হয়েছে মন কি বাত’, বললেন প্রধানমন্ত্রী

    জানুয়ারি মাসেই এক মহিলা যাত্রীর হাতব্যাগ থেকে উদ্ধার হয় একটি সাপ (Snake in Flight)। ব্যাগের মধ্যে জুতো, ল্যাপটরের পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে ছিল সাপটি। বোয়া কনস্ট্রিক্টর গোত্রের ফুট চারেকের ওই সাপটি বিষধর না হলেও, শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে। আমেরিকার ফ্লরিডা প্রদেশের ট্যাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।

    বিমানের ককপিটে গোখরো সাপের দেখা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পাইলট রুডল্ফ ইরাসমাস। মাস কয়েক আগে আচমকাই তাঁর আসনের তলা থেকে একটি সাপকে (Snake in Flight) মুখ বাড়াতে দেখেন ওই পাইলট। বিমান তখন মাঝ আকাশে। দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন ওই পাইলট। শেষমেশ চার যাত্রী সহ নিরাপদেই অবতরণ করে বিমানটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nepal Air Crash: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    Nepal Air Crash: খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, ১৪টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে নেপালের দুর্ঘটনাগ্রস্ত (Nepal Air Crash) বিমানের খবর মিলল। গতকাল সন্ধ্যায় খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বন্ধ থাকার পর আজ ফের নতুন করে তল্লাশি অভিযানে নেমেছিল উদ্ধারকারী দল। এরপর সকালেই জানানো হয়, নেপালে দুর্ঘটনার কবলে পড়া তারা এয়ারের (Tara Air) বিমানটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে থেকে ১৪ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়েছে। নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, “বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।” গতকাল চার ভারতীয়সহ ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানটি।  

    নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ জানান, “এখনও পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। আবহাওয়া খারাপ থাকার দরুন দুর্ঘটনাস্থলে যাওয়া যাচ্ছে না। তুষারপাতের কারণে অন্য কোনও ফ্লাইটে করে এখন আর সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।”

    ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরের জেনারেল ম্যানেজার প্রেমনাথ ঠাকুর বলেন, “তুষারপাতের কারণে আজকের উদ্ধার কাজ স্থগিত রাখতে হবে। যেসব হেলিকপ্টারগুলিকে উদ্ধার কাজে পাঠানো হয়েছিল তাদের ফিরিয়ে আনা হয়েছে।” গতকাল সকালে তারা এয়ারের ৯ এনএইটি (Tara Air’s 9 NAET) বিমানটি নেপালের পোখারা (Pokhara) থেকে জোমসমের (Jomsom) উদ্দেশে রওনা দিয়েছিল।

    সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মুসতাং জেলার (Mustang District) জোমসমের কাছে আকাশে বিমানটি শেষবার দেখা গিয়েছিল। তারপর তা ধৌলাগিরি শৃঙ্গের দিকে বাঁক নেয়। তখন থেকেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।    

    এর আগেও ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল তারা এয়ারেরই একটি বিমান। মৃত্যু হয়েছিল বিমানে থাকা ২৩ জন যাত্রীর। সেই বিমানটিও পোখারা থেকে জোমসমের দিকেই যাচ্ছিল।   

     

      

  • DGCA Fines Air India: যাত্রী হেনস্থা, এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র

    DGCA Fines Air India: যাত্রী হেনস্থা, এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ লক্ষ টাকা জরিমানা করা হল এয়ার ইন্ডিয়াকে (Air India)। বৈধ টিকিট থাকা সত্ত্বেও বিমানে উঠতে না দেওয়ার অভিযোগ তুলেছিলেন এক যাত্রী। তার জেরেই এই শাস্তি। পরবর্তীতে এই বিমানসংস্থার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন একাধিক যাত্রী। তাঁদের দাবি, বৈধ  টিকিটসহ নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে চেক-ইন করার পরেও তাঁরা বিমানে ওঠার অনুমতি পাননি। অভিযোগ পাওয়ার পরই তদন্তের নির্দেশ দেয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। অভিযোগ সত্যি প্রমাণিত হলে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং দিল্লিতে লাগাতার নজরদারি চালানো হয়। তারপরই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয় ডিজিসিএ।    

    আরও পড়ুন: বিমানে মাস্ক বাধ্যতামূলক, কেমন মাস্ক উড়ানে আদর্শ?

    একটি বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানায়, তদন্তের পর এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধান করে নিয়মাবলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আগামী দিনে কড়া পদক্ষেপ নেওয়া হবে সেকথাও জানিয়েছে ডিজিসিএ। কিছুদিন আগেই নিয়ম পালন না করার জন্য এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিস ধরিয়েছিল ডিজিসিএ। জানা যায়, বিমানসংস্থাটি নির্দিষ্ট কোনও নির্দেশিকা অনুসরণ করে চলে না। এমনকী ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের কোনও ক্ষতিপূরণও দেওয়া হয় না।    

      আরও পড়ুন: অ্যালকোহল পরীক্ষায় ফেল! সাসপেন্ড একাধিক এয়ারলাইন্সের ৯ পাইলট ও ৩২ ক্রু 
     
    [tw]


    [/tw]

    ডিজিসিএ-র নতুন গাইডলাইন অনুযায়ী, বৈধ টিকিট থাকা সত্ত্বেও যদি কোনও সংস্থা যাত্রীকে বিমানে ওঠার অনুমতি না দেয়, তাহলে হয় সংস্থাটিই অন্য বিমানে ওঠার ব্যবস্থা করে দেবে সেই যাত্রীকে বা ক্ষতিপূরণ দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অন্য ফ্লাইটের ব্যবস্থা করতে পারলে যাত্রীকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিমানসংস্থাকে। ২৪ ঘণ্টা অতিক্রম করে গেলে ক্ষতিপূরণের অঙ্ক ২০ হাজার অবধি পৌঁছতে পারে।  সঙ্গে সঙ্গে অন্য ফ্লাইটের ব্যবস্থা করলে সেক্ষেত্রে যাত্রীরা কোনও ক্ষতিপূরণ পাবেন না। 

      

LinkedIn
Share