Tag: Football news

Football news

  • FIFA World Cup 2026: আর চিন্তা নেই! ভারতে দেখা যাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ, শেষ মুহূর্তে বড় ঘোষণা জি-র

    FIFA World Cup 2026: আর চিন্তা নেই! ভারতে দেখা যাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ, শেষ মুহূর্তে বড় ঘোষণা জি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার স্বত্ব অর্জন করল জি এন্টারটেইনমেন্ট (Zee Entertainment)। সোমবার সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে। ফলে ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী নিশ্চিন্ত হলেন যে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরের ম্যাচগুলি তাঁরা দেশের মাটিতে বসেই দেখতে পারবেন।

    বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় যৌথভাবে শুরু হবে ফুটবলের মহারণ। অথচ এতদিন পর্যন্ত ভারত ছিল বিশ্বের অন্যতম বড় বাজার, যেখানে এখনও কোনও সরকারি সম্প্রচারকারী চূড়ান্ত হয়নি। ফিফা এবং সম্ভাব্য সম্প্রচার সংস্থাগুলির মধ্যে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত জি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

    ২০৩৪ সাল পর্যন্ত একাধিক ফিফা টুর্নামেন্টের স্বত্ব

    শুধু ২০২৬ বিশ্বকাপই নয়, এই চুক্তির মাধ্যমে ২০৩৪ সাল পর্যন্ত মোট ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের অধিকারও পেয়েছে জি। ফলে আগামী আট বছরে আন্তর্জাতিক ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ভারতীয় দর্শকদের সামনে তুলে ধরবে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারতের ক্রীড়া সম্প্রচার বাজারে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। কারণ, ফিফার বিভিন্ন বয়সভিত্তিক বিশ্বকাপ, মহিলা বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচারও এখন জি-র হাতে চলে গেল।

    কত টাকায় হল চুক্তি?

    চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতীয় বাজারের জন্য ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বাবদ প্রথমে প্রায় ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৮৩০ কোটি টাকা) দাবি করেছিল ফিফা। পরে সেই দাবি কমিয়ে প্রায় ৬ কোটি মার্কিন ডলারে নামিয়ে আনা হয়। সূত্রের খবর, ভারতের বৃহত্তম ক্রীড়া সম্প্রচার সংস্থা জিওস্টার (JioStar) এই স্বত্বের জন্য প্রায় ২ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিফা গ্রহণ করেনি। অন্যদিকে ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপ সম্প্রচারকারী সনি (Sony)-ও আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিড জমা দেয়নি।

    প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপ

    ২০২৬ সালের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে। এবার প্রথমবারের মতো ৩২ দলের বদলে অংশ নেবে ৪৮টি দেশ। ম্যাচের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা, নাটকীয়তা এবং ফুটবল উৎসব। বিশ্বকাপের ম্যাচগুলি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। এটি হবে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম তিন দেশের যৌথ আয়োজিত সংস্করণ।

    নতুন ক্রীড়া চ্যানেল চালু করল জি

    ফিফার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি নিজেদের ক্রীড়া সম্প্রচার ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালুর ঘোষণা করেছে জি এন্টারটেইনমেন্ট।

    নতুন চ্যানেলগুলি হল—

    • ● Unite8 Sports 1
    • ● Unite8 Sports 1 HD
    • ● Unite8 Sports 2
    • ● Unite8 Sports 2 HD

    সংস্থার দাবি, এই নতুন চ্যানেলগুলির মাধ্যমে ভারতীয় দর্শকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন ক্রীড়া দেখার অভিজ্ঞতা দেওয়া হবে। আগামী কয়েক বছরে ফুটবলসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সম্প্রচারে এই চ্যানেলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    জি-র জন্য বড় কৌশলগত সাফল্য

    বিশ্লেষকদের মতে, ফিফা বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া জি এন্টারটেইনমেন্টের জন্য একটি বড় ব্যবসায়িক এবং কৌশলগত সাফল্য। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রীড়া সম্প্রচার বাজারে জিওস্টার ও সনির মতো বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে এই চুক্তি জি-র অবস্থানকে অনেকটাই শক্তিশালী করবে। একই সঙ্গে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছেও এটি সুখবর। কারণ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে পর্যন্ত সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা দূর হল। ফলে ১১ জুন থেকে বিশ্বের সেরা ফুটবলারদের লড়াই উপভোগ করতে আর কোনও বাধা থাকল না।

  • UEFA Euro 2024: দলকে এককাট্টা রাখতে রাজনীতি নিষিদ্ধ ফরাসি শিবিরে

    UEFA Euro 2024: দলকে এককাট্টা রাখতে রাজনীতি নিষিদ্ধ ফরাসি শিবিরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবলের মাঠেও ঢুকে পড়েছে রাজনীতি। সামনেই ফ্রান্সের রাষ্ট্রপতি পদে নির্বাচন। এমতাবস্থায় অনভিপ্রেত হলেও রাজনীতি ঢুকে পড়েছে ফরাসি ফূতবল ময়দানে। ফ্রান্সের ফুটবলাররা কেউ শাসক পক্ষের, কেউ বিরোধী পক্ষের সমর্থক। ফুটবলের মাঠে যাতে রাজনীতি যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে (UEFA Euro 2024) প্লেয়ারদের রাজনীতি নিয়ে মুখ না খোলার কথা বলা হয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে ফুটবলারদের দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন না করতে।

    ইউরোর জিততে মরিয়া ইংল্যান্ডের

    অন্যদিকে ইউরোর খেতাব জেতা হয়নি ইংল্যান্ডের । গতবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইতালির কাছে । তিন বছর বাদে তারকাসমৃদ্ধ ফরোয়ার্ড লাইন নিয়ে আবারও ইউরো জয়ের অন্যতম দাবিদার তাঁরা। কিন্তু ২০২৪ ইউরোর প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারলেন না ইংরেজ ফরোয়ার্ডরা। অপেক্ষাকৃত দুর্বল সার্বিয়ার বিরুদ্ধে গ্যারি সাউথগেটের ছেলেরা জিতল নামমাত্র গোলে। গোল করলেন জুড বেলিংহ্য়াম । হ্যারি কেন, বুকায়ো সাকা, কোল পালমার, জুড বেলিংহ্যাম, ফিল ফডেন সমৃদ্ধ ইংরেজ ফরোয়ার্ড লাইন এবারের ইউরোয় গোলের বন্যা বইয়ে দেবে  ভেবেছিলেন ফুটবল অনুরাগীরা। কিন্তু প্রথম ম্যাচে সেই প্রত্যাশায় সিলমোহর না-দিয়ে খানিক নিষ্প্রভ রইলেন ‘থ্রি-লায়ন্স’ স্ট্রাইকাররা।

    রাজনীতি নিষিদ্ধ ফরাসি ফুটবল দলে (UEFA Euro 2024)

    প্রসঙ্গত গতবার বিশ্বকাপে হ্যাটট্রিক করে ট্রফি অধরা থেকে গিয়েছিল ফ্রান্সের। ট্রফি উঠেছিল আর্জেন্টিনার হাতে। এবার এমবাপে বাহিনী ইউরো কাপ (UEFA Euro 2024) জেতার লক্ষ্যে ময়দানে নামছে। তাঁদের সামনে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচের আগে ফ্রান্স শিবিরে রাজনীতি নিয়ে চর্চা করা যাবে না এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন নামবে সেনাবাহিনীর বার্তা পেয়ে। তাঁদের সামনে রয়েছে প্রতিপক্ষ রোমানিয়া। ফ্রান্সের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রত্যেক ফুটবলারদের নিজস্ব মতামত থাকতে পারে। তাঁরা সেই মতামত জানাতে পারে। তাঁদের সেই অধিকার আছে। দেশের মানুষকে ভোট দেওয়ার আহ্বানও জানাতে পারে তাঁরা। কিন্তু ফ্রান্স ফুটবল দলকে যাতে কোনও ভাবে রাজনীতির উপাদান না বানানো হয় তার জন্যই এই নির্দেশ জারি করা হয়েছে।  

    ১০০ ম্যাচ জেতা কোচ হতে চলেছেন দেশঁ

    প্রসঙ্গত ফ্রান্সে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় জোর দেওয়া হয়। সেখানে এই ধরনের নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন অনেকেই। যদিও (UEFA Euro 2024) ফুটবল যাতে ফুটবলেই থাকে তার জন্যই এই নির্দেশ বলে ফরাসি ফুটবল দলের তরফে জানানো হয়েছে।

    আরও পড়ুন: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    সোমবার ফ্রান্স জিতলে কোচ হিসেবে ১০০ টি ম্যাচ জিতবেন দিদিয়ের দেশঁ। ১২ বছর ধরে তিনি দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছেন। একবার জিতেওছেন। এবারের প্রতিযোগিতায় অন্যতম অভিজ্ঞ কোচ এবং অন্যতম শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ ‘ফ্রান্স’।

    ইউক্রেনের প্রতিপক্ষ রোমানিয়া

    তুলনামূলক কম শক্তিশালী হলেও চর্চার রয়েছে ইউক্রেন দল নিয়েও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে দেশের সেনাবাহিনী বিপদের মধ্যে ফুটবলের দলের জন্য সমর্থন বার্তাও পাঠিয়েছে সেনাবাহিনী।দলের কোচ স্যারজি রেভ জানিয়েছেন ফুটবলার থেকে কোচ, অনবরত বার্তা পাচ্ছেন সেনাবাহিনীর তরফ থেকে। দেশের ঐতিহ্য ও গর্ব ফুটবলের মাঠে মাঠে তুলে ধরার আবেদন জানানো হয়েছে। সেখানে ইউক্রেনের সামনে সামনের ম্যাচে প্রতিপক্ষ রোমানিয়া। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs China: প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে নেই সুনীল! এশিয়ান গেমসের জন্য পাড়ি দিল ভারতীয় দল

    India vs China: প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে নেই সুনীল! এশিয়ান গেমসের জন্য পাড়ি দিল ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনের হাংঝুতে শুরু হতে চলেছে এশিয়ান গেমস ২০২৩। এশিয়ান গেমস (Asian Games) শুরুর দিনই খেলতে নামবেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। আয়োজক দেশ চিনের বিরুদ্ধেই প্রথম খেলতে নামবে ভারত। ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের প্রথম দিনেই মুখোমুখি হবে দুই দেশ। ভারতীয় সময় বিকেল পাঁচটার সময়ে শুরু হবে খেলা। 

    কী বললেন স্টিম্যাচ 

    এশিয়ান গেমসের গ্রুপ পর্বে বাংলাদেশ এবং মায়ানমারেরর মতো গুরুত্বপূর্ণ দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তাই চিনের বিরুদ্ধে বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে বিশ্রাম দেওয়া হতে পারে। রতীয় ফুটবল দলের হেড স্যার ইগর স্টিম্যাচ বলেন, ‘চিনের বিরুদ্ধে ম্যাচটা নিয়ে আমার কোনও মাথাব্যথাই নেই। এই ম্যাচে যদি সন্দেশ ঝিংগান কিংবা সুনীল ছেত্রীর মতো ফুটবলারররা না খেলেন, তাহলে আশ্চর্য্য হওয়ার কিছু থাকবে না। আমি আপাতত বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ নিয়েই সবথেকে বেশি চিন্তিত। চিনের এই ফুটবল দল খুব বেশিদিন খেলা শুরু করেনি। ওরা ভারতের বিরুদ্ধে ৪-৪-২ ছকে খেলতে নামবে। ওরা যথেষ্টই কঠিন দল হতে পারে, কিন্তু আমরা এই ম্যাচে নিজেদের সম্পূর্ণ শক্তি অপচয় করব না।’

    কবে কাদের সঙ্গে খেলা

    আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে এবং পরের রবিবার মায়ানমারের বিরুদ্ধে ভারত খেলতে নামবে। আসন্ন এশিয়ান গেমস জন্য তাঁর হাতে ফুটবলারদের যে চূড়ান্ত তালিকা এসেছে, তা নিয়েও খুব একটা খুশি নন স্টিম্যাচ। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে দলের সেন্ট্রাল মিডফিল্ড এবং ফুল ব্যাক ডিপার্টমেন্টে যথেষ্ট দুর্বলতা রয়েছে।

    আরও পড়ুন: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    ভারতীয় ফুটবল দল: গুরমিত সিং, ধীরাজ সিং মৈরাংথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, দীপক ট্যাংরি, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবিহ আঞ্জুকান্দান, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিঞ্চি বারেতো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

    সরাসরি দেখবেন: এশিয়ান গেমসের সব খেলা সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সরাসরি টিভিতে দেখতে পাবেন সোনির স্পোর্টস চ্যানেলে (সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ২, সোনি স্পোর্টস ৩, সোনি স্পোর্টস ৪, সোনি স্পোর্টস ৫)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share