Tag: Gaza

Gaza

  • Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাস-ইজরায়েল যুদ্ধের (Hamas Israel War) মাসপূর্তি হয়েছে মঙ্গলবারই। এদিনই প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে ইসলামি জঙ্গি সংগঠন হামাসের ডেরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন করল ইজরায়েল। ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে ফাঁদে ফেলতে উত্তর গাজায় প্রচুর সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল হামাস। মাটির প্রায় ৮০ মিটার গভীরে সরু সুড়ঙ্গপথ। সেথানেই থরে থরে মজুত করেছিল ভিন দেশ থেকে আমদানি কার অস্ত্রশস্ত্র।

    গাজার সুড়ঙ্গে অস্ত্রসম্ভার

    এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি হ্যান্ড গ্রেনেড আরপিজি-৭, চিনা একে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল। ইরানে তৈরি স্বল্পপাল্লার রকেটের পাশাপাশি মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরকও। বুধবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনার তরফে হামাসের ডেরায় উদ্ধার হওয়া অস্ত্রের তালিকার পাশাপাশি ছবি এবং ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে হাজার দেড়েক হ্যান্ড গ্রেনেড, ৭৬০টি আরপিজি, আত্মঘাতী হামলা চালানোর জন্য বানানো ৪২৭টি বিস্ফোরক ভরা বেল্ট, ৩৭৫টি আগ্নেয়াস্ত্র এবং ১০৬টি রকেট।

    সুড়ঙ্গ থেকে টেনে বের করে মারব

    ইজরায়েলি সেনা জানিয়েছে (Hamas Israel War), গাজা শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তারা। চারদিক থেকে ঘিরে ফেলে শুরু হয়েছে বোমাবর্ষণ। হামাসদের সুড়ঙ্গেও ঢুকে পড়েছে তারা। এই সব সঙ্কীর্ণ সুড়ঙ্গগুলির কোনও কোনওটা লম্বায় ৪০-৪১ কিলোমিটার। ইজরায়েলি সেনা জানিয়েছে, সুড়ঙ্গ থেকে টেনে বের করে এনে মারা হবে হামাসদের। এর আগে ফোমের মতো এক ধরনের বোমা দিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইজরায়েল। পরে ঠিক হয়, হামাসদের নির্মূল করা হবে। তারা যাতে সুড়ঙ্গ পথে পালাতে না পারে, তাই ঘিরে ফেলা হয়েছে গাজা স্ট্রিপ। সুড়ঙ্গেও ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। তারা জানিয়েছে, এই সুড়ঙ্গে ঢুকে হামাস কমান্ডারদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে। তাদের দাবি, এই সুড়ঙ্গেই লুকিয়ে রয়েছে হামাসের চাঁইরা।

    গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। নৃশংসভাবে হত্যা করা হয় ইহুদিদের। এর পরেই পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় ইজরায়েল। তার পর থেকে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতিমধ্যেই দু’ তরফে যুদ্ধের বলি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ (Hamas Israel War)।

    আরও পড়ুুন: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় বড়সড় ধরনের হামলা চালাল ইজরায়েল (Israel Air Strike)। প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হামলা চালাল তেল আভিভ। ইজরায়েলি সেনার দাবি, এয়ারস্ট্রাইকে খতম হয়েছে হামাসের এক শীর্ষ কমান্ডার ও বেশ কিছু হামাস জঙ্গি। গাজার নাগরিকদের শহরের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলি সেনা আইডিএফ।

    ইজরায়েলের তীব্র আক্রমণ

    ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালায় মুসলিম রাষ্ট্র প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের জঙ্গি গোষ্ঠী হামাস। হামাসের নৃশংস হামলার জবাব দিতে শুরু করে ইজরায়েল। তবে ইজরায়েল যাতে হামাস জঙ্গিদের নাগাল না পায় তাই গাজা স্ট্রিপে খোঁড়া হয়েছে অসংখ্যা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের হদিশ পাওয়ার পর আক্রমণ আরও তীব্র করেছে ইজরায়েল। মঙ্গলবার উড়িয়ে দেওয়া হয়েছে গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্প (Israel Air Strike)। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এদিন গাজায় এয়ারস্ট্রাইক চালানো হয়।

    হত হামাস কমান্ডার 

    গাজার একটি রিফিউজি ক্যাম্পে হানায় মৃত্যু হয়েছে হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটেলিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ানির। ওই হানায় আরও বেশ কয়েকজন হামাস জঙ্গি নিহত হয়েছে। ইজরায়েলের অভিযোগ, ইজরায়েলের ওপর প্রথম যে হামলা হয়, তার নেতৃত্বে ছিলেন বিয়ানি। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এয়ারস্ট্রাইকে হামাসের মাটির নিচের একাধিক গোপন ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। হামাসের মিলিটারি শাখা এজেদিন আল-কাশেম ব্রিগেডের হুঁশিয়ারি, ইজরায়েলি সেনার জন্য গাজা পরিণত হবে কবরস্থানে।

    আরও পড়ুুন: ‘পা ক্রমশ সরু হচ্ছে’! ফের জেল হেফাজত, কী হল অনুব্রতর?

    ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “পশ্চিম জাবালিয়ায় হামাসের একটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। হামাসের কমান্ডার ইব্রাহিম বিয়ানিকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের প্রায় ৫০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।” ইজরায়েলের অভিযোগ, তাদের হামলা থেকে বাঁচতে হামাস সদস্যরা সাধারণ লোকেদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমনকি ভূগর্ভস্থ ট্যানেলেও লুকিয়ে রয়েছে হামাস বাহিনী। তাদের নিকেশ করতেই স্থলপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। আইডিএফের তরফে গাজার নাগরিকদের গাজা স্ট্রিপের দক্ষিণে চলে যেতে বলা হয়েছে। এহেন আবহে ফের ইজরায়েল (Israel Air Strike) সফরে যাচ্ছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Israel Hamas War: গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ জাল, হামাসকে রুখতে স্পঞ্জ বোমা বানাচ্ছে ইজরায়েল!

    Israel Hamas War: গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ জাল, হামাসকে রুখতে স্পঞ্জ বোমা বানাচ্ছে ইজরায়েল!

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলকে ঘায়েল করতে গাজা স্ট্রিপজুড়ে সুড়ঙ্গ খুঁড়েছে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Israel Hamas War)। সেই সুড়ঙ্গ-জাল ধরেই ইজরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হামাসের নৃশংস জঙ্গিরা। হামাসের তৈরি এই সুড়ঙ্গ জালই এবার ছিঁড়ে ফেলতে চাইছে ইজরায়েল। তেল আভিভের মতে, হামাসের তৈরি এই সুড়ঙ্গ জাল অবরুদ্ধ করতে পারলেই কেল্লাফতে। সেই কারণেই এবার গাজার সুড়ঙ্গে স্পঞ্জ বোমা নিক্ষেপ করতে চলেছে ইজরায়েল। বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই জোরকদমে স্পঞ্জ বোমা তৈরি করতে শুরু করেছে ইজরায়েল।

    স্পঞ্জ বোমা কী?

    প্রশ্ন হল, স্পঞ্জ বোমা কী? স্পঞ্জ বোমা দেখতে খানিকটা ফেনার মতো। প্রাথমিকভাবে মনে হতে পারে এটি কোনও রাসায়নিকের ফেনা। কিন্তু নিক্ষিপ্ত হওয়ার পরেই ফেনা পরিণত হয় কঠিন পদার্থে। আসলে দুটি তরল দিয়ে তৈরি এই ফেনা। রাখা থাকে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। লোহার প্রতিবন্ধক দিয়ে প্যাকেটের মধ্যে আলাদা করে রাখা হয় তরল দুটি। নিক্ষিপ্ত হওয়ার পর ঘটে বিস্ফোরণ। তখনই প্লাস্টিকের প্যাকেট ছিন্ন করে মিশে যায় তরল দুটি। তৈরি হয় ফোম। দ্রুত ছড়িয়ে পড়ে এই ফোম। বাতাসের সংস্পর্শে এসে জমাটও বাঁধতে থাকে দ্রুত। তার জেরে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গ কিংবা গুহামুখ।

    রাসায়নিক গ্রেনেডের পরীক্ষা

    গাজা স্ট্রিপে হামাসের (Israel Hamas War) তৈরি সুড়ঙ্গের মুখ এই স্পঞ্জ বোমা দিয়েই অবরুদ্ধ করে দিতে চাইছে ইজরায়েল। সুড়ঙ্গের মুখ বন্ধ করতে রাসায়নিক গ্রেনেডের পরীক্ষাও করছে ইজরায়েল। এই জাতীয় গ্রেনেডে কোনও বিস্ফোরক নেই। তবে সুড়ঙ্গ কিংবা গুহামুখ বন্ধ করতে ব্যবহার করা হয় এই ধরনের বোমা। বছর দুই আগেও গাজা স্ট্রিপ সীমান্তে থাকা কিছু সুড়ঙ্গমুখ বন্ধ করতে পরীক্ষামূলকভাবে এই জাতীয় গ্রেনেড ব্যবহার করেছিল ইজরায়েল।

    আরও পড়ুুন: আগেই ইডিকে তোপ! পুর-নিয়োগ দুর্নীতিতে বালুকে দেখে কি আতঙ্কিত সুজিত?

    ইজরায়েলকে পরাস্ত করতে নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে গাজায় এই সুড়ঙ্গ তৈরির ছক কষে হামাস। ২০০৫ সালে যখন ইজরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং তার পরের বছর নির্বাচনে জয়ী হয় হামাস, তার পরেই শুরু হয় সুড়ঙ্গ তৈরির কাজ। এই সুড়ঙ্গগুলিতে রয়েছে বাঙ্কার, স্টোরেজ এবং নানা ধরনের ফাঁদ। সূত্রের খবর, কয়েকশো কিলোমিটার জুড়ে রয়েছে এই সুড়ঙ্গ (Israel Hamas War)। গভীরতা ৮০ মিটারের কাছাকাছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসের (Israel Hamas Conflict) সন্ত্রাস দমনে প্রথমবার ‘আয়রন স্টিং (Iron Sting)’ ব্যবহার করল ইজরায়েল। রবিবার ইজরায়েলি (Israel) বায়ুসেনা  গাজা আক্রমণে এই আধুনিক কৌশল ব্যবহার করে। ররবিবার রাতভর ইজরায়েলি সেনার (IDF) বোমাবর্ষণে হামাসের দুটো শক্ত ঘাঁটি ধ্বংস হয়েছে ।

    আয়রন স্টিং কী

    আয়রন স্টিং হল ১২০ এমএম নির্দিষ্ট নিশানাকে তাক করা এক ধরনের শক্তিশালী মর্টার। এই অস্ত্রের প্রযুক্তিগত উন্নতি করেছে এলবিট সিস্টেম অফ ইজরায়েল (Israel Hamas Conflict) । এই সংস্থাটি আন্তর্জাতিক অস্ত্র গবেষণা কেন্দ্র। বিশ্বের প্রায় সব দেশেই এরা অস্ত্র সরবরাহ করে। ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের দাবি, আয়রন স্টিং অত্যন্ত নিখুঁত এবং অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাদের আরও দাবি, আয়রন স্টিংই হামাসের সঙ্গে খেলা বদলে দিতে পারে। ইজরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সোমবার ভোরে লেবাননের দুটি হেজবুল্লা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ওখান থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার ছক কষা চলছিল।

    অপারেশন অজয়

    ‘অপারেশন অজয়’-এর অধীনে ষষ্ঠ বিমান ১৪৩ জনকে নিয়ে ইতিমধ্যেই দিল্লি ফিরেছে। ইজরায়েলের (Israel Hamas Conflict) তেল আভিভ থেকে ‘অপারেশন অজয়’-এর অধীনে  ষষ্ঠ বিমান দুই নেপালিসহ ১৪৩ জনকে নিয়ে দিল্লি পৌঁছেছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর দেশে ফিরে যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে ১২ অক্টোবর অপারেশন অজয় ​​চালু করা হয়।

    আরও পড়ুন: নিম্নচাপের কালো মেঘ! বৃষ্টি নামল, দশমীতে ভাসবে কলকাতা?

    আমেরিকা-ইজরায়েল সাহায্য

    ত্রাণসামগ্রী সহ ট্রাকের একটি কনভয়  রবিবার গভীর রাতে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। যদিও তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য উল্লেখ করে রাষ্ট্রসংঘের তরফে মার্টিন গ্রিফিথস বলেছেন, “এই ছোট সাহায্যই আমাদের কাছে ভবিষ্যৎ আশার একটি ঝলক”। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার ফোনে ফের কথা বলেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “আমরা কার্যকরভাবে আমাদের জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।” ইরান বা হিজবুল্লাহকে সংঘাতে যোগদান থেকে বিরত রাখতে পেন্টাগন ইতিমধ্যে দুটি বিমানবাহী রণতরী এবং প্রায় ২০০০ নৈবাহিনীর সেনাকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share