Tag: Gold Medal

Gold Medal

  • Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: মরুশহরে নীরজ ঝড়। শুক্রবার রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। চলতি মরসুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই নীরজের লক্ষ্য। যদিও এবারও সেই লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি। 

    ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন

    ভারতীয় তারকাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়ে নীরজ চোপড়া আবার দেশের মুখ উজ্জ্বল করেছে। দেশকে নতুন ভাবে সম্মানিত করেছে। নীরজই হল আদর্শ চ্যাম্পিয়ন, যে সমস্ত ধরনের পরিস্থিতিতে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশকে পদক উপহার দেয়। চ্যাম্পিয়নকে অনেক, অনেক অভিনন্দন।’’

    সাড়া জাগিয়ে সোনা

    এশিয়ান গেমসের আগে এই ডায়মন্ড লিগকেই পাখির চোখ করেছিলেন ভারতীয় তারকা। গত বছর প্রথম ভারতীয় হিসেবে এই মঞ্চে পদক জয় করা নীরজ শুক্রবার তাঁর নতুন অভিযান শুরু করেন সাড়া জাগিয়েই। সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথম বারেই তিনি জ্যাভলিন ছোড়েন ৮৮.৬৭ মিটার। নীরজ বলেছেন, ‘‘এমন একটা সাফল্য পেয়ে আনন্দিত। তবে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে অবশ্যই লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যাবে।’’ মোট ছ’বার এ দিন জ্যাভলিন ছোড়েন নীরজ। বাকি পাঁচটি ক্ষেত্রে তিনি যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার এবং ৮৬.৫২ মিটার জ্যাভলিন ছোড়েন। তাঁর চার নম্বর জ্যাভলিন ফাউল হয়েছিল। 

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    ভারতের প্রতিনিধিত্ব করা গর্বের

    দোহা পর্বে জিতে নীরজ বলেন, ‘প্রতিটা অ্যাথলিটের জন্যই এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল। শেষ অবধি জিততে পেরে ভালো লাগছে। মরসুমের শুরুটা ভালো হল, এটুকু বলতে পারি। পরবর্তী যে টুর্নামেন্টেই নামি, লক্ষ্য থাকবে প্রথম হওয়া। পুরো মরসুমে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পরের ইভেন্টে আরও ভালো থ্রো করার জন্যই পরিশ্রম করে যাব।’ নীরজকে সমর্থন করতে এ দিন গ্যালারিতে ছিলেন অনেক ভারতীয় দর্শক। তা নিয়ে তিনি বলেছেন, ‘‘অনেক মানুষ আজ আমাকে সমর্থন করতে স্টেডিয়ামে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমিও তৃপ্তি অনুভব করছি। বিশেষ করে, ভারতের মতো দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলে প্রত্যাশার চাপ অনেকটাই বেড়ে যায়। আশা করি, ভবিষ্যতে ভারত থেকে আরও অনেক নতুন প্রতিভা ডায়মন্ড লিগে নিজেদের দক্ষতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Badminton Championships: সোনার ছেলে সাত্ত্বিক-চিরাগ! ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত

    Asian Badminton Championships: সোনার ছেলে সাত্ত্বিক-চিরাগ! ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস তৈরি করলেন সাত্ত্বিকসাইরাজ রনকিকেড্ডি এবং চিরাগ শেট্টির (Satwiksairaj Rankireddy And Chirag Shetty) জুটি। ৫৮ বছরের খরা কাটাল। ভারতীয়দের মধ্যে দীনেশ খান্নার পরে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে দ্বিতীয় সোনা এল সাত্ত্বিক-চিরাগের হাত ধরে। দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ সোনা জিতলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Championships)। এর আগে পুরুষদের ডাবলসে এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়দের সেরা ফল ছিল ১৯৭১ সালে দীপু ঘোষ এবং রামন ঘোষের ব্রোঞ্জ পদক জয়। দীনেশ খান্না ১৯৬৫ সালে লখনউয়ে এশিয়া চ্যাম্পিয়নশিপে সিঙ্গলসে সোনা জিতেছিলেন।

    সোনালি অধ্যায়

    রবিবার যখন আইপিএলে বুঁদ ভারতবাসী, তখন দুবাইয়ে ‘সোনালি’ ইতিহাস লিখে ফেললেন ভারতের গর্ব সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। অন্ধ্রপ্রদেশের অমলাপুরমের ছেলে সাত্ত্বিকের বয়স ২২ এবং মুম্বইয়ের চিরাগের বয়স ২৫। ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী সাত্ত্বিকরা অনবদ্য ভাবে ঘুরে দাঁড়ান এ দিনের ফাইনালে। মালয়েশিয়ার ওং ইউ সিন এবং তেও ই-এর বিরুদ্ধে তাঁরা প্রথম গেমে হারেন। সেখান থেকে হাড্ডাহাড্ডি লড়ে তাঁরা ম্যাচ জিতে নেন ১৬-২১, ২১-১৭, ২১-১৯ ফলে। জয়ের পরে উচ্ছ্বসিত সাত্ত্বিক বলেছেন, ‘‘বিশ্বাসই করতে পারছিলাম না প্রথমে আমরাই নতুন এশীয়া চ্যাম্পিয়ন। দেশকে আরও সাফল্য এনে দিতে চাই।’’ ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁদের ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

    আরও পড়ুন: এশীয়-মঞ্চে সোনা জয় নদিয়ার ষোড়শী রেজওয়ানা মল্লিক হিনার

    দুরন্ত প্রত্যাবর্তন

    তবে ইতিহাস সৃষ্টি করা ভারতীয় এই জুটির শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম গেমে সাত্ত্বিক-চিরাগ খুব বেশি কিছু করতে পারেনি। ১৬-২১ ব্যবধানে হারে। ওপেনিং গেম হেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। দ্বিতীয় গেমেও মালয়েশিয়ান জুটি ১৩-৭ এগিয়ে যায়। তারপরেই প্রত্যাখাত শুরু করে ভারতীয় জুটি। দুবাইয়ের আল নাসের ক্লাবের শেখ রশিদ বিন হামদান ইন্ডোর হলে, (Sheikh Rashid Bin Hamdan Indoor Hall, Al Nasr Club) তিন ঘণ্টার লড়াইয়ে সাত্ত্বিকসাইরাজ-চিরাগরা জিতলেন ১৬-২১, ২১-১৭ ও ২১-১৯ ব্যবধানে। চলতি বছর এটাই এই ভারতীয় জুটির প্রথম বড় খেতাব। গতবছর কমনওয়েলথে সোনার সঙ্গেই সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জিতেছিলেন ঐতিহাসিক থমাস কাপ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nikhat Zareen: সোনার মেয়ে জারিনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

    Nikhat Zareen: সোনার মেয়ে জারিনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের নিখাত জারিন। বৃহস্পতিবার আয়োজিত ফাইনাল ম্যাচে থাইল্যান্ডের জিটপং জুটামাসকে (Jitpong Jutamas)৫-০ ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন নিখাত জারিন (Nikhat Zareen)। এই টুর্নামেন্টে ৫২ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন নিখাত। আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সোনাজয়ের জন্য নিখাতকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

    [tw]


    [/tw]

    ইস্তানবুলে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আসরে দেশকে পদক এনে দেওয়ার জন্য নিখাতকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এদিন ট্যুইট বার্তায় মোদি বলেন,’নিখাতের জন্য দেশবাসী গর্বিত। তাঁর জীবনে আরও সাফল্য আসুক।’ এই আসরেই ৫৭ কেজি বিভাগে মনীষা মোন এবং ৬৩ কেজি বিভাগে পরভিন হুডা ব্রোঞ্জ পেয়েছেন। তাঁদেরকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    অভিষেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন নিখাত। তেলেঙ্গানার মেয়ে তিনি। ব্রাজিলের ক্যারোলিন ডে আল্মিডাকে উড়িয়ে ফাইনালে উঠেছিলেন ২৫ বছরের ভারতীয় কন্যা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের জিটপং। চূড়ান্ত লড়াইয়ে নিখাতের সামনে দাঁড়াতেই পারেননি তাঁর প্রতিপক্ষ। ৫-০ ফলে জেতেন নিখাত। গোটা লড়াই চলাকালীন নিখাত জারিনের কর্তৃত্ব ছিল একেবারে চোখে পড়ার মতো। বিপক্ষ বক্সারকে ডানহাতে জ্যাব করে তিনি প্রথম বাউট শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। 

    [tw]


    [/tw][tw]


    [/tw]

    বিগত কয়েক বছর ধরেই নিখাতের পারফরম্যান্স নজরকাড়া। ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। নিখাত ভারতের পঞ্চম মহিলা বক্সার যিনি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করলেন। বক্সিং কিংবদন্তী মেরি কম এই চ্যাম্পিয়নশিপ ৬বার জয় করে রেকর্ড কায়েম করেছেন। মেরি কম ছাড়াও সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি সোনার পদক জয় করেন। 

    পেশায় ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসার নিখাতকে হারিয়ে টোকিও ওলিম্পিকসের টিকিট অর্জন করেছিলেন মেরি কম। হারলেও সেই বাউটে প্রশংসা কুড়িয়েছিলেন নিখাত। বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আঙিনায় সোনা জয় নিখাতকে কয়েক কদম এগিয়ে দিল।  এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক। সেখানে সাফল্য পেলেই নিখাতের বৃত্ত সম্পন্ন হবে।

     

LinkedIn
Share