Tag: government

government

  • SECL: ভারত সরকারের উদ্যোগে ছত্তিসগড়ের কয়লাখনি এখন এশিয়ার সর্ববৃহৎ!

    SECL: ভারত সরকারের উদ্যোগে ছত্তিসগড়ের কয়লাখনি এখন এশিয়ার সর্ববৃহৎ!

    মাধ্যম নিউজ ডেস্ক: গোয়েভারা মেগা প্রকল্পের আওতায় ছত্তিসগড়ের সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড (SECL) বছরে প্রায় ৫০ মিলিয়ন টন কয়লা উত্তোলন করে এশিয়ার সর্ববৃহৎ কয়লাখনি হিসাবে মাইল ফলক ছুঁয়ে ফেলল। সরকারি এই প্রকল্পে আগামী বছরে ৭০ মিলিয়ন টন কয়লা উত্তোলনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। একে ভারতের কয়লা মন্ত্রকের বিরাট সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিলাসপুরে কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের সেক্রেটারি, ছত্তিসগড় রাজ্য সরকারের প্রতিনিধি এবং ভারতীয় রেলের মধ্যে বিশেষ সমন্বয় বৈঠক হয় শনিবার। সেখানে এই প্রকল্পের কাজ আগামী দিনে সুষ্ঠু ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 

    কয়লা উত্তোলনে বেঁধে দেওয়া হল সময়সীমা 

    দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যনেজার অলোক কুমার এবং সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ডের সিডিএম প্রেম সাগর মিশ্রের সঙ্গে কয়লা মন্ত্রকের সেক্রেটারির ওই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ডের (SECL) কেন্দ্রীয় কার্যালয়ে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক সম্পদকে কীভাবে খননকার্যের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা যায়, সেই বিষয়েই বিস্তৃত আলোচনা করা হয় বৈঠকে। কয়লা উৎপাদনে পরিবেশ, বন ও ভূমি দফতরের বিশেষ ছাড়পত্রের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ছত্তিসগড়ে কয়লাখনির মেগা প্রকল্প সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ড অঞ্চলের মধ্যে থাকা গেভেরা, দিপকা এবং কুশমুণ্ডার মানুষের পুনর্বাসন ও বিশেষ আর্থিক সাহায্যের বিষয়টিও বৈঠকে উঠে আসে বলে জানা যায়। কোল সেক্রেটারি কয়লাখনির কাজকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে রাজ্য সরকার এবং প্রকল্পের সঙ্গে যুক্ত সকল অংশগ্রহণকারীকে সময়সীমা নির্ধারণ করে দেন।

    জোর ভারতীয় রেলের সঙ্গে সমন্বয়ে

    কোল সেক্রেটারি দক্ষিণ পূর্ব রেল, পূর্ব রেল এবং পূর্ব-পশ্চিম রেলের সঙ্গে সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ডের ( SECL) বিশেষ সহযোগিতা ও সমন্বয়ের উপর জোর দেন। রেল লাইনের সুবিধা অনুসারে কোরবা, মাণ্ড-রায়গড় কয়লা অঞ্চল থেকে খনি সরিয়ে নেওয়ার কথাবার্তাও হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনা বৃহত্তর কয়লাখনির খননকার্য এবং উত্তোলনের ক্ষেত্রে দারুণ আশা ব্যঞ্জক। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Special Leave: বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এই শর্ত মানলেই ৪২টি বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা

    Special Leave: বড় সিদ্ধান্ত কেন্দ্রের! এই শর্ত মানলেই ৪২টি বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অঙ্গদান মহতদান’! এই প্রবাদকে স্বার্থক করতে এবার নানান উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় কর্মচারীরা এখন অঙ্গ দান করার পরে ৪২ দিনের বিশেষ সাধারণ ছুটি (Special Casual Leave) পাবেন। সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র নতুন ছুটির নীতিমালা তৈরি করেছে। এর আওতায় এখন কেন্দ্রীয় কর্মীরা আগের থেকে বেশি ছুটি পাবেন। নতুন নিয়মটি ২৫ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হয়েছে।

    অঙ্গদানের জন্য বিশেষ ছুটি

    কেন্দ্রের মতে, অঙ্গ হল জাতীয় সম্পদ, একে নষ্ট করা উচিত নয়। অঙ্গদান করা হল উদারতার পরিচয় দেওয়া। অঙ্গদানের মাধ্যমে সমাজে সমানাধিকার তৈরি হয়। এটা এক অত্যন্ত নৈতিক কাজ। অঙ্গদান করে এক শেষ হতে চলা জীবনকে নতুন শুরু দেওয়া যায়। অঙ্গদানকে উৎসাহ জোগাতে জাতীয় অঙ্গদান প্রতিস্থাপন প্রকল্পের আওতায় নতুন নিয়ম, বিধি ও প্রোটোকল রূপরেখা তৈরি করা হয়েছে। ডিওপিটি (DoPT)-র অফিসিয়াল মেমোরেন্ডাম (OM) এ বলা হয়েছে, যদি কোনও কর্মচারী শরীরের কোনও অংশ দান করেন তবে তাঁকে একটি বড় অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হবে। এর জন্য হাসপাতালে ভর্তির পাশাপাশি সুস্থ হতেও সময় লাগে বেশ কিছুদিন। একজন মানুষকে সাহায্য করার জন্য এই কাজ একটি মহান উদ্যোগ। কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে অঙ্গদান প্রচারের উদ্দেশ্যে, এবার থেকে অঙ্গদান করার পর যে কোনও কর্মচারীকে সর্বোচ্চ ৪২ দিনের বিশেষ ছুটি (Special Casual Leave) দেওয়া হবে। এ জন্য নিয়মও নির্ধারণ করা হয়েছে। 

    আরও পড়ুুন: অনুব্রত কন্যা সুকন্যাকে তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

    ছুটির নিয়ম

    বর্তমান নিয়মে, একটি ক্যালেন্ডার বছরে ক্যাজুয়াল ছুটি হিসাবে সর্বাধিক ৩০ দিনের ছুটি মঞ্জুর করা হয়। নয়া নিয়ম সিসিএস (লিভ)-এর অধীনে সমস্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে না। নির্বাচিত কর্মীদের উপর এই নিয়ম কার্যকর করা হচ্ছে। বলা হচ্ছে ছুটি সংক্রান্ত নতুন নিয়ম, রেলের কর্মচারী, অল ইন্ডিয়া সার্ভিসের কর্মচারীদের জন্য এখনই প্রযোজ্য নয়। সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাতার অঙ্গ অপসারণের জন্য, অস্ত্রোপচারের জন্য এবং তার পরে ফের কর্মক্ষম হওয়ার জন্য ছুটির (Special Casual Leave) সর্বোচ্চ সীমা ৪২ দিন হবে। এর জন্য সরকার কর্তৃক নিবন্ধিত চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে ছুটি দেওয়া হবে। হাসপাতালে ভর্তির এক সপ্তাহ আগে থেকে এই ধরনের ছুটি নেওয়া যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share