Tag: Grih Sampark Abhiyan

  • RSS: দিল্লিতে ২৯ নভেম্বর ‘রাষ্ট্র বন্দনম’ কর্মসূচি, শতবর্ষ উপলক্ষে বড় সমাবেশের আয়োজন সঙ্ঘের

    RSS: দিল্লিতে ২৯ নভেম্বর ‘রাষ্ট্র বন্দনম’ কর্মসূচি, শতবর্ষ উপলক্ষে বড় সমাবেশের আয়োজন সঙ্ঘের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৯ নভেম্বর, রবিবার, দিল্লিতে এক বিরাট কর্মসূচির আয়োজন করতে চলেছে আরএসএস (RSS)। ‘রাষ্ট্র বন্দনম’ নামের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। দিল্লির রোহিণী সেক্টর ২৩-এর ‘সমরসতা স্থলে’ আয়োজিত এই কর্মসূচিতে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার স্বয়ংসেবক সঙ্ঘের পোশাক পরে অংশ নেবেন বলে আশা (Mohan Bhagwat) করা হচ্ছে।

    ‘রাষ্ট্র বন্দনম’ অনুষ্ঠানে থাকবেন যাঁরা (RSS)

    অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত থাকবেন সঙ্ঘের পোশাক পরা স্বয়ংসেবকরাও। শারীরিক কসরতের প্রদর্শন এবং সঙ্ঘের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পরিবেশনাও কর্মসূচির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে খবর।

    আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ২০২৫ সালে সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের ধারাবাহিক বক্তৃতার মাধ্যমে শতবর্ষ উদযাপনের সূচনা হয়। এরপর দেশজুড়ে গৃহসম্পর্ক অভিযান, হিন্দু সম্মেলন, সদ্ভাব বৈঠক, যুব সম্মেলন, বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় স্তরে বিজয়া দশমীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এই কর্মসূচিগুলির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সমাজকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের উদ্যোগ নেয় সঙ্ঘ। তাঁদের অনেকেই দিল্লির ‘রাষ্ট্র বন্দনম’ অনুষ্ঠানেও অংশ নেবেন। সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে (RSS)।

    সঙ্ঘের অন্যতম লক্ষ্য

    সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং পারস্পরিক আলোচনা ও সহযোগিতা বাড়ানো সঙ্ঘের দীর্ঘদিনের কর্মসূচির অন্যতম লক্ষ্য। ব্যক্তির চরিত্র গঠনের মধ্যে দিয়ে দেশ গঠনের ভাবনাকে সামনে রেখে শতবর্ষে প্রবেশ করেছে সংগঠনটি। ব্যক্তি, পরিবার এবং শাখার মাধ্যমে সামাজিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে বিভিন্ন মানুষের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর চেষ্টা চলছে (Mohan Bhagwat)।

    জাতীয় রাজধানীতে আয়োজিত এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনুষ্ঠানে ভাগবত সঙ্ঘের ভবিষ্যৎ কর্মপন্থা, সামাজিক অংশগ্রহণ, সংগঠনের বিস্তার, আগামী দিনের পরিকল্পনা এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখবেন। বিশ্বমঞ্চে ভারতের ভূমিকা আরও শক্তিশালী করার ক্ষেত্রে স্বয়ংসেবক এবং সমাজের প্রস্তুতি নিয়েও তাঁর বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন উপস্থিত ব্যক্তিরা (RSS)।

     

LinkedIn
Share