Tag: Healthcare Infrastructure

  • JP Nadda: ২০২৯ সালের মধ্যে দেশে আরও ৭৫ হাজার চিকিৎসকের আসন তৈরির লক্ষ্য, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

    JP Nadda: ২০২৯ সালের মধ্যে দেশে আরও ৭৫ হাজার চিকিৎসকের আসন তৈরির লক্ষ্য, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে মেডিক্যাল শিক্ষার পরিসর আরও বাড়ানোর লক্ষ্যে ২০২৯ সালের মধ্যে ৭৫ হাজার অতিরিক্ত আসন তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। মেডিক্যাল শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান বজায় রাখার উপরও জোর দিয়েছে সরকার। চিকিৎসক (Medical Seats) হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর বিপুল সংখ্যক পড়ুয়া প্রবেশিকা পরীক্ষায় বসেন। কিন্তু স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসনসংখ্যা সীমিত থাকায় তাঁদের মধ্যে প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে নতুন আসন তৈরির সরকারি উদ্যোগ মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

    অষ্টম সমাবর্তন অনুষ্ঠান (JP Nadda)

    বুধবার নয়াদিল্লিতে বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ এবং সফদরজং হাসপাতালের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই পরিকল্পনার কথা জানান নাড্ডা। তাঁর বক্তব্য, মেডিক্যাল শিক্ষার পরিকাঠামো সম্প্রসারণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে আসন বাড়ানোর প্রক্রিয়ায় শিক্ষার মান এবং প্রতিষ্ঠানের গুণগত উৎকর্ষের সঙ্গে কোনও আপস করা হবে না।

    গত এক দশকে দেশের মেডিক্যাল শিক্ষার পরিকাঠামোয় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ৩৮৭ থেকে বেড়ে ৮৬৩ হয়েছে। একই সঙ্গে সর্বভারতীয় মেডিক্যাসল সায়েন্স প্রতিষ্ঠানগুলির সংখ্যাও বিংশ শতাব্দীর শেষভাগে মাত্র একটি থেকে বেড়ে বর্তমানে ২৩ হয়েছে।

    স্নাতক স্তরে চিকিৎসাশিক্ষার আসনসংখ্যা আগে প্রায় ৫১ হাজার ছিল। বর্তমানে তা বেড়ে ১ লক্ষ ৪৩ হাজারে পৌঁছেছে। অন্যদিকে, স্নাতকোত্তর স্তরে আসনসংখ্যা ৩১ হাজার থেকে বেড়ে প্রায় ৯১ হাজার হয়েছে। এই সম্প্রসারণের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৯ সালের মধ্যে আরও ৭৫ হাজার আসন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিকিৎসাশিক্ষার সুযোগ সম্প্রসারণের ঘোষণার কথাও এদিন উল্লেখ করেন নাড্ডা (JP Nadda)।

    শিক্ষার মান বজায় রাখাই বড় চ্যালেঞ্জ

    মেডিক্যাল এডুকেশনে আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান বজায় রাখাও সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন আসন তৈরির ক্ষেত্রে শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক মানদণ্ড যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

    ২০২৫ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা অতিরিক্ত চিকিৎসাশিক্ষার আসন তৈরির জন্য আর্থিক সহায়তা প্রকল্প অনুমোদন করেছিল। এই প্রকল্পে প্রতিটি নতুন স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষার আসনের জন্য দেড় কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ১০ হাজার অতিরিক্ত আসন তৈরির লক্ষ্যে প্রকল্পটির জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ ও সফদরজং হাসপাতালের সমাবর্তন অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের রজতজয়ন্তী বর্ষে অনুষ্ঠিত হয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৬ সালে ২৫ বছর পূর্ণ করেছে (Medical Seats)।

    সমাবর্তন অনুষ্ঠানে মোট ৪২৩ জন পড়ুয়ার হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে ২৬৫ জন স্নাতকোত্তর ও বিশেষজ্ঞ চিকিৎসাশিক্ষার পড়ুয়া এবং ১৫৮ জন স্নাতক স্তরের পড়ুয়া ছিলেন। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৬ জন পড়ুয়াকে পদক দেওয়া হয়। তাঁদের মধ্যে ২৯ জন স্নাতকোত্তর ও বিশেষজ্ঞ স্তরের (JP Nadda) এবং ১৭ জন স্নাতক স্তরের পড়ুয়া।

     

LinkedIn
Share