Tag: Heavy Rainfall

Heavy Rainfall

  • Severe Cyclonic Storm: অন্ধ্র নয়, পুরীর কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

    Severe Cyclonic Storm: অন্ধ্র নয়, পুরীর কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্ভাব্য ল্যান্ডফলের জায়গা বদলেছে ঘূর্ণিঝড়ের। অন্ধ্রপ্রদেশের উপকূলের বদলে ওড়িশার পুরীর কাছেই আছড়ে পড়তে পারে তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। বুধবার দুপুরে প্রকাশিত নতুন আবহাওয়া বুলেটিনে এমনই (Severe Cyclonic Storm) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর আগে ঘূর্ণিঝড়টির নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা জানিয়েছিলেন (West Bengal) আবহবিদেরা।

    দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘অ্যাকভান’। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় সাত কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। তার গতিপথ উত্তর-উত্তর পশ্চিম দিকে। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

    ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি(Severe Cyclonic Storm)

    আগামী দু’দিন ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শুক্রবার, ২০ নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার উপকূল দিয়ে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি কমবে ঘূর্ণিঝড়টির। শনিবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

    ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় বৃহস্পতিবার বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    অতিভারী বৃষ্টির পূর্বাভাস

    শুক্রবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ওই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Severe Cyclonic Storm) সম্ভাবনা রয়েছে। শনিবার পুরুলিয়ার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস। এরপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

    ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ২০ নভেম্বর পর্যন্ত মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের জন্য (West Bengal) লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে আপাতত পড়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে (Severe Cyclonic Storm) জানিয়েছে আবহাওয়া দফতর।

     

  • Assam Floods: অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, বানের জলে ভাসল হাজার হাজার পশু, জলমগ্ন ৫৫১ গ্রাম

    Assam Floods: অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, বানের জলে ভাসল হাজার হাজার পশু, জলমগ্ন ৫৫১ গ্রাম

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮-এ পৌঁছল।  বুধবার শিবসাগর ও গোলাঘাট জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে রাজ্যের সাতটি জেলায় এখনও পর্যন্ত বন্যায় (Assam Floods) ক্ষতিগ্রস্ত তিন লাখেরও বেশি মানুষ। সর্বশেষ সরকারি বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে (Rain Alert)। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন করে মৃতদের মধ্যে দু’জন শিবসাগরের এবং একজন গোলাঘাটের বাসিন্দা। এর ফলে চলতি বছরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। সরকারি হিসাব অনুযায়ী, শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, বিশ্বনাথ এবং কামরূপ মহানগর—এই সাত জেলায় মোট ৩,০০,০৩১ জন এখনও বন্যার কবলে রয়েছেন।

    বন্যার কবলে (Assam Floods)

    বন্যার জলে এখনও ২১টি রাজস্ব চক্র এবং ৫৫১টি গ্রাম ক্ষতিগ্রস্ত। ২১,৫২৩.০৮ হেক্টর কৃষিজমি জলের তলায়। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি মানুষ চরাইদেও জেলায়—১,৩৭,৫৬১ জন। এরপর রয়েছে শিবসাগর, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮৪,৬০০, এবং যোরহাটে ৪৯,৯১১ জন। মঙ্গলবার ছ’টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ৩.৩২ লাখ। ফলে বুধবার আরও একটি জেলা বন্যার কবলে এলেও, সামগ্রিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘরছাড়া ১৬,৫০০-রও বেশি মানুষ ৭১টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। আরও ৭২,০০০-এরও বেশি মানুষকে ৩০টি ত্রাণ বিতরণকেন্দ্রের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা ও পশুচিকিৎসা দল এবং একাধিক উদ্ধারকারী সংস্থা ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বন্যায় বাঁধ, রাস্তা, বাড়িঘর, স্কুল-সহ বিভিন্ন পরিকাঠামো এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে, ১১,০০০-এরও বেশি পশু বন্যার জলে ভেসে গিয়েছে, আরও প্রায় ১৭,০০০ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর জল উপচে পড়ার পাশাপাশি কামরূপ মহানগর জেলায়ও বন্যা অব্যাহত রয়েছে। সরকারি বুলেটিন অনুযায়ী, কামরূপ মহানগরের তিনটি রাজস্ব চক্র এবং ১০টি এলাকা বা ওয়ার্ড এখনও ক্ষতিগ্রস্ত। এর মধ্যে রয়েছে পদুমবাড়ি, বোরাগাঁও, এক্সেলকেয়ার হাসপাতাল এলাকা, লাচিত নগর, চিড়িয়াখানা রোড, রুক্মিণীগাঁও, অনিল নগর, নবীন নগর, সাতগাঁও, বেহারবাড়ি, হাতিগাঁও, ওয়্যারলেস, জোরাবাট এবং জুবিন ক্ষেত্রের কাছে কামারকুচি। তবে সরকারি বুলেটিনে বলা হয়েছে, বন্যার কারণে শহরে কোনও জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তার পরিসংখ্যান মেলেনি।

    হিমন্ত-অমিত কথা

    বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলে বন্যা (Assam Floods) পরিস্থিতি এবং ত্রাণকার্যের বিষয়ে আলোচনা করেন। সাত দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দু’জনের মধ্যে কথা হল। এর আগে ২৩ জুলাই শাহ অসমের পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন। কথোপকথনের পরে মুখ্যমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের সব সংস্থা ও সম্পদ অসমের প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। বিজেপি কর্মীদের সংগ্রহ করা ত্রাণসামগ্রী পাঠানোর কর্মসূচির সূচনা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ২১ জুলাইয়ের পর ভারী বৃষ্টি হয়নি এবং বন্যার জলও কমেছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা এখনও অত্যন্ত গুরুতর। তিনি বলেন, “বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক যে বহু মানুষ এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না। কারও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার বাড়ি কাদা ও পলিতে ভরে গিয়েছে। নাগাল্যান্ডের পাহাড় থেকে নেমে আসা কাদার কারণে কয়েকটি জায়গায় রাস্তা এখনও বন্ধ রয়েছে।” মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে বন্যাকবলিত পরিবারগুলির দুর্ভোগ কমানোই সরকারের প্রধান অগ্রাধিকার। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা নাকচ করে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার—উভয়েই এই সঙ্কট মোকাবিলায় সক্ষম। সারা দেশ থেকে অসমের জন্য অনুদান আসছে বলেও জানান তিনি। অনুদান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

    বন্যাকবলিতদের ঋণে বিশেষ সাহায্য

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নির্দেশে বৃহস্পতিবার অসমে কাজ করা (Rain Alert) সমস্ত ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। বন্যাকবলিত নাগরিকদের নেওয়া ঋণের ক্ষেত্রে বিশেষ সহায়তার ব্যবস্থা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। ২৮ ও ২৯ জুলাই পূর্বাঞ্চলে দু’দিনের সফরের সময় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠও অসমের বন্যায় ত্রাণকার্য পর্যালোচনা করেন (Assam Floods)। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেনাপ্রধান উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে চলা কর্মকাণ্ড পর্যালোচনা করেন। দাও ডিভিশন ও স্পিয়ারহেড ডিভিশন-সহ বিভিন্ন সেনা গঠনের প্রস্তুতি পর্যালোচনার সময় তাঁকে বন্যা ত্রাণকাজের বিষয়েও অবহিত করা হয়। সঙ্কটের সময়ে অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাদের প্রশংসাও করেন তিনি। ওই সফরে জেনারেল শেঠ অসম রাইফেলসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করেন। তিনি ওই অঞ্চলে মোতায়েন থাকা সেনাদের সঙ্গে কথা বলেন এবং ইম্ফলে ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

    ভারী বৃষ্টির পূর্বাভাস

    এদিকে, বন্যার জল কমতে শুরু করলেও, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তিনসুকিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। নাগাল্যান্ডের মন, মোককচুং এবং ওখা জেলায়ও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। এর প্রভাব অসমের পার্শ্ববর্তী চরাইদেও, শিবসাগর, যোরহাট এবং গোলাঘাট জেলায় পড়তে পারে (Rain Alert)। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে বৃষ্টি হলে জল জমে থাকা ও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পাশাপাশি হড়পা বান, যান চলাচলে ধীরগতি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয়ভাবে ভূমিধসের আশঙ্কাও রয়েছে (Assam Floods)। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, সব জেলার প্রশাসন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা সতর্ক রয়েছে। বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

     

  • Weather Update: ১০ হাজার কিলোমিটার বিস্তৃত বৃষ্টির মেঘ! ভারত সহ এশিয়া জুড়ে বাম্পার বর্ষার পূর্বাভাস

    Weather Update: ১০ হাজার কিলোমিটার বিস্তৃত বৃষ্টির মেঘ! ভারত সহ এশিয়া জুড়ে বাম্পার বর্ষার পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষা যেন এবার নতুন রূপে ধরা দিল মহাকাশ থেকে। বঙ্গোপসাগর থেকে আরব সাগর, আর সেখান থেকে সোজা উত্তর ভারত পেরিয়ে সুদূর দক্ষিণ কোরিয়া- আকাশ জুড়ে যেন মেঘের এক সুবিশাল মহাসড়ক (Rain Cloud Band)! সম্প্রতি উপগ্রহ চিত্রে (Satellite Image) এমনই এক বিরল ও অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্য সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, উত্তর ভারত থেকে শুরু করে হিমালয় পর্বতমালা, চিন এবং জাপান পার হয়ে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এক প্রকাণ্ড মেঘের বলয় (Rain Cloud Band)। দৈর্ঘ্য প্রায় ৭,০০০ থেকে ১০,০০০ কিলোমিটার। আবহাওয়ার এই বিশেষ অবস্থাকে বলা হয় ‘মনসুন কনভারজেন্স জোন’ (Monsoon Convergence Zone)। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর এই তাণ্ডব আসলে এশিয়া জুড়ে বাম্পার বর্ষারই এক বড়সড় সংকেত।

    কীভাবে তৈরি হলো এই মেঘের সাগর?

    আবহাওয়াবিদদের মতে, ভারত মহাসাগর থেকে উঠে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস এশিয়ার অন্যান্য অঞ্চলের আবহাওয়া ব্যবস্থার সঙ্গে মুখোমুখি ধাক্কা খেতেই এই কাণ্ড! বায়ুমণ্ডলে বাতাসের প্রবল মেলবন্ধনের কারণে জলীয় বাষ্প দ্রুত উপরে উঠে ঠান্ডা হয়ে জমাট বাঁধছে। আর তাতেই উত্তর ভারত, মধ্য ভারত, হিমালয় অঞ্চল, চিন হয়ে একেবারে পশ্চিম প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দক্ষিণ কোরিয়া পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে বৃষ্টিবাহী ঘন মেঘের এক অবিচ্ছিন্ন করিডোর (Rain Cloud Band)।

    খরা কেটে বন্যার মেঘ! 

    এই সুবিশাল মেঘের সারণি (Rain Cloud Band) ভারতে যেন আক্ষরিক অর্থেই বর্ষার ‘অন্নপূর্ণা’ রূপ নিয়ে দেখা দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে দেশের একাধিক রাজ্যে বৃষ্টির মারাত্মক ঘাটতি দেখা গিয়েছিল, তা এবার এক ঝটকায় উধাও হওয়ার মুখে! গত ৪৮ ঘণ্টায় দেশজুড়ে গড়ে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৭০% থেকে ১৮০% বেশি বৃষ্টিপাত হয়েছে। এটিই চলতি বর্ষা মরশুমের সবচেয়ে জলীয় এবং আর্দ্রতম সময়। দাবি আবহাওয়া দফতরের।

    কোথায় কোথায় তাণ্ডব? উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি- এনসিআর এবং রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্নের সম্ভাবনা। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া জোড়া নিম্নচাপের টানে ভারতের পূর্ব ও উত্তর-পূর্ব রাজ্যগুলোতেও ঝরছে নাগাড়ে বৃষ্টি (Heavy Rainfall)।

    ধস আর ফ্ল্যাশ ফ্লাডের শঙ্কা! 

    তবে এই বাম্পার বৃষ্টি যেমন স্বস্তি এনেছে, তেমনই পাহাড়ি ও নিচু এলাকাগুলোতে বয়ে এনেছে মারাত্মক আশঙ্কার মেঘ! ইতিমধ্যেই পাহাড়ি অঞ্চলগুলিতে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

    বিপদের মেঘ কোথায় কোথায়? আবহাওয়া দফতরের মতে, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে টানা বর্ষণে নামতে পারে পাহাড়ি ধস (Landslides)। হতে পারে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যা বা ‘ফ্ল্যাশ ফ্লাড’ (Flash Floods)। বিপদসীমার উপর দিয়ে বইতে পারে পাহাড়ি নদীগুলো। উত্তর ভারতের একাধিক বড় শহরের নিচু এলাকাগুলো জলমগ্ন হওয়ার প্রবল আশঙ্কা।

    চাষিদের মুখে হাসি, ভরছে জলাশয়!

    আবহাওয়াবিদরা বলছেন, এই বর্ষা দেশের কৃষির জন্য একপ্রকার বরদান হতে চলেছে। বর্ষার শুরুতে যেসব রাজ্যে বৃষ্টির ঘাটতি ছিল, সেখানে খরিফ মরশুমের (Kharif Crop) চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। এই লাগাতার বর্ষণে জলাশয় ও নদীগুলো যেমন দ্রুত কানায় কানায় পূর্ণ হচ্ছে, তেমনই ধানের চাষসহ অন্যান্য কৃষিকাজে এক অভূতপূর্ব গতি আসবে বলেও মনে করা হচ্ছে।

    শুধু ভারত নয়, জলচক্রে বাঁধা পুরো এশিয়া!

    সাধারণত ভারতের মৌসুমি বায়ুকে কেবল একটি আঞ্চলিক আবহাওয়া বলেই গণ্য করা হয়। কিন্তু মহাকাশ থেকে তোলা ১০,০০০ কিলোমিটার দীর্ঘ এই বিশাল মেঘের ছবি প্রমাণ করে দিল- আরব সাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো এশিয়া মহাদেশের আবহাওয়া আসলে অদৃশ্য এক সুতোয় বাঁধা! আগামী গোটা সপ্তাহ জুড়ে এই মেঘের দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। অর্থাৎ, এশিয়া জুড়ে ব্যাপক বর্ষা এখনই যে থামছে না, তা আর বলার অপেক্ষা থাকে না।

  • Weather Alert: সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, কলকাতায় জারি হলুদ সতর্কতা, উত্তরের আবহাওয়া কেমন?

    Weather Alert: সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, কলকাতায় জারি হলুদ সতর্কতা, উত্তরের আবহাওয়া কেমন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী এক সপ্তাহজুড়ে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার প্রকাশিত আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায়ই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৫ জুলাই হতে পারে সবচেয়ে বেশি বৃষ্টি।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Alert)

    আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ভারতীয় আবহাওয়া দফতরের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানান, নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

    চলতে পারে ভারী বৃষ্টি

    জানা গিয়েছে, ৬ জুলাইও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। এরপর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেওস বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা পুরো পূর্বাভাসের সময়জুড়েই থাকবে। কলকাতার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬ জুলাই থেকে ভারী বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ৭ থেকে ১০ জুলাইয়ের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

     

LinkedIn
Share