Tag: Hezbollah

Hezbollah

  • Pager Blast: লেবাননে একের পর এক পেজার হামলা, বাড়ছে মৃতের সংখ্যা, আহত ৪ হাজার

    Pager Blast: লেবাননে একের পর এক পেজার হামলা, বাড়ছে মৃতের সংখ্যা, আহত ৪ হাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: লেবাননে লাগাতার পেজার বিস্ফোরণে (Pager Blast) মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। আহতের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই। সিরিয়াতেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত হিজবুল্লা (Hezbollah) জঙ্গি সংগঠনকেই নিশানা করে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি। এই হামলার পিছনে ইজরায়েলকেই (Israel) দোষারোপ করেছে হিজবুল্লা। হামলার পরই লেবাননের (Lebanon) সরকার সাধারণ মানুষকে পেজার ফেলে দিতে নির্দেশ দিয়েছে। এছাড়া রেডিও এবং ট্রান্সমিটারও বিস্ফোরিত হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের কোনও যন্ত্রই  আপাতত ব্যবহার করতে বারণ করা হয়েছে। 

    পেজার কী?

    পেজার (Pager Blast) হল যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি ডিভাইস। মোবাইল ফোনের বিকল্প হিসাবে পেজারের ব্যবহার হয়ে থাকে। সাধারণত বিভিন্ন জঙ্গিগোষ্ঠী এই ডিভাইস ব্যবহার করে। লোকেশন ট্র্যাক করা যায় না এই পেজারে। হাতে বা পকেটে করে পেজার নিয়ে ঘোরা যায়। সেই পেজারের মধ্যেই বিস্ফোরক রেখে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর। ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের প্রথম দিকে বহুল ব্যবহার হত পেজারের। পেশাদার লোকজন অফিসের বাইরেও একে অপরকে দ্রুত কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য পেজার ব্যবহার করতেন। জরুরি পরিষেবাগুলিতে চিকিৎসক, নার্সদের কাছে এটি একটি দরকারি ডিভাইস ছিল। মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে পেজারের ব্যবহার কমতে থাকে। আজকাল আর কেউ পেজার ব্যবহার করে না। স্মার্টফোনেই কলিং, মেসেজ  থেকে ইন্টারনেটের যাবতীয় সুবিধা পাওয়া যায়।

    আরও পড়ুন: স্বাধীনতার পর থেকে প্রথমবার! ভারতবাসীর খাদ্যশস্যের খরচে উল্লেখযোগ্য হ্রাস

    কেন হামলা?

    লেবাননে (Lebanon) পর পর পেজার বিস্ফোরণের (Pager Blast) পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলেই দাবি হিজবুল্লার। গাজা উপত্যকায় হামাস ও ইজরায়েলের মধ্যে চলা যুদ্ধে হামাসকে সমর্থন করে হিজবুল্লা। ইজরায়েলের উপরে হামলাও চালিয়েছে এই গোষ্ঠী। তাদের সন্দেহ, বদলা নিতেই এবার পেজার হ্যাক করে লাগাতার বিস্ফোরণ ঘটাচ্ছে ইজরায়েল। দাবি করা হচ্ছে, লেবাননের রাজধানী এবং তার সংলগ্ন এলাকার রাস্তায় পড়ে শয়ে শয়ে মানুষ। কারও হাত উড়েছে, কারও আবার পা। কেউ আবার চোট পেয়েছেন মাথায়। পরিজনদের খোঁজে উদ্ভান্তের মতো চারপাশ দৌড়তেও দেখা যাচ্ছে মানুষজনকে। সামান্য সময়ের পর পর বিস্ফোরণে বিধ্বস্ত লেবানন এবং সিরিয়ার বিস্তীর্ণ জনজীবন। সরকারি সূত্রে খবর, এই হামলায় হিজবুল্লার একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে এক কিশোরীও। ইরানের রাষ্ট্রদূত মোজিতবা আমানি আহত হয়েছেন এই হামলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: আত্মরক্ষার অধিকার! লেবাননে হিজবুল্লার কয়েক ডজন জঙ্গিঘাঁটিতে এয়ার স্ট্রাইক ইজরায়েলের

    Israel: আত্মরক্ষার অধিকার! লেবাননে হিজবুল্লার কয়েক ডজন জঙ্গিঘাঁটিতে এয়ার স্ট্রাইক ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠী হিজবুল্লার (Hezbollah) কয়েক ডজন ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালাল ইজরায়েলের (Israel) সেনা। জানা গিয়েছে, রবিবার ১০০টিরও বেশি যুদ্ধবিমান লেবাননে এই অপারেশন চালিয়েছে। পাল্টা হিজবুল্লা জঙ্গিগোষ্ঠী ইজরায়েলের ভূখণ্ডের দিকে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে খবর। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লা জঙ্গিগোষ্ঠী জানিয়েছে যে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতেই এই হামলা। প্রসঙ্গত এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইজরায়েলে নেতানিয়াহুর সরকার সে দেশে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করেছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

    আমাদের যারা ক্ষতি করে, আমরা তাদেরও ক্ষতি করি, বিবৃতি নেতানিয়াহুর (Israel)

    এর পাশাপাশি সে দেশের (Israel) রাষ্ট্রপ্রধান বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক সম্পন্ন হয়েছে বলে খবর। পরিস্থিতি মোকাবিলা করার জন্যই এই বৈঠক বলে জানা গিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর পাওয়া গিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘‘আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য সমস্ত কিছু পদক্ষেপ করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইজরায়েলের উত্তর দিকের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের যারা ক্ষতি করে, আমরা তাদেরও ক্ষতি করি।’’ অন্যদিকে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে তাদের যুদ্ধবিমানগুলি হাজার হাজার হিজবুল্লার রকেট লঞ্চারকে ধ্বংস করতে সমর্থ হয়েছে।

    ইজরায়েলের (Israel) আত্মরক্ষার অধিকারকে সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্রের

    অন্যদিকে ইজরায়েল এবং হিজবুল্লার জঙ্গিগোষ্ঠীর এই সংঘাতের মাঝে হোয়াইট হাউসের বিবৃতিও সামনে এসেছে। মার্কিন দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েল-লেবাননের সংঘাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। স্যাভেট আরও জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট সর্বক্ষণ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করছেন। এর পাশাপাশি ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তারা ইজরায়েলের প্রতিপক্ষ হিজবুল্লার (Hezbollah) সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে চলেছে বলেও জানা গিয়েছে। বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট আরও জানিয়েছে যে ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা সর্বদাই সমর্থন করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iran-Israel Tensions: উত্তপ্ত মধ্যপ্রাচ্য! ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা

    Iran-Israel Tensions: উত্তপ্ত মধ্যপ্রাচ্য! ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় সম্মুখ সমরে ইজরায়েল ও ইরান (Iran-Israel Tensions)। হামলা পালটা হামলায় নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যে কোনও সময়ে ওই অঞ্চলে (Middle East) থাকা ভারতীয় নাগরিকরাও আক্রান্ত হতে পারেন। তাঁদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। জারি করা হয়েছে সতর্কবার্তা।

    হামলা-পাল্টা হামলা

    সম্প্রতি তেহরানে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। হামাস এবং ইরান (Iran-Israel Tensions) সেনার বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘জিয়োনিস্ট’রা হানিয়ার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতেই তেহরান গিয়েছিলেন হানিয়া। অন্যদিকে নিহত হয়েছেন ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্যতম নেতা ফুয়াদ শুক্রও, এমন দাবি করেছে ইজরায়েল। মঙ্গলবার থেকে সিরিয়াকে কেন্দ্র করে লড়াই শুরু হয়েছিল ইজরায়েল এবং হিজবুল্লার মধ্যে। হিজবুল্লা, তাদের অধিকৃত ‘সিরিয়ান গোলান মালভূমি’ (গোলান হাইটস) এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় ইজরায়েলের সেনাও। দু’পক্ষের লড়াইয়েই খতম ফুয়াদ, দাবি ইজরায়েলের।

    ভারতীয়দের জন্য সতর্কতা

    এই ঘটনার পর মধ্যপ্রাচ্য (Middle East) আরও উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভারত এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ এই অঞ্চলে সতর্কতা জারি করেছে। বিশ্লেষকদের মতে, ইজরায়েল ও হিজবুল্লার (Iran-Israel Tensions) মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তাতে হামাসের ষড়যন্ত্রই কার্যত সফল হচ্ছে। হিজবুল্লার যুক্তি ছিল গাজায় হামাসকে সমর্থন জানিয়েই এই আক্রমণ শানানো হচ্ছে। পাশাপাশি লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউথিরা। কয়েকদিন আগেই তারা তেল আভিভের মার্কিন দূতাবাসের সামনে ড্রোন হামলা চালায়। সেখানেও ঘটে প্রাণহানি। ফলে সবদিক থেকে ইজরায়েলকে কার্যত ঘিরে ফেলেছে সশস্ত্র সংগঠনগুলো। এজন্য ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে দিল্লি।

    আমেরিকার সাহায্যের আশ্বাস

    বৈরুতে (Middle East) ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবানন ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক হত বলা হয়ছে। এমনকি লেবানন ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা প্রোটোকল মানতে বলা হয়েছে। এয়ার ইন্ডিয়া তেল আভিভ থেকে তাদের বিমান বন্ধ রেখেছে। পেন্টাগন জানিয়েছে, ইরান এবং তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইজরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট পাঠাবে। আমেরিকা জানিয়েছে তারা যুদ্ধ চায় না কিন্তু ইজরায়েলকে (Iran-Israel Tensions) সবরকম সাহায্য করা হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Germany: জার্মানির প্রাচীনতম মসজিদে হানা পুলিশের, কারণ জানলে ভিরমি খাবেন

    Germany: জার্মানির প্রাচীনতম মসজিদে হানা পুলিশের, কারণ জানলে ভিরমি খাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার জার্মানির (Germany) বিখ্যাত ব্লু-মস্ক বা নীল-মসজিদে অভিযান চালাল পুলিশ। হামবুর্গের এই মসজিদটি সে দেশের প্রাচীনতম মসজিদগুলির একটি। মসজিদটি ইমাম আলি মসজিদ নামেও পরিচিত। সম্প্রতি এই মসজিদেই হামলা চালায় পুলিশ। বালাক্লাভাসের অফিসাররা মসজিদ প্রাঙ্গন থেকে প্রচুর নগদ টাকা ও একটি কালো রংয়ের অডি গাড়ি বাজেয়াপ্ত করেছে। জঙ্গি সংগঠন হিজবুল্লার (Hezbollah) সঙ্গে যুক্ত নেটওয়ার্ক ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে জার্মান পুলিশ।

    মসজিদে পুলিশি অভিযান (Germany)

    তার জেরেই পুলিশি অভিযান চালানো হয় ওই মসজিদে। ইরানি শাসনের সঙ্গে সম্পর্কযুক্ত ইসলামিক জঙ্গি দমনে কড়া পদক্ষেপ করছে জার্মান পুলিশ। সেই সূত্রেই এবার তারা ঢুকে পড়ল দেশের প্রাচীনতম একটি মসজিদে। জানা গিয়েছে, তদন্ত চালিয়ে জার্মান পুলিশ দেখেছে, ‘ইসলামিক সেন্টার হামবুর্গ’ কেবল ধর্মীয় কাজকর্ম করে না। তারা কাজ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনির প্রতিনিধি হিসেবে। জার্মানিতে তারা ইসলামি বিপ্লব রফতানি করার চেষ্টা করছে বলেও অভিযোগ। জার্মানির ইন্টিরিয়র মন্ত্রী ন্যান্সি ফেসার ব্লুমবার্গ মসজিদ পরিচালনাকারী সংগঠন ‘ইসলামিক সেন্টার হামবুর্গ’কে (ICH) চরমপন্থী গোষ্ঠী দেগে দেন।

    মসজিদে ঝুলিয়ে দেওয়া হল তালা

    মসজিদটিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছে। ফয়েসার বলেন, “এই গোষ্ঠীটি একটি চরমপন্থী প্রচারকারী সংগঠন। এরা এ দেশে ইরানি বিল্পব রফতানি করতে চায়। এরা হিজবুল্লাকে সমর্থন করে। এই হিজবুল্লা ইরানপন্থী প্রতিরোধের অক্ষ। তাই জার্মানিতে (Germany) নিষিদ্ধ।” তিনি বলেন, “আমরা ধর্মের পরিপন্থী নই। আমরা বিশেষত ইসলামিক উগ্রপন্থীদের বিরুদ্ধে। জার্মানিতে যেসব মুসলমান শান্তিতে ধর্মাচরণ করছেন, তাঁদের থেকে এই জঙ্গিদের বিচ্ছিন্ন করতে চাইছি আমরা।” ইন্টিরিয়র মন্ত্রী বলেন, “আমরা একটা সুস্পষ্ট লক্ষ্মণরেখা টানতে চাইছি। যে জঙ্গিদের কোমর ভেঙে দিতে আমরা অভিযান চালাচ্ছি, তাদের সঙ্গে সেই সব মুসলমানদের দূরে রাখতে চাইছি, যাঁরা নিজেদের ধর্ম বিশ্বাস নিয়েই রয়েছেন।” তিনি মনে করিয়ে দেন, “এই নিষেধাজ্ঞা শিয়া ধর্মের শান্তিপূর্ণ অনুশীলনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।”

    শিশু মনে পোঁতা হচ্ছিল ইরানি বিপ্লবের বীজ!

    প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ইরান বিরোধী সাংসদ এবং সমাজকর্মীরা  ব্লু-মসজিদ বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। তার পরেই শুরু হয় তদন্ত। ২০১৭ সালে গোয়েন্দা সূত্র মারফৎও প্রশাসন খবর পায়, জার্মানিতে ইরানের সরকারপন্থী কার্যকলাপের সব চেয়ে প্রভাবশালী কেন্দ্র এই মসজিদ। অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহ করতে শুরু করে জার্মান সরকার। তার পরেই নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয় সরকার। নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয় দিন দুই আগে (Germany)। জানা গিয়েছে, ঐতিহ্যবাহী এই মসজিদে শিশুদের ইসলামিক শিক্ষা দেওয়া হয় ফার্সি, আরবি এবং জার্মান ভাষায়। এর নেতৃত্ব দিত ইরানি বিপ্লবের কট্টর সমর্থকরা। শিশু মনে তারা পুঁতে দিত ইরানি বিপ্লবের বীজ।

    আরও পড়ুন: বাতাসে বারুদের গন্ধ, জেলেনস্কির ডাকে ইউক্রেনে যাচ্ছেন মোদি?

    খামেইনির প্রতিনিধিত্ব করছিল চরমপন্থীরা

    হামবুর্গের নিরাপত্তা মন্ত্রী অ্যান্ডি গ্রোট মসজিদে এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “ইসলামিক জঙ্গিবাদের বিরুদ্ধে এটা একটা রামধাক্কা।” ‘ইসলামিক সেন্টার হামবুর্গ’কে তিনি জঙ্গিদের আউটপোস্ট বলেও উল্লেখ করেন। গত নভেম্বরেও মসজিদটিতে অভিযান চালিয়েছিল জার্মান পুলিশ। সেই সময় দেশে চলছিল শিয়া বিরোধী আন্দোলন। এর কিছুদিন আগেই শুরু হয়েছে গাজা-ইজরায়েল লড়াই। জার্মান পুলিশের দাবি, মসজিদটিতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। জানা গিয়েছে, ২০২০ সালে হিজবুল্লা এবং ২০২৩ সালে হামাস সমর্থকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছিল জার্মান প্রশাসন। নীল-মসজিদের কাজকর্মকে জার্মানির গোয়েন্দারা সাংবিধানিক নির্দেশের বিরোধী বলে অভিহিত করেছেন। এরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেইনির প্রতিনিধিত্ব করছিল। চলতে চাইছিল খামেইনির আদর্শ নিয়ে। এসবই তারা করতে চাইছিল সন্ত্রাসের পথে। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদটি।

    জার্মান সরকারের বিবৃতি

    ইরান সমর্থিত লেবানের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা। হিজবুল্লাকে জঙ্গি সংগঠন বলে দেগে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ২০২০ সালে হিজবুল্লাকে বেআইনি ঘোষণা করে আইসিএইচ-ও। জার্মান (Germany) স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই সংগঠন (হিজবুল্লা) মানব মর্যাদা, নারীর অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসনের বিরোধিতা করে একটি ইসলামপন্থী চরমপন্থী, সর্বগ্রাসী মতাদর্শ প্রচার করে। নিষেধাজ্ঞাটির লক্ষ্যবস্তু যে চরমপন্থী ইসলামিরাই, সে কথাও (Hezbollah) সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিবৃতিটিতে (Germany)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: হামাসের পর এবার ইজরায়েলে হামলা হেজবোল্লা, সিরিয়ার, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

    Israel: হামাসের পর এবার ইজরায়েলে হামলা হেজবোল্লা, সিরিয়ার, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের (Israel) ওপর হামলা চালিয়েছিল হামাসরা। এবার আক্রমণ ধেয়ে এল উত্তরের লেবানন ভূখণ্ড থেকেও। বুধবার রাতে  আকাশযান থেকেও হামলা চালানো হয়েছে লেবানন সীমান্তবর্তী ইজরায়েলি শহর বেইট শিয়ার, সাফেদ এবং টাইবেরিয়াসের ওপর। অনুমান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার ড্রোন হানা দিয়েছে ইজরায়েল ভূখণ্ডে। ইজরায়েল সেনা সূত্রে খবর, ঘটনার নেপথ্যে লেবাননের বায়ুসেনার ভূমিকাও থাকতে পারে।

    হেজবুল্লা বাহিনীর হুঁশিয়ারি

    বুধবার সকালেই ইরানের মদতপুষ্ট হেজবুল্লা বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েলকে। বিবৃতি জারি করে লেবাননের ওই জঙ্গিগোষ্ঠীর এক মুখপাত্র বলেছিলেন, “প্যালেস্তাইনকে ইউক্রেন ভাবলে ভুল করবে অন্যরা। বাইরের কোনও শক্তি ইজরায়েল ও হামাসের সংঘাতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।” এরই কয়েক ঘণ্টা পরে শুরু হয়েছে হামলা। হেজবুল্লা বাহিনীতে রয়েছে লক্ষাধিক যোদ্ধা। এর আগেও ইজরায়েলের ওপর হামলা চালিয়েছে তারা।

    হামাসকে শুভেচ্ছা হেজবুল্লার 

    ৭ অক্টোবর হামাস যখন প্রথম হামলা চালায়, তখন তাদের শুভেচ্ছা জানিয়েছিল লেবানের হেজবুল্লা। হামাস-ইজরায়েল যুদ্ধ বুধবার পড়ল পঞ্চম দিনে। এদিন পর্যন্ত মৃত্যু হয়েছে হাজার চারেক ইজরায়েলি নাগরিকের। এহেন পরিস্থিতিতে হেজবুল্লা ঢুকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা। ইজরায়েলি (Israel) সেনার তরফে জানানো হয়েছে, দেশের আকাশসীমায় বেআইনি অনুপ্রবেশ ঘটিয়েছে লেবানন। তাদের আকাশসীমা লঙ্ঘন করে ভিতরে ঢুকে পড়েছে পড়শি দেশ।

    ১৯৮২ সালে হেজবুল্লা প্রতিষ্ঠা করে ইরানের রেভলিউশনারি গার্ড। ইজরায়েলের বাহিনী লেবানন আক্রমণ করলে এবং ইসলামি বিপ্লবকে আরব দুনিয়ায় ছড়িয়ে দিতেই গড়া হয়েছিল হেজবুল্লা। সেই হেজবুল্লাই এবার সঙ্গত দিতে শুরু করল হামাসকে।

    আরও পড়ুুন: “কয়েকজন জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন”! মমতাকে নিশানা শুভেন্দুর

    এদিকে, সিরিয়া সীমান্তে মোতায়েন থাকা কামান থেকেও গোলা ছোড়া হচ্ছে ইজরায়েলে (Israel)। তেল আভিভের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের বাহিনী গোলা ও মর্টার শেলের জবাব দিচ্ছে। সিরিয়া থেকে যে হামলা হচ্ছে, তা আমরা প্রতিহত করছি।” প্রসঙ্গত, সিরিয়ার সঙ্গেও ইহুদিদের দেশ ইজরায়েলের রক্তাক্ত সংঘাত হয়েছে একাধিকবার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share