Tag: Hockey World Cup

Hockey World Cup

  • Hockey World Cup: পাকিস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত, শাহী অভিনন্দন হরমনপ্রীতদের

    Hockey World Cup: পাকিস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত, শাহী অভিনন্দন হরমনপ্রীতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ হকির (Hockey World Cup 2026) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত (Indian Hockey Team)। ভারতের এই জয়ের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ভারতীয় দলকে অভিনন্দন জানান। সমাজমাধ্যমে তিনি লেখেন, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। দুর্দান্ত নিয়ন্ত্রণ ও অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে ভারতীয় দল দেশের দীর্ঘদিনের আধিপত্য বজায় রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। এই নিয়ে পাকিস্তানকে ৭০ বার হারাল ভারত। বিশ্বকাপ থেকেও ছিটকে গেল পাকিস্তান।

    হকির টার্ফে ভারতীয়দের দাপট

    ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার পাকিস্তানের (India vs Pakistan) কাছে হেরেছিল ভারতীয় হকি দল। তার পর থেকে হকির টার্ফে ভারতীয়দের দাপট। বিশ্বকাপেও অব্যাহত রইল হরমনপ্রীত সিংদের দাপট। ইংল্যান্ডের কাছে ওয়েলস আগেই হেরে যাওয়ায় ভারতীয় দলের জন্য ড্রই যথেষ্ট ছিল। ভারতীয় দল অবশ্য জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। ভারতীয় শিবিরও হালকা ভাবে নেয়নি এই ম্যাচ। শুরু থেকেই একের পর এক আক্রমণে পাকিস্তানের রক্ষণকে ব্যস্ত করে রাখে ক্রেগ ফুলটনের দল। ফলও পায় দ্রুত। ৫ মিনিটেই পেনাল্টি কর্ণার থেকে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। পিছিয়ে পড়ার পর পাকিস্তান পাল্টা আক্রমণে ভারতের উপর চাপ তৈরির চেষ্টা করে। গোটা দুয়েক ভাল আক্রমণও করে। কিন্তু লাভ হয়নি। ১১ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। অভিষেকের ক্রশ মনদীপ সিং-এর স্টিকে দিক বদলে গোলে চলে যায়।

    কোন গ্রুপে খেলবে ভারত?

    বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্ব থেকে মোট আটটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে। সেই আট দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফলে দ্বিতীয় রাউন্ড থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে। পুল-ডি-তে দ্বিতীয় হয়ে শেষ করা ভারত দ্বিতীয় রাউন্ডে খেলবে পুল-ই-তে। এই গ্রুপে ভারতের সঙ্গে থাকবে পুল-এ-র শীর্ষ দুই দল। অর্থাৎ, ভারতের পরবর্তী ম্যাচগুলিতে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলগুলির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেও ভারতের সামনে পরীক্ষা আরও কঠিন হতে চলেছে।

    ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

    পুল-এ-তে রয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড এবং জাপান। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ফলে ভারতীয় দল যে দ্বিতীয় রাউন্ডে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ডাচদের মুখোমুখি হবে, তা নিশ্চিত। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতকে এবার নিজেদের সেরা হকি খেলতে হবে। ভারতের দ্বিতীয় রাউন্ডের একটি প্রতিপক্ষ নিশ্চিত—নেদারল্যান্ডস। অন্য দলটি হবে আর্জেন্টিনা অথবা নিউজিল্যান্ড। এরপর পুল-ই-তে ভারতকে শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করতে হবে সেমিফাইনালে ওঠার জন্য।

  • Hockey World Cup 2023: আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতীয় হকি দলের, জানুন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

    Hockey World Cup 2023: আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতীয় হকি দলের, জানুন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরেই ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে হকি বিশ্বকাপ ২০২৩ (Hockey World Cup 2023)। আন্তর্জাতিক হকি ফেডারেশনের উদ্যোগে ২০২৩ সালের পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপের (FIH Hockey World Cup) আয়োজন করা হয়েছে ভারতে। টানা দ্বিতীয়বারের মত এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। ভুবনেশ্বর ও রাউরকেলায় হবে বিশ্বকাপের আসর। সবগুলো ম্যাচই হবে রাউরকেলার ২০ হাজার আসনের বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে এবং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আজকের ম্যাচটি নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে আয়োজিত করা হয়েছে। স্পেনের বিরুদ্ধে ভারতের (India vs Spain) ম্যাচ দিয়ে আজ টুর্নামেন্টের যাত্রা শুরু হবে।

    ভারতীয় হকি টিমের যাত্রা শুরু

    ওড়িশায় নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে আজ জয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করবে হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারত। ২০২৩ সালের আসরে ১৬টি দল অংশ নেবে। প্রতিটি গ্রুপের বিজয়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে এবং প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল ক্রসওভার রাউন্ড খেলবে এবং বিজয়ী কোয়ার্টারে যাবে। ১৬ দলের এই টুর্নামেন্টে রয়েছে মোট চারটি গ্রুপ। গ্রুপ ডি-তে ভারতের সঙ্গে স্পেন ছাড়াও রয়েছে ওয়েলস এবং ইংল্যান্ড।

    আরও পড়ুন: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    হকি বিশ্বকাপের ভারত বনাম স্পেন গ্রুপ ডি ম্যাচ কখন এবং কোথায় আয়োজিত করা হয়েছে?

    ২০২৩ সালের পুরুষদের হকি বিশ্বকাপের ভারত বনাম স্পেন গ্রুপ ডি ম্যাচটি শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ তারিখে রাউরকেলার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে আয়োজিত করা হয়েছে।

    ভারত বনাম স্পেনের হকি খেলা কোন সময়ে শুরু হবে?

    ভারত বনাম স্পেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের গ্রুপ ডি ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭ টায় শুরু হবে।

    কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?

    হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)। আবার ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও watch.hockey অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।

    বিশ্বকাপে ভারতীয় হকি স্কোয়াড

    কোচ: গ্রাহাম রিড

    গোলরক্ষক: কৃষাণ বাহাদুর পাঠক ও শ্রীজেশ

    ডিফেন্ডার: নীলম সঞ্জীপ জেস, জার্মানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস

    মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, এবং আকাশদীপ সিং

    ফরোয়ার্ড: মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং

    স্ট্যান্ড বাই: রাজকুমার পাল এবং জুগরাজ সিং

LinkedIn
Share