Tag: Housing Beneficiaries

  • CM Releases Awas Funds: আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে আরও ৭ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে পড়ল টাকা, বাড়ি তৈরিতে সস্তায় বালি ও সৌরবিদ্যুতের সুবিধার নির্দেশ মুখ্যমন্ত্রীর

    CM Releases Awas Funds: আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে আরও ৭ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে পড়ল টাকা, বাড়ি তৈরিতে সস্তায় বালি ও সৌরবিদ্যুতের সুবিধার নির্দেশ মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাস যোজনার উপভোক্তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার আরও ৭ লাখ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। তবে (CM Releases Awas Funds) শুধু আর্থিক সাহায্য দানই নয়, বাড়ি নির্মাণের খরচ কমানো এবং ভবিষ্যতে বিদ্যুতের বিলের বোঝা লাঘব করতেও একাধিক পদক্ষেপের কথা (Zero Corruption) জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আবাসের টাকা নিয়ে যাতে কোনও ধরনের দুর্নীতি না হয়, সেই বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি উপভোক্তাদের কম দামে বালি সরবরাহ এবং সৌরবিদ্যুতের সুবিধা নিশ্চিত করার দায়িত্বও দিয়েছেন জেলা প্রশাসনকে।

    মুখ্যমন্ত্রীর নির্দেশ, আবাস যোজনার উপভোক্তারা যাতে বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী কিনতে গিয়ে সমস্যায় না পড়েন, তা দেখতে হবে জেলাশাসক ও বিডিওদের। বিশেষ করে বালির অস্বাভাবিক দাম নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে উপভোক্তাদের ন্যূনতম মূল্যে বালি সরবরাহের ব্যবস্থা করতে বলেছেন তিনি।

    এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান বাজারদরে একটি বাড়ি তৈরি করা যথেষ্ট কঠিন। নির্মাণসামগ্রী কিনতে গিয়ে অনেক সময় সাধারণ মানুষের টাকার অভাব হতে পারে। তাই উপভোক্তারা যাতে কম দামে বালি পান, তা নিশ্চিত করতে হবে। এক হাজার টাকায় বালি পাওয়া গেলে সবচেয়ে ভাল। তবে কোনওভাবেই যেন তাঁদের ১২০০ টাকার বেশি দামে বালি কিনতে না হয়, সেই বিষয়টি জেলাশাসকদের দেখতে হবে।”

    আবাস উপভোক্তাদের জন্য সৌরবিদ্যুতের সুবিধা (CM Releases Awas Funds)

    বাড়ি নির্মাণের খরচ কমানোর পাশাপাশি বিদ্যুতের বিলের বোঝা কমানোর দিকেও নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই যাঁরা আবাস যোজনার দু’টি কিস্তির সম্পূর্ণ টাকা পেয়েছেন, সেই ১৭ লাখ ২০ হাজারেরও বেশি উপভোক্তাকে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

    জেলাশাসক ও বিডিওদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে সৌরবিদ্যুতের প্যানেল বসালে উপভোক্তারা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ভর্তুকি পাবেন।

    ভর্তুকির পরিমাণের হিসাব অনুযায়ী, ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের বিশেষ তহবিল থেকে অতিরিক্ত ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার (CM Releases Awas Funds) কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের টাকা

    রাজ্য প্রশাসন সূত্রে খবর, এর আগে প্রায় ১০ লাখ উপভোক্তা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন। শুক্রবার নতুন করে আরও ৭ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৭ লাখ ২০ হাজারেরও বেশি উপভোক্তা আবাস যোজনার দু’টি কিস্তির সম্পূর্ণ অর্থ পেয়েছেন।

    সব মিলিয়ে আবাস যোজনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের লক্ষ্য শুধু গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ তৈরি (Zero Corruption) করে দেওয়া নয়, পাশাপাশি নির্মাণের খরচ কমানো এবং দীর্ঘমেয়াদে বিদ্যুতের খরচ বাঁচানোর সুযোগ তৈরি করাও। সস্তায় নির্মাণসামগ্রী সরবরাহ থেকে শুরু করে সৌরবিদ্যুতের সুবিধা—দুই ক্ষেত্রেই প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ (CM Releases Awas Funds) দিয়েছেন রাজ্যের পালাবদলের মুখ্যমন্ত্রী।

     

LinkedIn
Share