Tag: ICC Champions Trophy

ICC Champions Trophy

  • ICC Champions Trophy 2025: ভারতের ‘না’! বিসিসিআই-কে মান্যতা, পাকিস্তানে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান

    ICC Champions Trophy 2025: ভারতের ‘না’! বিসিসিআই-কে মান্যতা, পাকিস্তানে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিপাকে আইসিসি। বিসিসিআই-এর চাপে কার্যত দোদুল্যমান অবস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) খেলার জন্য পাকিস্তানে যাবে না ভারতীয় দল। একইসঙ্গে সূচি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত একটি অনুষ্ঠানও বাতিল করল আইসিসি। এই অনুষ্ঠানটি পাকিস্তানে হওয়ার কথা ছিল। এর ফলে ক্ষোভে ফুঁসছে পিসিবি।

    ভারতের দাবির মান্যতা

    ফেবরুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের মাটিতে শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025)। প্রথমে কথা ছিল, গোটা প্রতিযোগিতাই অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। সেই মতোই, সব দেশই প্রায় রাজি হয়ে গিয়েছিল পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে, ব্যতিক্রম ছিল ভারতীয় ক্রিকেট দল। এবার ভারতের চাপে পড়েই বড় সিদ্ধান্ত নিতে হল আইসিসিকে। যেমন কথা তেমন কাজ, আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI) জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবে না তাঁরা। আইসিসি ইভেন্ট হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যাওয়ার কড়া মনোভাবে অনড় থাকে ভারতীয় দল। হাইব্রিড মডেলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়। সেক্ষেত্রে পাকিস্তান দলের অন্যান্য সব ম্যাচ পাকিস্তানে হলেও ভারত-পাকিস্তান ম্যাচ সেদেশে হবে না। এমনকি ফাইনালে টিম ইন্ডিয়া উঠলে সেই ম্যাচও পাকিস্তানে হবে না।  এর ফলে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ পিসিবি। 

    আরও পড়ুন: দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে না ভারত

    আইসিসির অনুষ্ঠান বাতিল

    এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির সঙ্গে যৌথভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) উন্মোচনের কথা ছিল ১১ নভেম্বর। সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০০ দিন বাকি উপলক্ষ্যে লাহোরে সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। যদিও ভারতীয় দল সেদেশে যাব না জানিয়ে দেওয়ায়, সেই অনুষ্ঠান বাতিল করা হয়। যদিও পিসিবির ঘনিষ্ঠ এক আইসিসি কর্তা ভারতের জন্য এই ইভেন্ট বাতিল হয়েছে বলে মানতে নারাজ। তাঁর দাবি, লাহোরে এই মূহূর্তে আবহাওয়া ঠিক নেই। সেখানে বাতাসে বিষাক্ত ধূলিকনা রয়েছে, সেই কারণেই আপাতত ট্রফির ফ্ল্যাপ অফ সেরিমনি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Champions Trophy: দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে না ভারত

    Champions Trophy: দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে না ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে আগামী বছর পাকিস্তানে যাবে না ভারত। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় বোর্ডের (BCCI) তরফে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এবং টুর্নামেন্টের সমস্ত স্টেকহোল্ডারদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচ খেলতে পাকিস্তানে যাবে না।

    দুবাইতে হতে পারে ম্যাচ

    পরের বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আসর বসার কথা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল (Indian Cricket Team) আদৌ পড়শি দেশে খেলতে যাবে কি না, সেই নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। বোর্ড সূত্রে খবর, বিসিসিআই (BCCI) দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই ভারত চায় কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আয়োজিত হোক। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, ‘হ্যাঁ, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা নিয়ে নিজেদের উদ্বেগের কথা বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ওরা নিরপেক্ষ কোনও স্থানে ম্যাচ আয়োজনের পক্ষে। এক্ষেত্রে দুবাই ভারতীয় দলের ম্যাচগুলি আয়োজনের জন্য জোরাল দাবিদার।’

    আরও পড়ুন: আইপিএলের মেগা অকশনে ১৫৭৪ ক্রিকেটার! কোন দেশের কত জন তালিকায়?

    কবে থেকে শুরু

    ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) সূচি ঘোষণা করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ১০ থেকে ১২ নভেম্বর পাকিস্তানের লাহোরে যাওয়ার কথা আইসিসির একটি প্রতিনিধি দলের। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতার জন্য পাকিস্তান কতটা তৈরি তা খতিয়ে দেখতে যাবে প্রতিনিধি দল। সেই সফর চলাকালীন প্রতিযোগিতার সূচি ঘোষণা হওয়ার কথা। ইতিমধ্যেই নাকি সব দেশের ক্রিকেট বোর্ডকে খসড়া সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। জানা গিয়েছে, গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ইতিপূর্বে পিসিবি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করা হবে না। তবে উপায় না দেখে হয়ত বা নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে হতে পারে পাকিস্তানকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের আসরে ভারতীয় টেস্ট দল এবং একদিনের দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহের (Jay Shah) তেমনই ইঙ্গিত। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত রোহিতকেই জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান জয়। রোহিত‌ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাফল্যের ব্যাপারে আশাবাদী বিসিসিআই সচিব।

    কী বললেন জয় শাহ (BCCI)

    এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর তিনি বলেছিলেন, এই দলই ২০ ওভারের বিশ্বকাপ জিতে আনবে। নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় উচ্ছ্বসিত জয় বলেছেন, ‘‘আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।’’ বোর্ড সচিবের (BCCI) এই কথা থেকেই মনে করা হচ্ছে। ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লু-এর ব্যাটন থাকবে কুল ক্যাপ্টেন রোহিতের হাতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন জয়। এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করেছেন তিনি।

    চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি (Champions Trophy 2025)

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, ইতিমধ্যেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পুরো সূচি তৈরি করে আইসিসি-কে দিয়েছে। সেই হিসেবে টুর্নামেন্টের শুরু ১৯ ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ফাইনাল ৯ মার্চ লাহোরে। টুর্নামেন্টের হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১ মার্চ লাহোরে। ভারতের সীমান্ত থেকে কাছে থাকা এবং নিরাপত্তার জন্য লাহোরে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি। ভারতের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি।

    রোহিতদের ম্যাচ লাহোরে করার প্রস্তুতি পাকিস্তান নিলেও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। বিসিসিআই সূ্ত্রে খবর, টিম ইন্ডিয়া যদি পাকিস্তান সফরে যায়, তাহলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। সেটাই মেনে চলবে বোর্ড। যদি ভারতীয় দল টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে না যায়, তাহলে হাইব্রিড মডেল গ্রহণ করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারে করার চাপ

    ICC World Cup 2023: জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারে করার চাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি-টোয়েন্টি ক্রিকেট চাইছে সম্প্রচারকারী সংস্থা। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই আগ্রহ তুঙ্গে। তাই সেই ধরনের ক্রিকেটই বেশি আয়োজন হোক চাইছে সংস্থাগুলি। তিন বা সাড়ে তিন ঘন্টার ধুন্ধুমার প্যাকেজে যে বিনোদন মানুষ পান, তা ৫০ ওভারের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে না। ফলে মাঠমুখো হচ্ছেন না জনতা। আগ্রহ কমছে বিনিয়োগকারীদেরও। মুনাফা হারাচ্ছে সম্প্রচারকারী সংস্থা। বিশ্বকাপে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে সম্প্রচারকারী সংস্থা এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। তারা সরাসরি আইসিসি’র কাছে তদ্বির করেছে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম্যাট বদলে টি-২০ করা হয়। 

    কেন টি-টোয়েন্টি

    আগামী বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। জুন মাসের সেই প্রতিযোগিতায় খেলা যে সময় হবে, তা ভারতীয় দর্শক টানার পক্ষে সুখকর নয়। কারণ আমেরিকা এবং ভারতের সময়ের ব্যবধান অনেকটাই। তাই ওখানে সকালে খেলা হলেও ভারতে সেই ম্যাচ শেষ হতে অনেক রাত হয়ে যাবে। ক্ষতি হবে সম্প্রচারকারী সংস্থার। তাই তারা চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক টি-টোয়েন্টি ক্রিকেটে। যে প্রতিযোগিতা হওয়ার কথা পাকিস্তানে। তাহলে তাতে লাভ হবে বিনিয়োগকারীদের।

    কী হবে ভবিষ্যত

    সম্প্রচারকারী সংস্থা চাইলেও এই পরিবর্তন করা একটু কঠিন। কারণ এক দিনের বিশ্বকাপ হচ্ছে ৫০ ওভারে। সেখান থেকে যোগ্যতা অর্জন করে দলগুলিকে টি-টোয়েন্টি খেলতে বললে সমস্যা তৈরি হতে পারে। সুযোগ না পাওয়া দলগুলি প্রতিবাদ করতে পারে।

    আরও পড়ুন: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    চলতি বিশ্বকাপই (ICC World Cup 2023) পঞ্চাশ ওভারের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের ম্যাচগুলিতে গ্যালারি সম্পূর্ণ ভর্তি থাকলেও বিশ্বকাপে বাকি দলগুলির খেলায় দর্শকাসন অর্ধেকও ভর্তি হয়নি। কাজের দিনে ১০০ ওভারের ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে যাওয়া থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে বলেই ধারণা সকলের। রোহিত-বিরাটদের নিয়ে উন্মাদনা থাকলেও অনেক সময় দেখা গিয়েছে ম্যাচের শুরুর দিকে আসন ফাঁকা রয়েছে। ৫০ ওভার বসে খেলা দেখার সময় এখন আর মানুষের হাতে নেই বলেই মনে করছে অনেকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share