Tag: imran khan

imran khan

  • Imran Khan: জলকামান, কাঁদানে গ্যাস, বিক্ষোভ, স্লোগান! ইমরানের গ্রেফতারি ঘিরে রণক্ষেত্র লাহোর

    Imran Khan: জলকামান, কাঁদানে গ্যাস, বিক্ষোভ, স্লোগান! ইমরানের গ্রেফতারি ঘিরে রণক্ষেত্র লাহোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ইমরান খান (Imran Khan) ‘বড় খেলোয়াড়’। শুধু ক্রিকেটে নয়, রাজনীতির ময়দানেও। দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করতে চায় পাকিস্তান সরকার। তার জন্য ইমরানের (Imran Khan) বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাষ্ট্রনেতাদের গ্রেফতারির ঘটনা পাক মুলুকে নতুন নয়। হামেশাই এমন ঘটনা ঘটে থাকে। তবে ইমরান খান গ্রেফতারি এড়াতে যে নাটক করলেন, তা হলিউডের থ্রিলার মুভিকেও হার মানাবে। 

    আত্মসমর্পণ করতে পারেন ইমরান

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের জন্য মঙ্গলবারই ইসলামাবাদ থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছিল ইমরানের (Imran Khan) বাড়ির সামনে। কিন্তু আট ঘণ্টার চেষ্টাতেও পুলিশ ইমরানের বাড়ির দরজায় পৌঁছতে পারেনি। তেহরিক-ই-ইনসাফের কর্মীরা ঘিরে ফেলে গোটা চত্ত্বর। চলে বিক্ষোভ, স্লোগান। সময় যত গড়িয়েছে সেই বিক্ষোভের আঁচ বেড়েছে। উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। আট ঘণ্টার অপেক্ষার পর হাল ছেড়ে দেয় পুলিশ। তবে এভাবে যে বেশিদিন গ্রেফতারি এড়ানো যাবে না তা বিলক্ষণ জানেন ইমরান (Imran Khan)। তাই সুর নরম করেছেন তিনি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পুলিশের হাতে সরাসরি গ্রেফতার না হয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন। সেই কারণে লাহোরের উচ্চ আদালতে তোশাখানা তছরুপ মামলার শুনানিতে আগামী ১৮ মার্চ তিনি হাজিরা দিতে চেয়ে আবেদন জানিয়েছেন।

    আরও পড়ুন: সমলিঙ্গে বিবাহের আইনি বৈধতা সংক্রান্ত মামলা এবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে

    একই সঙ্গে পাক সরকারকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘ওরা তো ঠিক করেই এসেছে আমাকে গ্রেফতার করে ফিরবে। কারণ, উপর থেকে এননই নির্দেশ দেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা নিয়ে ওদের কোনও মাথা ব্যথা নেই। আসলে পাকিস্তান সরকার পরিচালিত হচ্ছে লন্ডন থেকে। ওরা ভাবছে আমাকে জেলে পুরে  দিলেই সব কিছু শেষ হয়ে যাবে। ওরা এটা ভুলে গিয়েছে, হাজার হাজার ইমরান (Imran Khan) রয়েছে দেশকে বাঁচানোর জন্য।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: লাহোরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রাতেই গ্রেফতার হতে পারেন ইমরান?

    Imran Khan: লাহোরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রাতেই গ্রেফতার হতে পারেন ইমরান?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতারির চেষ্টা পুলিশের। তার জেরে রণক্ষেত্র লাহোর। মঙ্গলবার দুপুরে লাহোরের জামান পার্কে ইমরানের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সে খবর ছড়িয়ে পড়তেই দলে দলে তাঁর বাড়ির সামনে ভিড় করেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা (PTI)। এর পরেই পুলিশ জনতা খণ্ডযুদ্ধ বাঁধে। মুখে কালো কাপড় বেঁধে পুলিশকে লক্ষ্য করে ইট, বোমা ছুঁড়ছেন ইমরানের সমর্থকরা। পরিস্থিতির মোকাবিলায় টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। ব্যবহার করা হয়েছে জলকামানও। তার পরেও সমর্থকদের বাধায় গ্রেফতার করা যায়নি ইমরানকে। পুলিশ জনতা খণ্ডযুদ্ধের জেরে অল্পবিস্তর জখম হয়েছেন বেশ কয়েকজন।

    ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ…

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Imran Khan) বিরুদ্ধে সোমবার ইসলামাবাদের দুটি আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর একটি হল তোষাখানা মামলা। প্রধানমন্ত্রী হিসেবে ইমরান যেসব বহুমূল্য উপহার পেয়েছিলেন বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে, সেগুলি তিনি তোষাখানায় জমা দেননি বলে অভিযোগ। ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাক সংসদ তাঁর সদস্যপদ খারিজ করে দিয়েছে। আগামী ছ বছর নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত রবিবার বিকেলে ইমরানের এই বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। সেদিনও সমর্থকদের বাধায় ইমরানকে গ্রেফতার করা যায়নি।

    এদিন পুলিশ বাড়ি ঘিরে ফেলার পর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও-বার্তা পাঠান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদি আমাকে জেলে পোরা হয়, তবে শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাবেন। তিনি জানান, আমাকে গ্রেফতার করতে পুলিশ এসেছিল। তারা ভেবেছে, ইমরান খানকে (Imran Khan) যদি গ্রেফতার করা হয় তবে লোকজন সব ঘুমিয়ে পড়বে। আপনারা এই বিষয়টাকে ভুল প্রমাণ করুন। আপনাদের প্রমাণ করতে হবে যে জনতা জেগে রয়েছে। তিনি জানান, অধিকারের জন্য আপনাদের লড়াই করতে হবে। আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। আল্লাহ ইমরানকে সব কিছু দিয়েছেন। আমি গোটা জীবন লড়াই করে এসেছি। এখনও সেটা করে যাব। কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তারা যদি আমায় জেলে ঢুকিয়ে দেয় বা মেরে ফেলে তবে আপনাদের ইমরান খানকে ছাড়াই লড়ে যেতে হবে। আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা দাসত্বকে মেনে নেননি। এই একনায়কতন্ত্রকে মেনে নেননি। পাকিস্তান জিন্দাবাদ।

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত শান্তনু-কুন্তলকে ছেঁটে ফেলল তৃণমূল, বহাল তবিয়তে মানিক, পার্থ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Imran Khan Arrest: ইমরানের খোঁজে হন্যে পুলিশ, কোথায় গেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?

    Imran Khan Arrest: ইমরানের খোঁজে হন্যে পুলিশ, কোথায় গেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: তোষাখানা মামলায় হাজিরা দেননি তিনি। সেই কারণে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের (Imran Khan Arrest) নির্দেশ দিয়েছে পাকিস্তানের আদালত। আদালতের নির্দেশ মেনে ইমরানকে ধরতে রবিবারই তাঁর লাহোরের জামান পার্ক এলাকার বাড়িতে হানা দেয় পুলিশ। প্রথমে ইমরানের পিটিআই (PTI) নেতা-কর্মী-সমর্থকদের বাধায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাড়িতেই ঢুকতে পারেনি পুলিশ। পরে পুলিশের তরফে এক প্রতিনিধি প্রবেশ করেন ইমরানের বাড়িতে। ওই বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর নাগাল পায়নি পাকিস্তান পুলিশ। পিটিআই সুপ্রিমোকে তাঁর লাহোরের বাড়িতে না পেয়ে পুলিশ ছোটে ইসলামাবাদে। সেখানে প্রধানমন্ত্রীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েও ইমরানের টিকি ছুঁতে পারেনি পুলিশ। অনুমান, গ্রেফতারি এড়াতেই কোথাও গা-ঢাকা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    ইমরান খানকে গ্রেফতারের (Imran Khan Arrest) নির্দেশ…

    ইসলামাবাদ পুলিশের তরফে ট্যুইট-বার্তায় জানানো হয়েছে, ইসলামাবাদ থেকে পুলিশ অফিসারদের একটি দল আদালতের নির্দেশ অনুযায়ী লাহোরে যায় ইমরান খানকে গ্রেফতার (Imran Khan Arrest) করতে। কিন্তু ইমরান খান আত্মসমর্পণে নারাজ। পুলিশের সুপারিনটেনডেন্ট তাঁর ঘরে যান, কিন্তু সেখানে তাঁর উপস্থিতি পাওয়া যায়নি। পুলিশ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর নাগাল না পেলে কী হবে, রবিবার বিকেলেই জামান পার্কের বাড়ি থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন ইমরান। ইমরান বলেন, মিথ্যা মামলায় আমায় বারবার সমন পাঠানো হচ্ছে। গোটা দেশের এই বিষয়ে জানা উচিত। তিনি বলেন, যদি দুর্নীতি পরায়ণ নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না হয়, তাহলে তা দেশের জন্য খুব খারাপ হবে।

    আরও পড়ুুন: ভারতের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ব্রিটিশরা, বললেন মোহন ভাগবত

    প্রসঙ্গত, গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরানের (Imran Khan Arrest) বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এগুলির মধ্যে তাঁর রাজনৈতিক দলের জন্য অবৈধভাবে অর্থ সংগ্রহ ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে। এদিকে, পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছে সে দেশের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিইএমআরএ। বিবৃতি জারি করে পিইএমআরএ বলেছে, ইমরান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।

    প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে যেসব উপহার পেয়েছিলেন ইমরান, সেগুলি চড়া দরে তিনি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। পাকিস্তানের নিয়ম অনুযায়ী, সেগুলি জমা পড়ার কথা তোষাখানায়। সেই মামলায় ইমরানকে খুঁজছে পুলিশ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Imran Khan: ইমরানকে ধরতে বাড়িতে গেল পুলিশ, পাকিস্তানের পথে পিটিআই নেতা-কর্মীরা

    Imran Khan: ইমরানকে ধরতে বাড়িতে গেল পুলিশ, পাকিস্তানের পথে পিটিআই নেতা-কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার করতে বাড়ির দোরগোড়ায় পুলিশ। যদিও প্রিয় নেতাকে গ্রেফতারির হাত থেকে বাঁচাতে রবিবার সকাল থেকে লাহোরে জামান পার্কে ইমরানের বাড়ির সামনে হাজির হয়েছেন হাজার হাজার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) পার্টির নেতা-কর্মী-সমর্থক। ঘন ঘন তাঁরা স্লোগান দিচ্ছেন, আগে আমাদের ধরো, তারপর নেতার কথা ভেবো। ঘটনার জেরে এদিন দিনভর উত্তেজনা তামাম পাকিস্তানে।

    ইমরান খান (Imran Khan)…

    পাকিস্তানের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যেসব উপহার দেন সেগুলি সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা দিতে হয়। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান ওই সব উপহার চড়া দরে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনার জেরে পাক নির্বাচন কমিশন ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে অক্টোবর মাসে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআই সুপ্রিমো। যদিও তা খারিজ হয়ে যায়। তার পর থেকে এ পর্যন্ত এই মামলার যতবার শুনানি হয়েছে, সবগুলিতেই অনুপস্থিত থেকেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    এদিন ফরমান নিয়ে ইসলামাবাদ পুলিশ জামান পার্কে ইমরানের দুয়ারে পৌঁছে যায়। ইসলামাবাদ পুলিশ ট্যুইট-বার্তায় জানিয়েছে, লাহোর পুলিশের সঙ্গে একযোগে অভিযানে নেমেছে তারা। তবে ইমরানের (Imran Khan) বাড়ির সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকতে পারেনি। কারণ ইমরানের দলের নেতা ফওয়াদ চৌধুরীর ডাকে জামান পার্কের আশপাশে ভিড় করেছেন পিটিআই নেতা-কর্মী-সমর্থকরা। পুলিশ ইমরানের বাড়িতে প্রবেশ করতে গেলেই রাস্তায় শুয়ে পড়ছেন তাঁর দলের সমর্থকরা। পুলিশের দাবি, পুলিশ সুপার পদ মর্যাদার এক আধিকারিক ইমরানের বাড়ির ভিতরে ঢুকেছেন। কিন্তু তাঁকে যে ঘরে বসতে দেওয়া হয়েছে সেখানে ইমরানের দেখা মেলেনি।

    আরও পড়ুুন: ‘ইডি-সিবিআইয়ের অপব্যবহার করা হচ্ছে’, প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধীদের

    ইসলামাবাদ পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পথে যাঁরা বাধার সৃষ্টি করবেন, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে প্রতিবাদ করেই চলেছেন ইমরানের দলের নেতা-কর্মীরা। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহের দাবি, ইমরানের গ্রেফতারির সিদ্ধান্ত আদালতের। এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই। পুলিশ যখন ইমরানকে (Imran Khan) ধরতে তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, তখন ট্যুইট-বার্তায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলছেন, পাকিস্তান ‘বিকামস এ ব্যানানা রিপাবলিক’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Imran Khan: আসন্ন পাকিস্তানের উপনির্বাচন, ৩৩ আসনেই লড়বেন ইমরান খান

    Imran Khan: আসন্ন পাকিস্তানের উপনির্বাচন, ৩৩ আসনেই লড়বেন ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই পাকিস্তানের উপনির্বাচন (Imran Khan)। উপনির্বাচনে ৩৩টি আসনেই লড়বেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ট্যুইট করে এমনটাই জানিয়েছেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা ফওয়াদ চৌধুরি।

    গত ১৭ জানুয়ারি ফওয়াদ একটি ট্যুইটে জানান, উপনির্বাচনের (Imran Khan) ৩৩টি আসনেই তেহরিক-ই-ইনসাফের প্রার্থী ইমরান খান। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবছর ১৬ মার্চ হবে পাকিস্তানের উপনির্বাচন।  

    দলের নেতা শাহ মেহমুদ কুরেশির বলেন, “১৬ মার্চ যে উপনির্বাচন (Imran Khan) হবে, তাতে ইমরানকে সকলে ভোট দেবেন বলে আশাবাদী আমি। ইমরানের উপর সকলের যে এখনও ভরসা রয়েছে, তা ভোটের মাধ্যমেই বোঝা যাবে।”

    কেন এই উপনির্বাচন? 

    প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসে জাতীয় পরিষদ থেকে দলীয় প্রধান ইমরান খান (Imran Khan) ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদের নিম্নকক্ষ থেকে গণ পদত্যাগ করেছিলেন পিটিআই- এর একাধিক সদস্য। স্পিকার রাজা পারভেজ আশরাফের কাছে সে সময় পিটিআইয়ের ৩৫ জনেরও বেশি সদস্য ইস্তফা দেন। কিন্তু, আশরাফ মাত্র ১১টি পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন। তিনি বলেন যে বাকি সাংসদদের যাচাইয়ের জন্য পৃথকভাবে তলব করা হবে। আট মাস ধরে প্রক্রিয়া স্থগিত রাখার পর, আশরাফ, আরও ৩৪ জন পিটিআই সাংসদ এবং আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশিদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মনে করা হচ্ছে দল আস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ‘পরীক্ষা’ করবে।

    আরও পড়ুন: মমতার পাশে নেই কেষ্ট! অনুব্রত-হীন বীরভূমে মুখ বাঁচাতে নয়া কৌশল তৃণমূলের?

    উল্লেখ্য, হায়দার আলী খান, সেলিম রেহমান, সাহেবজাদা সিবগাতুল্লাহ, মেহবুব শাহ, মহম্মদ বশির খান, জুনায়েদ আকবর, শের আকবর খান, আলী খান জাদুন, ইঞ্জিঃ উসমান খান তারাকাই এবং মুজাহিদ আলীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে (Imran Khan)। সংরক্ষিত আসন থেকে, আন্দালিব আব্বাস, আসমা কাদির, মালেকা আলী বোখারি এবং মুনাওয়ারা বিবি বালোচের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

    এই মুহূর্তে বহু আসন প্রার্থী শূন্য (Imran Khan)। তাই এই উপনির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে। কুরেশি জানিয়েছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তাই ১৬ মার্চ উপনির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যৌনালাপের অডিও প্রকাশ্যে, ভুয়ো বলে দাবি দলের

    Imran Khan: প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যৌনালাপের অডিও প্রকাশ্যে, ভুয়ো বলে দাবি দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। আরও একবার বিতর্কে নাম জড়াল তাঁর। ভাইরাল হয়েছে ইমরানের সেক্স অডিও টেপ। অডিও ক্লিপে ইমরানকে অন্য এক মহিলার সঙ্গে যৌন কথাবার্তা বলতে শোনা যায়। অডিও ক্লিপটি পাকিস্তানি সাংবাদিক সৈয়দ আলি হায়দারি তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যদিও ইমরানের দলের তরফে দাবি করা হয়েছে, এই অডিও ক্লিপটি ভুয়ো। ইমরানের ভাবমূর্তি নষ্ট করার জন্যে ইচ্ছাকৃত এই কাজ করা হয়েছে।

    কী ঘটেছে?    

    ওই অডিও ক্লিপে এক জনকে এক মহিলার সঙ্গে যৌন উদ্দীপক ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। ইমরান (Imran Khan) নামটিও সেই ক্লিপে শোনা গিয়েছে বেশ কয়েকবার। আর তাতেই উত্তাল হয়েছে পাক রাজনীতি। 

    এই বছরের শুরুতেই ইমরান খানকে (Imran Khan)আস্থা ভোটে হারিয়ে এখন পাকিস্তানের ক্ষমতায় রয়েছে শাহবাজ় শরিফের জোট সরকার। আর তার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে শাসক দল। ইমরানের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে পালানোর অভিযোগও করেছে তারা। এরপর থেকেই একের পর এক গুরুতর অভিযোগে জর্জরিত ইমরান।
     
    কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, ফাঁস হওয়া কথোপকথন পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Imran Khan) কার্যালয় থেকে এসেছে। ওই অডিও ক্লিপে ইমরান নামের এক জনকে এক মহিলার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শোনা গিয়েছে।  

    পাক সাংবাদিক হামজা আজ়হার সালাম একটি ট্যুইটে লিখেছেন, “খান সাহেব (Imran Khan) তার ব্যক্তিগত জীবনে যা খুশি তাই করতে পারেন, তবে আমি আশা করব, তিনি এরপর সমগ্র জাতির সামনে নিজেকে রোল মডেল মুসলিম নেতা হিসাবে উপস্থাপন করা বন্ধ করবেন।’’

    আরও পড়ুন: তাঁর মতো ‘বোকা’ পেলে ছেড়ে দেবেন ট্যুইটারের সিইও পদ, জানালেন ইলন মাস্ক 

    একটি ফেসবুক ভিডিওতে সাংবাদিক মনসুর আলি খান দাবি করেছেন, ওই অডিওতে যে মহিলার গলা শোনা যাচ্ছে, তাঁকে তিনি চেনেন। যদিও তিনি ওই মহিলার নাম প্রকাশ্যে আনেননি।
    আরেক পাক সাংবাদিক নায়লা ইনায়াত ট্যুইটারে লেখেন, “ইমরান খান (Imran Khan) এই অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর ইমরান হাশমি হয়ে গিয়েছেন।”    

    ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যদিও ক্লিপটিকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন। দলের নেতা আরসলান খালিদ বলেন, “ইমরানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভুয়ো অডিও এবং ভিডিও তৈরির বাইরে কিছু চিন্তা করতে পারে না।” প্রসঙ্গত, অক্টোবর মাসেও ইমরানের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেই অডিও ক্লিপে ইমরানকে সরকার বদলানোর পরিকল্পনা করতে শোনা যায়। সে সময়ও ওই অডিও ক্লিপটি ভুয়ো বলে দাবি করে পিটিআই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: ‘দলের সব বিধায়ককে সরিয়ে নেব’, জনসভায় ঘোষণা ইমরানের

    Imran Khan: ‘দলের সব বিধায়ককে সরিয়ে নেব’, জনসভায় ঘোষণা ইমরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাদেশিক আইনসভা থেকে দলের সব বিধায়ককে সরিয়ে নেব। শনিবার এক জনসভায় এমনই ঘোষণা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সপ্তাহ তিনেক আগে লং মার্চ করতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান ও তাঁর দলের কয়েকজন নেতা-কর্মী। হাসপাতালে ভর্তি করাতে হয় ইমরানকেও। সুস্থ হয়ে এদিন তিনি যোগ দেন সমাবেশে। সেখানেই জানিয়ে দেন, পাকিস্তানের সমস্ত প্রাদেশিক আইনসভা থেকে সরিয়ে নেওয়া হবে দলের বিধায়কদের।

    লং মার্চ…

    এদিন রাওয়ালপিন্ডি শহরে জনসভার আয়োজন করেছিল ইমরানের (Imran Khan) দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (PTI)। ওই সভায় ভাষণ দিচ্ছিলেন বছর সত্তরের ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান। তিনি বলেন, ইসলামাবাদ পর্যন্ত যে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল, তাও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

    ইমরানের (Imran Khan) দলের তরফে এদিন ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমরা এই সরকারের অংশ হতে চাই না। আমি আমার দলের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। সংসদীয় দলের নেতাদের সঙ্গেও কথা বলব। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত প্রাদেশিক বিধানসভা থেকে আমাদের বিধায়কদের সরিয়ে নেব। দেশে অশান্তি এবং হিংসা এড়াতে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে বেরিয়ে যাওয়াই বরং ভাল।

    আরও পড়ুন: নতুন জীবন পেলাম! বললেন ইমরান, সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে করাচি থেকে পেশোয়ার

    প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগে পাক পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘স্বাধীনতা’ পদযাত্রার সময় জাফর আলি চকের কাছে অজ্ঞাতপরিচয় এক আততায়ী ইমরানকে (Imran Khan) লক্ষ্য করে গুলি চালায়। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে ইমরান বলেছিলেন, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি মানুষের জন্য, পাকিস্তানের জন্য লড়াই চালিয়ে যাব। সেই ঘটনার পর এদিন প্রথম জনসভায় অংশ নেন ইমরান।

    এদিনের সভায় দলীয় কর্মীদের উদীপ্ত করতে ইমরান বলেন, ভয় একটা জাতিকে দাসে পরিণত করে। ওই সভায় তিনি এও স্বীকার করেন প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে পারেননি। তার পরেই ইমরান বলেন, আমরা ইসলামাবাদ পর্যন্ত আর লং মার্চ করব না। তিনি বলেন, দেশে নৈরাজ্য হোক, তা আমি চাই না। আমি এই দেশের কোনও ক্ষতি হোক, চাই না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর  রহমানের (Sheikh Mujibur rahman) সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।  পাকিস্তানের বর্তমান অবস্থা ১৯৭১ এর মতো বলেও অভিযোগ তাঁর। প্রসঙ্গত, ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ (Bangladesh)।

    লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। ওই মার্চে যোগ দিয়েছিলেন ইমরান (Imran Khan) স্বয়ং। দিন দুয়েক আগে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। পায়ে গুলি লাগে ইমরানের। গুরুতর জখম হয়েছেন তাঁর দলের দুই নেতাও। ইমরান ভর্তি রয়েছেন লাহোরের সওকত খানুম হাসপাতালে। ওই হাসপাতালেরে বেডে শুয়েই ক্রিকেটার-রাজনীতিক ইমরান সে দেশের সেনাবাহিনীকে আক্রমণ করে বলেন, কী ঘটেছিল পূর্ব পাকিস্তানে? সব চেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন পীড়ন চালিয়েছিল সেনা বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৮ বছর পর বাংলাদেশে ভারতের সঙ্গে দুই সিরিজের প্রীতি ম্যাচ খেলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা ছিল তখন। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না। তবে আমরা যখন জোড়া ম্যাচ জিতেছিলাম, স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার মানুষ তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। আমি অনুভব করেছিলাম, ওঁদের সঙ্গে আমরা কী অবিচারই না করেছি। ওঁরা আমাদের ছাড়তে চাননি, আমরাই অবিচার করেছি।

    ইমরান (Imran Khan) বলেন, সেই একই ঘটনা আমার সঙ্গে ঘটছে। কোণঠাসা করে দেওয়া হয়েছে দেশের সব চেয়ে বড় রাজনৈতিক দলকে। তাদের নেতাকে মারার চেষ্টা করছে। তিনি বলেন, লোকেরা এই চোরেদের দল, যারা এখন ক্ষমতায় রয়েছে, তাদের চিনতে পারছেন না। তাঁকে হত্যার চেষ্টার জন্য ইমরান অভিযোগের আঙুল তোলেন মেজর জেনারেল ফয়জল নাসির, ইন্টিরিয়র মিনিস্টার রানা সানাউল্লাহ এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে।

     

  • Imran Khan: নতুন জীবন পেলাম! বললেন ইমরান, সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে করাচি থেকে পেশোয়ার

    Imran Khan: নতুন জীবন পেলাম! বললেন ইমরান, সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে করাচি থেকে পেশোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: লং মার্চে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁকে আক্রমণের ছক বহুদিন ধরেই করা হয়েছিল। এর পিছনে রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এমনই দাবি করেছে  ইমরানের দল পাকিস্তান তেহেরিক-ই ইনসাফ (PTI)। বৃহস্পতিবার হামলার পর দলের সাধারণ সম্পাদক আর্শাদ উমর বলেন, “তিন জনের উপর সন্দেহ রয়েছে পার্টি চেয়ারম্যান ইমরান খানের। এর মধ্যে প্রথম নামটি হল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়াও প্রাণঘাতী হামলার নেপথ্যে অন্তর্দেশীয় মন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মেজর জেনারেল ফয়জল নাসিরের হাত রয়েছে বলে সন্দেহ করছেন তিনি।”

     

    ইমরানের উপর হামলার পরই পাকিস্তানের একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়ে যায়। করাচির অন্তত ১৭টি জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। পেশোয়ারে কোর কমান্ডার হাউসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ। পিটিআইয়ের তরফে ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করা হয়েছে। “আমরা শুধু ইমরান খানের একটা নির্দেশের অপেক্ষায় আছি। দাবিপূরণ না হলে বা আরও স্পষ্ট করে বললে এই নেতারা পদত্যাগ না করলে, দেশজুড়ে আমরা আন্দোলনে নামব। ইমরান খানের উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা। আমরা কিছুতেই এটা মেনে নেব না। প্রয়োজনে গোটা পাকিস্তানে আগুন জ্বলবে।”

    আরও পড়ুন: এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে মুক্ত পাকিস্তান! ক্ষুব্ধ ভারত, জানেন তার কারণ?

    বৃহস্পতিবার, পাক পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘স্বাধীনতা’ পদযাত্রার সময় জাফর আলি চকের কাছে অজ্ঞাতপরিচয় এক আততায়ী ইমরানকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আপাতত ইমরান খান বিপদ মুক্ত বলেই জানা গিয়েছে। হাসপাতালে ইমরান বলেন, “আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি মানুষের জন্য, পাকিস্তানের জন্য লড়াই চালিয়ে যাব।” এই ঘটনার ইতিমধ্যেই নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কী ভাবে পুলিশের সামনেই ইমরানের উপর হামলা হল, তা জানতে অন্তর্দেশীয় মন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের আইজি এবং মুখ্য সচিবের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। গতকালের গুলিচালনার ঘটনায় ইমরান খান ছাড়াও কমপক্ষে ১৫ জন পিটিআই সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে সিন্ধ প্রদেশের প্রাক্তন গভর্নর ইমরান ইসমাইল ও প্রাক্তন মন্ত্রী ফয়সল জাভেদও রয়েছেন। গুলিচালনার পরই পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

  • Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

    Imran Khan: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক:  গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অভ্যর্থনা শিবিরে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে ।

    সংবাদসূত্রে আরও জানা  গিয়েছে, ইমরানের পায়ে গুলি লেগেছে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ এবং ইমরানকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

     

    ইমরান পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপের জিতিয়েছিল এবং সেই ইনিংসেই তিনি অলরাউন্ডারদের  হিসাবে বিবেচিত হন। ৭০ বছর বয়সী প্রাক্তণ এই ক্রিকেটার দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে জাতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ৮৮ টেস্ট খেলে ৩৭.৬৯ গড়ে ৩৮০৭ রান করেছেন এবং ৩৬২ উইকেট নিয়েছেন। ১৭৫ ওয়ানডে ক্রিকেটে ইমরান ৩৭০৯ রান করেছেন এবং ১৮২টি উইকেট নিয়েছেন।

    ইমরান আগস্ট ২০১৮ থেকে এপ্রিল ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। বিগত বছরের এপ্রিল মাসে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দল। অনাস্থা ভোটে ইমরান সরকারের সহযোগী দল গুলি সমর্থন না করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরানের তেহরিক পার্টির সরকার। বর্তমানে পাকিস্তানের ক্ষমতায় রয়েছে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ এবং প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন শাহবাহ শরিফ। ইমরান খান বর্তমানে পাকিস্তানে আজাদি মার্চ করছেন। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে লাগাতার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তোশখানা মামলায় ইমরান দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তার পক্ষে আজাদি মার্চ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার আজাদি মার্চ মিছিলও বের করা হয়। সেই মিছিলে গুলি চালানো হয় সেই গুলিবৃষ্টিতেই  আহত হয়েছেন ইমরান খান। তিনি ছাড়াও প্রাক্তন গভর্নর ইমরান ইসমাইলও এই গুলিতে আহত হয়েছেন।

     

    ইমরান খানের সঙ্গী সলমন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন,  ইমরান খানকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে৷ তিনি চারটি গুলিতে আহত হয়েছেন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে কোথায় গুলি লেগেছে, সেটা এখনও বোঝার উপায় নেই৷ তবে ইমরান খানের শরীরে ক’টি গুলি লেগেছে, তা এখনও স্পষ্ট করে বলার উপায় নেই৷ কারণ, এক পক্ষ বলছে পায়ে একটি গুলি লেগেছে, কিন্তু অন্য পক্ষ থেকে খবর আসছে, শরীরে চারটি গুলি লেগেছে৷

    ইমরানের পার্টি সমর্থকদের তরফে বলা হয়েছে যে, এক জন হঠাৎ করে ইমরান খানের গাড়ির দিকে একটি সয়ংক্রিয় বন্দুক নিয়ে এগিয়ে এসে গুলি চালাতে শুরু করে৷ কিন্তু উপস্থিত সমর্থকরা সেই বন্দুক ছিনিয়ে নেওয়ায় ঘটনাটি বেশি দূর এগোয়নি৷ যদিও প্রথমে বোঝা যাচ্ছিল না, ইমরান খানের শরীরে গুলি লেগেছে নাকি অন্য কোনও কারণে আহত হয়েছেন ইমরান৷ তাঁর শরীরে গুলি লেগেছে কি না, তা তখনও স্পষ্ট হয়নি পরে বোঝা যায়, তিনিও গুলিতে আহত হয়েছেন৷ পিটিআইয়ের বেশ কয়েকজন কর্মীও ঘটনাস্থলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ তাঁদের সকলেরই চিকিৎসা চলছে৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share