Tag: Income Tax Department

Income Tax Department

  • ITR Filing: আয়কর রিটার্ন দাখিল করেননি? জেনে নিন দিতে হবে কত লেট-ফি

    ITR Filing: আয়কর রিটার্ন দাখিল করেননি? জেনে নিন দিতে হবে কত লেট-ফি

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। ২০২১-২২ অর্থবর্ষের আয়কর দফতরে ট্যাক্স রিটার্ন দাখিল হয়েছে ৫.৮৩ কোটি। যা আদতে একটি রেকর্ড। শেষ দিনে আয়কর (Income Tax) দাখিল হয়েছে ৭২.৪২ লক্ষ। ৩১ জুলাই পর্যন্ত সব মিলিয়ে দাখিল হয়েছে ৫.৮৩ কোটি।

    পুরো বিষয়টি জানিয়ে ট্যুইট করেছে আয়কর দফতর (Income Tax Department)। ট্যুইট বার্তায় বলা হয়েছে, ২০২২ এর ৩১ জুলাই পর্যন্ত ৫.৮৩ কোটি আইটি রিটার্ন দাখিল হয়েছে। নয়া রেকর্ডও হয়েছে। শেষ দিনে আয়কর দফতরে রিটার্ন দাখিল হয়েছে ৭২.৪২ লক্ষ। সময় মতো রিটার্ন দাখিল করায় আয়কর দফতর করদাতাদের কৃতজ্ঞতাও জানায়।  

    গত দু’বছর ধরে আয়কর রিটার্ন দাখিলের তারিখ বাড়ানো হচ্ছিল। এবারও সেই আশায়ই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন করদাতারা। তবে এবার আর সরকার সেই সময় সীমা বাড়ায়নি। সুতরাং, যাঁরা ইতিমধ্যেই রিটার্ন দাখিল করেছেন, তাঁদের উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু যাঁরা ওই তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি, তাঁরা তা করতে পারবেন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। যদিও এজন্য লেট-ফি দিত হবে তাঁদের।

    আরও পড়ুন : সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    যাঁদের বাৎসরিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত, লেট-ফি বাবদ তাঁদের দিতে হবে ১০০০ টাকা। আয় ৫ লক্ষ টাকা ছাড়ালেই ফাইন দিতে হবে ৫ হাজার টাকা। যদি কোনও করদাতার আয় করছাড়ের সীমার নীচে থাকে, তবে তাঁদের কোনও লেট ফাইন দিতে হবে না। তবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাঁরা রিটার্ন দাখিল করতে পারেননি, দেরি করে ট্যাক্স দেওয়ায় তাঁদের গুণতে হবে সুদ। ফলে, তাঁদের ৩১ জুলাই থেকে সুদ সহ ট্যাক্সের পুরো টাকা জমা দিতে হবে।

    প্রসঙ্গত, রিটার্ন দাখিলের ভেরিফিকেশন আগে ছিল ১২০ দিন। এখন তা কমিয়ে করা হয়েছে ৩০ দিন।  ১ অগাস্টের মধ্যে ই-ট্রান্সমিশনের মাধ্যমে এই ভেরিফিকেশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল সিবিডিটি (CBDT)।

    আরও পড়ুন : কোন পথে বাঁচাবেন আয়কর? জানুন

  • IT Return: কোন পথে বাঁচাবেন আয়কর? জানুন

    IT Return: কোন পথে বাঁচাবেন আয়কর? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের কষ্টের অর্জিত টাকার সিংহ ভাগই আয়কর দফতরের (Income Tax Department) কোষাগারে চলে যাবে, এমনটা কেই বা চায়! আবার সঠিক আইন মেনে কর দেওয়াটাও জরুরি। তাই বলে নিজের টাকা বাঁচাতে চাইবেন না এমন মানুষ বোধহয় আতস কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তাই ট্যাক্স বাঁচানোর ফাঁক-ফোকর খোঁজেন প্রায় সকলেই। অনেকেই আবার জানেন না কী করে ট্যাক্স বাঁচাবেন। 

    আরও পড়ুন: প্রতারণা করেছেন মেধা পাটকর! এফআইআর দায়ের

    বেশ কয়েকটি উপায়ে আপনি বাঁচাতে পারেন আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা। জেনে নিন সেই উপায়গুলি কী কী? 

    করের পরিস্থিতি বিচার: 

    আগে সময় নিয়ে বসে দেখুন আপনার করের পরিস্থিতি কী? যদি দেখেন কোনও আয়কর সংক্রান্ত কোনও দায়বদ্ধতা নেই, অর্থাৎ, আপনার জিরো-রিটার্ন রয়েছে, বা বলা ভালো, আপনার আয় করমুক্ত শ্রেণিতে রয়েছে, তাহলে আপনার বেশি কর দেওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। শুধুমাত্র আয়কর রিটার্ন ফাইল করলেই আপনার দায়িত্ব শেষ। কিন্তু যদি আপনার আয়কর কাটার সম্ভাবনা থেকে থাকে তাহলে আপনাকে বিষয়টি তলিয়ে ভাবতে হবে। কর বাঁচানোর বেশ কিছু পন্থা রয়েছে। চাইলে আপনারা সেই উপায়ে বেশি করের হাত থেকে রেহাই পেতে পারেন।

    আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই ভুলগুলো ভুলেও করবেন না

    আগে ঠিক করুন আয়করের কোন নিয়মের আওতায় থাকবেন?

    পুরনো নিয়মের আওতায় থাকলে করমুক্ত আয়ের পরিমাণ কম হলেও, তাতে অনেক ছাড় দেওয়া আছে। আয়করের নতুন নিয়মে করমুক্ত আয়ের স্ল্যাব ওপরে উঠিয়ে দিলেও, তাতে কোনও ছাড় নেই। করে ছাড় পেতে আপনাকে পুরোনো নিয়মের আওতায় আয়কর রিটার্ন জমা দিতে হবে। 

    দেখে নিন কী কী উপায়ে ছাড় পেতে পারেন: 

    কর পরিকল্পনা মানেই সব সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনা নয়। নিজের দৈনন্দিন খরচ দেখিয়েও করে ছাড় পেতে পারেন। সেই দৈনন্দিন খরচগুলো হল: 

    • বাচ্চাদের টিউশন ফি
    • জীবন এবং চিকিৎসা বিমা
    • প্রভিডেন্ট ফান্ডে রাখা টাকা
    • ঋণ বা ইএমআই

    যদি নতুন সম্পত্তি কেনার সামর্থ্য আপনার না থাকে, তাহলে এই উপায়গুলিতে আপনারা কর বাঁচাতে পারেন। এইসব খরচ আপনি তখনও দেখাতে পারবেন, যদি খরচগুলি বছরের ৩১ মার্চের আগে করা হয়। এই বিনিয়োগগুলির সঠিক প্রমাণ রাখা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে যেকোনও প্রয়োজনে আয়কর দফতর সেই প্রমাণ আপনার কাছ থেকে চাইতে পারে। 

    রয়েছে আরও কিছু উপায়

    যদি আপনি কোনও ভাড়া বাড়িতে থাকেন এবং নিয়মিত ভাড়া দেন তাহলে আয়করে ছাড় পেতে পারেন। এর জন্যে আপনাকে আপনার ভাড়ার রসিদ প্রমাণপত্র এবং বাড়ির মালিকের প্যান কার্ডের তথ্য দিতে হবে। 

     

     

     

     

  • Medha Patkar: প্রতারণা করেছেন মেধা পাটকর! এফআইআর দায়ের

    Medha Patkar: প্রতারণা করেছেন মেধা পাটকর! এফআইআর দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর নেতৃত্বেই শুরু হয়েছিল ‘নর্মদা বাঁচাও’ (Narmada Bachao movement) আন্দোলন। এবার সেই সমাজকর্মী (Social Activist) মেধা পাটকর (Medha Patkar)-সহ ১১ জনের বিরুদ্ধে সংগৃহীত তহবিলের অপব্যবহারের অভিযোগ উঠল। তাঁর  বিরুদ্ধে উঠেছে প্রতারণা ও দেশ বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগও। মধ্যপ্রদেশের বারওয়ানি থানায় (Barwani Police Station) এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, আদিবাসী শিশুদের (Tribal children) মধ্যে শিক্ষা বিস্তারের নামে ১৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন তাঁরা। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় (IPC section 420) মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিজেপি শাসিত শিবরাজ সরকারের পুলিশ। মেধা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মধ্যপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

    আরও পড়ুন: ভারতীয় সেনার নয়া রণকৌশল, চিনকে কুপোকাত করতে মান্দারিন ভাষা শিক্ষা

    ২০০৪-এ আদিবাসী শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে ‘নর্মদা নবনির্মাণ অভিযান’ (Narmada Navnirman Abhiyan) নামে একটি অলাভজনক সংগঠন তৈরি করা হয়। এই সংগঠনেরই ট্রাস্টি বোর্ডের (Trustee Board) অন্যতম সদস্য মেধা পাটকর। মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী প্রীতম রাজের (Pritam Raj) দাবি, ১৩.৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন মেধা সহ ১২ জন। সংস্থার ট্রাস্টি বোর্ডের কাছে ১৪ বছরের ওই সংগৃহীত অর্থের কোনও হিসেব নেই। দেশবিরোধী প্রচারে ওই অর্থ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। শনিবার দায়ের হওয়া এফআইআরে মেধা ছাড়াও নাম রয়েছে পারভিন রুমি জাহাঙ্গির, বিজয়া চৌহান ও প্রমুখের। প্রসঙ্গত, চলতি বছরে মেধা পাটকরের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ইডি ছাড়াও মেধা ও তাঁর সংস্থার বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত চালাচ্ছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স ও আয়কর দপ্তর।

    মেধা পাটেকর অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। সমাজকর্মী জানিয়েছেন, ‘প্রত্যেকটি আর্থিক বিষয় নিয়ে আমাদের কাছে অডিট রিপোর্ট রয়েছে। আমরা দিল্লির উপরাজ্যপালের বিরুদ্ধে মামলাতেও জিতেছি। কারণ আমরা বিদেশ থেকে অনুদান গ্রহণ করি না। ভবিষ্যতেও সব প্রশ্নের জবাব দেব, প্রমাণও পেশ করব।’

     

  • I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থবর্ষ ২০২১-২২-এ যাঁরা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের হাতে আর খুব বেশি সময় নেই। কারণ চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কোনওভাবেই আয়কর দাখিলের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে আয়কর দফতর। সময় পেরিয়ে গেলে দিতে হতে পারে জরিমানা। 

    একটি নির্দিষ্ট সীমার বেশি আয় করলেই আয়কর দিতে হয়। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়, তারমধ্যেই আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। যদি কেউ ওই নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা না দেন, তবে অতিরিক্ত জরিমানা লাগু করা হয়। এবারও আয়কর জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই। কেন্দ্রীয় সূত্রে খবর, আগে বেশ কয়েকবার আয়কর জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বাড়ানো হলেও, এবার আর তা করা হবে না। 

    আরও পড়ুন: প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণ নয়, জানালেন রেলমন্ত্রী

    সরকারি সূত্রে খবর, আয়কর জমা দেওয়ার মেয়াদ আর না বাড়ানো নিয়ে বদ্ধপরিকর কেন্দ্র। কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই বকেয়া আয়কর রিটার্ন জমা পড়ে যাবে বলে আশাবাদী সরকার। সেই কারণেই এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হচ্ছে না। ২০২১-২২ অর্থবর্ষে ২০ জুলাইয়ের মধ্যে ২.৩ কোটি টাকারও বেশি আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে এই অর্থের পরিমাণ আরও বাড়বে।

    আরও পড়ুন: হত্যার হুমকি! বন্দুক কাছে রাখার আর্জি বজরঙ্গি ভাইজানের

    মেয়াদ না বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “আয়করদাতাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে তারা মনে করেন রিটার্নের মেয়াদ তো বাড়ানো হবেই, সেই কারণে তারা আয়কর জমা দেওয়া নিয়ে গড়িমসি করেন। তবে বর্তমানে প্রতিদিনই ১৫ থেকে ১৮ লাখ আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লাখে পৌঁছবে।” নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

LinkedIn
Share