Tag: india air defence

  • Anti-Stealth Radar Grid: এফ-৩৫ থেকে জে-৩৫— এখন নজরে সবাই, অ্যান্টি-স্টেলথ রেডার প্রযুক্তিতে বিরাট লাফ ভারতের

    Anti-Stealth Radar Grid: এফ-৩৫ থেকে জে-৩৫— এখন নজরে সবাই, অ্যান্টি-স্টেলথ রেডার প্রযুক্তিতে বিরাট লাফ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম প্রজন্মের ফাইটার জেট (FGFA) মোকাবিলায় ভারত এমন এক অত্যাধুনিক অ্যান্টি-স্টেলথ রেডার গ্রিড (Anti-Stealth Radar Grid) উন্মোচন করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-৩৫ (F-35), রাশিয়ার সু-৫৭ (Su-57) এবং চিনের জে-৩৫ (J-35) স্টেলথ যুদ্ধবিমান সনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম।

    ‘মিশন সুদর্শন চক্র’ ঘোষণা

    অপারেশন ‘সিন্দুর’-এর (Operation Sindoor) পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তা আরও জোরদার হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-র (DRDO) নেতৃত্বে ভারত সরকার ‘মিশন সুদর্শন চক্র’ (Mission Sudarshan Chakra) ঘোষণা করেছে। এই মিশনের অধীনে ডিআরডিও-সহ বিভিন্ন প্রতিরক্ষা সংস্থাকে পরবর্তী প্রজন্মের রেডার প্রযুক্তি উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে, যার লক্ষ্য স্টেলথ বিমান ও আধুনিক ক্ষেপণাস্ত্র-ড্রোন সহ আকাশ-পথে ধেয়ে আসা হুমকির মোকাবিলা করা।

    স্টেলথ-বিপদের মোকাবিলায় ভারতের প্রস্তুতি

    স্টেলথ প্রযুক্তিতে তৈরি বিমানগুলির রেডার ক্রস-সেকশন (Radar Cross-Section) অত্যন্ত কম, ফলে প্রচলিত রেডার ও এয়ার ডিফেন্স নেটওয়ার্ক (India Air Defence) এড়িয়ে যাওয়া তাদের পক্ষে সহজ হয়। বিশ্বজুড়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দৌড়ে ভারতও পিছিয়ে নেই। একদিকে যেমন অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ) প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশ, তেমনই অন্যদিকে জোর দেওয়া হচ্ছে কাউন্টার-স্টেলথ সক্ষমতা বৃদ্ধিতে।

    অ্যান্টি-স্টেলথ রেডার গ্রিডের বৈশিষ্ট্য

    ভারতের নতুন অ্যান্টি-স্টেলথ রেডার গ্রিডটি (Anti-Stealth Radar Grid) প্যাসিভ কোহেরেন্ট লোকেশন রেডার (PCLR) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এই প্রযুক্তিকে জাতীয় ‘লো অবজারভেবল ডিটেকশন নেটওয়ার্ক’ (LODN)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংযুক্ত করা হচ্ছে।

    কীভাবে কাজ করে পিসিএলআর?

    পিসিএলআর একটি প্যাসিভ মাল্টি-স্ট্যাটিক রেডার ব্যবস্থা, যা নিজে কোনও রেডিও সিগন্যাল ছোড়ে না। প্রচলিত রেডারের মতো তরঙ্গ পাঠিয়ে প্রতিফলন শোনার পরিবর্তে, এই ব্যবস্থা পরিবেশে ইতিমধ্যেই বিদ্যমান সিগন্যাল—যেমন এফএম রেডিও সম্প্রচার—ব্যবহার করে, তাদের সনাক্তকরণ করে। আকাশে কোনও বিমান চলাচল করলে ওই সিগন্যালের মধ্যে যে ব্যাঘাত ঘটে, তা বিশ্লেষণ করে বিমান সনাক্ত ও ট্র্যাক করা হয়। ফলে রেডারের অবস্থান গোপন থাকে।

    প্রতিরক্ষা ব্যবস্থায় বড় শক্তিবৃদ্ধি

    নতুন অ্যান্টি-স্টেলথ রেডার গ্রিডটি আকাশ প্রতিরক্ষায় ভারতের বিদ্যমান দেশীয় ও আমদানিকৃত ব্যবস্থার সঙ্গে সমন্বয় করবে। এর মধ্যে রয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এস-৪০০ ট্রায়াম্ফ (S-400), বারাক-৮ এবং স্পাইডার সিস্টেম। এই সমন্বয়ের মাধ্যমে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও ড্রোন হুমকির বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে।

    প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই অ্যান্টি-স্টেলথ রেডার গ্রিড (Anti-Stealth Radar Grid) ভারতের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে এবং ভবিষ্যতের আকাশযুদ্ধে দেশকে কৌশলগত বাড়তি সুবিধা দেবে।

  • QRSAM: সেনা পাচ্ছে দেশে তৈরি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ‘কিউআরস্যাম’, মোতায়েন হবে চিন-পাকিস্তান সীমান্তে

    QRSAM: সেনা পাচ্ছে দেশে তৈরি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ‘কিউআরস্যাম’, মোতায়েন হবে চিন-পাকিস্তান সীমান্তে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর সৌজন্য তামাম বিশ্বের নজর কেড়ে নিয়েছে ভারতের বহুস্তরীয় এয়ার ডিফেন্স ব্যবস্থা। এবার, আরও শক্তিশালী হওয়ার পথে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) বা আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। শীঘ্রই ভারতের হাতে আসছে আরও একটি নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার পোশকি নাম কুইক রিয়্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল বা সংক্ষেপে ‘কিউআরস্যাম’ (QRSAM)। ভারতীয় সেনাবাহিনীর আধুনিক এয়ার ডিফেন্স ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    ৩০ হাজার কোটি টাকার কিউআরস্যাম

    ভবিষ্যতে পাকিস্তান, চিনের বিরুদ্ধে সংঘাতের মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে ভারতীয় সেনাবাহিনী ৩০,০০০ কোটি টাকা দিয়ে নতুন স্বদেশীয় ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম (QRSAM) কিনতে চলেছে। জানা যাচ্ছে, চলতি মাসেই প্রতিরক্ষা মন্ত্রকের অধিনস্থ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) এই প্রস্তাবে ছাড়পত্র দিতে পারে। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন যে, দেশের পশ্চিম এবং উত্তর সীমান্তে মোতায়েনের জন্য দেশীয় এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের (Air Defence System) তিনটি রেজিমেন্ট কেনার প্রস্তাব গ্রহণ করা হবে। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। এটি যৌথভাবে উৎপাদন করবে দুই রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ভারত ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ভারত ডিনামিক্স লিমিটেড।

    প্রতিক্রিয়ার সময় মাত্র ৩-৫ সেকেন্ড!

    যা জানা যাচ্ছে, ‘কিউআরস্যাম’-কে (QRSAM) বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সেনার ট্যাঙ্ক রেজিমেন্ট থেকে শুরু করে ভারতের বিভিন্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক অ্যাসেটগুলিকে লক্ষ্য করে হওয়া শত্রুর ফাইটার, হেলিকপ্টার, ড্রোন, সার্ফেস-টু-সার্ফেস এবং এয়ার-টু-সার্ফেস মিসাইল সহ আকাশপথে যে কোনও হানা প্রতিহত করার জন্যে। কিউআরস্যাম সিস্টেমটি একটি ট্রাকে চাপিয়ে সেনা কনভয়ের সঙ্গেও চলতে পারে। সিস্টেমটি কুইক রিয়্যাকশন-এর জন্যে তৈরি। অর্থাৎ, একটি টার্গেট চিহ্নিত ও লক থেকে লঞ্চ হতে সময় নেয় মাত্র ৩ থেকে ৫ সেকেন্ড। দিন হোক বা রাত– যে কোনও সময়ই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (Air Defence System) সমান কার্যকর। প্রতিটি লঞ্চারে ৬টি মিসাইল থাকে। একটি ব্যাটারিতে ৪টি লঞ্চার, একটি ব্যাটারি সার্ভিলেন্স রেডার, এবং ব্যাটারি মাল্টি ফাংশন রেডার আর কমান্ড সিস্টেম থাকে। অর্থাৎ প্রতি ব্যাটারিতে ২৪টি রেডি-টু-ফায়ার মিসাইল, সঙ্গে রিলোড মিসাইল থাকে। ৩টি ব্যাটারি থাকে একটি রেজিমেন্টে। অর্থাৎ ২৪×৩=৭২টি রেডি-টু-ফায়ার মিসাইল। ভারত ৩টি রেজিমেন্ট নিচ্ছে। অর্থাৎ ৭২×৩=২১৬টি রেডি-টু-ফায়ার মিসাইল, এর সঙ্গে আলাদা রিলোড মিসাইল। সেনাবাহিনীর আখেরে ১১টি কিউআরস্যাম (QRSAM) রেজিমেন্টের প্রয়োজন হবে।

    ভারতে বহুস্তরীয় এয়ার ডিফেন্স ব্যবস্থা (Air Defence System)

    ভারত বর্তমানে বিভিন্ন পাল্লার জন্য বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স ব্যবস্থা মোতায়েন করে রেখেছে, যাদের সমন্বয় ও পরিচালনার দায়িত্বে রয়েছে আকাশতীর ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। দূরপাল্লার জন্য রয়েছে রাশিয়া থেকে কেনা ৩৮০ কিমি পাল্লার ‘এস-৪০০ ট্রায়াম্ফ’, যা ভারতে ‘সুদর্শন চক্র’ হিসেবে পরিচিত। মাঝারি পাল্লার জন্য রয়েছে ইজরায়েলের সঙ্গে যৌথভাবে নির্মিত ৭০ কিমি পাল্লার ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে ২৫ কিমি পাল্লার স্বদেশীয় ‘আকাশ’ প্রতিরক্ষা সিস্টেম এবং ৬ কিমি পাল্লার ‘ভিশোরাড’ ক্ষেপণাস্ত্র। প্রায় ৩০ কিমি পাল্লার কিউআরস্যাম (QRSAM) সিস্টেমটি স্বল্প থেকে মাঝারি পাল্লার বিদ্যমান এয়ার ডিফেন্স সিস্টেমগুলির পরিপূরক হিসেবে কাজ করবে। ভারতের বহুস্তরীয় এয়ার ডিফেন্সের (Air Defence System) আওতায় এগুলো ছাড়াও রয়েছে এল-৭০, জডইউ-২৩ এবং শিলকা বিমান প্রতিরক্ষা বন্দুক, যেগুলি অপারেশন সিঁদুর-এর সময় নিজেদের জাত চিনিয়েছিল। এর বাইরে, ভারত বর্তমানে ‘প্রোজেক্ট কুশ’ নিয়ে গবেষণা করছে। এটি অ্যাডভান্সড স্টেজে রয়েছে। খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে। ভারতের লক্ষ্য, ২০২৯ ২০২৯ সালের মধ্যে ৩৫০ কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্রকে অন্তর্ভুক্ত করা।

LinkedIn
Share