Tag: India Foreign Ministry

  • Sheikh Hasina: হাসিনার প্রত্যর্পণ আর প্রত্যাবর্তন দুটি আলাদা বিষয়, সাফ জানাল ভারত, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ

    Sheikh Hasina: হাসিনার প্রত্যর্পণ আর প্রত্যাবর্তন দুটি আলাদা বিষয়, সাফ জানাল ভারত, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাইল না ভারত। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন হাসিনা (Sheikh Hasina)—এমন খবর সামনে আসার পর নয়াদিল্লির বক্তব্য, বিষয়টি সম্পূর্ণভাবে হাসিনা এবং বাংলাদেশের সরকারের মধ্যের। একই সঙ্গে তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টিকে বাংলাদেশের তরফে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা করে দেখার কথা জানিয়েছে ভারত (India)।

    মঙ্গলবার হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের স্মরণে এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র আন্দোলনের মুখে হাসিনার ১৫ বছরের সরকারের পতন ঘটে। তার পর থেকেই ভারতে রয়েছেন তিনি।

    ২০২৪ সালে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের নভেম্বর মাসে অনুপস্থিতিতে হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় বাংলাদেশের আদালত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

    ভারতের প্রতিক্রিয়া (Sheikh Hasina)

    বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা নির্ধারিত প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখছে নয়াদিল্লি। তবে তাঁর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বিষয়টি হাসিনা এবং বাংলাদেশের সরকারের মধ্যে সীমাবদ্ধ। এ নিয়ে তাঁর আর কিছু বলার নেই।

    ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “কোনও নাগরিক যদি ভ্রমণ সংক্রান্ত নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তা প্রত্যর্পণের অনুরোধের থেকে সম্পূর্ণ পৃথক একটি বিষয়।”

    উল্লেখ্য, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে ঢাকা। এই বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এর আগে হাসিনার আইনজীবীরা তাঁর দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের আবেদন জানিয়েছিলেন (Sheikh Hasina)।

    ভারতের উদ্বেগ

    এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি।”

    এদিকে, আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টন চুক্তির। এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, গঙ্গা-সহ দুই দেশের মধ্যে প্রবাহিত সমস্ত অভিন্ন নদীর সমস্যা খতিয়ে দেখার জন্য একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে।

    এছাড়াও, চিন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট বহনকারী একটি বাণিজ্যিক জাহাজ ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আটক করার (India) খবর নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে জয়সওয়াল জানান, বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলি ভারতের নজরে এসেছে। তিনি বলেন, “আমাদের স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে, এমন (Sheikh Hasina) সমস্ত পরিস্থিতির উপর আমরা নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ করছি।”

     

LinkedIn
Share