Tag: India vs New Zealand

India vs New Zealand

  • India vs New Zealand: টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানে জয়ের নজির হার্দিকদের! আর কী কী রেকর্ড গড়ল ভারত?

    India vs New Zealand: টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানে জয়ের নজির হার্দিকদের! আর কী কী রেকর্ড গড়ল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬৮ রানে হারিয়ে রেকর্ড গড়ল ভারত। ২০ ওভারের ক্রিকেটে এটাই ভারতের সব থেকে বড় রানে জয়। ২০১৮ সালে আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টি ম্যাচে ১৪৩ রানে হারিয়েছিল ভারত। সেটাই ছিল এত দিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রানে জয়ের নজির। যা বুধবার আমদাবাদে ভেঙে দিলেন হার্দিকরা। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে ভারতের ১৬৮ রানে জয় রইল দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা। কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের এই বিশাল জয় নজির তৈরি করল।

    ম্যাচের হাল-হাকিকত

    এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুভমন গিলের দুরন্ত শতরানের সুবাদে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে। গিল ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া রাহুল ত্রিপাঠী ৪৪, সূর্যকুমার যাদব ২৪ ও হার্দিক পান্ডিয়া ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১২.১ ওভারে মাত্র ৬৬ রানে অল-আউট হয়ে যায়। ১৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ভারতের হয়ে হার্দিক ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। অর্শদীপ সিং ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। উমরান মালিক ২.১ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। শিবম মাভি ২ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন গিল।

    আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে মাঠেই নাচ শেফালিদের! ভাইরাল ভিডিও

    জয়ের হাফ-সেঞ্চুরি

    এই ম্যাচ জয়ের সুবাদে টিম ইন্ডিয়া ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের হাফ-সেঞ্চুরি করল। এমন নজির আর কোনও দেশের নেই। ভারতই প্রথম দল, যারা এই কৃতিত্ব অর্জন করে। আর কোনও দেশ নিজেদের মাঠে ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিততে পারেনি। 

    শুভমনের রেকর্ড

    দুরন্ত ইনিংস খেলে ম্যাচে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন শুভমন গিলও। আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৬ রানের ইনিংসটিই ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে সর্বাধিক। এর আগে বিরাট কোহলি এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের নজির গড়লেন শুভমন। ভারতীয়দের মধ্যে কনিষ্ঠতম হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানের ইনিংস খেললেন গিল।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs New Zealand: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    India vs New Zealand: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠ ভর্তি দর্শক। খেলা শুরুর প্রথম দিকে টান টান উত্তেজনাও ছিল। তার পরেই ম্যাচ হয়ে গেল এক পেশে। আট ঘণ্টার খেলা খতম হয়ে গেল মাত্র পাঁচ ঘণ্টায়। শামি, হার্দিকদের দাপটে নিউজিল্যান্ড (New Zealand) সিরিজ জয় করল ভারত (India)। প্রথমে বল হাতে মহম্মদ শামিরা নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর রোলার চালিয়ে দেন। মাত্র ১০৮ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ২০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন রোহিত শর্মা (India vs New Zealand)।

    এক দিনের ক্রিকেট…

    রায়পুরে এই প্রথমবার হল এক দিনের ক্রিকেট ম্যাচ। তাই দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। জনগণের উৎসাহ এতটাই ছিল যে টিকিট ব্ল্যাক করছিলেন অনেকে। যদিও কালোবাজারি রুখতে তৎপর ছিল পুলিশ। টিকিট ব্ল্যাক করার অভিযোগে ন জনকে গ্রেফতারও করে পুলিশ। এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক বলেন, দলের মধ্যে টস নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তাই কী ঠিক করেছিলাম, সেটা মনে করতে পারছিলাম না। আগের ম্যাচে প্রথমে ব্যাট করেছি। তাই এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলাম।

    আরও পড়ুুন: আইএসএফের তাণ্ডবের জেরে রণক্ষেত্র ধর্মতলা, বাঁশ নিয়ে তাড়া পুলিশকে

    এদিন খেলা (India vs New Zealand) শুরুর পর থেকেই পেসাররা দেখাতে থাকেন সুইংয়ের দাপট। নতুন সাদা বলের সুইং খুব বেশিক্ষণ থাকে না। তবে সে সময় পাননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ভারতীয় বোলাররাই তাঁদের সে সময় দেননি। বল এতই সুইং করতে থাকে যে ১৫ রানের মধ্যেই পাঁচ উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেনদের প্রথম পাঁচ ব্যাটারের কেউ পেরোননি ১০ রানের চৌকাঠ। হার্দিক নিজের বলে নিজেই ক্যাচ নেন। আউট হয়ে যান ডেভন কনওয়ে। পাঁচ উইকেট চলে যাওয়ার পর ধরে খেলার চেষ্টা করেন মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপ্স। গত ম্যাচে শতরান করলেও, এবার মুখ থুবড়ে পড়েন ব্রেসওয়েল। মাত্র ২২ রানেই থমকে যায় তাঁর ঘোড়া। শামির বলে আউট হন তিনি। ক্যাচটি নেন ঈশান কিষন। ব্রেসওয়েল ২২ রানে আউট হলেও, ৩৬ রান করেন ফিলিপ্স। ২৭ রান করেন মিচেল স্যান্টনার। পঞ্চাশ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০৯ রান। ২০.১ ওভারে (India vs New Zealand) সেই রান তুলে নেয় ভারত। শুভমন গিল করেন ৪০ রান। কোহলি মাত্র ১১। ৫১ রান করেন রোহিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • IND vs NZ ODI: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ, কখন কোথায় দেখবেন খেলা?

    IND vs NZ ODI: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ, কখন কোথায় দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এবার মিশন নিউজিল্যান্ড। সাদা বলের ক্রিকেটে বরাবর ভারতের কাছে শক্ত গাঁট কিউয়িরা। সেটা ভালমতই জানেন রোহিতরা। এবার সেই রেকর্ড উল্টে দেওয়ার সুযোগ রয়েছে মেন ইন ব্লু-দের সামনে। বর্তমানে আইসিসি একদিনের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে কিউয়িরা। তার ওপর পাকিস্তানের মাটতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজ খেলে ভারতে আসছে তারা। ফলে, উপমহাদেশের উইকেট সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল। অন্যদিকে, ঘরের মাঠে সদ্য শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে হোয়াইওয়াশ করে উজ্জীবিত ভারতীয় দল। ফলে, সিরিজ যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    চোটের জন্য নেই শ্রেয়স

    তবে, কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য এবার গোটা নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আয়ার। বিসিসিআই সূত্রে খবর, পিঠের সমস্যায় কাবু নাইট রাইডার্স অধিনায়ক। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন তিনি। এছাড়া, ব্যক্তিগত কারণে চলতি সিরিজে দলে নেই কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। চোটের জন্য চলতি সিরিজে ভারত পাচ্ছে না জসপ্রীত বুমরাহকেও।

    ঘরের মাঠে নামতে মুখিয়ে সিরাজ

    তবে, সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে বুমরাহদের অনুপস্থিতি টের পেতে দেননি মহম্মদ সিরাজ-উমরান মালিকরা। ঘরের মাঠে প্রথমবার নীল জার্সিতে নামতে মুখিয়ে রয়েছেন হায়দ্রাবাদের ক্রিকেটার মহম্মদ সিরাজ। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে, তিনি একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। বাইশ গজে আগুন ধরাচ্ছেন তিনি। ফলে, তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। এই ম্যাচে পরিবারের সামনে ভাল পারফরম্যান্স করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

    শুভমানের সামনে অনন্য রেকর্ডের হাতছানি

    অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে ভারতের এই মুহূর্তে নির্ভরযোগ্য ওপেনার ব্যাটার শুভমান গিল। গত সিরিজে দারুন ছন্দে ছিলেন। প্রত্যাশা, কিউয়িদের বিরুদ্ধেও তাঁর এই ফর্ম বজায় থাকবে। আর তা হলে, নতুন নজির স্থাপন করতে পারেন এই তরুণ ব্যাটার। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করার তালিকায় যুগ্ম শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি ও শিখর ধবন। দুজনই ২৪ ইনিংসে এই মাইলস্টোন পার করেন। এখন ১৮ ইনিংসে ৮৯৪ রান করে ফেলেছেন গিল। ফলে, আশা করা যায়, চলতি সিরিজেই তিনি হাজার রান পার করে ফেলবেন। সেই অপেক্ষাতেই ক্রিকেটভক্তরা।

    ভারত-নিউজিল্যান্ড পূর্ণ সফরসূচি:

    প্রথম একদিনের ম্যাচ- ১৮ জানুয়ারি, হায়দ্রাবাদ
    দ্বিতীয় একদিনের ম্যাচ- ২১ জানুয়ারি, রায়পুর
    তৃতীয় একদিনের ম্যাচ- ২৪ জানুয়ারি, ইন্দোর

    প্রথম টি২০ – ২৭ জানুয়ারী, রাঁচি
    দ্বিতীয় টি২০ – ২৯ জানুয়ারী, লখনউ
    তৃতীয় টি২০ – ১ ফেব্রুয়ারি, আহমেদাবাদ

    কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?

    বুধবার, ১৮ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচটি আয়োজিত হবে।

    কখন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?

    ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। টস হবে দুপুর ১টায়।

    টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে খেলা?

    সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

    অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা?

    সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।

  • INDIA vs NEW ZEALAND:  হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    INDIA vs NEW ZEALAND: হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরে গেল টিম ইন্ডিয়া (India vs New Zealand)। ফল ১-০। তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছিল কিউইরা। দ্বিতীয় ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। চাপে পড়ে গিয়েছিলেন শিখর ধাওয়ানের দল। অনেকেই মনে করেছিলেন, বুধবার অকল্যান্ড পার্কে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবে ভারত।

    ভারতের ব্যাট

    টিম ইন্ডিয়া (India vs New Zealand) প্রথম ব্যাট করে ৪৭.৩ ওভারে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায়। এদিন পুরো ৫০ ওভার খেলতেই পারল না ভারতের বড় বড় ব্যাটসম্যানরা। শুরুটা ভালো হয়নি। ওপেনার ধাওয়ান (২৮) ও শুভমান গিল (১৩) দ্রুত সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর সংগ্রহ ৪৯। তবে হতাশ করলেন ঋশভ পন্থ। মাত্র ১০ রান করেই মাঠ ছাড়েন তিনি। সূর্য কুমার যাদব (৬), দীপক হুডা (১২) নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্রমাগত উইকেট পতনের ফলে ভারতের রানের গতি মন্থর হয়ে পড়ে। ৬৪ বলে ওয়াশিংটন সুন্দর অনবদ্য ৫১ রান না করলে টিম ইন্ডিয়ার লজ্জা আরও বাড়ত।

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    সিরিজ জয়ের গন্ধ

    টার্গেট কঠিন না হওয়ায় সিরিজ জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা বেশ ভালই হয় কিউইদের। ওপেনিং জুটিতে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৯৭ রান যোগ করে জয়ের আশা জাগিয়ে তোলেন। সব দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। ফিন ৫৭ রানে উমরান মালিকের বলে আউট হন। কিউইদের স্কোর যখন ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ তখন বৃষ্টি শুরু হয়। তারপর আর খেলা চালু করা যায়নি। ম্যাচটি ভেস্তে যায়। নিউজিল্যান্ড ১-০ তে একদিনের সিরিজ জিতে যায়। পরের বছর দেশের মাটিতে হবে ৫০-৫০ বিশ্বকাপ। এই সফর ছিল তারই প্রস্তুতির অঙ্গ। কিন্তু টিম ইন্ডিয়ার হতাশাজনক পারফরম্যান্সে বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ ধাক্কা লাগল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ সিরিজে হারের বদলা নিল নিউজিল্যান্ড। অকল্যান্ড পার্কে প্ৰথম ওয়ানডেতেই ভারতকে হারাল কিউইরা। ৩০০-এর উপরে রান তুলেও হতশ্রী বোলিংয়ের ফলে হারতে হল ভারতকে। ব্যাটে আগুন ঝড়ালেন টম ল্যাথাম ১০৪ বলে ১৪৫ করে ম্যাচের সেরা তিনি। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে ল্যাথামকে যোগ্য সহায়তা করেন কিউই নেতা কেন উইলিয়ামসন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন উইলিয়ামসন।

    ভারতের ব্যাট

    টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত। যা ব্ল্যাক ক্যাপসদের বেগ দিতে পারত। 

    আরও পড়ুন: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    নিউজিল্যান্ডের ইনিংস

     ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বলে বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন।  এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ সিং। এদিন তাঁর ওয়ানডে অভিষেক হল। তবে আগের দুই মেগা টুর্নামেন্টের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলেন না তিনি। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। গতির ঝড় তোলা উমরান মালিকও এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরে ওয়ানডে ম্যাচ খেললেন। দু’টি উইকেট তুলে নিয়ে ফের উজ্জ্বল হয়ে উঠলেন জম্মু-কাশ্মীরের এই বোলার। উমরান ৬৬ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেছেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। 

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ৩০৬/৭ ( শ্রেয়স ৮০, শিখর ৭২, ফার্গুসন ৩/৫৯)
    নিউজিল্যান্ড: ৩০৯/৩ (ল্যাথাম ১৪৫ , উইলিয়ামসন ৯৪)
    নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। 

     

  • Team India: রোহিত, বিরাটদের বিশ্রাম দিল বিসিসিআই! নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে নেতা হার্দিক, একদিনের সিরিজে শিখর

    Team India: রোহিত, বিরাটদের বিশ্রাম দিল বিসিসিআই! নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে নেতা হার্দিক, একদিনের সিরিজে শিখর

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হল। বিশ্রাম দেওয়া হয়েছে লোকেশ রাহুল, দীনেশ কার্তিককেও। কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তাঁর ডেপুটি ঋষভ পন্থ। দলে ডাক পেয়েছেন সঞ্জু স্যামসন এবং উমরান মালিকও। টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিককে। ওয়ান-ডে ম্যাচে ভারতের অধিনায়কত্ব সামলাবেন শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো বোলিং এবং ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে দলে সুযোগ পেয়েছেন বাংলার শাহবাজ আহমেদ। সোমবার নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আগামী ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজ খেলবে ভারত। আগামী ৪ ডিসেম্বর থেকে একদিনের সিরিজ শুরু হবে। তারপর টেস্ট সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক এবং উইকেটকিপার), শুভমন গিল, ইশান কিষান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার এবং উমরান মালিক।

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক এবং উইকেটকিপার), শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

    ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ

    ১) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ: ১৮ নভেম্বর (শুক্রবার), ওয়েলিংটন। 

    ২) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ: ২০ নভেম্বর (রবিবার), বে ওভাল। 

    ৩) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ: ২২ নভেম্বর (মঙ্গলবার), নেপিয়ার।

    ৪) প্রথম একদিনের ম্যাচ: ২৫ নভেম্বর (শুক্রবার), অকল্যান্ড। 

    ৫) দ্বিতীয় একদিনের ম্যাচ: ২৭ নভেম্বর (রবিবার), হ্যামিলটন। 

    ৬) তৃতীয় একদিনের ম্যাচ: ৩০ নভেম্বর (বুধবার), ক্রাইস্টচার্চ।

    বাংলাদেশের বিরুদ্ধে একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার এবং যশ দয়াল।

    বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব। 

    ভারত বনাম বাংলাদেশ

    বাংলাদেশ সফরের পুরো সূচি –

    ১) প্রথম একদিনের ম্যাচ: ৪ ডিসেম্বর (রবিবার), ঢাকা। 

    ২) দ্বিতীয় একদিনের ম্যাচ: ৭ ডিসেম্বর (বুধবার), ঢাকা। 

    ৩) তৃতীয় একদিনের ম্যাচ: ১০ ডিসেম্বর (শনিবার), ঢাকা।

    ৪) প্রথম টেস্ট: ১৪ থেকে ১৮ ডিসেম্বর, চট্টগ্রাম। 

    ৫) দ্বিতীয় টেস্ট: ২২ থেকে ২৬ ডিসেম্বর, ঢাকা।

LinkedIn
Share