Tag: India vs South Africa

India vs South Africa

  • ICC Women World Cup 2025: ঐতিহাসিক বিশ্বজয়, এক নতুন ভোর! ভবিষ্যতের অনুপ্রেরণা হরমনপ্রীতরা, অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির

    ICC Women World Cup 2025: ঐতিহাসিক বিশ্বজয়, এক নতুন ভোর! ভবিষ্যতের অনুপ্রেরণা হরমনপ্রীতরা, অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: নারীশক্তির জয়। আবার ভারতে এল বিশ্বকাপ। বিশ্ব জয় করল ভারতের মেয়েরা। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (ICC Women Cricket World Cup) জিতল হরমনপ্রীত-শেফালি-দীপ্তিরা। এই প্রথম মহিলা বিশ্বকাপ জিতল ভারত। মেয়েদের এই সাফল্যে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে ক্রীড়া, বিনোদন, রাজনৈতিক জগতের তাবড় ব্যাক্তিত্বরা। রাত ১২টার পর মেয়েরা যখন হাতে বিশ্বকাপ তুলল, প্রধানমন্ত্রী লিখলেন, “ঐতিহাসিক এই জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলতে অনুপ্রাণিত করবে”।

    ঐতিহাসিক জয়, অনুপ্রেরণা

    ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তাঁদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, “আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় ভারতীয় টিমের। ফাইনালে তাদের পারফরম্যান্স অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে। টুর্নামেন্ট জুড়ে টিম অতুলনীয় টিমওয়ার্ক ও লড়াকু মনোভাব দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলা বেছে নিতে অনুপ্রাণিত করবে।”

    প্রতিজ্ঞা করেই নেমেছিলেন ভারতের মেয়েরা

    অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠা ভারতই ফেভারিট ছিল। কিন্তু লরা উলভার্টের জন্য দক্ষিণ আফ্রিকাকে কঠিনতম প্রতিপক্ষই ধরা হচ্ছিল। টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়ে প্রোটিয়া ক্যাপ্টেন চেয়েছিলেন শিশির কাজে লাগাবেন। ভারতীয় বোলারদের মুশকিলে ফেলবেন। দুটোর কোনওটাই হল না। শেফালি আর স্মৃতি মান্ধানা মিলে ভারতকে ওপেনিং জুটিতে ১০০র বেশি রান দিয়েছিলেন। স্মৃতি সেমিতে রান পাননি। ফাইনালে বড় রানের হাতছানি ছিল। কিন্তু ৪৫ করে ফেরেন। শেফালি ৭৮ বলে ৮৭ করেন। ৭টা চার ও ২টো বিশাল ছয় দিয়ে সাজিয়েছেন ইনিংস। জেমাইমা রড্রিগস সেমিফাইনালে সেঞ্চুরি করে হারিয়েছিলেন অজিদের। কিন্তু ফাইনালে ২৪ করেন। হরমনপ্রীত কৌরও ২০তে থামেন। এখান থেকেই আবার খেলা ধরেন দীপ্তি শর্মা। সিনিয়র, নির্ভরশীল, অলরাউন্ডার, ঠান্ডা মাথার— চার স্কিলেই হাফসেঞ্চুরি করে গেলেন দীপ্তি। শেষ দিকে ভারতকে দ্রুত ২৯৮এ নিয়ে গেলেন বাংলার রিচা ঘোষ। মুম্বইয়ে হ্যারি, স্মৃতি, শেফালিদের সামনে ছিলেন লরা উলভার্ট। একদিকে ভাঙন, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। আসা-যাওয়ার মাঝে যেন একার মুঠোয় স্বপ্ন বহন করলেন লরা। সেমিফাইনালে করেছিলেন ১৬৯। ফাইনালেও তাঁর ব্যাটে দুরন্ত সেঞ্চুরি। কিন্তু ১০১ করে ফিরলেন উলভার্ট। যখন বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে শিশিরের জন্য, তখনই ভারতকে দীপ্তি দিলেন অফস্পিনার। তাঁর নবম ওভারটা ম্যাচের টার্নিং পয়েন্ট। পর পর উলভার্ট সহ নিলেন আরও একটা উইকেট। চাপের ম্যাচে প্রোটিয়ারা বরাবরই হাল ছেড়ে দেন। ১১ ভারতীয় কন্যা যে প্রতিপক্ষকে মাথা তুলতে দেবেন না, প্রতিজ্ঞা করেই নেমেছিলেন। ঠিক করে নিয়েছিলেন, যাই হোক না কেন ইতিহাসের দরজা খুলবেনই! দীপ্তি নিলেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা শেষ ২৪৬ রানে। ৫২ রানে জয় ভারতের।

    দেশের গর্ব আকাশ ছুঁল

    শুধু প্রধানমন্ত্রী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জয়ের পরই শুভেচ্ছা জানান। ভারতীয় মহিলা টিমের এই জয় দেশের মাথায় মুকুট ওঠার মুহূর্ত বলেই বর্ণনা করেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, “হ্যাটস অফ বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। এটা দেশের জন্য গর্বের মুহূর্ত, আমাদের টিম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ তুলল, দেশের গর্বকে আকাশ ছুঁল। তোমাদের অসাধারণ দক্ষতা লক্ষ লক্ষ মেয়েদের কাছে অনুপ্রেরণার পথ তৈরি করে দিল। গোটা টিমকে শুভেচ্ছা।” লোকসভার স্পিকার ওম বিড়লাও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, “আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। তোমরা শুধু ট্রফি জিতে আসো না, সমগ্র জাতির হৃদয় জয় করেছো। সাহস, দক্ষতা ও বিশ্বাসের এক দুর্দান্ত প্রদর্শনী দেখিয়েছো। প্রত্যেক ভারতীয় তোমাদের নিয়ে গর্বিত।”

    মহিলা ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাবে

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য! ইতিহাস সৃষ্টি করেছে তারা—এই প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা দল। তারা দীর্ঘদিন ধরেই দুর্দান্ত খেলছে, আর আজ তাদের প্রতিভা ও পারফরম্যান্সের উপযুক্ত ফল তারা পেয়েছে। এই ঐতিহাসিক মুহূর্ত মহিলা ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমি গভীরভাবে শুভেচ্ছা জানাই ভারতকে গর্বিত করার জন্য।” বাস্তবিকই, তিরাশিতে কপিল’স ডেভিলস বিশ্বজয়ী হওয়ার পর যেমন দেশের পুরুষ ক্রিকেটের ‘বিশ্বায়ন’ হয়েছিল। হরমনদের এই জয়, ভারতের মহিলা ক্রিকেটের অবিকল বদল ঘটাবে। ২০১৭-সালে বিশ্বকাপ ফাইনালে উঠে, ঝুলনরা বুঝিয়েছিলেন ভারতের মেয়েরা ক্রিকেট খেলতে পারে। বদল এসেছিল সমর্থকদের মনেও। এবার চ্যাম্পিয়ন। এই জয় শুধু ট্রফি নয়, এ এক যুগবদলের সূচনা। যেমন ২৫ জুন, ১৯৮৩ সালে (Kapil Dev) কপিলের দল লর্ডসে (Lord’s) ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেটের চেহারা পাল্টে দিয়েছিল, তেমনই ২০২৫ সালের এই নভেম্বরের রবিবার মহিলাদের ক্রিকেটের নতুন ভোর।

  • ICC Women’s World Cup: নয়া চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব! ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা কঠিন লড়াই

    ICC Women’s World Cup: নয়া চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব! ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা কঠিন লড়াই

    মাধ্যম নিউজ ডেস্ক: কাপ আর ঠোঁটের মধ্যে রয়েছে একটু ফারাক। অপেক্ষা আর কয়েক ঘণ্টার। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। ফাইনালে (ICC Women’s World Cup) যে দলই জিতুক মহিলাদের এক দিনের বিশ্বকাপে এবার দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন। মহিলাদের এক দিনের বিশ্বকাপের ফাইনালে রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামের বাইশ গজ পরীক্ষা নেবে দু’দলের। প্রথম বার ফাইনালে উঠেছেন লরা উলভার্টেরা। প্রথম বার ট্রফি জয়ে মরিয়া হরমনপ্রীত কৌরেরাও। শক্তির বিচারে তুল্যমূল্য লড়াই হতে পারে দু’দলের।

    ঘরের মাঠে এগিয়ে ভারত

    ভারতের বিশ্বকাপ অভিযান মোটেই মধুর ছিল না। দারুণ শুরু করেও পরপর ৩টি ম্যাচ হেরে গিয়েছিল ভারত। তবে সেই দুর্দশা কাটিয়ে পারফরম্যান্সের উপর ভর করেই সেমিফাইনালে ওঠে ভারত। সেখানে তাদের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ রুদ্ধশ্বাসভাবে জিতে নেয় ভারতের মেয়েরা। সেমিফাইনালে জেমাইমা দারুণ পারফর্ম করেন। তিনি ১২৭ রানে ছিলেন অপরাজিত। তার ব্যাটের উপর ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতে ভারত। পৌঁছে যায় ফাইনালে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে এগিয়ে রয়েছে ভারত। কারণ, প্রথমত দেশের মাটিতে হচ্ছে খেলা। ফলে দর্শকরা সাপোর্টে থাকবে। পিচও চেনা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়াকে দারুণ হারিয়ে ফাইনালে উঠেছে হরমনপ্রীত ব্রিগেড। তার ফলে আত্মবিশ্বাস থাকবে বেশি। সেটাও ম্যাচ জেতাতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

    অতীত রেকর্ডে কে এগিয়ে

    ওডিআইতে এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৩৪ বার মুখোমুখি হয়েছে। তাতে ভারতের মেয়েরা জিতেছে ২০ বার। আর প্রোটিয়াদের জয় ১৩ বার। এক ম্যাচ অমীমাংসিত। এ বার দেখার রবি-রাতে কোন দল করে বাজিমাত। বিশ্বকাপে যে টিমই জিতবে, সেটি তাদের প্রথম খেতাব। ওডিআই ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থাকলেও, এবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ের ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। বিশাখাপত্তনমে (Visakhapatnam) সেই ম্যাচে তিন উইকেটে জয় পায় প্রোটিয়ারা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ৪৮.৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫২ রান তুলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ৭৭ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিচা ঘোষ (Richa Ghosh)। রবিবারও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে তৈরি।

    ভারতের মূল শক্তি ব্যাটিং

    হরমনপ্রীতের দলের মূল শক্তি ব্যাটিং। মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার স্মৃতি মন্ধানা। বিশ্বকাপে ফর্মে আছেন ওপেনার। আটটি ম্যাচে করেছেন ৩৮৯ রান। একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন। তাঁর সঙ্গে ইনিংস শুরু করবেন শেফালি বর্মা। এক বছর পর এক দিনের ক্রিকেটে সুযোগ পেয়েছেন। ছন্দে রয়েছেন। অনুশীলনে বড় শট নিচ্ছেন আত্মবিশ্বাসী শেফালি। মন্ধানা-শেফালি ওপেনিং জুটি জমে গেলে পাওয়ার প্লে-তেই ম্যাচের রাশ নিয়ে নিতে পারে ভারত। শুধু ওপেনিং নয়, ভারতীয় দলের মিডল অর্ডারও বিশ্বের অন্যতম সেরা। জেমাইমা, হরমনপ্রীত ফর্মে ফিরেছেন। দীপ্তি শর্মা, রিচা ঘোষের মতো আগ্রাসী ব্যাটার নামেন পাঁচ থেকে সাত নম্বরের মধ্যে। রয়েছেন আমনজ্যোৎ কৌরের মতো ব্যাটিং অলরাউন্ডার। হরলিন দেওলের মতো ব্যাটারকে সেমিফাইনালে খেলায়নি ভারত। মুম্বইয়ের চেনা পিচে এই ব্যাটিং লাইন আপের পক্ষে বড় রান তোলা অসম্ভব নয়। এ বারের বিশ্বকাপেই তিনটি ম্যাচে ভারত ৩৩০ বা তার বেশি রান তুলেছে। ব্যাটিং নিঃসন্দেহে ভারতীয় দলের প্রধান শক্তি।

    দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও বেশ শক্তিশালী

    ভারতীয় দলের আর এক শক্তির জায়গা স্পিন বোলিং। রাধা যাদব, দীপ্তি, স্নেহ রানা এবং শ্রী চরণির মতো স্পিনার রয়েছেন। বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন তিন জনই। দীপ্তি ১৭ উইকেট নিয়ে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় যুগ্ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। চরণি ১৩টি উইকেট নিয়েছেন। চার স্পিনার মিলে আট ম্যাচে নিয়েছেন ৪১টি উইকেট। ভারতীয় বোলারেরা নিয়েছেন ৬৯টি উইকেট। অর্থাৎ, ৫৯.৪২ শতাংশ উইকেট নিয়েছেন স্পিনারেরাই। মুম্বইয়ের ২২ গজে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়া তাঁদের পক্ষে কঠিন নয়। বিশ্বকাপ ফাইনালে ভারতের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে স্পিনারদের উপর। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও বেশ শক্তিশালী। উলভার্টদের সবচেয়ে ইতিবাচক দিক হল, প্রথম থেকেই দ্রুতগতিতে রান তুলতে পারেন প্রোটিয়া ব্যাটারেরা। জন্টি রোডসের দেশের মহিলা দলের ফিল্ডিংও বেশ ভাল। দক্ষিণ আফ্রিকার শক্তির আর একটি জায়গা হল জোরে বোলিং।

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের খুঁটিনাটি

    ম্যাচটি কখন শুরু হবে: ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০মিনিটে টস হবে।

    কোথায় দেখা যাবে: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির লাইভ টেলিকাস্ট দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এখানে ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় খেলা দেখতে পারবেন। মোবাইলে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি জিও হটস্টার ওয়েবসাইটে।

  • INDIA: টি টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

    INDIA: টি টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সহজেই জিতে নিল ভারত (INDIA)। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এদিন দলগতভাবে সর্বোচ্চ স্কোরও করে। টার্গেট দেয় ২৮৪ রানের। প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। তারপর দ্বিতীয় ম্যাচে হার। এরপরে সেঞ্চুরিয়ানের জয় পায় টিম ইন্ডিয়া। ভারতের দুই ব্যাটসম্যান তিলক ও সঞ্জুর সেঞ্চুরির কারণে শেষ দুটি ম্যাচ জিতে নেয় ভারত। সেঞ্চুরিয়ানের সেঞ্চুরি হাকান তিলক (INDIA )। জোহানেসবার্গে ফের আবার তিলক-সঞ্জুর জুটি সেঞ্চুরি হাঁকায়।

    ম্যাচের বিবরণ

    লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকা (South Africa) প্রথম দুই ওভারেই দুটি উইকেট খুইয়ে ফেলে। এরপর ১০ রানের মাথায় চারটি উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার (South Africa)। তারপর থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ক্রিস্তান স্টাবস ও ডেভিড মিলারের জুটি মাঝখানে কিছুটা চেষ্টা করে। তাঁরা দুজনে ৭৩ রান তোলেন। কিন্তু ম্যাচ জয়ের সম্ভাবনা কখনও ছিলই না। শুধু বোঝা যাচ্ছিল যে কুড়ি ওভার অন্তত ব্যাট করতে পারে দক্ষিণ আফ্রিকা। এরপরে বোলার বরুণ চক্রবর্তী তুলে নেন মিলারের উইকেট। ২৭ বলে ৩৬ জনের ইনিংস খেলেন মিলার। এর পরেই আউট হন ত্রিস্তান স্টাবস। ৯৬ রানের মাথায় পরপর দুই বলে ২ উইকেট পড়ে। দক্ষিণ আফ্রিকার নবম উইকেটে পতন হয় ১৪১ রানে। অবশেষে ১৬৮ রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। টি-টোয়েন্টি ম্যাচে ১৩৫ রানের বিরাট ব্যবধানে জিতে যায় টিম ইন্ডিয়া (INDIA )।

    তিলক-সঞ্জুর জোড়া সেঞ্চুরি 

    কোনও টি-টোয়েন্টি ম্যাচে এই প্রথম ভারতের (INDIA) দু’জন ব্যাটার শতরান করলেন। তিলক ৪৭ বলে ১২০ রানের দারুণ ইনিংস খেলেন। সঞ্জুর পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে পর পর দু’টি ২০ ওভারের ম্যাচে শতরান করার নজির গড়লেন তিলক। এদিকে, টানা দু’ম্যাচে ব্যর্থ হওয়ার পর শতরান এল সঞ্জুর ব্যাট থেকেও। ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত ইনিংস খেললেন তিনি।

    পুত্র সন্তানের পিতা হলেন রোহিত

    অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তার স্ত্রী ঋতিকা দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন। শুক্রবার ১৫ নভেম্বর তাঁরা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। প্রসঙ্গত, শর্মা দম্পতির বর্তমানে এক কন্যা রয়েছে। তার নাম সামাইরা। ২০১৮ সালে প্রথম সন্তানের জন্ম দেন ঋতিকা।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs South Africa: আন্তর্জাতিক স্তরে তিলকের প্রথম শতরান, প্রোটিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত

    India vs South Africa: আন্তর্জাতিক স্তরে তিলকের প্রথম শতরান, প্রোটিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: তিলকের শতরান ও অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত। বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান পেলেন তিলক ভার্মা (Tilak Verma)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেললেন তরুণ হায়দরাবাদী। তাঁর ব্যাটে ভর করেই এদিন জয়ের তিলক পড়ল সূর্যদের ললাটে। ভারতীয় ক্রিকেটে হায়দরাবাদের ব্যাটারদের আলাদা কদর রয়েছে। মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্ণণদের সেই ধারাই বয়ে নিয়ে চলেছেন তিলক।

    রেকর্ড-বুকে তিলক

    একটা সময় ক্রিকেট শিখতে যাওয়ার টাকাও ছিল না তিলক ভার্মার কাছে। বাবা নাম্বুরি নাগারাজু ইলেকট্রিক মিস্ত্রি। মা গায়ত্রী দেবী গৃহবধূ। টানাটানির সংসারে কষ্ট করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছেন তাঁরা। তাঁদের সেই কষ্টের প্রতিদান দিচ্ছে তিলকের ব্যাট। গত কয়েক বছর ধরে দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নেওয়া তিলকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২৩ সালের ৩ অগাস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে শুরু। সেই ২০ ওভারের ক্রিকেটেই প্রথম শতরান পেলেন তিলক। বুধবার একটি রেকর্ডও গড়েছেন তিলক। সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে টি-টোয়েন্টির ক্রমতালিকায় প্রথম ১০-এ থাকা কোনও দলের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২ বছর ৫ দিন বয়সে তিনি এই কীর্তি করেছেন। আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের। ২০১৪ সালে ২২ বছর ১২৭ দিন বয়সে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙলেন তিলক।

    প্রশ্ন তুলল ভারতের ব্যাটিং

    বুধবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ভারতীয় দলের ইনিংস যত দূর পৌঁছবে বলে মনে হচ্ছিল, তার বেশ কিছুটা আগেই থেমে গেল। শেষ ওভারে উঠল মাত্র ৪ রান। এদিন তিলক ভার্মার শতরান ও অভিষেক শর্মার অর্ধশতরান ছাড়া বড়ই বেহাল ভারতের ব্যাটিং। তিলক ৮টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেললেন। এ ছাড়া অভিষেকের ২৫ বলে ৫০ রান এবং অতিরিক্ত হিসাবে পাওয়া ১৯ রান বাদ দিলে বাকি ভারতীয় ব্যাটারদের সম্মিলিত অবদান ৪৩। সূর্যকুমারের দলের ব্যাটিং দুর্বলতা ঢেকে দিচ্ছেন বোলারেরা। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা স্পিন বলের বিরুদ্ধে কোনও দিনই তেমন দক্ষ নন। সেটাই কাজে লাগাচ্ছেন সূর্যকুমাররা। এদিন অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিং এবং রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীর স্পিন আক্রমণই শেষ পর্যন্ত ভারতকে টান টান উত্তেজনার ম্যাচে ১১ রানে জয় এনে দেয়। ভারতীয় দলের ইনিংস শেষ হওয়ার পর তিলক বলেছেন, ‘‘এই মুহূর্তটার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করেছি। চোট সারিয়ে ফেরার পর শতরান করতে পেরে দারুণ লাগছে। শুরুতে পিচ একটু চ্যালেঞ্জিং ছিল। পিচে দু’রকম গতি ছিল। পরে অবশ্য কিছুটা সহজ হয়ে গিয়েছে। বাড়তি কিছু করার চেষ্টা করিনি। লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করেছি। আমি এবং অভিষেক শর্মা দু’জনেই চাপে ছিলাম একটা সময় পর্যন্ত। অভিষেকও খুব ভাল ব্যাট করেছে। আমার চাপ কমিয়ে দিয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • BCCI Board Meeting:  বোর্ডের বৈঠকে প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভারতের

    BCCI Board Meeting: বোর্ডের বৈঠকে প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা সহ্য করতে হয়েছে ভারতকে (BCCI Board Meeting)। নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে বিধ্বস্ত হয়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা নিতান্ত কঠিন করে ফেলেছে। এই আবহে শুক্রবার দীর্ঘ ছয় ঘন্টার বৈঠকে বোর্ড কর্তাদের প্রশ্নের মুখে পড়লেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। বৈঠকে ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, বোর্ড সচিব জয় শাহ ও প্রেসিডেন্ট রজার বিনি। বৈঠকে নির্বাচক কমিটির চেয়ারম্যান, কোচ এবং অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, এই ব্যর্থতার ধাক্কা সামলে কীভাবে দল অস্ট্রেলিয়ার মাটিতে ঘুরে দাঁড়াতে পারে।

    বোর্ডের বৈঠকে আলোচনা

    সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের জনৈক আধিকারিক বলেছেন, ‘‘ছয় ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলকে ত্রুটিমুক্ত করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দল কী ভাবে আবার ছন্দে ফিরতে পারে, তা জানতে চাওয়া হয় কোচ এবং অধিনায়কের কাছে।’’ জানা গিয়েছে, মুম্বই টেস্টে বুমরা-কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট হতে পারেননি বোর্ডের (BCCI Board Meeting) কর্তারা। তা ছাড়়াও কেন পুণে টেস্টে স্পিন সহায়ক উইকেটে হারের পরেও মুম্বইয়ে সেই একই ধরনের পিচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েও বিরক্ত কর্তারা। এখন ভারতের টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির পারফরম্যান্সের উপরে। গুরুত্বপূর্ণ অজি সফরে পা হড়কালেই এবারের মতো ডব্লিউটিসি ফাইনালের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে রোহিত শর্মাদের।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়

    টেস্টে ঘরের মাঠে পরাজিত হলেও আইপিএল খেলে অভ্যস্ত ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি-তে নিজেদের দাপট বজায় রাখলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষকে হারাতে বেশি পরিশ্রমই করতে হল না ভারতকে। সঞ্জু স্যামসনের শতরান এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সৌজন্যে ভারত জিতল ৬১ রানে। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ভাল খেলেছে ভারত। গোটা ম্যাচই তারা নিয়ন্ত্রণ করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup: শাপমুক্তি, ট্রফি এল ঘরে! রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিককে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

    T20 World Cup: শাপমুক্তি, ট্রফি এল ঘরে! রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিককে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। ১৩ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সাত মাস আগে যে যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন রোহিতরা, আজ তা অতীত। ১১ বছর পর আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের শাপমোচন। বার্বাডোজে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কথায় আছে , ‘ওস্তাদের মার শেষ রাতে’! তিনি কিং, শচীন পরবর্তী যুগে ভারতের ব্যাটিং গুরু। অধিনায়ক তথা বন্ধু রোহিতের কথায়,’জাত ক্রিকেটার, যে কোনও সময়ে রানে ফিরবে।’ তাই হল কোচ দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিতের আস্থা রেখে বিশ্বকাপ ফাইনালে রানে ফিরলেন বিরাট কোহলি। তাঁর ধ্রুপদী ব্যাটিংয়ে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) সামনে ভারতের স্কোর দাঁড়াল ১৭৬। ম্যাচের সেরাও তিনি।  

    টস ফ্যাক্টর

    শনিবার, টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা বেশ ভালোই করেন দুই ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু হঠাৎই ছন্দপতন। সুইপ শট মারতে গিয়ে, ক্যাচ দিয়ে ফেলেন রো-হিট। মাত্র ৯ রানে ফিরে যান তিনি। দ্রুত ফিরে যান ঋষভ পন্থ (Rishabh Pant) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বার্বাডোজে ভারতীয় সমর্থকরা তখন চুপ। কিন্তু  বিরাট যে বড় ম্যাচের প্লেয়ার। তা এদিন আবারও প্রমাণিত। হাল ধরলেন সেই কিং কোহলি এবং যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। একটা সময় ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ২৩ রান। সেই জায়গা থেকেই তাদের দুজনের অনবদ্য পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে (Team India) লড়াইয়ের জায়গায় নিয়ে যায়। অক্ষর রান-আউট হন ৪৭ রানে। তখন ভারতের স্কোর ১০০ পেরিয়ে গিয়েছে। ভুল বোঝাবুঝিতে অক্ষর রান আউট না হলে স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ করতে পারত ভারত। হাল ছাড়েননি বিরাট, লড়াই চালিয়ে যান তিনি।

    বিরাট-ব্যাটে ভাল রান

    অর্ধশতরান করেই কার্যত, বিধ্বংসী ব্যাটিং শুরু করেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। শেষ দিকে শিবম দুবে করেন ১৬ বলে ২৭ রান। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট পান কেশব মহারাজ এবং আনরিখ নর্টজে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: অধরা মাধুরী স্পর্শ করতে মরিয়া রোহিতরা! ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেভারিট ভারতই

    T20 World Cup 2024: অধরা মাধুরী স্পর্শ করতে মরিয়া রোহিতরা! ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেভারিট ভারতই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত। আরেকবার রোহিত শর্মার সামনে ইতিহাস গড়ার হাতছানি। গত এক বছরে তিন ফরম্যাটের ক্রিকেটেই বিশ্বসেরার ফাইনাল মঞ্চে পৌছেছে ভারত। কিন্তু টেস্ট বা ওয়ান ডে কোনওটাতেই কাপে চুম্বন করা হয়নি রোহিতদের। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেই অধরা মাধুরী স্পর্শ করতে চান রোহিতরা। অন্যদিকে প্রথমবার কোনও বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। গোটা টুর্নামেন্টে যারা অপরাজেয়। 

    কোচের আস্থা

    ভারতীয় দলের কোচ হিসাবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালে শেষ বার সাজঘরে থাকবেন দ্রাবিড়। যদি না আবার ভবিষ্যতে ভারতীয় দলের দায়িত্ব নেন। ক্রিকেটার জীবনে বিশ্বকাপ জেতার সুযোগ হয়নি দ্রাবিড়ের। ২০০৩ এবং ২০২৩ দু’বার এক দিনের ক্রিকেটের বিশ্বকাপে ফাইনালে উঠেও জেতা হয়নি। এক বার ক্রিকেটার হিসাবে, আর এক বার কোচ হিসাবে ব্যর্থ হয়েছেন। কোচ দ্রাবিড় চান বার্বাডোজের ২২ গজে ট্রফি জিতুন রোহিত, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। কারণ তাঁরা এই ট্রফির যোগ্য। দ্রাবিড় বলেছেন, ‘‘ছেলেদের বলেছি, চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। আর একটা দিন মাঠে উপভোগ করার চেষ্টা করো। পরিকল্পনাগুলো ঠিক ভাবে বাস্তবায়িত করার চেষ্টা করো। আমাদের ক্রিকেটারদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কারও সন্দেহ নেই। ছেলেদের মানসিকতা দুর্দান্ত। ওদের জেতা উচিত।”

    বৃষ্টির সম্ভাবনা

    ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য বার বার বিঘ্নিত হয়েছে। গায়ানা থেকে বার্বাডোজে ফাইনাল খেলতে গিয়েও স্বস্তি নেই রোহিত শর্মাদের। সেখানেও বৃষ্টি। ফাইনালের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য সেমিফাইনাল দেরিতে শুরু হওয়ায় শুক্রবার আর অনুশীলন করতে পারেননি রোহিতরা। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্যই অনুশীলন বাতিল করা হয়। প্র্যাক্টিস বাতিলে আরও একটা ইঙ্গিত যেন পাওয়া যায়, ফাইনালের কম্বিনেশনে কোনও বদলে আনার ভাবনা নেই ভারতীয় শিবিরে।

    পিচ কেমন

    ফাইনাল (T20 World Cup) ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে অবস্থিত কেনসিংটন ওভাল মাঠে। এখনও পর্যন্ত এখানে মোট তিনটি ম্যাচ খেলেছে ভারতীয় দল। বার্বাডোজের এই স্টেডিয়ামে ব্যাটার ও বোলারদের আধিপত্য রয়েছে। এখানে মাঝের ওভারগুলোতে স্পিনাররা বাড়তি সহায়তা পান। এখানে পেসাররাও স্যুইংয়ে বাড়তি সুবিধা পান। দ্রুত আউটফিল্ডের কারণে এখানে সহজেই রান ওঠে। টস জিতে সাধারণত এখানে প্রথমে ব্যাট করতে দেখা গিয়েছে দলগুলোকে। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৯ বার। যেখানে রান তাড়া করা দল জিতেছে ১১ বার। ২টি ম্যাচ অমীমাংসিত ছিল। তাই টসে জিতে স্কোরবোর্ডে বড় রান তোলাই রোহিতদের প্রাথমিক লক্ষ্য। তারপর তো বুমরা-কুলদীপ-অক্ষররা রয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

     

  • India vs South Africa: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

    India vs South Africa: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে ডারবানে খেলা শুরুই হল না। ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগাম প্রস্তুতি সারা হল না শুভমান, সূর্যদের।  রবিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা করা সম্ভব হয়নি। কোনও বল না খেলেই বাতিল হয়ে যায় ম্যাচ।

    সিরিজের বাকি ম্যাচ

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে ভারত। যদিও ডারবানে একটি ম্যাচই ছিল। ফলে সমর্থকদের আশা, পরের ম্যাচগুলিতে বৃষ্টি হবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের টি-টোয়েন্টি মঙ্গলবার। সেই ম্যাচ হবে সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচ জোহানেসবার্গে। সেই ম্যাচটি হবে বৃহস্পতিবার। এক দিনের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। সেই ম্যাচটিও হবে জোহানেসবার্গে। দ্বিতীয় এক দিনের ম্যাচ সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচটি হবে পার্লে। সেটি হবে ২১ ডিসেম্বর। টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে। দ্বিতীয় টেস্ট কেপ টাউনে, পরের বছর ৩ জানুয়ারি থেকে।

    বিশ্বকাপের প্রস্তুতি

    এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। এদিকে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দলের অধিনায়কত্ব করছেন এইডেন মার্করাম। ম্যাচের টস হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কিংসমিড স্টেডিয়াম থেকে সমর্থকদের জন্য স্বস্তির খবর পাওয়া যায়নি। অবিরাম বৃষ্টি চলতে থাকে। দর্শকরা তাঁদের ছাতা বা রেইনকোট নিয়ে অপেক্ষায় বসে ছিলেন। আম্পায়ারদেরও ছাতা হাতে মাঠে হাঁটতে দেখা যায় বারবার। তার সঙ্গে গ্রাউন্ড স্টাফরাও ছিলেন। পরে ম্যাচটি বাতিল বলে জানানো হয়।

    আরও পড়ুন: দু’ বছরে রেকর্ড ভিড় কাশীতে, বিশ্বনাথ ধাম দর্শন করেছেন ১২কোটি ৯৩ লাখ ভক্ত

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা। গিল এবং জাদেজা ফিরলেও, তাঁদের আর ম্যাচ খেলতে নামা হল না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। তার আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে টিম ইন্ডিয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ইডেন ম্যাচের টিকিট কেলেঙ্কারির জের, আজ রাজভবনে ‘জনতা ক্রিকেট স্টেডিয়াম’

    ICC World Cup 2023: ইডেন ম্যাচের টিকিট কেলেঙ্কারির জের, আজ রাজভবনে ‘জনতা ক্রিকেট স্টেডিয়াম’

    মাধ্যম নিউজ ডেস্ক: তিলোত্তমায় চড়ছে উন্মাদনার পারদ! আজ রবিবার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (ICC World Cup 2023)। বিশ্বকাপের ফাইনালের আগে ফাইনাল বললেও খুব একটা ভুল হবে না। লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালের টিকিট দুই দলের পাকা হয়ে গেলেও, প্রেস্টিজ ফাইটে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। তবে অতীতে, ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। কারণ ওডিআই (ICC World Cup 2023) বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি। অন্যদিকে ইডেনের ম্যাচের আগে টিকিটের কালোবাজারির অভিযোগও সামনে এসেছে। এরই মধ্যে ফের রাজভবনে বসে খেলা দেখার ব্যবস্থা করলেন সিভি আনন্দ বোস। রাজভবনে খোলা হচ্ছে ‘জনতা স্টেডিয়াম’।

    রাজভবনে ম্যাচ দেখতে পারবেন সাধারণ মানুষ

    জানা গিয়েছে, দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে রাজভবন। প্রথমে আগত ৫০০ জনকে বড় পর্দায় ক্রিকেট (ICC World Cup 2023) ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে। তবে তার জন্য অনলাইনে একটি ফর্ম ফিলাপ করতে হবে বলে জানা গিয়েছে। ইডেনে এর আগেও অনেক এমন হাইভোল্টেজ ম্যাচ হয়েছে, তবে রাজভবনের তরফে এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হল। দর্শকরা চাইলে আগে থেকে নামও নতিভুক্ত করতে পারবেন। তাঁদের জন্য একটি ইমেল আইডি (aamnesaamne.rajbhavankolkata@gmail.com) দেওয়া হয়েছে। ইমেল-এর মাধ্যমে আবেদন করতে হলে যে কোনও একটি পরিচয়পত্র আপনাকে দিতে হবে, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এছাড়া ঢোকার সময় সচিত্র পরিচয়পত্র দেখিয়ে রাজভবনে ঢুকতে পারবেন দর্শকরা। রাজভবনের এই উদ্যোগে খুশি ক্রিকেটপ্রেমী মহল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে তাঁদের মুখে।

    টিকিটের কালোবাজারিতে গ্রেফতার ২১

    অন্যদিকে, টিকিট কালোবাজারিতে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে ১২৭টি টিকিট। ময়দান থানায় এ নিয়ে এফআইআর-ও দায়ের হয়েছে। সিএবির প্রতিনিধিদের পুলিশ তলব করে জিজ্ঞাসাবাদ করে। টিকিট বিক্রির অনলাইন সংস্থার আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: দেড় দিনে ম্যাচ শেষ! কেপ টাউনে জিতেও আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক রোহিত

    Rohit Sharma: দেড় দিনে ম্যাচ শেষ! কেপ টাউনে জিতেও আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কেপ টাউনে টেস্ট জিতেও আইসিসি-র সমালোচনায় মুখর হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেপ টাউনের পিচ নিয়ে ক্ষিপ্ত তিনি। রোহিতের দাবি, ভারতের পিচে বল প্রথম দিন থেকে স্পিন করলে অনেক কথা বলা হয়। কিন্তু অন্য দেশে বল প্রথম দিন থেকে গতির স্বর্গ হয়ে উঠলে তখন কথা ওঠে না কেন? 

    ভারতের পিচ নিয়ে কথা কেন

    ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘এই ম্যাচে কী হল সকলেই দেখেছে। পিচ কেমন আচরণ করেছে এটাও সকলের নজরে পড়েছে। সত্যি বলতে, এরকম পিচে খেলতে আমার কোনও অসুবিধা নেই। ভারত এবং ভারতের পিচ নিয়ে কেউ কোনও মন্তব্য না করা অবধি কোনও অসুবিধা নেই। কারণ, আমরা অন্য দেশে টেস্ট খেলতে এসেছি। চ্যালেঞ্জের মুখে পড়ব এটাই স্বাভাবিক। নিঃসন্দেহে এমন পিচে খেলা বিপজ্জনক। তবে ভারতে কেউ খেলতে গেলে সেখানকার পিচও চ্যালেঞ্জিং হবে এমনটাই প্রত্যাশিত।’

    পিচের রেটিং নিয়েও প্রশ্ন 

    রোহিতের সংযোজন, “দক্ষিণ আফ্রিকায় সবাই টেস্ট খেলতে আসে নিজের ক্ষমতা পরীক্ষা করার জন্য। এখানে খেলা ভয়ঙ্কর, কঠিন এমনই বলা হয়। তা হলে ভারতে গেলেও খেলা কঠিন হতে পারে। দেখুন, আমরা টেস্ট খেলতে গিয়ে শুধু খেলাটা নিয়েই কথা বলি। টেস্ট ফরম্যাট নাকি সবার উপরে, এমন কথাও শোনা যায়। তা হলে সেই কথার পাশে দাঁড়ানোটাও দরকার।” পিচের রেটিং নিয়ে আইসিসির দ্বিচারিতা প্রসঙ্গে ম্যাচ রেফারিদের উদ্দেশে রোহিতের সাফ উত্তর, ‘যেখানেই খেলা হোক, নিরপেক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বিশ্বকাপ ফাইনালের পিচকে কী ভাবে বিলো অ্যাভরেজ রেটিং দেওয়া হল। ফাইনালের মঞ্চে একজন সেঞ্চুরি করল। সেটা কী করে খারাপ পিচ হয়? সুতরাং, ম্যাচ রেফারি নিজে যা দেখছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া উচিত। কোন দেশে খেলা হচ্ছে সেটা দেখে নয়। আশা করি, এখানকার ক্ষেত্রেও আইসিসি চোখ কান খোলা রাখবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share