Tag: india vs west indies

india vs west indies

  • India Vs West Indies: বৃষ্টিতে বাতিল পঞ্চম দিন, টেস্ট ড্র, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেও হতাশ রোহিত

    India Vs West Indies: বৃষ্টিতে বাতিল পঞ্চম দিন, টেস্ট ড্র, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেও হতাশ রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির জেরে পঞ্চমদিনে এক বলও খেলা হল না। তাই ড্র হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) দ্বিতীয় টেস্ট। তাতে কিছুটা হলেও হতাশ টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কারণ ১-০ নয়, ভারতের সামনে ২-০ ব্যাবধানে সিরিজ জেতার সুযোগ ছিল। কিন্তু তাতে বাধ সাধলো বৃষ্টি। 

    রোহিতের পরামর্শ

    সিরিজ জিতেও বেশ সতর্ক ভারত অধিনায়ক। তিনি দলকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। রোহিতের কথায়, আমাদের তিন বিভাগেই আরও ভালো হতে হবে। তাহলেই ম্যাচ জেতা যাবে সহজে। ভারত অধিনায়ক বলেন, “ফিল্ডিং আরও ভালো করতে হবে। ক্যাচ ফেললে চলবে না। বিশেষ করে বাউন্ডারি ফিল্ডিংয়ের উপর আরও বেশি জোর দিতে হবে আমাদের। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে বোলারদের। প্রতিকূল পিচেও আমাদের সেরা বোলিংয়ের পারফরম্যান্স মেলে ধরতে হবে। কারণ, একটা টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে হবেই।” এখানেই থামেননি রোহিত। একই সঙ্গে তিনি ব্যাটসম্যানদের কাছে আরও ভালো পারফরম্যান্সের আবেদন করেছেন। তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে। প্রয়োজনে মন্থর ব্যাটিং করতে হবে। আবার দরকার পড়লে দ্রুত রান যোগ করতে হবে। আমরা যত ভালো খেলবো ততই জেতার সম্ভাবনা বাড়বে।”

    বিরাট-বন্দনা

    ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জেতাই যে তাঁদের একমাত্র লক্ষ্য ছিল তাও স্পষ্ট করেছেন রোহিত। তাই চতুর্থ দিনে দ্রুত রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক আরও বলেন, “আমরা চেয়েছিলাম একটু সময় হাতে রেখে জয়ের জন্য ঝাঁপাতে। সেই কারণেই দ্রুত রান তোলার উপর জোর দিয়েছিলাম। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল বৃষ্টির কারণে।” প্রতিপক্ষ যতই দুর্বল হোক, ভারতীয় দলের ক্রিকেটাররা ব্যাক্তিগত সাফল্যের নজির রেখেছেন। তাই বিরাট কোহলি, ঈশান কিষান, মহম্মদ সিরাজদের প্রশংসা শোনা গিয়েছে রোহিতের কণ্ঠে। বিরাট প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে ব্যাট করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে কোহলি। প্রথম ইনিংসে উইকেট থেকে বাড়তি সুবিধা না পেলেও সিরাজ তার সেরা পারফরম্যান্স মেলে ধরতে সফল বিরাট। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছে ঈশান কিষান।”

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব

    ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। পাকিস্তান রয়েছে এক নম্বরে। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারানোর সুবাদে ১২ পয়েন্ট পেয়েছে। জয়ের শতকরা হিসাবে যা ১০০ পয়েন্ট। সেখানে ভারত দুটো টেস্ট খেলে সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট। জয় শতকরা হিসেবে যা দাঁড়াচ্ছে ৬৬.৬৭ পয়েন্ট। এরপর আগামী ৫ মাস আর ভারতীয় টিমের কোনও টেস্ট (Test Cricket) সিরিজ নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • India vs West Indies: চতুর্থ দিনে দাপট ভারতের! ত্রিনিদাদ টেস্টে জয়ের জন্য দরকার ৮ উইকেট

    India vs West Indies: চতুর্থ দিনে দাপট ভারতের! ত্রিনিদাদ টেস্টে জয়ের জন্য দরকার ৮ উইকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India Vs West Indies) দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। দরকার আর মাত্র ৮ উইকেট। হাতে একটা দিন। বৃষ্টি বাধ না আসলে এই ম্যাচ জেতা উচিত ভারতেরই। সেক্ষেত্রে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবেন রোহিতরা।

    সিরাজের দাপট

    প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৫৬ রান। রবিবার, ম্যাচের চতুর্থ দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পরে ক্যারিবিয়ান ব্যাটিং। ভারতীয় পেসার মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২২৯ রান নিয়ে শুরু করেছিল। কিন্তু তাদের প্রথম ইনিংস ২৫৫ রানেই থেমে যায়। অর্থাৎ ২৬ রানে শেষ পাঁচটি উইকেট পড়ে কারিবিয়ান ব্রিগেডের। সিরাজ ৫টি ও জাদেজা এবং মুকেশ কুমার ২ টি করে উইকেট পেয়েছেন।

    দ্রুত রান ভারতের

    দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টি ২০ মেজাজে ব্যাট করেন তিনি। হাফ সেঞ্চুরি পূর্ণ করতে তাঁর লাগে মাত্র ৩৫টি বল। টেস্ট ক্রিকেটে এটা রোহিতের দ্রুততম অর্ধশতরান। ভারতীয় দলের লক্ষ্য ছিল দ্রুত ইনিংস ছেড়ে দেওয়া। ১৮৩ রানের লিড থাকায় রোহিত জিততে মরিয়া হয়ে উঠেছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিত (৫৭) ছাড়াও হাফ সেঞ্চুরি করেন ঈশান কিষান (৫২)। জয়সওয়াল ৩৭ করে আউট হন। গিল অপরাজিত থাকেন ২৯ রানে। ২ উইকেটে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় ভারত।

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের ৩৬৫ রান প্রয়োজন। যে কোনও পিচেই চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন। মিলেছে তার প্রমাণ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২ জন ব্যাটসম্যান ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন। আপাতত স্কোর ৭৬/২। আরও ২৮৯ রান দরকার। আউট হয়েছেন ক্যাপ্টেন ব্রেথওয়েট (২৮) ও মাকেঞ্জি (০)। জুনিয়র চন্দ্রপল ২৪ ও ব্ল্যাকউড ২০ রানে ক্রিজে। ভারতের হয়ে দুটো উইকেটই নিয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট! প্রথম দিনে ভারতের স্কোর ২৮৮/৪

    India Vs West Indies: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট! প্রথম দিনে ভারতের স্কোর ২৮৮/৪

    মাধ্যম নিউজ ডেস্ক: কীর্তির ম্যাচে সেঞ্চুরির হাতছানি বিরাট কোহলির সামনে। ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে তিনি খেলছেন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। চতুর্থ ভারতীয় হিসাবে এই নজির গড়লেন বিরাট। আর সেই মঞ্চে শতরান পূর্ণ করতে তাঁর দরকার আর মাত্র ১৩ রান। বড় কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনে বিরাটের নামের পাশে লেখা হবে আরও একটি শতরান। কোহলির সঙ্গে ৩৬ রানে ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৮৮ রান।

    সফল ওপেনিং জুটি

    টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নামে। প্রথম সেশনে দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল রীতিমতো চালিয়ে খেলেন। লাঞ্চে ভারত বিনা উইকেট ১২১ রান তোলে। রোহিত ও যশস্বী হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে লাঞ্চের পর খেলা ঘুরতে শুরু করে। ভুল শুধরে ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বোলাররা লাইন ও লেংথ মেনে বল করায় আসে সাফল্য। প্রথমে ফেরেন যশস্বী। ৭৪ বলে তাঁর সংগ্রহ ৫৭ রান। তবে আরও আগেই তাঁকে মাঠ ছাড়তে হতো যদি তাঁর ক্যাচ স্লিপে না পড়ত।

    সতর্ক কোহলি

    বেশ ভালই খেলছিলেন অধিনায়ক রোহিত (India Vs West Indies)। কিন্তু তিনিও ৮০ রানে স্পিনার ওয়ারিনকার বলে বোল্ড হন। তারপর একে একে ফেরেন শুভমান গিল ও অজিঙ্কা রাহানে। গত ম্যাচেও দুজনে বড় রান পাননি। পর পর চারটি উইকেট পড়ায় একটু সতর্ক হয়ে যান কোহলি। তিনি খুব সাবধানে ব্যাট করেন শুরুতে। তাই প্রথম রান করতে তার লাগে ২২টি বল। যদিও তারপর স্বাভাবিক ছন্দেই দেখা গিয়েছে বিরাটকে। তাঁকে যোগ্য সঙ্গত দেন জাদেজা।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    শততম ম্যাচ

    জাদেজা-কোহলি জুটির কাঁধে ভর করে ভারত বড় রানের পথে এগোচ্ছে। চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। লেগেছে ৯৭টি বল। এটি আবার ভারত ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) শততম টেস্ট ম্যাচ। যা নিয়ে দুই শিবেরেই রয়েছে বাড়তি আবেগ। সেই মঞ্চে সেঞ্চুরি হাঁকাতে কে না চাইবে। তবে বিরাটকে দেখে মনে হচ্ছে তিনি আরও বড় লক্ষ্য নিয়ে ব্যাট করছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies: অভিষেক টেস্টে উইকেট মুকেশের! বড় রানের পথে ওয়েস্ট ইন্ডিজ

    India vs West Indies: অভিষেক টেস্টে উইকেট মুকেশের! বড় রানের পথে ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম টেস্টে নিরিখে কিছুটা ভালো বলতেই হবে। কারণ, দ্বিতীয় টেস্টে ভারতের ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিছুটা হলেও লড়ছে। আর সেটা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক তথা ওপেনার ক্রইগ ব্রেথওয়েট। ২০১ বলে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৬৭ রান। ব্রেথওয়েটের সঙ্গে ক্রিজে আছেন জেরমাইন ব্ল্যাকউড। তাঁর সংগ্রহ ৮ রান।

    উইকেট মুকেশের

    শনিবার ছিল ম্যাচের তৃতীয় দিন। ১ উইকেটে ৮৬ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেথওয়েট ও ম্যাকেঞ্জি বেশ ভালোই মোকাবিলা করেন ভারতীয় বোলারদের। সহজেই তারা একশো রানের গণ্ডিও টপকে যায়। আসলে ভারতীয় বোলিংয়ে তেমন ধার দেখা যাচ্ছিল না। মেঘাচ্ছন্ন পরিবেশের সুবিধা নিতে পারছিলেন না সিরাজ, উনাদকাটরা। অবশেষে জুটি ভাঙেন মুকেশ কুমার। বাংলা দলের এই পেসারটি এটি অভিষেক টেস্ট। শার্দূল ঠাকুরের চোট। তাই তিনি সুযোগ পেয়েছেন। আর তার সদ্বব্যবহারও করলেন মুকেশ। ম্যাকেঞ্জি ৩২ রানে মুকেশের বলে কট বিহাইন্ড হন। তারপর শুরু হয় বৃষ্টি। ফলে আগামা লাঞ্চ ঘোষণা করেন আম্পায়াররা।

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    এই প্রতিবেদন লেখা অবধি ওয়েস্ট ইন্ডিজ ৬৪ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ১৪১ রান। গত টেস্টে ক্যারিবিয়ানরা ইনিংসে হেরেছিল। সেই লজ্জা কাটিয়ে উঠতে মরিয়া ব্রেথওয়েটরা। ম্যাচটি ড্র হলেও নৈতিক জয় হবে ওয়েস্ট ইন্ডিজের। কারণ, অনেকেরই ধারণা ভারত সিরিজ জিতবে ২-০ ব্যবধানে। তবে ডোমিনিকা টেসেট ভারতীয় স্পিনারদের যে দাপট দেখা গিয়েছিল, পোর্ট অব স্পেনে তা উধাও। গত টেস্টে অশ্বিন ১২ টি উইকেট নিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তিনি এখনও খাতা খুলতে পারেননি। ২২ ওভার হাত ঘুরিয়ে ৮টি মেডেন সহ ৩৫ রান দিয়েছেন। আর এক স্পিনার রবীন্দ্র জাদেজা এখনও অবধি একটি উইকেটই ঝুলিতে পুরতে সক্ষম হয়েছেন। তাও এসেছিল শুক্রবার, দ্বিতীয় দিনে। জাদেজা ১০ ওভারে ১২ রান দিয়েছেন। তাঁর বলে আউট হয়েছেন জুনিয়র চন্দ্রপল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs West Indies:  গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    India vs West Indies: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের সামনে প্রতিরোধ গড়ে তুলছে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট যাতে একপেশে না হয়, তার জন্য প্রার্থনা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। সেইমতোই লড়াই করছে ক্যারিবিয়ান শিবির। শততম টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৮৮ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বিরাট কোহলির সেঞ্চুরি এবং অশ্বিন-জাডেজার হাফসেঞ্চুরি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপলের ওপেনিং জুটি দারুণ শুরু করে। টেস্ট ক্রিকেটের মতোই ব্যাট করেন। প্রয়োজনে বল ছেড়েছেন, তেমনই রানও করেছেন। গত ম্যাচের মতো তাড়াহুড়ো করতে দেখা যায়নি। ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করে তারা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছে। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৩৭ রানে ক্রিজে রয়েছেন। তরুণ ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে ক্রিজে।

    গাভাসকরের সঙ্গে কোহলির মিল

    দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ৫০তম টেস্টে সুনীল গাভাসকর কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের নজির ছুঁয়ে ফেলেছিন। সেই টেস্টের প্রথম ইনিংসে সুনীল গাভাসকর ১২১ রান করে আউট হন। ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্টে তথা ত্রিনিদাদের চলতি ম্য়াচে বিরাট কোহলি কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন। কাকতলীয় বিষয় হল, কোহলিও এই টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১২১ রানে আউট হন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলস্টোন টেস্টে সর্বদাই উল্লেখযোগ্য কিছু ঘটনার সাক্ষী থাকে। ২০০২ সালে কিংস্টোনে দু’দেশ নিজেদের মধ্যে ৭৫তম টেস্ট ম্যাচে মাঠে নামে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত করে ভারতকে। সেটিই ছিল ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের শেষবার টেস্ট জয়। তার পর থেকে এখনও পর্যন্ত ২১ বছরে এই নিয়ে মোট ২৫টি টেস্ট খেলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। চলতি টেস্ট বাদ দিলে ২৪টি ম্যাচে ভারত অপরাজিত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ একটিও ম্যাচে হারাতে পারেনি টিম ইন্ডিয়াকে।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    বিরাট-আবেগ, ভাইরাল ভিডিও

    ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় বারবার বলেছেন, দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) চ্যালেঞ্জ করবে। দ্বিতীয় দিনের শেষে যেন তেমনটাই মনে হচ্ছে। এদিন দেশের বাইরে টেস্ট সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা শেষ হয় বিরাট কোহলির। নিজের আন্তর্জাতিক ৫০০তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন কিং কোহলি। প্রায় সাড়ে চার বছর পর পাওয়া কোহলির সেঞ্চুরিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ভারত। ২৯তম টেস্ট সেঞ্চুরি পেতে দ্বিতীয় দিনে মাত্র ১৩ রান লাগতো কোহলির। ১৮০তম বলে কাঙ্খিত সেই সেঞ্চুরি তুলে নেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭৬তম সেঞ্চুরি। 

    কোহলির খুব ভক্ত ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক জোশুয়া দা সিলভার মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, দা সিলভা কোহলিকে বলছেন, তাঁর মা কোহলির ভক্ত।

    শনিবার সকালে টিম বাস থেকে নামার সময় সাংবাদিক বিমল কুমার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে জোশুয়া দা সিলভার মা কোহলির সঙ্গে দেখা করছেন।

    সেই বিশেষ ভক্তকে নিজের জন্য অপেক্ষা করতে দেখে ভারতীয় ক্রিকেটার আনন্দে আপ্লুত হয়ে পড়েন। কোহলিকে দেখে নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেননি এবং কোহলিকে জড়িয়ে ধরে তার গালে একটি চুম্বন করেন এছাড়া কথা বলার সময় জোশুয়ার মা কোহলিকে বলেন, তিনি অসাধারণ এবং তার সুন্দরী স্ত্রীও রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত 

    India Vs West Indies: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফি এবং আইপিএলে ভাল খেলার ফলে ডাক পেলেন ভারতীয় দলে। প্রথম সুযোগই কাজে লাগালেন ২১ বছরের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। অভিষেক টেস্টেই শতরান করলেন যশস্বী। বুঝিয়ে দিলেন ভারতীয় দলে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না। যশস্বী ও অধিনায়ক রোহিত শর্মার জোড়া শতরানে ভর করে প্রথম টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩১২ রানে ২ উইকেট। ক্রিজে (India Vs West Indies ) রয়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি।

    অভিষেক টেস্টে শতরান

    যশস্বী ১৭তম ভারতীয় ব্যাটার যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। ভারতীয়দের মধ্যে প্রথম এই কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে শতরান করেছিলেন। এর পর একাধিক ক্রিকেটার নিজের প্রথম টেস্টে শতরান করেছেন। তাঁদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ানেরা রয়েছেন। ২০২১ সালে অভিষেক হয় শ্রেয়স আয়ারের। তিনিই শেষ ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করেছিলেন। তার আগে ২০১৮ সালে পৃথ্বী শ অভিষেক টেস্টে শতরান করেছিলেন।

    ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যশস্বীই প্রথম ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। অভিষেক ম্যাচের টুপি পেয়েছিলেন রোহিত শর্মার হাত থেকে। তাঁর সঙ্গে জুটি গড়েই শতরান করলেন যশস্বী। রোহিতও অভিষেক টেস্টে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই।

    আরও পড়ুন: রান পেলেন রোহিত, অভিষেকেই শতরান যশস্বীর, দুরন্ত ভারত

    বড় রানের পথে ভারত

    প্রথম দিন যেখানে শেষ করেন, দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেছিলেন যশস্বী। বিনা উইকেটে ৮০ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সেখান থেকে ফের ঠান্ডা মাথায় দলের ইনিংস গড়েন টেস্টে ভারতের নতুন ওপেনিং জুটি। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ডানহাত-বাঁ হাতি কম্বিনেশন অভিষেকে সুপার হিট। ক্রিজে টিকে থাকার পাশাপাশি প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই ব্যাটার। নিজেদের শতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন। দলের ২২৯ রানের মাথায় ব্যক্তিগত ১০৩ রান করে আউট হন ভারত অধিনায়ক। যশস্বীকে ওপেনিং স্লট ছেড়ে দেওয়া শুভমন গিল প্রথম ডাউন এসে বড় রান করতে পারেননি। ৬ রান করে আউট হন। এরপর দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করেন যশস্বী ও বিরাট। দিনের শেষে ১৪৩ রানে যশস্বী জয়সওয়াল ও ৩৬ রান বিরাট কোহলি অপরাজিত রয়েছেন।  তৃতীয় দিন বড় রান গড়াই লক্ষ্য ভারতের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs West Indies: রান পেলেন রোহিত, অভিষেকেই শতরান যশস্বীর, দুরন্ত ভারত

    India vs West Indies: রান পেলেন রোহিত, অভিষেকেই শতরান যশস্বীর, দুরন্ত ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে জায়গা করে নিলেন যশস্বী জয়সওয়াল। শিখর ধাওয়ান, পৃথ্বী শ-এর পর তিনি হলেন তৃতীয় ভারতীয় ওপেনার যিনি প্রথম টেস্টে শতরান করলেন। তার লেগেছে ২১৫ বল। মেরেছেন ১১টি চার। শতরান করলেন অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর লেগেছে ২২০ টি বল। জোড়া সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রানের পথে ভারত।

    দাপট যশস্বী-রোহিতের

    বৃহস্পতিবার, ম্যাচের দ্বিতীয় দিনে শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। প্রথমে হাফ সেঞ্চুরি করেন যশস্বী। তারপর অর্ধ শতরানের গণ্ডি টপকান রোহিত। ওপেনিং জুটিতে বহুদিন পর এত রান উঠলো ভারতের। যা কোচ রাহুল দ্রাবিড়ের কাছে যথেষ্ট স্বস্তির। ৬৯.১ ওভারে আথানাজের বলে ১ রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন যশস্বী। শিখর ধাওয়ান ও পৃথ্বী শ-র পরে তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন যশস্বী। উল্লেখযোগ্য বিষয় হল, ধাওয়ান ও পৃথ্বী ঘরের মাঠে এমন কৃতিত্ব দেখান। যশস্বী প্রথম ভারতীয় ওপেনার, যিনি বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরানের গণ্ডি টপকালেন। সেই সঙ্গে ঢুকে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগদের অভিজাত তালিকায়। যাঁদের প্রত্যেকেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন সৌরভ। সৌরভের ২৭ বছর পর টেস্ট অভিষেকে নজরকাড়া সেঞ্চুরি করলেন আরও এক বাঁহাতি, যশস্বী।  

    আরও পড়ুন: চালকের আসনে ভারত! অশ্বিনের দাপটে ১৫০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

    প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একাই নেন ৫ টি উইকেট। সেই ভিতের উপর ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছেন। তবে ক্যারিবিয়ান বোলিংয়ের এমন দুরবস্থা দেখে অনেকেই বিস্মিত। ভারতীয় ব্যাটসম্যানদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি হোল্ডার, কর্নওয়ালরা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাইথওয়েট ৮ বোলারকে ব্যাবহার করেন। শেষ পর্যন্ত সাফল্য আসে অ্যাথাঞ্জির বলে। তিনি ফেরান ভারত অধিনায়ককে। রোহিত ২২১ বলে ১০৩ রানে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও দুটি ছক্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বেশ চাপে ছিলেন তিনি। এই ইনিংস হিটমান কে অনেকটাই স্বস্তি দেবে। এই প্রতিবেদন লেখা অবধি ভারত ১ উইকেটে  ২৩১ রান তুলেছে। যশস্বী ১১২ শুভমন গিল ১ রানে ক্রিজে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs West Indies: চালকের আসনে ভারত! অশ্বিনের দাপটে ১৫০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

    India vs West Indies: চালকের আসনে ভারত! অশ্বিনের দাপটে ১৫০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies 2023) শুরুটা ভালো হল না। প্রথম দিনে টস ছাড়া বাকি পুরো খেলাতেই আধিপত্য টিম ইন্ডিয়ার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে (India vs West Indies 2023) শুরুটা বেশ ভালোই করলো রোহিতরা। মূলত একা হাতে ক্যারিবিয়ানদের শেষ করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন যাদেজা। ভারতীয় স্পিন জুটির দাপটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ ১৫০ রানে। জবাবে বুধবার টেস্টের প্রথম দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলল ৮০ রান। পিছিয়ে মাত্র ৭০ রানে।

    অশ্বিনের দাপট

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারত। সেই ম্যাচের পর এক মাস ছুটি কাটিয়ে এদিন মাঠে নামে রোহিতেরা। কিন্তু প্রথম দিনেই ফিরে এল পুরনো প্রশ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে বাদ দেওয়া কি ভুল হয়েছিল? ডমিনিকাতে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিলেন অশ্বিন। ২৪.৩ ওভার বল করে ৬০ রান দিয়ে তুলে নিলেন পাঁচ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies 2023) ইনিংসের শুরু এবং শেষ উইকেট তাঁরই দখলে। রবীন্দ্র যাদেজার আক্রমণাত্মক বোলিংও ওয়েস্ট ইন্ডিজের চাপ বাড়িয়ে দিয়েছিল। তিনি ২৪ রান দিয়ে তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ। পাঁচ বোলার নিয়ে খেলতে নামা ভারতের হয়ে উইকেট পাননি শুধু জয়দেব উনাদকট।

    বড় রানের লক্ষ্যে ভারত

    ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies 2023) ইনিংস ১৫০ রানে শেষ হয়ে যাওয়া পর দেখার ছিল অভিষেক ম্যাচে দলের হয়ে কীভাবে দাগ কাটেন যশস্বী জয়সওয়াল। ২১ বছরের তরুণ ওপেনার তাঁর টেস্ট ক্রিকেট কেরিয়ার শুরু করলেন চার মেরে। দিনের শেষে ৪০ রানে অপরাজিত থাকা যশস্বী ছ’টি চার মেরেছেন। উল্টো দিকে থাকা রোহিত অপরাজিত ৩০ রানে। তিনি তিনটি চার এবং একটি ছক্কা মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের কোনও বোলারই তাঁদের উপর চাপ তৈরি করতে পারেননি। দ্বিতীয় দিনে সাজঘরে অপেক্ষা করছেন শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা। ভারতের হাতে ১০ উইকেট রয়েছে। মাত্র ৭০ রানে পিছিয়ে রোহিতরা। এমন অবস্থায় ক্যারিবিয়ান সফরের প্রথম ম্যাচে প্রথম ইনিংসেই বড় রান তোলার চেষ্টা করবে ভারত। 

    প্রথম দিনে নানা রেকর্ড

    ভারত ও ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ডমিনিকায় নিজেদের মধ্যে ৯৯তম টেস্টে মুখোমুখি হয়েছে। আগামী ম্যাচে অর্থাৎ ক্যুইন্স পার্ক ওভালে দুই দলের মধ্যে ১০০ টেস্ট খেলা হবে। এর আগের ৯৮ ম্যাচের মধ্যে ৩০টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ২২টি জিতেছে ভারত।

    গতকাল ভারতের হয়ে জোড়া অভিষেক দেখা গেলো উইন্ডসর পার্কে। খেলা শুরুর আগে টেস্ট দলের টুপি যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষণের হাতে তুলে দেয় ভারতীয় শিবির। টিম ইন্ডিয়ার হয়ে যথাক্রমে ৩০৬ এবং ৩০৭ নম্বর টেস্ট খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন যশস্বী এবং ঈশান। যশস্বীকে টুপি দেন রোহিত। ঈশানকে টেস্টের টুপি তুলে দিলেন বিরাট কোহলি। 

    আরও পড়ুন: ডমিনিকায় নাটকীয় প্রথম সেশনে অশ্বিন-জাদেজা দাপট! চাপে ওয়েস্ট ইন্ডিজ

    অশ্বিনের নানা রেকর্ড

    গতকাল ডমিনিকায় এক বিরল রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন। প্রথম ভারতীয় বোলার হিসেবে কোনো পিতা-পুত্রের জুটিকে সাজঘরে ফেরালেন তিনি। ২০১৩ সালে শিবনারায়ণ চন্দ্রপলের স্টাম্প ভেঙে দিয়েছিলো অশ্বিনের বিষাক্ত ডেলিভারি। কলকাতার ইডেন গার্ডেন্সে ৭৯ বলে ৩৬ রান করে আউট হয়েছিলেন তিনি। এই ঘটনার প্রায় এক দশক পর শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র তেজনারায়ণকে আউট করলেন অশ্বিন। গতকাল ১৩ রান করে অশ্বিনের বলে বোল্ড হন তেজনারায়ণ।

    বুধবার অশ্বিনের ঝুলিতে জমা হয়েছে ৫ উইকেট। এই নিয়ে পঞ্চমবার টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘ফাইফার’ বা এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। এর মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই এই কৃতিত্ব তিনি অর্জন করলেন চতুর্থ বার।

    ২০১৫ সাল থেকে ধরলে কোনও টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেওয়ার নজির তিনবার করে রয়েছে পাঁচ বোলারের। তাঁদের মধ্যে দুজন স্পিনার- অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ ও রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ৩৩ বার পাঁচ উইকেট নিয়ে অশ্বিন এদিন টপকে গেলেন জেমস অ্যান্ডারসনের নজিরও।

    আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়ে ফেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট-সংখ্যা হলো ৭০২। হরভজন সিংকে টপকাতে চাই আর ৬ উইকেট। যা চলতি সিরিজেই হয়ে যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • India vs West Indies 2023: ডমিনিকায় নাটকীয় প্রথম সেশনে অশ্বিন-জাদেজা দাপট! চাপে ওয়েস্ট ইন্ডিজ

    India vs West Indies 2023: ডমিনিকায় নাটকীয় প্রথম সেশনে অশ্বিন-জাদেজা দাপট! চাপে ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies 2023) প্রথম টেস্টে শুরুটা বেশ ভালোই করলো টিম ইন্ডিয়া। টস হারলেও আয়োজক দেশের উপর ক্রমশ জাঁকিয়ে বসছে ভারতীয় বোলাররা। ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৬ উইকেটে ১১৭ রান। আলিক অ্যাথাঞ্জে ৪১ রানে ক্রিজে আছেন। তাঁর সঙ্গে ব্যাট করছেন আলজারি জোসেফ (৪)।

    অশ্বিনদের দাপট

    টস জেতার সুবিধা কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার কার্লোস  ব্রাথওয়েট ও ত্যাগনারয়ান চন্দ্রপল সাবধানেই শুরু করেছিলেন। উইকেট বাঁচিয়ে বড় রান করাই ছিল তাদের লক্ষ্য। ভারতীয় পেসাররা উইকেট নিতে না পারায় অধিনায়ক রোহিত শর্মা তাড়াতাড়ি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আনেন। আর সেটা কাজেও লেগে যায়। দিনের অন্যতম সেরা ডেলিভারিতে চন্দ্রপলকে বোল্ড করেন অশ্বিন। উইকেট দেখেই বোঝা যাচ্ছিল স্পিনাররা সুবিধা পাবেন। সেই মতো ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies 2023) চার ব্যাটসম্যানকে এখনও পর্যন্ত আউট করেছেন দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। ক্যারিবিয়ান ক্যাপ্টেন ব্রেথ ওয়েটকেও আউট করেন অশ্বিন। পর পর উইকেট খুইয়ে বেশ চেপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

    ভারতীয় পেসার দের মধ্যে প্রথম খাতা খোলেন শার্দুল ঠাকুর। তিনি ফেরান রেইফারকে (২)। তারপর জাদেজা ফেরান ব্ল্যাক উড ও জসুয়া ডি সিলভাকে। চাপের মুখে পাল্টা আক্রমণ শানান জেসন হোল্ডার ও  অ্যাথানাজি। যার সুবাদে শতরানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies 2023)। তবে সেই ঝাঁঝ দীর্ঘ স্থায়ী হয়নি। হোল্ডার ১৮ রানে সিরাজের বলে ধরা পড়েন শার্দুলের হাতে। জোসেফের উইকেট নেন অশ্বিন। প্রথম দিনেই যেভাবে উইকেট পড়তে দেখা গিয়েছে, তাতে ম্যাচের ফয়সালা হওয়ার সম্ভাবনা বেশি। 

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ইডেনে! বললেন সৌরভ

    এদিকে টেস্ট অভিষেক হলো জসস্বীর। তিনি যে ওপেন করবেন সেটা আগেই জানিয়ে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাই তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে শুভমান গিলকে। এই ম্যাচে (India vs West Indies 2023) উইকেট কিপিং করছেন ঈশান কিষান। বাদ পড়েছেন কে এস ভরত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    India Vs West Indies: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি। অনেকেরই ধারণা ছিল, আইপিলে কলকাতা নাইট রাইডর্সের হয়ে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ডাক পাবেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে ঘোষিত টি ২০ দলে জায়গা পেলেন না রিঙ্কু সিং। যা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে ক্ষোভ। অনেকে নির্বাচকদের সমালোচনা করে বলেছেন, একই যাত্রায় পৃথক ফল। ঋতুরাজ গায়কোয়ার যদি চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলে টেস্ট দলে ডাক পেতে পারেন, তাহলে আইপিএলে ভালো খেলার পুরস্কার রিঙ্কু সিং পাবে না কেন?

    অজিত আগারকারের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে টি ২০ দল। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা দলে নেই। যা থেকে দুটি বিষয় স্পষ্ট, এক, আসন্ন একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিও একাধারে শুরু করে দিতে চাইছেন নির্বাচকরা। সে কারণেই তরুণদের উপর আস্থা রাখা হয়েছে। ক্যারিবিয়ান সফরে (India Vs West Indies) ভারতীয় দল দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ খেলবে। তারপর রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। 

    কেন নেই রিঙ্কু

    এক দিন আগেই অজিত আগরকর প্রধান নির্বাচক হয়েছেন। তার পরের দিনই তিনি টি-টোয়েন্টি দল বেছে নিলেন। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল বাছাই তাঁর কাছে আসল পরীক্ষা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গত দুই মরসুমে কেকেআরের হয়ে খুবই ভাল খেলেছেন রিঙ্কু। বিশেষত গত মরসুমে তাঁর শেষ মুহূর্তে নেমে ম্যাচ শেষ করে আসার ক্ষমতা বার বার নজরে এসেছে। ভারতীয় বোর্ড তরুণদের সুযোগ দিতে চাইছে টি-টোয়েন্টি দলে। তাই অনেকেই মনে করেছিলেন টি-টোয়েন্টি দলে হয়তো রিঙ্কুকে নেওয়া হবে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল। রিঙ্কুকে আরও কিছুটা সময় দেওয়া দরকার বলে মনে করছেন নির্বাচকেরা।

    আরও পড়ুন: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    দলে কারা:

    দেখে নেওয়া যাক করা করা আছেন স্কোয়াডে হার্দিক পান্ডিয়া ( অধিনায়ক), সূর্য কুমার যাদব (সহ অধিনায়ক) , ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শুভমান গিল, যশ্বসী জয়সওয়াল, তিলক ভার্মা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণুই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার ।

    ভারতের সূচি:

    টেস্ট সিরিজ: ১২-১৬ জুলাই (ডোমিনিকা) এবং ২০-২৪ জুলাই (ত্রিনিদাদ)।

    এক দিনের সিরিজ: ২৭ এবং ২৯ জুলাই (বার্বাডোজ) এবং ১ অগস্ট (ত্রিনিদাদ)।

    টি-টোয়েন্টি সিরিজ: ৩ অগস্ট (ত্রিনিদাদ), ৬ ও ৮ জুলাই (গায়ানা), ১২ ও ১৩ জুলাই (ফ্লোরিডা)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share