Tag: india vs west indies

india vs west indies

  • IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী ১২ জুলাই শুরু হবে টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) সফর। যদিও ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে ভারত। 

    শততম ম্যাচ

    ১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। দ্বিতীয় টেস্ট ম্যাচটি উভয় দলের কাছে মাইলস্টোন। কেননা এটি উভয় দেশের মধ্যে আয়োজিত ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ বলেছেন, “ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সিরিজে কুইন্স পার্ক ওভালে (ত্রিনিদাদ) শততম টেস্ট আয়োজন করছি আমরা। দুই ঐতিহ্যশালী দেশের ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এর থেকে বড় গর্বের আর কিছু হয় না।” ২৭ জুলাই শুরু হবে ওয়ান ডে সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩ অগস্ট। ১২ এবং ১৩ অগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে।

    আরও পড়ুন: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত

    কবে, কোথায়, কখন ম্যাচ

    টেস্ট সিরিজের সূচি: ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় শুরু হবে টেস্ট ম্যাচ

    প্রথম টেস্ট: ১২-১৬ জুলাই (উইন্ডসর পার্ক, ডমিনিকা)
    দ্বিতীয় টেস্ট: ২০-২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ) 

    ওয়ান ডে সিরিজের সূচি: প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে

    প্রথম ওয়ান ডে: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    দ্বিতীয় ওয়ান ডে: ২৯ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    তৃতীয় ওয়ান ডে: ১ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)

    টি-২০ সিরিজের সূচি:

    প্রথম টি-২০: ৩ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
    দ্বিতীয় টি-২০: ৬ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    তৃতীয় টি-২০: ৮ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    চতুর্থ টি-২০: ১২ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
    পঞ্চম টি-২০: ১৩ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IND-W vs WI-W: দলে ফিরছেন মান্ধানা! মেয়েদের টি-২০ বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

    IND-W vs WI-W: দলে ফিরছেন মান্ধানা! মেয়েদের টি-২০ বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। মেয়েদের টি-২০ বিশ্বকাপে এবার ট্রফি জয় ছাড়া কিছুই ভাবতে রাজি নয় হরমনপ্রীত কউররা। বুধবার কেপ টাউনে ক্যারিবিয়ানদের হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য ভারতের প্রমীলা ব্রিগেডের।

    সেমিফাইনালের পথে

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলে সেমি ফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে হরমনপ্রীত কউরের দল। গ্রুপ থেকে দু’টি দল সেমি ফাইনালে যাবে। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ইংল্যান্ড। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড এখনও পয়েন্ট পায়নি। ফলে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড ও ভারত। গ্রুপের শীর্ষে থাকতে হলে সব ম্যাচই জিততে হবে ভারতীয় দলকে। রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ নিয়েই ভাবছে ভারত।

    খেলতে পারেন মান্ধানা

    বোর্ড সূত্রে খবর, চোট সারিয়ে পরের ম্যাচে খেলতে পারেন স্মৃতি মান্ধানাও। তিনি ফিরলে নিশ্চিতভাবে ভারতের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাইরে বসবেন যস্তিকা ভাটিয়া। বোলিং নিয়ে সামান্য একটা অস্বস্তি রয়ে গিয়েছে ভারতীয় শিবিরে। ভারতীয় দলের বোলিং কোচ ট্রয় কুলি  ‘‘বোলারদের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা হয়েছে। এমনিতে ভারতীয় দলের বোলিং যথেষ্ট শক্তিশালী এবং পরিণত। কিন্তু ম্যাচে আরও বেশি উদ্যম নিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আশা করছি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমাদের দলের বোলাররা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে।’’

    আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান

    এগিয়ে ভারত

    শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে ভারতের মহিলা দল। ক’দিন আগে ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ানদের দু’বার হারিয়েছিলেন হরমনপ্রীতরা।চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বেশ চাপেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন ম্যাথিউজের উপর বাড়তি নির্ভরশীল তারা। সব মিলিয়ে তাই বুধবারের দ্বৈরথে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন রিচারা।

    কখন কোথায় খেলা দেখবেন

    খেলা শুরু সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। টস ৬টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share