Tag: Indian National Flag

Indian National Flag

  • Mohan Bhagwat: ভাগবতের ভাষণের প্রতিবাদ, আমেরিকায় ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

    Mohan Bhagwat: ভাগবতের ভাষণের প্রতিবাদ, আমেরিকায় ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউইয়র্কের (New York) ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) ভাষণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার ভাগবত সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁর সফরের প্রতিবাদে খালিস্তানপন্থী শিখদের একাংশ ভারতের জাতীয় পতাকা অবমাননা করে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদকারীদের মধ্যে নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ছিলেন বলে জানা গিয়েছে।

    ভারতের জাতীয় পতাকার অবমাননা (Mohan Bhagwat)

    ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োতে দেখা যায়, এক খালিস্তানপন্থী ব্যক্তি ভারতের জাতীয় পতাকা নিজের পায়ের চারপাশে বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং পতাকা নিয়ে অবমাননাকর আচরণ করছেন। অন্য একটি ভিডিয়োতে কয়েকজন প্রতিবাদকারী ভারতের তেরঙ্গা পতাকা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলছেন এবং নাচতে নাচতে উল্লাস করছেন দেখা যায়।ভাগবতের আমেরিকা সফরের প্রতিবাদে খালিস্তানপন্থীদের একটি দল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে বিক্ষোভ দেখায়। তাদের হাতে থাকা ব্যানার ও পোস্টারে ভারতের বিরুদ্ধে আপত্তিকর বার্তা দেখা যায়। এমনই একটি পোস্টারে লেখা ছিল, “মোদি হিন্দু সন্ত্রাসের মুখ।” পাশাপাশি তারা খালিস্তানের সমর্থনে এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীরা মোহন ভাগবতের একটি প্রতিকৃতি-সহ পোস্টারও প্রদর্শন করেন। সেই প্রতিকৃতির গলায় জুতোর মালা পরানো হয় বলে অভিযোগ।

    মোহন ভাগবতকে আমেরিকান হিন্দুদের সঙ্গে সম্পৃক্ততা ও সংলাপ বিষয়ক সংগঠনের পক্ষ থেকে “সার্বজনীন একাত্মতা উদ্‌যাপন” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ভিতরের ইনফোসিস থিয়েটারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    খালিস্তানপন্থীদের অতি সক্রিয়তা

    আরএসএসের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিশ্বজুড়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি দেশ সফরে বেরিয়েছেন ভাগবত। সেই কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবার তিনি আমেরিকায় পৌঁছন। তবে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে একাধিক ভারতবিরোধী ও খালিস্তানপন্থী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে এবং এই সুযোগে তারা নিজেদের ভারতবিরোধী প্রচার চালায় বলে অভিযোগ (Mohan Bhagwat)।

    ভারত সরকার ‘শিখস ফর জাস্টিস’কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। সংগঠনটির বিরুদ্ধে অতীতেও ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার এবং ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

    ভাগবতের আমেরিকা সফরের আগে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায়। কমিশনের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক চিকিৎসক আসিফ মাহমুদ।

    ভাগবতের সফরকে ঘিরে প্রতিবাদ এবং পাল্টা প্রতিবাদের ঘটনায় আমেরিকার মাটিতে ভারতীয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, এই ঘটনাকে (New York) কেন্দ্র করে ভারতবিরোধী ও খালিস্তানপন্থী প্রচার কতটা সক্রিয় হচ্ছে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে (Mohan Bhagwat)।

     

  • Independence Day 2026: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলছেন? জেনে নিন তেরঙা ব্যবহারের এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি

    Independence Day 2026: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলছেন? জেনে নিন তেরঙা ব্যবহারের এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে আজ ৮০তম স্বাধীনতা দিবসের আবহ। শহর থেকে গ্রাম, আবাসন থেকে ক্লাব, সরকারি দফতর থেকে শিক্ষা প্রতিষ্ঠান—সর্বত্রই জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দেশের স্বাধীনতা দিবস। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির হাত ধরে গত কয়েক বছর ধরে বাড়ি বাড়িও পৌঁছেছে জাতীয় পতাকার আবেগ।

    তবে জাতীয় পতাকা উত্তোলন শুধু উৎসবের বিষয় নয়। দেশের জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে নির্দিষ্ট নিয়ম ও মর্যাদাবিধি। Flag Code of India এবং জাতীয় পতাকার নির্দিষ্ট মান সংক্রান্ত নির্দেশিকায় পতাকা ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিধি রয়েছে। ফলে স্বাধীনতা দিবসে তেরঙা উত্তোলনের আগে জেনে রাখা জরুরি—কী করা যায় এবং কোন কাজগুলি জাতীয় পতাকার মর্যাদার পরিপন্থী।

    বাড়িতে জাতীয় পতাকা তুলতে পারবেন?

    হ্যাঁ। সাধারণ নাগরিক নিজের বাড়ি, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা কর্মস্থলেও জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়ম মেনে জাতীয় পতাকা প্রদর্শন করা যায়। জাতীয় পতাকা উত্তোলনের সময় তার মর্যাদা ও সম্মানের বিষয়টি সর্বাগ্রে রাখতে হবে। পতাকা যেন কোনওভাবেই মাটিতে না পড়ে বা মেঝেতে স্পর্শ না করে, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

    জাতীয় পতাকা উত্তোলনের সময় যে বিষয়গুলি মনে রাখবেন

    • ১. তেরঙার সঠিক দিক বজায় রাখতে হবে
      জাতীয় পতাকা কখনও উল্টো করে উত্তোলন করা যাবে না। অনুভূমিকভাবে প্রদর্শনের ক্ষেত্রে গেরুয়া রং থাকবে উপরে, সাদা মাঝখানে এবং সবুজ নীচে।
    • ২. পতাকার মর্যাদা সর্বোচ্চ
      জাতীয় পতাকা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও গৌরবের প্রতীক। তাই পতাকা উত্তোলন বা প্রদর্শনের সময় যথাযথ সম্মান বজায় রাখা আবশ্যিক।
    • ৩. পতাকা যেন মাটিতে না লাগে
      জাতীয় পতাকা কখনও মাটিতে, মেঝেতে বা জলে পড়ে থাকা অবস্থায় রাখা যাবে না। উত্তোলন, নামানো এবং সংরক্ষণের সময়ও পতাকার যাতে কোনও অসম্মান না হয়, তা নিশ্চিত করতে হবে।
    • ৪. শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ গুরুত্ব
      স্কুল-কলেজে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় ঐক্য ও দেশাত্মবোধের সঙ্গে সম্পর্কিত কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের শপথ পাঠের মতো কর্মসূচিও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অংশ হতে পারে।
    • ৫. পতাকা যেন অন্য কোনও পতাকার তুলনায় নিচে না থাকে
      জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে তার অবস্থান ও মর্যাদা বজায় রাখতে হবে। অন্য কোনও পতাকা বা প্রতীকের তুলনায় তেরঙাকে অসম্মানজনক অবস্থানে রাখা যাবে না।

    জাতীয় পতাকা দিয়ে পোশাক বা টেবিল ক্লথ? একেবারেই নয়

    জাতীয় পতাকাকে পোশাক, ইউনিফর্মের অংশ, টেবিল ক্লথ, রুমাল বা সাজসজ্জার সাধারণ উপকরণ হিসেবে ব্যবহার করা উচিত নয়। একইভাবে তেরঙাকে কোনও ফেস্টুন বা এমন কোনও অলঙ্করণে ব্যবহার করা যাবে না, যাতে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হয়।জাতীয় পতাকার ওপর কোনও লেখা, স্লোগান, ছবি বা নকশা আঁকা বা ছাপানোও করা যাবে না।

    পতাকার উপরে ফুল-মালা বা অন্য বস্তু রাখা যাবে না

    জাতীয় পতাকার উপরে ফুল, মালা কিংবা অন্য কোনও বস্তু রাখা যাবে না। পতাকাকে এমন কোনও কাজে ব্যবহার করা উচিত নয়, যাতে সেটি অন্য কোনও বস্তু বহন করার মাধ্যম হয়ে যায়।

    ছেঁড়া বা নষ্ট পতাকা ব্যবহার নয়

    স্বাধীনতা দিবসের আবেগে অনেক বাড়ি বা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়। কিন্তু সেই পতাকা ব্যবহারের উপযোগী কি না, তা আগে দেখে নেওয়া জরুরি। ছেঁড়া, নোংরা বা ক্ষতিগ্রস্ত জাতীয় পতাকা প্রদর্শন করা উচিত নয়।

    ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া জাতীয় পতাকাকেও যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে নিষ্পত্তি করতে হবে।

    জাতীয় পতাকার সঙ্গে কোনও ধরনের অসম্মান নয়

    তেরঙার উপর পা দেওয়া, ইচ্ছাকৃতভাবে মাটিতে ফেলে রাখা, মেঝেতে টেনে নিয়ে যাওয়া কিংবা অন্য কোনওভাবে অবমাননা করা সম্পূর্ণ অনুচিত। স্বাধীনতা দিবসের আনন্দের মধ্যেও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    স্বাধীনতা দিবসের উৎসব হোক, কিন্তু মর্যাদা বজায় রেখেই

    জাতীয় পতাকা শুধু তিনটি রঙের কাপড় নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের স্বাধীনতার ইতিহাস, অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ এবং ভারতীয়দের জাতীয় পরিচয়। তাই ১৫ অগাস্ট বাড়ির ছাদে, স্কুলে, ক্লাবে কিংবা কর্মস্থলে তেরঙা উত্তোলনের সময় উৎসবের পাশাপাশি তার মর্যাদা রক্ষার দায়িত্বও প্রত্যেক নাগরিকের। মনে রাখুন—স্বাধীনতা দিবসে তেরঙা উত্তোলন যেমন গর্বের, তেমনই সেই তেরঙার সম্মান রক্ষা করাও প্রত্যেক ভারতীয়র দায়িত্ব।

  • India Maldives Relationship: ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের সাসপেন্ডেড মন্ত্রীর!

    India Maldives Relationship: ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের সাসপেন্ডেড মন্ত্রীর!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অবমাননাকর মন্তব্য করেছিলেন মলদ্বীপের তিন জুনিয়র মন্ত্রী। যার ফলস্বরূপ, প্রবল চাপে সাসপেন্ড করা হয় তিনজনকে। তার পর কোটি কোটি ঢেউ ভেঙেছে ভারত মহাসাগরের বুকে। ক্রমেই তলানিতে ঠেকেছে ভারত-মলদ্বীপ সম্পর্ক (India Maldives Relationship)। মলদ্বীপের চিনপন্থী মুইজ্জু সরকারের অনুরোধে ইদের ‘তোফা’ পাঠিয়েছে ভারত। তার জেরে দুই দেশের ভাঙা সম্পর্ক যখন জোড়া লাগতে চলেছে, তখন ফের ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ উঠল সাসপেনসনে থাকা এক মন্ত্রীর বিরুদ্ধে। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন মারিয়ম শিউনা নামে ওই মন্ত্রী। তাতে অবশ্য নেভেনি বিতর্কের আগুন (India Maldives Relationship)।

    মারিয়মের কীর্তি! (India Maldives Relationship)

    ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। নির্বাচনী প্রচার সূত্রে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন মারিয়ম। সে দেশের বিরোধী দলগুলিকে আক্রমণ শানাতে গিয়ে পোস্টটিতে তিনি ভারতের পতাকার ছবি দিয়েছিলেন বলে অভিযোগ। পরে অবশ্য পোস্টটি মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে তাঁর ওই পোস্টের স্ক্রিনশট। তার পরেই দেশে তো বটেই, ভারতেও সমালোচনার মুখে পড়েছেন মলদ্বীপের প্রেডিডেন্ট মহম্মদ মুইজ্জুর সরকারের ওই সাসপেন্ডেড মহিলা মন্ত্রী। পরে এক্স হ্যান্ডেলে মারিয়ম লেখেন, “আমার সাম্প্রতিক একটি পোস্টের বিষয়বস্তু নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। আমি শুনলাম, এমডিপিকে নিয়ে আমার পোস্টে ব্যবহৃত ছবির সঙ্গে ভারতের জাতীয় পতাকার মিল রয়েছে। আমি এটুকু পরিষ্কার করে দিতে চাই যে, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এ থেকে যে ভুল বোঝাবুঝির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী।”

    ভারতের অপমান!

    এক্স হ্যান্ডেলে ক্ষমা চাইলেও, সমস্যা মেটেনি। কারণ, বিরোধীদের খোঁচা দিতে গিয়ে মারিয়ম যে ছবিটি পোস্ট করেছিলেন, অভিযোগ, সেখানে দলীয় প্রতীকের পরিবর্তে বসিয়েছিলেন ভারতের জাতীয় পতাকার অশোকচক্রের ছবি। সঙ্গে মলদ্বীপের মন্ত্রী লিখেছিলেন, “এমডিপি (মলদ্বীপের বিরোধী দল) একটা বড়সড় পতনের দিকে এগোচ্ছ। মলদ্বীপের জনগণ তাদের সঙ্গে পতনের দিকে এগোতে চায় না।” ঘটনাচক্রে এমডিপি ভারতপন্থী দল হিসেবেই পরিচিত। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মলদ্বীপের অনুরোধে সে দেশে চাল, গম, চিনি, পেঁয়াজ, ডিমের মতো কিছু অতি প্রয়োজনীয় জিনিস রফতানিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার (India Maldives Relationship)।

    আরও পড়ুুন: ‘ইন্ডি’ জোটে ফাটল! অনন্তনাগ-রাজৌরিতে এবার ফুটবে পদ্ম?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Independence Day 2022: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তো তুললেন, কিন্তু পতাকা ভাঁজ করার সঠিক নিয়ম জানেন কি?

    Independence Day 2022: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তো তুললেন, কিন্তু পতাকা ভাঁজ করার সঠিক নিয়ম জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে (Independence Day 2022) দেশ জুড়ে উত্তোলিত হয়েছে জাতীয় পতাকা (National Flag)। এবার দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল। তাই এই দিনটি বিশেষভাবে পালন করার জন্যে কেন্দ্রীয় সরকার একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর একটি বিশেষ কর্মসূচি হল ‘হর ঘর তেরঙা’ (Har Ghar Tiranga) অভিযান। সেখানে দেশের সবাইকে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার অথবা ঘরে লাগিয়ে ছবি তুলতে বলা হয়েছিল। তাই প্রতিবারের তুলনায় এবারে বেশিই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

    তবে পতাকা উত্তোলন তো করেছেন, কিন্তু জানেন কি পতাকাকে এবারে কীভাবে ভাঁজ করে রাখবেন? স্বাধীনতা দিবস পেরোনোর পর প্রতি বছরেই দেখা যায় জাতীয় পতাকার অবমাননা হতে। পতাকাকে প্রায়ই মাটিতে ধুলোয় পড়ে থাকতে দেখা যায়। তাই জাতীয় পতাকার অবমাননা রুখতে এবার বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। জাতীয় পতাকাকে কী ভাবে সম্মানের সঙ্গে ভাঁজ করে রাখতে হবে, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রকের তরফে। জাতীয় পতাকাকে কীভাবে ভাঁজ করে রাখবেন, তা নিয়ে মন্ত্রকের অফিসিয়াল ট্যুইটার থেকে শেয়ারও করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক জাতীয় পতাকা ভাঁজ করার পদ্ধতি।

    আরও পড়ুন: ৫ কোটিরও বেশি সেলফি ‘হর ঘর তিরঙ্গা’-র ওয়েবসাইটে, দাবি কেন্দ্রের

    কীভাবে জাতীয় পতাকা ভাঁজ করবেন?

    • জাতীয় পতাকাকে হরাইজন্টালি বা অনুভূমিকভাবে রাখতে হবে।
    • সাদা অংশের নীচে পতাকার গেরুয়া এবং সবুজ অংশ ভাঁজ করতে রাখতে হবে।
    • তার পর সাদা অংশকে এমন ভাবে ভাঁজ করতে হবে যাতে, কেবল মাত্র পতাকার অশোকচক্র আর গেরুয়া, সবুজ দাগটি দেখা যায়।
    • এটিকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে এটি দেখতে স্কোয়ারের মত হয় ও গেরুয়া এবং সবুজ অংশের সঙ্গে অশোক চক্রটিও সম্পূর্ণ ভাবে দেখা যায়।
    • এরপর দুহাতে তুলে নিয়ে সে ভাবেই তা কোনও পরিষ্কার স্থানে রাখতে হবে।

    [tw]


    [/tw]

    পতাকা ক্ষতিগ্রস্থ হলে কী করা উচিত? 

    আবার অনেক ক্ষেত্রে ভুলবশত যদি পতাকা মাটিতে পড়ে যায় বা তাতে নোংরা লেগে যায়, তার ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে। ব্যবহার এবং উত্তোলনের পর ক্ষতিগ্রস্ত পতাকাগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। কাগজের পতাকার ক্ষেত্রেও একইরকম করতে হবে। আবার পতাকা দিয়ে কোনও কিছু ঢাকা দেওয়া যাবে না। কোনও কিছু ধরার জন্য পতাকা ব্যবহার যাবে না। একে কস্টিউমের মত পরাও উচিত না। কোনও যানবাহনে, স্মৃতিস্তম্ভে, বিল্ডিং-এ পতাকা লাগানো নিয়মের বিরুদ্ধে। পতাকায় যেন কোনও নোংরা না লাগে, কিন্তু নোংরা লেগে তা ভালো ভাবে পরিষ্কার করতে হবে।

     

  • National Flag DP: ‘হর ঘর তিরঙ্গা’ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিপি-র সঠিক মাপ জানেন তো?

    National Flag DP: ‘হর ঘর তিরঙ্গা’ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিপি-র সঠিক মাপ জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক:  স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার অথবা ডিপি বদলের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ফেসবুক ও টুইটারে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার (Indian National Flag) ছবি দেখা গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে দেশের জনতাকেও প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি দিতে উদ্বুদ্ধ করেন তিনি । ৭৬ তম স্বাধীনতা দিবস (76th Independence Day) উপলক্ষে দেশের নাগরিকদের কাছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি করা পালন করার ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিতে জাতীয় পতাকার ছবি দেওয়ার জন্য সকল দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মোদি।      

    [tw]


    [/tw]

    ট্যুইটে মোদি লিখেছেন, “আজকের ২ অগস্ট দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। যখন আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, তখন আমরা ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকাকে উদযাপন করব। সেই কারণে সব সোশ্যাল মিডিয়াতে আমার ডিপি বদলেছি এবং আপনাদেরও ছবি বদলানোর অনুরোধ করছি।” জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী পিঙ্গালি ভেঙ্কাইয়াকেও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, “জন্মবার্ষিকীতে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে শ্রদ্ধা নিবেদন করছি। জাতীয় পতাকা প্রদান করার জন্য আমাদের দেশ সারাজীবন তাঁর কাছে ঋণী থাকবে। জাতীয় পতাকা নিয়ে আমরা গর্বিত এবং তাঁর থেকে উদ্দীপনা নিয়ে আমরা দেশের উন্নতিতে কাজ করব।”   
     
    [tw]


    [/tw]

    এবার জেনে নিন কীভাবে জাতীয় পতাকায় বদলাবেন আপনার প্রোফাইল পিকচার? 

    ফেসবুক

    প্রথমে প্রোফাইল পিকচারে ট্যাপ করুন। তারপর ‘Add Frame’ করুন। 

    তারপর ‘Flags’ অপশনে গিয়ে , তালিকায় ‘India’ – তে ক্লিক করুন।

    তাহলেই ভারতের পতাকা আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেভ হয়ে যাবে। 

    ইনস্টাগ্রাম

    প্রোফাই আইকনে যান।

    সেখানে গিয়ে চেঞ্জ প্রোফাইল ফটোতে গিয়ে আগে থেকে ডাউনলোড করা তেরঙ্গার ছবি সিলেক্ট করুন।

    তাহলেই জাতীয় পতাকা চলে আসবে প্রোফাইলে।

    হোয়াটসঅ্যাপ 

    প্রোফাই ছবিতে যান।

    সেখানে গিয়ে চেঞ্জ প্রোফাইল ফটোতে গিয়ে আগে থেকে ডাউনলোড করা তেরঙ্গার ছবি সিলেক্ট করুন।

    তাহলেই জাতীয় পতাকা চলে আসবে প্রোফাইলে।

    ট্যুইটার

    একই ভাবে বদলাতে পারবেন ট্যুইটারের প্রোফাইল পিকচার। 

    কিন্তু ছবি সেভ করলেই হবে না। খেয়াল রাখতে হবে কোনও ভাবেই যেন দেশের জাতীয় পতাকার অবমানতা না হয়। কারণ ছবির মাপ ঠিক না হলে যেকোনও জায়গা থেকে কেটে যেতে পারে ছবি। তাই কোন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কত মাপের ডিপি দেওয়া যায় সেটা জেনে ছবি পছন্দ করুন। 

    জেনে নিন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্যে কোন মাপের ছবি লাগবে? 

    ফেসবুক: ১৭০/১৭০  পিক্সেল 
    ট্যুইটার: ৪০০/৪০০ পিক্সেল 
    ইনস্টাগ্রাম: ১৮০/১৮০ পিক্সেল 
    হোয়াটসঅ্যাপ: ৫০০/৫০০ পিক্সেল 

     

  • Tricolour Hoisting Rule: জাতীয় পতাকা উত্তোলনের সঠিক নিয়ম জানেন তো? মাথায় রাখুন এই বিষয়গুলি

    Tricolour Hoisting Rule: জাতীয় পতাকা উত্তোলনের সঠিক নিয়ম জানেন তো? মাথায় রাখুন এই বিষয়গুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার (Independence) ৭৫ বছর উপলক্ষ্যে এবার দেশের পতাকা (Flag) নিয়মে (Rule) বিরাট পরিবর্তন করেছে ভারত সরকার। আগে সূর্যোদয়ের পর পতাকা উত্তোলন করা হত আর সূর্যাস্তের আগেই সেই পতাকা নামিয়ে নিতে হতো। এবার ২৪ ঘণ্টাই আকাশে পতাকা ওড়াতে পারবেন আপনি। আগে ভারতের জাতীয় পতাকা শুধুমাত্র খাদির কাপড় দিয়ে তৈরি হত। কিন্তু এবার থেকে সুতি, উল, সিল্ক, হাতে তৈরি বা মেশিনে তৈরি এই সব পতাকা উত্তোলনেরই অনুমতি দিয়েছে ভারত সরকার।  

    আরও পড়ুন: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    স্বাধীনতা দিবসের দিন অনেকেই নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে থাকেন। কিন্তু পতাকা উত্তোলনের ক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।

    আরও পড়ুন: হর ঘর তিরঙ্গা আন্দোলনে অংশ নিন, মন কি বাতে অনুরোধ মোদির   

    জেনে নিন সেই নিয়মগুলি কী কী? 

    • জাতীয় পতাকা উত্তোলনের সময় সবসময় মনে রাখতে হবে যে, জাতীয় পতাকার কোনওভাবেই যেন অবমাননা না হয়। ছেড়া বা নোংরা পতাকা উত্তোলন করা যাবে না।  
    • জাতীয় পতাকা দিয়ে কোনও ব্যক্তি বা বস্তুকে অভিবাদন জানানো উচিত নয়।
    • তেরঙ্গার সমান উচ্চতায় বা বেশি উচ্চতায় অন্য কোনও পতাকা রাখা যাবে না।
    • ফুল, মালা বা অন্য কোনও বস্তু, যেখান থেকে পতাকাটি ওড়ানো হয়, সেই ফ্ল্যাগমাস্টের উপরে রাখা উচিত নয়। 
    • পতাকা ফেস্টুন, রোসেট, বান্টিং বা অন্য কোনওভাবে সাজসজ্জার জন্য ব্যবহার করা উচিত নয়।
    • জাতীয় পতাকা মাটিতে বা মেঝেতে বা জলে রাখা যাবে না।
    • অন্য কোনও পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না।
    • জাতীয় পতাকাকে কোমরের নীচে পোশাক বানিয়ে পরা যাবে না। জাতীয় পতাকার ওপর কোনও কারুকার্য করা যাবে না। 
    • জাতীয় পতাকার ওপর কোনও লেখা থাকবে না। জাতীয় পতাকা দিয়ে কোনও গাড়ির ওপর, নীচ বা পেছন দিক আবৃত করা যাবে না।  

     

LinkedIn
Share