Tag: International Chess Master

  • India’s 100th Grandmaster: দীপাবলির উপহার! ইতিহাস গড়ে ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার মধ্যপ্রদেশের অনুজ শ্রীবাত্রি

    India’s 100th Grandmaster: দীপাবলির উপহার! ইতিহাস গড়ে ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার মধ্যপ্রদেশের অনুজ শ্রীবাত্রি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের দাবার ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১০০তম গ্র্যান্ডমাস্টার (India’s 100th Grandmaster) হলেন মধ্যপ্রদেশের দাবাড়ু অনুজ শ্রীবাত্রি (Anuj Shrivatri)। শুধু তাই নয়, তাঁর হাত ধরেই প্রথমবারের জন্য গ্র্যান্ডমাস্টার পেল মধ্যপ্রদেশ। ৭ম এশিয়ান প্লাস ইনডিভিডুয়াল ওপেন চেজ চ্যাম্পিয়নশিপ (ASEAN Plus Individual Open Chess Championship)-এ দুরন্ত পারফরম্যান্স করে এই ঐতিহাসিক নজির গড়লেন আন্তর্জাতিক মাস্টার (IM) অনুজ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্র্যান্ডমাস্টারের বহুল প্রতীক্ষিত খেতাবও অর্জন করলেন তিনি।

    ভারতীয় দাবার ইতিহাসে স্মরণীয়

    অনুজের এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় দাবার ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। দীর্ঘদিন ধরেই দেশের দাবামহল অপেক্ষা করছিল ১০০তম গ্র্যান্ডমাস্টারের জন্য। একইসঙ্গে মধ্যপ্রদেশের দাবাপ্রেমীদের প্রত্যাশা ছিল, তাঁদের রাজ্য থেকেও একদিন কেউ এই সর্বোচ্চ সম্মান অর্জন করবেন। অবশেষে সেই স্বপ্নপূরণ করলেন অনুজ। আর ঘটনাচক্রে দীপাবলির শুভদিনে এল এই সুখবর। ফলে অনুজের এই সাফল্য যেন গোটা দেশের দাবাপ্রেমীদের কাছে উৎসবের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। তাঁর এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি পরিবার, কোচ, শুভানুধ্যায়ী এবং রাজ্যের দাবাপ্রেমীরা।

    কঠিন ছিল উত্তরণের পথ

    ৭ম এশিয়ান প্লাস ইনডিভিডুয়াল ওপেন চেজ চ্যাম্পিয়নশিপ-এ অবশ্য অনুজের যাত্রা মোটেই সহজ ছিল না। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল তাঁকে। কিন্তু প্রাথমিক ধাক্কায় ভেঙে না পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এই ভারতীয় দাবাড়ু। পরের আটটি ম্যাচে মোট ৭ পয়েন্ট সংগ্রহ করে প্রতিযোগিতার শীর্ষস্থান দখল করেন তিনি। ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলী চালের জোরেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট ওঠে তাঁর মাথায়। এই জয়ের সঙ্গে সঙ্গেই গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেন অনুজ। ভারতের দাবার অগ্রগতির ক্ষেত্রে এই মাইলফলক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময় গ্র্যান্ডমাস্টার খেতাব ছিল হাতে গোনা কয়েকজন ভারতীয় দাবাড়ুর। কিন্তু গত কয়েক দশকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছেন একের পর এক প্রতিভাবান দাবাড়ু। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন তাঁরা। অনুজের এই সাফল্য সেই ধারাকেই আরও এগিয়ে নিয়ে গেল।

LinkedIn
Share