Tag: Investors

  • BJP: বাংলায় শিল্প ফেরাতে মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক শমীকের, বিনিয়োগে আগ্রহের দাবি

    BJP: বাংলায় শিল্প ফেরাতে মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক শমীকের, বিনিয়োগে আগ্রহের দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা ছেড়ে চলে যাওয়া শিল্পপতিদের ফের রাজ্যে ফিরিয়ে এনে নতুন করে শিল্প গড়ে তোলার লক্ষ্যে সক্রিয় হয়েছে রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবেই মুম্বইয়ে শিল্পপতি ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বৈঠক শেষে তিনি দাবি করেন, বহু শিল্পপতি পশ্চিমবঙ্গে ফিরে এসে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

    কী বললেন শমীক? (BJP)

    শমীক জানান, গত চার দশকে বাম ও তৃণমূল সরকারের আমলে যাঁরা বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাঁদের সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘‘নতুন শিল্পনীতি ও নতুন জমিনীতি নিয়ে আমাদের সরকার কাজ করছে। যাঁরা বাংলা ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু যাঁদের সঙ্গে বাংলার নাড়ির যোগ রয়েছে, তাঁরা আবার বাংলায় ফিরে আসতে আগ্রহী। আমি সরকার নই, আমি দলের প্রতিনিধি। আমি তাঁদের জানিয়েছি, সরকার শিল্পের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির কাজ করছে। খুব দ্রুত পশ্চিমবঙ্গের মানুষ শিল্পায়নের সুফল দেখতে পাবেন।’’

    শিল্পপতিদের আশ্বাস শমীকের

    মুম্বই সফরে বস্ত্র, ইস্পাত, কাচ, অর্ধপরিবাহী যন্ত্রাংশ-সহ বিভিন্ন শিল্পক্ষেত্রের উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করেন শমীক। এর পাশাপাশি সংবাদমাধ্যমে বিনিয়োগকারী সংস্থা এবং সামাজিক উন্নয়নে কাজ করা একাধিক নয়া উদ্যোগের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা করে আলোচনা করেন তিনি। তাঁদের সামনে পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন শমীক। বিজেপির রাজ্য সভাপতির দাবি, শিল্পপতিদের আর কোনও রাজনৈতিক বা প্রশাসনিক বাধার মুখে পড়তে হবে না। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেই তাঁরা বিনিয়োগের বিষয়ে এগোতে পারবেন। তাঁর কথায়, ‘‘মুম্বইয়ের শিল্পপতিদের বলেছি, পশ্চিমবঙ্গ সরকার শিল্প গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। খুব দ্রুত তাঁরা সেই পরিবর্তন অনুভব করবেন।’’ তিনি এও (BJP) বলেন, ‘‘শুধু শিল্পের কথা বললেই শিল্পায়ন হয় না। শিল্প গড়ে তুলতে সুস্পষ্ট শিল্পনীতির প্রয়োজন। আমাদের সরকার সেই নীতির ওপর কাজ করছে।’’

    শিল্পায়ন নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

    শিল্পায়নকে রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনের পর তিনি জানান, রাজ্যে একটি হোসিয়ারি কারখানা এবং একটি ইস্পাত কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে। সরকার দ্রুত সেই প্রকল্পগুলি বাস্তবায়নের চেষ্টা করছে (Samik Bhattacharya)। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, খুব শিগগিরই পশ্চিমবঙ্গে প্রায় দু’হাজার একশো কোটি টাকার নতুন বিনিয়োগ আসতে চলেছে। সেপ্টেম্বর মাসে রাজ্যে একটি শিল্প সম্মেলনের আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। সেখানে দেশ-বিদেশের বহু শিল্পপতি এবং বিনিয়োগকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

    কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন

    মুম্বই সফর প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শমীক লেখেন, ‘‘মুম্বইয়ের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পোন্নয়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।’’ তিনি (Samik Bhattacharya) আরও লেখেন, ‘‘শিল্প, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার, শিল্পমহল ও বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতাই পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি (BJP)।’’

     

  • Rising Northeast: ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে স্বাক্ষরিত ৪.৩ লাখ কোটি টাকার মউ

    Rising Northeast: ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে স্বাক্ষরিত ৪.৩ লাখ কোটি টাকার মউ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘রাইজিং নর্থ ইস্ট (Rising Northeast) ইনভেস্টরস সামিট ২০২৫’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২৩-২৪ মে অনুষ্ঠিত দু’দিনের এই শীর্ষ সম্মেলনে পর্যটন, বস্ত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করার জন্য শিল্পপতি, সরকারি কর্তা এবং পার্টনারদের একত্রিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের কৌশলগত ও সাংস্কৃতিক গুরুত্বের ওপর জোর দেন। এই অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন এবং ভারতের পূর্ব করিডরের জন্য একটি প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে এই সামিটের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    সরকারি বিবৃতি (Rising Northeast)

    শনিবার শেষ হয় এই সম্মেলন। সরকারি বিবৃতি থেকে জানা গিয়েছে, এই সম্মেলনে ৪.৩ লাখ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (Rising Northeast) মন্ত্রকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই দু’দিনের সম্মেলনে যোগ দিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের বিনিয়োগকারীরা। এটি ফের একবার প্রমাণ করল যে উত্তর-পূর্ব কেবল একটি অঞ্চল নয়, বরং বিকশিত ভারতের (Viksit Bharat) জন্য একটি কৌশলগত বৃদ্ধির করিডর। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সমাপ্তি অনুষ্ঠানে বলেন, “আজ, ‘এনইআর’ শব্দটির অর্থ নতুন অর্থনৈতিক বিপ্লব এবং ভারতের নতুন অর্থনৈতিক পুনর্জাগরণ।” তিনি বলেন, “আমাদের সামিট কোনও সমাপ্তি নয় — এটি একটি সূচনা। এটি পূর্ণ বিরাম নয়, প্রস্তাবনা।”

    স্বাক্ষরিত একাধিক মউ

    জানা গিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দেশীয় ও আন্তর্জাতিক প্রধান বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক মউ স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনে সিকিম সরকার এসএম হোটেলস অ্যান্ড রিসর্টসের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে, যার বিনিয়োগের পরিমাণ প্রায় ২৫০-৩০০ কোটি টাকা। অরুণাচল প্রদেশ সরকার ফার্ম নেটিভ গ্রুপের সঙ্গে একটি ১৫০ কোটি টাকার মউ স্বাক্ষর করেছে। মেঘালয় সরকার এগ্রি-বায়ো ফুয়েলস গ্লোবাল লিমিটেডের সঙ্গে ৪ হাজার কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে। মেঘালয় সরকার এবং ইনল্যাম্বি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ১,০০০ কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে। মণিপুর সরকারও ওই সংস্থার সঙ্গে ১,০০০ কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে। ত্রিপুরা সরকার শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির ট্রাস্টের শ্রী শ্রী ইউনিভার্সিটি এবং একটি আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালের জন্য ৫০০ কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে।

    মোট ৮০৩টি বিনিয়োগের আগ্রহ

    মার্কি মউ স্বাক্ষরের বাইরে শীর্ষ সম্মেলনে মোট ৮০৩টি বিনিয়োগের আগ্রহ রেজিস্টার্ড হয়েছে। এগুলি সংগৃহীত হয়েছে রোডশো, বিটুজি বৈঠক এবং সরকারি/সরকারি-বেসরকারি প্রস্তাবনার মাধ্যমে। বিভিন্ন রাজ্যে আয়োজিত রোডশোগুলির মাধ্যমে ₹৯৯,৫৩৩ কোটি টাকার বিনিয়োগে আগ্রহও প্রকাশিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পক্ষ থেকে এসেছে ₹১.২৭ লক্ষ কোটি টাকা। শিল্প গোষ্ঠীগুলি প্রতিশ্রুতি দিয়েছে ₹১.৫৮ লাখ কোটি টাকা এবং শীর্ষ সম্মেলন চলাকালীন অনুষ্ঠিত বিটুজি বৈঠকগুলির মাধ্যমে ₹১৮,৬০০ কোটিরও বেশি মূল্যের লগ্নির প্রতিশ্রুতি মিলেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (Rising Northeast)। সিন্ধিয়া বলেন, “বাজপেয়ীজির বপন করা বীজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বটবৃক্ষে পরিণত হয়েছে। গত ১১ বছরে আমাদের মন্ত্রিসভা উত্তর-পূর্বাঞ্চলে ৭৩০ বার সফর করেছে, যা কেন্দ্রের আবেগগত ও কৌশলগত অঙ্গীকার প্রতিফলিত করে।”

    ৮০টিরও বেশি দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ

    বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে এই শীর্ষ সম্মেলন উত্তর-পূর্বাঞ্চলকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও তার বাইরের সঙ্গে একটি বৈশ্বিক অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, “এটি শুধুমাত্র রুপি বা ডলারে বিনিয়োগ নয় — এটি বিশ্বাস, সম্পর্ক এবং ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক ভূগোলের ওপরও বিনিয়োগ।” সিন্ধিয়া আরও একটি নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর কথাও ঘোষণা করেন। তিনি জানান, আটটি ক্ষেত্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত স্তম্ভ, যার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রীরা, এবং অন্য রাজ্যগুলির সহায়তায় স্বাক্ষরিত মউ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, “এখানে কোনও মূল ভূখণ্ড ও উত্তর-পূর্ব নেই — এখানে শুধুই অখণ্ড ভারত রয়েছে, যেখানে প্রতিটি ভারতীয়ের হৃদয়, হাত ও দিগন্ত এক সঙ্গে দাঁড়িয়ে রয়েছে (Rising Northeast)।”

    প্রসঙ্গত, উত্তর-পূর্ব অঞ্চলটি ভারতের “অ্যাক্ট ইস্ট নীতি”-এর কেন্দ্রবিন্দু, যার লক্ষ্য আসিয়ান দেশ এবং অন্যান্য পূর্ব প্রতিবেশীদের সঙ্গে সংযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। ঐতিহাসিকভাবে অনুন্নত, এই অঞ্চলে গত এক দশক ধরে (মোদি জমানা) পরিকাঠামো, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য সরকারি বিনিয়োগ দেখা গিয়েছে (Rising Northeast)।

LinkedIn
Share