Tag: IPL

IPL

  • IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    IPL 2023: সিং ইজ কিং! রিঙ্কুকে ‘পাঠান’ বানালেন কিং খান, ম্যাচ শেষে কী হল নাইটদের সাজঘরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ওভারে রিঙ্কু ঝড়ে বাজিমাত কেকেআর-এর। ৬ বলে ২৯ রান তুলে গত বারের চ্যাম্পিয়ন গুজরাটের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেল কলকাতা। নিশ্চিত হারের মুখ থেকে যেভাবে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে একাই কলকাতাকে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু, তাতে মুগ্ধ নাইট অধিপতি। 

    মুগ্ধ শাহরুখ

    বলিউডে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’ ঝড় তুলেছে বক্সঅফিসে। গুজরাটের (GT vs KKR) বিরুদ্ধে ম্যাচ জয়ের কারিগরকে নিয়ে আবেগী শাহরুখ রিঙ্কুকেই বানিয়ে দিলেন ‘পাঠান’। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, “ঝুমে জো রিঙ্কু…আমার বেবি রিঙ্কু সিং, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার। মনে রাখবে, বিশ্বাসটাই আসল। কেকেআরকে শুভেচ্ছা।” 

    রিঙ্কু যে পরিস্থিতিতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন ওরকম অবস্থায় ল্যাজে গোবরে হতে দেখা গিয়েছে বহু তাবড় তাবড় ক্রিকেটারকে। কিন্তু রিঙ্কুকে দেখে মনে হচ্ছিল না চাপে আছেন তিনি। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস ছিল তাঁর মধ্যে। সেই বিশ্বাসেই সফল তিনি। কিং খান হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। শুধু শাহরুখই নন, রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবের প্রশংসায় ভাসছেন শাহরুখ-কন্যা সুহানাও। ক্রীড়াপ্রেমী সুহানা তাঁর ইনস্টা স্টোরিতে রিঙ্কুর ছবি দিয়ে লিখলেন, “অবিশ্বাস্য।” উত্তরপ্রদেশের এই ছেলের প্রশংসা করছেন সবাই। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ থেকে প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালাম।

    আত্মবিশ্বাসী রিঙ্কু

    ম্যাচের পর রিঙ্কু বলেন, “আমি জানতাম আমি পারব। রানা ভাই (নীতীশ) আমাকে বলেছিল নিজের উপর বিশ্বাস রাখতে। সেই সঙ্গে শেষ পর্যন্ত ব্যাট করতে। তার পর যা হবে দেখা যাবে। আমার মাথায় শুধু ছক্কা হাঁকানোর কথাই ছিল। উমেশ ভাই (যাদব) আমাকে বলছিল বেশি না ভাবতে। শুধু নিজের মতো খেলতে। আমি কিছু ভাবছিলাম না। শুধু যেমন বল আসছিল, তেমন খেলছিলাম। প্রতিটা বল ব্যাটের মাঝখানেই লাগল। আমি বিশ্বাস রেখেছিলাম নিজের উপর, সেটার ফল পেলাম।”

    ভাঙল ধোনির রেকর্ড

    রশিদ খানের দলের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু তুলেছেন ৩০ রান। যশ দয়ালের শেষ পাঁচটি বলেই ছক্কা মেরেছেন তিনি। এর আগে কোনও ব্যাটার আইপিএলের কোনও ম্যাচের শেষ ওভারে এত রান করতে পারেননি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি করেছিলেন ২৪ রান। তাঁর সেই কীর্তি রবিবার ম্লান হয়ে গেল রিঙ্কুর দাপটে।

    এদিন প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাট তুলেছিল ২০৪ রান। সবাই ভেবেছিল এই উইকেটে ম্যাচ জেতা কঠিন হবে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু কেকেআরের দুই ব্যাটার বেঙ্কটেশ আয়ার ও নীতীশ রানা ভাল খেলছিলেন। জেতার আশা জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু রশিদ খানের হ্যাটট্রিকে আর একটু হলেই খানখান হয়ে যাচ্ছিল কেকেআরের স্বপ্ন। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। তারপর পরের ৫ বলে ৫টি ছক্কা মেরে ইতিহাস রিঙ্কুর। 

    আরও পড়ুন: ইডেন মাতালেন নাইটদের মিস্ট্রি স্পিনার সুয়েশ শর্মা! চলতি আইপিএলে প্রথম জয় কেকেআর-এর

    শহরে লিটন 

    রবিবার শহরে এলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতে পারে কেকেআর। কলকাতায় নাইটদের পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ১৪ এপ্রিল, সেই ম্যাচে নাইটদের জার্সি গায়ে ইডেনে নামতে পারেন লিটন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: আজ, আইপিএল অভিযান শুরু কলকাতার! প্রতিপক্ষ পাঞ্জাব

    IPL 2023: আজ, আইপিএল অভিযান শুরু কলকাতার! প্রতিপক্ষ পাঞ্জাব

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মরশুমে আজ, শনিবার আইপিএল (IPL 2023) অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত ১৫টি সংস্করণের মধ্যে মাত্র দু-বার ট্রফি জিতেছে কেকেআর। শেষ বার কলকাতায় ট্রফি এসেছিল ২০১৪ সালে। এরপর থেকে শুধুই অপেক্ষা। এবার নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার (Nitish Rana) নেতৃত্বে নতুন লড়াইয়ে নামছে কলকাতা। লক্ষ্য সাফল্য। শুক্রবার, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় গুজরাট টাইটান্স।

    শুরুটা ভাল করাই লক্ষ্য

    মোহালিতে নাইটদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (Punjab Kings)। আইপিএলের মতো টুর্নামেন্টে মরসুমের শুরুটা ভালভাবে করাটা খুবই গুরুত্বপূর্ণ। মোহালিতে কেকেআরের রেকর্ড খারাপ নয়। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এখনও পর্যন্ত মোহালির মাঠে কেকেআর ও পাঞ্জাব একে অপরের বিরুদ্ধে মোট ৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ৩টি ম্যাচ জিতেছে পাঞ্জাব। অর্থাৎ মোহালিতে নাইটদের রেকর্ড তাদের পক্ষেই। তবে খুব একটা পিছিয়ে নেই পাঞ্জাব। 

    বৃষ্টির সম্ভাবনা

    কলকাতায় জোরকদমে অনুশীলন সারলেও মোহালিতে ম্যাচের আগের দিন বাধ সেধেছে বৃষ্টি। যার জেরে অনুশীলন বাতিল করতে হয়। ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিনায়ক নীতীশ রানা অবশ্য ইন্ডোরে অনুশীলন সেরেছেন। মরসুমের প্রথম ম্যাচ হওয়ায় কেকেআরের একাদশ বা কম্বিনেশন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস যোগ দেননি এখনও। লকি ফার্গুসন পৌঁছলেও তার চোট রয়েছে। দলে যোগ দিয়েছেন সুনীল নারিন। প্রতিপক্ষ পাঞ্জাব শিবিরে শিখর ধাওয়ান, স্য়াম কারান, লিয়াম লিভিংস্টোনের মতো বিধ্বংসী প্লেয়াররা রয়েছেন। কলকাতার লড়াইটা সহজ হবে না। 

    আরও পড়ুন: আইপিএলের ঢাকে কাঠি! মঞ্চ মাতাবেন অরিজিত সিং, মাঠে মুখোমুখি গুজরাট-চেন্নাই

    কখন শুরু ম্যাচ

    আজ ১ এপ্রিল, শনিবার পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। ৩ টের সময় টস হবে।

    কোথায় খেলা

    আইপিএলের এ মরসুমের দ্বিতীয় ম্যাচটি হবে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে।

    কোথায় দেখবেন?

    স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল।

    অনলাইনে কোথায় দেখা যাবে?

    অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি।

    সম্ভাব্য একাদশ

    পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষে, শাহরুখ খান, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, ন্যাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিং

    কলকাতা নাইট রাইডার্স: রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: আইপিএলের ঢাকে কাঠি! মঞ্চ মাতাবেন অরিজিত সিং, মাঠে মুখোমুখি গুজরাট-চেন্নাই

    IPL 2023: আইপিএলের ঢাকে কাঠি! মঞ্চ মাতাবেন অরিজিত সিং, মাঠে মুখোমুখি গুজরাট-চেন্নাই

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার জেরে জৌলুসে ভাঁটা পড়েছিল। এবার পুরোনো জাঁকজমক নিয়ে ফিরছে আইপিএল। চার বছর পর আইপিএল দেখবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। আজ, শুক্রবার আইপিএলের ঢাকে কাঠি পড়ছে। উদ্বোধনী ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ধোনির সিএসকে এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

    ঝলমলে উদ্বোধন

    বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে রং-বাহারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হবে ষোড়শ আইপিএল। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দানা পারফর্ম করবেন। সুরের ছন্দে মঞ্চ মাতাবেন অরিজিত সিং। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিও। লেজার শো, ড্রোন- সবমিলিয়ে আলোর ফোয়ারা ছুটবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

    চেন্নাই-গুজরাট লড়াই জমজমাট

    হার্দিক বরাবরই ধোনিকে তাঁর মেন্টর হিসেবে উল্লেখ করে এসেছেন। অনেকেই ধোনির অধিনায়কত্বের সঙ্গে হার্দিকের অধিনায়কত্বের মিল খুঁজে পাচ্ছেন। গতবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক। এবারও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যেই খেলতে নামছে তাঁর দল। গতবার দু’টি সাক্ষাতেই সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিল গুজরাট। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই খেলতে নামছেন হার্দিকরা। তবে আইপিএলের মঞ্চে চেন্নাই বরাবর শক্ত দল। আর ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন খুব কম ভারতীয়ই তোলেন। আহমেদাবাদেও ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়কের অনুরাগীর সংখ্যা কম নেই। 

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    কোথায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ:-
    নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (আহমেদাবাদ)।

    কখন শুরু হবে অনুষ্ঠান:-
    সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান।

    উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন:-
    আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রশ্মিকা মন্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।

    কখন শুরু হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ:-
    ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

    কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ:-
    ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।

    অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
    আইপিএলের ম্যাচগুলি জিও সিনেমা অ্যাপে দেখা যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: ভালো ফল নিয়ে আশাবাদী নাইট শিবির! আজ থেকে মোহালিতে প্রস্তুতি শুরু কেকেআর-এর

    IPL 2023: ভালো ফল নিয়ে আশাবাদী নাইট শিবির! আজ থেকে মোহালিতে প্রস্তুতি শুরু কেকেআর-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2023) অভিযানে বুধবার চণ্ডীগড়ে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে বিমানযাত্রার ধকল কাটাতে বুধবার সন্ধ্যায় টিমহোটেলেই বিশ্রাম নিলেন নীতীশ রানা (Nitish Rana), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ছেন কেকেআর ক্রিকেটারেরা। কেকেআর শিবির সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘণ্টাদুয়েক জিমে কাটাবেন রানা, উমেশ যাদব, রিঙ্কু সিংরা। তারপর সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা, তিন ঘণ্টা মোহালি স্টেডিয়ামে প্রস্তুতি সারবে কেকেআর।

    ভালো ফলের প্রত্যাশা

    নতুন অধিনায়ক, নতুন কোচ। নতুন মরসুমে (IPL 2023) কলকাতার জন্য ভালো কিছুর প্রত্যাশায় সমর্থকরা। ১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বারের টুর্নামেন্ট শুরু করছে কেকেআর। সাফল্যের আশায়, বুধবার মোহালি যাওয়ার আগে কালীঘাটে পুজো দেন নাইট অধিনায়ক ও কোচ। গত ১৫ বারের মধ্যে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। শেষ বার ২০১৪ সালে ট্রফি এসেছে। এর পর থেকে হতাশাই সঙ্গী। এ বারও টুর্নামেন্টের শুরুতে শ্রেয়স আইয়ারের চোট বড়সড় ধাক্কা। চোট রয়েছে কিউয়ি পেসার লকি ফার্গুসনেরও।

    সৌরভ ভক্ত নীতীশ

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত নতুন নাইট অধিনায়ক নীতীশ রানা অবশ্য সাফল্যের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, “নেতৃত্বের শিরোপা এখন লেগেছে ঠিক কথাই। কিন্তু গত দু–তিন বছর ধরে ক্যাপ্টেন ট্যাগ না থাকলেও লিডারশিপের ভূমিকায় ছিলাম। তাই আমার কাছে খুব একটা নতুন কিছু নয়। নাইট রাইডার্সের ক্যাপ্টেন হওয়া সম্মানের, গৌরবেরও বটে।” তাঁর কথায়, “দায়িত্ব নেওয়ার স্বভাব রয়েছে। শ্রেয়স সিনিয়র। দলের নেতা ছিল। ওর অভাব অনুভব করব। কিন্তু দল যে দিশায় চলছে তার জন্য ভাল ফলই আশা করছি।” অতীতে ব্যাটিংয়ে খানিকটা সৌরভের ধরন আনার চেষ্টা করেছেন। তাহলে নেতৃত্বে সৌরভের মতোই আগ্রাসী হবেন নীতীশ? উত্তরে নাইট অধিপতি বললেন, “আমি দাদার ভক্ত। তবে তাঁকে অনুকরণ নয়, অনুসরণ করতে চাই। আমি আমার মতো, দাদা অনুপ্রেরণা।”

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    উল্লেখ্য, এবছর আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ১ এপ্রিল অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। মোহালিতে কেকেআরের প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নাইট রাইডার্স ইডেনে তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Knight Riders: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    Kolkata Knight Riders: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরই বেজে যাবে আইপিএলের দামামা। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ষোড়শ সংস্করণ। প্রতিটা দলই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। তবে, চোটের কারণে শ্রেয়স আয়ার আকস্মিকভাবে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাওয়ায় শেষ বেলায় অধিনায়ক বাছতে হিমসিম খাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার ওপর দলের দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল-হাসান ও লিটন দাসকে তাদের দেশের বোর্ড এখনও পর্যন্ত ছাড়পত্র না দেওয়ায় দল নিয়েও সমস্যায় নাইট শিবির। এই প্রেক্ষিতে সোমবার নতুন অধিনায়ক ঘোষণা করে দিল নাইটরা।

    নাইট-নেতৃত্বে (Kolkata Knight Riders) নীতীশ রানা

    শ্রেয়সের জায়গায় কে হবেন কেকেআর (Kolkata Knight Riders) অধিনায়ক? গত কয়েকদিন ধরেই ভেসে আসছিল একাধিক নাম। ওয়েস্ট ইন্ডিজের ‘দ্রে রাস’ (দলে এই নামেই পরিচিত আন্দ্রে রাসেল) ও সুনীল নারিনের নাম যেমন অধিনায়কত্বের জন্য উঠে আসছিল, তেমনই শোনা যাচ্ছিল কিউয়ি অল-রাউন্ডার টিম সাউদি এবং বাংলাদেশি ব্যাটার লিটন দাসের নামও। যদিও, সব জল্পনার অবসান ঘটিয়ে দলের বাঁ-হাতি ব্যাটার নীতীশ রানাকেই দায়িত্ব দিল টিম ম্যানেজমেন্ট। 

    সোমবার এই মর্মে ঘোষণা করা হয় কেকেআর-এর (Kolkata Knight Riders) তরফে। কেকেআর তাদের বিবৃতিতে বলেছে, “আমরা আশাবাদী যে শ্রেয়স আয়ার শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আইপিএলের এবারের আসরে অংশ নিতেও পারেন তিনি। আমরা ভাগ্যবান যে নীতীশের অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। তিনি সাদা বলের ক্রিকেটে তার রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন এবং ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়েছেন। তিনি ভালো কাজ করবেন।”

    ২০১৮ সাল থেকে কলকাতার জার্সিতে খেলছেন রানা। দলের ভেতরের খবর, কেকেআর (Kolkata Knight Riders) কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এমন কাউকে চাইছিলেন অধিনায়ক করতে যিনি প্রথম থেকে দলটার সঙ্গে আছেন। সেক্ষেত্রে নীতীশই ছিল তাঁর প্রথম পছন্দ। বাঁহাতি রানা এখনও পর্যন্ত আইপিএলে ৯১ ম্যাচ খেলেছেন। মোট ২১৮১ রান করেছেন। গড় ২৯। ১৫টি হাফ সেঞ্চুরি আছে তাঁর। সর্বোচ্চ স্কোর ৮৭। ব্যাট করার পাশাপাশি প্রয়োজনে অফ স্পিন বল করতে পারেন।

    নাইটদের (Kolkata Knight Riders) শক্তিবৃদ্ধি

    প্রতিযোগিতা শুরুর আগেই শক্তিবৃদ্ধি হল নাইটদের (Kolkata Knight Riders)। নিউজিল্যান্ড থেকে উড়ে এসে নাইট শিবিরে যোগ দিলেন দুই কিউয়ি— টিম সাউদি ও লকি ফার্গুসন। এই দুই বোলিং অল-রাউন্ডারের ওপর অনেকটাই ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে, ফার্গুসনের চোট চিন্তায় রেখেছে নাইট শিবিরকে। এদিকে, লকি ফার্গুসনের আগমন নিয়ে একটি মজাদার ভিডিও প্রকাশ করেছে কেকেআর। তাতে দেখা যাচ্ছে, লকি বাজারে গিয়ে লাউ-এর খোঁজ করছেন। কিন্তু, কেন? আসলে লাউকে হিন্দিতে লকি বলে ডাকা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাজারে গিয়ে ফার্গুসন বিক্রেতাকে জিজ্ঞেস করছেন, ‘‘লকি কহাঁ মিলেগা?’’

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Kolkata Knight Riders (@kkriders)

    নাইটদের (Kolkata Knight Riders) প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব

    আইপিএলের ১৬তম আসর শুরু হবে ৩১ মার্চ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। কলকাতা নাইট রাইডার্সের কথা বললে, তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ এপ্রিল মোহালিতে তাদের অভিযান শুরু করবে। এর জন্য বুধবারই পাঞ্জাবের উদ্দেশে রওনা দিচ্ছে নাইটরা। মঙ্গলবার সে কারণে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট সূত্রে।

    নতুন মরশুমে নতুন জার্সি নাইটদের (Kolkata Knight Riders) 

    গতকালই কেকেআর নিজেদের সোশ্যাল মিডিয়ায় আসন্ন মরশুমের জার্সি প্রকাশ্যে আনল। নাইটদের জার্সির কারুকার্য হালকা বদলালেও তাঁদের জার্সির রং কিন্তু বদলায়নি। আবারও নাইটদের জার্সিতে বেগুনি ও সোনালির মেলবন্ধনই চোখে পড়বে। নাইটদের জার্সি প্রকাশের ভিডিওতে আন্দ্রে রাসেল, নীতীশ রানা, বেঙ্কটেশ আইয়ারদের দেখা যায়। সকলকেই নতুন মরশুমের আগে এই ভিডিওতে বেশ উচ্ছ্বসিত দেখায়।

    নাইটদের (Kolkata Knight Riders) খেলা কবে

    হোম ম্যাচ (ইডেন)

    ৬ এপ্রিল ৭.৩০ রয়্যাল‌ চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
    ১৪ এপ্রিল ৭.৩০ সানরাইজার্স হায়দরাবাদ
    ২৩ এপ্রিল ৭.৩০ চেন্নাই সুপার কিংস
    ২৯ এপ্রিল ৩.৩০ গুজরাট টাইটান্স
    ৮ মে ৭.৩০ পাঞ্জাব কিংস
    ১১ মে ৭.৩০ রাজস্থান রয়্যালস
    ২০ মে ৭.৩০ লখনউ সুপারজায়ান্টস

    অ্যাওয়ে ম্যাচ

    ১ এপ্রিল ৩.৩০ পাঞ্জাব কিংস
    ৯ এপ্রিল ৩.৩০ গুজরাট টাইটান্স
    ১৬ এপ্রিল ৩.৩০ মুম্বই ইন্ডিয়ান্স 
    ২০ এপ্রিল ৭.৩০ দিল্লি ক্যাপিটালস 
    ২৬ এপ্রিল ৭.৩০ রয়্যাল‌ চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
    ৪ মে ৭.৩০ সানরাইজার্স হায়দরাবাদ
    ১৪ মে ৭.৩০ চেন্নাই সুপার কিংস

  • Anubrata Mondal: গরু পাচারের টাকা সাদা করতে তৃণমূলের কেষ্ট বিনিয়োগ করেছিলেন আইপিএলে?

    Anubrata Mondal: গরু পাচারের টাকা সাদা করতে তৃণমূলের কেষ্ট বিনিয়োগ করেছিলেন আইপিএলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রতকাণ্ডে (Anubrata Mondal) নয়া মোড়। গরু পাচারের কালো টাকা সাদা করতে বিনিয়োগ করা হয়েছিল আইপিএলে (IPL)। অন্তত ইডির (ED) দাবি এমনই। তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির পরামর্শেই অনুব্রত এ কাজ করেছিলেন বলেও জানা গিয়েছে। মঙ্গল ও বুধবার টানা জেরা করা হয়েছে মণীশকে। অনুব্রতর মুখোমুখি বসিয়েও প্রশ্ন করা হয়েছে তাঁর হিসাব রক্ষককে। তখনই মিলেছে বিস্ফোরক তথ্য। গরু পাচারের কালো টাকা সাদা করতে লগ্নি করা হয়েছিল আইপিএলে।

    অনুব্রতকাণ্ডে (Anubrata Mondal) বিস্ফোরক দাবি…

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গরু পাচারের টাকা ঠিক কোথায় বিনিয়োগ করলে সহজে ধরা পড়বে না, সে ফন্দি এঁটেছিলেন মণীশ। তিনিই বুদ্ধি দিতেন অনুব্রতকে (Anubrata Mondal)। কয়েকশো কোটি কালো টাকা কোন উপায়ে সাদা করা যাবে, সেই পথ বাতলে দিয়েছিলেন মণীশ। তিনিই এই বিষয়টি বুঝিয়েছিলেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতের একটি উঁচু দরের ক্রিকেট টুর্নামেন্ট। এতে টাকা বিনিয়োগ করলে কারচুপি সহজে ধরা পড়বে না। এভাবেই গরু পাচারের কোটি কোটি টাকা হাত ঘুরিয়ে সাদা করতেন অনুব্রত। তাঁর প্রধান মদতদাতা হিসেবে কাজ করতেন মণীশ কোঠারি, এমনই জানতে পেরেছে ইডি। শুধু আইপিএল-ই নয়, একের পর এক ভুয়ো কোম্পানি খুলে সেখানেও টাকা বিনিয়োগ করে কালো টাকা সাদা করানোর পরামর্শ দিয়েছিলেন মণীশ।

    ইডির হাতে গ্রেফতার হওয়ার পর ৬ দিনের হেফাজতে রয়েছেন মণীশ। এই ক’ দিন তাঁকে জেরা করবেন তদন্তকারীরা। আদালতের নির্দেশ মেনে জেরার সময় উপস্থিত থাকতে পারবেন মণীশের আইনজীবীরাও। প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য আধ ঘণ্টা করে সময়ও বরাদ্দ করা হয়েছে। বুধবার আদালতে তোলা হয় মণীশকে। তখনই ভেঙে পড়েন অনুব্রতর হিসাব রক্ষক। কাঁদতে কাঁদতে বলেন, আমি একজন চাটার্ড অ্যাকাউন্টট্যান্ট। আর সেটাই আমার দোষ।

    আরও পড়ুুন: নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদি? কমিটির সদস্যের মন্তব্যে জল্পনা!

    জানা গিয়েছে, ইডির জেরায় অনুব্রত বলেছেন, মণীশ আমাকে যেভাবে কালো টাকা সাদা করতে বলেছে, আমি করেছি। যদিও মণীশ বলেন, উনি কারও কথা শুনতেন না। নিজের যা মনে হত করতেন। প্রসঙ্গত, দুদিন আগেই অনুব্রত (Anubrata Mondal) বলেছিলেন তিনি কিছু জানেন না। সব জানেন দেহরক্ষী সায়গল হোসেন। এবার হিসাব রক্ষকের ঘাড়ে দোষ চাপিয়ে অনুব্রত পাচারকাণ্ডের কালি ধুয়ে ফেলতে চাইছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন থেকেই ২০২৩- এর বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ২০১১ সালের পর ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তাই এবারের ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করে এগোতে চায় বিসিসিআই (BCCI)। ২০১১- এর পর কাপও আসেনি দেশে। তারও এক চাপ রয়েছে। এবার ঘরের মাঠে বিশ্বকাপ তোলার পালা। আর সেই সুযোগকে হাতছাড়া করতে চায় না বিসিসিআই। আর তাই বছরের প্রথম দিনের বৈঠকেই বিশ্বকাপের জন্য ২০ সদস্যকে বেছে নিল তারা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২০ জনের মধ্যে থেকে বিশ্বকাপের আগে চূড়ান্ত ১৫ জনকে বেছে নেবেন নির্বাচকরা। এর অর্থ ২০ জনের উপর বিশ্বকাপ পর্যন্ত কড়া নজর থাকবে বোর্ডের।  

    প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে পর্যন্ত সিরিজগুলোতে এই ২০ জন প্লেয়ারকে দিয়েই খেলানো হবে। যাতে বিশ্বকাপে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন তাঁরা এবং ওয়ার্কলোডও দেখা হবে। বৈঠকের পরে নাম না প্রকাশের শর্তে এক বোর্ড কর্তা বলেন, “খুব গঠনমূলক বৈঠক হল। যেখানে আমরা অতীতের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ করেছি এবং আগামী লিগগুলোর জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছি। এই লিগের মধ্যে রয়েছে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রাধান্য দিচ্ছি এবং আইপিএল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখতে হবে।” 

    এই বৈঠকে আলোচনা হয়েছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরমেন্স নিয়েও। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে এনসিএ প্লেয়ারদের ফিটনেস নিয়ে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করবে। এরসঙ্গে প্লেয়ারদের ইয়ো ইয়ো পরীক্ষা দিয়ে জাতীয় দলে প্রবেশের মত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইতিমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ়ের দল বেছে ফেলেছেন নির্বাচকরা। এক দিনের সিরিজ়ে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। হার্দিক পাণ্ডিয়া সেই সিরিজ়ে সহ-অধিনায়ক করা হয়েছে। দলে রাখা হয়েছে মহম্মদ শামিকেও। রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা এখনও পুরোপুরি সুস্থ নন। তাঁদের বাদ দিয়েই দল গঠন করা হয়েছে। সুযোগ দেওয়া হয়েছে উমরান মালিককে। মোট ১৬ জনের দল ঘোষণা করেছে ভারত।

    বোর্ডের বৈঠকে ছিলেন বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিন্নী, সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। 

    আইপিএল নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছা করলেই যে কোনও ক্রিকেটারকে খেলানো যাবে না আইপিএলে। তার জন্য মানতে হবে নিয়ম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা চোটপ্রবণ। প্রতি বার আইপিএল খেলতে গিয়ে চোট পান তাঁরা। ফলে দেশের হয়ে তাঁদের পা ওয়া যায় না। সেটা যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার 

    বিসিসিআই (BCCI) জানিয়েছে, যে সব ভারতীয় ক্রিকেটার বেশি চোটপ্রবণ তাঁদের দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজ়ি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে। তারাই ঠিক করবে, কোন ক্রিকেটারকে কটি ম্যাচে বিশ্রাম পাবেন। দেশের হয়ে যাতে তাঁদের পাওয়া যায়, সেই কথা মাথায় রেখে আইপিএলে বিশ্রাম দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    IPL Auction 2023: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দর পেয়ে রেকর্ড গড়লেন স্যাম কারান। তাঁকে ১৮.৫ কোটি টাকা দিয়ে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনও পিছয়ে রইলেন না। ১৭.৫ কোটি টাকা দর পেলেন তিনি। খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনল চেন্নাই সুপার কিংস। শুক্রবার কোচিতে আইপিএলের নিলামে এমনই বেশ কিছু ক্রিকেটারের দর উঠল আঁকাশ ছোঁয়া। তৈরি হল নতুন রেকর্ড। তবে সেই ভিড়ে দেখা গেল না কলকতা নাইট রাইডার্সকে। কারণ, শাহরুখ খানের দল ৭৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিয়েছিল। তাই তারকাদের পিছনে না দৌড়ে স্কোয়াডে ভারসাম্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ক্রিকেটার চয়নের উপরই বেশি জোর দিয়েছিলেন কেকেআর কর্তারা। সেই লক্ষ্যে তাঁরা কিছুটা হলেও সফল।

    আরও পড়ুন: শচিন, ধোনিদের নামে জাল আইডি! জাতীয় নির্বাচক হওয়ার জন্য ভুয়ো মেল

    শেষ লগ্নে বাজিমাত কেকেআর-এর

    গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শেষ করেছিল সপ্তম স্থানে। দলের হতশ্রী পারফরন্যান্সে বেজায় চটেছিলেন খোদ মালিক শাহরুখ খান। তাঁর কড়া নির্দেশ ছিল, দল ঢেলে সাজাতে হবে। তাই অ্যারন ফিনচ, অজিঙ্কা রাহানে, মহম্মদ নবির মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছিল। সমস্যা তৈরি হয়েছিল প্যাট কামিন্সের মতো তারকা বোলার সরে দাঁড়ানোয়। একই পথে হেঁটেছিলেন অ্যালেক্স হেলেস, স্যাম বিলিংসরা। তাই স্বল্প পুঁজি নিয়েও ভালো ক্রিকেটার তুলে নেওয়ার চেষ্টা করেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। প্রথম দিকে নিলামের টেবিলে যখন ঝড় উঠছিল, তখন চুপ চাপ ছিল নাইটদের শিবির। একটা সময় এক কোটি টাকা দিয়ে তারা কেনে বর্ষীয়ান ডেভিড ওয়াইসকে। আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে জগদীশনকে ৯০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় নাইট শিবির। কিন্তু নিলামের শেষ লগ্নে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে নিয়ে বড় চমক দেয় কেকেআর। সেই সঙ্গে বাংলাদেশের আরও এক উইকেটরক্ষক-ওপেনার লিটন দাসকেও নেয়। কেকেআরের স্কোয়াড দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, কোর টিম ধরে নতুন যাঁদের যুক্ত করা হয়েছে, তাতে দলের ভারসাম্য বেড়েছে। যেমন, আন্দ্রে রাসেলের নির্ভরতা কমল সাকিব আসায়। আর ব্যাক আপ ওপেনার হিসেবে জগদীশন ও লিটনের থেকে ভালো অপশন এত কম অর্থে আর কিছুই ছিল না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IPL Auction 2023: পকেট ফাঁকা! আইপিএল মিনি নিলামে কেকেআর-এর নজরে কারা?

    IPL Auction 2023: পকেট ফাঁকা! আইপিএল মিনি নিলামে কেকেআর-এর নজরে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার আইপিএলের মিনি নিলামের (IPL Auction 2023) আসর বসছে কোচিতে। যেদিকে চোখ গোটা ক্রিকেট বিশ্বের। গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিরা দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে নিলামে। কলকাতা নাইট রাইডার্সের কাজটা কঠিন। হাতে টাকা কম, কিন্তু চ্যালেঞ্জ কঠিন। নাইট রাইডার্সের রয়েছে ৭.০৫ কোটি টাকা। যার মধ্যে থেকে কিনতে হবে ১১জন ক্রিকেটার, তিন বিদেশি সহ। কলকাতা নাইট রাইডার্স মূলত জোর দেবে একজন বা দুজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে। বিশেষ করে ওপেনার। কারণ ট্রেডিং উইন্ডোতে আফগানিস্তানের রাহমাতুল্লাহ গুরবাজকে নিয়েছে কেকেআর। তিনি ওপেন করতে পারেন। খুব সম্ভবত ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে তিনি ইনিংসের সূচনা করবেন। তাদের বিকল্প কাউকে দরকার নাইটদের। তাই নিলামে ওপেনার নিতে ঝাঁপাতে পারে কেকেআর।

    নাইট শিবিরের নজরে কারা

    মিনি নিলামে (IPL Auction 2023) অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ক্রিস লিনকে কিনতে পারে কেকেআর। লিনের বেস প্রাইস ২ কোটি টাকা। লিন এর আগে অনেকদিন কেকেআরের হয়ে খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওপেনার হিসেবে বাজি ধরতে পারে কেকেআর। একইসঙ্গে ফাস্ট বোলিংয়ে, ফ্র্যাঞ্চাইজি ইংল্যান্ডের রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের উপর বাজি ধরতে পারে। টপলির বেস প্রাইস ৭৫ লক্ষ এবং কটরেলের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

    আরও পড়ুন: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    ওপেনার ছাড়াও নিলামে (IPL Auction 2023) ডেথ ওভার বোলিং স্পেশালিস্ট নিতে পারে কেকেআর। কারণ আন্দ্রে রাসেল ভীষণ চোট প্রবণ। কেকেআর টিম ম্যানেজেন্টের নজর থাকবে এমন এক ভারতীয় ব্যাটসম্যানের উপর, যিনি উইকেট কিপিং করতে পারবেন। শেলডন জ্যাকসনকে ছেড়ে দিয়েছে কেকেআর। সরে দাঁড়িয়েছেন স্যাম বিলিংস। শ্রীলঙ্কার কুশল পেরেরা ছাড়াও ফিল সল্ট ব্যাটিংয়ের জন্য কেকেআরের ভালো অপশন হতে পারে। এছাড়া এন জগদীশন এবং মায়াঙ্ক আগরওয়াল নাইট রাইডার্সের নজরে রয়েছে। রাসেলের মতোই মারকুটে অলরাউন্ডার ডেভিড ওয়াইজকে নিতে পারে শারুখ খানের দল। পাশাপাশি বেশ কিছু আন ক্যাপড খেলোয়াড়ের দিকেও চোখ রয়েছে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। তবে এটা দেখার, বাংলার কোনও ক্রিকেটার এবার কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পায় কি না, কারণ বিগত কয়েক বছর ধরে বাংলার ক্রিকেটাররা ব্রাত্য কেকেআর দলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানেন কী সেগুলি?

    IPL Auction 2023: আইপিএল মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মানতে হবে একগুচ্ছ নিয়ম, জানেন কী সেগুলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর কিছুক্ষণের। কোচিতে দুপুর ২-৩০ মিনিট থেকে শুরু হবে আইপিএল নিলাম (IPL Auction 2023)। এক একজন ক্রিকেটারের জন্য কোটি কোটি টাকা দর হাঁকবেন ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে অংশ নিচ্ছেন ৪০৫ জন ক্রিকেটার। তার মধ্যে আবার বিদেশি ক্রিকেটারও রয়েছেন। যদিও ৮৭ জন ক্রিকেটারই বিক্রি হবেন নিলামে। তবে বেশ কিছু নিয়ম মেনেই নিলামে দর হাঁকতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

    নিয়মগুলির একঝলক

    ১) গতবারের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলি ৫ কোটি টাকা বেশি খরচ করতে পারবে। সেই অর্থ ইতিমধ্যেই দলগুলির অ্যাকাউন্টে জমা পড়েছে।
    ২) প্রত্যেক দলকে পার্চেস ব্যালেন্স অর্থাৎ ক্রয়মূল্যের ৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে।
    ৩) এবার কোনও নো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড থাকছে না।
    ৪) প্রত্যেক দলে ১৭-২৫ জন ভারতীয় ক্রিকেটার রাখা যাবে। তার বেশি যেমন নেওয়া যাবে না, তেমনি কম ক্রিকেটারও স্কোয়াডে রাখা যাবে না। আর বিদেশি ক্রিকেটার নিতে হবে ৮ জন। 
    ৫) কোনও ক্রিকেটার যদি নিলামে অবিক্রীত থেকে যায়, তাহলে পরে তাঁকে কেনা যাবে।

    আরও পড়ুন: কুলদীপের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ গাভাসকার! ১২বছর অপেক্ষার পর টেস্ট দলে উনাদকাট

    দশটি দলের মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে। আর সবচেয়ে কম টাকা নিয়ে আসরে নামছে কলকাতা নাইট রাইডার্সের কাছে।  কলকাতা নাইট রাইডার্সের কাজটা কঠিন। হাতে টাকা কম, কিন্তু চ্যালেঞ্জ কঠিন। নাইট রাইডার্সের রয়েছে ৭.০৫ কোটি টাকা। যার মধ্যে থেকে কিনতে হবে ১১জন ক্রিকেটার, তিন বিদেশি সহ। কলকাতা নাইট রাইডার্স মূলত জোর দেবে একজন বা দুজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে। বিশেষ করে ওপেনার। সবচেয়ে বেশি দর কোন ক্রিকেটার পেতে পারেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই তালিকায় বিদেশি ক্রিকেটাররাই এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, স্যাম কারানের পাশাপাশি অস্ট্রেলিয়ার ডেভিড ক্যামেরনও ভালো দর পেতে পারেন। ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়ালের উপর নজর থাকবে। এছাড়া বাংলা থেকেও এবার নিলামে বেশ কিছু ক্রিকেটারের নাম রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share