Tag: IPL

IPL

  • IPL Auction 2023: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    IPL Auction 2023: শুক্রবার আইপিএলের মিনি নিলাম! কলকাতার পকেটে সবচেয়ে কম টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শুক্রবার, ২৩ ডিসেম্বর কোচি শহরে ২০২৩ আইপিএলের (2023 IPL Auction) মিনি নিলাম। এবারই প্রথম আইপিএল-এর নিলামের আসর বসতে চলেছে কেরালায়। দুপুর সাড়ে ১২’টা থেকে নিলাম শুরু হওয়ার কথা চলবে সন্ধ্যা পর্যন্ত। অকশনের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটার নিজেদের নাম রেজিস্টার করেছিলেন। তার মধ্যে প্রথমে ৩৬৯ জনকে অকশনের জন্য বেছে নেওয়া হয়। পরে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে আরও ৩৬ জনের নাম যোগ করার প্রস্তাব আসে। সব মিলিয়ে ২৩ ডিসেম্বরের নিলামে থাকছে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। 

    কার পকেটে কত টাকা

    মোট বাজেটের ৭৫ শতাংশ প্রতিটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে, তার থেকে বেশি খরচ করার অনুমতি নেই কারোর। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে রয়েছে সর্বমোট ২০৬.৫ কোটি টাকা। হায়দ্রাবাদের কাছে সবচেয়ে বেশি ৪২.২৫ কোটি টাকা রয়েছে। কেকেআরের কাছে সবচেয়ে কম ৭.০৫ কোটি টাকা আছে। মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ২০.০৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটলসের ঝুলিতে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ২০.৪৫ কোটি টাকা, গুজরাট টাইটানসের ঝুলিতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা,লখনউ সুপার জায়ান্টসের কাছে আছে ২৩.৩৫ কোটি টাকা, পাঞ্জাব কিংসের কাছে রয়েছে ৩২.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে আছে ১৩.২ কোটি টাকা।

    আরও পড়ুন: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    কোন দলে কতজন

    গত বছরের মতো রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডের কোনও অপশন থাকছে না আইপিএল ২০২৩-এর জন্য নিলামে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে নূন্যতম ১৮ জন ক্রিকেটার থাকতে হবে এবং সর্বাধিক ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার স্লট রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। দলটির ৪ জন বিদেশি খেলোয়াড় প্রয়োজন। কলকাতা নাইট রাইডার্সের ১১ এবং লখনউ সুপার জায়ান্টসের ১০ জন খেলোয়াড় প্রয়োজন। যে ৪০৫ জনের নাম শর্টলিস্ট করা হয়েছে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম সামিল রয়েছে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। ৪টি আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও এ বারের নিলামে থাকছেন। ১১৯ জন ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুকেশ কুমারের মতো একঝাঁক বাংলার ক্রিকেটাররা নিলামে উঠবেন। টিভিতে আইপিএল নিলাম দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এই নিলাম অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • BCCI President: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    BCCI President: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৮ অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচন (BCCI Election)। সেদিকেই চোখ গোটা ক্রিকেট দুনিয়ার (Cricket World)। আসলে, ভারতীয় ক্রিকেটের মসনদে কে বসবেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বোর্ড সভাপতি (BCCI President) পদে সৌরভ গঙ্গোপাধ্যায় পুনর্নিবাচিত হবেন না অন্য কেউ তাঁর জুতোয় পা গলাবেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

    নিয়ম অনুযায়ী আরও তিন বছর বিসিসিআই সভাপতি ( BCCI President) থাকতে পারবেন মহারাজ। তবে তাঁকে নির্বাচনে জিতে আসতে হবে। বিসিসিআই সূত্রের খবর, সৌরভ নাকি এবার বিসিসিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাই তাঁর জায়গায় নতুন সভাপতি খোঁজার কাজও শুরু করে দিয়েছে শাসকগোষ্ঠী। শোনা যাচ্ছে, তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি (Roger Binny) দৌড়ে এগিয়ে। তাঁর নামে বোর্ডের শীর্ষকর্তারা সহমত পোষণ করেছেন বলেও শোনা যাচ্ছে।

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    কিন্তু প্রশ্ন উঠছে, সৌরভ গঙ্গোপাধ্যায় কেন হঠাৎ করে বিসিসিআই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছেন? এই ব্যাপারে তেমন সদুত্তর মেলেনি। মুখ খোলেননি মহারাজও। তবে বোর্ড সূত্রের খবর, সৌরভকে নাকি আইসিসি’র প্রেসিডেন্ট (ICC President) নির্বাচনে দাঁড় করাতে চাইছে বিসিসিআইয়ের একাংশ। এক্ষেত্রে সৌরভের উজ্জ্বল ভাবমূর্তি ও জনপ্রিয়তা কাজে লাগতে পারে। গত বৃহস্পতিবার বোর্ডের শীর্ষ কর্তাদের একটি বৈঠক হয়। সেখানেই নাকি সৌরভ বলেছেন, তিনি পুনরায় বিসিসিআই সভাপতি হতে রাজি নন। তখন তাঁকে আইসিসি’র প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সৌরভ এখনও সিদ্ধান্ত নেননি বলেই ঘনিষ্ঠ মহলের খবর। সচিব পদে ফের মনোনয়ন দিতে পারেন জয় শাহ (Jay Shah), কোষাধ্যক্ষ হতে পারেন অরুণ ধুমাল। আইপিএল (IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন রাজীব শুক্লা।

    আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড! পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১৭৪

    ১২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৩ অক্টোবর হবে স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহার ১৪ অক্টোবর। সেদিনই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে বিসিসিআই নির্বাচনে চমক থাকে শেষ পর্যন্ত। সময় যত এগোবে, টি-২০ ক্রিকেটের মতোই উত্তেজনার পারদ চড়বে বোর্ড নির্বাচন ঘিরে। গতবারও তাই হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট টাইটানসকে (Gujarat Titans)  আইপিএলে (IPL 2022) সেরা করে তোলার পুরস্কার। এবার ‘মেন ইন ব্লু’-র অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

    বিতর্ক কখনই পিছু ছাড়েনি এই ব্যাটারের। শরীরের চোটও তাঁর কেরিয়ারে ছাপ ফেলেছে। অবশেষে আইপিএলে দলের সাফল্যের পুরষ্কার পেলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে (India vs Ireland T20 series) টিম ইন্ডিয়ার (Team India) নেতৃত্ব দেবেন হার্দিক। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচ খেলবে ভারত।

    আরও পড়ুন: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে চলতি টি-২০ সিরিজে (Ind vs SA T20 series)  টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের পদ সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এবার তিনি অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন। সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দলে বেশিরভাগই তরুণ মুখ। তবে নতুন মুখ একটাই। আইপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেন তিনি। ৩৭.৫৪ গড়ে ৪১৩ রান করেন এই ব্যাটার। স্ট্রাইক রেট ছিল ১৫৮.২৩। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে সুযোগ করে দিল।

    বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) পর কে অধিনায়ক হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। টেস্ট ফরম্যাটে রোহিত নেতৃত্ব দিলেও টি-২০-র অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের নামও ভেবেছিলেন অনেকে। কিন্তু হার্দিক পান্ডিয়াকে কেউ প্রতিযোগিতাতেই রাখেননি। কিন্তু প্রিমিয়ার লিগ উল্টে-পাল্টে দিল সব হিসেব।

    আরও পড়ুন: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    আয়ারল্যান্ড সফরের দলে থাকবেন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।

    এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। কারণ, দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সেই সময় ইংল্যান্ডে সফররত ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকবেন। লক্ষ্মণের সহকারী হিসেবে বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় থাকবেন যথাক্রমে সাইরাজ বাহুতুলে এবং মুনিষ বালি। 

     

  • Shah Rukh look alike: আইপিএলে কেকেআর নয় গুজরাতকে সমর্থন করছেন শাহরুখ? হতবাক দর্শকেরা

    Shah Rukh look alike: আইপিএলে কেকেআর নয় গুজরাতকে সমর্থন করছেন শাহরুখ? হতবাক দর্শকেরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির বাদশা শাহরুখ খান। ইন্ডিয়ান ক্রিকেট প্রিমিয়ার লিগ (IPl)-এ তাঁর দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু একি!গুজরাত টাইটানসের সঙ্গে ম্যাচে কলকাতার বদলে কিং খান গলা ফাটাচ্ছেন গুজরাতের হয়ে। অবাক, কেকেআর অনুরাগী থেকে শুরু করে শাহরুখ ভক্তরা। তাহলে কী দলবদল! না আসলে ইনি হলেন গুজরাত সমর্থক হুবহু শাহরুখের মতো দেখতে ইব্রাহিম কাদরি।

    বিশ্বজুড়ে বলিউড বাদশাহর কোটি কোটি অনুরাগী। তাঁর  মতো দেখতে আর কাউকে আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ,শাহরুখের মতো দেখতে এক ব্যক্তি এখন অন্তর্জালে ভাইরাল। তাঁর নাম ইব্রাহিম কাদরি। হঠাৎ দেখলে আপনিও ভেবে বসবেন ইনি বুঝি কিং খান। 

    শাহরুখ খানের মতো দেখতে বলে ইব্রাহিমও বেশ জনপ্রিয়। তিনিও মাঝেমধ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিম জানান, নিজের চেহারার প্রতি কখনওই খুব বেশি মনোযোগ দেননি। কিন্তু তাঁর চেহারা প্রায়ই পরিবার ও বন্ধুবান্ধবদের নজর কাড়ত।  সবাই তাঁকে কিং খানের সঙ্গে তুলনা করত। ছেলের চেহারার সঙ্গে সুপারস্টারের অদ্ভুত মিল রয়েছে বলে ইব্রাহিমের বাবা-মাও গর্ব বোধ করেন বলে জানান তিনি। 

    গল্পে গল্পে ইব্রাহিম বলেন, “একবার’রইস’ সিনেমা দেখার পর শাহরুখ-ভক্তরা আমার পিছু নিয়েছিল,সেলফি তুলেছিল। ওরা আমাকে শাহরুখ ভেবে ভুল করে। তাঁরা ভেবেছিলেন সত্যিকারের শাহরুখ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন!” এরপর থেকেই নাকি নিজেকে শাহরুখের মতো সাজাতে থাকেন ইব্রাহিম। তাঁর ভেতরেও বাদশাহ-ভাব জন্ম নেয়। ইনস্টাগ্রামে বেশ ভক্ত জুটিয়েছেন তিনি। তাঁর ফলোয়ার এক লাখের বেশি। প্রায় ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। সেখানে শাহরুখ-ভক্তরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন।

    ইব্রাহিম জানিয়েছেন লোকজন প্রায়শই তাঁকে শাহরুখের সঙ্গে গুলিয়ে ফেলেন এবং তাঁর সঙ্গে ছবি তুলতে ছুটে আসেন। ইব্রাহিম বলেন, “সম্প্রতি আমি স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিপক্ষে কেকেআরের খেলা দেখতে গিয়েছিলাম; সবাই তাঁদের ক্যামেরা বের করে আমার দিকে হাত নাড়তে থাকে। লোকজন হাততালি দিতে থাকে এবং আমাকে নিয়ে শাহরুখের বিখ্যাত সিনেমার ডায়লগ বলতে শুরু করে। আমি দেখেছি মানুষ শাহরুখকে কতটা ভালোবাসে।” ইব্রাহিমের মতে, এটা বিশেষ একটা অনুভূতি। তবে খ্যাতির বিড়ম্বনাও চোখের সামনে দেখেছেন ইব্রাহিম। তিনি বলেন, “মাঠে গিয়ে আমি এটাও বুঝতে পেরেছি যে শাহরুখকে সম্ভবত প্রতিদিনই কিসের মধ্য দিয়ে যেতে হয়। স্টেডিয়ামে কেউ একজন আমাকে এত শক্ত করে ধরেছিলেন যে আমার টি-শার্ট ছিঁড়ে যায়!পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে নিরাপদে স্টেডিয়াম থেকে বের করে আনতে পুলিশকে ফোন করতে হয়েছিল। তবে আমাকে উদ্ধার করার পরে,পুলিশই জিজ্ঞাসা করেছিলেন, ‘এসআরকে স্যার, এক সেলফি?’তখন অবাক হয়েছিলাম আমি।” 

    শাহরুখের মতো দেখতে হলেও ইব্রাহিম চান নিজের আলাদা পরিচয় বানাতে। তিনি নিজেও শাহরুখ অনুরাগী। কিং খানকে সামনে থেকে দেখতে পেলে স্বপ্ন সফল হবে বলে জানান ইব্রাহিম।

  • IPL 2022: রাজস্থানের কাছে হারলেও খুশি নাইট অধিপতি শাহরুখ

    IPL 2022: রাজস্থানের কাছে হারলেও খুশি নাইট অধিপতি শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের কাছে কেকেআর হারলেও খুশি দলের মালিক শাহরুখ খান। ওই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেন কলকাতার অধিনায়ক শ্রেয়স ও ওপেনার ফিঞ্চ। যত ক্ষণ তাঁরা ক্রিজে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে কেকেআর। দু’জনেই অর্ধশতরান করেন। কিন্তু তাঁরা দু’জন আউট হতেই খেলার ছবি বদলে যায়।
    আইপিএলে (IPL)রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)কাছে হারের পরেও কলকাতা নাইট রাইডার্সের লড়াইয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই প্রশংসা শোনা গেল নাইটদের দলের অন্যতম মালিক শাহরুখ খানের গলাতেও। তাঁর বার্তা, হারলে এ ভাবেই হারা উচিত। টুইট করে দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘খুব ভাল খেলেছ। শ্রেয়স আয়ার, অ্যারন ফিঞ্চ ও উমেশ যাদব দারুণ চেষ্টা করেছে। সুনীল নারাইনকে ১৫০তম ম্যাচের জন্য ও ব্রেন্ডন ম্যাকালামকে ১৫ বছর আগের ওই ইনিংসের জন্য শুভেচ্ছা। জানি আমরা হেরেছি। কিন্তু যদি হারতেই হয় তবে এ ভাবে হারা উচিত। নিজেদের মাথা উঁচু রাখ।’
    সোমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ২১৭ রান তোলে রাজস্থান। এ বারের আইপিএলের দ্বিতীয় শতরান করেন জস বাটলার। ভাল খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও শিমরন হেটমেয়ার। নারাইন ছাড়া কলকাতার কোনও বোলার ছন্দে ছিলেন না।

    [tw]


    [/tw]
    তবে সেই রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন কলকাতার অধিনায়ক শ্রেয়স ও ওপেনার ফিঞ্চ। যত ক্ষণ তাঁরা ক্রিজে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে কেকেআর। দু’জনেই অর্ধশতরান করেন। কিন্তু তাঁরা দু’জন আউট হতেই খেলার ছবি বদলে যায়। এক ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নেন যুজবেন্দ্র চহাল। শেষ পর্যন্ত সাত রানে ম্যাচ হারে কলকাতা।

  • IPL Rights: দর উঠল ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা! কে পেল আইপিএলের সম্প্রচার স্বত্ব?

    IPL Rights: দর উঠল ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা! কে পেল আইপিএলের সম্প্রচার স্বত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) ভারতীয়-উপমহাদেশের টেলিভিশিন স্বত্ব থাকল সেই স্টারের (Star) হাতেই। একই এলাকার ডিজিটাল স্বত্ব পেল ভায়াকম ১৮ (Viacom 18)। সবমিলিয়ে চারটি সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৪৮,৩৮০ কোটি টাকা তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ট্যুইট করে জানান বিষয়টি।

    ট্যুইটে জয় শাহ এদিন লেখেন, “আইপিএলের শুরুর দিন থেকে বৃদ্ধি শব্দটা সমার্থক। আজ ব্র্যান্ড আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেটের রেড-লেটার ডে। ই-নিলামের মূল্যায়ন দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা। প্রতি ম্যাচের দামের নিরিখে আইপিএল এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় সবচেয়ে দামী লিগ।” 

    [tw]


    [/tw]

    মুম্বাইয়ে অনুষ্ঠিত তিন দিনের নিলাম শেষ হয়েছে গতকাল। এর আগে বিসিসিআই ১৬,৩৪৭,৫০ কোটি টাকায় ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত স্টার স্পোর্টস নেটওয়ার্ককে মিডিয়া রাইটস (IPL Media Rights) বিক্রি করেছিল। এবার প্রায় তিনগুণ লক্ষ্মীলাভ। বিসিসিআই-এর প্রত্যাশা থেকে অনেকটাই ছাপিয়ে গেল আয়ের অঙ্ক। দু’টি ভিন্ন সম্প্রচারকারী সংস্থা নিলামে লড়াই করে বাজিমাত করেছে। ভারতীয় উপমহাদেশে ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার ৭৫৮ কোটি টাকায়।  ভারতীয় উপমহাদেশে টিভি সত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায়। এই প্রথমবার টিভি স্বত্বকে পিছনে ফেলল ডিজিটাল স্বত্ব।

    আরও পড়ুন: আইপিএলের স্বত্ব কেনার লড়াই থেকে সরে দাঁড়াল অ্যামাজন!

    দেখে নেওয়া যাক কোন স্বত্ব কত টাকায় বিক্রি হল?   

    টিভি স্বত্ব: ২৩ হাজার ৫৭৫ কোটি টাকা (ম্যাচ পিছু ৫৭.৪০ কোটি টাকা)

    ডিজিটাল স্বত্ব: ২০ হাজার ৫০০ কোটি টাকা (ম্যাচ পিছু ৫০ কোটি টাকা)

    ডিজিটাল (নন এক্সক্লুসিভ ১৮টি ম্যাচ): ৩ হাজার ২৫৮ কোটি টাকা (ম্যাচ পিছু ৩৩.২৪ টাকা)

    বিদেশি স্বত্ব: ১০৫৮ কোটি টাকা (ম্যাচ পিছু ২.৬ কোটি টাকা)

    শুধু ভারতীয় উপ-মহাদেশের একটি বিশেষ ডিজিটাল স্বত্ব প্যাকেজ ‘ডি’-র একাংশ জিতেছে ভায়োকম ১৮। এছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনের ডিজিটাল স্বত্বও জিতেছে তারা। বাকি বিশ্বের স্বত্ব কিনে নিয়েছে টাইমস ইন্টারনেট। সব মিলিয়ে ১,৩০০ কোটি টাকার বেশি অর্থে প্যাকেজ ‘ডি’-র স্বত্ব বিক্রি হয়েছে। 

    আরও পড়ুন: কোন দল কতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে জানেন? দেখুন তালিকা      

    আইপিএলের প্রথম ১০ বছরের স্বত্ব কিনেছিল সোনি। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্বত্ব কিনতে তখন ৮,২০০ কোটি টাকা দিতে হয়েছিল তাদের। পরের পাঁচ বছরের স্বত্ব ১৬,৩৪৭.৫ কোটি টাকায় কিনেছিল স্টার। তখন আইপিএলের প্রতিটি ম্যাচের মূল্য ছিল ৫৪.৫ কোটি টাকা। এবার তা প্রায় দ্বিগুণ। প্রতিটি ম্যাচের মূল্য ১১৪ কোটি টাকায় (১৪.৬১ মিলিয়ন মার্কিন ডলার) ঠেকেছে। যা অঙ্কের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে আছে এনএফএল (১৭ মিলিয়ন মার্কিন ডলার)।     

     

  • IPL Media Rights: আইপিএলের স্বত্ব কেনার লড়াই থেকে সরে দাঁড়াল অ্যামাজন!

    IPL Media Rights: আইপিএলের স্বত্ব কেনার লড়াই থেকে সরে দাঁড়াল অ্যামাজন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছর আইপিএলের (IPL) স্বত্বের চ্যুক্তি শেষ হয়েছে স্টারের (Star)। আইপিলের সম্প্রচার স্বত্ব (IPL Media Rights) নিয়ে বিতর্কের শেষ নেই। কোন চ্যানেলে দেখানো হবে আইপিএল তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। স্বত্ব কেনার লড়াইয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস (Jeff Bezos) এবং মুকেশ আম্বানির। কিন্তু বৃহত্তম সংস্থা অ্যামাজন স্বত্ব কেনার প্রতযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। দরপত্রও তুলেছিল অ্যামাজন (Amazon)। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। আইপিএলের মিডিয়া রাইটসের নিলামে অংশ নিচ্ছে না অ্যামাজন। সবচেয়ে বেশই দর হাঁকার আশা ছিল এই সংস্থার থেকেই। কিন্তু হঠাতই লড়াই থেকে সরে দাঁড়ায় তারা। শুক্রবার মুম্বাইয়ে বিডারদের আসরে দেখা যায়নি ই-কমার্স সংস্থাটিকে।

    আরও পড়ুন: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    আইপিএলের বাইরেও রিলায়েন্স এবং অ্যামাজনের মধ্যে প্রায়শই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তাই অনেকেই মনে করেছিলেন আইপিএলের স্বত্ব কেনার দৌড়ে কড়া টক্কর দিতে দেখা যাবে এই দুই সংস্থাকে। কিন্তু সে গুড়ে বালি। লড়াইয়ের ময়দান থেকেই বিদায় নিল অ্যামাজন।

    আরও পড়ুন: হৃদ-মাঝারে হার্দিকরা, প্রথমবারেই আইপিএল খেতাব গুজরাতের

    অ্যামাজনের মতো গুগলও দরপত্র তোলার পরে আইপিএল স্বত্বের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া রাইটসের সব বিভাগে এবছর আলাদা আলাদা নিলাম হবে। কোনও একটি সংস্থাও কিনতে পারে সার্বিক স্বত্ব। আপাতত লড়াইয়ের ময়দানে টিকে আছে স্টার, রিলায়েন্সের সংস্থা ভায়াকম, সোনি এবং জি।  

    ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত আইপিএলের মিডিয়া স্বত্ব ছিল স্টারের হাতে। এর জন্যে স্টারকে বিসিসিআইকে দিতে হয়েছে ১৬,৩৪৭ কোটি টাকা। এবার  ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত পাঁচ বছরের টেলিভিশন স্বস্ত কিনতে হলে এর দ্বিগুণ টাকা দিতে হবে যেকোনও সংস্থাকে। কারণ এই কয়েক বছরে আইপিএলের দল সংখ্যা ও ব্র্যান্ড ভ্যালু অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই মিডিয়া রাইটসের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৮৯০ কোটি টাকা।

    ১২ জুন ১১টা থেকে শুরু হবে নিলাম। কতক্ষণ চলবে এই নিলাম তা এখনও জানা যায় নি। একের বেশি দিন ধরেও চলতে পারে লড়াই।

  • IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

    IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

     নয়াদিল্লি: আমাকে একটি বহুতলের ১৫ তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার এক সতীর্থ(teammate)। অন্তত এমনই অভিযোগ জানালেন ক্রিকেটার(cricketer) যুযবেন্দ্র চাহাল (Yuzvendra chahal)। চলতি মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের(rajasthan royals) হয়ে আইপিএল(ipl) খেলছেন। এর আগে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স(mumbai indians) এবং রয়েল চ্যালেঞ্জার্সে। সম্প্রতি তাঁর এক টিমমেটের মাদকাসক্তি নিয়ে বলতে গিয়ে তাঁর এক এমন অভিজ্ঞতার কথাই জানান চাহাল।
    ভারতীয় ক্রিকেটারদের অনেকেই নিয়মিত মদ্যপান করেন। একবার তেমনিই এক ক্রিকেটারের পাল্লায় পড়েছিলেন চাহাল। তাঁর সেই সতীর্থই তাঁকে ১৫ তলার ব্যালকনি থেকে ফেলে দেবেন বলে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। 
    সেদিনের সেই ঘটনার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন চাহাল। ঘটনাটি ২০১৩ সালের। তখন তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ানসে। তিনি বলেন, বেঙ্গালুরুতে একবার ম্যাচ শেষে গেট-টুগেদার হচ্ছিল। আমাদের কয়েকজন টিমমেট মদ্যপান করেছিলেন। তাঁদেরই একজন অনেকক্ষণ ধরে আমাকে নিরীক্ষণ করছিলেন। হঠাৎই তিনি আমাকে ডাকেন। উৎসবের আবহে আমিও সাতপাঁচ না ভেবে তাঁর কাছে চলে যাই। এর পর যা হল, তা ভাবলে আজও ঘুমের মধ্যে আমি চমকে উঠি। চাহাল বলেন, মদের নেশায় চুর আমার ওই সতীর্থ আমাকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যান। তারপর একেবারে ধারে নিয়ে গিয়ে দোলাতে থাকেন। আমি যে তাঁকে জাপটে ধরব, সে রকম কোনও সুযোগ ছিল না। ভয়ে আমার প্রাণপাখি উড়ে যাওয়ার জোগাড়। ১৫ তলা উঁচু জায়গা থেকে পড়লে আমার কী হবে, তা ভেবে শিউরে উঠছিলাম আমি। সেই সময় কয়েকজন এসে আমার ওই মত্ত সতীর্থের হাত থেকে আমাকে উদ্ধার করে। রাজস্থান রয়েলসের এই বোলার বলেন, এতদিন এই ঘটনার কথা আমি কাউকে বলিনি। এবার বললাম। সবাই জানল। তবে দয়া করে আমাকে কেউ আমার ওই সতীর্থের নাম জিজ্ঞেস করবেন না।  

  • IPL: নো-বল বিতর্কে Pant ও Shardul-এর ম্যাচ-ফি জরিমানা, এক ম্যাচ নির্বাসিত Amre

    IPL: নো-বল বিতর্কে Pant ও Shardul-এর ম্যাচ-ফি জরিমানা, এক ম্যাচ নির্বাসিত Amre

    মাধ্য়ম নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) আইপিএলের (IPL) ম্যাচে নো-বল বিতর্কে মাথা গরম করে মাঠ থেকে দল তুলে নেওয়ার জের। ক্রিকেটীয় আদর্শ আচরণবিধি (Model code of conduct) ভঙ্গের জন্য বড় শাস্তি পেলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Pant) ও শার্দূল ঠাকুর (Shardul)। একইসঙ্গে শাস্তির কোপে পড়লেন দলের সহকারী কোচ প্রবীণ আমরে (Amre)। 

    দিল্লি-রাজস্থান ম্যাচের (RR vs DC) শেষ ওভারে নো-বল বিতর্কে (no-ball controversy) আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ও সহকারী কোচ প্রবীণ আমরে। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Governing council)। 

    এদিন পন্থকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করে হয়। শার্দূলকে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে, সবথেকে বড় শাস্তি পেলেন কোচ প্রবীণ আমরে। তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করার পাশাপাশি ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর ফলে, ফলে আগামী ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না আমরে।  

    আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার কোড অব কন্ডাক্টের ২.৭ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন পন্থ। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। তাই তাঁকে জরিমানা করা হয়েছে। প্রবীণ ২.২ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ও এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। ২.৮ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন শার্দুলও। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

    রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে দিল্লির জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল। ওভারের প্রথম তিন বলে নাগাড়ে তিনটি ছক্কা হাঁকান রোভম্য়ান পাওয়েল। তবে তৃতীয় বলটি ফুলটসে পাওয়েলে কোমরের উপরের ছিল বলে দিল্লির তরফে দাবি জানানো হলেও, আম্পায়ার নো বল দেননি। এক সময় তো ক্ষোভে দল তুলে নিতে উদ্যত হন পন্থ। এমনকী মাঠের মধ্যেই আমরেকেও পাঠিয়েও অভিযোগ জানান পন্থ। তবে শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। ১৫ রানে ম্যাচ হেরে যায় দিল্লি এবং বলটিকেও নো বল ঘোষণা করা হয়নি।

     

  • IPL:শ্রেয়সদের হয়ে গলা ফাটিয়ে রাতারাতি জনপ্রিয় নায়িকা

    IPL:শ্রেয়সদের হয়ে গলা ফাটিয়ে রাতারাতি জনপ্রিয় নায়িকা

    IPL:বিভিন্ন ধরনের বাণিজ্যিক বিজ্ঞাপনে (addvertisement) অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নামী ব্যাঙ্কই হোক বা পারফিউম, মিল্ক প্রোডাক্ট বা ক্যাব সবেতেই মুখ দেখিয়ে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রামে (Instagram)খুবই সক্রিয় তিনি। তবে এতদিন পর্যন্ত তাঁর জনপ্রিয়তার পারদ চড়েনি। কেকেআরের(KKR)হয়ে গলা ফাটাতেই এক রাতের মধ্যে বদলে গিয়েছে চিত্র। এখন অনেকেরই হার্ট থ্রব অভিনেত্রী আরতি বেদী (Arati bedi)।
    রবিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders) বনাম দিল্লি ক্যাপিটালসের(delhi capitals)ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামের গ্যালারিতে ওই তরুণীকে দেখা যায়। সাদা রংয়ের টপ পরে থাকা ওই সমর্থককে বার বার দেখাতে থাকে ক্যামেরা। শ্রেয়সদের হয়ে বারবার গলা ফাটাতে দেখা যায় তাঁকে। ম্যাচে তাঁর দল কলকাতা হেরে গেলেও ওই সমর্থক সকলের মন জয় করে নিয়েছেন। এক রাতের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি। ম্যাচের আগে ইনস্টাগ্রামে তাঁর ৩০ হাজার ‘ফলোয়ার’ছিল। ম্যাচের পর তা ৫০ হাজার ছাপিয়ে গিয়েছে। টুইটার, ইনস্টাগ্রাম, সর্বত্র তিনি এখন ভাইরাল। অনেকেই এই তরুণীর নাম জানতে চাইছেন। আরতি পেশায় মডেল। অভিনয় ছাড়া নাচতে খুব ভালবাসেন। ইনস্টাগ্রামে(Instagram)তাঁর নাচের প্রচুর ভিডিও রয়েছে। 
    ঘুরে বেড়ানো আরতির শখ। বিভিন্ন জায়গায় ঘোরার ছবিও তিনি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন। ইতিমধ্যেই লন্ডন, তাইল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেন ঘুরে ফেলেছেন তিনি। অক্সফোর্ড স্ট্রিট, আইফেল টাওয়ার, ফি আইল্যান্ড, লুম্পিনি পার্কে ঘোরার ছবিও দিয়েছেন। তাঁর একটি পোষ্য বিড়াল রয়েছে। নাম ফাজ। পশুপ্রেমী আরতির কাছে ‘পরিবারের সবচেয়ে সুন্দর সদস্য’হল ফাজ। গরমের দিনে আইসক্রিম তাঁর পছন্দের জিনিস। কয়েক বছর আগে ইটালির জেলাতেরিয়া সান্তা ত্রিনিতা নামে বিখ্যাত আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন আরতি। 
    এর আগেও আইপিএলে বিভিন্ন সময়ে নজর কেড়েছেন বিভিন্ন সমর্থক। গ্যালারিতে প্রিয় দলকে সমর্থন করার ফাঁকেই তাঁদের ধরেছে ক্যামেরা। রাতারাতি টিভির পর্দায় মুখ দেখিয়ে বিখ্যাত হয়ে গিয়েছেন অনেকে। অনেকেরই মনে আছে দীপিকা ঘোষের কথা। হায়দরাবাদ ম্যাচে বেঙ্গালুরুকে সমর্থন করতে আসা দীপিকার উপর থেকে ক্যামেরা সরছিলই না। হঠাৎই তিনি ‘জাতীয় ক্রাশ’হয়ে যান। চেন্নাইয়ের জোরে বোলার দীপক চাহারের বোন মালতি এ ভাবেই দলকে সমর্থন করতে এসে বিখ্যাত হন। হায়দরাবাদের সিইও কাব্য মরানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আরতি নয়া সংযোজন। 

     

LinkedIn
Share