Tag: Iran

Iran

  • Israel Iran War: অপারেশন ‘রাইজিং লায়ন’! ইরানে আকাশপথে হামলা ইজরায়েলের, পালটা ড্রোন-হানা তেহরানের

    Israel Iran War: অপারেশন ‘রাইজিং লায়ন’! ইরানে আকাশপথে হামলা ইজরায়েলের, পালটা ড্রোন-হানা তেহরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যেও শুরু হয়ে গেল যুদ্ধ। ইরানের (Israel Iran War) সেনাঘাঁটি ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। শুক্রবার ভোর রাতে ইরানের উপরে হামলা করে ইজরায়েল। ৩৩০টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিতেই হামলা করেছে ইজরায়েল। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও। এই হামলার প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। কয়েক ঘণ্টার মধ্যেই ঝাঁকে ঝাঁকে ড্রোন নিয়ে ইজরায়েলে হামলা চালাল ইরান।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরদিনই বড়সড় হামলা চালাল তেল আভিভ। গোটা ইজরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাতজ জানান, ইরানের পালটা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত গোটা দেশ। শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion) শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তবে ইরানের কোথায় কোথায় হামলা চালানো হয়েছে, তা খোলসা করেনি ইজরায়েল। এই হামলায় নিহত হয়েছে ইরানের রেভেলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদের। ইজরায়েলি হানায় প্রাণ হারিয়েছেন ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানীও।

    কেন এই অভিযান

    ইরানের (Israel Iran War) এক ডজন পরমাণু ও মিসাইল কেন্দ্রগুলিতে হামলা করেছে ইজরায়েল। তেহরানের উত্তর-পূর্বে বিস্ফোরণ ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নাতানজ সাইট, যেখানে ইউরেনিয়ামের ভাণ্ডার, সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েল, এমনটাই জানা গিয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্রের দাবি, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল। তা থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের পরমাণু হামলার সম্ভাবনা যতক্ষণ না প্রতিহত করা হচ্ছে, ততদিন অভিযান চলবে। যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে। এই আক্রমণ আসলে সতর্কতামূলক পদক্ষেপ, এমনটাই জানিয়েছে ইজরায়েলি সেনা। আপাতত আগামী কয়েকদিন ইরানের উপর হামলা চলবে বলেই জানিয়েছেন নেতানিয়াহু।

    পালটা হামলা ইরানের

    অন্যদিকে, ইরানের (Israel Iran War) জাতীয় মিডিয়া জানিয়েছে, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে তাদের রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামির। এছাড়াও দুই পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি-দাভানি এবং মহম্মদ মেহদি তেহরানচির মৃত্যু হয়েছে এই হামলায়। তেহরানের বেশ কয়েকটি জনবসতি এলাকায় ইজরায়েল হামলা চালিয়েছে বলে ইরানের দাবি। প্রচুর মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই হামলার পালটা দেওয়ার হুঙ্কারও দিয়েছে ইরান। ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেইনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন, বড়সড় শাস্তি ভুগতে হবে ইজরায়েলকে। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই, ইজরায়েলে ড্রোন-হানা চালায় ইরান।

    আমেরিকার ভূমিকা নেই

    যদিও দু’পক্ষের এই সংঘাতের মধ্যে জড়াতে চাইছে না আমেরিকা। একটি বিবৃতি দিয়ে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো বলেন, “আজ ইজরায়েল ইরানের বিরুদ্ধে একপাক্ষিক পদক্ষেপ করেছে। আমরা এই হানার সঙ্গে যুক্ত নই। আমাদের এখন লক্ষ্য হল ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীকে সুরক্ষিত রাখা।” একই সঙ্গে ওই বিবৃতিতে রুবিয়ো বলেছেন, “ইজরায়েল আমাদের জানিয়েছে যে, তারা বিশ্বাস করে আত্মরক্ষার স্বার্থে এই বিমানহানা জরুরি ছিল। আমাদের বাহিনীকে রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করছে।” ইরানকে হুঁশিয়ারি দিয়ে পেন্টাগন জানিয়ে দিয়েছে, তারা যেন আমেরিকার স্বার্থের সঙ্গে যুক্ত কোথাও বা কোনও কিছুতে হামলা না-চালায়। ইতিমধ্যেই পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়া কার্যত ভেস্তে গিয়েছে। এই বিষয়ে আশা ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও।

    মধ্যপ্রাচ্যের বিরাট আকাশসীমা বন্ধ

    ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইজরায়েলে ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তেল আভিভ বিমানবন্দর। অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ ইরানের আকাশপথ। তাদের প্রতিবেশী ইরাকের আকাশসীমাও আপাতত বন্ধ। তার প্রভাব পড়তে পারে ভার‍ত থেকে ওড়া বিমানগুলির উপরেও। বাতিল হতে পারে একাধিক আন্তর্জাতিক উড়ান। মধ্যপ্রাচ্যের বিরাট আকাশসীমা বন্ধ থাকার কারণে বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হতে পারে।

  • Iran: পাত্তা দিল না ইরান! সব সমস্যার সমাধানে ভারতের সঙ্গে আলোচনা চান শেহবাজ

    Iran: পাত্তা দিল না ইরান! সব সমস্যার সমাধানে ভারতের সঙ্গে আলোচনা চান শেহবাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন, বাণিজ্য-সহ দ্বিপাক্ষিক সমস্ত সমস্যার সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান। সোমবার ইরান (Iran) সফরে গিয়ে এ কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চাপের মুখে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত বিরোধিতা করে মুসলিম রাষ্ট্র হিসেবে সাহায্য পাওয়ার আশায় ইরান সফরে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে পাত্তা পাননি তিনি। তাই ফের একবার ভারতের সঙ্গে সমঝোতার কথা বললেন শাহবাজ।

    ভারতের সঙ্গে কথা বলতে প্রস্তুত

    পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের জঙ্গি ডেরায় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এবং তার প্রতিক্রিয়ায় সংঘাতের পর সংঘর্ষবিরতি ঘোষণা করেছে দুই দেশ। এই আবহে চারটি ‘বন্ধু’ দেশে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার তিনি গিয়েছিলেন তুরস্কে। সেখানকার প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্দোগানের সঙ্গে আলোচনা হয় তাঁর। এর পরে ইরানের গিয়ে সোমবার সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজসকিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনির সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তেহরানে, ওই বৈঠক করার পরেই শেহবাজ শরিফ জানান, তাঁরা ভারতের সঙ্গে থাকা সব সমস্যার সমাধান করতে চান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘‘সব সমস্যার সমাধানের জন্য প্রতিবেশীর সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা উন্মুখ। আমরা আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা এবং জল সমস্যা-সহ সকল বিরোধের সমাধান করতে চাই। বাণিজ্য এবং সন্ত্রাসবাদ দমনের বিষয়ে আমাদের প্রতিবেশীর (ভারতের) সঙ্গে কথা বলতেও আমরা প্রস্তুত।’’

    সন্ত্রাস বন্ধ ছাড়া কথা নয়

    ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে কী শর্তে কথা হতে পারে তা জানিয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবলমাত্র পাক-অধিকৃত কাশ্মীরের প্রত্যাবর্তন এবং সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের ভিত্তিতেই হতে পারে। এ প্রসঙ্গে শাহবাজ শরিফ বলেন, “যদি ভারত শান্তির পথ বেছে নেয়, তাহলে আমরা আন্তরিকতা ও দায়িত্বের সঙ্গে শান্তির বার্তা দেব। কিন্তু যদি তারা আগ্রাসনের পথে থাকে, তাহলে আমরা নিজেদের ভূখণ্ড রক্ষা করব, যেমন কিছুদিন আগেও করেছি।” ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি, এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তিনি সমাজ মাধ্যমে শুধু লেখেন, ইরান আশা করে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধের সমাধান হবে। পাকিস্তান এবং ভারতের মধ্যে বিরোধের অবসানে ইরান আনন্দিত।

  • Israel Hamas Conflict: যুদ্ধের মেঘ কাটল মধ্য প্রাচ্যের আকাশে, যুদ্ধবিরতি ইজরায়েল-হামাসের

    Israel Hamas Conflict: যুদ্ধের মেঘ কাটল মধ্য প্রাচ্যের আকাশে, যুদ্ধবিরতি ইজরায়েল-হামাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধের মেঘ কাটল মধ্য প্রাচ্যের আকাশে। দীর্ঘ পনের মাস ধরে চলা যুদ্ধে ইতি (Ceasefire) টানল ইজরায়েল ও হামাস (Israel Hamas Conflict)। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুপক্ষই। তবে শর্ত সাপেক্ষে। শর্ত অনুযায়ী, হামাসের হাতে যাঁরা বন্দি রয়েছেন, তাঁদের মুক্তি দিতে হবে। আর ইজরায়েলকে মুক্তি দিতে হবে জেলবন্দি প্যালেস্তাইনিদের।

    যুদ্ধবিরতি ঘোষণা (Israel Hamas Conflict)

    আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ বিরতির যাবতীয় কৃতিত্ব ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্রের খবর, আপাতত ছ’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। চুক্তি অনুযায়ী, গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইজরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। ইজরায়েলের হাতে আটক প্যালেস্তানীয় বন্দিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক ইজরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হবে। ইজরায়েল ও কাতারের দুই কর্তা জানান, যুদ্ধবিরতির চুক্তি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে খসড়া রূপরেখাটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে হামাসের পক্ষ আগের চেয়ে এখন অনেকটাই সুর নরম করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতা ক্ষমতায় এলেই বদলে যাবে আন্তর্জাতিক সমীকরণ। তাই তার আগেই ইজায়েলের সঙ্গে সমঝোতায় আসতে চাইছে হামাস।

    ট্রাম্পকে ধন্যবাদ

    যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি। ভাবী মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, “ইজরায়েল ও হামাসের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্পেরও বড় ভূমিকা রয়েছে।” যুদ্ধবিরতি নিশ্চিত করতে ট্রাম্পের দলের সঙ্গে কাজ করেছে তাঁর প্রশাসনও। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন বিদেশ দফতরও। নেতানিয়াহু অবশ্য জানিয়েছেন, এখনও যুদ্ধবিরতি চুক্তি সই হয়নি। বেশ কিছু পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে। তবে সংশ্লিষ্ট সব মহলেরই আশা, দ্রুত সম্পন্ন হয়ে যাবে যুদ্ধবিরতি চুক্তি।

    আরও পড়ুন: “ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধেই লড়ছে কংগ্রেস”, আরএসএসকে নিশানা করতে গিয়ে বললেন রাহুল

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর প্রথম ইজরায়েলি সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছিল হামাস (Israel Hamas Conflict)। ইজরায়েল ইহুদি রাষ্ট্র। আর হামাসরা মুসলমান। সেদিন এই হামাসরাই ইজরায়েলে ঢুকে হত্যা করেছিল ১২০০ সাধারণ মানুষ ও সেনাকে। অপহরণ করেছিল ২৫০জনকে। এর পরেই প্রত্যাঘাত করে ইজরায়েল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। সময়ের সঙ্গে সঙ্গে পরিসর বাড়তে থাকে যুদ্ধের। হামাসের পাশে দাঁড়ায় মুসলিম রাষ্ট্র লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরান। সেই যুদ্ধেই (Ceasefire) আপাতত দাঁড়ি পড়ল বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের (Israel Hamas Conflict)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

     

  • Hijab Laws: বিতর্কিত হিজাব আইন প্রয়োগ এখনই নয়, জানাল ইরান সরকার

    Hijab Laws: বিতর্কিত হিজাব আইন প্রয়োগ এখনই নয়, জানাল ইরান সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ে পিছু হঠল ইরান (Iran) সরকার । নয়া হিজাব আইন (Hijab Laws) চালু করার উদ্যোগ নিয়েছিল ইরান সরকার। তবে ব্যাপক সমালোচনার জেরে বলবৎ করার আগেই তা প্রত্যাহার করে নিল সরকার। প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জানান, প্রস্তাবিত আইনটি অস্পষ্ট এবং এর সংস্কার প্রয়োজন। গত শুক্রবার আইনটি কার্যকর হওয়ার কথা ছিল। তার আগেই প্রত্যাহার করে নেওয়া হল সেটি।

    প্রস্তাবিত আইনের বক্তব্য (Hijab Laws)

    প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মহিলাদের কঠোরভাবে হিজাব বিধি মেনে চলতে হবে। পরতে হবে ঢিলেঢালা পোশাক। ঢেকে রাখতে হবে মাথার চুল, কাঁধ এবং পা। নিয়ম ভাঙলে ভারতীয় মুদ্রায় জরিমানা দিতে হবে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। কোনও মহিলাকে অশোভন কোনও পোশাকে দেখেও যিনি প্রশাসনকে জানাবেন না, নয়া বিধানে সাজার ব্যবস্থা রয়েছে তাঁরও। অল্প নিয়ম ভাঙলেও, জরিমানা নেওয়া হত। সর্বোচ্চ সাজা ছিল ১৫ বছরের কারাদণ্ড। এই হিজাব ফতোয়া নিয়েই বিতর্কের ঝড় ওঠে ঘরে-বাইরে। ইরানের একাধিক নারী সংগঠনের পাশাপাশি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনের বিরুদ্ধে সরব হয়। তার পরেই পিছু হটে প্রশাসন।

    পশ্চাদপসারণের কারণ

    আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, ইরান প্রশাসনের এই পশ্চাদপসারণের নেপথ্যে রয়েছেন সংস্কারমুখী প্রেসিডেন্ট চিকিৎসক-রাজনীতিক পেজেকশিয়ান। চলতি বছরের (Hijab Laws) গোড়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয় ইরানে। সেই সময় প্রচারে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, তিনি হিজাব নিয়ে কঠোর বিধিনিষেধের বিপক্ষে। সেই কারণেই এই পিছু হটা বলে ধারণা ওয়াকিবহাল মহলের। অন্য একটি অংশের মতে, তিনশোরও বেশি ইরানি কর্মী, লেখক এবং সাংবাদিক একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাতে আইনটিকে অবৈধ ও প্রয়োগ অযোগ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। তাঁরা প্রেসিডেন্টকে তাঁর নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বানও জানিয়েছিলেন। সেই কারণেও প্রেসিডেন্ট পিছু হঠতে পারেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুন: লোকসভায় পেশ হল ‘এক দেশ এক নির্বাচন’ বিল, কবে থেকে ভোট একযোগে?

    ইরানে হিজাব নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২২ সালে ইরানি তরুণী মাহসা আমিনি প্রতিবাদ জানিয়েছিলেন হিজাব না পরে। সেই ‘অপরাধে’ তাঁকে তুলে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ। চব্বিশ ঘণ্টার মধ্যেই পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছিল তাঁর। তা নিয়েও কম বিতর্ক হয়নি ইরানে। সম্প্রতি এই পোশাক ফতোয়ার প্রতিবাদে রাজধানী তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আহু দারইয়াই প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল (Iran) ইরানের পুলিশ (Hijab Laws)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Hijab Law: মহিলাদের জন্য ইরানে নয়া পোশাকবিধি, না মানলে হতে পারে মৃত্যুদণ্ডও! শুরু বিতর্ক

    Hijab Law: মহিলাদের জন্য ইরানে নয়া পোশাকবিধি, না মানলে হতে পারে মৃত্যুদণ্ডও! শুরু বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: পোশাকবিধি না মানলে এবার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ইরানি (Iran) নারীদের। এই বিষয়ে চলতি সপ্তাহে নয়া আইন (Hijab Law) চালু করেছে তেহরান। নতুন আইনে পোশাক বিধি না মানার জন্য ভিন্ন ভিন্ন পর্যায়ে আলাদা আলাদা শাস্তির বিধান দেওয়া হয়েছে। কেউ অশোভন পোশাক পরলে কিংবা নগ্নতাকে তুলে ধরছেন বলে মনে করা হলে ভারতীয় মুদ্রায় জরিমানা হতে পারে সাড়ে ১৩ লাখ টাকা।

    কড়া শাস্তির বিধান (Hijab Law)

    বারংবার একই অন্যায় করলে ৫ থেকে ১৫ বছর পর্যন্ত জেলও হতে পারে। যদি কোনও মহিলার অপরাধকে ‘পৃথিবীর প্রতি অনাচার’ বলে মনে করে প্রশাসন, তাহলে ইরানের ইসলামীয় দণ্ডবিধি অনুসারে তাঁর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নয়া আইন অনুসারে যাঁরা এই পোশাকবিধি লঙ্ঘন করবেন, তাঁদেরও পেতে হবে শাস্তি। কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল, সংবাদমাধ্যম মায় কোনও ট্যাক্সিচালকও যদি মহিলাদের অশোভন পোশাকে দেখেন, তাহলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে প্রশাসনকে। না হলে, সেটাও গণ্য হবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে।

    পোশাক বিধি

    ইরানে দীর্ঘদিন ধরে মহিলাদের জন্য কড়া পোশাক বিধি চালু রয়েছে। হিজাবে মাথা ঢাকা সে দেশে আবশ্যিক। রাস্তায় বের হলে ঢিলেঢালা পোশাক পরতে হয় মহিলাদের। ইরানের প্রাক্তন ধর্মগুরু আয়াতোল্লা খোমেইনি এই নিয়ম চালু করেন। বর্তমান ধর্মগুরু আলি খামেনেইও মহিলাদের জন্য জারি রেখেছেন পোশাকবিধি। সময়ের সঙ্গে সঙ্গে কড়াকড়ি বেড়েছে পোশাকবিধিতে (Hijab Law)। পোশাক-ফতোয়ার বিরুদ্ধে নানা সময় প্রতিবাদ, বিক্ষোভ হয়েছে সে দেশে। তার পরেও শিথিল হয়নি পোশাক বিধি। বরং প্রশাসন সেই আন্দোলন দমন করেছে কড়া হাতে। শাস্তি হয়েছে কঠোরতর।

    আরও পড়ুন: “জোর করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা”! আতঙ্কে নদিয়ার সীমান্ত এলাকার চাষিরা

    ইরানের নয়া পোশাকবিধিকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়েছেন মানবাধিকার সংগঠনের পশ্চিম এশিয়ার সহকারি অধিকর্তা ডায়ানা এল্টাহাওয়ে। তিনি বলেন, “নারী স্বাধীনতা ও নারীর অধিকার খর্ব করতে এই আইন চালু করা হয়েছে।” ইরানে হিজাব না পরার অপরাধে মাহসা আমিনিকে তুলে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন হয়। হিজাব পুড়িয়ে বিক্ষোভও দেখাতে দেখা যায় মহিলাদের। সেবার কড়া হাতে সেই আন্দোলন দমন (Iran) করেছিল ইরানের পুলিশ (Hijab Law)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Iran: গ্রেফতারির পর ‘উধাও’ অন্তর্বাসে প্রতিবাদ জানানো ইরানের তরুণী, কোথায় গেলেন তিনি?

    Iran: গ্রেফতারির পর ‘উধাও’ অন্তর্বাসে প্রতিবাদ জানানো ইরানের তরুণী, কোথায় গেলেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরানের (Iran) রাজধানী তেহরানে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন এক তরুণী। পরে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। তবে বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা এখনও পর্যন্ত অজানা। এ নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণীর নাম পরিচয় কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত।

    প্রতিবাদের ভিডিও ভাইরাল

    সম্প্রতি, একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঘোরার পরে, বাইরে একটি জায়গায় গিয়ে বসে পড়েন তিনি। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্য়ম। মহিলাদের কড়া পোশাক বিধির বিরুদ্ধেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তবে তাঁকে তুলে নিয়ে গিয়ে ঠিক কোথায় রাখা হয়েছে সেই নিয়ে এখনও পর্যন্ত কিছু না জানা যাওয়ায়, উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। এর কারণ এই আবহে ঠিক মনে পড়ছে ২০২২ সালে সেপ্টেম্বর মাসের ঘটনা। তখনও হিজাব না পরে রাস্তায় বের হয়েছিলেন ইরানের (Iran) তরুণী মাহাসা আমিনি। সে সময়ও মাহাসাকে পুলিশ তুলে নিয়ে যায়। এর পরবর্তীকালে গ্রেফতার করা হয় কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ইরানের পুলিশ হেফাজতে মৃত্যু হয় ওই তরুণীর। ওই ঘটনার পর সারা বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। প্রতিবাদ করেন মানুষজন।

    ইসলামিক রীতি অনুযায়ী পোশাক পরার নির্দেশ 

    সেই ঘটনার দু’বছর পেরোতেই ফের একবার ইরানের (Iran) নারী স্বাধীনতা নিয়ে আন্দোলনে নামলেন আরও এক তরুণী। প্রসঙ্গত, ইরানে মহিলাদের জন্য কড়া পোশাক বিধি জারি রয়েছে। ইসলামিক রীতি অনুযায়ী পোশাক পরার নির্দেশ রয়েছে। আবশ্যিকভাবে সেখানে মহিলাদের হিজাব দিয়ে মাথা ঢেকে রাখতে হয়। সেদেশের পূর্বতন ধর্মগুরু আয়াতুল্লা খামেনেইও এই ফতোয়া জারি করেছিলেন। বর্তমান ধর্মগুরু আলি খামেনেই তা জারি রেখেছেন।

    মাহাসাকাণ্ডের পরের প্রতিবাদ (Iran)

    প্রসঙ্গত, মাহাসাকাণ্ডের পরই ইরানের (Iranian Authority) মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং হিজাব ফতোয়া উড়িয়ে দিয়ে তাঁরা চুল কেটে প্রতিবাদে নেমেছিলেন। প্রতিবাদকে কড়া হাতে দমন করেছিল ইরানের ইসলামিক প্রশাসন (Iranian Authority)।  ইসলামের ফতোয়া অবমাননা করার অপরাধে বহু বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল। মহিলারা পোশাক বিধি না মানলে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে ইরানে এবং ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ সাত লাখ টাকা জরিমানারও বিধি রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iran: ইরানে হিজাবের বিরুদ্ধে পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ তরুণীর, শোরগোল মধ্যপ্রাচ্যে

    Iran: ইরানে হিজাবের বিরুদ্ধে পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ তরুণীর, শোরগোল মধ্যপ্রাচ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসালামি রাষ্ট্রের কঠোর পোশাকবিধির (Against Hijab) প্রতিবাদে ইরানের (Iran) বিশ্ববিদ্যালয়ে এক তরুণী নিজের পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ দেখান। ইরানের ইসলামি আজাদ ইউনিভার্সিটির মুখপাত্র আমির মাহজব সামজিক মাধ্যমে এক্স হ্যান্ডলে বলেছেন, “পুলিশ স্টেশনে দেখা গিয়েছে মহিলা গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি একপ্রকার মানসিক ব্যাধির মধ্যে রয়েছেন।” তবে এই ভাবে কট্টর পোশাকবিধিকে উপেক্ষা করে সরাসরি আন্দোলনে নামায় মধ্যপ্রাচ্যে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও ওই দেশে হিজাবের বিরুদ্ধে আগেও মহিলা সমাজ আন্দোলনে নেমেছিলেন।

    তরুণীকে মানসিক বিকারগ্রস্থ (Iran)?

    সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শনিবার ইসলামি কট্টর পোশাকবিধিকে (Against Hijab) অমান্য করে ইরানের (Iran) ইসালামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের এক তরুণী বিক্ষোভ ঘোষণা করেছেন। তাঁকে নিজের জামা খুলে অন্তর্বাস পরে ক্যাম্পাসে হেঁটে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তরক্ষীরা তাঁকে আটক করে। সামজিক মাধ্যমে অবশ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই তরুণীকে মানসিক বিকারগ্রস্থ বলে বিবৃতি জারি করেছে।

    পোশাক বিধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

    অপর দিকে ইরানের (Iran) এক নেট নাগরিক লেই লা বলেছেন, “ওঁই তরুণীর এই জামাকাপড় খোলার পদক্ষেপটি একটি ইচ্ছাকৃত প্রতিবাদ। মেয়েদের যেরকম বাধ্যতামূলক ভাবে হিসাব পরার বিধি আরোপ করা হয়েছে, এটা সেই পোশাকবিধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। অধিকাংশ নারীর জন্য এই বিধি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। একজন নারীর অন্তর্বাস খোলার মধ্যে দিয়ে সামজের সকল নারীর মনের কথাকে ঐ তরুণী তুলে ধরেছেন।” উল্লেখ্য মহিলার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে মহিলাকে গুরুতর মানসিক বিকারগ্রস্থ বলা হয়েছে। আপাতত তদন্ত শুরু হয়েছে। খুব সম্ভবত একটি মানসিক হাসপাতলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুনঃ সাইবার হামলার হুমকি দিচ্ছে ভারত! ফের এক নতুন অভিযোগ কানাডার, কী প্রতিক্রিয়া দিল্লির?

    ২০২২ সালের কুর্দি নামক এক মহিলার মৃত্য হয়েছিল

    উল্লেখ্য ইরানে (Iran) মেয়েদের পোশাকবিধিতে (Against Hijab) হিজাব পরার বাধ্যতামূলক নিয়মভঙ্গের কারণে ২০২২ সালের সেপ্টেম্বরে কুর্দি নামক এক মহিলার মৃত্য হয়। আশ্চর্যজনক ভাবে যখন মৃত্যু হয়েছিল, তখন তিনি ইরান পুলিশের হেফাজতে ছিলেন। সাধারণ মানুষের দাবি, হিজাব পরার বিরোধিতা করায় তাঁকে খুন করা হয়েছিল। এরপর দেশব্যাপি নারী সমাজ গর্জে ওঠে, হিজাব, বোরখার মতো পর্দা প্রথার বিরুদ্ধে ইরানের মহিলা সমাজ বিরাট আন্দোলনে নামে। ঐ দেশ এবং একাধিক ইসলামি রাষ্ট্রের মহিলারা ইরানের নারী মুক্তির আন্দোলনে সামিল হন। প্রতিবাদের মূল ভাষাই ছিল মাথার চুল কেটে কট্টর মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    Israel: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: হিজবুল্লার নতুন প্রধান নঈম কাশেমকে হুমকি দিল ইজরায়েল (Israel)। পরোক্ষ ভাবে তাঁকেও খতম করার হুমকি দিয়ে রাখল তারা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট কাশেমের উদ্দেশে বলেন, ‘‘আপনার শেষের শুরু। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, খুব বেশিদিন আর নয়।’’ শুধু কাশেমকে শেষ করা নয়, ভবিষ্যতে প্রয়োজনে  ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছে ইজরায়েল।

    কে এই কাশেম

    গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছিল হিজবুল্লার তৎকালীন প্রধান হাসান নাসরাল্লার। এরপর থেকেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয় জল্পনা। নাসরাল্লার মৃত্যুর পরে অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন কাশেমই। শেষপর্যন্ত তাঁকেই পরবর্তী প্রধান হিসেবে বেছে নেয় হিজবুল্লার সর্বোচ্চ কমিটি শুরা কাউন্সিল। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাশেম। ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বেইরুটের কেফার ফিলা গ্রামে জন্ম হয় তাঁর। ১৯৯১ সাল থেকে সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে নাসরাল্লার উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে কাশেমকে। তার কয়েক ঘণ্টা পরই ইয়োয়াভ সমাজমাধ্যমে কাশেমের ছবি পোস্ট করে লেখেন, ‘‘সাময়িক নিয়োগ। বেশি দিন নয়।’’ বিশ্লেষকদের মতে, ইয়োভ গ্যালান্টের বক্তব্য থেকেই স্পষ্ট যে, খুব তাড়াতাড়ি নাসরাল্লার মতোই পরিণতি হতে চলেছে হিজবোল্লার নতুন প্রধানের।

    ইরানে হামলার হুমকি

    শুধু কাশেমকে খতম করা নয়, ভবিষ্যতে ইরানেও (Iran) হামলা চালানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রাখল ইজরায়েল। ইজরায়েলি (Israel) সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি জানান, ইরান যদি পাল্টা হামলার কথা ভাবে, তবে ভুল করবে। তিনি বলেন, ‘‘আমাদের দিকে যদি ইরান যদি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ (ঝাঁক) ছোড়ে, তবে তার মাশুল চোকাতে হবে। আমরা জানি কী ভাবে আবার ইরানে পৌঁছনো যায়। এত দিন যে শক্তি প্রয়োগ করা হয়েছে, এ বার তার থেকেও বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে। কোনও জায়গা ছাড়া হবে না।’’ তবে, এরইমধ্যে মঙ্গলবার লেবাননে অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইজরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, লেবাননের অভিযানের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তর ভূখণ্ডে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছে নেতানিয়াহুর দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Israel Iran Conflict: ইজরায়েল-ইরাক দ্বন্দ্ব, তেহরানের পাশে মুসলিম রাষ্ট্র, তেলআভিভের পাশে কারা?

    Israel Iran Conflict: ইজরায়েল-ইরাক দ্বন্দ্ব, তেহরানের পাশে মুসলিম রাষ্ট্র, তেলআভিভের পাশে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার কাকভোরে ইরানে প্রত্যাঘাত করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে (Other Nations Reaction) আকাশপথে হামলা চালিয়েছে তেলআভিভ(ইজরায়েলের রাজধানী) (Israel Iran Conflict)। ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মুসলিম দুনিয়া।

    ইরানের পাশে পাকিস্তান (Israel Iran Conflict)

    ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ইসলামিক রাষ্ট্রে হামলার তীব্র নিন্দা করেছে আর এক ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। ইসলামাবাদের (পাকিস্তানের রাজধানী) অভিযোগ, গোটা ঘটনার জন্য দায়ী ইজরায়েল। ইজরায়েল এই হামলার যোগ্য জবাব পাবে বলে হুমকি দিয়েছে ইরান। ইজরায়েলের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে। তবে ইসলামিক রাষ্ট্রে আঘাত হানার পর ফুঁসে উঠেছে পাকিস্তান। হামলার নিন্দা করে পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার রাস্তা নষ্ট করছে। এই হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেল। যা হচ্ছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইজরায়েল। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, “আমরা রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানাব তারা যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে ও ইজরায়েলের বেপরোয়া ও অপরাধমূলক আচরণের অবসান ঘটাতে অবিলম্বে পদক্ষেপ করে।” এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, “শান্তির পথ খুঁজতে ইরান ও তার প্রতিবেশী দেশগুলির পাশে রয়েছে পাকিস্তান। হিংসা এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আবেদন জানানো হচ্ছে।”

    পাশে সৌদি আরবও

    ইসলামিক রাষ্ট্র ইরানের পাশে দাঁড়িয়েছে আর এক মুসলিম রাষ্ট্র সৌদি আরব। ইরানের সামরিক ঘাঁটিতে ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে তারা। এক্স হ্যান্ডেলে সৌদি বিদেশ মন্ত্রকের তরফে লেখা হয়েছে, “সৌদি আরব ইজরায়েলের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করা এই পরিস্থিতির অবনতি রোধে প্রতিশ্রুতিবদ্ধ।” ইরানের (Israel Iran Conflict) পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকও।

    আরও পড়ুন: মহাকুম্ভ প্যাকেজে কী কী সুবিধা মিলবে জানেন?

    তবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। বাইডেন প্রশাসনের বার্তা, “আমরা ইরানকে পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদের তরফে কোনও রকমের প্রত্যুত্তর ইজরায়েলের প্রতিরক্ষায় বাধ্য করবে আমেরিকাকে।” ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন, “আমি স্পষ্ট করে বলছি যে নিজেকে (Other Nations Reaction) ইরানি আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করার অধিকার ইজরায়েলের রয়েছে (Israel Iran Conflict)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Israel Iran Conflict: প্রত্যাঘাত ইজরায়েলের! নিশানায় ইরানের সামরিক ঘাঁটিগুলি, হামলা সিরিয়াতেও

    Israel Iran Conflict: প্রত্যাঘাত ইজরায়েলের! নিশানায় ইরানের সামরিক ঘাঁটিগুলি, হামলা সিরিয়াতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ইরানে প্রত্যাঘাত হানল ইজরায়েল (Israel Iran Conflict)। শনিবার সকাল থেকে ইরানের রাজধানী তেহরানে আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি (Israel) সেনা। ইরানে হামলার কথা স্বীকারও করেছে তেল আভিভ (ইজরায়েলের রাজধানী)। তারা জানিয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি।

    ইজরায়েলের প্রত্যাঘাত (Israel Iran Conflict)

    গত কয়েক মাস ধরে চলা ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করল ইজরায়েল। ইরানের পাশাপাশি সিরিয়াতেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। ইজরায়েলি সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ইরান থেকে ইজরায়েলের বিরুদ্ধে মাসের পর মাস ধরে অনবরত যে আক্রমণ আসছে, তার জবাবে ইজরায়েলের সেনাবাহিনী এখন ইরানের কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালাচ্ছে।” এদিনই ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, এদিন ভোর রাত থেকে তেহরান ও সংলগ্ন এলাকায় আকাশপথে অন্তত দুটি হামলা হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে জারি করা এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের দেশকে নিরাপদে রাখতেই এই পদক্ষেপ।”

    বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙল তেহরানের

    এদিন ভারতীয় সময় ভোর ৪টে নাগাদ তেহরান ও কারাজ শহরে পর পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পরে জানা যায়, ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে তেল আভিভ। ইজরায়েলি সেনার (Israel Iran Conflict) মুখপাত্র ড্যানিয়েল হাঘারি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে ফের কোনও ভুল করলে এভাবেই তার জবাব দেওয়া হবে।”

    ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তেল আভিভ লক্ষ্য করে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ওই সময় লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইজরায়েলি সেনা। তারই জবাবে ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। এদিন ভোরে তারই জবাব দিল নেতানিয়াহুর দেশ।

    আরও পড়ুন: ‘‘অফিসের মাথায় জাতীয় পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগান’’, এসডিপিওকে তোপ সুকান্তর

    ইজরায়েল-ইরানের এই যুদ্ধে যুযুধান দু’পক্ষের কাছেই অস্ত্র সংবরণের আবেদন জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। এদিকে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ইজারায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালায় প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তার পর থেকে ক্রমশ প্রসারিত হচ্ছে যুদ্ধের পরিসর (Israel Iran Conflict)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share