Tag: Island

  • NGT: আইনি বাধার পাহাড় পার হল নয়াদিল্লির উচ্চাকাঙ্ক্ষী কৌশলগত নিকোবর দ্বীপ উন্নয়ন প্রকল্প

    NGT: আইনি বাধার পাহাড় পার হল নয়াদিল্লির উচ্চাকাঙ্ক্ষী কৌশলগত নিকোবর দ্বীপ উন্নয়ন প্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়সড় আইনি বাধার পাহাড় পার হল নয়াদিল্লির সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী কৌশলগত দ্বীপ উন্নয়ন প্রকল্প। এটি রয়েছে (NGT) ভারতের সর্বদক্ষিণ প্রান্ত ইন্দিরা পয়েন্ট থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে (Andaman Island China Trade)। এটি রয়েছে বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথগুলির নাগালের মধ্যেই। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) ৮১ হাজার কোটি টাকার গ্রেট নিকোবর মেগা পরিকাঠামো প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রে হস্তক্ষেপ করতে রাজি নয় জানিয়ে প্রকল্পের পথ পরিষ্কার করে দিয়েছে।

    ‘হংকং’ গড়ার স্বপ্ন (NGT)

    প্রসঙ্গত, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা একসময় এই প্রকল্পকে ‘অপরিণত এবং ভুল পরিকল্পিত’ বলে অভিহিত করেছিল। তবে এনজিটির এই রায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের ‘হংকং’ গড়ার স্বপ্ন—গ্রেট নিকোবর প্রকল্পের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে। লক্ষ্য হল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে একটি ট্রান্সশিপমেন্ট ও লজিস্টিকস হাব গড়ে তোলা, যা চিনের জন্য হংকং যে ভূমিকা পালন করেছে, ভারতের জন্যও তেমন ভূমিকা পালন করবে। কেন্দ্র ও বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাণিজ্য প্রবাহকে শক্তিশালী করবে, বিনিয়োগ আকর্ষণ করবে এবং মালাক্কা প্রণালীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে ভারতের সামুদ্রিক শক্তির উপস্থিতি জোরদার করবে (Andaman Island China Trade)।

    উদ্বেগের অবসান

    ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী পরিবেশ ও আদিবাসী অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান জানান। একাধিক আবেদনে উপকূলীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয় এবং পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন ওঠে। ছয় সদস্যের এনজিটি বিশেষ বেঞ্চ রায়ে জানায়, “ছাড়পত্রে হস্তক্ষেপের মতো উপযুক্ত কারণ তারা পায়নি।” বেঞ্চ প্রকল্পের কৌশলগত গুরুত্ব স্বীকার করে নিয়ে বলেছে যে যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। ফলে একগুচ্ছ আইনি চ্যালেঞ্জের নিষ্পত্তি হয়েছে। এনজিটির চেয়ারপার্সন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ জানায়, ২০২২ সালে প্রদত্ত পরিবেশগত ছাড়পত্রে হস্তক্ষেপের যথার্থ ভিত্তি নেই। ছাড়পত্রের শর্তাবলীতে যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা রয়েছে বলে তারা উল্লেখ করে। বেঞ্চ এই বিষয়টিকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা হিসেবে দেখেছে। তাদের মতে, প্রকল্পের কৌশলগত গুরুত্ব অস্বীকার করা যায় না, আবার আইল্যান্ড কোস্টাল রেগুলেশন জোন (আইসিআরজেড) বিধিও উপেক্ষা করা যায় না (NGT)।

    এইচপিসির রিপোর্ট

    এনজিটি একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির (এইচপিসি) প্রতিবেদনের ওপর নির্ভর করে, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন পরিবেশ সচিব লীনা নন্দন। ২০২৩ সালের এপ্রিল মাসে এনজিটির নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছিল পরিবেশগত ছাড়পত্রের কিছু বিষয় পুনর্বিবেচনার জন্য। প্রকল্পের কোনও অংশ নিষিদ্ধ আইসিআরজেড অঞ্চলে পড়ে কি না, সে বিষয়ে এনজিটি জানিয়ে দিয়েছে, প্রকল্পের কোনও অংশই নিষিদ্ধ অঞ্চলের মধ্যে পড়ে না (Andaman Island China Trade)। আইসিআরজেড হল কেন্দ্রের জারি করা পরিবেশগত বিধিমালা, যা বিশেষ করে আন্দামান-নিকোবর ও লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জের উপকূলীয় এলাকায় উন্নয়ন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য প্রণীত। পরিবেশ সুরক্ষা আইনের অধীনে জারি হওয়া এই বিধিতে উপকূলীয় এলাকাকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে, যেমন আইসিআরজেড-১, যা পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলকে অন্তর্ভুক্ত করে, যেখানে নির্মাণ ও বাণিজ্যিক কার্যকলাপ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত।

    এনজিটির বিশেষ বেঞ্চ

    এনজিটির বিশেষ বেঞ্চ জানায়, পরিবেশগত ছাড়পত্রের শর্তাবলী আবেদনে উত্থাপিত উদ্বেগের যথাযথভাবে সমাধান করেছে। একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে, সরকারকে আরোপিত শর্ত কঠোরভাবে মানতে হবে (NGT)। ১৬৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত গ্রেট নিকোবর প্রকল্প সাম্প্রতিক বছরগুলির অন্যতম বৃহৎ গ্রিনফিল্ড পরিকাঠামো পরিকল্পনা। এতে ১৩০ বর্গকিলোমিটার বনভূমি অন্য খাতে রূপান্তর এবং প্রায় ১০ লাখ গাছ কাটার প্রস্তাব রয়েছে (Andaman Island China Trade)। প্রকল্পের মূল উপাদানগুলি হল, একটি ট্রান্সশিপমেন্ট বন্দর, সমন্বিত টাউনশিপ, বেসামরিক ও সামরিক বিমানবন্দর এবং ৪৫০ এমভিএ গ্যাস ও সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

    ট্রান্সশিপমেন্ট বন্দর প্রকল্পের কেন্দ্রবিন্দু

    ট্রান্সশিপমেন্ট বন্দর প্রকল্পের কেন্দ্রবিন্দু। লক্ষ্য হল, মালাক্কা প্রণালীর নিকটবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে গ্রেট নিকোবরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিষ্ঠিত বন্দরগুলির প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা। এই কৌশলগত সমুদ্রপথ দিয়ে পূর্ব ও পশ্চিম এশিয়ার মধ্যে বিপুল পরিমাণ বৈশ্বিক বাণিজ্য হয়। চিনের অধিকাংশ জ্বালানি আমদানিও এই পথেই পরিবাহিত হয় (NGT)। বর্তমানে ভারত ট্রান্সশিপমেন্টের জন্য ব্যাপকভাবে বিদেশি বন্দরের ওপর নির্ভরশীল। প্রস্তাবিত এই হাব পূর্ব-পশ্চিম সমুদ্রপথে চলাচলকারী পণ্যের বড় অংশ আকর্ষণ করতে চায়। টাউনশিপ প্রকল্প-সংশ্লিষ্ট কর্মী ও অর্থনৈতিক কার্যক্রমকে সমর্থন করবে। বিমানবন্দরটি বেসামরিক ও কৌশলগত উভয় উদ্দেশ্যে ব্যবহারের জন্য পরিকল্পিত। বিদ্যুৎকেন্দ্র শক্তি স্বনির্ভরতা নিশ্চিত করবে (Andaman Island China Trade)।

    গ্রেট নিকোবরের উচ্চাকাঙ্ক্ষা

    ভারতের দক্ষিণ-পূর্ব নৌসীমান্তে গ্রেট নিকোবরের উচ্চাকাঙ্ক্ষা ও পরিসরই এই প্রকল্পের পরিচয় নির্ধারণ করে। এনজিটি স্পষ্টভাবে এর কৌশলগত গুরুত্ব স্বীকার করেছে, যা তাৎপর্যপূর্ণ (NGT)। গ্রেট নিকোবর পূর্ব ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোকপয়েন্টগুলির কাছে অবস্থিত। এখান থেকে নিয়ন্ত্রণ, নজরদারি ও দ্রুত বাহিনী মোতায়েনের ক্ষমতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি জোরদার করবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। বন্দর ও দ্বৈত-ব্যবহারযোগ্য বিমানবন্দর নৌ ও বিমান অভিযানে লজিস্টিক সহায়তা বাড়াবে।চিনের ক্রমবর্ধমান সামুদ্রিক উপস্থিতির প্রেক্ষাপটে নয়াদিল্লি এই প্রকল্পকে শক্তি-বর্ধক  হিসেবে দেখছে। ফলে এটি কেবল অর্থনৈতিক নয়, একটি কৌশলগত আপগ্রেডও (Andaman Island China Trade)। ২০২১ সালে নীতি আয়োগ কমিশন করা সম্ভাব্যতা প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রকল্পটি বিতর্কে জড়ায়। পরিবেশবাদী আশিস কোঠারি আইসিআরজেড ২০১৯ লঙ্ঘনের অভিযোগে এনজিটিতে আবেদন করেন। দাবি করা হয়েছিল, প্রস্তাবিত এলাকার প্রায় ৭০০ হেক্টর সংরক্ষিত উপকূলীয় অঞ্চলে পড়ে। বিশেষ বেঞ্চ এই দাবি খারিজ করে দেয়।

    প্রবালপ্রাচীর

    প্রবালপ্রাচীর সম্পর্কিত উদ্বেগের কথাও বিবেচনা করা হয়। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পূর্ববর্তী উপস্থাপনার ভিত্তিতে এনজিটি জানায়, প্রকল্প এলাকার ভেতরে কোনও প্রবালপ্রাচীর নেই। ছড়িয়ে থাকা প্রবাল বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী স্থানান্তরিত করা হবে। পরিবেশমন্ত্রককে প্রবাল পুনরুজ্জীবন নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে (NGT)। উপকূলবর্তী এলাকায় উন্নয়নের কারণে যেন ক্ষয় বা তটরেখা পরিবর্তন না হয়, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে। কচ্ছপ ও পাখির গুরুত্বপূর্ণ প্রজননস্থল বালুকাময় সৈকত সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে (Andaman Island China Trade)। লেদারব্যাক সামুদ্রিক কচ্ছপ, নিকোবর মেগাপোড, লবণাক্ত জলের কুমির, রবার ক্র্যাব এবং নিকোবর বানরের মতো প্রজাতি সংরক্ষণের শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। এনজিটি সাফ জানিয়ে দিয়েছে, পরিবেশগত শর্ত মানা বাধ্যতামূলক।

    এই রায়ে গ্রেট নিকোবর প্রকল্পের ওপর থাকা বড় আইনি অনিশ্চয়তা দূর হয়েছে। যদিও রাজনৈতিক ও পরিবেশগত বিতর্ক শেষ হয়নি, তবে কেন্দ্রীয় সরকার এখন স্থগিত পরিকাঠামো উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারবে (NGT)। পরিকল্পনা বাস্তবায়িত হলে, গ্রেট নিকোবর প্রকল্প ভারতের সামুদ্রিক ভূগোল বদলে দিতে পারে। দেশের দক্ষিণ-পূর্ব প্রান্তে একটি গভীর সমুদ্রবন্দর এবং দ্বৈত-ব্যবহারযোগ্য বিমান চলাচল কেন্দ্র গড়ে উঠবে। এনজিটির এই ছাড়পত্র ভারতের কৌশলগত সামুদ্রিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণার ইঙ্গিত (Andaman Island China Trade)।

     

  • India Maldives Relation: বরফ গলছে ভারত-মলদ্বীপ সম্পর্কের! দ্বীপরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    India Maldives Relation: বরফ গলছে ভারত-মলদ্বীপ সম্পর্কের! দ্বীপরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বরফ গলছে ভারত-মলদ্বীপ সম্পর্কের! দু’দিনের দ্বীপরাষ্ট্র (Island Nation) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India Maldives Relation)। ২৫ জুলাই গিয়ে তিনি ভারতে ফিরবেন পরের দিন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও জোরদারের একটি গুরুত্বপূর্ণ চেষ্টা। এটি হবে মোদির তৃতীয় মলদ্বীপ সফর। আরও তাৎপর্যপূর্ণ ঘটনা হল, চিন-প্রেমী মহম্মদ মুইজু রাষ্ট্রপতি হিসেবে মলদ্বীপের দায়িত্ব নেওয়ার পর কোনও রাষ্ট্র বা সরকার প্রধানের এটি প্রথম আনুষ্ঠানিক সফর।

    মোদি যাচ্ছেন ব্রিটেনেও (India Maldives Relation)

    মলদ্বীপ সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবেন দু’দিনের ব্রিটেন সফরে। ২৩-২৪ জুলাই তিনি সে দেশে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের আমন্ত্রণে। এটি হবে মোদির চতুর্থ ব্রিটেন সফর। সেখানে তিনি স্টারমারের সঙ্গে ভারত-ব্রিটেন সম্পর্কের সব দিক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন। এর মধ্যে যেমন থাকবে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা, তেমনি থাকবে জলবায়ু পরিবর্তনও। ভারতের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও। তবে গোটা দেশের নজর আপাতত নিবদ্ধ প্রধানমন্ত্রীর মলদ্বীপ সফরের দিকেই।

    মোদিকে গুরুত্ব দিচ্ছে মলদ্বীপ

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর মলদ্বীপ সফর প্রতীকী তো বটেই, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। মলদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে (২৬ জুলাই) ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, তাই এটি একটি সরকারি সফর নয়, বরং এর মধ্যে গভীর কূটনৈতিক বার্তাও নিহিত রয়েছে (Island Nation)। ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন চিন-প্রেমী মুইজ্জু। তার পরেই প্রথা ভেঙে ভারতের বদলে (India Maldives Relation) তিনি প্রথমেই চলে যান চিন সফরে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন মুইজ্জু সরকারেরই তিন মন্ত্রী। ‘ইন্ডিয়া আউট’ আওয়াজও ওঠে মুইজ্জুর দেশে। এই সবের জেরে চিড় ধরে ভারত-মলদ্বীপ বন্ধুত্বের দীর্ঘদিনের সম্পর্কে। ভারতীয় পর্যটকরা ‘বয়কট মলদ্বীপে’র ডাক দেন। এর পরেই জমে যায় খেলা! মুখ থুবড়ে পড়ে পর্যটন-নির্ভর এই দেশটির অর্থনীতি। কারণ মলদ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের ৮০ শতাংশই ভারতীয়। বিপদের আঁচ পেয়ে ভারতীয় পর্যটকদের ফের মলদ্বীপমুখী করে তুলতে উদ্যোগী হয় মুইজ্জু প্রশাসন।

    ‘ইন্ডিয়া আউট’ আন্দোলন

    উল্লেখ্য, এই মুইজ্জুই তাঁর নির্বাচনী প্রচারে বেরিয়ে ‘ইন্ডিয়া আউট’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এর পরে দুই দেশই পুরানো বন্ধুত্বের সম্পর্ক ফের মজবুত করার চেষ্টা করে। ভারত মলদ্বীপে নিযুক্ত বিমান পরিচালনায় সাহায্যকারী সেনা সদস্যদের পরিবর্তে টেকনোলজিস্ট পাঠানোর প্রস্তাব দেয়। আর নয়াদিল্লি মলদ্বীপকে (Island Nation) দেয় মুদ্রা বিনিময়ের সুবিধা। ২০২৫ সালের বাজেটে মলদ্বীপকে আর্থিক সাহায্য দেওয়া হয় ৬০০ কোটি টাকা (India Maldives Relation)। গত বছর এই সাহায্যের পরিমাণ ছিল ৪৭০ কোটি টাকা।

    ভারত-মলদ্বীপ সম্পর্কে চিড়

    আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ভারতের এই পদক্ষেপগুলি সম্পর্ক স্বাভাবিক করার দিকে একটা বড় পদক্ষেপ। বস্তুত, এতেই মিলিয়ে যেতে থাকে ভারত-মলদ্বীপ সম্পর্কের চিড়। ২০২৪ সালের ৯ জুন মুইজ্জু ভারতে আসেন, যোগ দেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে। ভারত সফর শেষে মলদ্বীপে ফিরে গিয়ে মুইজ্জু এই সফরকে ‘সফল’ বলে মন্তব্য করেন। ভারতের তরফে আমন্ত্রণ পেয়ে তিনি যে আনন্দিত, তাও জানান মুইজ্জু। পরে তিনি ভারত-মলদ্বীপ সম্পর্কের উন্নতিতে আগ্রহ প্রকাশ করেন। জানিয়ে দেন, দ্বিপাক্ষিক আলোচনার জন্য খুব শীঘ্রই ফের ভারত সফরে যাবেন তিনি (Island Nation)।

    মলদ্বীপ ও চিনের সম্পর্ক    

    গত এক দশকে মলদ্বীপ ও চিনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, বিশেষত চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে থাকায়। ২০১৪ সালে চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশ নেওয়ার পর থেকে মলদ্বীপ চিনা ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে, যা দেশটির মোট সরকারি ঋণের প্রায় ২০ শতাংশ। চিন মলদ্বীপে বিশাল পরিকাঠামোগত প্রকল্প, যেমন ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চিন-মলদ্বীপ মৈত্রী সেতুতে অর্থায়ন করেছে (India Maldives Relation)। ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথের পাশে অবস্থিত মলদ্বীপ। এখান দিয়েই চিনের প্রায় ৮০ শতাংশ তেল আমদানি হয়। বিশ্লেষকদের মতে, বেজিং চায় মালেতে (মলদ্বীপের রাজধানী) এক অনুকূল সামরিক উপস্থিতি বজায় থাকুক, যাতে পারস্য উপসাগর থেকে তেল আমদানির পথ সুরক্ষিত থাকে (Island Nation)।

    ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের চেষ্টা

    চিনের এই পদক্ষেপে প্রমাদ গোণেন বিশেষজ্ঞরা। তাঁরা লক্ষ্য করেন, চিন মলদ্বীপ ও শ্রীলঙ্কার মতো দেশগুলির মাধ্যমে ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এটি ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য হুমকির কারণ হতে পারে। তবে এখন বদলাচ্ছে ভূ-রাজনৈতিক ছবি। চিনের ঋণের বোঝা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে শ্রীলঙ্কা ও মলদ্বীপ। অর্থনৈতিক সংকট ও ঋণসংকটে ভুগতে থাকা মলদ্বীপ এখন বুঝতে পেরেছে তার প্রকৃত বন্ধু কে। ওয়াকিবহাল মহলের মতে, তাই ফের ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার দিকে ঝুঁকছে মুইজ্জুর দেশ (India Maldives Relation)।

LinkedIn
Share