Tag: jana sangh

jana sangh

  • PM Modi: “দমন-পীড়ন সয়েও দলকে শক্তিশালী করেছেন বিজেপির নেতা-কর্মীরা”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “দমন-পীড়ন সয়েও দলকে শক্তিশালী করেছেন বিজেপির নেতা-কর্মীরা”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “জরুরি অবস্থা থেকে শুরু করে কংগ্রেস আমলের দমন-পীড়ন এবং বাংলার মতো রাজ্যে রাজনৈতিক হিংসা—সব কিছু সহ্য করেও তাঁরা দলকে শক্তিশালী করেছেন এবং দেশের সেবা করেছেন।” সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসে (BJPs Foundation Day) কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিজেপির কর্মীদের নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করতে গিয়েই এমন মন্তব্য করেন তিনি।

    প্রধানমন্ত্রীর বক্তব্য (PM Modi)

    দলের প্রতিষ্ঠা দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপি কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “জনগণের সঙ্গে যুক্ত বিষয়গুলি তুলে ধরতে বিজেপি কর্মীরা কখনও পিছপা হন না। তাঁদের দৃঢ় বিশ্বাস ছিল যে তাঁদের কঠোর পরিশ্রম ভারতের ভবিষ্যৎকে উন্নত করবে। তাই কর্মীরা সব ধরনের কষ্ট সহ্য করেছেন—তা জরুরি অবস্থার সময় হোক বা কংগ্রেস আমলের অত্যাচার। অনেক কর্মী নিজেদের জীবনও উৎসর্গ করেছেন। আমরা বাংলার মতো রাজ্যে দেখেছি, যেখানে হিংসা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে।”

    জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা

    রাজনৈতিক সংগ্রামের প্রাথমিক সময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সেই সময় ভুলতে পারি না, যখন ১৯৮৪ সালে কংগ্রেস রেকর্ড সংখ্যক আসন জিতেছিল, কিন্তু একই সঙ্গে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছিল। এর ফলে মানুষের বিজেপির প্রতি আস্থা বাড়ে এবং ধীরে ধীরে আমরা আসন জিততে শুরু করি।” ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শগত পার্থক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেই সময় দুটি মতাদর্শ সামনে আসে—একটি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং অন্যটি সেবাভিত্তিক রাজনীতি (PM Modi)।”

    আরএসএস থেকে প্রেরণা

    তিনি জানান, বিজেপি আরএসএস থেকে প্রেরণা পেয়েছে (BJPs Foundation Day)। প্রধানমন্ত্রী বলেন, “আরএসএসের বিশাল ও পবিত্র বটবৃক্ষের ছায়ায় আমরা নিঃস্বার্থ উদ্দেশ্য ও সততার সঙ্গে রাজনীতিতে প্রবেশের প্রেরণা পেয়েছি। প্রথম কয়েক দশকে আমরা সংগঠনের নীতিনির্ধারণে নিজেদের শক্তি নিয়োজিত করেছি। পরে সময় আসে, যখন বিজেপি নিজেকে একটি শক্তিশালী কর্মীভিত্তিক দল হিসেবে গড়ে তুলতে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করে।” তিনি বলেন, “আমরা এমন এক বিশাল কর্মীবাহিনী গড়ে তুলেছি যারা সেবার মনোভাব নিয়ে কাজ করে, দলের আদর্শকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছে এবং কোনও পরিস্থিতিতেই নিজেদের মূল্যবোধের সঙ্গে আপস করেনি (PM Modi)।”

    আমরা দলকে মায়ের মতো মনে করি

    বিজেপির প্রতিষ্ঠা দিবসের আবেগঘন তাৎপর্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি একমাত্র রাজনৈতিক দল, যেখানে আমরা দলকে মায়ের মতো মনে করি। তাই এই দিনটি শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়, প্রতিটি কর্মীর জন্য আবেগের দিন। এই দিনটি আমাদের দেশসেবার সুযোগ দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেয় (BJPs Foundation Day)।” বিজেপির সভাপতি নীতিন নবীনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বিশেষভাবে আমাদের সভাপতি শ্রী নবীনজিকে ধন্যবাদ জানাই। তিনি সভাপতি হওয়ার পর এটি দলের প্রথম প্রতিষ্ঠা দিবস। বর্তমানে পাঁচটি রাজ্যে নির্বাচন চলছে, সেখানে আমরা দলের মধ্যে নতুন উদ্দীপনা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে নবীনজি দলে নতুনত্ব ও সতেজ শক্তি এনেছেন।”

    বিজেপির প্রাণপ্রতিষ্ঠা

    প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ বিজেপি যে শিখরে দাঁড়িয়ে আছে, তা সকলেই দেখতে পাচ্ছেন। কিন্তু লাখ লাখ কর্মীর পরিশ্রম, তাঁদের ত্যাগ ও কঠোর সাধনা—এগুলি সত্যিকারভাবে কেবল সেই ব্যক্তি বুঝতে পারেন, যিনি নিজে এই যাত্রার অংশ ছিলেন।” বিজেপির (PM Modi) উৎপত্তি জনসংঘ থেকে, যা ১৯৭৭ সালে জরুরি অবস্থার পর কংগ্রেসকে পরাজিত করার লক্ষ্যে জনতা পার্টির সঙ্গে একীভূত হয়। পরে আরএসএস এবং জনসংঘের সদস্যদের দ্বৈত সদস্যপদ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এর ফলে জনসংঘের সদস্যরা জনতা পার্টি ছেড়ে ৬ এপ্রিল ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপি প্রতিষ্ঠা করেন (BJPs Foundation Day)। গঠনের পর থেকে বিজেপি দুজন প্রধানমন্ত্রী দিয়েছে—অটল বিহারি বাজপেয়ী এবং নরেন্দ্র মোদি (PM Modi)।

     

  • Jana Sangh: ১৯৫১ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠা, ফিরে দেখা জনসঙ্ঘের প্রথম দিকের ইতিহাস

    Jana Sangh: ১৯৫১ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠা, ফিরে দেখা জনসঙ্ঘের প্রথম দিকের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৫১ সালের আজকের দিনেই (২১ অক্টোবর) প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জনসঙ্ঘ (Jana Sangh)। জনসঙ্ঘ প্রতিষ্ঠার ইতিহাস জানতে সমসাময়িক ভারতের ইতিহাস জানাটাও জরুরি। জানতে হবে, কেন প্রয়োজন হল কংগ্রেসের বিকল্প রাজনৈতিক দলের? ১৯৪৮ সালে গান্ধী হত্যার পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (RSS) নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৪৮ সালের ৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আরএসএস-এর সরসঙ্ঘচালক গুরুজি গোলওয়ালকরকে। দেশের রাজনীতির ক্ষেত্রে তখন কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য। কংগ্রেসের যে কোনও ভ্রান্ত নীতির বিরোধিতা করার জন্য সংসদের ভিতের এবং রাজপথে জাতীয়তাবাদী আওয়াজের প্রয়োজন হয়। দেশের আইনসভাগুলিতে কংগ্রেসের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হিন্দু জাতীয়তাবাদী ভাবধারা সম্পন্ন কোনও রাজনৈতিক দল ছিল না। এটা পরিষ্কার হয় যে শাসকের যে কোনও ভুল অথবা জাতীয়তাবাদ বিরোধী সিদ্ধান্তের মোকাবিলা শুধুমাত্র সামাজিক সংগঠনের পক্ষে সম্ভব নয়। এর পাশাপাশি সঙ্ঘকে (RSS) নিষিদ্ধ করার পরে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শাসকের রাজনৈতিক আক্রমণ মোকাবিলা করার জন্য।

    ‘অর্গানাইজার’ পত্রিকায় লেখা হয় রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তার কথা 

    তৎকালীন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ভিতরেও রাজনৈতিক দল গঠনের কথা বলতে থাকেন অনেকেই। ১৯৪৯ সালেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘অর্গানাইজার’ পত্রিকার প্রধান সম্পাদক কেআর মালকানি, তাঁর নিজের লেখায় তুলে ধরেন রাজনৈতিক দল গঠন করা কেন প্রয়োজন। সঙ্ঘের তৎকালীন সরসঙ্ঘচালক গুরুজি গোলওয়ালকরকে তখন অনেকেই অনুরোধ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (RSS) রাজনৈতিক দলে পরিবর্তিত করার জন্য। কিন্তু গুরুজি গোলওয়ালকর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সামাজিক কার্যপদ্ধতি বদল করতে চাননি।

    গোলওয়ালকার-শ্যামাপ্রসাদ বৈঠক ও জনসঙ্ঘের (Jana Sangh) প্রতিষ্ঠা 

    ১৯৪৮ সালের ২ নভেম্বর এক বিবৃতি দিয়ে সর সঙ্ঘচালক পরিষ্কার করে দেন যে আরএসএস-এর (RSS) কোনও রাজনৈতিক লক্ষ্য নেই। এমন সময়েই গুরুজি গোলওয়ালকারের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee) বৈঠক হয়, জাতীয়তাবাদী রাজনৈতিক দল প্রতিষ্ঠার বিষয়ে। রাজনীতির ক্ষেত্রে গুরুজি কয়েকজন স্বয়ং সেবককে পাঠান। তাঁরা হলেন — দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জগদীশ মাথুর, সুন্দরসিং ভাণ্ডারি প্রমুখ। শুরু হয় ভারতীয় জনতা পার্টির পূর্বতন ভারতীয় জনসঙ্ঘের যাত্রা। ১৯৫১ সালের ২১ অক্টোবর দিল্লির ‘রাঘোমাল আর্যকন্যা হাইস্কুলে’ প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনসঙ্ঘ (Jana Sangh)। প্রথম সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

    প্রতীক ছিল প্রদীপ, প্রথম অধিবেশনে প্রায় ২০০ নেতা-কর্মী হাজির ছিলেন, পেশ করা হয় ৮ দফা দাবি

    জনসঙ্ঘের (Jana Sangh) প্রতীক ছিল প্রদীপ। ভারতীয় জনসঙ্ঘের প্রথম অধিবেশনে প্রায় ২০০ নেতা-কর্মী হাজির ছিলেন। ওইদিনই দল  ৮ দফা কর্মসূচি ঘোষণা করে। এগুলি হল-  অখণ্ড ভারত, পাকিস্তানের প্রতি তোষণনীতি বর্জন, দেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্বাধীন বৈদেশিক নীতি, বিতাড়িত উদ্বাস্তুদের জন্য পাকিস্তান থেকেই ক্ষতিপূরণ নেওয়া, দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি (বিশেষত খাদ্য ও বস্ত্রের) এবং শিল্পের বিকেন্দ্রীকরণ, ভারতীয় সংস্কৃতির বিকাশ, প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার (পিছিয়ে পড়া শ্রেণির জীবনযাত্রার মানোন্নয়ন, জাতি বা বর্ণ অনুযায়ী বিভেদ না করা), বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা পুনর্বিন্যাস। ‘অর্গানাইজার’ পত্রিকার প্রধান সম্পাদক কেআর মালকানি এবং আর্য সমাজের নেতা লালা হংসরাজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠায়। পরবর্তীকালে ১৯৭৭ সালে লালা হংসরাজ দিল্লি পুরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, কেআর মালকানি পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ হন।

    জনসঙ্ঘের (Jana Sangh) বিভিন্ন সাংগঠনিক ধাপ কেমন ছিল 

    প্রতিষ্ঠার পরেই জনসঙ্ঘের নেতা-কর্মীরা সংগঠন বিস্তারের কাজ শুরু করেন। স্থানীয় শাখাগুলির নাম ছিল সমিতি। সমিতির কাজ দেখাশোনা করত মণ্ডল কমিটি। মণ্ডল কমিটির ওপরে ছিল জেলা কমিটি। তারপর রাজ্য কমিটি। জনসঙ্ঘ ছিল ক্যাডার ভিত্তিক দল। সেই রীতি বর্তমান দিনে বিজেপিতেও চলছে। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই জনসঙ্ঘ (Jana Sangh) ব্যাপকভাবে বাড়তে থাকে। উত্তর ও মধ্য ভারতের প্রায় সব রাজ্যে এবং পশ্চিমবঙ্গে গঠিত হয় দলের কমিটি। প্রতিষ্ঠার পর পরেই সমগ্র দেশের চারটি অঞ্চলকে দেখভাল করতেন চারজন নেতা। উত্তর ভারতের কাজ দেখতেন বলরাজ মাধোক, পূর্ব ভারতের সংগঠন দেখতেন নানাজি দেশমুখ,পশ্চিম ভারতের সংগঠনের দায়িত্বে ছিলেন সুন্দর সিং ভাণ্ডারি এবং দক্ষিণ ভারতে দলের কাজ দেখতেন জগন্নাথ রাও।

    ১৯৫১ সালের নির্বাচনে জনসঙ্ঘের ইস্তেহারে দেশকে ‘ভারত মাতা’ সম্বোধন করা হয়

    ২১ অক্টোবর ১৯৫১ সালে পথ চলা শুরু হয় ভারতীয় জনসঙ্ঘের (Jana Sangh)। প্রতিষ্ঠার দু’মাসের মধ্যেই পার্টিকে লড়তে হয় স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন। প্রসঙ্গত, দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১ সালের ডিসেম্বর মাসে। জনসঙ্ঘের নির্বাচনী ইস্তেহারে দেশকে ‘ভারত মাতা’ সম্বোধন করা হয় এবং ‘দেশের স্বার্থ সবার ঊর্ধে’ (Nation First) একথা বলা হয়। ওই নির্বাচনী ইস্তেহারে আরও বলা হয়, দল ক্ষমতায় এলে গ্রামীণ অর্থনীতি মজবুত করা হবে, কৃষি ও শিল্পভিত্তিক অর্থনীতিতে জোর দেওয়া হবে। নির্বাচনী ইস্তেহারে ‘স্বদেশিয়ানা’র উল্লেখও করা হয়।

    প্রথম সাধারণ নির্বাচনে বাংলা থেকে জোড়া আসন জয়

    দেশের প্রথম সাধারণ নির্বাচনে মোট আসনের সংখ্যা ছিল ৪৮৯। এরমধ্যে ৯৩টি আসনে প্রতিদ্বন্দিতা করে ভারতীয় জনসঙ্ঘ (Jana Sangh)। ৩টি আসনে জয় পায় দল।  দক্ষিণ কলকাতা (পশ্চিমবঙ্গ) থেকে জেতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Syama Prasad Mukherjee), মেদিনীপুর (পশ্চিমবঙ্গ) থেকে জেতেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, চিতোর (রাজস্থান) থেকে জেতেন উমাশঙ্কর ত্রিবেদী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Somashekhar Bhat: কর্নাটকের বর্ষীয়ান জনসঙ্ঘ নেতা তথা স্বয়ংসেবক সোমশেখর ভাটের জীবনাবসান

    Somashekhar Bhat: কর্নাটকের বর্ষীয়ান জনসঙ্ঘ নেতা তথা স্বয়ংসেবক সোমশেখর ভাটের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা কর্নাটকের সোমশেখর ভাট (Somashekhar Bhat) প্রয়াত হয়েছেন রবিবার ৪ ফেব্রুয়ারি। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হল। মূলত কর্নাটকের উডুপির এই নেতা অসংখ্য গুরুত্বপূর্ণ কাজের নজির রেখে গিয়েছেন পুরো সঙ্ঘ পরিবারে। জরুরি অবস্থার অত্যন্ত কঠিন সময়ে তিনি দলকে নেতৃত্ব দেন।

    সমাজ মাধ্যমের পাতা ভরে উঠেছে শোকবার্তায়

    তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই সমাজ মাধ্যমের পাতা ভরে ওঠে শোকবার্তায় এবং তাঁর (Somashekhar Bhat) প্রতি শ্রদ্ধা নিবেদনে। 

    সোমশেখর ভাটের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে।

    প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সোমশেখর ভাট

    ২০২০ সালের ২৫ এপ্রিল নরেন্দ্র মোদির সঙ্গে সোমশেখর ভাটের ৬ মিনিটের কথোপকথন সামনে আসে। প্রধানমন্ত্রী সোমশেখর ভাটের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। দেশের প্রতি তাঁর কাজকেও সম্মান জানান প্রধানমন্ত্রী। ওই কথোপকথনের সময় সোমশেখর ভাট প্রধানমন্ত্রীকে জানান যে জনসঙ্ঘ উডুপি পুরসভায় ক্ষমতায় এসেছিল ১৯৬৮ সালে ভিএস আচার্যের নেতৃত্বে। সোমশেখর ভাট (Somashekhar Bhat) নিজেও ওই পুরসভার পুরপিতা ছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share