Tag: Jay Shah

Jay Shah

  • Jay Shah: আইসিসিতে ইতিহাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ

    Jay Shah: আইসিসিতে ইতিহাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান (ICC Chairman) নির্বাচিত হলেন জয় শাহ (Jay Shah)। গ্রেগ বার্কলের ছেড়ে যাওয়ার পর, ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন জয়। সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন তিনি। আমেদাবাদ ক্রিকেট বোর্ড থেকে শুরু, তারপর গুজরাট, বিসিসিআইয়ের দায়িত্ব সামলে আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতির দায়িত্ব ৩৫ বছরের জয়  শাহের কাঁধে। তাঁর বিরুদ্ধে কেউ মনোনয়ন না জমা দেওয়ায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয়।

    ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোই লক্ষ্য

    আইসিসির চেয়ারম্যান (ICC Chairman) নির্বাচিত হয়েই ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কাজ করার কথা বলেন অমিত শাহ পুত্র (Jay Shah)। জয় বলেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য হল ক্রিকেটকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, এর জনপ্রিয়তা আরও বাড়ানো। আমরা যেমন অতীত থেকে শিক্ষা নেব, তেমনই বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতি ভালবাসা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি আমাদের সেই লক্ষ্যের দিকে বড় পদক্ষেপ। আমি নিশ্চিত এর ফলে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছবে।’’

    টেস্ট ক্রিকেটের প্রচার

    জয় শাহ (Jay Shah) পরিষ্কার করে দিয়েছেন, টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বোর্ডের এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘‘টি-টোয়েন্টি স্বাভাবিকভাবে এক উত্তেজক ফর্ম্যাট। একইসঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে, টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিতে হবে। সকলের কাছে এটার আলাদা প্রাধান্য রয়েছে।’’ জয় বলেন, ‘‘আমার মেয়াদ থাকাকালীন আমি আলাদা করে ট্যালেন্ট সার্চ (প্রতিভার অন্বেষণ) করতে চাই। আশা করি আমি এই প্রোগ্রামে সকলের সমর্থন পাব। আইসিসির চেয়ারম্যানের (ICC Chairman) দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আইসিসি বোর্ডের সদস্যদের আমি ধন্যবাদ জানাই। তাঁরা যে ভরসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি সকলের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’’

    আরও পড়ুন: ১০ বছরে ৫৩ কোটি অ্যাকাউন্ট! জনধন যোজনার দশম বর্ষপূর্তিতে অভিনন্দন মোদির

    জয় শাহের যাত্রা

    ক্রিকেট পরিচালনায় জয় শাহের (Jay Shah) যাত্রা শুরু হয় ২০০৯ সালে। কেন্দ্রীয় ক্রিকেট বোর্ড আমেদাবাদ (সিবিসিএ) এর সঙ্গে কাজ শুরু করেন। এরপর তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে (GCA) যোগ দেন এবং ২০১৩ সালে এর যুগ্ম সম্পাদক হন। তারপর বিসিসিআই-এর দায়িত্ব নেন জয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব হিসাবে দায়িত্ব পালন করার সময় তাঁর দক্ষতা এবং কঠোর পরিশ্রম সবাইকে মুগ্ধ করে। খেলোয়াড়দের সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং তাঁর পরিচালনার দক্ষতা তাঁকে এই অবস্থানে নিয়ে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jay Shah: সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান! আইসিসি-র সর্বোচ্চ পদে বসতে চলেছেন জয় শাহ?

    Jay Shah: সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান! আইসিসি-র সর্বোচ্চ পদে বসতে চলেছেন জয় শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় বোর্ডের সচিবের পদ ছেড়ে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ (ICC) পদে বসতে চলেছেন জয় শাহ (Jay Shah)। মঙ্গলবার রাতেই নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে জানিয়ে দিয়েছেন, আইসিসি-র চেয়ারম্যান পদে আর লড়বেন না। তার পরেই জল্পনা তৈরি হয়েছে জয় শাহকে নিয়ে। আইসিসি চেয়ারম্যান পদে জয় শাহ বসলে, তিনিই হবেন সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান।

    দৌড়ে নেই বার্কলে

    আগামী ৩০ নভেম্বর নিউজিল্যান্ডের বার্কলের মেয়াদ শেষ হচ্ছে। ২৭ অগাস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। যদি একের বেশি মনোনয়ন জমা পড়ে, তা হলে নির্বাচন হবে। সে ক্ষেত্রে, ১৬টি ভোটের মধ্যে ৯টি ভোট পেলেই চলবে জয় শাহের (Jay Shah)। আইসিসি (ICC) চেয়ারম্যান পদে কোনও ব্যক্তি দু’বছর করে সর্বোচ্চ তিন বার ক্ষমতায় থাকতে পারেন। ২০২০ সালে প্রথম ক্ষমতায় এসেছিলেন বার্কলে। ২০২২ সালে পুনর্নির্বাচিত হন। হিসেব মতো আরও দু’বছর পদে থাকতে অসুবিধা ছিল না। কিন্তু তিনি রাজি হননি। তাই বার্কলে আর দাঁড়াচ্ছেন না। 

    কনিষ্ঠতম চেয়ারম্যান

    আইসিসি-র (ICC)  ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হওয়ার সুযোগ রয়েছে জয় শাহের (Jay Shah) কাছে। অতীতে ভারত থেকে জগমোহন ডালমিয়া  (১৯৯৭-২০০০), শরদ পাওয়ার (২০১০-২০১২), এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) এবং শশাঙ্ক মনোহর (২০১৫-২০২০) আইসিসি-র চেয়ারম্যান হয়েছেন। মাত্র ৩৫ বছর বয়সে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন জয়। 

    আরও পড়ুন: ‘‘বেফাঁস বলে এখন নাটক করছেন’’! সৌরভের আরজি কর প্রতিবাদকে ‘ট্রোল’ নেটপাড়ার

    জয় শাহ-র প্রভাব

    এখন আইসিসি-র (ICC) অর্থ এবং বাণিজ্যিক কমিটির প্রধান জয় শাহ (Jay Shah)। তাঁর পক্ষে সমর্থন রয়েছে একাধিক দেশের। তাঁকে সমর্থন জানাবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। যার ফলে জয় শাহের আইসিসি চেয়ারম্যান হওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি আইসিসি চেয়ারম্যান পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বিপক্ষ হয়তো কেউ না-ও দাঁড়াতে পারেন। সে ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আইসিসি-তে চলে যাবেন জয় শাহ। আইসিসি-তে গেলে বোর্ডের পদ ছাড়তে হবে তাঁকে।

    বিসিসিআই থেকে পদত্যাগ

    লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসের পর বাধ্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে জয় শাহকে। তাই বোর্ডের পদ ছেড়ে দিয়ে তিনি আইসিসি-র চেয়ারম্যান হতে পারেন বলে জানা গিয়েছে। জয় যদি আইসিসির চেয়ারম্য়ান হয়ে যান, তা হলে আবার বোর্ডে ফিরতে অসুবিধা হবে না। একই সঙ্গে আইসিসির সর্বোচ্চ পদে থাকা মানে ভারত নানা দিকে সুবিধাও পাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Anshuman Gaekwad:  “ভারতের তিন সাহসী ক্রিকেটারের একজন”, গায়কোয়াড়ের মৃত্যুতে শোকাহত গাভাসকর

    Anshuman Gaekwad: “ভারতের তিন সাহসী ক্রিকেটারের একজন”, গায়কোয়াড়ের মৃত্যুতে শোকাহত গাভাসকর

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad)। অবশেষে সেই লড়াই থেমে গেল। বুধবার প্রয়াত হন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারের চিকিৎসা চলছিল। নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে। জাতীয় দলের প্রাক্তন কোচের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকজ্ঞাপন করেছেন।

    শোকাহত ক্রিকেটমহল

    তাঁর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কাপিল দেব, সন্দীপ পাতিলরা। তাঁদের অনুরোধে ভারতের ক্রিকেট বোর্ড এক কোটি টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকী, প্রয়োজনে চিকিৎসার জন্য অংশুমান গায়কোয়াড়কে (Anshuman Gaekwad) আরও অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। লন্ডনে চিকিৎসার পর অনেকটাই ভালো ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার। গত মাসেই তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। ভদোদরায় নিজের শহরেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু বুধবার রাতে সব চেষ্টাই ব্যর্থ হল।  সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলের মতো প্রাক্তন ক্রিকেটাররাও শোকস্তব্ধ। শেক প্রকাশ করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    ক্রিকেটার ও কোচ হিসেবে সাফল্য

    ২২ বছরের ক্রিকেট জীবনে বহু সাফল্য যোগ হয়েছে অংশুমানের (Anshuman Gaekwad) মুকুটে। খেলেছেন ৪০টি টেস্ট ম্যাচ। দুটি শতরান-সহ তাঁর সংগ্রহ মোট ১৯৮৫ রান। ১৯৭৪ সালের কলকাতার ইডেন গার্ডেন্সে তাঁর টেস্ট অভিষেক হয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে তাঁর চোয়াল চাপা লড়াই সর্বজনবিদিত। পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ১১ ঘণ্টার বেশি সময় তিনি ক্রিজে কাটিয়েছিলেন। ১৯৮৫ সালে শেষ টেস্ট খেলেছিলেন অংশুমান গায়কেয়াড়। একদিনের ফরম্যাটেও দেশের হয়ে ১৫টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। খেলা ছাড়ার পর ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলে ছিলেন। তাঁর কোচিংয়ে ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে নজির গড়েছিলেন প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে।

    আরও পড়ুন: ২৩ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে বাড়ছে লিভারের সমস্যা, কেন জানেন?

    ভারতীয় ক্রিকেটে সাহসী চরিত্র

    অংশুমান গায়কোয়াড়ের মৃত্যুর খবর শুনে মন খারাপ সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)। সানির কথায়, “ভারতীয় ক্রিকেটের তিন সাহসী ক্রিকেটার একনাথ সোলকার, মহিন্দর অমরনাথ এবং অংশুমান গায়কোয়াড়ের (Anshuman Gaekwad) সঙ্গে খেলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমরা নরি কনট্র্যাক্টরের সাহসের কথা শুনেছি। কী ভাবে তিনি ভাঙা পাঁজর নিয়ে লর্ডসে ৮১ রান করেছিলেন। উদীয়মান ক্রিকেটারদের সেই ঘটনা অনুপ্রেরণা দেয়। কীভাবে দেশের হয়ে সর্বস্ব দিয়ে লড়তে হয়, সেটাই এক্কি (একনাথ), জিমি (মহিন্দর) এবং চার্লি (অংশুমান) দেশের হয়ে খেলার সময় করেছিলেন।” তিনি আরও বলেন, “মন খারাপ করে দেওয়ার মতো খবর। চার্লি দেখিয়ে দিল, বিনা লড়াইয়ে সে জীবনের উইকেটও ছুড়ে দেবে না। শেষ পর্যন্ত লড়াই করে গেল। ওর আত্মার শান্তি কামনা করি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    Gautam Gambhir: রোহিতদের গুরু গম্ভীরই, ঘোষণা জয় শাহের! কোন অঙ্কে দায়িত্বে গৌতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গৌতম গম্ভীরকেই (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অবশেষে মঙ্গলবার সরকারি ভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। আইপিএলে মেন্টর হিসাবে সাফল্য, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতের ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গম্ভীর এগিয়ে ছিলেন। এবার সিল মোহর পড়ল।

    আবেগ ভরা পোস্ট গম্ভীরের (Gautam Gambhir) 

    সব ঠিকঠাকই ছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। মঙ্গলবার রাতে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয় শাহ ভারতীয় দলের কোচ হিসেবে স্বাগত জানান গম্ভীরকে (Gautam Gambhir) ।

    নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতি। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর।

    শাহরুখ ফ্যাক্টর

    সূত্রের খবর, আইপিএল ফাইনালের পর গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে একান্তে বৈঠক হয় কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখের। দীর্ঘ বৈঠকের পর দেশের স্বার্থে গম্ভীরকে ছাড়তে রাজি হন শাহরুখ। তাঁর সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর। তাঁকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন। বিরাট কোহলিও নাকি গম্ভীরের নাম সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে। কেকেআর কর্ণধার রাজি হতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয়। নির্দিষ্ট পদ্ধতি মেনে গম্ভীর বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন। সূত্রের খবর, কমিটির সদস্যদের পাঁচটি শর্তের কথা জানিয়েছিলেন তিনি। গম্ভীরের শর্তগুলি মেনে নেন বিসিসিআই কর্তারা। 

    কেন গম্ভীর (Gautam Gambhir) 

    গম্ভীরের (Gautam Gambhir) নির্বাচন নিয়ে নির্বাচক (BCCI) কমিটির গুরুত্বপূর্ণ সদস্য যতীন পরাঞ্জপে বলছেন, ‘ দলের মধ্যে কোচের প্রতি গ্রহণযোগ্যতা আর সম্মান আসে তখনই যখন তাঁর অতীতের ট্র্যাক রেকর্ড ভালো হয়। আর গৌতম গম্ভীরের ট্র্যাক রেকর্ড অসাধারণ। যুব ক্রিকেটারদের সব সময়ই গৌতম গম্ভীর খুব সাহায্য করে। আর ক্রিকেটারদের মধ্যে ওর জন্য আলাদা একটা সম্মানের জায়গা রয়েছে কারণ গম্ভীর সব সময় বড় ম্যাচের ক্রিকেটার। এখনকার ক্রিকেটারদের মনে আছে ওর ২০০৭ আর ২০১১ সালের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা। ‘উল্লেখ্য, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর।

    যতীন পরাঞ্জপে আরও বলেন, ‘ উঠতি প্রতিভাদের জন্য ক্যালেন্ডার প্ল্যান করার চিন্তাভাবনা রয়েছে গৌতম গম্ভীরের। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও জোর দিতে বলা হয়েছে, আর দলের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে গম্ভীর। আমরা আগেই ওর নাম ঘোষণা করলে ভুল বার্তা যেত, তাই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। বিশ্বকাপের সময় কোচের নাম ঘোষণা করলে দলের ফোকাস নষ্ট হতে পারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই এখন ভারতীয় দলের লক্ষ্য, বলে জানান গম্ভীর। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ’

  • Jay Shah: আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় শাহ! কী বলছে ক্রিকেট মহল?

    Jay Shah: আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় শাহ! কী বলছে ক্রিকেট মহল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট মহলে এমনই গুঞ্জন। এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান পদে রয়েছেন নিউজিল্যান্ডের বার্কলে। তিনি বিশ্ব নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে এসেছিলেন জয় শাহের সমর্থনের জোরেই। সেই কারণেই জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে বার্কলে লড়াই থেকে সরে আসবেন, এমনই অনুমান। দীর্ঘদিন ধরে বিসিসিআই (BCCI) সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ (Jay Shah)। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট তিনি। 

    কেন আলোচনায় জয় শাহ (Jay Shah)

    সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে গিয়ে আইসিসির (ICC) মুখ পুড়েছে। বর্ষার মরসুমে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ করায় অনেক ম্যাচই ভেস্তে গিয়েছে। তাতে আইসিসির রোজগার কমেছে। উল্টে সমালোচনার মুখে পড়তে হয়েছে। যার পর বলা হচ্ছে, আইসিসিকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে যোগ্য লোক হতে পারেন জয়। যদিও বিসিসিআইয়ের সচিব এ নিয়ে একটিও শব্দ খরচ করেননি। জয় (Jay Shah) অবশ্য আইসিসির ফিন্যান্স কমিটির চেয়ারম্য়ান। শুধু তাই নয়, বিসিসিআইয়ের সচিব হওয়ার দরুণ আইসিসিতেও যথেষ্ট দাপট রয়েছে তাঁর।

    আরও পড়ুন: ‘‘ভারতবাসীর হিতে সময় নষ্ট না করে আপনি সিদ্ধান্ত নেন’’, মোদির প্রশংসায় পুতিন

    দুবাই থেকে মুম্বইয়ে (Jay Shah)

    ক্রীড়া মহলে গুঞ্জন, আগামী বছর জয়ের বোর্ডের (BCCI) মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি কুলিং অব পিরিয়ডে চলে যাবেন। সেই অঙ্ক কষেই জয় (Jay Shah) আইসিসি-তে চলে যেতে চাইছেন। সেক্ষেত্রে দুবাই থেকে আইসিসি-র দফতর চলে আসতে পারে মুম্বইয়ে। আগামী ১৯-২২ জুলাই কলম্বোতে হবে আইসিসি-র বার্ষিক সম্মেলন। ওই সভায় অবশ্য চেয়ারম্যান নির্বাচিত হবে না। সেটি হবে নভেম্বর মাসে। সেইসময় জয় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নভেম্বরে চেয়ারম্যান পদের নির্বাচন। হাতে তিন মাস সময় আছে। জয়ের বয়স মাত্র ৩৫। যদি আইসিসির চেয়ারম্যান হন, সর্বকনিষ্ঠ হিসেবে ওই পদে বসবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    BCCI: টেস্ট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক রোহিতই! ইঙ্গিত জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের আসরে ভারতীয় টেস্ট দল এবং একদিনের দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহের (Jay Shah) তেমনই ইঙ্গিত। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত রোহিতকেই জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান জয়। রোহিত‌ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাফল্যের ব্যাপারে আশাবাদী বিসিসিআই সচিব।

    কী বললেন জয় শাহ (BCCI)

    এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর তিনি বলেছিলেন, এই দলই ২০ ওভারের বিশ্বকাপ জিতে আনবে। নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় উচ্ছ্বসিত জয় বলেছেন, ‘‘আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি নিশ্চিত, রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব।’’ বোর্ড সচিবের (BCCI) এই কথা থেকেই মনে করা হচ্ছে। ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন ব্লু-এর ব্যাটন থাকবে কুল ক্যাপ্টেন রোহিতের হাতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন জয়। এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করেছেন তিনি।

    চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি (Champions Trophy 2025)

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, ইতিমধ্যেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পুরো সূচি তৈরি করে আইসিসি-কে দিয়েছে। সেই হিসেবে টুর্নামেন্টের শুরু ১৯ ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ফাইনাল ৯ মার্চ লাহোরে। টুর্নামেন্টের হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১ মার্চ লাহোরে। ভারতের সীমান্ত থেকে কাছে থাকা এবং নিরাপত্তার জন্য লাহোরে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি। ভারতের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি।

    রোহিতদের ম্যাচ লাহোরে করার প্রস্তুতি পাকিস্তান নিলেও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। বিসিসিআই সূ্ত্রে খবর, টিম ইন্ডিয়া যদি পাকিস্তান সফরে যায়, তাহলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। সেটাই মেনে চলবে বোর্ড। যদি ভারতীয় দল টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে না যায়, তাহলে হাইব্রিড মডেল গ্রহণ করা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jay Shah: রোহিত-বিরাটরা খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি!  নয়া কোচ নিয়োগ নিয়ে কী বললেন জয় শাহ?

    Jay Shah: রোহিত-বিরাটরা খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি! নয়া কোচ নিয়োগ নিয়ে কী বললেন জয় শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মঞ্চে দাঁড়িয়েই এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে চেয়েছেন তাঁরা। কিন্তু ভারতের ক্রিকেট অনুরাগীরা এই ঘোষণায় হতাশ। তাঁরা বিরাট-রোহিত জুটিকে একসঙ্গে বাইশ গজে দেখতেই পছন্দ করেন। এঁরাই তো এখন ভারতীয় ক্রিকেটের ইউএসপি। ভারতীয় সমর্থকদের আশ্বস্ত করে বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) জানিয়েছেন খুব শীঘ্রই ফের দুজনকে একসঙ্গে দেখা যাবে। তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিও (Champions Trophy) খেলবেন। দ্রাবিড় পরবর্তী যুগে ভারতের নয়া কোচ প্রসঙ্গেও জানিয়েছেন জয়।

    খেলবেন সিনিয়ররা 

    বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) টি-২০ বিশ্বকাপ জেতার পরই দেশের হয়ে আর টি-ক্রিকেটে খেলবেন না বলে জানিয়েছিলেন। রবিবার বিকেলে রবীন্দ্র জাডেজাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে উঁকি দিয়েছে একটা প্রশ্ন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) কি খেলবেন বিরাট-রোহিত? এ নিয়ে জয় শাহ (Jay Shah) বলেন,  ‘আমি চাই ভারত সব খেতাব জিতুক। আমাদের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। বিশ্বকাপ জয়ী টিমের মাত্র ৩ জন ক্রিকেটার জিম্বাবোয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় আমরা তিনটে দল তৈরি করতে পারি। আমাদের টার্গেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে একই রকম স্কোয়াড দেখা যেতে পারে। সিনিয়াররাও সেখানে থাকবে।’

    কবে কোচ নিয়োগ (Jay Shah) 

    ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের কোনও কর্তা অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি। পরবর্তী কোচ নিয়ে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) রিপোর্ট পেয়েছেন কর্তারা। বিসিসিআই সচিব বলেছেন, ‘‘নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। সিএসি আগ্রহীদের সাক্ষাৎকার নিয়ে দু’জনের নাম কোচ হিসাবে সুপারিশ করেছে। মুম্বই ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা। আগামী জ়িম্বাবোয়ে সফরে কোচ হিসাবে দলের সঙ্গে যাবেন ভিভিএস লক্ষ্মণ। তার পরের শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ।’’বোর্ড সূত্রে খবর, সিএসি গম্ভীর ছাড়াও ডব্লিউভি রমনের নাম সুপারিশ করেছে।

    দ্রাবিড়ের প্রশংসা (Jay Shah) 

    জয় শাহ (Jay Shah) প্রশাসক এবং কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের অবদানের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বলেছেন, ‘রাহুল ভাই গত সাড়ে পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে অন্য ভাবে সেবা করেছেন। তিনি তিন বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক ছিলেন এবং তার পরে গত আড়াই বছর ধরে তিনি টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আমাকে বলেছিলেন যে, পারিবারিক প্রতিশ্রুতির কারণে তিনি পদত্যাগ করতে চান এবং আমরা ওঁর সিদ্ধান্তকে সম্মান করি। আমি ওঁকে চুক্তি বাড়ানোর জন্য জোর করিনি।’ কোচ ছাড়াও একজন নির্বাচকের নিয়োগও শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন জয় শাহ।  

    আরও পড়ুন: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    টি-টোয়েন্টি অধিনায়ক  কে

    টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার অবসরের পর ভারতীয় দলের ব্যাটন কার হাতে থাকবে এ প্রসঙ্গেও নিজের অভিমত জানান শাহ (Jay Shah) । তিনি বলেন, ‘অধিনায়কত্ব ঠিক করবেন নির্বাচকরা, এবং আমরা তাঁদের সঙ্গে আলোচনার পর নাম ঘোষণা করব। আপনারা হার্দিকের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু আমরা এবং নির্বাচকরা ওর উপর বিশ্বাস দেখিয়েছি এবং ও নিজেকে প্রমাণ করেছে।’টি২০-র অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। এক্ষেত্রে হার্দিকের পালেই হাওয়া বেশি, বলে মনে করছে ক্রিকেট মহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: এবার কি জাতীয় দলের দায়িত্বে? গম্ভীর-জয় শাহ আলাপ বাড়াল জল্পনা

    Gautam Gambhir: এবার কি জাতীয় দলের দায়িত্বে? গম্ভীর-জয় শাহ আলাপ বাড়াল জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি জেতার পর আনন্দে আত্মহারা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। চিপক জুড়ে চলছে সেলিব্রেশন। একে অপরকে জড়িয়ে ধরছেন। শুভেচ্ছা জানাচ্ছেন। দলের মালিক শাহরুখ খানের সঙ্গে কেউ কেউ তখন সেলফি তুলতে ব্যস্ত। এই ভিড়ে তখন একজনই অনুপস্থিতি। তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরের মেন্টর। তিনি ব্যস্ত ছিলেন বোর্ড সচিব জয় শাহর (Jay Shah) সঙ্গে সাক্ষাতে। যে খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিরাট কোহলিদের হেড স্যার হতে চলেছেন প্রাক্তন ওপেনার?

    এবার কি জাতীয় দলের কোচ?

    আসলে রাহুল দ্রাবিড়ের জায়গায় নতুন কোচ খোঁজা শুরু করেছে বিসিসিআই। দেওয়া হয়েছে বিজ্ঞাপন। এখনও পর্যন্ত যে দু’জনের নাম নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে, তাঁর একজন হলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। শোনা যাচ্ছে, প্রাক্তন কিউই অধিনায়ককে রাজি করাতে বোর্ড কর্তারা নাকি খোদ মহেন্দ্র সিং ধোনির সাহায্য নিতে পারেন। তবে জয় শাহ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতীয় ক্রিকেট সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে এমন কাউকেই টিম ইন্ডিয়ার কোচ করা হবে। সেক্ষেত্রে গম্ভীর (Gautam Gambhir) অবশ্যই সেরা পছন্দ হতে পারেন। আইপিএলের মাঝেই তাঁর সঙ্গে বোর্ড কর্তাদের একপ্রস্থ কথা হয়েছিল। রবিবার আইপিএল ফাইনালের মঞ্চে জয় শাহ ও গম্ভীরের সাক্ষাৎকার জল্পনা আরও তীব্র করেছে।

    আরও পড়ুন: ট্রফি জিতে গম্ভীর-মুখে ফুটল হাসি, গৌতিকে কোলে তুললেন সহাস্য নারিন

    গম্ভীর কি কলকাতা নাইট রাইডার্স ছাড়বেন?

    ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর (Gautam Gambhir)। সফল ক্রিকেটার। মেন্টর অর্থাৎ কোচিংয়েও তিনি ছাপ ফেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপেটন হিসেবে দু’বার আইপিএল জিতেছিলেন তিনি। মেন্টর হিসেবে আবার ট্রফির স্বাদ পেলেন। এমন নজির আর কারও নেই। তাই গম্ভীরকে ভীষণভাবেই চাইছে বোর্ড। প্রশ্ন হচ্ছ, তিনি কি কলকাতা নাইট রাইডার্স ছাড়বেন? কারণ, শাহরুখ খান তাঁকে রীতিমতো ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন। তাঁর পারিশ্রমিক নিয়ে যাতে কোনও সমস্যা না হয়। আর গম্ভীরও জানেন, আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেনেট কোচিং করালে যশ ও প্রতিপত্তি দু’টো পাওয়া যাবে।

    রাজা হওয়ার সাধ কোনওদিনই ছিল না তাঁর। চেয়েছিলেন শুধু দেশের জয়, দলের জয়। সেসব তাঁর অর্জন করা হয়ে গিয়েছে বহু আগেই। দুটো বিশ্বকাপ ফাইনালে তাঁর দুর্ধর্ষ ইনিংসের কথা নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার দরকার নেই। ক্রিকেটীয় কর্তব্য তাঁর কাছে সবার আগে। তবে এবার তিনি দোটানায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jai Shah: “কোনও অস্ট্রেলীয়কেই কোচের জন্য বলা হয়নি”, স্পষ্ট ঘোষণা জয় শাহের

    Jai Shah: “কোনও অস্ট্রেলীয়কেই কোচের জন্য বলা হয়নি”, স্পষ্ট ঘোষণা জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল পরবর্তী জমানায় অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট দলের কোচের প্রস্তাব দেওয়া হয়নি, বলে জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jai Shah)। রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হওয়ার পর বোর্ড সচিব জানিয়ে দেন, ভারতীয় দলের হেড কোচের পদের জন্য কোনও অস্ট্রেলীয় ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। 

    কী বললেন বিসিসিআই সচিব

    নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, ভারতের ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ, আশিস নেহরা। এমন অনেক নামের মাঝে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিংয়ের কথাও। অজি কোচ নিয়ে ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞতা একেবারেই সুখকর নয়। ফলে দুই অজি ক্রিকেটারের নাম উঠে আসায় কিছুটা যেন অস্বস্তিও তৈরি হয়েছিল। জাস্টিন ল্যাঙ্গার নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছিলেন। তেমনই রিকি পন্টিং দাবি করেছিলেন, তাঁকে প্রস্তাব দেওয়া হলেও ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। এরপরই জয় শাহ (Jai Shah) বলেন,  “আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সম্মানের পদ, ভারতীয় দলের কোচ। না তো আমি কিংবা বোর্ডের কেউ, অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তনকে কোচ হওয়ার প্রস্তাব দিইনি। যে খবর সামনে আসছে, তা পুরোপুরি জল্পনা। একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই যোগ্য ব্যক্তিকে আমরা কোচ হিসেবে বেছে নেব।” 

    ঘরোয়া ক্রিকেটকে বুঝতে হবে

    ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। সেকারণে এই পদের জন্য ইচ্ছুক ব্যক্তিরা আগামী ২৭ মে সন্ধ্যা ছ’টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ভারতের কোচ নির্বাচন প্রসঙ্গে জয় শাহ (Jai Shah) জানান, ভারতীয় ক্রিকেট দলের জন্য আগামী ক্রিকেট কোচ সঠিক পদ্ধতি মেনেই নির্বাচন করা হবে। তিনি বলেন, “আমরা এমন একজনকে খুঁজছি, যাঁর ভারতীয় ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। সেই অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে টিম ইন্ডিয়ার আগামী কোচ যিনিই হোন না কেন, ঘরোয়া ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান থাকতে হবে। তাহলেই ভারতীয় ক্রিকেট দলের উন্নতি সম্ভব হবে।

    আরও পড়ুন: গুরু গম্ভীরের বিশেষ বার্তা! “আসল কাজ ২৬ তারিখ”, ট্রফি জয়ই প্রধান লক্ষ্য নাইটদের

    সম্মানের পদ

    ভারতীয় দলের কোচের পদ নিয়ে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jai Shah) বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলার সময় আমরা উপলব্ধি করেছি, এই মুহূর্তে ভারতীয় দলের কোচের থেকে বেশি মর্যাদাপূর্ণ কোনও পদ নেই। বিশ্বে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ভারতীয় দলের। বিশ্বের সর্বত্র ভারতীয় দল অতুলনীয় সমর্থন পায়। আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস, খেলার প্রতি আমাদের অনুরাগ ভারতীয় দলের কোচের পদকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে। এই পদে কাজ করার জন্য প্রয়োজন চূড়ান্ত পেশাদারি মানসিকতা। কারণ তাঁকে বিশ্বের সেরা কয়েক জন ক্রিকেটারকে সামলাতে হয়। একই সঙ্গে প্রচুর প্রতিভাবান ক্রিকেটারের দিকও নজর রাখতে হয়। লক্ষ লক্ষ সমর্থকের প্রত্যাশা পূরণ করা অত্যন্ত সম্মানের ব্যাপার। বিসিসিআই সঠিক প্রার্থীকেই বেছে নেবে। যিনি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক কে? জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ

    T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক কে? জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র তিন মাস পরেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিশ্বযুদ্ধে ভারতীয় দলের ব্যাটন থাকবে রোহিত শর্মার হাতেই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন যে এই টুর্নামেন্টে রোহিত শর্মাই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। হার্দিক পান্ডিয়া এই বিশ্বকাপ টুর্নামেন্টে সহ অধিনায়কের দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া দলের কোচিংয়ের দায়িত্ব থাকবে রাহুল দ্রাবিড়ের উপরেই।

    রোহিতেই ভরসা

    চলতি বছর জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এখনও দল ঘোষণা হয়নি। তার আগেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন দলকে নেতৃত্ব দেবেন রোহিত। জয় বুধবার বলেন, “গত বছর এক দিনের বিশ্বকাপে টানা ১০টা ম্যাচ জেতার পরেও আমরা আমেদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি এই বছর বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব।” সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার একটি অনুষ্ঠানে জয় এই মন্তব্য করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগরকর। ছিলেন আইপিএল চেয়ারম্যান কোষাধ্যক্ষ অরুণ ধুমল। ছিলেন সুনীল গাওস্কর, অনিল কুম্বলের মতো প্রাক্তন ক্রিকেটারেরাও।

    অধিনায়কত্ব নিয়ে জল্পনা

    টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জল্পনা চলছিল। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যেতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। এরপর রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের পদে বসানো হয়েছিল। কিন্তু, গত জানুয়ারি মাসে প্রায় ১৪ মাস পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি আবারও টি-২০ ফরম্যাটে কামব্যাক করেন। আফগানিস্তানের বিরুদ্ধে আয়োজিত শেষ টি-২০ ম্যাচে রোহিত শর্মা আবার শতরানও করেছিলেন। এদিন জয় শাহ বললেন, ‘হতে পারে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে আমরা হেরে গিয়েছি। কিন্তু, রোহিতের ক্যাপ্টেন্সি ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে। এই টুর্নামেন্টে ভারত টানা ১০ ম্যাচে জয়লাভ করেছিল। আমার স্থির বিশ্বাস রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল ২০২৪ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে পারবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share