Tag: Jio

Jio

  • Reliance: ভারতের নিজস্ব এআই সক্ষমতা গড়ে তুলতে ১০ লাখ কোটি টাকা লগ্নি করবে রিলায়েন্স

    Reliance: ভারতের নিজস্ব এআই সক্ষমতা গড়ে তুলতে ১০ লাখ কোটি টাকা লগ্নি করবে রিলায়েন্স

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার এক বিরাট কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) উদ্যোগর ঘোষণা করলেন বিলিয়নিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি। তিনি জানান, রিলায়েন্স (Reliance) ইন্ডাস্ট্রিজ এবং জিও আগামী সাত বছরে ১০ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে ভারতের নিজস্ব এআই সক্ষমতা (AI Infrastructure) গড়ে তুলতে এবং দেশকে বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্বের পথে দ্রুত এগিয়ে নিতে।

    ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট (Reliance)

    ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্য রাখতে গিয়ে রিলায়েন্সের চেয়ারম্যান বলেন, “এই বিনিয়োগ কোনও জল্পনাভিত্তিক পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদি কৌশলগত অঙ্গীকার।” তাঁর দাবি, জনসংখ্যাগত শক্তি, ডিজিটাল পরিকাঠামো, বিপুল তথ্য উৎপাদন এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের তুলনাহীন সুবিধা রয়েছে। আগামী কয়েক দশকে ভারত বিশ্বের অন্যতম প্রধান এআই শক্তি হয়ে উঠতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। আম্বানি জানান, জিও ইন্টেলিজেন্সের অধীনে শক্তিশালী দেশীয় কম্পিউট পরিকাঠামো গড়ে তুলতে তিনটি প্রধান স্তম্ভ নির্ধারণ করা হয়েছে।

    এআই-প্রস্তুত ডেটা সেন্টার নির্মাণ

    প্রথমত, বহু-গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই-প্রস্তুত ডেটা সেন্টার নির্মাণ, যার মধ্যে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে জামনগরে ১২০ মেগাওয়াটেরও বেশি সক্ষমতা চালু হওয়ার কথা। এটি বৃহৎ পরিসরে এআই প্রশিক্ষণ ও ইনফারেন্স সক্ষমতার ভিত্তি গড়ে তুলবে।
    দ্বিতীয়ত, রিলায়েন্সের নবায়নযোগ্য শক্তির সুবিধা কাজে লাগানো, কচ্ছ ও অন্ধ্রপ্রদেশে সৌর প্রকল্পের মাধ্যমে ১০ গিগাওয়াট পর্যন্ত অতিরিক্ত সবুজ বিদ্যুৎ এআই পরিকাঠামোকে শক্তি জোগাবে। তৃতীয়ত, জিওর টেলিকম নেটওয়ার্কের সঙ্গে যুক্ত দেশব্যাপী এজ কম্পিউট নেটওয়ার্ক গড়ে তোলা, যা ব্যবহারকারীদের কাছাকাছি কম বিলম্বে ও সাশ্রয়ী মূল্যে এআই পরিষেবা পৌঁছে দেবে (Reliance)।

    ভারতের ডিজিটাল পরিসর

    ভারতের ডিজিটাল পরিসরের কথা উল্লেখ করে আম্বানি বলেন, “দেশে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং বিশ্বের অন্যতম কম ডেটা খরচ এখানে। পাশাপাশি ১ লাখেরও বেশি স্টার্টআপ ও ১০০-র বেশি ইউনিকর্ন নিয়ে একটি শক্তিশালী উদ্যোক্তা পরিবেশ তৈরি হয়েছে। আধার এবং ইউপিআইয়ের মতো ডিজিটাল পাবলিক পরিকাঠামো দ্রুত এআই গ্রহণের ভিত্তি গড়ে দিয়েছে। জিওর ৫০ কোটিরও বেশি গ্রাহকভিত্তি বুদ্ধিমান পরিষেবাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলেও জানান (AI Infrastructure) তিনি। আম্বানি বলেন, “কম্পিউটিং শক্তির খরচ কমানোই ভারতের এআই স্বপ্ন পূরণের কেন্দ্রীয় শর্ত। ভারত বুদ্ধিমত্তা ভাড়া করে নিতে পারে না।” টেলিকম খাতে যেমন জিও ডেটার মূল্য কমিয়ে বাজারে পরিবর্তন এনেছিল, তেমনভাবেই এআই ব্যবহারের খরচ কমানোই তাদের লক্ষ্য।

    এআই রূপান্তরমূলক শক্তি

    এআইকে তিনি এক রূপান্তরমূলক শক্তি হিসেবে বর্ণনা করে পৌরাণিক ‘অক্ষয় পাত্রে’র সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, এটি জ্ঞান, দক্ষতা ও উৎপাদনশীলতায় সীমাহীন উন্নতির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে তিনি সতর্ক করে দেন, বিশ্ব এআই পরিসর এখনও উন্নত অর্থনীতিতে কেন্দ্রীভূত কম্পিউট ক্ষমতা ও বৈশ্বিক গণতান্ত্রিক প্রবেশাধিকারের প্রয়োজনের মধ্যে বিভক্ত (Reliance)। ভারতের পথ হওয়া উচিত নিজস্ব সক্ষমতা গড়ে তোলা এবং একই সঙ্গে এআইকে অন্তর্ভুক্তিমূলক ও সবার নাগালের মধ্যে রাখা—যাতে প্রযুক্তিগত রূপান্তরের যুগে ভারত গ্লোবাল সাউথের উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে (AI Infrastructure)।

     

  • BSNL: ২৫ লাখ নতুন উপভোক্তা! দলে দলে বিএসএনএল-এ ভিড়ছেন মানুষ, কেন জানেন?

    BSNL: ২৫ লাখ নতুন উপভোক্তা! দলে দলে বিএসএনএল-এ ভিড়ছেন মানুষ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিএসএনএল (BSNL) ৪জি নেটওয়ার্কের পরিষেবা দিচ্ছে। সরকার অধিকৃত এই টেলিকম সংস্থা বেশ কয়েক বছর ধরে লড়াই জারি রেখেছিল প্রতিযোগিতার বাজারে। বিশেষত জিও এবং এয়ারটেলের নেটওয়ার্ক পরিষেবার সঙ্গে পাল্লা দিতে পারছিল না বিএসএনএল। কিন্তু সম্প্রতি জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া এই বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানিং বাড়িয়ে দিয়েছে, এরই ফলে অনেক মানুষের প্রবণতা দেখা যাচ্ছে বিএসএনএলের নেটওয়ার্ক ব্যবহার করার। দেখা যাচ্ছে বিএসএনএল (BSNL) ২৫ লাখ নতুন উপভোক্তা পেয়েছে ও আড়াই লাখ গ্রাহক মোবাইল নম্বর পোর্ট (Port Mobile Number) করে বিএসএনএল-এ ফিরতে চেয়েছেন গত কয়েক সপ্তাহে।

    নিম্ন মধ্যবিত্ত মানুষজনের পক্ষে এত দামী রিচার্জ প্ল্যানিং ব্যবহার কার্যত অসম্ভব হয়ে পড়ছে

    চলতি মাসেই একটি রিপোর্ট প্রকাশ করেছে বিএসএনএল তাতে দেখা যাচ্ছে গত ৩ ও ৪ জুলাই বিএসএনএল-এ (BSNL) নতুন উপভোক্তা সংখ্যা বেড়ে গিয়েছে একলাফে ২৫ শতাংশ। বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিপুল সংখ্যক মানুষ গত কয়েক সপ্তাহে বিএসএনএল-এর কানেকশন নিয়েছেন। এর কারণ একটাই, জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থাগুলি প্রতিমুহূর্তে তাদের রিচার্জ প্ল্যানিং বাড়িয়েই চলেছে। নিম্ন মধ্যবিত্ত মানুষজনের পক্ষে এত দামী রিচার্জ প্ল্যানিং ব্যবহার কার্যত অসম্ভব হয়ে পড়ছে। বর্তমান দিনে শুধু বিনোদন নয় সরকারি থেকে অফিসিয়াল কাজে স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে রিচার্জ প্ল্যানিং-এ এত বিপুল খরচ সাধারণ মানুষ কীভাবে টানবেন? এ নিয়েই উঠছে প্রশ্ন।

    ‘বিএসএনএল কী ঘর ওয়াপসি’ (BSNL) 

    এ নিয়ে সমাজ মাধ্যমে উপভোক্তারা সমালোচনাও করেছেন (Port Mobile Number)। বেশ কিছু ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করা হচ্ছে ‘বিএসএনএল (BSNL) কী ঘর ওয়াপসি’ ইত্যাদি। নতুন ভাবে উপভোক্তা সংখ্যা প্রায় ২৫ লাখ বাড়া – এর একটাই কারণ, বেসরকারি মোবাইল সংস্থাগুলির রিচার্জের প্ল্যানের বিপুল টাকা টানতে পারছেন না সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গেও একই চিত্র দেখা যাচ্ছে। বিএসএনএল-এ ভিড়ছেন মানুষ। এনিয়ে সংস্থার বিপণন বিভাগের আধিকারিক তারকনাথ দাস বলেন, ‘‘পরিষেবা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমরা দ্রুত ৪জি পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছি। দুর্গাপুরে এখনও ৪জি পরিষেবা দেওয়া যায়নি। তবে এই সার্কেলের বর্ধমান, সিউড়িতে ৪জি পরিষেবা দেওয়া হচ্ছে। এই পরিষেবা চালু হয়ে গেলে গ্রাহক সংখ্যা আরও বৃদ্ধি পাবে।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jio-Airtel Price Hike: রিচার্জের দাম বাড়াল জিও-এয়ারটেল! কোন প্ল্যানে কত খরচ? জানুন খুঁটিনাটি

    Jio-Airtel Price Hike: রিচার্জের দাম বাড়াল জিও-এয়ারটেল! কোন প্ল্যানে কত খরচ? জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: জিও ও এয়ারটেল গ্রাহকদের জন্য বড় খবর। মোবাইল রিচার্জ করতে গেলে এবার অতিরিক্ত গ্যাটের কড়ি খরচ করতে হবে গ্রাহকদের। কারণ সম্প্রতি রিচার্জের দাম বাড়িয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Jio-Airtel Price Hike)। প্রিপেইড এবং পোস্টপেইড দুই রিচার্জের দামই বাড়িয়েছে রিলায়েন্স জিও। আনলিমিটেড ৫জি নিয়েও বড় ঘোষণা করেছে সংস্থা।
    তবে শুধু জিও নয় জিও-এর পর এবার এয়ারটেলও (Jio-Airtel Price Hike) রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল। ১১ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে খরচ। জানা গিয়েছে আগামী ৩ জুলাই থেকে লাগু হবে এই দাম। প্রিপেইড-পোস্টপেইড ছাড়াও, অ্যাড-অন ডেটা ভাউচার প্ল্যানগুলির দামও বাড়ানো হয়েছে। জিও-এর মতো এয়ারটেলও আনলিমিটেড ৫জি পরিষেবা দিয়ে থাকে। সেই নিয়েও বড় পদক্ষেপ নিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা।

    কত টাকা বাড়ল জিও রিচার্জের দাম? (Jio-Airtel Recharge Plans)

    আগে ফোন চালু রাখার জন্য নূন্যতম প্রিপেইড প্ল্যান ছিল ১৫৫ টাকা। এবার সেই প্ল্যান বাড়িয়ে করা হয়েছে ১৮৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিন আনলিমিটেড কল এবং মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। একই ভ্যালিডিটিতে দৈনিক ১ জিবি ডেটা চাইলে, খরচ করতে হবে ২৪৯ টাকা, আগে যা ছিল ২০৯ টাকা। একইসঙ্গে ২৩৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ২৯৯ টাকা। ২৯৯ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৩৪৯ টাকা। ৩৪৯ টাকার প্ল্যান এখন ৩৯৯ টাকা। ৩৯৯ টাকার প্ল্যান এখন ৪৪৯ টাকা। দুমাসের প্রিপেইড প্ল্যানের দাম ৪৭৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৭৯ টাকা। ৫৩৩ টাকা প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৫৭৯ টাকা। তিন মাসের সবথেকে সস্তা প্ল্যান এখন ৪৭৯ টাকা, যা আগে ছিল ৩৯৫ টাকা। ৬৬৬টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৭৯৯ টাকা। ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে ৮৫৯ টাকা। 

    কত টাকা বাড়ল এয়ারটেল রিচার্জের দাম? (Jio-Airtel Recharge Plans)

    বর্তমানে এয়ারটেলে নূন্যতম প্রিপেইড রিচার্জ প্ল্যানের খরচ ১৭৯ টাকা। তবে তা বাড়িয়ে করা হয়েছে ১৯৯ টাকা। ২৬৫ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ২৯৯ টাকা। ২৯৯ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ৩৪৯ টাকা। ৩৫৯ টাকা প্ল্যানের নতুন খরচ ৪০৯ টাকা। ৩৯৯ টাকা প্ল্যানের নতুন খরচ ৪৪৯ টাকা। ৪৫৫ টাকার যে প্ল্যান ছিল, তার খরচ বাড়িয়ে করা হয়েছে ৫৯৯ টাকা। ৪৭৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৫৭৯ টাকা। ৫৪৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৬৪৯ টাকা। ৭১৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৮৫৯ টাকা। ৮৩৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৯৭৯ টাকা। আর ১৭৯৯ টাকার প্ল্যান বেড়ে হয়েছে ১৯৯৯ টাকা।  

    আনলিমিটেড ৫জি তে কী সুযোগ থাকছে? 

    আনলিমিটেড ৫জি পরিষেবা চালু রাখছে জিও। তবে এর জন্য দৈনিক ২ জিবি ডেটার যে প্ল্যান রয়েছে, সেগুলি রিচার্জ করতে হবে। আর এই রিচার্জ প্ল্যানের দাম শুরু ২৩৯ টাকা থেকে। অন্যদিকে এয়ারটেলে আনলিমিটেড ৫জি পরিষেবা পেতেও নূন্যতম ২৩৯ টাকা রিচার্জ করতে হবে। তাহলেই বিনামূল্যে ৫জি ইন্টারনেট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। 

    আরও পড়ুন: বৈদেশিক সম্পর্ক শক্তিশালী করতে বিদেশী সামরিক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিল ভারত

    পোস্টপেইড ও ডেটা ভাউচার  

    জিও পোস্টপেইড ৩০ জিবি প্ল্যানের দাম ২৯৯ টাকা থেকে বাড়িয়ে ৩৪৯ টাকা করা হয়েছে। ৭৫ জিবি প্ল্যানের দাম ৩৯৯ টাকা থেকে বাড়িয়ে ৪১৯ টাকা করা হয়েছে। এক বছরের রিচার্জ প্ল্যান এবং অ্যাড-অন ডেটা ভাউচারের দামও বাড়িয়েছে রিলায়েন্স জিও। একইসঙ্গে এরায়টেলে এতদিন ১৯ টাকায় এক দিনের ১ জিবি ডেটা ভাউচার পাওয়া যেত। এই প্ল্যানের দাম (Jio-Airtel Price Hike) বাড়িয়ে করা হয়েছে ২২ টাকা। ২৯ টাকার ভাউচার হতে চলেছে ৩৩ টাকা এবং ৫৫ টাকার ডেটা ভাউচারের দাম বেড়ে হয়েছে ৭৭ টাকা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Forbes Rich List: মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের ধনীতম ব্যক্তি গৌতম আদানি

    Forbes Rich List: মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের ধনীতম ব্যক্তি গৌতম আদানি

    মাধ্যম নিউজ ডেস্ক: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতের 100 ধনীর 2022 ফোর্বসের (Forbes Rich List) তালিকায় এক নম্বর স্থান দখল করেছেন। বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানিকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছেন তিনি। সম্প্রতি ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারের (Forbes Rich List) তালিকায় ১৫৫.৫ বিলিয়ন ডলারের সম্পত্তির অধিকারী হয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে ফেলেছিলেন আদানি।এই বছরের ফেব্রুয়ারিতেই রিলায়েন্সের কর্নধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) টপকে এশিয়ার ধনীতম ব্যাক্তির শিরোপা ছিনিয়ে নেন। মুকেশ আম্বানি ফোর্বসের (Forbes) রিয়েল টাইম বিলিয়েনিয়ারদের তালিকায় ৮ নম্বরে রয়েছেন। তাঁর মোট অর্থের পরিমাণ ৯২ বিলিয়ন ডলার।

    ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী এই প্রথমবার ভারতে ২০২২ সালের শীর্ষ ধনীতম ব্যাক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আদানি।২০১৯ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৫.৭ বিলিয়ন। ২০২০ সালে তা বেড়ে ২৫.২ বিলিয়ন হয়। এরপর ২০২১ সালে করোনা অতিমারীর সময় যখন অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল সেই সময়ে তাঁর সম্পত্তি তিনগুন বেড়ে ৭৪.৮ বিলিয়নে দাঁড়ায়। ২০২২ সালে বর্তমানে তাঁর সম্পদ দ্বিগুন বেড়ে ১৫০ বিলিয়নে দাঁড়িয়েছে। যার জেরেই শীর্ষ স্থানে পৌছেছেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাধাকৃষ্ণ দমানি অ্যান্ড ফ্যামিলি। এ ছাড়াও তালিকায় যথাক্রমে রয়েছেন, সাইরাস পুনাওয়ালাস শিব নাদর, সাবিত্রী জিন্দল অ্যান্ড ফ্যামিলি, দিলীপ সাঙভি অ্যান্ড ফ্য়ামিলি, হিন্দুজা বন্ধু, কুমার মঙ্গলম বিড়লা এবং বাজাজ ফ্যামিলি।

    তালিকায় প্রথম দশে যাঁরা রয়েছেন, তাঁদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ৮০ হাজার কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬ লক্ষ কোটি টাকা। ভারতের অর্থনীতির থেকে তাঁদের সম্পত্তি প্রায় ২২ গুণ বেশি।

    ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম বারের মতো প্রবেশ ঘটেছে অনলাইন প্রসাধনী বিক্রি সংস্থা নাইকা-র সিইও ফাল্গুনী নায়ারের। তালিকায় ৪৪তম স্থানে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংস্থা আইপিও হিসেবে আত্মপ্রকাশ করে। তার পর থেকে লাগাতার ফাল্গুনীর সম্পত্তি বেড়েছে। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি ডলার। জামা-কাপড় ব্যবসায়ী রবি মোদি তালিকতায় ৫০তম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭৫ কোটি ডলার।

    ডিজিটাল পেমেন্টস কোম্পানি পেটিএম-র কর্নধার বিজয় শেখর শর্মা এই লিস্ট থেকে ছিটকে গিয়েছেন কোম্পানির শেয়ার দর পতনের জন্য।

    প্রসঙ্গত, আদানি গ্রুপের বন্দর পরিকাঠামো, বিদ্যুত পরিষেবা, আবাসনের মতো ক্ষেত্রে বিশাল বিনিয়োগ রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয় ব্যবসা বৃদ্ধির জন্য আদানি গোষ্ঠী প্রয়োজনের অধিক ঋণ নিয়ে ফেলেছে। তার ফলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে তারা। যদিও আদানি গোষ্ঠী এই দাবিকে উড়িয়ে দিয়ে ১৫ পাতার একটি রিপোর্টে প্রকাশ করে জানিয়েছিল যে, তারা কীভাবে ঋণের বোঝা কমিয়েছে। আদানি গ্রুপের স্টকগুলির অসাধারণ বৃদ্ধিতে বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, খুব শীঘ্রই তিনি বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে পাকাপাকি ভাবে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হিসেবে উঠে আসবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • India 5g: ৫জি নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য যা আপনাদের জানা প্রয়োজন

    India 5g: ৫জি নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য যা আপনাদের জানা প্রয়োজন

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ৫ জি লঞ্চ করার সাথে সাথেই দেশ জুড়ে বিপুল সংখ্যক গ্রাহক ৫জি নেটওয়ার্কের স্বাদ পাওয়ায় অপেক্ষা করছে। রিলায়েন্স কোম্পানির জিও এবং এয়ারটেল বর্তমানে ভারতের মুখ্য শহর গুলিতে ‍৫জি নেটওয়ার্ক পরিষেবা চালু হলেও  খুব তাড়াতাড়ি সারা ভারতে ৫জি কভারেজ শুরু হবে। বর্তমানে ৪জি থেকে ৫জিতে সিম আপগ্রেড করার নামে কিছু জালিয়াতরা গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য জেনে ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই এমন প্রতারণার হাত থেকে বাঁচতে আপনার ৫জি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা প্রয়োজন।

    ৫জি পরিষেবা পেতে কি নতুন সিমের প্রয়োজন হবে?

    না, ভারতে ৫ জি পরিষেবা পেতে গেলে নতুন ৫ জি সিম কার্ডের প্রয়োজন নেই। জিও অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারী করে জানিয়েছে, জিও ব্যবহারকারীদের ৫ জি সিমে আপগ্রেড করার প্রয়োজন নেই।বর্তমান সিম থেকেই ৫জি পরিষেবার অভিজ্ঞতা পাওয়া যাবে। অপরদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া জানিয়েছেন, তাঁরা প্রাথমিক ভাবে ৫জি পরিষেবা দেবার জন্য ৪জি এলটিই সিমকেই ব্যবহার করবে।

    ভারতে টেলিকম কোম্পানিগুলি ৫জি পরিষেবার জন্য কি কি প্ল্যান নিয়ে এসেছে?

    জিও বা এয়ারটেল কেউই এখনও পর্যন্ত ৫জির প্ল্যান প্রকাশ করেনি। জিও তাদের কাস্টমারদের বর্তমান যে ৪জি প্ল্যানটি ব্যবহার করছে তার সাথে ২৪৯ টাকার মূল্যের একটি রিচার্জ করলেই ৫জি পরিষেবা সক্রিয় করে দিচ্ছে। অপরদিকে এয়ারটেল তাদের কাস্টমারদের জন্য এমনিতেই ৫জি পরিষেবা প্রদান করছে। এয়ারটেল ও জিও ভারতের আরও কিছু শহরে ৫ জি পরিষেবা লঞ্চ করার পরই তাদের প্ল্যান ঘোষণা করবে।

    ৪জি সিম কি ৫জি ফোনে ব্যবহার করা যাবে?

    হ্যাঁ, ৪ জি সিম ৫জি ফোনে ব্যবহার যোগ্য। এমনকি ৩জি সিমও ৫ জি ফোনে ব্যবহার করা যাবে।

    ৫জি পরিষেবা কি এখন সারা ভারতে উপলব্ধ?

    অক্টোবর মাসের ১ তারিখে ৫ জি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবার পর। জিও ও এয়ারটেল কোম্পানি আনুষ্ঠানিক ভাবে ৫ জি পরিষেবা ভারতে শুরু করে। বর্তমানে এয়ারটেল কোম্পানি তাদের ৫জি পরিষেবা দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, গুরুগাঁও এবং বারাণসীতে চালু করেছে। এবং জিও কোম্পানি দিল্লি, বারাণসী, কলকাতা এবং মুম্বাইতে তাদের পরিষেবা শুরু করেছে। রিলায়েন্স গ্রুপের কর্নধার তথা জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে সারা ভারতে ৫জি পরিষেবা পৌঁছে যাবে।

    কিভাবে ৫জি পরিষেবা চালু করা যাবে?

    প্রথমে আপনার জানা প্রয়োজন আপনার ফোনে ৫জি প্রযুক্তি সাপোর্ট করে কি না। যদি আপনার ফোনে ৫ জি প্রযুক্তি সাপোর্ট করে তাহলে আপনি যদি জিও সিমের কাস্টমার হল মাই জিও অ্যাপে গিয়ে ৫জি চালু হবার জন্য পরপর স্টেপগুলি ক্লিক করে ৫জি পরিষেবা চালু করতে পারেন। অপরদিকে আপনি যদি এয়ারটেল কোম্পানির গ্রাহক হন তাহলে আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে ৫জি পরিষেবা চালু করতে পারেন।

    ৫জি ব্যবহার করলে কি চার্জ তাড়াতাড়ি কমে যায়?

    হ্যাঁ, ৫জি প্রাথমিকভাবে বেশি ব্যাটারি ব্যবহার করবে কারণ উচ্চ-গতির ডেটা ট্রান্সমিশনের কারণে যেকোনো ৫জি নেটওয়ার্ক ব্যবহার করার সময় আপনার আরও ব্যাটারি নিষ্কাশনের আশা করা উচিত। আজও, 4G LTE নেটওয়ার্কগুলি WiFi সংযোগের চেয়ে বেশি ব্যাটারি খরচ করে৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cyber Scam: ৫জি সিম আপগ্রেডের নামে সাইবার জালিয়াতির শিকার

    Cyber Scam: ৫জি সিম আপগ্রেডের নামে সাইবার জালিয়াতির শিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ৫ জি পরিষেবা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবর মাসের প্রথম দিনেই ৫ জি নেটওয়ার্কের উদ্বোধন করেছেন। বর্তমানে ভারতে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল ৫ জি পরিষেবা শুরু করেছে। পরবর্তী প্রজন্ম ৫জি পরিষেবা চালু হবার পর থেকেই বর্তমানে ৪জি ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসে ৫ জি চালু করার জন্য বিভিন্ন উপায় খুঁজে চলেছেন।

    আরও পড়ুন: হ্যাকিংয়ের থেকে বাঁচাতে গুগল নিয়ে আসছে ফিঙ্গারপ্রিন্ট ফিচার 

    সাইবার জালিয়াতরা (Cyber Scam ) এই সুযোগকে কাজ লাগিয়ে টেলিকম অপারেটর কোম্পানির আধিকারিক সেজে গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবার চেষ্টা করছে।

    [tw]


    [/tw]

    এই প্রতারকরা ৫জির নাম করে একটি লিঙ্ক পাঠাচ্ছে। লিঙ্ক ওপেন করলেই ফোন হ্যাক হইয়ে যাবার আশঙ্কা থাকছে। এছাড়াও অপারেটর কোম্পানির আধিকারিকের নাম করে ফোন করে ব্যক্তিগত তথ্য চাইছে। এমনকি অনেক সময় ওটিপি শেয়ার করতে বলা হচ্ছে এই ভাবে একাধিক মানুষ প্রতারনার শিকার হচ্ছেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ 

    বর্তমানে প্রতিটি রাজ্যের পুলিশ ৫জি স্ক্যামের (5G SIM Scam) এই খবর বাইরে আসার পর থেকেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন। গুরুগাঁওয়ের পুলিশ বর্তমানে এই প্রতারণা হাত থেকে বাঁচতে জনসচেতনতা মূলক প্রোগ্রাম চালু করেছে।

    [tw]


    [/tw]

    কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রক অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রতারণার কিছু পদ্ধতি কথা উল্লেখ করেছেন। এবং প্রতারণা থেকে বাঁচতে বলেছেন

    •  প্রতারকরা ফোনে ৪জি থেকে ৫জি তে আপগ্রেড করার জন্য একটা লিঙ্ক পাঠাতে পারে। এই লিঙ্কে ক্লিক করতে বারন করেছে।
    •  টেলিকম অপারেটরের প্রতিনিধি সেজে কল করতে পারে এবং ওটিপি সহ ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক ডিটেইলস চাইতে পারে। নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করতে মানা করেছেন।
    • ৪জি থেকে ৫জি আপগ্রেড করার জন্য নানা নির্দেশ দিতে পারে এই ধরণের বিষয়গুলিকে বরদাস্ত না করার নিদান দিচ্ছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Jio AirFiber: গণেশ চতুর্থীতেই লঞ্চ হচ্ছে জিও এয়ার ফাইবার, কী কী সুবিধা মিলবে জানেন?

    Jio AirFiber: গণেশ চতুর্থীতেই লঞ্চ হচ্ছে জিও এয়ার ফাইবার, কী কী সুবিধা মিলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই গণেশ চতুর্থী। পূর্ব ঘোষণা মতো এদিনই লঞ্চ হতে চলেছে জিও এয়ার ফাইবার (Jio AirFiber)। বাড়ির পাশাপাশি জিও এয়ার ফাইবার ব্যবহার করা যাবে অফিসেও। ইন্টারনেট স্পিড মিলবে দেড় জিবিপিএস।

    বাফারিং হবে না!

    উচ্চ গতি থাকায় কোনওরকম বাফারিং ছাড়াই করা যাবে ভিডিও কনফারেন্স। গেমিং, হাই-ডেফিনেশন ভিডিও দেখতে পারবেন ইউজাররা। গত মাসে রিলায়েন্স কোম্পানির বার্ষিক জেনারেল মিটিংয়ে সংস্থার চেয়ারপার্সন মুকেশ আম্বানি জিও এয়ার ফাইবার আসতে চলেছে বলে জানিয়েছিলেন। গণেশ চতুর্থীর দিনই যে জিও এয়ার ফাইবার আসছে, তাও জানিয়েছিলেন তিনি। সেই মতো মঙ্গলবার দেশ পেতে চলেছে হাইস্পিডের এয়ার ফাইবার।

    ব্যবহার করা সহজ

    রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি ওই বৈঠকে জানিয়েছিলেন, জিও এয়ার ফাইবারে রয়েছে একটা প্লাগ আর প্লে সমাধান। এটা ব্যবহার করা অত্যন্ত সহজ। গ্রাহকরা সহজেই এটা ব্যবহার করতে পারবেন। পেশাগত ক্ষেত্রেও এটা ব্যবহার করা বেশ সহজ। বাড়িতেই ব্যক্তিগত ওয়াইফাই হটস্পট পাওয়া যাবে এবার থেকে। কারণ এতে আলট্রা হাইস্পিড ট্রু ফাইভজি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, এতে গিগাবাইট ইন্টারনেট স্পিড পাবেন ইউজাররা। স্মার্টফোন, টিভি, ট্যাবলেট, ল্যাপটপ সহ ডিভাইসে এক সঙ্গে যুক্ত করা যাবে। 

    আরও পড়ুুন: লেগেছে ঠোকাঠুকি, আগমনীর আগেই বিসর্জনের সুর ইন্ডি জোটে!

    প্রশ্ন হল, জিও এয়ার ফাইবার (Jio AirFiber) কী? জিও এয়ার ফাইবার একটি নতুন ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা। যেখানে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দিতে ব্যবহার করা হয়েছে ফাইভজি প্রযুক্তি। বর্তমানে যে ফাইবার-অপটিক সংযোগগুলি ব্যবহার করা হয়, তার চেয়ে বেশি গতিতে পাওয়া যাবে এই পরিষেবা। দুই ডিভাইসের প্রধান পার্থক্য হল, জিও ফাইবার একটি ওয়্যার ফাইবার-অপটিক কেবল।

    যেখানে জিও এয়ার ফাইবার (Jio AirFiber) সম্পূর্ণ ওয়্যারলেস। জিও ফাইবারে তারের সমস্যা ছিল, তবে জিও এয়ার ফাইবারে তারের কোনও সমস্যা থাকবে না। ভারতে জিও এয়ার ফাইবারের খরচ পড়তে পারে ৬ হাজার টাকা। যেহেতু জিও এয়ার ফাইবার পোর্টেবল ইউনিট হিসেবে কাজ করবে এবং একাধিক সুবিধা মিলবে, তাই খরচ হবে জিও ফাইবারের চেয়ে একটু বেশিই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TRAI: বড় ঘোষণা ট্রাইয়ের! অযাচিত ফোন কল থেকে রেহাই পেল আমজনতা 

    TRAI: বড় ঘোষণা ট্রাইয়ের! অযাচিত ফোন কল থেকে রেহাই পেল আমজনতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: অযাচিত ফোন কল বা মেসেজে জেরবার অনেকেই। আপনার ফোন নম্বর লটারিতে জিতেছে ১ কোটি টাকা! এমন মেসেজ প্রত্যেকেই পান। বোঝা যায় এগুলো ভুয়ো! তাই মেসেজ বা ফোন এড়াতে আমরা সাধারণত নম্বরগুলো ব্লক করে দিই। কিন্তু তাতে কী? প্রতারকরা আবার নতুন নম্বর থেকে মেসেজ করে। আবার ঋণের প্রলোভন দেখিয়েও ফোন আসে, কখনও বা আসে পণ্য পরিষেবার বিজ্ঞাপন। এবার এইসব ভুয়ো ফোন কল থেকে রেহাই পেতে চলেছেন গ্রাহকরা। অন্তত এমনটাই জানা যাচ্ছে ট্রাইয়ের (TRAI) সূত্রে। ১ মে, সোমবার থেকে নয়া নিয়ম চালু করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। 

    কীভাবে মিলবে রেহাই?

    সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ট্রাইয়ের (TRAI) নির্দেশ, প্রতিটি ফোনকল এবং মেসেজে বাধ্যতামূলকভাবে বসাতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ছাঁকনি। শোনা যাচ্ছে, ভুয়ো কল রুখতে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এবং জিয়োর সঙ্গে হাত মেলাতে চলেছে ট্রুকলার। এতে ভুয়ো ফোনের উৎস শনাক্ত করতে সুবিধা হবে। এছাড়া, প্রোমোশনাল কলের জন্য ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার না করার কথা জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। এতে মোবাইল ব্যবহারকারীরা সহজেই চিনতে পারবেন অযাচিত কল। ফলে, সারাদিনের ব্যস্ততার মাঝে অগণিত মানুষ মুক্তি পাবেন এই ধরনের স্প্যাম কল থেকে।

    টেলিকম সংস্থাগুলি কী ভাবছে?

    ট্রাই (TRAI) সূত্রে খবর, এই AIML স্প্যাম ফিল্টারগুলি ইনস্টলিংয়ের ট্রায়াল এক্কেবারে শেষ পর্যায়ে রয়েছে। তার জন্য ভোডাফোন আইডিয়া বা Vi ইতিমধ্যেই Tenla Platforms-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে, ট্রাইয়ের (TRAI) নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যে রাজি হয়েছে এয়ারটেল এবং রিলায়েন্স জিয়োর মতো টেলিকম সংস্থাগুলি। গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাবিশিষ্ট (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) স্প্যাম ফিল্টার পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে এয়ারটেল। অন্য দিকে, জিয়োর গ্রাহকদের জন্য শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mobile Network: ধীরে ধীরে ভারতবর্ষ হয়ে উঠছে 5G, এর সর্বোচ্চ স্পিড জানলে চমকে উঠবেন!

    Mobile Network: ধীরে ধীরে ভারতবর্ষ হয়ে উঠছে 5G, এর সর্বোচ্চ স্পিড জানলে চমকে উঠবেন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার মানুষের হাতের মুঠোয় দ্রুততম ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যে বাজারে এসে পৌঁছেছে 5G। দ্রুত গতি, বিশাল নির্ভরযোগ্যতা এবং নগণ্য লেটেন্সি সহ এই 5G পরিষেবা পৃথিবীকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে। 2G, 3G ছাড়িয়ে আমরা যখন 4G জমানায় আছি, তখন গোটা ভারতবর্ষ জুড়ে আসতে চলেছে 5G। ভারতের কিছু নেটওয়ার্ক (Mobile Network) পরিষেবা প্রদানকারী সংস্থা ইতিমধ্যে 5G নিয়ে এসেছে। যেগুলি সফলভাবে চলছে, তারা হল Airtel, JIO ।

    প্রথমে জানা দরকার 5G কী?

    এখানে G শব্দের অর্থ জেনারেশন (Generation)। 5G নেটওয়ার্কের স্পিড 4G নেটওয়ার্কের (Mobile Network) স্পিডের থেকে প্রায় ১০০ গুণ বেশি। এই ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে বহু ডিভাইসকে যোগ করা যাবে। অনেক দ্রুত গতিতে বড় বড় ফাইল ও ভিডিও ট্রান্সফার করা যাবে, ডাউনলোড করা যাবে খুব দ্রুত। এর মূল লক্ষ্য হল আল্ট্রা লো লেটেন্সি ও মাল্টি-জিবিপিএস ডেটার গতি সরবরাহ করা। 5G টেকনোলজি পাঁচটি প্রযুক্তি থেকে গঠিত হয়-মিলিমিটার ওয়েভ, স্পিড সেল, ম্যাক্সিমাম মিমো, বিমফর্মিং, ফুল ডুপ্লেক্স।

    কোন দেশ প্রথম 5G পরিষেবা  চালু করে?

    ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথম বাণিজ্যিকভাবে 5G নেটওয়ার্ক (Mobile Network) শুরু হয়েছিল। এখনও পৃথিবীর সব দেশে 5G নেটওয়ার্ক উপলব্ধ নয়। বর্তমানে কিছু দেশে 5G নেটওয়ার্ক রয়েছে, যেমন সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, ভারত ইত্যাদি।

    ভারতে 5G পরিষেবা

    ২০২২ এর অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে ভারতে 5G পরিষেবা (Mobile Network) চালু করা হয়। ভারতে প্রথম এয়ারটেল ও জিও কোম্পানি এই পরিষেবা প্রদান করে। জিও কোম্পানি প্রথমে পরীক্ষামূলকভাবে দিল্লি, বারাণসী, কলকাতা এবং মুম্বইতে তাদের পরিষেবা শুরু  করেছিল। বর্তমানে প্রায় সমগ্র ভারতে এই পরিষেবা এখন উপলব্ধ। 

    5G পরিষেবা নিতে গেলে কী কী প্রয়োজন?

    5G পরিষেবা নিতে গেলে প্রথমে দেখতে হবে আপনি যে ফোনটি ব্যবহার করেন, সেটি 5G সাপোর্ট করে কি না। যদি করে তাহলে আপনার পুরনো 4G সিমটিকেই 5G তে পরিবর্তন করে নিতে পারেন কোনও রকম নম্বর না বদলে। আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন, সেই কোম্পানির নিজস্ব অ্যাপ থেকেই আপনি 5G পরিষেবা (Mobile Network) চালু করতে পারেন।

    5G নেটওয়ার্কের সর্বোচ্চ স্পিড কেমন?

    বর্তমানে এখন যাঁরা এই পরিষেবা ব্যবহার করছে তাঁদের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সর্বোচ্চ স্পিড ৭০০ MBPS এর কাছাকাছি, যা সাধারণ মানুষের কাছে চমকে দেওয়ার মতো একটি স্পিড। ভবিষ্যতে আরও অনেক আপডেট আসতে চলেছে এই 5G পরিষেবায়। তাই আশা করাই যায়, আরও উন্নতি লাভ করবে এই পরিষেবা। আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষ হয়ে উঠবে 5G (Mobile Network)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Reliance AGM 2022: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

    Reliance AGM 2022: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি থেকেই প্রাথমিক ভাবে ৫জি (5G) পরিষেবা চালু করার কথা জানিয়ে দিলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এমডি ও চেয়ারম্যান মুকেশ অম্বানি (Mukesh Ambani)। অর্থাৎ কালীপুজোর সময়েই ৫জি পেয়ে যাবে শহরবাসী। মুকেশের কথায়, আগামী দু’মাসের মধ্যে, প্রাথমিক ভাবে দেশের চারটি শহরে এই পরিষেবা চালু হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা। প্রাথমিক ভাবে শুরু হওয়ার পর দেশের সমস্ত শহর এবং গ্রামাঞ্চলে তা চালু হতে বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছেন রিলায়েন্স কর্ণধার। তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত শহর, শহরতলি এবং গ্রামে পৌঁছে যাবে জিও-র ৫জি পরিষেবা।

    সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৫ তম বার্ষিক সাধারণ বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই জিও-র 5G পরিষেবা নিয়ে ঘোষণা করেন মুকেশ আম্বানি। তিনি বলেন, “বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক হবে জিও 5G। 5G-র সর্বাধুনিক সংস্করণ নিয়ে আসবে জিও। যার নাম স্ট্যান্ড-অ্যালোন 5G। আমাদের 4G নেটওয়ার্কের উপর এর কোনও নির্ভরতা থাকবে না।” এরপর মুকেশের ছেলে তথা জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন,”দেশে ৫জি পরিষেবা চালু করতে জিও ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।”

    আরও পড়ুন: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    এদিন মুকেশ অম্বানি বলেছেন, “জিও 5G পরিষেবা সাশ্রয়ী মূল্য়ে ও সর্বোচ্চ মানে দেশের প্রত্যেকটি জায়গা,প্রত্যেক জনগণ ও সবকিছুকে সংযুক্ত করবে। আমরা ভারতের অর্থনীতিকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও এগিয়ে রাখব। ভারতকে ডেটা-চালিত অর্থনীতিতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

    সম্প্রতি ৫জি স্পেকট্রামের নিলাম করে কেন্দ্র। আর তাতেই এয়ারওয়েভের স্বত্ব কিনে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়। প্রাথমিকভাবে মোট ১৩টি শহরে এই পরিষেবা চালু করবে জিও। সেই তালিকায় রয়েছে- দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গান্ধীনগর, গুরুগ্রাম, মুম্বই, পুনে, চেন্নাই, জামনগর, কলকাতা এবং লখনউ। আগামী অক্টোবরেই দেশে ৫জি রোলআউট হবে বলে জানা গিয়েছে। ধাপে ধাপে দেশের প্রতিটি কোণায় পরিষেবা পৌঁছে দেওয়ার নীলনকশা তৈরি করে ফেলেছে সংস্থা,দাবি জিও কর্ণধারের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share