Tag: kazi nazrul islam

kazi nazrul islam

  • Bangladesh: খুলনা রেল স্টেশনে ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি! অশান্ত বাংলাদেশে নতুন বিতর্ক

    Bangladesh: খুলনা রেল স্টেশনে ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি! অশান্ত বাংলাদেশে নতুন বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে ফের আক্রান্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুলনা রেলস্টেশনের কাছে দেওয়ালে আঁকা তাঁর প্রতিকৃতিতে আবারও কালো কালি ছিটিয়ে বিকৃত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। কয়েক দিন আগেই আগের হামলার পর ছবিটি সংস্কার করা (Bangladesh) হয়েছিল। তার পর ফের এই ঘটনা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক মহলে।

    খুলনা শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের বিপরীত দিকের দেওয়ালে বিশিষ্ট ব্যক্তিত্বদের ছবি আঁকা হয়েছিল (Rabindranath Tagore Portrait Defaced)। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি ওই দেওয়ালচিত্রে রবীন্দ্রনাথ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লোকসাধক ফকির লালন শাহ, শিল্পী এস এম সুলতান এবং কবি মাইকেল মধুসূদন দত্তের ছবি রয়েছে। তবে তাঁদের মধ্যে শুধুমাত্র রবীন্দ্রনাথের ছবিটিই কালো রং দিয়ে বিকৃত করা হয়েছে।

    একই প্রতিকৃতিতে কালি লাগানো হয়েছিল আগেও (Bangladesh)

    ঘটনার তদন্তে পুলিশ পদক্ষেপ করেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লোকমান হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। কারা এই কাজ করেছে, তা খতিয়ে দেখা হবে। এর আগেও চলতি মাসে একই প্রতিকৃতিতে কালি লাগিয়ে বিকৃত করা হয়েছিল। সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “প্রতিকৃতি বিকৃত করে তারা নিজেদের সংকীর্ণ মানসিকতা ও অসুস্থ চিন্তার পরিচয় দিয়েছে।”

    সাংস্কৃতিক কর্মী তথা নাট্যসংগঠন নাট্যলোকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিমের আশঙ্কা, এই ঘটনার পিছনে কোনও সংগঠিত গোষ্ঠী রয়েছে। তাঁর দাবি, ঢাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে এই ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। রবীন্দ্রনাথের পর অন্য বিশিষ্ট ব্যক্তিদেরও নিশানা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

    মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের (Bangladesh) মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং মানবিক মর্যাদার চেতনা গড়ে তুলেছে বলে মন্তব্য করেন সেলিম। তাঁর কথায়, “কিছু তরুণকে ভুল পথে পরিচালিত করে এই ধরনের নিন্দনীয় কাজে যুক্ত করা হচ্ছে।” বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ রবীন্দ্রনাথ। তাঁকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে এই ঘটনার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেলিম।

    গত মাসেও ঢাকায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির বাইরে রবীন্দ্রনাথের একটি দেওয়ালচিত্র কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছিল। ওই ঘটনার পর বাংলাদেশের অন্তত ৩৭ জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। তাঁদের আশঙ্কা, এই ধরনের ঘটনা ধর্মীয় উগ্রপন্থীদের উৎসাহিত করতে পারে এবং দেশের সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে (Rabindranath Tagore Portrait Defaced)।

    বিবৃতিতে স্বাক্ষরকারীরা ষাটের দশকে পাকিস্তানের শাসকদের রবীন্দ্রনাথকে মুসলিমবিরোধী হিসেবে রাজনৈতিকভাবে তুলে ধরার প্রচেষ্টার কথাও স্মরণ করিয়ে দেন। তাঁদের মতে, সাম্প্রতিক প্রতিকৃতি বিকৃতির ঘটনা সেই (Bangladesh) পুরনো বিদ্বেষমূলক প্রচারেরই নয়া রূপ।

     

LinkedIn
Share