Tag: Killing

Killing

  • Himanta Biswa Sarma: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুনিধন নিয়ে নীরব কংগ্রেস, তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    Himanta Biswa Sarma: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুনিধন নিয়ে নীরব কংগ্রেস, তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “পশ্চিম বিশ্বে গাজার পরিস্থিতি নিয়ে কংগ্রেস সব সময় সোচ্চার হলেও, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুনিধন নিয়ে সম্পূর্ণ চুপ। মুখে কুলুপ দিয়ে বসে রয়েছেন কংগ্রেসের নেতারা।” উল্লেখ্য, ইজরায়েল-হামাস যুদ্ধে গাজায় আক্রমণ নিয়ে কংগ্রেসকে যতটা সরব হতে দেখা গিয়েছিল, গত ৫ অগাস্টের পর থেকে অগ্নিগর্ভ বাংলাদেশে সনাতনী হিন্দুদের সুরক্ষা নিয়ে, দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। আর এখানেই বিজেপি নেতার প্রশ্ন। 

    ঠিক কী বলেছেন অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma)?

    সামনেই ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচন। এই রাজ্যে দলের তরফ থেকে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। শনিবার এখানে একটি সাংগঠনিক বৈঠকে যোগদান করে বাংলাদেশে হিন্দুনিধনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সেই দেশের হিন্দুদের উপর আক্রমণ সম্পর্কে কংগ্রেসকে (Congress) তোপ দেগে বলেন, “দেশের বিরোধী দল কংগ্রেস এখন নীরবতা পালন করছে। তাঁরা গাজা নিয়ে সব সময় বেশি করে উদ্বিগ্ন থাকেন। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি নিশ্চিত ভারতের কেন্দ্র সরকার কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই সমস্যাটির সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

    আরও পড়ুনঃ”হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী”, মাত্র ১৮ বছর বয়সে মৃত্যুবরণ!

    আর কী বললেন?

    আবার বিরসা মুন্ডা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) আরও বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। হিন্দুদের দুর্দশার বিষয়ে কংগ্রেসের কোনও মাথাব্যথাই নেই। কংগ্রেসের নেতারা মুসলমানদের হয়ে বার বার প্রতিবাদ জানান। কিন্তু তাঁরা কতবার বাংলাদেশে হিন্দুদের পক্ষে কথা বলেছেন, এই প্রশ্ন করা উচিত। বাংলাদেশ থেকে অনেক শরণার্থী ভারতে আসতে চাইছেন। কিন্তু ভারত সরকার কাউকে সীমান্ত অতিক্রম করার অনুমতি দেয়নি। কারণ তাতে স্থায়ী সমাধান হবে না। একমাত্র সমাধান হল বাংলাদেশের সঙ্গে কথা বলে সেই দেশেই হিন্দুদের স্বার্থকে সুনিশ্চিত করা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Texas Shootout: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ বিভীষিকা, নিহত ১৯ শিশুসহ মোট ২১ জন

    Texas Shootout: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ বিভীষিকা, নিহত ১৯ শিশুসহ মোট ২১ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের (US Shootout) বিভীষিকা। রক্তাক্ত হল টেক্সাসের (Texas) ইউভালেড কাউন্টিতে অবস্থিত রব এলিমেন্টারি (Robb Elementary School) স্কুল প্রাঙ্গণ। বন্দুকবাজের নৃশংস হামলায়  নিহত ১৯ শিশুসহ মোট ২১ জন। গত এক দশকে আমেরিকায় এইরকম ঘটনার নজির নেই। 

    স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ শিশু এবং দু’জন প্রাপ্তবয়স্ক এই হামলায় নিহত হয়েছেন। অধিকাংশ শিশু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল। প্রত্যেকের বয়স ৭ থেকে ১০-এর মধ্যে ছিল। পুলিশসূত্রে খবর, হামলার পর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্ত ওই বন্দুকবাজের। এনকাউন্টারে জখম হন দুজন পুলিশও। তাঁদের অবস্থা স্থিতিশীল। 

    জানা গিয়েছে, রব এলিমেন্টারি প্রাথমিক স্কুলের গুলিকাণ্ডের নেপথ্যে থাকা বন্দুকবাজের নাম সালভাদর রামোস। ১৮ বছরের এই যুবক মঙ্গলবার ওই প্রাথমিক স্কুলে হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে ঢুকে পড়ে। এর পর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১৯ শিশু। নিহত হন দুজন শিক্ষক। আহত হয়েছে অনেকে।

    আরও পড়ুনঃ “ভারত-মার্কিন সম্পর্ক আস্থার সম্পর্ক”, বাইডেনের সঙ্গে বৈঠকে মন্তব্য মোদির

    টেক্সাসের ইতিহাসে এইরকম ঘটনা নজিরবিহীন। ঘটনার জেরে ট্যুইট করে শোকবার্তা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। রাজ্যবাসীকে একজোট হয়ে থাকার বার্তা দিয়েছেন তিনি।  [tw]


    [/tw]

    হোয়াইট হাউসের (White House) তরফে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক ব্যক্ত করতে ২৮ মে অবধি সূর্যাস্ত পর্যন্ত দেশের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডো বাইডেন (Joe Biden)। 

    হামলাকারি সম্পর্কে বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, স্কুলে হামলা করতে আসার আগে নিজের ঠাকুমাকে গুলি করে পালিয়ে বন্দুকবাজ। তিনি এখন হাসপাতালে চিকিৎসারত। পুলিশের মতে, হামলাকারী স্কুলে প্রবেশের আগে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিল। স্কুলে প্রবেশের সময় হামলাকারীর হাতে ছিল একটি রাইফেল। এরপর সে  স্কুলের বিভিন্ন ক্লাসে গিয়ে গুলি করতে থাকে সে।   

    আরও পড়ুনঃ অতিমারি ঠেকাতে মোদির ভূমিকা, প্রশংসায় বাইডেন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) বন্দুকবাজদের এবার কড়া হাতে দমনের বার্তা দিয়েছেন। ট্যুইটারে তিনি বলেন, “আমাদের প্রশ্ন করতে হবে, কবে আমরা বন্দুকবাজদের বিরুদ্ধে ঈশ্বরের নামে একজোট হয়ে দাঁড়াব? এসব দেখতে দেখতে আমি ক্লান্ত। এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে।”   

    [tw]


    [/tw]

    প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama) ট্যুইটারে লেখেন, “গোটা দেশজুড়ে বাবা-মায়েরা তাঁদের সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, গল্পের বই পড়ে শোনাচ্ছেন, ঘুমপাড়ানি গান শোনাচ্ছেন। কিন্তু তাঁদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে কাল কী হবে? তাঁদের বাচ্চাকে স্কুলে পাঠানোর পর কী হবে? কিংবা কোনও দোকান বা জনবহুল এলাকায় তাঁদের সন্তানকে নিয়ে যাওয়া সুরক্ষিত কি? এখনই রুখে দাঁড়ানোর সময় এসেছে।” 

    [tw]


    [/tw]

    ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেশের অস্ত্রনীতি বদলের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, “আমাদের এমন কোনও নীতি গ্রহণ করতে হবে যাতে এইরকম ঘটনা ভবিষ্যতে না ঘটে।” 

    বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গুলি হামলায় অনেক ছাত্র গুরুতর আহত হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। 

LinkedIn
Share