Tag: KKR

KKR

  • Shah Rukh Khan: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ, কেমন আছেন কিং খান?

    Shah Rukh Khan: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ, কেমন আছেন কিং খান?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুস্থ আছেন কিং খান। ২২ মে ডিহাইড্রেশনের কারণে শাহরুখ খানকে (Shah Rukh Khan) আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। এদিন সকালেই তাঁকে দেখতে হাসপাতালে যান স্ত্রী গৌরী খান। প্রথমে মনে করা হয়েছিল বাদশাকে মুম্বইয়ের কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হবে। তারপর হাসপাতাল সূত্রে জানা যায়, এখন তিনি ঠিক আছেন, তাই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, চিকিৎসকরা শাহরুখকে (Juhi meets Shah Rukh) পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। 

    শাহরুখকে দেখতে হাসপাতালে জুঁহি

    কলকাতা নাইট রাইর্ডাসের খেলা দেখতে মঙ্গলবারই আমেদাবাদে হাজির হন শাহরুখ খান (Shah Rukh Khan)। সারাদিন প্রায় মাঠেই ছিলেন শাহরুখ। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতে দেখা যায় তাঁকে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বুধবার দুপুরে আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান তাঁর স্ত্রী গৌরী খানও। শাহরুখের বন্ধু তথা কেকেআর-এর সহ-মালিক অভিনেত্রী জুহি চাওলাও (Juhi meets Shah Rukh)হাসপাতালে যান। জুহি জানান, শাহরুখ সুস্থ আছে। ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। সপ্তাহান্তে আইপিএল ফাইনালে চিপকের গ্যালারিতে দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গেই নাইটদের চিয়ার করবেন তিনি।

    কেন অসুস্থ কিং খান 

    সূত্রের খবর, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচণ্ড গরমে বাদশা অসুস্থবোধ করেন। তাঁর লু লেগে গিয়েছে, শরীরে জলের পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গেই উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কপূরও। উল্লেখ্য, বুধবার সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। অনেকেই সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অবশেষে ভক্তদের প্রার্থনায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির পথে বাদশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরু গম্ভীরের মগজাস্ত্র আর নাইটদের দলগত পারফরম্যান্সের জেরে চলতি আইপিএলের (IPL 2024) ফাইনালে কেকেআর। গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা, বললে অত্যুক্তি হবে না। দলের জোড়া কাপ জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসতেই যেন সবকিছু বদলে গিয়েছে কেকেআর শিবিরে। কিন্তু কীভাবে, সেই মন্ত্রই প্রকাশ্যে এল একটি ভিডিও-য়।

    গম্ভীরের মন্ত্র

    আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল ২০২৪-এর (IPL 2024) ফাইনালে ওঠার দিনে সামনে এল গম্ভীরের (Gautam Gambhir) একটি বিশেষ ভিডিও, যেখানে মরশুমের শুরুতেই নাইট তারকাদের লক্ষ্য স্থির করে দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভাইরাল ভিডিও ক্লিপটিতে ক্রিকেটারদের প্রতি গম্ভীরকে বলতে শোনা যায় যে, ‘এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র-জুনিয়র থাকবে না। ঘরোয়া ক্রিকেটার আর আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না। কারণ আমাদের সামনে একটাই লক্ষ্য। সেটা হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। তাই সকলকে একটাই কথা মাথায় রাখতে হবে, নিজেদের সবটুকু দিয়ে ২৬ মে আমাদের ওখানে (ফাইনালে) পৌঁছতে হবে। আমাদের এটা মেনে চলতে হবে আজ থেকেই।’

    বিশেষজ্ঞদের মত

    আইপিএলের (IPL 2024) আঙিনায় আবির্ভাবেই প্রথম ২টি মরশুমে প্লে-অফে জায়গা করে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২টি মরশুমেই তাদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল ২০২৪-এর আগে লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে যে দলকে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন, এবার মেন্টর হিসেবে তাদের ফের ফাইনালে পৌঁছে দিলেন গৌতম। চলতি আইপিএল মরশুমে কেকেআরের সাফল্যের পিছনে গম্ভীরের যে বিরাট অবদান রয়েছে, সেটা এককথায় স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

    স্টার্কে ভরসা

    শুধু নিখুঁত গেম প্ল্যান ছকে দেওয়াই নয়, ক্রিকেটারদের উপর ভরসা রাখতে শখিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। চলতি আইপিএলের শুরুতে ছন্দে ছিলেন না স্টার্ক। তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু ভরসা রেখেছিলেন  মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা-হায়দরাবাদ ম্যাচের পর আর হয়তো গম্ভীরকে ব্যাখ্যা দিতে হবে না কেন এত টাকা দিয়ে দলে স্টার্ক।  কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। এদিন তিন উইকেট নিয়ে স্টার্ক বুঝিয়ে দিলেন কেন তাঁর দাম ২৪.৭৫ কোটি টাকা।

    শাহরুখের আস্থা

    কেকেআরের আইপিএল (IPL 2024) জয়ী (২০১২, ২০১৪) একমাত্র অধিনায়ক ফের কেকেআরের ড্রেসিংরুমে। দলের মালিক শাহরুখ খানের যে তাঁর প্রতি অগাধ আস্থা। গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘আমি সাত বছর কেকেআরের ক্য়াপ্টেন ছিলাম। ওই সাত বছরে ৭০ সেকেন্ডের জন্য়ও ও ক্রিকেট নিয়ে কখনও শাহরুখ কথা বলেনি। জীবনে ক্রিকেট নিয়ে একটা প্রশ্নও করেনি। আমি আসার পর থেকেও এসআরকে আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথাই বলেনি। আমাকে ও বলেছিল, কেউ যদি আমাকে অভিনয় শেখাতে আসে, তাহলে আমার শুনতে ভালে লাগবে না। একই ভাবে তোমাকেও নিশ্চয়ই যদি কেউ ক্রিকেট খেলা শেখাতে আসে তাহলে ভালে লাগবে না। আমি বলেছিলাম ঠিকই।  ওইটুকুই কথোপকথন হয়েছিল। একবারও কোন দল নিয়ে খেলব বা আমাদের স্ট্র্য়াটেজি কী হবে, তা নিয়ে এসআরকে একটা কথাও বলেনি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বড় ম্যাচেই জাত চেনালেন স্টার্ক, হায়দরাবাদকে সহজে হারিয়ে রবিতে ট্রফির লড়াইয়ে কলকাতা 

    IPL 2024: বড় ম্যাচেই জাত চেনালেন স্টার্ক, হায়দরাবাদকে সহজে হারিয়ে রবিতে ট্রফির লড়াইয়ে কলকাতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রেয়স, স্টার্ক, নারিনদের সম্মিলিত প্রয়াসে আইপিএল (IPL 2024) ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেট হারিয়ে এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করল নাইটরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে কেকেআরকে (KKR vs SRH) চালকের আসনে বসিয়ে দেন ২৫ কোটির বোলার। হায়দরাবাদের ১৫৯ রানের জবাবে কেকেআর ১৩.৪ ওভারে ২ উইকেটে করল ১৬৪ রান। ২০ ওভারের ম্যাচে ৩৮ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা।

    বড় ম্যাচের ঘোড়া

    কয়েক মাস আগে এই মাঠেই কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে (IPL 2024) প্রতিপক্ষ। ইনিংসের দ্বিতীয় ডেলিভারি। সামনে জাতীয় দলের সতীর্থ ট্রাভিস হেড। এ মরসুমে বোলারদের ত্রাস। তাঁর বিরুদ্ধে বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। জানেন সতীর্থের দুর্বলতাও। ট্রাভিস হেডকে দ্রুত ফেরানোই লক্ষ্য মিচেল স্টার্কের। যা খুবই কঠিন কাজ। আর সেই কঠিন কাজই সহজ ভাবে করলেন স্টার্ক। লেন্থ বল, হালকা বাইরের দিকে যাচ্ছিল, হেড খেললেন, কিন্তু ব্যাটে বলে হল না। উল্টে দুটো উইকেট মাটিতে লুটিয়ে পড়ল!ট্রাভিস হেডকে গোল্ডেন ডাক করতেই একটা অদৃশ্য চাপ গ্রাস করল হায়দরাবাদকে। এরপর পাওয়ার প্লে-তেই ফেরালেন নীতীশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে।

    ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন স্টার্কই। এর মধ্যে ট্রাভিস হেডের উইকেটই যে সবচেয়ে তৃপ্তির, বলার অপেক্ষা রাখে না। স্টার্ক বলছেন, ‘পাওয়ার প্লে কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি। এই দুটি দলই পাওয়ার প্লে-তে ব্যাট হাতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে। সুতরাং, দ্রুত উইকেট নেওয়া খুবই জরুরি ছিল। হেড ও অভিষেক এ মরসুমে পাওয়ার প্লে-তে যে ভাবে ব্যাট করছিল, ঠিক বর্ণনা করা যায় না।’ হেডের উইকেট প্রসঙ্গে স্টার্ক যোগ করেন, ‘এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান বলব। ওকে দ্রুত ফেরানো কার্যত অসম্ভব। সব দিন হয় না।’

    উচ্ছ্বসিত অধিনায়ক

    ফাইনালে (IPL 2024) ওঠার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, তাঁর দল প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে, যার জেরে সাফল্য এসেছে। সানরাইজার্সের (KKR vs SRH) ইনিংস ১৫৯ রানে গুটিয়ে যাওয়ার পর, রান তাড়া করতে নেমে কেকেআর মাত্র ১৩.৪ ওভারে দুই উইকেটে ১৬৪ রান করে ফেলে। নারিন-গুরবাজের নতুন ওপেনিং জুটিও ভরসা দিল দলকে। আফগান উইকেটরক্ষক-ব্যাটার করলেন ১৪ বলে ২৩ রানের ইনিংস। ২টি চার এবং ২টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। নারাইন করলেন ১৬ বলে ২১। ৪টি চার মারলেন তিনি। আমদাবাদের ২২ গজে আত্মবিশ্বাসের সঙ্গে খেললেন বেঙ্কটেশ আয়ার, শ্রেয়সও। কামিন্সেরা তাঁদের সমস্যায় ফেলতে পারলেন না। দুজনেই অর্ধশতরান করে অপরাজিত রইলেন। 

    ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। প্রত্যেকেই তাদের দায়িত্ব দুর্দান্ত ভাবে পালন করেছে। পুনরুজ্জীবিত হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ ছিল। যখন গোটা দেশ জুড়ে ভ্রমণ করে খেলতে হয়, তখন এভাবে পুনরুজ্জীবিত হওয়াটা সহজ হয় না। আমরা সব সময়ে বর্তমানে থাকার চেষ্টা করেছি, যা এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুযোগই পেয়েছি, তার পুরো সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। আশা করি, ফাইনালেও একই ধারা বজায় রাখব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগ পর্বের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ভেস্তে গেল বৃষ্টিতে। এবার একটাই লক্ষ্য প্লে-অফ (IPL 2024)। আগামিকাল, মঙ্গলবার প্লেঅফের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সান রাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। রবিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারায় সানরাইজার্স। দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যাওয়ায় নেট রান রেটে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় সানরাইজার্সের।

    কবে, কোথায়, কোন ম্যাচ

    সূচি অনুযায়ী (IPL 2024) প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম অর্থাৎ চিপকে। আগামী ২১ মে  প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যে দল জিতবে, সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। পরদিন অর্থাৎ ২২ মে একই স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হারলে বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল ২৪ মে চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
    আগামী ২৬ মে ফাইনাল চেন্নাইতে। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল।

    আরও পড়ুন: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    বৃষ্টির আশঙ্কা

    আমেদাবাদে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। লিগ (IPL 2024) পর্বে গুজরাট-কলকাতা এবং গুজরাট-হায়দরাবাদ দুটি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এবার নক আউটে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা ও হায়দরাবাদ (KKR vs SRH) একে অপরের বিপক্ষে খেলবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা থাকছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব বিসিসিআই-এর! কেকেআর ছাড়া কি সময়ের অপেক্ষা?

    Gautam Gambhir: গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব বিসিসিআই-এর! কেকেআর ছাড়া কি সময়ের অপেক্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য, কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিল বিসিসিআই। সম্প্রতি এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর  বিসিসিআই-এর (BCCI) প্রস্তাব গ্রহণ করেছেন গম্ভীর। তিনি এখনই কোনও সিদ্ধান্ত না নিলেও ভেবে দেখছেন বলে জানা গিয়েছে। ফলে ভারতীয় কোচের পদে ভবিষ্যতে তাঁকে দেখার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। 

    গম্ভীরকে প্রস্তাব

    আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই জাতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। নতুন করে চুক্তি বাড়াতে রাজি নন ‘মিস্টার ডিপেন্ডেবল’। ইতিমধ্যেই নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই একাধিক নাম জল্পনায় উঠে আসে টিম ইন্ডিয়ার পরবর্তি কোচ হিসেবে। স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, বীরেন্দ্র সেওয়াগ, ভিভিএস লক্ষ্মণ সহ একাধিক নাম উঠে আসে সম্ভাব্য কোচ হিসেবে। সম্প্রতি শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে গম্ভীরের কাছে তার উত্তর জানতে চাওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, সরাসরি কিছু না জানানো হলেও গম্ভীর বোর্ডের (BCCI) প্রস্তাব ফেরাননি বলেই খবর।  

    কবে সিদ্ধান্ত

    কেকেআরের আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে গম্ভীরের (Gautam Gambhir)। সেখানেই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। আগামী ২৭ জুন কোচ হওয়ার পদে আবেদন করার শেষ দিন। কেকেআর ফাইনালে উঠলেও হাতে এক দিন সময় পাবেন গম্ভীর। সে দিনই সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর। কোনও জাতীয় দলের কোচিংয়ে অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে আইপিএলে শেষ ২ বছর লখনউ ও এবার কলকাতা দলের মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর।  প্রতিবারই দলকে প্লেঅফে তুলেছেন গৌতম গম্ভীর। চলতি বছর তো কেকেআর শিবিরের ভাষাটাই বদলে দিয়েছেন গোতি।

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    কেকেআর ছাড়ছেন

    ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে এক দিনের বিশ্বকাপজয়ী দলে ছিলেন গম্ভীর (Gautam Gambhir)। দু’টি প্রতিযোগিতাতেই ফাইনালে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার পরে দু’বার কেকেআরকে অধিনায়ক হিসাবে আইপিএল জেতান। এ বার তাঁর সামনে আরও বড় চ্যালেঞ্জ। এখনও গৌতম গম্ভীর সরকারিভাবে কিছু জানাননি। কিন্তু যদি রাজি হন তাহলে এই আইপিএলের পরই কেকেআর ছাড়তে হবে গম্ভীরকে। শাহরুখ খানই গম্ভীরকে মেন্টর হতে রাজি করিয়েছিলেন। তিনি গম্ভীরকে এত তাড়াতাড়ি ছাড়তে চাইবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। একই সঙ্গে মনে হ করা হচ্ছে, আইপিএল মানে আড়াই মাসের কাজ আর জাতীয় দল (BCCI) মানে নয় মাসের। এটাই অনেককে পিছিয়ে দিচ্ছে। সঙ্গে রয়েছে স্টার প্লেয়ারদের চাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: টুর্নামেন্ট যতই এগোচ্ছে রোজই প্রায় বদলাচ্ছে আইপিএল প্লে-অফের (IPL 2024) অঙ্ক। বৃহস্পতিবার গুজরাট বনাম হায়দরাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্লে-অফের টিকিট সহজেই পেয়ে গিয়েছে হায়দরাবাদ। কেকেআর (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের পরে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠল হায়দরাবাদ। চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রবিবারের আরসিবি বনাম সিএসকে ম্যাচটি কার্যত নক আউট ম্যাচ হয়ে গেছে৷ এই ম্যাচের জয়ী দল চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলবে। তবে পাল্লা ভারি ধোনিদের।

    নাইটদের সামনে কারা

    ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কোয়ালিফায়ার ১ খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঘরের মাঠ ইডেনে প্রস্তুতিও শুরু করেছে নাইটরা। তবে তাদের সামনে কারা চ্যালেঞ্জ ছুঁড়বে সেই অঙ্ক খষছে নাইট শিবির। কোয়ালিফায়ার (IPL 2024) ওয়ানে কেকেআরের মুখোমুখি হতে পারে চেন্নাই বা হায়দরাবাদ। ১৩ ম্যাচে চেন্নাই সুপার কিংস বা সিএসকে-র পয়েন্ট ১৪৷  বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হায়দরাবাদ হারালে ও রাজস্থান তাদের শেষ ম্যাচে হেরে গেলে তবেই পয়েন্ট টেবিলের (IPL 2024) প্রথম দুইয়ে শেষ করবেন প্যাট কামিন্সরা। তবে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে দিলে রান রেট ভাল থাকার সুবাদে তারাও হতে পারে নাইটদের প্রতিপক্ষ। আর শেষ ম্যাচ রাজস্থান যদি কলকাতাকে হারিয়ে দেয় তাহলে তারাও হতে পারে কেকেআর-এর প্রতিপক্ষ।

    আরও পড়ুন: কেকেআর ছাড়ছেন গম্ভীর! ভাসছে নানা নাম, রাহুল পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার কোচ কে?

    চেন্নাই না বেঙ্গালুরু

    চেন্নাই সুপার কিংসের সঙ্গে ডু অর ডাই ম্যাচে বিরাটদের এই ম্যাচে জিততেই হবে। তবে তারপরেও রয়েছে নানা সমীকরণ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই টুর্নামেন্টে দুর্দান্ত কামব্যাক করেছে। একটা সময় প্লে-অফের (IPL 2024) দরজা কার্যত বিরাটদের সামনে বন্ধ হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে শুধুমাত্র অঙ্কের বিচারে এই দলটা টুর্নামেন্টে টিকে রয়েছে। এবার তাদের মরণ-বাঁচন লড়াই। ১৮ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের খেলতে হবে। এই ম্যাচে যদি নেট রানরেট ঠিকঠাক রেখে আরসিবি জিততে পারে, তাহলেই শেষ চারে তারা জায়গা করে নিতে পারবে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের সামনে প্লে-অফের রাস্তা বন্ধ হয়ে যাবে। আর চেন্নাই জিততে পারলে তো কথাই নেই, ধোনিরা প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা ভেস্তে যায়, তাহলে চেন্নাই সরাসরি প্লে-অফে চলে যাবে। সেক্ষেত্রে কলকাতা (Kolkata Knight Riders), রাজস্থান, হায়দরাবাদ এবং চেন্নাই আইপিএল (IPL 2024) প্লে-অফ খেলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ইতিহাস কলকাতার, আইপিএল টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাবে শ্রেয়সের কেকেআর

    IPL 2024: ইতিহাস কলকাতার, আইপিএল টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাবে শ্রেয়সের কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ইতিহাস তৈরি করল কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার শীর্ষস্থান ধরে রেখে আইপিএলের গ্রুপ-পর্ব শেষ করতে চলেছে শ্রেয়সা আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর। বুধবার গুয়াহাটিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস পাঁচ উইকেটে হারার পরই পাঁচটি ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে গিয়েছে যে এক নম্বর দল হিসেবে ২০২৪ সালের আইপিএলের গ্রুপ পর্যায় শেষ করবে কেকেআর।

    অধরা মাধুরী এল

    অতীতে কেকেআর ২০১২ সাল এবং ২০১৪ সালে আইপিএল জিতলেও ওই দু’বছর গ্রুপ পর্যায়ের শেষে লিগ তালিকায় দু’নম্বরে ছিলেন গম্ভীররা। ২০১২ সালে এক নম্বরে ছিল তৎকালীন দিল্লি ডেয়ারডেভিস (অধুনা দিল্লি ক্যাপিটালস)। আর দু’বছর পরে গ্রুপ লিগের শীর্ষে ছিল তৎকালীন কিংস ইলেভন পঞ্জাব (বর্তমানের পঞ্জাব কিংস)। গ্রুপ লিগে দুইয়ে শেষ করে শেষপর্যন্ত আইপিএল (IPL 2024) খেতাব জিতেছিল কেকেআর। এবার এক নম্বরে শেষ করে সেই ট্রফি আসে কিনা, তা সময়ই বলবে। বুধবার রাজস্থান হেরে যাওয়ার পরে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে কেকেআর। ১৩টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ১৯ পয়েন্ট। সেখানে ১৩টি ম্যাচের শেষে ১৬ পয়েন্ট আছে রাজস্থানের। আপাতত যা পরিস্থিতি, তাতে কোনও দলই ১৯ পয়েন্টে পৌঁছাতে পারবে না। অর্থাৎ ছুঁতে পারবে না কেকেআরকে। 

    মেন্টর হয়ে সাফল্য

    অধিনায়ক হিসেবে যা করতে পারেনি মেন্টর হয়ে সেই স্বাদ পেলেন গৌতম গম্ভীর। তিনি কলকাতার লাকি চ্যাম্প। কেকেআর যে এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলবে, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ আগেই প্রথম দুইয়ে থাকার ‘কনফার্ম’ টিকিট পেয়ে গিয়েছে কেকেআর।

    সার্বিকভাবে এই নিয়ে তৃতীয়বার প্রথম কোয়ালিফায়ারে খেলবে নাইট ব্রিগেড। আগের দু’বার কেকেআর যখন আইপিএলের (IPL 2024) প্রথম কোয়ালিফায়ারে খেলেছে, তখনই জিতেছে। এবারও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ জিতেই ফাইনালে ট্রফির জন্য লড়াই করতে চায় নাইটরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট সপ্তদশ আইপিএল (IPL 2024)। গ্রুপস্তরের শেষ লগ্নে এখন হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটা দলের আর একটা বা দুটো ম্যাচ খেলা বাকি। ১০ দলের মধ্যে মাত্র কলকাতা নাইট রাইডার্স প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজস্থান রয়্যালস ফের হেরে যাওয়ায় তারা ১৬ পয়েন্ট নিয়ে আটকে আছে। আর চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যাল়েঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে জেতায় তারা এখন একে অপরের সঙ্গে লড়াইয়ের দিকে তাকিয়ে। 

    প্লে-অফে কলকাতা

    বৃষ্টিস্নাত শনিবাসরীয় ইডেনে মুম্বইকে ধরাশায়ী করে ইতিমধ্যেই প্লে-অফ (IPL 2024) নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পয়েন্ট ১৮। ১২ ম্যাচ খেলে কেকেআর নয়টাতে জিতেছে। সোমবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শ্রেয়স আইয়ার বনাম শুভমান গিলের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা। কলকাতা এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চায়। তবে গুজরাটের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। প্লেঅফের লড়াইয়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে শুভমান গিল, রাশিদ খানদের। 

    পয়েন্ট টেবিলে কে কোথায়

    চলতি আইপিএল (IPL 2024) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি দুটোর মধ্যে একটা জিততে পারলেই তারা নিশ্চিত করবে প্লে অফ। যদি জিততে না পারে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে যাবে। তবে প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভবনা কম। শেষ ম্যাচে জিতে সানরাইজার্সকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের পয়েন্ট ১৪। সানরাইজার্সের থেকে নেট রান রেটে বেশি থাকা চেন্নাই এগিয়ে গিয়েছে। তবে তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচ জিতলে তবেই প্লে অফে যেতে পারবে ধোনিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত প্রত্যাবর্তন করেছে। এখন ১৩ ম্যাচে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোহলিরা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ-এর হাতে এখনও রয়েছে ২টো করে ম্যাচ। সেগুলো জিততে পারলে তারাও লড়াইয়ে থাকবে। গুরুত্বপূর্ণ হতে পারে নেট রানরেটও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু বাইশ গজেই নয়, বলিউড মাতাতে আসছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। কেকেআর তারকাকে খুব শীঘ্রই দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। এর আগে ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোকে দেখা গিয়েছিল বলিউডে এবার পালা রাসেলের। ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গরের সঙ্গে রাসেলের মিউজিক ভিডিয়োটির টিজার আপাতত অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে।

    কবে আসছে নয়া ভিডিও

    স্রেফ ক্রিকেটেই জীবন শেষ হয় না ক্যারিবিয়ানদের। ফের একবার তা প্রমাণ করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। মাঠে যেভাবে চার-ছক্কা মারেন একইরকম ভাবে ঝড় তুললেন বলিউডেও। ভয়লা ডিগ ব্যানারের অধীনে আন্দ্রে রাসেলের ভিডিওটি মুক্তি পাবে ৯ মে। তার আগেই এর টিজার ব্যাপক সাড়া ফেলেছে। পলাশ মুচ্চাল দ্বারা সুর করা এই মিউজিক ভিডিয়োটিতে একসঙ্গে রয়েছে ক্য়ারাবিয়ান ও বলিউডের মিশেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর বিস্ফোরক ব্যাটিং বরাবরই প্রিয় ক্রিকেটপ্রেমীদের কাছে। হিন্দি গানের প্রতি তাঁর প্রেমও কারও অজানা নয়। এবার হিন্দি সংগীতের জগতে রাসেলের পা রাখতে চলা বেশ উত্তেজনা তৈরি করেছে।

    কিছুদিন আগেই শাহরুখ খানের লুট পুট গ্যয়া গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন রাসেল। এমনকী প্রশংসা পেয়েছিলেন শাহরুখ খানের থেকেও। দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করা হয়। এবার পলাশের ভিডিওতে দেখা যাবে রাসেলকে। স্মৃতি মান্ধানার প্রেমিক পলাশ রাসেলকে নিয়ে এসেছেন অন্য জগতে। ‘লড়কি তু কামাল কি’ নামের মিউজিক ভিডিয়োতে দেখা যাবে রাসেলকে। কোন ভূমিকায়, তা অবশ্য এখনও ভাঙেননি পলাশ।

    আন্দ্রে রাসেল (Andre Russell) কেকেআরের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার। দীর্ঘদিন খেলছেন বেগুনি জার্সিতে। তাঁর খারাপ সময়ে শাহরুখ পাশে ছিলেন, এ কথাও একবার বলেছিলেন রাসেল। এ বারের আইপিএলে দুরন্ত পারফর্ম করছেন রাসেল। ব্যাট-বল হাতে বেশ সফল। কেকেআরকে ১০ বছর পর আবার চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া রাসেল অ্যান্ড কোং। এর মধ্যে রাসেলকে অন্য রূপে দেখে পাগল নেটিজেনরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) প্লে অফ প্রায় নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের। তাই প্লে-অফে ভাল ফলের আশায় বিশ্বনাথ দর্শন করে এল নাইটরা। বৃষ্টি বিড়ম্বনায় সোমবার শহরে ফিরতে পারেনি টিম কেকেআর। প্রতিকূল আবহাওয়ার কারণে নাইটদের চাটার্ড বিমান কলকাতায় অবতরণের অনুমতি না পেয়ে চলে গিয়েছিল গুয়াহাটি ৷ সেখান থেকে ফেরার সময়ও বিপত্তি নাইটদের বিমান এবার চলে যায় বেনারস। বারাণসী পৌঁছে কি আর হোটেল বন্দি থাকা যায়? বারাণসীতে পৌঁছেই  অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন ৷ 

    বারাণসী ভ্রমণ

    মঙ্গলবার হঠাৎ সুযোগ পেয়ে দৈবিক কৃপালাভের আশায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন নাইটরা। একই সঙ্গে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাটগুলিও ঘুরে দেখেন ৷ নৌকা বিহার করতেও দেখা যায় কেকেআর ক্রিকেটারদের। কেকেআর-এর পরের খেলা ১১ মে, শনিবার ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ জয়ের হ্যাটট্রিক করে প্লে অফে প্রায় প্রবেশ করে ফেলেছে কেকেআর ৷ টানা খেলার ঝক্কি সামলে সম্ভবত বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে নাইটরা ৷

    রবীন্দ্রনাথকে স্মরণ

    পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। এই দিনটি স্মরণীয় করে রাখতে, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, অভিনেতা এবং আরও অনেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে পোস্ট শেয়ার করেছেন। এই তালিকায় বাদ পড়েনি বাংলার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও। তারা আজ রবীন্দ্রনাথ ঠাকুরেরে কয়েকটি বিখ্যাত লাইন শেয়ার করে নিজেদের শ্রদ্ধা জানিয়েছে। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরও একটি ভিডিও শেয়ার করেছেন।

    যোগ দিচ্ছেন গুরবাজ

    প্লে-অফের আগেই বিরাট স্বস্তিতে কেকেআর শিবির। তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ শীঘ্রই নাইট রাইডার্সে যোগ দেবেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মায়ের অসুস্থতার জন্য লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর দেশ আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন। ফের স্কোয়াডে যোগ দেবেন বলে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share