Tag: KMC

KMC

  • Justice Abhijit Gangopadhyay: কাউন্সিলরের সামনে বেআইনি নির্মাণ হয়ে গেল! বিরক্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

    Justice Abhijit Gangopadhyay: কাউন্সিলরের সামনে বেআইনি নির্মাণ হয়ে গেল! বিরক্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) রেজিস্টারের বন্দোবস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পুরসভার প্রতিনিধি বা কাউন্সিলররা কাদের চিঠি পাঠাচ্ছেন বা কার কাছ থেকে তাঁদের কাছে চিঠি আসছে, অফিসে এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্টভাবে একটি খাতায় তা উল্লেখ রাখতে হবে। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। একবালপুরে একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দেন তিনি। 

    কী বললেন বিচারপতি

    বুধবার ওই মামলার শুনানির সময় স্থানীয় কাউন্সিলর সোমা দাসের উপর বেজায় অসন্তুষ্ট হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, “২ বছর হল, কাউন্সিলর হয়েছেন। আপনার চোখের সামনে একটি বেআইনি নির্মাণ হয়ে গেল, অথচ আপনি জানতেই পারলেন না।” কাউন্সিলরের কাছে কোনও রেজিস্টার নেই জানতে পেরে অসন্তুষ্ট হন বিচারপতি। তিনি বলেন, “এটা কী ধরনের অফিস? যেখানে একটা রেজিস্টার মেইনটেইন হয় না?” কাউন্সিলরের অফিস নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) পর্যবেক্ষণ, “একটা আড্ডাখানা তো আছে! যেখানে সবাই মিলে বসে আড্ডা দেন।” 

    আরও পড়ুন: আরও চাপে শাহজাহান! বিজেপি কর্মী খুনের মামলার কেস ডায়েরি চাইল হাইকোর্ট

    কেমন হবে রেজিস্টার

    প্রত্যেক কাউন্সিলর অফিসে ঠিকঠাক রেজিস্টার মেইনটেন করেন কি না, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এমন একটি রেজিস্টার যেখানে কাউন্সিলর কাকে চিঠি পাঠাচ্ছেন, বা কার কাছ থেকে চিঠি আসছে অফিসে, সেসব বিষয়ে উল্লেখ থাকবে। এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন কলকাতা পুরসভাকে (Kolkata Municipal Corporation) নির্দেশ দিয়েছেন, যাতে বিষয়টি তলিয়ে দেখা হয়। যাতে কাউন্সিলরদের রেজিস্টার মেইনটেন করা বাধ্যতামূলক করা হয়, সেই দিকেও পদক্ষেপ করার জন্য পুরনিগমকে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি নির্মাণের বিরুদ্ধে এর আগেও বার বার কড়া মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • New Market: হকারদের দখলে নিউ মার্কেটের তিন ভাগ রাস্তাই?

    New Market: হকারদের দখলে নিউ মার্কেটের তিন ভাগ রাস্তাই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউ মার্কেট (New Market) এলাকার কয়েকটি রাস্তার চার ভাগের তিন ভাগ অংশ দখল হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন দেবাশিস কুমার টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন হকার (Hawker) পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। এদিন নিউ মার্কেট চত্বর জুড়ে হকারদের জন্য তৈরি সমস্যা নিয়ে সমীক্ষার কাজও করেন তিনি। দেবাশিসের সঙ্গে ছিলেন টাউন ভেন্ডিং কমিটির সদস্য এবং নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা। কলকাতা পুরসভার সামনে থেকে এস এস হগ মার্কেট পর্যন্ত পায়ে হেঁটে পরিদর্শন করেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। পুর সেক্রেটারি হরিহর প্রসাদ মণ্ডল এবং নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন দেবাশিস।

    পার্কিং লট…

    নিউ মার্কেট (New Market) এলাকায় রয়েছে বার্ট্রাম স্ট্রিট। এখানেই রয়েছে পার্কিং লট। এই রাস্তার পার্কিং লটের প্রায় পুরোটাই দখল করে ফেলেছেন হকাররা। এই সব হাকারের এই ব্যবসা ছাড়াও চার-পাঁচটি সারিতে ব্যবসা রয়েছে। দেবাশিস কার পার্কিং দফতরের চার্জেও রয়েছেন। পার্কিং লটের দুরাবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ডেকে পাঠান পার্কিং অ্যাটেনডেন্টকে। কথা বলেন তাঁর সঙ্গেও। নিউ মার্কেট প্রথম সারির হেরিটেজ মার্কেট। এদিন যে সব এলাকায় সমীক্ষার কাজ হয়, সেগুলি হল বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস, লিন্ডসে স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোড।

    আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সারেন্ডার করেছেন’, বললেন সুকান্তও

    নিউ মার্কেট (New Market) চত্বর পরিদর্শনের পর দেবাশিস কথা বলেন হকারদের প্রতিনিধির সঙ্গে। হকারদের রাস্তা দখলের বিষয়ে তাঁকে অবহিত করেন। পুরসভার এ সংক্রান্ত নিয়ম কানুনের কথাও স্মরণ করিয়ে দেন তাঁকে। প্রথম সারির হেরিটেজ মার্কেট চত্বর পরিদর্শন শেষে এদিন দেবাশিস বলেন, গাড়ি চলার রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন একদল হকার। এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আমি এটাও লক্ষ্য করলাম যে কার পার্কিংয়ের জায়গাটাও ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আমরা টাউন ভেন্ডিং কমিটিকে এই রিপোর্ট দেব। কমিটির পরবর্তী মিটিংয়ে এটা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও করব।

    আরও পড়ুন: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Durga Puja 2022: কলকাতা পুরসভার আপত্তিতে বন্ধের মুখে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো

    Durga Puja 2022: কলকাতা পুরসভার আপত্তিতে বন্ধের মুখে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার নির্দেশে বন্ধের মুখে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো। পার্কের নীচে ওয়াটার রিজার্ভারের কাজ হচ্ছিল। তা এখনও শেষ হয়নি। তাই দর্শনার্থীদের ভিড়ের চাপে মাটির নীচে জলাধার ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই পার্কের পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুরসভা। 

    পুজোর প্যান্ডেল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০ আগস্ট পুজো কমিটিকে চিঠি দিয়েছেন কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের ডিজি। নোটিসে লেখা মোস্ট আর্জেন্ট। সেখানে জানানো হয়েছে, পার্কের কিছুটা নীচে পুরনো যে জলাধার আছে, তার উপর পুজো প্যান্ডেল তৈরি করা মোটেই সমীচিন নয়। ১১ আগস্ট পুরসভার জল সরবরাহ দফতরের এক ইঞ্জিনিয়র ঘটনাস্থলে যান। বিষয়টি খতিয়ে দেখে সেখানে পুজো প্যান্ডেলে আপত্তির কথা জানিয়ে আসেন। এরপর ১৩ আগস্ট কাউন্সিলর, বরো চেয়ারম্যান সহ পুরসভার আধিকারিকরা পার্কে গিয়ে পুজো প্যান্ডেল পর্যবেক্ষণ করেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই ডিজি পার্কের ওই স্থানে পুজো বন্ধের নির্দেশ দিয়েছেন। পুরসভার বক্তব্য, দুর্গাপুজোর সময় দর্শনার্থীদের ভিড়ে ওই জায়গার ক্ষতি হলে দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে তার দায় নিতে হবে পুজো কমিটিকেই। 

    আরও পড়ুন: https:জন্মাষ্টমীর ভোরে খুঁটি পুজো ও কাঠামো পুজো বেলুড় মঠে, দুর্গা পুজোর শুভারম্ভ

    পুরসভার চিঠির পরই মাথায় হাত উদ্যোক্তাদের। পার্কে পুজোর জন্য খুঁটি পুজো হয়েছে প্রায় দেড় মাস আগে। তার কিছুদিন পর থেকেই শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। খুঁটি পুজোর সময় হাজির ছিলেন বিধায়ক থেকে কাউন্সিলর। এতদিন পর কেন এই পুজো বন্ধের নোটিস পাঠানো হল, তার কিছুই বুঝে উঠতে পারছে না মহম্মদ আলি পার্কের ইউথ অ্যাসোসিয়েশন। পুজো কমিটির দাবি, পুলিশের তরফেও প্যান্ডেলের কাজ খতিয়ে দেখা হয়েছিল। তখন প্যান্ডেল বন্ধের ব্যাপারে কিছুই জানানো হয়নি। কিন্তু এক মাস পর হঠাৎ কেন এই চিঠি, কিছুই বুঝে উঠতে পারছেন না তাঁরা। এখন পুজো সরিয়ে নিয়ে গিয়ে কোথায় করবেন, তা নিয়েও দ্বিধান্বিত তাঁরা। তাই মধ্য কলকাতার অন্যতম ঐতিহ্যশালী এই মহম্মদ আলি পার্কের পুজো এবছর হবে কিনা তা নিয়েই চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। 

     

     

     

  • Asani Update: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’ পরিণত নিম্নচাপে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা?

    Asani Update: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’ পরিণত নিম্নচাপে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গভীর নিম্নচাপে (Deep depression) পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’ (Asani)। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড়ের (cyclone)। ওড়িশা (Odisha) উপকূলের কাছে এসেই শক্তি হারাবে ‘অশনি’। সমুদ্রের মধ্যেই ক্রমশ শক্তি হারিয়ে ফেলে ওই ঘূর্ণিঝড়। তাই ল্যান্ডফলের (Landfall) আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তাই ঝড়ের তাণ্ডব থেকে এ যাত্রায় মুক্তি পাওয়ার কথাই শোনাচ্ছে হাওয়া অফিস। শেষ ছয় ঘণ্টায় শক্তিক্ষয় করে ছয় কিলোমিটার বেগে ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। তবে ঝড় না হলেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ইতিমধ্যই প্রবল বৃষ্টি শুরু হয়েছে অন্দ্রপ্রদেশ এবং ওড়িশার বিভিন্ন জেলায়।

    মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে শহরের নানা প্রান্তে। কালো মেঘে দুপুরেই যেন আঁধার নেমেছে শহর কলকাতায় (Kolkata)। ঘূর্ণিঝড়ের প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে মহানগরের বিভিন্ন দিকে। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। কলকাতা পুরসভার (KMC) তরফে তাদের দুর্যোগ মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রত্যেকটা বরোর জন্য একটা করে মোট ১৬টা দল তৈরি করা হয়েছে। যারা সবসময় পরিস্থিতির দিকে নজর রাখবে। রাস্তায় গাছ পড়ে গেলে তা দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে। শহর যাতে জলমগ্ন না হয় তার জন্য অন্তত ৯৫ শতাংশ পাম্প তৈরি রাখা হয়েছে। সমস্ত পাম্পিং স্টেশনে জেনেরেটর প্রস্তুত রয়েছে। দুর্যোগ মোকাবিলায় আগামী ১২ তারিখ পর্যন্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

    [tw]


    [/tw]

    কলকাতা ছাড়াও নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের আশঙ্কায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে দিঘায় পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে। প্রস্তুত রয়েছে এনডিআরএফের (NDRF) টিম। দিঘায় পৌঁছেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন, তার জন্য রয়েছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার। আজ থেকে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    আরও পড়ুন: শক্তি বাড়িয়ে ধয়ে আসছে ‘অশনি’, বাংলা-ওড়িশার উপকূলবর্তী এলাকায় সতর্কতা

    বিশাখাপত্তনমে সমুদ্র উত্তাল। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। দুর্যোগের জেরে চেন্নাই বিমানবন্দরে বাতিল করা হয়েছে হায়দরাবাদ, বিশাখাপত্তনম, জয়পুর, মুম্বই থেকে আসা ১০টি বিমান। বিশাখাপত্তনমেও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম,পূর্ব গোদাবরি-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। ‘অশনি’র প্রভাবে ওড়িশাতেও বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। ওড়িশার খুরদা, গঞ্জাম, পুরী, কটক, ভদ্রকে বৃষ্টি চলছে। ‘অশনি’ পরিস্থিতিতে ওই চার উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরানো হয়েছে।

    গঞ্জামের সুনাপুরের কাছে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। ওই মৎস্যজীবীদের নৌকা সমুদ্রে আটকে পড়েছিল। বুধবার গঞ্জা, খুরদা, পুরী, জগৎসিংপুর, কটকে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পুরী, জগৎসিংপুর, কটক, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। ওড়িশার মুখ্যসচিব এস সি মহাপাত্র বলেছেন, “ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য তৈরি। ক্ষয়ক্ষতি কী হতে পারে, সে ব্যাপারে জেলাশাসকদের তৎপর করা হয়েছে।” 

    ঘূর্ণিঝড়ের জেরে আগাম সতর্কতা নেওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple) ও কোনারক মন্দিরে (Konark Temple)। ২০১৯ সালে সাইক্লোন ফণী (Fani) যখন আছড়ে পড়েছিল, তখন ক্ষতি হয়েছিল জগন্নাথ মন্দিরে। একইসঙ্গে ২০২০ সালে আমফান (Amphan) এবং ২০২১ সালে ইয়াসের (Yass) সময়ও জোরদার সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল পুরীর মন্দিরে। ঝড়ে যাতে মন্দিরের কোনও ক্ষতি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LinkedIn
Share