Tag: Kolkata Knight Riders

Kolkata Knight Riders

  • IPL 2024: রাতভর চলল উচ্ছ্বাস, একপেশে ফাইনালে ১০ বছর পর দাপটে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

    IPL 2024: রাতভর চলল উচ্ছ্বাস, একপেশে ফাইনালে ১০ বছর পর দাপটে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরল বারো বছর আগের স্মৃতি। সেই মাঠ, সেই দল। চেন্নাইয়ের মাঠে ২০১২-প্রথম আইপিএল (IPL 2024) ট্রফি জিতেছিল কলকাতা। এবার তৃতীয়বার ট্রফি জয়ও চিপকেই। তবে এরকম  একপেশে ফাইনাল আইপিএলের ১৭ বছরের ইতিহাসে হয়নি। আইপিএল ফাইনাল চলাকালীনই টুইটারে ট্রেন্ডিং, ‘ওর্স্ট এভার আইপিএল।’ সত্যি এতটাও নিকৃষ্টতম ফাইনাল উপহার দিয়ে যাবে রবিবারের দ্বৈরথ, ভাবাই যায়নি। ব্যাটে-বলে সব জায়গায় ব্যর্থ হায়দরাবাদ। সেরার সেরা কলকাতা (KKR vs SRH)। গুরু গম্ভীরের মন্ত্রে এতটা জোর তা হয়তো ভাবতেও পারেননি বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।

    রাতভর উচ্ছ্বাস

    আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথমে সাজঘরে ও তার পর হোটেলে ফিরে উল্লাসে মাতলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। কেক কাটা থেকে শুরু করে শ্যাম্পেনে স্নান বাদ গেল না কিছুই। বেদ গেলেন না কেউই। গুরু গম্ভীর থেকে নারিন, রাসেল, রিঙ্কু, শ্রেয়স, ভেঙ্কি একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস। ১০ বছর পর ফের ঘরে ট্রফি। রাত ২টো নাগাদ নাচতে নাচতে হোটেলে ফেরেন নাইটরা। চ্যাম্পিয়ন দলের জন্য চেন্নাইয়ের হোটেলে রাখা হয়েছিল একটি বিশাল কেক। ট্রফি নিয়ে হোটেলে ঢোকেন শ্রেয়স আয়ার। তিনি প্রথমেই কেকের পাশে গিয়ে ট্রফি রেখে দেন। ক্রিকেটারদের গায়ে ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি। চার দিকে ‘কেকেআর, কেকেআর’ চিৎকার। 

    ব্যাটে-বলে দাপট

    বিশ্বকাপ ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়ে ম্যাচ বের করেছিলেন অজি নেতা। এদিন পিচ চিনতেই ভুল করে বসলেন সেই বিশ্বজয়ী অধিনায়ক। লাল বলের পিচ যে দেড় গজ করে সুইং করিয়ে দেবে ভাবতে পারেননি অজি তারকা। প্রথম তিন ওভারেই ম্যাচটা হেরে যায় হায়দরাবাদ। ২০১৩-র ফাইনালে সিএসকে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২৩/৯ তুলেছিল। সেটাই ছিল কোনও সংস্করণের ফাইনালে সর্বনিম্ন রানের নজির। সেই রেকর্ড ভাঙল রবিবার। চিপকে হায়দ্রাবাদ অল আউট ১১৩ রানে। এই রান যে কেকেআর দশ ওভারে তুলে দেবে তা সবাই ধরেই নিয়েছিল। কোনও অঘটন ঘটেনি। হলও তাই। ৫৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জেতে কেকেআর। একাই ২৬ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভেঙ্কি। তার আগে গুরবাজের লড়াকু ইনিংস। বাকিটা ইতিহাস।

    স্টার্কই সেরা

    কামিন্সের স্বপ্ন ধ্বংস করে দিলেন তাঁরই বন্ধু মিচেল স্টার্ক। প্লে অফ থেকে এতটাই দুরন্ত স্টার্ক যে ট্র্যাভিস হেডের মত পেস বোলিং মোকাবিলায় অন্যতম সেরা তারকা নিজে স্ট্রাইক নিলেন না। স্টার্ককে ফেস করার জন্য পাঠিয়ে দিলেন অভিষেককে। সতীর্থ স্টার্ককে সম্মান করেই ভুল করলেন হেড। স্টার্কের প্ৰথম চার বলে নাস্তানাবুদ অভিষেক। পঞ্চম বলে একেবারে বেসামাল। কেঁপে গেল গোটা হায়দরাবাদের ব্যাটিং।

    ফাইনালেও (IPL 2024) ম্যাচের সেরা স্টার্ক। বারবার উঠছিল তাঁর দর ও প্রথম দিকে তাঁকে ঘিরে সমালোচনার কথা। তবু কোনও কিছুই যেন গায়ে মাখলেন না চরম পেশাদার স্টার্ক। আসল সময়ে জ্বলে উঠে তিনি বুঝিয়ে দিলেন, কেন তাঁর দাম ২৫ কোটি। কেকেআর-কে চ্যাম্পিয়ন (KKR vs SRH) করলেও ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনে ভয় ধরিয়ে দিয়ে গেলেন অজি পেসার। এই ফর্মে থাকলে এক সপ্তাহ পরে দক্ষিণ আফ্রিকায় তাঁর সামনে ফের পরাস্ত হবেন না তো বিরাট-রোহিতরা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL Final 2024: কে করবে বাজিমাত? সানরাইজার্স-এর বিরুদ্ধে নাইট রাইডার্স-এর পাল্লা বরাবরই ভারী

    IPL Final 2024: কে করবে বাজিমাত? সানরাইজার্স-এর বিরুদ্ধে নাইট রাইডার্স-এর পাল্লা বরাবরই ভারী

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের মহারণে (IPL final 2024) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) একদিকে ফিরে আইয়ারের নেতৃত্বে নাইট রাইডার্স বাহিনী অন্যদিকে ব্যাড কমেন্টসের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ। কার পাল্লা ভারী কি বলছে পরিসংখ্যান আসুন কেকেআর বনাম হায়দ্রাবাদের রেকর্ড এক নজরে দেখে নেওয়া যাক এই পরিসংখ্যান আপনাকে বিস্মিত করতে পারে।

    হায়দ্রাবাদ নাকি কলকাতা, কার পাল্লা ভারী?

    আইপিএলের পরিসংখ্যান বলছে সানরাইজার্স-এর (Sunrisers Hyderabad) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এর পাল্লা বরাবর ভারী। চলতি মরশুমে দুটি দলই দুবার একে অপরের মুখোমুখি হয়েছে দুবারই জিতেছে কেকেআর। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে দুই দলের মধ্যে ২৭ বার খেলা হয়েছে। এর মধ্যে নাইট রাইডার্স জিতেছে ১৮ বার। সানরাইজার্স জিতেছে ৯ বার। শেষ ৯ বারের মধ্যে ৬ বার জিতেছে কেকেআর। প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও এই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েই ফাইনালে (IPL Final 2024) উঠেছিল কলকাতা। ফলে ফাইনালে বাড়তি মনবল নিয়ে মাঠে নামবে শ্রেয়াস বাহিনী।

    ফাইনালের হিসাব-কিতাব (IPL Final 2024)

    কলকাতা নাইট রাইডার্স চতুর্থবার আইপিএল ফাইনাল (IPL Final 2024) খেলতে নামলে নামবে রবিবার। দুবারের ট্রফি জয়ী টিম কেকেআর। ২০২১ সালে কলকাতাঁর শেষবারের মতন আইপিএল ফাইনাল খেলেছিল। সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস-এর কাছে তাঁরা ২৭ রানে হেরে যায়। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ট্রফি ঘরে তুলেছিল কেকেআর। বর্তমানে সেই গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর। এক দশক হয়ে গেল আইপিএল ট্রফি ঘরে তুলিনি নাইট রাইডার্স। ফলে তাঁদের খেতাব জয়ের খিদে প্রবল। তাঁর উপর চলতি মরশুমে দারুন ফর্মে রয়েছে শ্রেয়াস বাহিনী। কেকেআর সমর্থকরা মনে করছেন এবার কেকেআরের ট্রফির খরা কেটে যাবে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ তৃতীয়বার আইপিএল ফাইনালে (IPL Final 2024) ভাগ্য পরীক্ষা করতে নামবে। ২০১৬ সালে প্রথমবার ট্রফি ঘরে তুলেছিল সানরাইজার্স। সেই প্রথম সেই শেষ। ফলে সহজে হায়দ্রাবাদ ম্যাচ ছেড়ে দেবে যে না এটা বলাই যায়।  

    সুনীল নারিনের রেকর্ড

    ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার সুনীল নারিন বল এবং ব্যাট হাতে কামাল দেখাচ্ছেন কেকেআরের জন্য। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি গত তিনটে আইপিএল ফাইনালে কেকেআরের হয়ে খেলেছেন। চলতি মৌসুমে সুনীল দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন।

    আরও পড়ুন: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নাইটরা, একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জানালেন গম্ভীর

    কেকেআরের হয়ে তিনি সর্বাধিক রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৮০-র কাছাকাছি। মোট রান ৪৮২। কেকেআর-এর ওপেনার হিসেবে ইতিমধ্যেই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩ টি উইকেট। আইপিএলের ফাইনালে আরেকটি রেকর্ড আছে কেকেআরের দখলে। কেকেআর প্রথম দল হিসেবে আইপিএল ফাইনালে ২০০ রানের টার্গেট তাড়া করে জয়ী হয়েছিল। আজও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ফাইনালে (IPL Final 2024) সুনীল আগুন ঝরাবেন তেমনটাই আশা দর্শকদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL Final: ফাইনালের মহারণে কি বাধা হবে বৃষ্টি? সানরাইজার্স না কেকেআর, কে করবে বাজিমাত?

    IPL Final: ফাইনালের মহারণে কি বাধা হবে বৃষ্টি? সানরাইজার্স না কেকেআর, কে করবে বাজিমাত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪-এর আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়েলসকে হারিয়ে ফাইনালে (IPL Final) কলকাতার মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। রবিবার ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের চিপক (Chepauk Stadium) স্টেডিয়ামে আয়োজিত হবে। কোন দল আইপিএলের ট্রফি হাতে তুলে নেবে তা বলবে সময়। কিন্তু ফাইনালের আকাশে বৃষ্টির মেঘ জমেছে। যদি এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে ফাইনালে ট্রফি কারা হাতে তুলবে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ম্যাচ ভেস্তে গেলে কার হাতে ট্রফি উঠবে?

    কলকাতা নাইট রাইডার্স (KKR) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে ফাইনালের আসন নিশ্চিত করেছিল। পয়েন্ট তালিকাতেও কলকাতা ছিল একেবারে উপরে। প্রথম দল হিসেবে তাঁরা  ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের রেকর্ডে যথেষ্ট ভাল। হায়দ্রাবাদ কেকেআরের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের (Rajsthan Royals) কাছে হার না মেনে ফের ফাইনালে মুখোমুখি হয়েছে। এর আগে চলতি মরশুমে এই দুই দল দুবার মুখোমুখি হয়েছে। দুবারই জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে নাইট রাইডার্স খাতায়-কলমে এগিয়ে রয়েছে। কিন্তু সকলেই জানে ফাইনাল (IPL Final 2024) মানে অন্যরকমের চাপ। সেই চাপে নার্ভ ধরে রাখা যথেষ্ট কঠিন। কলকাতা নাইট রাইডার্স এর কাছে সম্মান রক্ষার লড়াই হলেও সানরাইজ হায়দ্রাবাদের কাছে এটি মরণ বাঁচন লড়াই। বৃষ্টির কারণে যদি আইপিএল টুর্নামেন্টের ফাইনাল (IPL Final 2024) পর পর ভেস্তে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে জয়ী ঘোষণা করা হবে। কারণ ২০২৪-এ আইপিএল পয়েন্ট তালিকায় সবার উপরে ছিল।  কলকাতা নাইট রাইডার্স হোক বা সানরাইজ হায়দ্রাবাদ। সকলেই ম্যাচ খেলেই ট্রফি হাতে তুলতে চাইবে। 

    রিজার্ভ ডে সহ বৃষ্টির সমীকরণ

    ২০২৪ এর আইপিএল ফাইনাল (IPL Final) টুর্নামেন্টের জন্য একটি অতিরিক্ত রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু সেই রিজার্ভ ডেতেও যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় বা মাঠের খেলার মতন পরিস্থিতি না থাকে তাহলে আম্পায়াররা পাঁচ ওভার করে খেলানোর চেষ্টা করবেন। কিন্তু যদি পাঁচ ওভারও খেলানো না সম্ভব হয় তাহলে অন্তত সুপার ওভারের আয়োজনের চেষ্টা করা হবে। কিন্তু যদি দুদিন এই বৃষ্টির কারণে ফাইনাল  ম্যাচের একটা ওভারও খেলা না হয় সেই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স-এর হাতে ট্রফি তুলে দেওয়া হবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার কারণে কেকেআর অ্যাডভান্টেজ পাবে।

    আবহাওয়া দফতরের খবর

    চেন্নাইয়ের আবহাওয়া দফতর সূত্রে খবর রবিবার আকাশ মেঘলা থাকার কথা। কিন্তু দু’দিন টানা বৃষ্টি হবে এমন সম্ভাবনা নেই আপাতত। ফলে ম্যাচ (IPL Final) হবে এই সম্ভাবনা প্রবল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বাধিক তাপমাত্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর।

    গৌতম গম্ভীর কী বলছেন?

    দীর্ঘদিন আইপিএলের কলকাতা দলের সঙ্গে যুক্ত থাকা গৌতম গম্ভীর ফাইনাল (IPL Final) মহারণ প্রসঙ্গে বলেন, “এই দলে যারা রয়েছে তাঁরা  প্রত্যেকে একটা কথা খুব ভালো করে জানে, দলের প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার হয়। সিনিয়র জুনিয়র বলে আলাদা কারও বাড়তি গুরুত্ব নেই। সকলেরই একটাই লক্ষ্য আইপিএল খেতাব জেতা। ২৬ মে প্রত্যেকটা খেলোয়াড় সর্বস্ব উজাড় করে দেবে। আমরা নিশ্চিত তৃতীয়বারের জন্য ফাইনালের ট্রফি হাতে নেব।

    কেকেআর না সান্রাইজার্স, কে জিতবে (IPL Final)

    প্রসঙ্গত চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স-এর বেশিরভাগ খেলোয়াড় ফর্মে রয়েছেন। লিগ পর্যায়ে থেকে তাঁরা পয়েন্টস টেবিলের শীর্ষে থেকে একেবারেই প্রথমেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। সানরাইজার্স হারিয়ে  ফাইনালে (IPL Final) উঠেছে। ফাইনালে সেই সানরাইজার্স-এর মুখোমুখি। এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ। যদিও ক্রিকেট অনিশ্চিততার খেলা। সেই খেলায় কে বাজিমাত করে তার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের ফাইনাল বল পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরু গম্ভীরের মগজাস্ত্র আর নাইটদের দলগত পারফরম্যান্সের জেরে চলতি আইপিএলের (IPL 2024) ফাইনালে কেকেআর। গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা, বললে অত্যুক্তি হবে না। দলের জোড়া কাপ জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসতেই যেন সবকিছু বদলে গিয়েছে কেকেআর শিবিরে। কিন্তু কীভাবে, সেই মন্ত্রই প্রকাশ্যে এল একটি ভিডিও-য়।

    গম্ভীরের মন্ত্র

    আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল ২০২৪-এর (IPL 2024) ফাইনালে ওঠার দিনে সামনে এল গম্ভীরের (Gautam Gambhir) একটি বিশেষ ভিডিও, যেখানে মরশুমের শুরুতেই নাইট তারকাদের লক্ষ্য স্থির করে দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভাইরাল ভিডিও ক্লিপটিতে ক্রিকেটারদের প্রতি গম্ভীরকে বলতে শোনা যায় যে, ‘এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র-জুনিয়র থাকবে না। ঘরোয়া ক্রিকেটার আর আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না। কারণ আমাদের সামনে একটাই লক্ষ্য। সেটা হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। তাই সকলকে একটাই কথা মাথায় রাখতে হবে, নিজেদের সবটুকু দিয়ে ২৬ মে আমাদের ওখানে (ফাইনালে) পৌঁছতে হবে। আমাদের এটা মেনে চলতে হবে আজ থেকেই।’

    বিশেষজ্ঞদের মত

    আইপিএলের (IPL 2024) আঙিনায় আবির্ভাবেই প্রথম ২টি মরশুমে প্লে-অফে জায়গা করে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২টি মরশুমেই তাদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল ২০২৪-এর আগে লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে যে দলকে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন, এবার মেন্টর হিসেবে তাদের ফের ফাইনালে পৌঁছে দিলেন গৌতম। চলতি আইপিএল মরশুমে কেকেআরের সাফল্যের পিছনে গম্ভীরের যে বিরাট অবদান রয়েছে, সেটা এককথায় স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

    স্টার্কে ভরসা

    শুধু নিখুঁত গেম প্ল্যান ছকে দেওয়াই নয়, ক্রিকেটারদের উপর ভরসা রাখতে শখিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। চলতি আইপিএলের শুরুতে ছন্দে ছিলেন না স্টার্ক। তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু ভরসা রেখেছিলেন  মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা-হায়দরাবাদ ম্যাচের পর আর হয়তো গম্ভীরকে ব্যাখ্যা দিতে হবে না কেন এত টাকা দিয়ে দলে স্টার্ক।  কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। এদিন তিন উইকেট নিয়ে স্টার্ক বুঝিয়ে দিলেন কেন তাঁর দাম ২৪.৭৫ কোটি টাকা।

    শাহরুখের আস্থা

    কেকেআরের আইপিএল (IPL 2024) জয়ী (২০১২, ২০১৪) একমাত্র অধিনায়ক ফের কেকেআরের ড্রেসিংরুমে। দলের মালিক শাহরুখ খানের যে তাঁর প্রতি অগাধ আস্থা। গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘আমি সাত বছর কেকেআরের ক্য়াপ্টেন ছিলাম। ওই সাত বছরে ৭০ সেকেন্ডের জন্য়ও ও ক্রিকেট নিয়ে কখনও শাহরুখ কথা বলেনি। জীবনে ক্রিকেট নিয়ে একটা প্রশ্নও করেনি। আমি আসার পর থেকেও এসআরকে আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথাই বলেনি। আমাকে ও বলেছিল, কেউ যদি আমাকে অভিনয় শেখাতে আসে, তাহলে আমার শুনতে ভালে লাগবে না। একই ভাবে তোমাকেও নিশ্চয়ই যদি কেউ ক্রিকেট খেলা শেখাতে আসে তাহলে ভালে লাগবে না। আমি বলেছিলাম ঠিকই।  ওইটুকুই কথোপকথন হয়েছিল। একবারও কোন দল নিয়ে খেলব বা আমাদের স্ট্র্য়াটেজি কী হবে, তা নিয়ে এসআরকে একটা কথাও বলেনি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বড় ম্যাচেই জাত চেনালেন স্টার্ক, হায়দরাবাদকে সহজে হারিয়ে রবিতে ট্রফির লড়াইয়ে কলকাতা 

    IPL 2024: বড় ম্যাচেই জাত চেনালেন স্টার্ক, হায়দরাবাদকে সহজে হারিয়ে রবিতে ট্রফির লড়াইয়ে কলকাতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রেয়স, স্টার্ক, নারিনদের সম্মিলিত প্রয়াসে আইপিএল (IPL 2024) ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেট হারিয়ে এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করল নাইটরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে কেকেআরকে (KKR vs SRH) চালকের আসনে বসিয়ে দেন ২৫ কোটির বোলার। হায়দরাবাদের ১৫৯ রানের জবাবে কেকেআর ১৩.৪ ওভারে ২ উইকেটে করল ১৬৪ রান। ২০ ওভারের ম্যাচে ৩৮ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা।

    বড় ম্যাচের ঘোড়া

    কয়েক মাস আগে এই মাঠেই কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে (IPL 2024) প্রতিপক্ষ। ইনিংসের দ্বিতীয় ডেলিভারি। সামনে জাতীয় দলের সতীর্থ ট্রাভিস হেড। এ মরসুমে বোলারদের ত্রাস। তাঁর বিরুদ্ধে বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। জানেন সতীর্থের দুর্বলতাও। ট্রাভিস হেডকে দ্রুত ফেরানোই লক্ষ্য মিচেল স্টার্কের। যা খুবই কঠিন কাজ। আর সেই কঠিন কাজই সহজ ভাবে করলেন স্টার্ক। লেন্থ বল, হালকা বাইরের দিকে যাচ্ছিল, হেড খেললেন, কিন্তু ব্যাটে বলে হল না। উল্টে দুটো উইকেট মাটিতে লুটিয়ে পড়ল!ট্রাভিস হেডকে গোল্ডেন ডাক করতেই একটা অদৃশ্য চাপ গ্রাস করল হায়দরাবাদকে। এরপর পাওয়ার প্লে-তেই ফেরালেন নীতীশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে।

    ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন স্টার্কই। এর মধ্যে ট্রাভিস হেডের উইকেটই যে সবচেয়ে তৃপ্তির, বলার অপেক্ষা রাখে না। স্টার্ক বলছেন, ‘পাওয়ার প্লে কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি। এই দুটি দলই পাওয়ার প্লে-তে ব্যাট হাতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে। সুতরাং, দ্রুত উইকেট নেওয়া খুবই জরুরি ছিল। হেড ও অভিষেক এ মরসুমে পাওয়ার প্লে-তে যে ভাবে ব্যাট করছিল, ঠিক বর্ণনা করা যায় না।’ হেডের উইকেট প্রসঙ্গে স্টার্ক যোগ করেন, ‘এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান বলব। ওকে দ্রুত ফেরানো কার্যত অসম্ভব। সব দিন হয় না।’

    উচ্ছ্বসিত অধিনায়ক

    ফাইনালে (IPL 2024) ওঠার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, তাঁর দল প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে, যার জেরে সাফল্য এসেছে। সানরাইজার্সের (KKR vs SRH) ইনিংস ১৫৯ রানে গুটিয়ে যাওয়ার পর, রান তাড়া করতে নেমে কেকেআর মাত্র ১৩.৪ ওভারে দুই উইকেটে ১৬৪ রান করে ফেলে। নারিন-গুরবাজের নতুন ওপেনিং জুটিও ভরসা দিল দলকে। আফগান উইকেটরক্ষক-ব্যাটার করলেন ১৪ বলে ২৩ রানের ইনিংস। ২টি চার এবং ২টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। নারাইন করলেন ১৬ বলে ২১। ৪টি চার মারলেন তিনি। আমদাবাদের ২২ গজে আত্মবিশ্বাসের সঙ্গে খেললেন বেঙ্কটেশ আয়ার, শ্রেয়সও। কামিন্সেরা তাঁদের সমস্যায় ফেলতে পারলেন না। দুজনেই অর্ধশতরান করে অপরাজিত রইলেন। 

    ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। প্রত্যেকেই তাদের দায়িত্ব দুর্দান্ত ভাবে পালন করেছে। পুনরুজ্জীবিত হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ ছিল। যখন গোটা দেশ জুড়ে ভ্রমণ করে খেলতে হয়, তখন এভাবে পুনরুজ্জীবিত হওয়াটা সহজ হয় না। আমরা সব সময়ে বর্তমানে থাকার চেষ্টা করেছি, যা এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুযোগই পেয়েছি, তার পুরো সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। আশা করি, ফাইনালেও একই ধারা বজায় রাখব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কেকেআর-হায়দরাবাদ প্লে-অফ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা, জিতলেই ফাইনালে, খেলা বাতিল হলে?

    IPL 2024: কেকেআর-হায়দরাবাদ প্লে-অফ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা, জিতলেই ফাইনালে, খেলা বাতিল হলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ শীর্ষে নাইটরা। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর প্লেঅফ পর্বের খেলা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে কলকাতা ও হায়দরাবাদ। মেগা ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা, সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনাও। এদিন নাইটদের হয়ে গলা ফাটাবে আমেদাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহরে কলকাতার সমর্থকই বেশি থাকবে বলে মনে করছে ক্রিকেট প্রেমীরা। গ্যালারি মাতাতে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন কিং খান।

    কেকেআর-এর চিন্তা

    এই ম্যাচের আগে কেকেআরের সবচেয়ে বড় মাথাব্যথা ওপেনিং পার্টনারশিপ। আইপিএলের শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। দুজনের ঝোড়ো ব্যাটিং পাওয়ার প্লে-তেই ম্যাচের রাশ তুলে দিচ্ছিল নাইটদের হাতে। কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন সল্ট। তাঁর পরিবর্তে কে হবেন নারিনের সঙ্গী? সম্ভবত রহমানউল্লাহ গুরবাজ। আফগান তারকার সামনে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। প্লে-অফে জয়ী দল সাধারণত কেউ বদলাতে চায় না। কিন্তু এক্ষেত্রে কেকেআরকে বাধ্য হয়ে প্রথম একাদশে পরিবর্তন করতে হবে।

    বৃষ্টির সম্ভাবনা

    আইপিএলের শেষ পর্বে এসে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বিগত কয়েক দিনে বাতিল হয়েছে একাধিক ম্যাচ। বেড়েছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের সংখ্যাও। বাতিল হওয়া ম্যাচের মধ্যে ২টি ম্যাচ কেকেআরের। আমেদাবাদেই গত দুটি ম্যাচ পণ্ড হয়েছে। বাতিল হয়েছে কেকেআর বনাম গুজরাট ম্যাচ। তবে, প্রথম কোয়ালিফায়ার যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে ফাইনালে চলে যাবে কলকাতা। কারণ কোয়ালিফায়ারে রিজার্ভ ডে নেই। আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগ টেবিলে শীর্ষে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফলে কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে কেকেআর।

    ম্যাচের খুঁটিনাটি

    ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০, তার আধ ঘণ্টা আগে হবে টস। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। যাঁরা টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ পাবেন না, তাঁরা স্মার্টফোনে বা ল্যাপটপে জিও সিনেমা অ্য়াপেও দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার 

    কেকেআরের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা, মনীশ পাণ্ডে।

    সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সনবীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়জেব উনাদকাট, মায়াঙ্ক মার্কান্ডে। ইমপ্যাক্ট প্লেয়ার: টি নটরাজন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: টুর্নামেন্ট যতই এগোচ্ছে রোজই প্রায় বদলাচ্ছে আইপিএল প্লে-অফের (IPL 2024) অঙ্ক। বৃহস্পতিবার গুজরাট বনাম হায়দরাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্লে-অফের টিকিট সহজেই পেয়ে গিয়েছে হায়দরাবাদ। কেকেআর (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের পরে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠল হায়দরাবাদ। চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রবিবারের আরসিবি বনাম সিএসকে ম্যাচটি কার্যত নক আউট ম্যাচ হয়ে গেছে৷ এই ম্যাচের জয়ী দল চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলবে। তবে পাল্লা ভারি ধোনিদের।

    নাইটদের সামনে কারা

    ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কোয়ালিফায়ার ১ খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঘরের মাঠ ইডেনে প্রস্তুতিও শুরু করেছে নাইটরা। তবে তাদের সামনে কারা চ্যালেঞ্জ ছুঁড়বে সেই অঙ্ক খষছে নাইট শিবির। কোয়ালিফায়ার (IPL 2024) ওয়ানে কেকেআরের মুখোমুখি হতে পারে চেন্নাই বা হায়দরাবাদ। ১৩ ম্যাচে চেন্নাই সুপার কিংস বা সিএসকে-র পয়েন্ট ১৪৷  বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হায়দরাবাদ হারালে ও রাজস্থান তাদের শেষ ম্যাচে হেরে গেলে তবেই পয়েন্ট টেবিলের (IPL 2024) প্রথম দুইয়ে শেষ করবেন প্যাট কামিন্সরা। তবে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে দিলে রান রেট ভাল থাকার সুবাদে তারাও হতে পারে নাইটদের প্রতিপক্ষ। আর শেষ ম্যাচ রাজস্থান যদি কলকাতাকে হারিয়ে দেয় তাহলে তারাও হতে পারে কেকেআর-এর প্রতিপক্ষ।

    আরও পড়ুন: কেকেআর ছাড়ছেন গম্ভীর! ভাসছে নানা নাম, রাহুল পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার কোচ কে?

    চেন্নাই না বেঙ্গালুরু

    চেন্নাই সুপার কিংসের সঙ্গে ডু অর ডাই ম্যাচে বিরাটদের এই ম্যাচে জিততেই হবে। তবে তারপরেও রয়েছে নানা সমীকরণ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই টুর্নামেন্টে দুর্দান্ত কামব্যাক করেছে। একটা সময় প্লে-অফের (IPL 2024) দরজা কার্যত বিরাটদের সামনে বন্ধ হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে শুধুমাত্র অঙ্কের বিচারে এই দলটা টুর্নামেন্টে টিকে রয়েছে। এবার তাদের মরণ-বাঁচন লড়াই। ১৮ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের খেলতে হবে। এই ম্যাচে যদি নেট রানরেট ঠিকঠাক রেখে আরসিবি জিততে পারে, তাহলেই শেষ চারে তারা জায়গা করে নিতে পারবে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের সামনে প্লে-অফের রাস্তা বন্ধ হয়ে যাবে। আর চেন্নাই জিততে পারলে তো কথাই নেই, ধোনিরা প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা ভেস্তে যায়, তাহলে চেন্নাই সরাসরি প্লে-অফে চলে যাবে। সেক্ষেত্রে কলকাতা (Kolkata Knight Riders), রাজস্থান, হায়দরাবাদ এবং চেন্নাই আইপিএল (IPL 2024) প্লে-অফ খেলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ইতিহাস কলকাতার, আইপিএল টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাবে শ্রেয়সের কেকেআর

    IPL 2024: ইতিহাস কলকাতার, আইপিএল টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাবে শ্রেয়সের কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ইতিহাস তৈরি করল কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার শীর্ষস্থান ধরে রেখে আইপিএলের গ্রুপ-পর্ব শেষ করতে চলেছে শ্রেয়সা আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর। বুধবার গুয়াহাটিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস পাঁচ উইকেটে হারার পরই পাঁচটি ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে গিয়েছে যে এক নম্বর দল হিসেবে ২০২৪ সালের আইপিএলের গ্রুপ পর্যায় শেষ করবে কেকেআর।

    অধরা মাধুরী এল

    অতীতে কেকেআর ২০১২ সাল এবং ২০১৪ সালে আইপিএল জিতলেও ওই দু’বছর গ্রুপ পর্যায়ের শেষে লিগ তালিকায় দু’নম্বরে ছিলেন গম্ভীররা। ২০১২ সালে এক নম্বরে ছিল তৎকালীন দিল্লি ডেয়ারডেভিস (অধুনা দিল্লি ক্যাপিটালস)। আর দু’বছর পরে গ্রুপ লিগের শীর্ষে ছিল তৎকালীন কিংস ইলেভন পঞ্জাব (বর্তমানের পঞ্জাব কিংস)। গ্রুপ লিগে দুইয়ে শেষ করে শেষপর্যন্ত আইপিএল (IPL 2024) খেতাব জিতেছিল কেকেআর। এবার এক নম্বরে শেষ করে সেই ট্রফি আসে কিনা, তা সময়ই বলবে। বুধবার রাজস্থান হেরে যাওয়ার পরে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে কেকেআর। ১৩টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ১৯ পয়েন্ট। সেখানে ১৩টি ম্যাচের শেষে ১৬ পয়েন্ট আছে রাজস্থানের। আপাতত যা পরিস্থিতি, তাতে কোনও দলই ১৯ পয়েন্টে পৌঁছাতে পারবে না। অর্থাৎ ছুঁতে পারবে না কেকেআরকে। 

    মেন্টর হয়ে সাফল্য

    অধিনায়ক হিসেবে যা করতে পারেনি মেন্টর হয়ে সেই স্বাদ পেলেন গৌতম গম্ভীর। তিনি কলকাতার লাকি চ্যাম্প। কেকেআর যে এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলবে, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ আগেই প্রথম দুইয়ে থাকার ‘কনফার্ম’ টিকিট পেয়ে গিয়েছে কেকেআর।

    সার্বিকভাবে এই নিয়ে তৃতীয়বার প্রথম কোয়ালিফায়ারে খেলবে নাইট ব্রিগেড। আগের দু’বার কেকেআর যখন আইপিএলের (IPL 2024) প্রথম কোয়ালিফায়ারে খেলেছে, তখনই জিতেছে। এবারও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ জিতেই ফাইনালে ট্রফির জন্য লড়াই করতে চায় নাইটরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট সপ্তদশ আইপিএল (IPL 2024)। গ্রুপস্তরের শেষ লগ্নে এখন হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটা দলের আর একটা বা দুটো ম্যাচ খেলা বাকি। ১০ দলের মধ্যে মাত্র কলকাতা নাইট রাইডার্স প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজস্থান রয়্যালস ফের হেরে যাওয়ায় তারা ১৬ পয়েন্ট নিয়ে আটকে আছে। আর চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যাল়েঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে জেতায় তারা এখন একে অপরের সঙ্গে লড়াইয়ের দিকে তাকিয়ে। 

    প্লে-অফে কলকাতা

    বৃষ্টিস্নাত শনিবাসরীয় ইডেনে মুম্বইকে ধরাশায়ী করে ইতিমধ্যেই প্লে-অফ (IPL 2024) নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পয়েন্ট ১৮। ১২ ম্যাচ খেলে কেকেআর নয়টাতে জিতেছে। সোমবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শ্রেয়স আইয়ার বনাম শুভমান গিলের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা। কলকাতা এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চায়। তবে গুজরাটের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। প্লেঅফের লড়াইয়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে শুভমান গিল, রাশিদ খানদের। 

    পয়েন্ট টেবিলে কে কোথায়

    চলতি আইপিএল (IPL 2024) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি দুটোর মধ্যে একটা জিততে পারলেই তারা নিশ্চিত করবে প্লে অফ। যদি জিততে না পারে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে যাবে। তবে প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভবনা কম। শেষ ম্যাচে জিতে সানরাইজার্সকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের পয়েন্ট ১৪। সানরাইজার্সের থেকে নেট রান রেটে বেশি থাকা চেন্নাই এগিয়ে গিয়েছে। তবে তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচ জিতলে তবেই প্লে অফে যেতে পারবে ধোনিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত প্রত্যাবর্তন করেছে। এখন ১৩ ম্যাচে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোহলিরা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ-এর হাতে এখনও রয়েছে ২টো করে ম্যাচ। সেগুলো জিততে পারলে তারাও লড়াইয়ে থাকবে। গুরুত্বপূর্ণ হতে পারে নেট রানরেটও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) প্লে অফ প্রায় নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের। তাই প্লে-অফে ভাল ফলের আশায় বিশ্বনাথ দর্শন করে এল নাইটরা। বৃষ্টি বিড়ম্বনায় সোমবার শহরে ফিরতে পারেনি টিম কেকেআর। প্রতিকূল আবহাওয়ার কারণে নাইটদের চাটার্ড বিমান কলকাতায় অবতরণের অনুমতি না পেয়ে চলে গিয়েছিল গুয়াহাটি ৷ সেখান থেকে ফেরার সময়ও বিপত্তি নাইটদের বিমান এবার চলে যায় বেনারস। বারাণসী পৌঁছে কি আর হোটেল বন্দি থাকা যায়? বারাণসীতে পৌঁছেই  অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন ৷ 

    বারাণসী ভ্রমণ

    মঙ্গলবার হঠাৎ সুযোগ পেয়ে দৈবিক কৃপালাভের আশায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন নাইটরা। একই সঙ্গে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাটগুলিও ঘুরে দেখেন ৷ নৌকা বিহার করতেও দেখা যায় কেকেআর ক্রিকেটারদের। কেকেআর-এর পরের খেলা ১১ মে, শনিবার ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ জয়ের হ্যাটট্রিক করে প্লে অফে প্রায় প্রবেশ করে ফেলেছে কেকেআর ৷ টানা খেলার ঝক্কি সামলে সম্ভবত বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে নাইটরা ৷

    রবীন্দ্রনাথকে স্মরণ

    পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। এই দিনটি স্মরণীয় করে রাখতে, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, অভিনেতা এবং আরও অনেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে পোস্ট শেয়ার করেছেন। এই তালিকায় বাদ পড়েনি বাংলার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও। তারা আজ রবীন্দ্রনাথ ঠাকুরেরে কয়েকটি বিখ্যাত লাইন শেয়ার করে নিজেদের শ্রদ্ধা জানিয়েছে। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরও একটি ভিডিও শেয়ার করেছেন।

    যোগ দিচ্ছেন গুরবাজ

    প্লে-অফের আগেই বিরাট স্বস্তিতে কেকেআর শিবির। তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ শীঘ্রই নাইট রাইডার্সে যোগ দেবেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মায়ের অসুস্থতার জন্য লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর দেশ আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন। ফের স্কোয়াডে যোগ দেবেন বলে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share