Tag: Lionel Messi

Lionel Messi

  • Lionel Messi: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি, কী হয়েছিল জানেন?

    Lionel Messi: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেসি, কী হয়েছিল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিশ্বখ্যাত তারকা ফুলবলার আর্জেন্টিনার লিওনেল মেসি (Lionel Messi)। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির ঘটনা। বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের গাড়িটি পুলিশ এসকর্ট করছে বলে ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে। আমেরিকার মেজর লিগ সকার ক্লাবের দল ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। সেই কারণে বর্তমানে ফ্লোরিডায় থাকতে শুরু করেছিলেন তিনি। এখনও ওই ক্লাবে হয়নি তাঁর বরণ অনুষ্ঠান। আজ, রবিবার সমর্থকদের সঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়কের পরিচয় দেওয়ার কথা ক্লাবটির।

    মেসির অভিষেক

    জানা গিয়েছে, ইন্টার মিয়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে খেলবেন মেসি। তাঁর সেই অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে মায়ামির সমর্থকরা। মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, প্রয়োজন হলে আর্জেন্টাইন তারকাকে একজন ড্রাইভার দিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর আশা করি, নিশ্চয়ই সতর্ক হবেন মেসি (Lionel Messi)।

    দুর্ঘটনার ভিডিও ভাইরাল

    দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে উদ্বেগে মেসি ভক্তরা। তবে গাড়িটি মেসি নিজে চালাচ্ছিলেন, নাকি অন্য কেউ, তা জানা যায়নি। জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে আগেই মেসির এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করেছিলেন। ভক্তের আবদার রাখতে তাঁর সঙ্গে সেলফিও তোলেন মেসি। ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ এই তারকা ফুটবলারের গাড়ি পাহারা দিয়ে তাঁর বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়।

    জানা গিয়েছে, এদিন ফ্লোরিডার রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন মেসি। রাস্তার এক জায়গায় ট্রাফিক সিগনাল বুঝতে পারেননি তিনি। লাল বাতি জ্বলে ওঠার পরেও না থেমে এগিয়ে গিয়েছিলেন সামনের দিকে। সেই সময় সামনের রাস্তা দিয়ে আসছিল বেশ কয়েকটি গাড়ি। ওই গাড়ির চালকরা বুঝতে পেরেছিলেন ভুলের বিষয়টা। গতি কমিয়ে দেন তাঁরা। দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি (Lionel Messi)।

     

    আরও পড়ুুন: ‘‘ছাত্র জীবনে অসম্ভব মেধাবী ছিলেন মোদি’’, মত এমএ ক্লাসের সহপাঠীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোপ বা আরব নয়। গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) নতুন ঠিকানা এবার আমেরিকা। জানা গিয়েছে, মেজর লিগ সকারে খেলবেন ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) সই করতে চলেছেন মেসি। এলএম টেন এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই খবর। বিভিন্ন জল্পনা-কল্পনার মাঝেই তিনি বলেন, ‘আমি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কাতার বিশ্বকাপের পর থেকে মেসির পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গত কয়েক দিন ধরে বার বার শোনা যাচ্ছিল, মেসি তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা বা সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন।

    কী বললেন মেসি (Lionel Messi)?

    মেসি (Lionel Messi) বলেন, ‘‘আমেরিকার ক্লাব মায়ামির সঙ্গে এখনও ১০০ শতাংশ চুক্তির কাজ শেষ হয়নি। তা শীঘ্রই হবে।’’ তিনি আরও বলেন, ‘‘প্যারিসে ২ বছর খুব খারাপ সময়ের মধ্যে কাটিয়েছি। পরিবারের উপরও সেই প্রভাব পড়েছে। ইউরোপে অন্য ক্লাবের অফার থাকলেও শুধুমাত্র বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। কিন্তু লা লিগার অর্থনৈতিক কাঠামো বাধা হয়ে দাঁড়ায়।’’ মেসিকে নেওয়ার জন্য অন্য ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। সেটা চাননি মেসি। তাই বার্সায় ফিরলেন না।

    অর্থের কারণেই কি আমেরিকায় মেসি? 

    মায়ামিতে মেসির যোগ দেওয়ার অন্যতম কারণ কি বিশাল অর্থ?  এনিয়ে কী বলছেন এলএম টেন। এই বিষয়ে মেসি বলেন, ‘‘আসলে অর্থ আমার জন্য কখনও সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। যদি এটা অর্থের বিষয় হত, তা হলে আমি সৌদি আরব অথবা অন্য কোনও জায়গাকে বেছে নিতাম। এটা ঠিক যে আমার জন্য বিশাল অর্থের প্রস্তাব ছিল। কিন্তু সত্যি হচ্ছে মায়ামিকে বেছে নেওয়ার জন্য অন্য কারণ রয়েছে। অর্থ নয়।’’  তবে কী কারণ রয়েছে তা আগামীদিনেই জানা যাবে।

    আরও পড়ুন: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Cup 2024: এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত! অস্ট্রেলিয়ার সামনে সুনীলরা

    Asian Cup 2024: এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত! অস্ট্রেলিয়ার সামনে সুনীলরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এএফসি এশিয়ান কাপে (Asian Cup 2024) কঠিন গ্রুপে ভারত। গ্রুপ বি-তে রয়েছে মেন ইন ব্লু। সুনীল ছেত্রীদের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া। বৃহস্পতিবার কাতারের দোহায় টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। আগামী বছর ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি কাতারে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ।

    ভারতের গ্রুপে কারা

    এশিয়ান কাপে (Asian Cup 2024) ভারতের গ্রুপে সব থেকে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাতার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও খেলেছে তারা। লিয়োনেস মেসিদের বিরুদ্ধে খুব খারাপ খেলেনি অস্ট্রেলিয়া। ৩৫ মিনিট পর্যন্ত মেসিদের আটকে রাখে অস্ট্রেলিয়ার রক্ষণ। তার পরে মেসির একক দক্ষতায় গোল ও পরে গোলরক্ষকের ভুলে একটি গোল খায় তারা। তাদের বিরুদ্ধেই এ বার খেলতে হবে সুনীলদের।ভারতের গ্রুপে আরও যে দু’টি দেশ রয়েছে তারা হল সিরিয়া ও উজবেকিস্তান। ধারেভারে ভারতের থেকেও শক্তিশালী তারা।  ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, অস্ট্রেলিয়া আছে ২৯ নম্বর স্থানে। উজবেকিস্তান ৭৪ নম্বরে আছে। সিরিয়া আছে ৯০ নম্বর স্থানে। সেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত ১০১ নম্বর স্থানে আছে। 

    নকআউটের হাতছানি

    এই প্রথম পরপর দু’বার এশিয়ার সবচেয়ে বড় অন্তর্দেশীয় প্রতিযোগিতার অংশ নিতে চলেছে ভারত। মোট ছয় গ্রুপে ভাগ করা হয়েছে ২৪টি দলকে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল প্রি কোয়ার্টার ফাইনালে যাবে। গ্রুপের তিন নম্বর দলগুলির মধ্যে সেরা চারের মধ্যে থাকতে পারলেও নকআউটের হাতছানি থাকবে। এদিন দোহায় টুর্নামেন্টের ড্রয়ে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ তারকা টিম কাহিল, ভারতের প্রাক্তন মহিলা ফুটবলার মেমল রকি, কোরিয়ান ফুটবল তারকা পার্ক জি সুং এবং কাতারের অধিনায়ক হাসান আল হেদোস। হাজির ছিলেন ভারতের কোচ স্টিমাচও। 

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    কঠিন লড়াই

    এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিতে চলেছে ভারত। চার বছর আগে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে থাইল্যান্ডের বিরুদ্ধে ৪-১ গোলে জয় দিয়ে শুরু করলেও সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত। এবার নকআউটে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন সুনীলরা।‌ তবে, এশিয়ান কাপে যে গ্রুপে পড়েছে ভারত, তাতে প্রথম দুইয়ে শেষ করা যথেষ্ট কঠিন বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ভারতকে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে। 

    এশিয়ান কাপের গ্রুপবিন্যাস

    গ্রুপ ‘এ’: কাতার, চিন, তাজিকিস্তান এবং লেবানন। 

    গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। 

    গ্রুপ ‘সি’: ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং প্যালেস্তাইন।

    গ্রুপ ‘ডি’: জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম। 

    গ্রুপ ‘ই’: দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডন এবং বাহারিন। 

    গ্রুপ ‘এফ’: সৌদি আরব, থাইল্যান্ড, কিরঘিস্তান এবং ওমান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    Lionel Messi: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: দূরত্ব ক্রমশ বাড়ছিল। তবে এভাবে হুট করে মেসিকে (Lionel Messi) দু’সপ্তাহের জন্য নির্বাসিত করবে পিএসজি, তা ফুটবল মহলের ধারণার মধ্যে ছিল না। ক্লাবকে না জানিয়ে সৌদি আরব সফরের কারণেই এই কড়া পদক্ষেপ বলে ফরাসি মিডিয়ার দাবি। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে মেসির পক্ষে প্যারিসের ক্লাবে খেলা চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তিনি হয়তো নতুন কোনও ক্লাবে যোগ দেবেন আগামী দিনে। খুব সম্ভবত কেরিয়ার যেখান থেকে শুরু করেছিলেন, সেই বার্সেলোনাতেই ফিরে যাবেন তিনি। সেটা হলে ফুটবলার মেসির একটা বৃত্ত পূর্ণ হবে।

    পিএসজি ছাড়ছেন!

    পিএসজি’র পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। ফরাসি মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসি আপাতত দু’সপ্তাহ ক্লাবে অনুশীলন করতে পারবে না। খেলতে পারবেন না কমপক্ষে লিগ ওয়ানের দু’টি ম্যাচ। কাটা যাবে বেতনও। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকার পা থেকে ফুটবল কেড়ে নেওয়ার এই পদ্ধতিতে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। মেসি (Lionel Messi) ঘনিষ্ঠরা বলছেন, পিএসজি’র জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও। তিনি আর প্যারিসে ফিরতে রাজি নন। তবে চাইলেই তো আর পিএসজি’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না তিনি, তাঁকে বেশ কিছু নিয়ম মেনেই রিলিজ নিতে হবে।

    সৌদি আরবে মেসি

    আপাতত এসব থেকে দূরে সৌদি আরবে ছুটি কাটাচেছন মেসি (Lionel Messi)। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, পুত্ররা। সৌদি সরকারের আমন্ত্রণেই সেখানে গিয়েছেন তিনি। কারণ, মেসি ওই দেশের  ট্যুরিজিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের কাজেই তিনি তড়িঘড়ি রিয়াধ পৌঁছন বলে খবর। দ্রুত কাজ সেরে পিএসজি’র অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল মেসির। ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন, লরিঁয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার পর দু’দিন বিশ্রাম পাওয়ার কথা ছিল। তাই তিনি সৌদি ট্যুরিজিমের শ্যুটিং সেরে নিতে চেয়েছিলেন ওই সময়ে। কিন্তু ক্লাব হঠাৎ করে অনুশীলন ডেকে দেয়। মেসির পক্ষে অনুশীলনে যোগ দেওয়া সম্ভব ছিল না। তাঁকে প্র্যাকটিসে দেখতে না পেয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন কোচ। তার পরেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেসিকে দু’সপ্তাহ সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পিএসজি।

    আরও পড়ুন: আইপিএল-এর মর্যাদা নষ্ট! গম্ভীর, বিরাট ও নবীনকে শাস্তি দিল বিসিসিআই

    বিরক্ত মেসি

    ২০২১ সালে পিএসজি’তে যোগ দিয়েছিলেন মেসি (Lionel Messi)। এই মরশুমে তিনি ১৫টি গোল করেছেন। গোলের জন্য সহযোগিতা করেছেন ১৫ বার। তবুও প্যারিসের জনতার মন জয় করতে পারেননি মেসি। তাঁকে শুনতে হয়েছে কটাক্ষ। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর তার তীব্রতা ক্রমশ বাড়ছিল। স্বভাবতই বেশ বিরক্ত ছিলেন মেসি। তলে তলে তিনি যোগযোগ শুরু করেছিলেন অন্য ক্লাবে। যা বুঝতে পারছিল পিএসজিও। এখন ফাটল আরও চওড়া। যা জোড়া লাগার কোনও সম্ভাবনাই নেই। পিএসজি’র সঙ্গে মেসির বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: দেশের হয়ে শততম গোল মেসির! বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির এলএমটেন-এর

    Lionel Messi: দেশের হয়ে শততম গোল মেসির! বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির এলএমটেন-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের হয়ে শততম গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির গড়লেন তিনি। তালিকায় সবার আগে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পরে ইরানের আলি দায়ি। দু’জনকে ছুঁয়ে ফেললেন মেসি। কুরাসাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।

    শততম গোল মেসির

    ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে আর্জেন্টিনা (Argentina) বনাম কুরাসাও ফ্রেন্ডলি ম্যাচে নামার আগে মেসির গোলসংখ্যা ছিল ৯৯। অচেনা প্রতিপক্ষকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এতদিন আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরির রেকর্ড ছিল মাত্র দু’জনের কাছে। আলি দায়ি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ক্লাবের নতুন সদস্য এলএমটেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম হ্যাটট্রিক পেলেন মেসি। 

    ৮০০-এর বেশি গোলের মালিক মেসি

    শততম গোলের দেখা পেতে এদিন ম্যাচে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ম্যাচ শুরু হওয়ার মাত্র ২০ মিনিটেই গোল করেন মেসি। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৮৬তম স্থানে থাকা কুরাসাকে এদিন কার্যত অসহায় দেখাচ্ছিল। আর্জেন্টিনার জার্সিতে ১০০তম গোলে পৌঁছতে মেসির লাগল ১৭৪টি ম্যাচ।

    আরও পড়ুন: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম গোল করেছিলেন ২০০৬ সালের মার্চ মাসে। ১৭ বছর পর মেসির গোল সংখ্যা ১০০। প্রদর্শনী ম্যাচ ছাড়া ধরলে মেসির গোল সংখ্যা ৫৪। ঘরের মাঠে গত সপ্তাহে পানামাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেদিন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০ গোল করেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: মেসিকে খুনের হুমকি, স্ত্রীর দোকানে চলল গুলি, তারপর…

    Lionel Messi: মেসিকে খুনের হুমকি, স্ত্রীর দোকানে চলল গুলি, তারপর…

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাণনাশের হুমকি পেলেন লিওনেল মেসি। তাও আবার নিজের শহর আর্জেন্টিনার রোজারিওতেই। তবে শুধু খুনের হুমকি চিঠিই নয়, মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সুপার মার্কেট লক্ষ্য করে চালানো হয় গুলিও। সেই হুমকি চিঠিতে মেসির উদ্দেশে লেখা ছিল, ‘মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো জাভকিন রোজারিও শহরের মেয়র হলেও সে নিজেই একজন মাদক পাচারকারী। সেও তোমায় রক্ষা করতে পারবে না।’ এই হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহলে।

    ঠিক কী ঘটেছিল?

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে। সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীরা দু’জন দুষ্কৃতীকে বাইকে করে এসে মেসির স্ত্রীর দোকান লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে দেখতে পান। রোজারিওতে মেসির বাড়ি রয়েছে সেই কথা সকলেরই জানা। সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পারিবারিক ব্যবসা। ফুটবল জীবনে ব্যস্ততার মাঝে সময় পেলেই সেখানে সময় কাটাতে যান মেসি ও তাঁর পরিবার। গতকাল মোট ১৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে মেসিকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। যাতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন নিজে একজন মাদকচক্রী। তাই ও তোমাকে বাঁচাতে পারবে না।’ উল্লেখ্য, হুমকি চিঠিতে উল্লেখিত এই জাভকিন হলেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন, যিনি এমন ঘটনার পরেই সুপার মার্কেটে এসে ক্ষোভ উগরে দেন প্রশাসনিক কর্তাব্যক্তিদের উপর। এই ঘটনার পরই রোজারিও শহরে হিংসা ও পুলিশি নিরাপত্তার অভাব নিয়ে ট্যুইট করেন শহরের মেয়র জাভকিন।

    আরও পড়ুন: সিংহ গর্জন! নাথান লায়নের ৮ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত শেষ ১৬৪ রানে

    তবে ভোররাত হওয়ায় দোকান বা আশেপাশে কেউ ছিল না তাই কোনও হতাহতের খবর নেই। এই ঘটনা ঘটার পর জাভকিন নিজে ঘটনাস্থল পরিদর্শনে যান। কে বা কারা এই হামলার পেছনে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মেসির স্ত্রীর দোকান লক্ষ্য করে কেন হঠাৎ গুলি চালানো হল, কেন মেসিকে প্রাণনাশের হুমকি দেওয়া হল, তার কারণ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Santosh Trophy Final: মেসি-রোনাল্ডো মুখোমুখি হওয়া রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামেই সন্তোষ ট্রফি!

    Santosh Trophy Final: মেসি-রোনাল্ডো মুখোমুখি হওয়া রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামেই সন্তোষ ট্রফি!

    মাধ্যম নিউজ ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলে যাওয়া কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাচ্ছে সন্তোষ ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল। ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছে গিয়েছে পাঞ্জাব, মেঘালয়, কর্ণাটক ও সার্ভিসেস-এর ফুটবলাররা। আজই অনুষ্ঠিত হবে দুটো সেমিফাইনাল। ফাইনাল হবে ৪ মার্চ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সচিব সাজি প্রভাকরন বলেন, “ভারতীয় ফুটবলের জন্য দারুণ একটা মুহূর্ত। যে চার রাজ্য সেমিফাইনালে উঠেছে তারা সৌদি আরবে এসে খেলার সুযোগ পেল। শেষ চারের লড়াই সব সময়ই খুব আকর্ষণীয়। আন্তর্জাতিক মঞ্চে সেই লড়াই হতে চলেছে। সন্তোষ ট্রফির ইতিহাসে যা প্রথম বার। আমাদের লক্ষ্য আরও বড়। ভিসন ২০৪৭-কে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে।”

    ১৯৪১ সালে শুরু হয় সন্তোষ ট্রফি। এর আগে কখনও বিদেশের মাটিতে এই প্রতিযোগিতা খেলা হয়নি। এআইএফএফ প্রধান কল্যাণ চৌবে জানান,“সন্তোষ ট্রফির সেই জৌলুস এখন আর নেই। অন্য প্রতিযোগিতাগুলো অনেক বেশি প্রচার পায়। কিন্তু অনেক রাজ্যের কাছে সন্তোষ ট্রফির বিশেষ গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে এই প্রতিযোগিতা হলে খেলোয়াড়রা অনেক বেশি অনুপ্রেরণা পাবে।” তাঁর কথায়, তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা দেওয়াই নয়, সৌদিতে থাকা ভারতীয়দের মধ্যে দেশের ফুটবল সম্পর্ক আগ্রহ তৈরি করার চেষ্টাও করা হবে এই প্রতিযোগিতার মাধ্যমে। 

    কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামের গুরুত্ব

    সৌদি আরবের রিয়াধের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামেই চলতি বছরের জানুয়ারি মাসে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির পিএসজি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন সৌদি আরবের দুই বিখ্যাত ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশ। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো এবং ১ গোল করেছিলেন মেসি। রোনাল্ডো ম্যাচের সেরার পুরস্কার পেলেও ওই প্রীতি ম্যাচটি জিতেছিল পিএসজি। ওই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এমন বড় মাপের স্টেডিয়ামে এ বার খেলার সুযোগ পাবে ভারতের ফুটবলাররা।

    আরও পড়ুন: সচিনকে শ্রদ্ধা জানাতে ওয়াংখেড়েতে বসতে চলেছে পূর্ণাবয়ব মূর্তি, কবে উন্মোচন?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    Lionel Messi: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের সচিব জয় শাহ পেলেন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া একটি জার্সি। এই অপ্রত্যাশিত উপহারে স্বভাবতই খুশি হয়েছেন অমিত শাহের পুত্র। এই গ্রহের সবথেকে জনপ্রিয় ফুটবলার তিনি। কয়েকদিন আগেই ৩৬ বছর পরে আর্জেন্টিনার স্বপ্ন সার্থক হয়েছে, ফাইনালে ফ্রান্সকে ৪-২ গোলের ব্যবধানে হারাতে পেরেছে মেসি (Lionel Messi) বাহিনী। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও অগণিত মেসি (Lionel Messi) সমর্থক প্রার্থনা করেছিলেন যাতে তাঁর হাতে বিশ্বকাপ ওঠে। বিশ্বকাপে ফাইনালের দিন সকাল থেকেই নানা জায়গায় প্রার্থনা-যজ্ঞ অনুষ্ঠিত হতে থাকে, টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে এমবাপে ফ্রান্সকে কিছুটা দাঁড় করিয়ে ফেলেছিলেন তখন আবার ভারতবর্ষে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয় যে এবারও বুঝি তবে অধরা থেকে যাবে বিশ্বকাপ। কিন্তু শেষ হাসিটা মেসিই (Lionel Messi) হাসলেন।

    প্রজ্ঞান ওঝার ইনস্টাগ্রাম পোস্ট

    জয় শাহকে পাঠানো কিংবদন্তি ফুটবলারের পাঠানো জার্সি উপহার সামনে আসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞা ওঝার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই। ছবিতে এদিন মেসির (Lionel Messi) অটোগ্রাফ দেওয়া জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিসিসিআই সচিব জয় শাহ এবং প্রজ্ঞান ওঝাকে। এই ছবি নিজের ইনস্টাগ্রাম আকাউন্টে পোস্ট করেন প্রজ্ঞান ওঝা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় পোস্টটি এবং অসংখ্য অনুরাগী এই পোস্ট নিয়ে কমেন্ট করতে শুরু করেন। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে ভারতবর্ষের স্থান ১০৬ হলেও বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা এদেশে ব্রাজিল বা আর্জেন্টিনার থেকে কোনও অংশে কম নয়, প্রসঙ্গত, জনসংখ্যার দিক থেকে  আর্জেন্টিনার মোট জনসংখ্যার থেকে অনেক বেশি ভারতীয় এদেশে ফুটবল অনুরাগী রয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ জয়ের পরে লিওনেল মেসির (Lionel Messi) সই করা আর্জেন্টিনার জার্সি পেয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আর এবার সেই আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের সই করা জার্সি পাঠানো হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে। তবে তাঁর জন্য নয়, মেয়ে জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সাত বছরের জিভা সিং ধোনির কাছে এটি সবচেয়ে বড় উপহার। স্বভাবতই আনন্দে আত্মহারা মহেন্দ্র সিং ধোনির কন্যা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধোনির কন্যা জিভা। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল।

    মেসির সই করা জার্সি ধোনি কন্যা জিভার জন্য

    বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের (Lionel Messi) থেকে বড়দিনের এই বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত একরত্তি মেয়ে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সই করা জার্সির ছবি দিয়েছে জিভা। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছে সে। তার হাসিতে ভরা মিষ্টি মুখ দেখেই মনে হচ্ছে সে কতটা খুশি। ছবি পোস্ট করে ক্যাপশনে সাত বছরের জিভা লিখেছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’ অর্থাৎ সে এটাও বুঝিয়ে দিল যে, বাবা ধোনিও এক বড় মেসিভক্ত। ছবিতে দেখা যাচ্ছে, অটোগ্রাফের পাশাপাশি লেখা, ‘পারা জিভা’। যার অর্থ জিভার জন্য। ধোনিকন্যার মুখের মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের। এই ছবিতে বর্তমানে লাইক রয়েছে ৩ লক্ষেরও বেশি।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    [insta]https://www.instagram.com/p/CmrNmvUIzr2/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, এর আগে মেসির (Lionel Messi) সই করা জার্সি উপহার পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার বিশ্বকাপ থেকে তাঁর জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও রয়েছে অগণিত মেসি ভক্ত। আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের একাংশের আবেগের কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই মুহূর্তে দেশের অনেকেরই কৌতূহল যে, মেসির সই করা জার্সি কী করে ধোনির কাছে পৌঁছালো। তবে অনুমান করা হচ্ছে, ঘনিষ্ঠ কোনও সূত্র থেকেই মেসির কাছে পৌঁছেছিল জিভার অনুরোধ এবং এর পরেই উপহার দিলেন মেসি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ। তবে এবারে মেসি ছাড়াও মেসি ভক্তদেরও স্বপ্ন ছিল যে, মেসির হাত ধরেই যেন আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি জেতে। আর শেষে তাই হল। জয়ের পরেই আর্জেন্টিনার জনগণ তাঁরই অপেক্ষায় ছিল। ফলে তাঁদের সেই অপেক্ষার অবসান হল। বিশ্বকাপ জয়ের একদিন পর আর্জেন্টিনায় পৌঁছল মেসি ব্রিগেড। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছয় মেসিদের বিমান। দোহা থেকে রোম হয়ে তাঁরা পৌঁছন আর্জেন্টিনা। মেসিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন সমর্থকরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করেছে সে দেশের প্রশাসন।

    আর্জেন্টিনায় পা রাখলেন মেসিরা

    ২০ ডিসেম্বর, মঙ্গলবার, গভীর রাত ৩টে নাগাদ এয়ারবাস ‘এ ৩৩০-২০০’ আর্জেন্টিনার মাটি স্পর্শ করেছে। নীল – সাদায় মোড়া পুরো বিমান, বিমানে লাগানো বিরাট ছবি লিওনেল মেসির (Lionel Messi) এবং তাঁর দুই পাশে রড্রি ডি পল এবং লাউতারো মার্টিনেজের ছবি। এরপরেই বিমানের গেট খুলতেই বেরিয়ে আসলেন ফুটবল যুবরাজ মেসি ও তাঁর ব্রিগেড। হাতে বিশ্বকাপ নিয়ে, গলায় বিজয়ীর মেডেল পরে বিমান থেকে বের হলেন তিনি। তাঁর পরনে ছিল আর্জেন্টিনার নীল শর্টস এবং একই রঙের টি-শার্ট। তাঁর পিছনে ধীরে ধীরে বের হলেন কোচ লিওনেল স্কালোনি। তারপর একে একে দলের বাকি সদস্যরা নামেন। রেড কার্পেট পেতে বরণ করা হয় লিওনেল মেসির দলকে। এদিন তাঁদের আসার খুশিতে আগে থেকেই বিমানবন্দর ও তার বাইরে ভিড় জমেছিল।

    উৎসব আর্জেন্টিনার রাজধানীতে…

    বিমানবন্দরেই অপেক্ষা করছিল হুডখোলা বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। এর পর সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা (Lionel Messi)। আর্জেন্টিনার ফুটবল সংস্থা ট্যুইট করে জানিয়েছিল, “মঙ্গলবার বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।”

    এদিন আর্জেন্টিনার রাস্তায় জনসমুদ্র দেখা যায়। পুরো দেশ যেন নীল সাদা রংয়ে ঢেকে গিয়েছিল। রাস্তায় উদ্দাম নাচ থেকে শুরু করে রাত জেগে সেলিব্রেশন সবকিছুই চলেছে এদিন। সাধারণ মানুষ এবং সমর্থকদের জন্য আগে থেকেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তাঁদের দেখতে, উৎসবে মেতে উঠতে এতই জনগণ ভিড় করেছিল যে, তা বলার মত নয়। আর্জেন্টিনার কনভয়কে ঘিরে ছিল পুলিশের গাড়ি এবং অংসখ্য পুলিশের বাইক।

    জাতীয় ছুটির ঘোষণা

    দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খুশিতে আর্জেন্টিনা দল বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে আনন্দে মেতে ওঠে সমর্থকদের সঙ্গে। আর এই খুশির দিনে দেশবাসী যাতে মন খুলে আনন্দ করতে পারে সেইজন্য একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করা হয়েছে। বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। আজ শুধু বিশ্বজয়ের আনন্দের দিন। 

LinkedIn
Share