Tag: Low Pressure

Low Pressure

  • West Bengal Weather: নিম্নচাপও সরছে না, বৃষ্টিও থামছে না! মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাস, ৪ জেলায় সতর্কতা

    West Bengal Weather: নিম্নচাপও সরছে না, বৃষ্টিও থামছে না! মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাস, ৪ জেলায় সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব কাটার বদলে আরও দীর্ঘায়িত হচ্ছে। সোমবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। মঙ্গলবার সকালেও সেই পরিস্থিতির কোনও বড় পরিবর্তন হয়নি। ভোর থেকেই মুখ ভার আকাশের, সঙ্গে চলছে একটানা বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এখনও দক্ষিণবঙ্গের উপরেই নিম্নচাপ

    প্রাথমিক পূর্বাভাসে মনে করা হয়েছিল, সোমবারের মধ্যেই নিম্নচাপটি দক্ষিণবঙ্গ থেকে সরে যাবে। কিন্তু পরিস্থিতি তেমন হয়নি। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৪৮ ঘণ্টা ধরে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। এর জেরেই বৃষ্টির পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার যুগল প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

    মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তীব্রতা সর্বত্র এক রকম হবে না। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। মধ্যবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় চলতে পারে।

    কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    কলকাতাতেও মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে মহানগরে আজ খুব ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দীর্ঘ সময় ধরে বৃষ্টি চললে শহরের নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। অফিসের ব্যস্ত সময়ে বৃষ্টির সঙ্গে জলজট তৈরি হলে রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে। ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কাও রয়েছে।

    উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির দাপট

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির জেরে ধসের ঝুঁকিও বাড়তে পারে। পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

    নজরে আজকের আবহাওয়া

    সব মিলিয়ে মঙ্গলবার রাজ্যের আবহাওয়ায় এখনই বড়সড় স্বস্তির ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপের অবস্থান এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে। পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও কলকাতায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিই হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে ধস ও যোগাযোগ ব্যবস্থার উপরও নজর রাখার প্রয়োজন রয়েছে।

  • Rain Forecast: ফের তৈরি নিম্নচাপ অঞ্চল! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সতর্ক করা হল মৎস্যজীবীদের

    Rain Forecast: ফের তৈরি নিম্নচাপ অঞ্চল! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সতর্ক করা হল মৎস্যজীবীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দ্রুত ঘনীভূত হচ্ছে, যা বর্তমানে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই দুটি আবহাওয়াগত সিস্টেমের মিলিত প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট বাড়বে।

    দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

    বর্ষা সক্রিয় থাকার কারণে (Low Pressure) রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। কলকাতাতেও আকাশ মেঘাচ্ছন্ন, কখনও ঝিরঝিরে তো কখনও দাপুটে বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই ধরনের পরিস্থিতি তৈরি হবে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় (Rain Forecast)। বিশেষভাবে, পশ্চিম মেদিনীপুরে সোমবার অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান ও বীরভূমে বৃষ্টি বুধবার পর্যন্ত চলবে। তবে মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত নতুন করে কোনও আবহাওয়া সতর্কতা নেই।

    উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

    রবিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে (Rain Forecast) একটি নিম্নচাপ অঞ্চল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উপরে বিস্তৃত। এর প্রভাবে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ ও ওড়িশার অঞ্চলে ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র হতে পারে অত্যন্ত উত্তাল। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)

    উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও মালদা জেলায়। তবে মঙ্গলবারের পর থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে (শনিবার ও রবিবার) আবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Weather Update: সমুদ্রে ঢেউয়ের উচ্চতা উঠতে পারে ৫ ফুট! বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি

    Weather Update: সমুদ্রে ঢেউয়ের উচ্চতা উঠতে পারে ৫ ফুট! বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের (Weather Update) ভ্রুকুটি! আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। সমুদ্র উত্তাল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে উঁচু ঢেউয়ের সতর্কতা (Low pressure) জারি করা হয়েছে। 

    ২২ অক্টোবর নিম্নচাপ অঞ্চল সৃষ্টির সম্ভাবনা (Weather Update)

    আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর উপকূলীয় তামিলনাড়ুতে একটি নিম্নচাপ (Weather Update) বলয় তৈরি রয়েছে। ওই এলাকায় সমুদ্রের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আগামী কয়েক ঘণ্টায় তা আরও উত্তর পশ্চিম দিকে সরবে এবং শক্তি ক্ষয় করবে। এরপর, আগামী ২০ অক্টোবর উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যার ফলে আগামী দুই দিনের মধ্যে নতুন নিম্নচাপ বলয় তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। পূর্বাভাস, ২২ অক্টোবর ওই নিম্নচাপের অঞ্চল সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আবহবিদরা নজরে রেখেছেন।

    শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে

    পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় উঁচু ঢেউয়ের সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। ১৯ অক্টোবর, শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল (Low pressure) থাকতে পারে। গভীর সমুদ্রের মৎস্যজীবীদের তাতে কোনও সমস্যা হবে না। তাঁদের জন্য সতর্কতা জারি করা হয়নি। তবে সতর্ক করা হয়েছে সমুদ্র সৈকতে থাকা লোকজনকে। পর্যটক এবং সমুদ্র উপকূলের কাছাকাছি থাকা বাসিন্দাদের সতর্কে থাকার জন্য বলা হয়েছে। তবে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা হতে পারে প্রায় পাঁচ ফুট পর্যন্ত।

    আরও পড়ুন: গণস্বাক্ষর অভিযানের পর এবার ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের

    দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা

    শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Weather Update) হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। এই জেলাগুলিতে রীতিমতো হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণের অন্যন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায়, বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। অন্যদিকে, দিনের তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৮ থেকে ৯৩ শতাংশ। উত্তরবঙ্গে এখনও কোনও বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বাংলা থেকে বর্ষা বিদায়, লক্ষ্মীপুজোতে ফের নিম্নচাপের আভাস, ভাসবে জেলা

    Weather Update: বাংলা থেকে বর্ষা বিদায়, লক্ষ্মীপুজোতে ফের নিম্নচাপের আভাস, ভাসবে জেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার থেকেই বাংলায় বর্ষা বিদায়, কিন্তু লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) আগে ফের নিম্নচাপের (Weather Update) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই বর্ষণে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। ঠিক এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুজোর আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ব্যাপক ভাবে বৃষ্টির শিকার হয়েছিল গোটা রাজ্য। এমন কী ডিভিসি জল ছাড়ার কারণে একাধিক জেলায় বন্যা পরিস্থিতির শিকার হয়েছিল। এবার লক্ষ্মী পুজোর মধ্যে আবহাওয়া কেমন থাকবে? আসুন জেনে নিই।

    আবহওয়া দফতর সূত্রে খবর (Weather Update)

    আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের (Weather Update) পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এরফলে প্যাচপাচে গরমে কষ্ট বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প ঢুকে স্থানীয় ভাবে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার শহর কলকাতায় কার্নিভাল, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। লক্ষ্মীপুজোর আগে উপকূলের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    বর্ষা বিদায়

    আবার রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায়ের ইঙ্গিত মিলেছে বাংলা থেকে। দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকে বর্ষা (Weather Update) বিদায় নিয়েছে। ফলে বঙ্গে বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। ভারী থেকে অতিভারী বর্ষণের তেমন কোনও ইঙ্গিত নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

    আরও পড়ুন: বাংলার আন্দোলনকে সমর্থন, মঙ্গলবার দেশজুড়ে অনশনে জুনিয়র ডাক্তাররা, সিদ্ধান্ত আইএমএ-এর

    কলকাতার কেমন আবহাওয়া?

    কলকাতার আবহাওয়া থাকবে পরিষ্কার (Weather Update)। সন্ধ্যের পর আকাশ থাকবে আংশিক মেঘলা। দিন এবং রাতের তাপমাত্রার সামান্য বৃদ্ধি হতে পারে। রবিবার রাতে তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৪ শতাংশ। আগামী শুক্রবার থেকে কলকাতার সহ দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে।  

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: নিম্নচাপের জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, জারি সতর্কতা

    Weather Update: নিম্নচাপের জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, জারি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় সব জেলায় বর্ষা প্রবেশ করেছে। উত্তর থেকে দক্ষিণের সব জেলায় চলবে ব্যাপক বর্ষণ (Weather Update)। শুক্রবারের পর শনিবার সকাল থেকেই আকাশ ছিল মুখভার। সমুদ্রে নিম্নচাপের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। শনিবার ভোর থেকেই বঙ্গে কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। তবে আগামী ৩ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

    হাওয়া আফিস সূত্রে খবর (Weather Update)

    হাওয়া অফিস জানিয়েছ, বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর সংলগ্ন ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচুতে রয়েছে এই নিম্নচাপের ঘুর্ণাবর্ত। এই নিম্নচাপ ব্যাপক বর্ষার সতর্কবার্তা দিয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে আছে নিম্নচাপটি। একই ভাবে আরও একটি ঘূর্ণাবর্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে ঝাড়খণ্ডের উপরে। তবে আগামী কয়েকদিন ধরে বৃষ্টির ছবি দেখা যাবে গোটা বঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আগামী বিধবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা(Weather Update)

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী বুধবার সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, দার্জিলিং, কালিম্পংয়ে। আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব-বর্ধমান, পশ্চিম বর্ধমানেও। ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

    আরও পড়ুন: কোচবিহারে নির্যাতিতার কাছে বিজেপির প্রতিনিধি দল, সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার

    উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা

    ১ জুলাই উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বর্ষণের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। আবার ভারী বৃষ্টিপাতের হবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও। তবে ২ জুলাইতেও একই রকম বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। একই ভাবে ৩ জুলাই বুধবার ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Forecast: রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভাসতে পারে কোন কোন জেলা, জেনে নিন

    Weather Forecast: রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভাসতে পারে কোন কোন জেলা, জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের নিম্নচাপের (Low Pressure) ভ্রুকুটি। আসন্ন নিম্নচাপের বৃষ্টির জেরে মার খেতে পারে দক্ষিণবঙ্গের পুজোর বাজার। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Forecast), বৃষ্টি শুরু হবে শনিবার। চলবে সেই মঙ্গলবার পর্যন্ত। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে পরিণত হতে চলেছে নিম্নচাপে। তার জেরেই রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall)।

    এ যাত্রায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এদিন পশ্চিম মেদিনীপুরের একাংশেও হতে পারে নিম্নচাপের বৃষ্টি। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। রবিবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবারেও। নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় এই সতর্কতা রয়েছে। রবি ও সোমবার এই সতর্কতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়ায়। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর লাগোয়া ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদেও। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মালদহ, বীরভূম এবং মুর্শিদাবাদে।

    আরও পড়ুন : ১২১ বছর পর রেকর্ড বৃষ্টি অসম-মেঘালয়ে! আবহাওয়াবিদরা কী বলছেন, জানুন…

    রাজ্যের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি হলেও, মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, দ্রুত ফিরে আসতে বলা হয়েছে তাঁদের। আবহাওয়াবিদদের মতে, প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে ফসলের। যার প্রভাব পড়তে পারে কাঁচা আনাজের বাজারের ওপর। এক লপ্তে সবজির দাম বেড়ে যেতে পারে বেশ খানিকটা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share