Tag: madhyom news

madhyom news

  • RSS at 100: “ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধ করাই সঙ্ঘের প্রধান কাজ”, বললেন মোহন ভাগবত

    RSS at 100: “ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধ করাই সঙ্ঘের প্রধান কাজ”, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ং সঙ্ঘের (RSS at 100) শতবর্ষের অনুষ্ঠানে সরসঙ্ঘ চালক মোহন ভাগবত (Mohon Bhagwat) বলেন, “ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধ করাই সঙ্ঘের কাজ। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের লক্ষ্য ক্ষমতা বা রাজনৈতিক নিয়ন্ত্রণ নয় বরং জাতির গৌরবকে তুলে ধরা। আমরা ক্ষমতা চাই না, ভারত মাতার গৌরবের জন্য হিন্দু সমাজকে সংগঠিত করাই আমাদের কাজ।” বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে ‘সঙ্ঘ শতবর্ষ যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক বক্তৃতামালা। আলোচনার প্রথম দিনের ভাষণ শুনতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রবুদ্ধ সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা। এদিন সমাজ গঠনে সঙ্ঘের দৃষ্টিভঙ্গী এবং রাষ্ট্র পুনঃনির্মাণের সামজিক দায়িত্বের কথাও স্মরণ করেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

    সামাজিক দায়বদ্ধতা (RSS at 100)

    সঙ্ঘ চালক মোহন ভাগবত (Mohon Bhagwat) তাঁর ভাষণে বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS at 100) প্রকৃত অর্থ কি এবং অবস্থান কেমন তা ভালো করে জানা প্রয়োজন। এই সংগঠন একটি ব্যতিক্রমী সংগঠন, বিশ্বের বাকি সংগঠনের তুলনায় সম্পূর্ণ আলাদা। এই সংগঠন কোন বিশেষ ঘটনা বা পরিস্থিতির ওপর নির্ভর করে তৈরি করা হয়নি। কোনও বিশেষ মত বা আদর্শের বিরোধিতার জন্যও এই সংগঠন তৈরি হয়নি। আমাদের সংগঠনের কাজ হল সমগ্র সমাজকে ঐক্যবদ্ধ করা। সমাজের উন্নতি এবং জাগরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই সংগঠন। ব্যক্তি নির্মাণ সমাজের নেতৃত্ব, চরিত্র গঠন, শৃঙ্খলা এবং নিষ্ঠা গড়ে সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করাই সংঘের প্রধান কাজ। ভারত মায়ের সেবা করাই জীবনের প্রধান লক্ষ্য। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে কাজ করে আরএসএস।”

    ভারত মায়ের সুরক্ষা

    রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের আদর্শ হল রাষ্ট্রভক্তি। ভাগবত (Mohon Bhagwat) তাই বলেন, “সঙ্ঘ (RSS at 100) কখনও ধ্বংস এবং সংঘর্ষের মতো নেতিবাচক কাজে যুক্ত হয় না। এই সংগঠন গঠনমূলক দিকের কথা ভেবেই কাজ করে। সঙ্ঘের শাখা কখনওই ব্যক্তি সুবিধা বা লাভের কথা চিন্তা করে না। ভারত মাতার জন্য সব সময় নিবেদিত প্রাণ। দেশের প্রত্যেকে শাখায় ভারত মায়ের সুরক্ষা এবং দেশ-সমাজের কল্যাণের উদ্দেশ্যের কথা ভেবেই স্বয়ং সেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্ঘের প্রধান উদ্দেশ্য হল, সমগ্র হিন্দু সমাজকে সংগঠিত করা এবং সমাজকে নেতৃত্ব দেওয়া। তাই সংঘের প্রার্থনায় ভারত মায়ের কল্যাণের কথা বার বার স্মরণ করা হয়। স্বয়ং সেবকদের ভক্তির সার কথাই হল ভারত মায়ের জয় জয়কার।”

    লক্ষ্যে সঙ্ঘ অবিচল ছিল

    সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেন, “সঙ্ঘ (RSS at 100) সব সময় আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার উপর জোর দিয়ে থাকে। সঙ্ঘের কাজকে সঠিক ভাবে বাস্তবায়নের জন্য বাইরে থেকে আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। নিজেদের কেউ স্বয়ং সম্পন্না হতে হবে। বিশ্বের এমন কোনও স্বেচ্ছাসেবী সংগঠন নেই যাকে আরএসএস-এর মতো কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে সঙ্ঘ। তিন তিন বার সঙ্ঘের কাজকে আটকাতে রাজনৈতিক ভাবে সঙ্ঘের উপর প্রতিবন্ধকতা লাগিয়েছিল। তবুও সঙ্ঘ থেমে থাকেনি। নিজের কাজ এবং লক্ষ্যে সঙ্ঘ অবিচল ছিল।”

    ডাক্তারজি একজন স্বাধীনতা সংগ্রামী

    এদিনের ভাষণে প্রথম সরসঙ্ঘ চালক ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ারকেও (RSS at 100) স্মরণ করেন ভাগবত (Mohon Bhagwat)। বলেন, “ডাক্তারজি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বাংলার বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির একজন একনিষ্ঠ কর্মকর্তা ছিলেন। ভারত মায়ের সেবায় নিজের সর্বস্ব অর্পণ করেছিলেন। সেই সঙ্গে তিনি ছিলেন সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং দেশনায়ক। কেশবজি মনে প্রাণে বিশ্বাস করতেন ভারতের বিচার ব্যবস্থা এবং প্রশাসন বিষয়ে নিয়ন্ত্রণ করার অধিকার কোনও ব্রিটিশেরই নেই। বন্দে মাতরম্‌ আন্দোলনের নেতৃত্বে বিশেষভাবে সক্রিয় ছিলেন ডাক্তারজি। তিনি নাগপুরের স্কুলগুলিতে স্বদেশী আন্দোলন এবং ভারত মায়ের মুক্তির জন্য যুব সমাজকে জাগ্রত করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিলেন।”

    দীর্ঘ দিনের পরাধীনতায় ভারতীয়রা আত্মপরিচয় ভুলতে বসেছিলেন। ভারতীয় সমাজের আত্ম বিস্মৃতি এবং আত্ম সচেতনতা সম্পর্কে বিশেষ বক্তব্যও রাখেন ভাগবত। তিনি বলেন, “পরাধীনতা আমাদের গ্রাস করেছে। আমরা আমাদের নিজস্ব মানুষকে ভুলে গিয়েছি। আমাদের বৈচিত্র্যগুলিকে বড় রকমের বিভেদ-বিভাজনের স্বরূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। পরাধীন ভারতে সমাজ জাগরণে বিবেকান্দ, স্বামী দয়ানন্দ সরস্বতীর কথাও ভুলে যাওয়া উচিত নয়। আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের শেকড়কে ভুলে যাওয়া ঠিক নয়। এই কাজেও বিশেষ নজর রাখছে সঙ্ঘ।”

    পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছেন হিন্দুরা

    ভারতের ইতিহাস বিশ্লেষণ করতে গিয়ে ভাগবত (Mohon Bhagwat) বলেন, “ব্রিটিশ ভারতে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের বড় প্রচেষ্টা ছিল ১৮৫৭ সালের মহাবিদ্রোহ। গোটাদেশ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলেন। তবে এটা মনে রাখা উচিত ব্রিটিশরাই প্রথম এদেশে প্রথম আক্রমণকারী ছিল না। ইতিপূর্বে শক, হুন, কুষাণ, যবন, মুসলমানরা আক্রমণ করেছিল। শেষে আসে ব্রিটিশরা। ফলে ব্রিটিশরা আসার আগে ভারত ঐক্যবদ্ধ ছিল না, এই তথ্য মিথ্যে। ভারত অনেক আগে থেকেই সঙ্ঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ ছিল। সময়ে সময়ে যাঁরা পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাঁরা সকলেই হিন্দু।”

  • Russian Army: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়েছেন ৪৪ জন ভারতীয়, মস্কোকে নিয়োগ বন্ধের আহ্বান ভারতের

    Russian Army: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়েছেন ৪৪ জন ভারতীয়, মস্কোকে নিয়োগ বন্ধের আহ্বান ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) জানিয়েছে গত কয়েক মাসে রাশিয়ার সেনাবাহিনীতে ৪৪ জন ভারতীয় যোগদান করেছে। ইতিমধ্যে মস্কোর সাথে বিষয়টি তুলে ধরে আলোচনা করা হয়েছে। কিন্তু কেন এই এভাবে রাশিয়ার (Russian Army) সেনাবাহিনীতে যোগদান? ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। সাময়িক ভাবে বেশি অর্থ এবং নানা প্রলোভনের শিকার হচ্ছে ভারতীয়রা। গত এক বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই ভারতীয় সৈন্যরা অংশ গ্রহণ করেছে এবং তাদের মধ্যে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।

    মুক্তি দেওয়ার এবং নিয়োগ বন্ধ করার আহ্বান (Russian Army)

    ভারতের বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গত কয়েক মাসে, আমরা বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সম্পর্কে জানতে পেরেছি। যারা রাশিয়ার সেনাবাহিনীতে (Russian Army) নিয়োগ পেয়েছে। আমাদের ধারণা অনুযায়ী, বর্তমানে ৪৪ জন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত রয়েছে। ভারত, রাশিয়া সরকারে নির্দিষ্ট দফতরের কাছে বিষয়টি তুলে ধরেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়দের মুক্তি দেওয়া এবং এই প্রথা বন্ধ করার জন্য আহ্বানও জানানো হয়েছে।”

    ছাত্র-ব্যবসায়িক ভিসাকে ব্যবহার হয়েছে

    রণধীর জয়সওয়াল আরও বলেন, “আমরা রাশিয়া সরকার পক্ষের সাথে যোগাযোগ করছি। আমরা এই ব্যক্তিদের পরিবারের সাথেও যোগাযোগ করছি এবং তাদের বিষয়টি সম্পর্কে তথ্য দিয়ে জানিয়েছি। তবে এমনও খবর পাওয়া গিয়েছে যে ছাত্র ও ব্যবসায়িক ভিসা রয়েছে এমন কিছু ভারতীয়কে রাশিয়া-ইউক্রেন (Russian Army) যুদ্ধের প্রথম সারিতে মোতায়েন করে রাশিয়ান সামরিক ইউনিটে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। যেসব ভারতীয়রা এই ভাবে সেনায় যোগদান করছেন তাদের জীবনে যে কোনও সময়ে সঙ্কটে পড়তে পারে।”

    মোদিও বিষয়টি উত্থাপন করেছিলেন

    ভারত বারবার রাশিয়ার (Russian Army) কাছে অনুরোধ করে আসছে যে রাশিয়ান সামরিক বিভাগে রাঁধুনি এবং সাহায্যকারীর মতো সহায়ক কর্মী হিসেবে যে সব সেনা কর্মরত রয়েছে সেই সমস্ত ভারতীয়কে মুক্তি দেওয়া হোক। গত বছর রাশিয়া সফরের সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি উত্থাপন করেছিলেন। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যে ভারতীয়দের সতর্ক করেছে যে রুশ সেনাবাহিনীতে চাকরির প্রস্তাব থেকে যেন তারা দূরে থাকে। কারণ আর্থিক লোভে জীবনের ঝুঁকি অনেক বেশি।

    সরকারি (Ministry of External Affairs) তথ্য অনুসারে জানা গিয়েছে রাশিয়ান সামরিক বাহিনীতে নিয়োগপ্রাপ্ত ভারতীয়ের সংখ্যা এখন প্রায় ১৭০ জন। রাশিয়ান কর্তৃপক্ষ ৯৬ জনকে অব্যাহতি দিলেও, আরও ১৬ জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই করার সময় কমপক্ষে ১২ জন ভারতীয় নিহত হয়েছেন।

  • Ramakrishna 503: “আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান,—এর নাম পাকা-আমি, এতে কোনও দোষ নাই”

    Ramakrishna 503: “আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান,—এর নাম পাকা-আমি, এতে কোনও দোষ নাই”

    ৪৮ শ্রীরামকৃষ্ণ কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে দক্ষিণেশ্বরে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৫, ১৩ই জুন
    অহংকারই বিনাশের কারণ ও ঈশ্বরলাভের বিঘ্ন

    পূর্বকথা—কেশব ও গৌরী—সোঽহম্‌ অবস্থার পর দাসভাব 

    “কেশব সেনকে বলেছিলাম, ‘অহং ত্যাগ করতে হবে।’ তাতে কেশব বললে, — তাহলে মহাশয় দল কেমন করে থাকে?

    “আমি বললাম (Kathamrita), ‘তোমার এ কি বুদ্ধি!—তুমি কাঁচা-আমি ত্যাগ কর,—যে আমিতে কামিনী-কাঞ্চনে আসক্ত করে, কিন্তু পাকা-আমি, দাস-আমি, ভক্তের আমি,—ত্যাগ করতে বলছি না। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান,—এর নাম পাকা-আমি। এতে কোনও দোষ নাই’।”

    ত্রৈলোক্য—অহংকার যাওয়া বড় শক্ত। লোকে মনে করে, বুঝি গেছে।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—পাছে অহংকার হয় বলে গৌরী ‘আমি’ বলত না—বলত ‘ইনি’। আমিও তার দেখাদেখি বলতাম ‘ইনি’; ‘আমি খেয়েছি,’ না বলে, বলতাম ‘ইনি খেয়েছেন।’ সেজোবাবু তাই দেখে একদিন বললে, ‘সে কি বাবা, তুমি ও-সব কেন বলবে (Kathamrita)? ও-সব ওরা বলুক, ওদের অহংকার আছে। তোমার তো আর অহংকার নাই। তোমার ও-সব বলার কিছু দরকার নাই।’

    “কেশবকে বললাম, ‘আমি’টা তো যাবে না, অতএব সে দাসভাবে থাক;—যেমন দাস। প্রহ্লাদ দুই ভাবে থাকতেন, কখনও বোধ করতেন ‘তুমিই আমি’ ‘আমিই তুমি’—সোঽহম্‌। আবার যখন অহং বুদ্ধি আসত, তখন দেখতেন, আমি দাস তুমি প্রভু! একবার পাকা ‘সোঽহম্‌’ হলে পরে, তারপর দাসভাবে থাকা। যেমন আমি দাস।”

    ব্রহ্মজ্ঞানের লক্ষণ—ভক্তের আমি—কর্মত্যাগ

    কাপ্তেনের প্রতি—“ব্রহ্মজ্ঞান হলে কতকগুলি লক্ষণে বুঝা যায়। শ্রীমদ্‌ভাগবতে জ্ঞানীর চারটি অবস্থার কথা আছে—(১) বালকবৎ, (২) জড়বৎ, (৩) উন্মাদবৎ, (৪) পিশাচবৎ। পাঁচ বছরের বালকের অবস্থা হয়। আবার কখনও পাগলের মতন ব্যবহার করে।

    “কখনও জড়ের ন্যায় থাকে। এ অবস্থায় কর্ম করতে পারে না, কর্মত্যাগ হয়। তবে যদি বল জনকাদি কর্ম করেছিলেন; তা কি জানো, তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিত হত। আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল।”

    শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন, আবার যাহাদের কর্মে আসক্তি আছে, তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না।

    ত্রৈলোক্য—কেন? পওহারি বাবা এমন যোগী কিন্তু লোকের ঝগড়া-বিবাদ মিটিয়ে দেন,—এমন কি মোকদ্দমা নিষ্পত্তি করেন।

    শ্রীরামকৃষ্ণ(Ramakrishna)—হাঁ, হাঁ,—তা বটে। দুর্গাচরণ ডাক্তার এতো মাতাল, চব্বিশ ঘন্টা মদ খেয়ে থাকত, কিন্তু কাজের বেলা ঠিক,—চিকিৎসা করবার সময় কোনরূপ ভুল হবে না। ভক্তিলাভ করে কর্ম করলে দোষ নাই। কিন্তু বড় কঠিন, খুব তপস্যা চাই!

    “ঈশ্বরই সব করছেন, আমরা যন্ত্রস্বরূপ। কালীঘরের সামনে শিখরা বলেছিল, ‘ঈশ্বর দয়াময়’। আমি বললাম, দয়া কাদের উপর? শিখরা বললে, ‘কেন মহারাজ? আমাদের উপর।’ আমি বললাম, আমরা সকলে তাঁর ছেলে; ছেলের উপর আবার দয়া কি? তিনি ছেলেদের দেখছেন; তা তিনি দেখবেন না তো বামুনপাড়ার লোকে এসে দেখবে? আচ্ছা, যারা ‘দয়াময়’ বলে, তারা এটি ভাবে না যে, আমরা কি পরের ছেলে?”

    কাপ্তেন—আজ্ঞা হাঁ, আপনার বলে বোধ থাকে না।

  • Ramakrishna 504: “যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে, ততদিন কর্মত্যাগ করতে পারে না”

    Ramakrishna 504: “যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে, ততদিন কর্মত্যাগ করতে পারে না”

    ৪৮ শ্রীরামকৃষ্ণ কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে দক্ষিণেশ্বরে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৫, ১৩ই জুন
    অহংকারই বিনাশের কারণ ও ঈশ্বরলাভের বিঘ্ন

    পূর্বকথা—কেশব ও গৌরী—সোঽহম্‌ অবস্থার পর দাসভাব 

    ভক্ত ও পূজাদি—ঈশ্বর ভক্তবৎসল—পূর্ণজ্ঞানী 

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—তবে কি দয়াময় বলবে না? যতক্ষণ সাধনার অবস্থা, ততক্ষণ বলবে। তাঁকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয়। যতক্ষণ না ঈশ্বরলাভ হয় ততক্ষণ বোধ হয়—আমরা সব দূরের লোক, পরের ছেলে।

    “সাধনাবস্থায় তাঁকে সবই বলতে হয়। হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল, ‘ঈশ্বর অনন্ত তাঁর ঐশ্বর্য অনন্ত। তিনি কি আর সন্দেশ কলা খাবেন? না গান শুনবেন? ও-সব মনের ভুল (Kathamrita)।’

    “নরেন্দ্র অমনি দশ হাত নেবে গেল। তখন হাজরাকে বললাম, তুমি কি পাজী! ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা? ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে? তাঁর আনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন! বড় মানুষের দ্বারবান এসে বাবুর সভায় একধারে দাঁড়িয়া আছে। হাতে কি একটি জিনিস আছে, কাপড়ে ঢাকা! অতি সঙ্কোচভাব! বাবু জিজ্ঞাসা করলেন, কি দ্বারবান, হাতে কি আছে? দ্বারবান সঙ্কোচভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলে — ইচ্ছা বাবু ওটি খাবেন। বাবু দ্বারবানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন, আর বললেন, আহা বেশ আতা! তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে?

    “তিনি ভক্তাধীন! দুর্যোধন অত যত্ন দেখালে, আর বললে, এখানে খাওয়া-দাওয়া করুন; ঠাকুর (শ্রীকৃষ্ণ) কিন্তু বিদুরের কুটিরে গেলেন। তিনি ভক্তবৎসল, বিদুরের শাকান্ন সুধার ন্যায় খেলেন!

    “পূর্ণজ্ঞানীর আর-একটি লক্ষণ—‘পিশাচবৎ’! খাওয়া-দাওয়ার বিচার নাই—শুচি-অশুচির বিচার নাই! পূর্ণজ্ঞানী ও পূর্ণমূর্খ, দুইজনেরই বাহিরের লক্ষণ একরকম। পূর্ণজ্ঞানী হয়তো গঙ্গাস্নানে মন্ত্রপাঠ করলে না, ঠাকুরপূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এল, কোনও তন্ত্র-মন্ত্র নাই (Kathamrita)!”

    কর্মী ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ—কর্ম কতক্ষণ?

    “যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে, ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম।

    “একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসে ছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙলো, সে দেখলে চতুর্দিকে কূল কিনারা নাই। তখন ড্যাঙায় ফিরে যাবার জন্য উত্তরদিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কূল-কিনারা দেখতে পেলে না। তখন কি করে, ফিরে এসে মাস্তুলে আবার বসল (Ramakrishna)।

  • Operation Pimple: জম্মু-কাশ্মীরে অপারেশন পিম্পল, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি

    Operation Pimple: জম্মু-কাশ্মীরে অপারেশন পিম্পল, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন পিম্পলে (Operation Pimple) জম্মু-কাশ্মীরের কুপওয়ারা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার কুপওয়ারা (Kupwara) জেলার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি কাছে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। তাদের আটকানোর চেষ্টা করতেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হয় বন্দুকযুদ্ধ। এরপর গুলিতে মারা যায় দুই জঙ্গি।

    পাল্টা জবাবে মৃত জঙ্গিরা (Operation Pimple)

    নিরাপত্তা বাহিনীর সূত্রের খবর, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে এই অভিযান (Operation Pimple) শুরু করা হয়েছিল। নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় (Kupwara) সেনারা সন্দেহজনক কার্যকলাপ দেখেই প্রথমে সতর্ক করে। এরপর অনুপ্রবেশকারী জঙ্গিরা গুলি চালালে ভারতীয় সেনারাও গুলি চালিয়ে পাল্টা জবাব দেয়। দুই পক্ষের সঙ্গে তীব্র গুলির বিনিময়ে দুই জঙ্গি ঘটনাস্থলেই নিকেশ হয়।

    তুষারপাতের আগে সক্রিয় জঙ্গিরা

    কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি একটি সংবেদনশীল জায়গা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। তুষারপাতের ফলে পাহাড়ি পথ বন্ধ হয়ে যাবে তাই আগেই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে জঙ্গিরা। এই সপ্তাহের বুধবার শুরুতে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় একটি সংঘর্ষের ঘটনা (Operation Pimple) ঘটেছিল। সেখানে দুই থেকে তিনজন জঙ্গিকে আটক করা হয়েছিল। তবে এই সন্ত্রাসবিরোধী অভিযানের সময় একজন সেনা জওয়ান আহত হয়েছিলেন। আহত জওয়ানকে তাৎক্ষণিকভাবে উধমপুরের সেনা কমান্ড হাসপাতালে স্থানান্তর করাও হয়েছিল। ঘটনার দিন ভোরে নিরাপত্তা বাহিনী সম্মিলিত ভাবে তল্লাশি অভিযান শুরু করে। তাদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার ফলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী, হোয়াইট নাইট কর্পস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়েছিল।

    কিশতোয়ারের উঁচু এলাকায় অবস্থিত ছত্রু এলাকায় বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে জঙ্গিদের সক্রিয়তা লক্ষ্য করা যায়। আর তাই ভারতীয় নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান এখন জোরদার ভাবে চালাচ্ছে। তবে এই বছরের শুরুর দিকে, নিরাপত্তা বাহিনী কিশতওয়ারের ডুল এলাকায় হামাস-ধাঁচের একটি জঙ্গি আস্তানাকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছিল।

  • Ayodhya Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের চূড়ায় ২২ ফুট গেরুয়া ধ্বজ উত্তোলন করবেন মোদি

    Ayodhya Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের চূড়ায় ২২ ফুট গেরুয়া ধ্বজ উত্তোলন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যা রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) জন্য আমেদাবাদের একটি কোম্পানি রেশম পতাকা তৈরি করেছে । ১৬১ ফুট উঁচু চূড়ায় ২২ ফুট গেরুয়া পতাকা উত্তোলন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm modi)। এই পতাকার গৈরিক বর্ণ। রাম লালার মন্দিরের সর্বোচ্চ শিখরে এই পতাকা উত্তোলন করা হবে। ইতিমধ্যে এই পতাকা বা ধ্বজ উত্তোলনের জন্য সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর।

    উত্তোলন হবে সূর্য এবং ঔঁ যুক্ত গৈরিক পতাকা (Ayodhya Ram Mandir)

    আগামী ২৫ নভেম্বর রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) শিখরে তোলা হবে এই গৈরিক পতাকা। গুজরাটের আমেদাবাদে প্যারাশ্যুট তৈরিতে পারদর্শী একটি অভিজ্ঞ কোম্পানি তৈরি করবে এই পতাকা। এই গৈরিক পতাকাটি বিশেষ রেশমের সুতো এবং প্যারাশ্যুট কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে রোদ, বৃষ্টি এবং তীব্র বাতাসের বিরুদ্ধে ভীষণ ভাবে টেকসই হবে। বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রার তারতম্য সহ্য করার জন্য ডিজাইন করা ২২ ফুট লম্বা এবং ১১ ফুট প্রস্থের পতাকাটি মন্দিরের ১৬১ ফুট উঁচু চূড়ার উপরে স্থাপিত ৪২ ফুট লম্বা একটি দণ্ডে স্থাপন করা হবে। পতাকায় আঁকা থাকবে বাল্মীকি রামায়ণের সূর্য এবং ঔঁ।

    থাকবেন মোহন ভাগবত-যোগী

    শ্রী শ্রী রামজন্মভূমি ক্ষেত্র ট্রাস্ট (Ayodhya Ram Mandir) সূত্রে জানিয়েছে, “পতাকাদণ্ডটি বল বিয়ারিংয়ের উপর করে তৈরি একটি ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান চেম্বারে থাকবে। কোনও রকম ক্ষয়ক্ষতি ছাড়াই ঘণ্টায় ৬০ কিমি বেগে বাতাসকে প্রতিরোধ করতে সক্ষম হবে।” সূত্রে আরও জানা গিয়েছে, পতাকা উত্তোলনের দিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকবেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে হনুমানগড়িতে প্রার্থনা করবেন। এরপর রাম মন্দিরের যাবেন। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হওয়া ৫ দিনের অনুষ্ঠানে আয়োজনকে দেখার জন্য আরএসএস-এর তরফে গোপাল রাওকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদি (Pm modi) সপ্ত মন্দির এবং রামায়ণ দৃশ্য চিত্রিত থ্রিডি ম্যুরালও দেখবেন বলে জানানো হয়েছে। আগত ভক্তদের জন্য মোট ৭ জায়গায় প্রসাদ পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

  • SIR: চায়ের দোকানে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম! জেলা শাসকদেরকে কড়া বার্তা কমিশনের

    SIR: চায়ের দোকানে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম! জেলা শাসকদেরকে কড়া বার্তা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে এসআইআর-এর (SIR) কাজ শুরু হতেই তা নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। কাজ এবং কাজের পদ্ধতি নিয়ে তর্ক-বিতর্ক এবং তরজা চলছে জোর কদমে। যদিও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও-রা কিন্তু তাতেও প্রশ্ন থেমে নেই। কোথাও শোনা যাচ্ছে বাড়িতে নয়, কার্যত রাস্তায় ফর্ম বিলি করছেন বিএলও-রা। আবার কোথাও পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে। কোথাও শোনা যাচ্ছে বিএলও-রা বাড়ি বাড়ি নয় ক্লাসরুমে বসেই কাজ করছেন। স্কুলের মধ্যেই দেওয়া হয়েছে এনুমারেশন ফর্ম। তবে এই সব বিষয় নিয়ে কমিশন ব্যাপক ভাবে ক্ষোভ প্রকাশ করেছে। নির্দেশকে কিছু কিছু বিএলও-রা পালন করছেন না বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন।

    কঠোর পদক্ষেপ নেওয়া হবে (SIR)

    জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট ভাবে জানিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়েই এনুমারেশন ফর্ম দিতে হবে বুথ লেভেল অফিসারদের। এই মর্মে জেলাশাসকদের কড়া নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যে জেলা শাসকদের আরও বেশি করে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে যদি সর্তকতার সঙ্গে কাজ না করা হয়, তাহলে কমিশনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    যোধপুর পার্ক, মালদা, সাঁকরাইলে বেনিয়ম!

    সম্প্রতি যোধপুর পার্কে আকাশ দাস নামে এক বিএলও-কে দেখা গিয়েছে তিনি রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে বসে বসে এনুমারেশনের ফর্ম (SIR) দিচ্ছেন। দুর্গাপুরেও দেখা গিয়েছে কার্যত এই রকমের দৃশ্য। সেখানেও বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলি করতে দেখা গিয়েছে এক বিএলও-কে। মালদার চাঁচলে আবার খোদ পঞ্চায়েত অফিসের বাড়িতে বসে ফর্ম দিতে দেখা গিয়েছে। এই সব ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়তে শুরু করেছে। যদিও অভিযোগ নিয়ে প্রশ্ন করলে বিতর্কিত বিএলও-রা উত্তরে জানান, ফর্ম গোছানোর কাজ করছিলেন। একই ভাবে আবার সাঁকরাইলের স্কুলে ফর্ম বিলির ছবি সামনে এসেছে। অধিকাংশ জায়গায় তৃণমূল নেতাদের নজরদারিতে ফর্ম দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে। কমিশন (Election Commission) যে উদ্দেশ্য নিয়ে এসআইআর-এর কাজ করবে বলে ঠিক করেছে, সেই কাজে রাজ্য সরকারের অধীনে থাকা জেলা শাসক থেকে বিএলও পর্যন্ত কর্মচারীরা কতটা রাজনীতি মুক্ত হয়ে কাজ করতে পারবেন তাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

  • NCERT: সপ্তম শ্রেণির গণিত পাঠ্যে ভারতীয় গণিতজ্ঞদের সংযুক্ত করল এনসিইআরটি  

    NCERT: সপ্তম শ্রেণির গণিত পাঠ্যে ভারতীয় গণিতজ্ঞদের সংযুক্ত করল এনসিইআরটি  

    মাধ্যম নিউজ ডেস্ক: এনসিইআরটি (NCERT) এবার সপ্তম শ্রেণির গণিতের পাঠ্যপুস্তকে বীজগণিত এবং জ্যামিতিতে ভারতের প্রাচীন গণিতের পরম্পরা এবং উল্লেখযোগ্য সাফল্যকেই তুলে ধরতে চলেছে। এই সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক ‘গণিত প্রকাশ পর্ব ২’-এ প্রাচীন ভারতীয় গণিত শাস্ত্রের চর্চাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় জ্ঞান পরম্পরায় বীজগণিত-জ্যামিতি (Mathematical traditions) কীভাবে বিকশিত হয়েছিল তাকে যেমন তুলে ধরা হয়েছে, ঠিক একই ভাবে শিক্ষা কীভাবে সৃজনশীল এবং ব্যবহারিক অর্থবহ পণ্ডিত গণিতজ্ঞদের সম্পর্কেও তুলেও ধরা হয়েছে।

    বীজগণিত অনেক মূল ধারণা ভারতীয়দের তৈরি (NCERT)

    জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এনসিইআরটি (NCERT) কর্তৃক প্রকাশিত নতুন সপ্তম শ্রেণির গণিত পাঠ্যপুস্তকে গুরুত্বপূর্ণ গণিত শিক্ষা এবং বিকাশের প্রাথমিক পাঠ্যকেই বিশেষ জায়গা দেওয়া হয়েছে। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে এনসিইআরটি বলেছে, বীজগণিত সহ অনেক মূল ধারণা প্রথম ভারতীয় গণিতজ্ঞরাই আবিষ্কার করেছিলেন। তাই প্রাচীন ভারতীয় পণ্ডিতদের জ্ঞান চর্চাকেই প্রাথমিক ভাবে পাঠদানের কাজের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে

    এনসিআরটি (NCERT) জানিয়েছে, একটি অধ্যায়ে পূর্ণসংখ্যা-ধনাত্মক-ঋণাত্মক-সংখ্যার ব্যাখ্যাকে ধরে ধরে করা আলোচনা করা হয়েছে। সপ্তম শতাব্দীর ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত এবং তাঁর বিখ্যাত গ্রন্থ ব্রহ্মস্ফুটসিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে। এই বইতে বলা হয়েছে, কীভাবে ধনাত্মক-ঋণাত্মক সংখ্যার গুণ-ভাগ করতে হয়। এটি গণিতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। পাটিগণিত এবং বীজগণিত গঠনে সহায়তা হিসবে এই ভাবনা অনন্য। ব্রহ্মগুপ্তের নিয়ম এবং তাঁর পদ্ধতির উপর ভিত্তি করে অনুশীলনগুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বীজগণিতের উপর ভারতের কাজ বিশ্বের প্রাচীনতম কাজগুলির মধ্যে একটি অন্যতম ছিল। বীজগণিতীয় সমীকরণের একটি অংশে ‘বিজগনিতা’ শব্দটি উল্লেখ এখন বীজগণিতের সাথে যুক্ত হয়েছে। প্রাচীন ভারতে গাণিতিক অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতীক ব্যবহার করে রাশি গঠন করা। আর এই ধরনের রাশি দিয়ে যে কোনও সমীকরণকে সমাধান করা হয়। বইতে ব্যাখ্যা করা হয়েছে, ব্রহ্মগুপ্ত অজানা সংখ্যা বোঝাতে অক্ষর ব্যবহার করতেন আর তাই হল বীজগণিতীয় চিন্তাভাবনার প্রাচীনতম উদাহরণ।

    ভারতীয় গাণিতিক (Mathematical traditions) জ্ঞান কীভাবে বিশ্বের অন্যান্য অংশে পৌঁছেছিল। জানা গিয়েছে, ৮ম শতাব্দীতে ভারতীয় গাণিতিক ধারণাগুলি আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল। বর্তমান ইরাকের গণিতবিদ আল-খোয়ারিজমিকে প্রভাবিত করেছিল। ৮২৫ খ্রিস্টাব্দ তিনি হিসাব আল-জাবর ওয়াল-মুকাবালা লিখেছিলেন, যার অর্থ “পুনরুদ্ধার এবং ভারসাম্য বজায় রেখে গণনা করা। ব্রহ্মগুপ্তের সময়ে ভারতীয় গণিতবিদদের ব্যবহৃত প্রতীকগুলির তালিকাও দেওয়া হয়েছে। সেই সঙ্গে দ্বাদশ শতাব্দীতে ভাস্করাচার্যের লেখা বীজগণিতের একটি গণিত সমস্যাও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ভারতীয় জ্ঞান পরম্পরার জন্য বড় পদক্ষেপ

    স্কুলপাঠ্যে জ্যামিতির একটি অধ্যায় “Constructions and Tilings”-এ প্রাচীন ভারতীয় গ্রন্থ “Sulba-Sutras” সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখানে দড়ি দিয়ে লম্ব রেখা এবং দ্বিখণ্ডক কীভাবে তৈরি করতে হয় তাও ব্যাখ্যা (Mathematical traditions) করা হয়েছে। পূর্বে সপ্তম শ্রেণির গণিতের পাঠ্যপুস্তকে প্রাচীন ভারতীয় পণ্ডিতদের উল্লেখ ছিল না। এনসিইআরটি এখন জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020 এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামোর অধীনে পাঠ্যপুস্তক গুলিকে সংস্করণ করছে। এই কাজ স্কুল শিক্ষায় ভারতীয় জ্ঞান পরম্পরা অন্তর্ভুক্ত করার বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

  • Ramakrishna 502: “চুল কি সোজা হয়? যেমন বাঁকা, তেমনি রহিল! অহংকারও এই যায়, আবার আসে”

    Ramakrishna 502: “চুল কি সোজা হয়? যেমন বাঁকা, তেমনি রহিল! অহংকারও এই যায়, আবার আসে”

    ৪৮ শ্রীরামকৃষ্ণ কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে দক্ষিণেশ্বরে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৫, ১৩ই জুন

    অহংকারই বিনাশের কারণ ও ঈশ্বরলাভের বিঘ্ন

    সকলে বসিয়া আছেন। কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন। এমন সময় ব্রাহ্মসমাজের জয়গোপাল সেন ও ত্রৈলোক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুর সহাস্যে ত্রৈলোক্যের দিকে তাকাইয়া কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) — অহংকার আছে বলে ঈশ্বরদর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকাররূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তাঁর ঘরে প্রবেশ করা যায় না।

    “একজন ভূতসিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই ডেকেছে, অমনি ভূতটি এসেছে। এসে বললে, ‘কি কাজ করতে হবে বল। কাজ যাই দিতে পারবে না, অমনি তোমার ঘাড় ভাঙব।’ সে ব্যক্তি যত কাজ দরকার ছিল, সব ক্রমে ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, ‘এইবার তোমার ঘাড় ভাঙি?’ সে বললে (Kathamrita), ‘একটু দাঁড়াও, আমি আসছি’। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, ‘মহাশয়! ভারী বিপদে পড়েছি, এই এই বিবরণ, এখন কি করি?’ গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুলগাছটি সোজা করতে বল। ভূতটি দিনরাত ওই করতে লাগল। চুল কি সোজা হয়? যেমন বাঁকা, তেমনি রহিল! অহংকারও এই যায়, আবার আসে।

    “অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না।

    “কর্মের বাড়িতে যদি একজনকে ভাঁড়ারী করা যায়, যতক্ষণ ভাঁড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না। যখন সে নিজে ইচ্ছা করে ভাঁড়ার ছেড়ে চলে যায়, তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাঁড়ারের বন্দোবস্ত করে।

    “নাবালকেরই অছি। ছেলেমানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না, রাজা ভার লন। অহংকার ত্যাগ না করলে ঈশ্বর (Ramakrishna) ভার লন না।

    বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন, হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসেবা করছিলেন; বললেন, ‘ঠাকুর কোথা যাও?’ নারায়ণ বললেন, ‘আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতে যাচ্ছি!’ এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন। কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন, ‘ঠাকুর এত শীঘ্র ফিরলে যে?’ নারায়ণ হেসে বললেন, ‘ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল, ধোপারা কাপড় শুকাতে দিছল, ভক্তটি মাড়িয়ে যাচ্ছিল। দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল। তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম’। লক্ষ্মী আবার বললেন, ‘ফিরে এলেন কেন?’ নারায়ণ হাসতে হাসতে বললেন, ‘সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম (Kathamrita)। (সকলের হাস্য) তাই আর আমি গেলাম না’।”

  • Supreme Court: স্কুল, হাসপাতাল, বাস স্ট্যান্ড, স্টেশন চত্বর থেকে সরাতে হবে সব পথকুকুর, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    Supreme Court: স্কুল, হাসপাতাল, বাস স্ট্যান্ড, স্টেশন চত্বর থেকে সরাতে হবে সব পথকুকুর, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পথকুকুরদের নিয়ে বড় নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট (Supreme Court)। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর মাঠ, রেল স্টেশন থেকে পথকুকুরদের সরিয়ে নিতে হবে। এই সমস্ত জায়গায় যেসব কুকুরগুলি (Stray Dogs) থাকে তাদের ডগ শেল্টারে পাঠাতে হবে। পথকুকুরদের কামড়ে দিন দিন জনবহুল এলাকায় জলাতঙ্ক রোগের একটা বিরাট প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালগুলিতে দৈনিক রোগী ভর্তির সংখ্যাও উত্তরোত্তর বাড়ছে। বছরে শহরাঞ্চলে জলাতঙ্কে মারা যাওয়া রোগীর সংখ্যাও প্রচুর। তাই সামাজিক স্বাস্থ্যের কথা ভেবে এই নির্দেশ বলে মনে করছেন সমাজকর্মীদের একাংশ।

    সরানোর পর যেন ফেরত না আনা হয় (Supreme Court)

    শুক্রবার দেশের শীর্ষ আদালতের (Supreme Court) তরফে পথকুকুর মামলায় একটি শুনানিতে বলা হয়েছে সমস্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে কুকুরদের সরিয়ে নিতে হবে। হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্রুত সরাতে হবে কুকুর। আগামী ৮ সপ্তাহের মধ্যেই এই পথকুকুরদের ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহেতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বিশেষ বেঞ্চ এই পথকুকুরদের সম্পর্কে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি করেছেন। বিচারপতিরা সহমত হয়ে নির্দেশ দেন, যেসব জায়গা থেকে কুকুরদের সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে যেন আবার ফিরিয়ে না আনা হয়। কুকুরদের শেল্টার পয়েন্টে রাখতে হবে। প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, সরকার পক্ষকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সমস্ত কাজের খতিয়ান নির্দেশমতো অ্যামিকাস ক্যুরির (আদালত বন্ধু) মাধ্যমে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী নির্দেশ দেওয়া হবে।

    নজরদারি রাখার বিশেষ টিম গঠন

    সম্প্রতি রাজস্থান হাইকোর্ট জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের এক্সপ্রেসওয়ে থেকে গরু সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সরকারি আধিকারিক, পুরসভা, সড়ক, পরিবহণ দফতর এই নির্দেশ পালন করবে। সুপ্রিম কোর্ট (Supreme Court) এদিন রাজস্থানের নির্দেশকে দৃষ্টান্ত রেখে নির্দেশ দেয় সমস্ত কেন্দ্র শাসিত এবং রাজ্য শাসিত অঞ্চলে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং যত্রতত্র ঘোরাঘুরি করা গরুদের দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন। পশু রাখার নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। প্রয়োজনে হেল্প লাইন নম্বর দিতে হবে। প্রয়োজনে হাইওয়ে নজরদারি রাখার বিশেষ টিম গঠন করতে হবে। রাজ্যের মুখ্যসচিবদের প্রত্যক্ষ ভাবে নজরে রাখতে হবে।

    সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে বেঞ্চ জানিয়েছে, এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে নিয়ে অ্যানিমাল বার্থ কন্ট্রোল রুল অনুযায়ী, ভ্যাক্সিনেশন এবং স্টেরিলাইজেশন দিয়ে দূরে ডগ শেল্টারে পাঠাতে হবে। পাঠানোর সম্পূর্ণ দায় স্থানীয় প্রশাসনের৷ তবে সমস্ত এলাকা থেকে পথকুকুরগুলিকে নিয়ে যাওয়ার পরে, তাদের ওই সমস্ত জায়গায় আবার কোনও ভাবেই ফিরিয়ে নিয়ে আসা যাবে না৷ আর এমনটা করলে এই সমস্ত এলাকা থেকে পথকুকুর সরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটাই ব্যর্থ হবে৷ তাই নির্দেশ অমান্য করা যাবে না।

    র‍্যাবিসে আক্রান্ত কুকুরগুলিকে ছাড়া হবে না

    উল্লেখ্য চলতি বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল্লি এবং এনসিআর লাগোয়া এলাকা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। কুকুরদের যথাস্থানে রাখার যেমন নির্দেশ দেওয়া হয়, ঠিক একই ভাবে বেশ কিছুকে হত্যার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু এই রায়ের পর ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এরপর রায় পুনর্বিবেচনা করে বলা হয় পথকুকুরদের টিকাকরণ এবং নির্বীজকরণ করতে হবে এবং তাদের সরিয়ে ফেলতে হবে। তবে যে কুকুরগুলি র‍্যাবিসে আক্রান্ত বা হিংস্র তাদের ছাড়া হবে না। তাদের শেল্টারে রাখতে হবে। কুকুরকে যেখানে সেখানে খাওয়ানো যাবে না। কুকুরকে খাওয়াতে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা গ্রহণ কড়া হবে। কুকুর নিয়ে কোনও রকম অবহেলাকে মেনে নেওয়া হবে না।

    তবে পথকুকুর (Stray Dogs), গৃহহীন পশুদের নজরদারিতে এবং যত্নে কোনও খামতি রাখা যাবে না। তাদের জন‍্য প্রয়োজনীয় সবরকম ব‍্যবস্থা গ্রহণ করতে হবে। সব রাজ‍্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ‍্য সচিবদের ৮ সপ্তাহের মধ‍্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। তবে এই রায়ে কুকুরপ্রমীরা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। অপর দিকে পরিবেশ এবং সমাজকর্মীদের মতে জনস্বাস্থ্যকে মাথায় রেখে সব দিকগুলিকে খতিয়ে দেখা ভীষণ দরকার।

LinkedIn
Share